পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam - 05 Topics: Angiosperms: 1. Concept about ICN, cytotaxonomy, chemotaxonomy, ecotype and biosystematics. 2. DiGerent systems of classification (i) Artificial; (ii) Natural and (iii) Phylogenetic. 3. Definition and importance of herbarium. Information and activities of world herbaria including Bangladesh. [Source: Class - 04 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
ICN deals with— (ICN যে বিষয়ের সাথে সম্পর্কিত-)
  1. Plant morphology (উদ্ভিদের গঠনবিদ্যা)
  2. Plant anatomy (অঙ্গসংস্থান)
  3. Rules of nomenclature (নামকরণের নিয়মাবলী)
  4. Chromosome numbers (গণসংখ্যা)
ব্যাখ্যা

- ICN হলো International Code of Nomenclature for algae, fungi and plants.
- এটি উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের নিয়মাবলী নির্ধারণ করে।
- Morphology, Chromosome, Anatomy এসব ট্যাক্সোনমিতে ব্যবহার হলেও ICN শুধু নামকরণের জন্য।

.
Biosystematics integrates— (Biosystematics যে শাখাগুলোকে একত্রিত করে-)
  1. Morphology only (শুধু গঠনবিদ্যা)
  2. Anatomy only (শুধু অঙ্গসংস্থান)
  3. Cytology, Ecology ও Genetics   (সাইটোলোজি,  ইকোলজি ও জেনেটিক্স)
  4. Palynology only (শুধু পরাগবিদ্যা)
ব্যাখ্যা

- Biosystematics integrates taxonomy, cytology, genetics and ecology → পূর্ণাঙ্গ শ্রেণিবিন্যাস।
- অপরদিকে Morphology, Anatomy, Palynology → আংশিক চরিত্র, কিন্তু Biosystematics একাধিক branch একত্র করে।

.
Who proposed the earliest Artificial system of classification? (সবচেয়ে প্রাচীন কৃত্রিম শ্রেণিবিন্যাস প্রস্তাব করেন কে?)
  1. Bentham (বেথাম)
  2. Aristotle (এরিস্টটল)  
  3. Engler (এঙ্গলার)
  4. Linnaeus (লিনিয়াস)
ব্যাখ্যা

Aristotle জীবদের প্রথমবারের মতো 'animal' ও 'plant' ভাগ করেন → এটিই কৃত্রিম system-এর শুরু।
Linnaeus → binomial nomenclature।
Bentham & Hooker → natural system।
Engler → phylogenetic system।
Ref.: Sporne, Morphology of Angiosperms.

.
Herbarium sheets are usually of size—‌ (হারবারিয়াম শীটের প্রচলিত মাপ-)
  1. 10×10 cm
  2. 28×42 cm  
  3. 50×60 cm
  4. 20×25 cm
ব্যাখ্যা

- International standard herbarium sheet size = 28×42 cm
- হারবারিয়াম শীট হলো এমন একটি নির্দিষ্ট মাপের কাগজ, যেখানে গাছের শুকানো অংশ- যেমন পাতা, ফুল, কান্ড সঠিকভাবে লাগানো ও সংরক্ষণ করা হয়। এই শীটগুলো উদ্ভিদবিজ্ঞানীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মাধ্যমে উদ্ভিদের বৈজ্ঞানিক শনাক্তকরণ, গবেষণা ও শ্রেণিবিন্যাসের কাজ সহজ হয়। এই মাপটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং হারবারিয়ামে সহজে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য উপযুক্ত।

.
Natural classification of Bentham & Hooker was based on— (বেথাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণিবিন্যাসের ভিত্তি ছিল-)
  1. Evolutionary relationship (বিবর্তন সম্পর্ক)
  2. Chromosome study (গণসংখ্যা)
  3. Morphological characters   (আকৃতিগত বৈশিষ্ট্য)
  4. DNA sequencing (ডিএনএ সিকোয়েন্সিং)
ব্যাখ্যা

Morphological characters (আকৃতিগত বৈশিষ্ট্য) বলতে বোঝায় কোনো জীবের বাহ্যিক গঠন ও অবয়ব সংক্রান্ত বৈশিষ্ট্য। উদাহরণ:  
- পাতার ধরন ও বিন্যাস  
- ফুলের গঠন (পাপড়ির সংখ্যা, ধরন)  
- মূলের প্রকার (tap root বা fibrous root)  
- কান্ডের ধরন (herb, shrub, tree)  
- ফল ও বীজের আকৃতি


এই বৈশিষ্ট্যগুলো উদ্ভিদের শ্রেণিবিন্যাস, সনাক্তকরণ এবং নামকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Bentham & Hooker-এর প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতিও মূলত এসব আকৃতিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল।

বেথাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি উদ্ভিদগুলোর প্রাকৃতিক সাদৃশ্য (natural affinities) বা গঠনগত মিলের উপর ভিত্তি করে তৈরি। তারা ফুল, ফল, বীজ, পাতার বিন্যাস, কান্ডের গঠন ইত্যাদি বৈশিষ্ট্য বিবেচনা করে উদ্ভিদদের শ্রেণিতে ভাগ করেছেন।

এই পদ্ধতিতে যেসব উদ্ভিদের মধ্যে প্রকৃত গঠনগত ও কার্যগত মিল আছে, তাদের একত্রে একটি শ্রেণিতে রাখা হয়। তাই এটি বাস্তবধর্মী ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, যা পরবর্তীতে আরও আধুনিক শ্রেণিবিন্যাসের ভিত্তি তৈরি করে।

.
Binomial nomenclature was first introduced by— (দ্বিপদ নামকরণ প্রথম প্রবর্তন করেছিলেন-)
  1. Bentham (বেথাম)
  2. Engler (এঙ্গলার)
  3. Linnaeus (লিনিয়াস)  
  4. Hooker (হুকার)
ব্যাখ্যা

- Carl Linnaeus 1753 সালে Species Plantarum বইতে binomial nomenclature প্রবর্তন করেন। যেমন: Oryza sativa L. → Genus + species + author citation।
- Engler, Bentham, Hooker ছিলেন classification system প্রবর্তক।

কার্ল লিনিয়াস ১৭৫৩ সালে তাঁর লেখা Species Plantarum গ্রন্থে প্রথম বৈজ্ঞানিকভাবে দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) প্রবর্তন করেন। এই পদ্ধতিতে প্রতিটি জীবের একটি বৈজ্ঞানিক নাম হয় দুটি অংশে:  
1. Generic name (গণের নাম)  
2. Specific epithet (প্রজাতি নাম)

যেমন: Homo sapiens (মানব প্রজাতি)।  
এখানে "Homo" হলো গণের নাম, আর "sapiens" হলো প্রজাতির নাম।

.
Dhaka University Herbarium is abbreviated as—(ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারবারিয়ামের সংক্ষিপ্ত নাম হলো-?)
  1. DUH
  2. DUB
  3. DACB
  4. BNH
ব্যাখ্যা

DACB = Dhaka University Herbarium (internationally recognized code)।
BNH = Bangladesh National Herbarium।

.
Chromosome number study is part of— (ক্রোমোসোম সংখ্যার অধ্যয়ন  শাখার অন্তর্গত?)
  1. Chemotaxonomy (কেমো ট্যাক্সোনমি)
  2. Ecotype (ইকোটাইপ)
  3. Biosystematics (বায়োসিস্টেমেটিক্স)
  4. Cytotaxonomy (সাইটোট্যাক্সোনমি)
ব্যাখ্যা

- সাইটোট্যাক্সোনমি (Cytotaxonomy) হলো শ্রেণিবিন্যাসের একটি শাখা, যেখানে জীবের ক্রোমোজোমের সংখ্যা, গঠন, আচরণ ও অন্যান্য সাইটোলজিক্যাল বৈশিষ্ট্য বিশ্লেষণ করে শ্রেণিবিন্যাস করা হয়। এই পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে জেনেটিক সম্পর্ক নির্ধারণে সহায়তা করা হয়।
-Cytotaxonomy = taxonomy where cytological features (chromosome number, size, karyotype, meiosis) are used to distinguish taxa.
- Chemotaxonomy = chemical basis,
- Ecotype = environmental adaptation,
- Biosystematics = multiple disciplines

.
Hutchinson system is— (হাচিনসনের শ্রেণিবিন্যাস পদ্ধতি হলো-)
  1. Morphological
  2. Natural
  3. Phylogenetic  
  4. Artificial
ব্যাখ্যা

- হাচিনসনের শ্রেণিবিন্যাস পদ্ধতি একটি প্রাকৃতিক শ্রেণিবিন্যাস ব্যবস্থা, যা উদ্ভিদের বিবর্তনীয় (evolutionary) সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত। এটি উদ্ভিদসমূহকে তাদের বিকাশ ও বিবর্তন অনুসারে শ্রেণীবদ্ধ করে।
- Hutchinson (1926, 1959) → phylogenetic system দেন। তিনি Dicotyledons-কে woody & herbaceous groups-এ ভাগ করেন।

১০.
Presence of alkaloid is used in— (Alkaloid এর উপস্থিতি যে পদ্ধতিতে ব্যবহৃত হয়-)
  1. Biosystematics (বায়োসিস্টেমেটিক্স)
  2. Cytotaxonomy (সাইটোট্যাক্সোনমি)
  3. Chemotaxonomy   (কেমোট্যাক্সোনমি)
  4. Anatomy (অ্যানাটমি)
ব্যাখ্যা

- আলকালয়েড (Alkaloid) হলো উদ্ভিদের রাসায়নিক যৌগ, যা প্রজাতির বৈশিষ্ট্য নির্ণয়ে সাহায্য করে। কেমোট্যাক্সোনোমি (Chemotaxonomy) পদ্ধতিতে উদ্ভিদের রাসায়নিক উপাদানের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়, তাই আলকালয়েডের উপস্থিতি এই পদ্ধতিতে ব্যবহার হয়।
- Chemotaxonomy (কেমোট্যাক্সোনোমি) হলো উদ্ভিদ বা প্রাণীর শ্রেণিবিন্যাসের একটি পদ্ধতি, যেখানে রাসায়নিক যৌগ বা উপাদানের উপস্থিতি ও প্রকৃতি ব্যবহার করে তাদের গোষ্ঠীবদ্ধ করা হয়। 

- উদ্ভিদের রাসায়নিক উপাদানের পার্থক্য দেখে তাদের প্রজাতি বা গোত্র নির্ধারণ করাই কেমোট্যাক্সোনোমি। উদাহরণস্বরূপ, আলকালয়েড, টেরপেন, ফ্ল্যাভোনয়েড ইত্যাদি যৌগের উপস্থিতি বা অনুপস্থিতি এই শ্রেণিবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- Chemotaxonomy classification-এর ক্ষেত্রে secondary metabolites (alkaloids, flavonoids, essential oils) ব্যবহার করা হয়। উদাহরণ: Solanaceae পরিবারে alkaloid (nicotine, atropine)।

১১.
The largest herbarium in the world is— (বিশ্বের সবচেয়ে বড় হারবারিয়াম হলো-)
  1. Berlin Herbarium, Germany
  2. Indian Botanical Garden
  3. New York Botanical Garden
  4. Kew Herbarium, UK  
ব্যাখ্যা

- বিশ্বের সবচেয়ে বড় হারবারিয়াম হলো কিউ হারবারিয়াম (Kew Herbarium), যা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। এটি রায়েল বোটানিক গার্ডেন্স, কিউ এর অংশ। এখানে লাখ লাখ উদ্ভিদের সংগ্রহ সংরক্ষিত থাকে যা গবেষণা ও শিক্ষা কাজে ব্যবহৃত হয়। এটি উদ্ভিদবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
- Royal Botanic Gardens, Kew (London) → বিশ্বের বৃহত্তম herbarium।

১২.
Linnaeus’s system of classification was based on—(লিনিয়াসের শ্রেণিবিন্যাস পদ্ধতির ভিত্তি ছিল-)
  1. Ovary position
  2. Flower symmetry
  3. Number of stamens
  4. Fruit type
ব্যাখ্যা

- লিনিয়াসের শ্রেণিবিন্যাস পদ্ধতি মূলত পুংকেশর ও স্ত্রীকেশরের সংখ্যা এবং তাদের বিন্যাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই পদ্ধতিকে বলা হয় লিনিয়াসের যৌন পদ্ধতি (Sexual System) যা ১৭৩৫ সালে প্রবর্তিত হয়। এটি একটি কৃত্রিম (Artificial) শ্রেণিবিন্যাস ব্যবস্থা ছিল, কারণ এটি শুধু ফুলের একটি নির্দিষ্ট অংশের বৈশিষ্ট্যের উপর নির্ভর করত, পুরো উদ্ভিদের প্রকৃত সম্পর্ক বোঝার পরিবর্তে।
- Linnaeus’s Sexual System (1735) → classification based on number, arrangement of stamens (androecium)। এটি artificial system ছিল।

১৩.
Same species, different environment adapted called— (একই প্রজাতি, ভিন্ন পরিবেশে অভিযোজিতকে বলা হয়-)
  1. Morphotype (মরফোটাইপ)
  2. Biotype (বায়োটাইপ)
  3. Ecotype (ইকোটাইপ)
  4. Clone (ক্লোন)
ব্যাখ্যা

- ইকোটাইপ হল এমন একটি একই প্রজাতির উদ্ভিদ বা প্রাণী যা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়ে বিশেষ ধরনের জেনেটিক বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ, তারা বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং তাই ভিন্ন ভিন্ন পরিবেশে আলাদা আলাদা রূপ ধারণ করে। ইকোটাইপকে ‘ইকোলজিক্যাল রেস’ ও বলা হয়। অন্যদিকে, মরফোটাইপ কেবলমাত্র আকার বা বাহ্যিক গঠনের ভিন্নতা বোঝায়, বায়োটাইপ হলো জেনোটাইপ ভিত্তিক গ্রুপ, আর ক্লোন হলো শাঁখা কপির মত বেঁচে থাকার উপায়
- Ecotype = same species, but genetically adapted to specific environment (ecological race)
- Morphotype = শুধু আকারগত ভিন্নতা
- Biotype = genotype group
- Clone = vegetative reproduction group

১৪.
Which is used for classification of Allium species? (Allium প্রজাতির শ্রেণিবিন্যাসে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?)
  1. Indusium
  2. Gemma
  3. Karyotype study
  4. Sporocarp
ব্যাখ্যা

- Allium প্রজাতির (যেমন পেঁয়াজ, রসুন) শ্রেণিবিন্যাসে ক্যারিওটাইপ অধ্যয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ক্রোমোসোমের সংখ্যা, আকৃতি ও বিন্যাস জানা যায় যা প্রজাতির বৈশিষ্ট্য ও পার্থক্য নির্ধারণে সাহায্য করে। Gemma, Sporocarp ও Indusium অন্যান্য উদ্ভিদগোষ্ঠীর বিশেষ অংশ, তাই Allium শ্রেণিবিন্যাসে ব্যবহৃত হয় না।
- Allium (onion, garlic) classification-এ chromosome number & karyotype study গুরুত্বপূর্ণ।
- Gemma = liverwort, Sporocarp = Marsilea, Indusium = fern sorus।

১৫.
Who first used the term 'Herbarium'? (হারবেরিয়াম শব্দটি প্রথম ব্যবহার করেন কে?)
  1. Aristotle
  2. Bentham
  3. Engler
  4. Linnaeus
ব্যাখ্যা

- Carl Linnaeus 'Herbarium' শব্দটি ১৭৫১ সালে তার বই 'Philosophia Botanica'- তে প্রথম ব্যবহার করেন।  এই গ্রন্থে তিনি উদ্ভিদ সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং সেখানেই herbarium শব্দটি আধুনিক অর্থে প্রবর্তিত হয়।

- 'Herbarium' শব্দটি প্রথম ব্যবহার করেন কার্ল লিনিয়াস (Carl Linnaeus)। তিনি প্রথম উদ্ভিদের নমুনা সংগ্রহ ও সংরক্ষণের এই পদ্ধতির জন্য এই শব্দটি ব্যবহার করেন। বর্তমানে herbarium হলো এমন একটি স্থান যেখানে শুকনো ও সংরক্ষিত উদ্ভিদ নমুনাগুলো বৈজ্ঞানিকভাবে লেবেলসহ সাজিয়ে রাখা হয়।

১৬.
Engler & Prantl system belongs to— (এঙ্গলার ও প্রান্টলের শ্রেণিবিন্যাস কোন ধরনের?)
  1. Cytotaxonomic (সাইটোট্যাক্সোনমিক)
  2. Natural (প্রাকৃতিক)
  3. Phylogenetic (বিবর্তনমূলক)
  4. Artificial (কৃত্রিম)
ব্যাখ্যা

- Engler & Prantl (Die Natürlichen Pflanzenfamilien, 1887) প্রথম phylogenetic ভিত্তিক system প্রস্তাব করেন। তারা ধরে নিয়েছিলেন যে Amentiferae (catkin-bearing) পরিবার primitive।
- Engler ও Prantl 1887 সালে 'Die Natürlichen Pflanzenfamilien' গ্রন্থে উদ্ভিদ শ্রেণিবিন্যাসের একটি বিবর্তনমূলক (phylogenetic) পদ্ধতি প্রস্তাব করেন। তাদের মতে, catkin-bearing (Amentiferae) পরিবারগুলো ছিল আদিম (primitive)। এটি ছিল প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ phylogenetic classification system।

১৭.
Herbarium labels include— (হারবারিয়ামের লেবেলে অন্তর্ভুক্ত থাকে-)
  1. Only collector (শুধু সংগ্রাহক)
  2. Only locality (শুধু স্থান)
  3. Plant name, locality, collector, date (নাম, স্থান, সংগ্রাহক, তারিখ)
  4. Only plant name (শুধু উদ্ভিদের নাম)
ব্যাখ্যা

হারবারিয়ামের প্রতিটি নমুনার সঙ্গে একটি লেবেল যুক্ত থাকে যাতে থাকে:  
- উদ্ভিদের বৈজ্ঞানিক নাম,  
- পরিবারের নাম,  
- সংগ্রহস্থলের স্থান (locality),  
- সংগ্রহকারীর নাম (collector),  
- সংগ্রহের তারিখ (date)  
এই তথ্যগুলো গবেষণায় গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক।

১৮.
Which system shows evolutionary relationships? (কোন শ্রেণিবিন্যাস বিবর্তনীয় সম্পর্ক দেখায়?)
  1. Sexual system (যৌন ভিত্তিক)
  2. Natural (প্রাকৃতিক)
  3. Phylogenetic (বিবর্তনমূলক)
  4. Artificial (কৃত্রিম)
ব্যাখ্যা

- Phylogenetic system উদ্ভিদের শ্রেণিবিন্যাসে তাদের বিবর্তনমূলক উৎস ও বংশগত সম্পর্ক (evolutionary origin & lineage) অনুসারে সাজানো হয়।  এটি আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতি, যেখানে জিনগত, শারীরিক ও বিবর্তনীয় তথ্য বিশ্লেষণ করে গাছপালা সাজানো হয়।  
- Artificial ও Natural পদ্ধতিগুলো শুধু বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করে।

১৯.
World herbaria activities include— (বিশ্বের হারবারিয়ামগুলোতে যে কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে-)
  1. Animal breeding & Soil testing (প্রাণী প্রজনন ও মাটি পরীক্ষা)  
  2. Fossil study (জীবাশ্ম অধ্যয়ন)
  3. Plant collection & preservation (উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ)  
  4. All of the above (উপরের সবগুলোই)
ব্যাখ্যা

- Herbarium হলো একটি বৈজ্ঞানিক সংগ্রহশালা, যেখানে শুকনো ও সঠিকভাবে সংরক্ষিত উদ্ভিদ নমুনা রাখা হয়।  
- বিশ্বের হারবারিয়ামগুলো মূলত উদ্ভিদ সংগ্রহ, শ্রেণিবিন্যাস, শনাক্তকরণ, সংরক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য তথ্য ডেটাবেস তৈরি করে। এগুলো উদ্ভিদবিজ্ঞানের গুরুত্বপূর্ণ রেফারেন্স কেন্দ্র হিসেবে কাজ করে।
- Herbarium কাজ → উদ্ভিদ সংগ্রহ, শ্রেণিবিন্যাস, তথ্য সংরক্ষণ, ডেটাবেস তৈরি।

২০.
Bentham & Hooker’s system is— (বেথাম ও হুকারের শ্রেণিবিন্যাস পদ্ধতি হলো-)
  1. Chemical (রাসায়নিক)
  2. Natural (প্রাকৃতিক)
  3. Phylogenetic (বিবর্তনমূলক)
  4. Artificial (কৃত্রিম)
ব্যাখ্যা

Bentham ও Hooker 1862–1883 সালের মধ্যে Genera Plantarum নামক গ্রন্থে একটি প্রাকৃতিক (Natural) শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেন। তারা শ্রেণিবিন্যাসে উদ্ভিদের ফুল, পুংকেশর, গর্ভাশয়, বীজপাতা, ফল ইত্যাদি গাঠনিক বৈশিষ্ট্য বিবেচনা করেন। এটি তাদের সময়ে সবচেয়ে ব্যবহারিক ও গ্রহণযোগ্য পদ্ধতি ছিল।

২১.
Chemical marker for Solanaceae- (Solanaceae পরিবারের জন্য যে রাসায়নিক সূচক ব্যবহার হয়-)
  1. Alkaloid (অ্যালকালয়েড)  
  2. Tannin (ট্যানিন)
  3. Flavonoid (ফ্ল্যাভোনয়েড) 
  4. Oils (তেল)  
ব্যাখ্যা

Solanaceae পরিবারের উদ্ভিদে যেমন Nicotiana, Atropa, Solanum প্রজাতিতে alkaloid (যেমন: nicotine, atropine, solanine) পাওয়া যায়। এই অ্যালকালয়েডগুলো এই পরিবারের রাসায়নিক সূচক (chemical marker) হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে:  
- Oils সাধারণত Apiaceae (মরিচা জাতীয়) পরিবারে বেশি থাকে।  
- Flavonoids প্রধানত Leguminosae পরিবারে দেখা যায়।  
- Tannin বেশি থাকে Myrtaceae ও Fagaceae পরিবারে।

২২.
The National Herbarium of Bangladesh is located at- (বাংলাদেশের জাতীয় হারবারিয়াম অবস্থিত-)
  1. Rajshahi (রাজশাহী)
  2. Khulna (খুলনা)
  3. Chittagong (চট্টগ্রাম)
  4. Dhaka (ঢাকা)
ব্যাখ্যা

- বাংলাদেশ ন্যাশনাল হারবারিয়াম (Bangladesh National Herbarium) প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
- বাংলাদেশে উদ্ভিদবিজ্ঞান গবেষণা ও উদ্ভিদের সঠিক সংরক্ষণের জন্য মিরপুর, ঢাকায় এটি স্থাপন করা হয়। এটি দেশের উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও তথ্যভান্ডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এটি উদ্ভিদসংক্রান্ত গবেষণা, সংরক্ষণ ও শ্রেণিবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২৩.
Natural system of classification is mainly based on- (প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রধানত নির্ভর করে-?)
  1. DNA sequencing (ডিএনএ সিকোয়েন্সিং)
  2. Chromosome number (ক্রোমোসোম সংখ্যা)
  3. Single character (একটি চরিত্র)
  4. Many correlated characters (অনেকগুলো সম্পর্কিত চরিত্র)
ব্যাখ্যা

- প্রাকৃতিক শ্রেণিবিন্যাস প্রধানত অনেকগুলো সম্পর্কিত চরিত্রের উপর নির্ভর করে। এতে উদ্ভিদের আকৃতি, গঠন, অঙ্গবিন্যাস এবং কাজকর্ম ইত্যাদি বিবেচনা করা হয়। এটি বহুমুখী বৈশিষ্ট্যের সমন্বয় করে শ্রেণিবিন্যাস করে।  
- অপরদিকে, কৃত্রিম শ্রেণিবিন্যাস সাধারণত একটি বা দুটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি হয়, এবং বিবর্তনমূলক (phylogenetic) শ্রেণিবিন্যাস বিবর্তনীয় সম্পর্ক অনুসারে হয়।
- Natural system considers morphology, anatomy, physiology → বহুমুখী চরিত্রের উপর নির্ভরশীল।
- Artificial system = এক বা দুটি চরিত্র।
- Phylogenetic system = evolutionary relationship।

২৪.
Brassica U’s triangle is an example of— (Brassica U's Triangle কোন শ্রেণিবিন্যাসের উদাহরণ?)
  1. Cytotaxonomy (সাইটোট্যাক্সোনমি)
  2. Biosystematics (বায়োসিস্টেমেটিক্স)
  3. Chemotaxonomy (কেমোট্যাক্সোনমি)
  4. Artificial system (কৃত্রিম শ্রেণিবিন্যাস)
ব্যাখ্যা

U’s Triangle হলো ব্রাসিকা জাতীয় তিনটি ডিপ্লয়েড প্রজাতির (B. rapa, B. nigra, B. oleracea) মিলনে তিনটি আলোটেট্রাপ্লয়েড প্রজাতি গঠনের একটি মডেল। এটি বায়োসিস্টেমেটিক্সের উদাহরণ, কারণ এতে জিনেটিক্স, সাইটোলোজি এবং ট্যাক্সোনমি একত্রে ব্যবহার করা হয়। Nagaharu (1935) এই মডেলটি প্রস্তাব করেন।

২৫.
Which family was considered most primitive by Engler? (এঙ্গলার কোন পরিবারকে সবচেয়ে প্রাচীন বলেছেন?)
  1. Ranunculaceae (রানানকুলেসি)
  2. Orchidaceae (অর্কিডেসি)
  3. Magnoliaceae (ম্যাগনোলিয়েসি)
  4. Amentiferae (অ্যামেন্টিফেরি)
ব্যাখ্যা

- এঙ্গলার মতে, Amentiferae (যারা ক্যাটকিন বহন করে) পরিবারকে সবচেয়ে প্রাচীন বা প্রিমিটিভ মনে করা হয়েছিল। কিন্তু আধুনিক শ্রেণিবিন্যাসে, Magnoliaceae পরিবারকে অধিকতর প্রাচীন ধরা হয়।
- Engler মনে করতেন Amentiferae (catkin-bearing) primitive কিন্তু আধুনিক ধারণা → Magnoliaceae primitive।

২৬.
What is a type specimen? (টাইপ স্পেসিমেন কী?)
  1. Preserved plant sample used as basis of first description (প্রথম বর্ণনার ভিত্তিতে সংরক্ষিত উদ্ভিদ নমুনা)
  2. Seed of a plant (উদ্ভিদের বীজ)
  3. Flower of a plant (উদ্ভিদের ফুল )
  4. Leaf of a plant (উদ্ভিদের পাতা)
ব্যাখ্যা

টাইপ স্পেসিমেন হলো এমন একটি উদ্ভিদ নমুনা, যা কোন নতুন প্রজাতি বৈজ্ঞানিকভাবে বর্ণনা করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। এটি ওই প্রজাতির পরিচয়ের ভিত্তি।

২৭.
Capsaicin কোন প্রজাতির পরিচায়ক রাসায়নিক? (Which genus is identified by the chemical compound Capsaicin?)
  1. Mangifera
  2. Solanum
  3. Capsicum
  4. Allium
ব্যাখ্যা

Capsaicin হলো এক ধরনের অ্যালকালয়েড যা ঝাল মরিচে (Capsicum spp.) পাওয়া যায়। এটি মরিচের ঝাল বা দহন অনুভূতির জন্য দায়ী।
Solanum (আলু, বেগুন) বা Allium (রসুন, পেঁয়াজ), Mangifera (আম) প্রজাতিতে Capsaicin থাকে না।

২৮.
Who is known as the 'Father of Botany'?  (কাকে 'উদ্ভিদবিজ্ঞানের জনক' বলা হয়?)  
  1. Aristotle
  2. Linnaeus  
  3. Darwin  
  4. Theophrastus
ব্যাখ্যা

থিওফ্রাস্টাস (Theophrastus) ছিলেন গ্রীক দার্শনিক ও বিজ্ঞানী। তিনি 'Historia Plantarum' গ্রন্থে প্রায় ৫০০টির বেশি উদ্ভিদ বর্ণনা করেন। এজন্য তাঁকে 'Father of Botany' বলা হয়।

২৯.
ICN কোন প্রজাতির নামকরণে প্রযোজ্য নয়? (ICN is not applicable for the nomenclature of which organisms?)
  1. Algae (শৈবাল)
  2. Virus (ভাইরাস)
  3. Fungi (ছত্রাক)
  4. Flowering plants (ফুলগাছ)
ব্যাখ্যা

ICN (International Code of Nomenclature for algae, fungi, and plants) মূলত শৈবাল, ছত্রাক ও উদ্ভিদের (ফুলগাছসহ) বৈজ্ঞানিক নামকরণে ব্যবহৃত হয়। কিন্তু ভাইরাসের জন্য আলাদা নামকরণ বিধি আছে, যাকে বলে ICTV – International Committee on Taxonomy of Viruses। তাই ভাইরাসের জন্য ICN প্রযোজ্য নয়।

৩০.
Ecotype ধারণা কোন শাস্ত্রে বেশি ব্যবহৃত হয়? (In which discipline is the concept of Ecotype mostly used?)
  1. পদার্থবিজ্ঞান (Physics)  
  2. ভূগোল (Geography)  
  3. কৃষিবিজ্ঞান (Agricultural science)
  4. ভাষাতত্ত্ব (Linguistics)  
ব্যাখ্যা

- Ecotype হলো একটি প্রজাতির ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত জেনেটিকালি স্বতন্ত্র গোষ্ঠী। কৃষিতে বিভিন্ন অঞ্চলভিত্তিক জলবায়ু ও মাটির উপযোগী জাত উন্নয়নে Ecotype ধারণা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, একই ধানের জাত হলেও পাহাড়ি, বন্যাপ্রবণ বা লবণাক্ত অঞ্চলের জন্য আলাদা ecotype প্রয়োজন হয়।
- Ecotype হলো একই প্রজাতির ভিন্ন পরিবেশে অভিযোজিত উপ-জনসংখ্যা (sub-population)। কৃষিবিজ্ঞানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্দিষ্ট পরিবেশে কোন ফসল কতটা মানানসই হবে তা বুঝতে ecotype ধারণা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ধান, গম বা ভুট্টার বিভিন্ন ecotype ভিন্ন মাটি, আবহাওয়া ও জলবায়ুর সাথে অভিযোজিত।
- ভূগোল, ভাষাতত্ত্ব বা পদার্থবিজ্ঞানে এ ধারণা ব্যবহৃত হয় না।

৩১.
What is the specialty of the New York Botanical Garden Herbarium? (নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন হেরবারিয়ামের বিশেষত্ব কী?)
  1. European flora  (ইউরোপীয় ফ্লোরা)  
  2. Desert plants  (মরুভূমি উদ্ভিদ)
  3. Tropical botany (ট্রপিক্যাল বোটানি)
  4. Arctic plants  (বরফাঞ্চল উদ্ভিদ)
ব্যাখ্যা

নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন বিশেষভাবে উষ্ণমন্ডলীয় (tropical) অঞ্চলের উদ্ভিদ গবেষণার জন্য পরিচিত। এটি ট্রপিক্যাল উদ্ভিদতত্ত্বে একটি বিশ্বমানের কেন্দ্র।

৩২.
Quinine এর উৎস কোন গাছ? (Which plant is the source of Quinine?)
  1. Cinchona
  2. Digitalis
  3. Azadirachta
  4. Rauwolfia
ব্যাখ্যা

Quinine হলো একটি গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড যা Cinchona গাছের ছাল থেকে পাওয়া যায়। এটি বহু শতাব্দী ধরে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। Digitalis থেকে Cardiac glycoside (হৃদরোগে ব্যবহৃত), Azadirachta (Neem) থেকে Azadirachtin (কীটনাশক), এবং Rauwolfia থেকে Reserpine (রক্তচাপ কমানোর ওষুধ) পাওয়া যায়।

৩৩.
 How did Theophrastus primarily classify plants? (থিওফ্রাস্টাস উদ্ভিদকে প্রধানত কীভাবে ভাগ করেছিলেন?)
  1. Flowering and Non-flowering
  2. Tree, Shrub, Herb, Grass
  3. Monocot and Dicot 
  4. All of the above
ব্যাখ্যা

থিওফ্রাস্টাস (Theophrastus), যিনি 'Father of Botany' নামে পরিচিত, খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে উদ্ভিদ শ্রেণিবিন্যাসে বাহ্যিক আকৃতি ও গঠন (habit) অনুসারে তিনি উদ্ভিদকে চার ভাগে ভাগ করেন। যেমন- Tree (গাছ), Shrub (ঝোপ), Herb (লতা), Grass (ঘাস)। এই পদ্ধতিকে morphological classification ধরা হয়।  

৩৪.
Theophrastus classified plants mainly on the basis of- (থিওফ্রাস্টাস উদ্ভিদ শ্রেণিবিন্যাস করেছিলেন মূলত কোন ভিত্তিতে?)  
  1. Reproductive organs  
  2. DNA structure 
  3. External morphology
  4. Chromosome number
ব্যাখ্যা

তিনি উদ্ভিদকে গাছ, ঝোপ, লতা ও ঘাস হিসেবে বাহ্যিক আকারের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করেন। এটা ছিল উদ্ভিদ শ্রেণিবিন্যাসের প্রাচীনতম প্রাকৃতিক প্রচেষ্টা।

৩৫.
How is an ecotype usually formed? (Ecotype সাধারণত কিসের মাধ্যমে গঠিত হয়?)
  1. Environmental pressure (পরিবেশগত চাপ)  
  2. Mutation only (মিউটেশন মাত্র)  
  3. Random variation (এলোমেলো পরিবর্তন)  
  4. Artificial selection (কৃত্রিম নির্বাচন)  
ব্যাখ্যা

Ecotype হলো কোনো প্রজাতির এমন উপগোষ্ঠী, যেগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে দীর্ঘমেয়াদে অভিযোজন (adaptation) করে গড়ে ওঠে। মূলত পরিবেশগত চাপ (যেমন জলবায়ু, মাটি, উচ্চতা, লবণাক্ততা ইত্যাদি) এদের আলাদা বৈশিষ্ট্য গঠনে ভূমিকা রাখে। যদিও মিউটেশন ও জেনেটিক ভ্যারিয়েশন ভিত্তি সরবরাহ করে, তবুও নির্দিষ্ট পরিবেশের ধারাবাহিক চাপই Ecotype তৈরি করে।

৩৬.
What is done to plant specimens before preservation in a herbarium?  (হারবারিয়ামে উদ্ভিদ নমুনা সংরক্ষণের আগে কী করা হয়?  )
  1. Drying and pressing (শুকানো ও চাপা)
  2. Planting in soil (মাটিতে লাগানো)
  3. Storing directly in a freezer (সরাসরি ফ্রিজে রাখা)
  4. Placing in containers (পাত্রে রাখা)
ব্যাখ্যা

উদ্ভিদ নমুনা হারবারিয়ামে সংরক্ষণের আগে প্রথমে চেপে শুকিয়ে নেওয়া হয়। এতে নমুনাটি পচে যায় না এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।

৩৭.
Into how many volumes was Genera Plantarum published? (Genera Plantarum কত খণ্ডে প্রকাশিত হয়েছিল?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

Bentham & Hooker-এর Genera Plantarum গ্রন্থটি মোট ৩ খণ্ডে প্রকাশিত হয়েছিল, যা ১৮৬২ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত প্রকাশিত হয়। এটি আধুনিক বোটানির শ্রেণিবিন্যাসে একটি গুরুত্বপূর্ণ কাজ।

৩৮.
Royal Botanic Gardens, Kew এর প্রতিষ্ঠা সাল কত?
  1. ১৮৫৩  
  2. ১৯০০  
  3. ১৭৫৯
  4. ১৮০১  
ব্যাখ্যা

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত Royal Botanic Gardens, Kew প্রতিষ্ঠিত হয় ১৭৫৯ সালে। পরবর্তীতে ১৮৫৩ সালে এখানে একটি আধুনিক Herbarium গড়ে তোলা হয়, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হেরবারিয়ামগুলোর একটি।

৩৯.
Which major group did Bentham & Hooker not use? (Bentham & Hooker কোন প্রধান গোষ্ঠী ব্যবহার করেননি?)
  1. Angiosperm
  2. Monocot
  3. Gymnosperm
  4. Dicot
ব্যাখ্যা

Bentham & Hooker-এর শ্রেণিবিন্যাস পদ্ধতি মূলত Angiosperm উদ্ভিদদের ওপর ভিত্তি করে গঠিত ছিল। তারা Gymnosperm (বীজবিহীন উদ্ভিদ) গোষ্ঠীকে আলাদা করে বিবেচনা করেননি। তবে Monocot এবং Dicot গুলো তাদের শ্রেণিবিন্যাসে প্রধান ভাগ হিসেবে ছিল।

৪০.
Artificial system is mainly— (কৃত্রিম শ্রেণিবিন্যাস মূলত-) 
  1. Convenient but unnatural (সহজ কিন্তু অপ্রাকৃতিক) 
  2. Phylogenetic (বিবর্তনমূলক) 
  3. Scientific & evolutionary (বৈজ্ঞানিক ও বিবর্তনীয়)  
  4. Based on multiple characters (বহু চরিত্রভিত্তিক)  
ব্যাখ্যা

Artificial classification system সাধারণত এক বা দুইটি সহজে চেনার উপাদানের (যেমন—পুংকেশরের সংখ্যা) উপর ভিত্তি করে গঠিত হয়। এটি ব্যবহার সহজ হলেও উদ্ভিদের প্রকৃত আত্মীয়তা বা বিবর্তনীয় সম্পর্ক ব্যাখ্যা করতে পারে না। উদাহরণ: লিনিয়াসের sexual system.

৪১.
What is the principal alkaloid found in the Rauwolfia plant? (Rauwolfia গাছের প্রধান alkaloid কোনটি?)
  1. Morphine
  2. Quinine 
  3. Reserpine
  4. Caffeine
ব্যাখ্যা

Rauwolfia serpentina (বাংলায় সাপকুঁচি) গাছে প্রধানত Reserpine নামক আলকালয়েড পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ ও মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।  
অন্য আলকালয়েডগুলো:
- Morphine → Papaver somniferum (আফিম গাছ)
- Quinine → Cinchona গাছ
- Caffeine → Coffea বা Camellia sinensis  

৪২.
Where is the Komarov Botanical Institute located? (কমারভ বোটানিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত?)
  1. Japan  
  2. China  
  3. Canada
  4. Russia
ব্যাখ্যা

কমারভ বোটানিক্যাল ইনস্টিটিউট রাশিয়ায় অবস্থিত। এটি পূর্ব ইউরোপ ও এশিয়ার উদ্ভিদবৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

৪৩.
Which system is Takhtajan’s classification an example of- (Takhtajan কোন শ্রেণিবিন্যাস পদ্ধতির উদাহরণ?)
  1. Morphological
  2. Natural
  3. Phylogenetic
  4. Artificial  
ব্যাখ্যা

Takhtajan উদ্ভিদের শ্রেণিবিন্যাসে বিবর্তনমূলক (phylogenetic) পদ্ধতি ব্যবহার করেছিলেন। তার পদ্ধতিতে উদ্ভিদের বংশগত সম্পর্ক (evolutionary relationships) ও আদানপ্রদানকে গুরুত্ব দেয়া হয়। এটি আধুনিক ট্যাক্সোনমির মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

৪৪.
Into how many families did Bentham & Hooker classify plants? (Bentham & Hooker শ্রেণিবিন্যাসে উদ্ভিদকে কতটি পরিবারে ভাগ করেছেন?)
  1. 150
  2. 202
  3. 250
  4. 300
ব্যাখ্যা

Bentham & Hooker তাঁদের শ্রেণিবিন্যাস পদ্ধতিটি Genera Plantarum (1862–1883) গ্রন্থে প্রকাশ করেন। এ পদ্ধতিতে তাঁরা ফুলওয়ালা উদ্ভিদ (Phanerogams) কে ৩টি শ্রেণি, 24 টি শ্রেণীবিভাগ (orders) ও 202 টি পরিবারে ভাগ করেন। এটি একটি Natural system of classification এবং Herbarium ভিত্তিক বাস্তব গবেষণার ফল।

৪৫.
Cytotaxonomy mainly helps in determining which type of relationship? (Cytotaxonomy মূলত কোন ধরনের সম্পর্ক নির্ণয়ে সহায়ক?)
  1. Ecological (পরিবেশগত)
  2. Economic (অর্থনৈতিক)
  3. Evolutionary (বিবর্তনীয়)
  4. Cultural (সাংস্কৃতিক)
ব্যাখ্যা

Cytotaxonomy হলো এক ধরনের ট্যাক্সোনমিক পদ্ধতি যেখানে উদ্ভিদের chromosome number, structure, behavior ইত্যাদি বিশ্লেষণ করা হয়। ক্রোমোসোম বিশ্লেষণের মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে genetic affinity ও evolutionary relationship বোঝা যায়। তাই Cytotaxonomy মূলত বিবর্তনীয় সম্পর্ক নির্ণয়ে সহায়ক।

৪৬.
What is used in herbaria to prevent insect infestation? (হারবারিয়ামে পোকামাকড় আক্রমণ রোধে কী ব্যবহার করা হয়?)
  1. Copper sulfate (কপার সালফেট)
  2. Urea (ইউরিয়া)
  3. Naphthalene (ন্যাফথালিন)
  4. Lime (চুন)
ব্যাখ্যা

হারবারিয়ামে সংরক্ষিত শুকনো উদ্ভিদ নমুনা যেন পোকামাকড় দ্বারা নষ্ট না হয়, সে জন্য ন্যাফথালিন বল ব্যবহার করা হয়। এটি একটি কার্যকর কীটনাশক।

৪৭.
If a plant has 2n = 14, what will be the chromosome number in its gamete? (কোনো উদ্ভিদের 2n = 14 হলে গ্যামেট-এ ক্রোমোসোম সংখ্যা কত হবে?)
  1. 14
  2. 28
  3. 7
  4. 21
ব্যাখ্যা

- গ্যামেট (যেমন- স্পার্ম বা ডিম) সবসময় haploid (n) হয়, অর্থাৎ দেহকোষের অর্ধেক ক্রোমোসোম থাকে। যেহেতু 2n = 14, তাই n = 7 হবে। অর্থাৎ গ্যামেটে ক্রোমোসোম সংখ্যা = 7।
- গ্যামেট সর্বদা haploid (n) হয়। কোনো উদ্ভিদে 2n = 14 হলে তার somatic কোষে 14 ক্রোমোসোম থাকে। সেক্ষেত্রে n = 14 ÷ 2 = 7। তাই গ্যামেটে থাকবে ৭টি ক্রোমোসোম।

৪৮.
The latest ICN update (before 2023) was adopted in which city? (ICN-এর সর্বশেষ আপডেট (২০২৩ সালের আগে) কোন শহরে গৃহীত হয়েছে?)
  1. Barcelona
  2. Paris
  3. Shenzhen
  4. Tokyo
ব্যাখ্যা

- ICN (International Code of Nomenclature for algae, fungi, and plants) প্রতি নির্দিষ্ট সময় পরপর Botanical Congress-এ আপডেট করা হয়। সর্বশেষ ২০১৭ সালে চীনের Shenzhen শহরে অনুষ্ঠিত International Botanical Congress-এ ICN-এর নতুন সংস্করণ গৃহীত হয়। এজন্য এই সংস্করণকে Shenzhen Code (2018, published in 2018) নামে ডাকা হয়।

- Shenzhen Code হলো টোকিও (2011)-এর পরবর্তী সংস্করণ। এতে nomenclature stability ও DNA sequence ভিত্তিক টাইপ ডেফিনিশনসহ কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম যুক্ত হয়।

৪৯.
What does the ICN principle of 'priority' mean? (ICN-এর 'priority principle' দ্বারা কী বোঝায়?)
  1. No need of renaming (নতুন নামকরণ প্রয়োজন নেই)
  2. First name always valid (প্রথম নাম সর্বদা সঠিক)
  3. The first validly published name is accepted (প্রথম প্রকাশিত সঠিক নাম গ্রহণযোগ্য)
  4. Latin names are forbidden (ল্যাটিন নাম ব্যবহার নিষিদ্ধ)
ব্যাখ্যা

ICN (International Code of Nomenclature)-এর অন্যতম মূল নীতি হলো Priority Principle। এর দ্বারা বোঝানো হয় যে, কোনো উদ্ভিদ, শৈবাল বা ছত্রাকের জন্য যে নামটি সবার আগে বৈধভাবে প্রকাশিত হয়েছে, সেই নামটিই বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হবে। পরে যদি একই জীবের জন্য অন্য কোনো নাম প্রস্তাব করা হয়, তবে তা synonym ধরা হয়, কিন্তু ব্যবহারযোগ্য নাম কেবল প্রথম বৈধ নামটিই। 
উদাহরণ: যদি একটি প্রজাতি ১৮০০ সালে বৈধভাবে নামকরণ করা হয় এবং ১৮২০ সালে নতুন নাম দেওয়া হয়, তবে ১৮০০ সালের নামটিই গ্রহণযোগ্য হবে।

৫০.
What else is needed along with a herbarium for plant conservation? (উদ্ভিদ সংরক্ষণে হেরবারিয়ামের পাশাপাশি আর কী দরকার?)
  1. Food storage (খাদ্য গুদাম)
  2. Soil bank  (মাটি ব্যাংক)
  3. Seed bank (বীজ ব্যাংক)
  4. Reservoir  (জলাধার)
ব্যাখ্যা

- হারবারিয়ামে শুষ্ক নমুনা সংরক্ষণ করা হয়, কিন্তু জীবন্ত প্রজাতির জিনগত বৈচিত্র্য টিকিয়ে রাখতে বীজ ব্যাংক অপরিহার্য। এটি ভবিষ্যতে পুনঃপ্রজননের জন্য গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে।
- হারবারিয়ামে শুধুমাত্র শুকনো উদ্ভিদ নমুনা সংরক্ষণ করা হয়, কিন্তু জীবন্ত উদ্ভিদের জিনগত বৈচিত্র্য সংরক্ষণের জন্য বীজ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে প্রজাতি পুনরুজ্জীবনের জন্য এটি অপরিহার্য ভূমিকা রাখে।