পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ২৪ --------------- গণিত পরীক্ষা - ৫ টপিক: ১. ত্রিকোণমিতি, ২. সম্ভাব্যতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
২০২৩ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৭
  2. ৫/৭
  3. ৪/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৩ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৪ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭
অর্থাৎ, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭

∴ রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৪/৭ = ৩/৭
.
একটি ফলের ঝুড়িতে ৭টি আম, ৯টি কমলা, ৫টি মাল্টা এবং ৪টি আপেল আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি মাল্টা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ২/৩
  3. ৪/৫
  4. ৩/৫
সঠিক উত্তর:
৪/৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে ৭টি আম, ৯টি কমলা, ৫টি মাল্টা এবং ৪টি আপেল আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি মাল্টা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ঝুড়িতে মোট ফল আছে = ৭ + ৯ + ৫ + ৪ = ২৫ টি
মাল্টা আছে = ৫ টি
∴ দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি মাল্টা হওয়ার সম্ভাবনা = ৫/২৫
= ১/৫

∴ ফলটি মাল্টা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৫)
= (৫ - ১)/৫
= ৪/৫
.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা ৪ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৫
  2. ৭/১০
  3. ১/২
  4. ৫/১১
সঠিক উত্তর:
৫/১১
উত্তর
সঠিক উত্তর:
৫/১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা ৪ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত 4 এর গুণিতক = ৩২, ৩৬, ৪০
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১ টি
মৌলিক সংখ্যা অথবা ৪ এর গুণিতক = ২ + ৩ = ৫টি
মৌলিক অথবা ৪ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ৫/১১
.
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি 12 মিটার উঁচু হলে, ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?
  1. 10√3 মিটার
  2. 12√3 মিটার
  3. 20 মিটার
  4. 24 মিটার
সঠিক উত্তর:
12√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি 12 মিটার উঁচু হলে, ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?

সমাধান:

ধরি, গাছটি a মিটার দূরে অবস্থিত।
∴ tan 30° = AB/AC
⇒ 1/√3 = 12/a
∴ a = 12√3 মিটার
.
30° = কত রেডিয়ান?
  1. π/3 রেডিয়ান
  2. π/4 রেডিয়ান
  3. π/5 রেডিয়ান
  4. π/6 রেডিয়ান
সঠিক উত্তর:
π/6 রেডিয়ান
উত্তর
সঠিক উত্তর:
π/6 রেডিয়ান
ব্যাখ্যা
প্রশ্ন: 30° = কত রেডিয়ান?

সমাধান:
30° = 30π/180 রেডিয়ান
= π/6 রেডিয়ান
.
৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ২/১৩
  3. ৩/১৩
  4. ৪/১৩
সঠিক উত্তর:
২/১৩
উত্তর
সঠিক উত্তর:
২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৫২টি কার্ডের মধ্যে রাজা ও রানী আছে মোট ৮টি

∴ কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ 
= ২/১৩
.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান 1?
  1. cot45°
  2. sin30°
  3. sin45°
  4. sec45°
সঠিক উত্তর:
cot45°
উত্তর
সঠিক উত্তর:
cot45°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান 1?

সমাধান:
cot45° = 1
sin30° = 1/2
sin45° = 1/√2
sec45° = √2
.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা বা ৪ এর চেয়ে ছোট সংখ্যা পাবার সম্ভাব্যতা কত?
  1. ২/৩
  2. ৩/৪
  3. ১/৬
  4. ৫/৬
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা বা ৪ এর চেয়ে ছোট সংখ্যা পাবার সম্ভাব্যতা কত?

সমাধান:
একটি ছক্কা নিক্ষেপে মোট ঘটনা সংখ্যা হবে = ৬টি

বিজোড় সংখ্যা বা ৪ এর চেয়ে ছোট সংখ্যা = ১, ২, ৩, ৫ = ৪ টি

∴ সম্ভাব্যতা = ৪/৬
= ২/৩
.
একটি অফিসের এইচ আর ডিপার্টমেন্ট এর রিপোর্ট মতে প্রতিদিন ৬০% কর্মচারী যানবাহনে যাতায়াত করে যার মধ্যে ২৫% ট্রেনে যাতায়াত করে। অফিসের একজন কর্মচারী দৈবভাবে নির্বাচন করা হলে তার ট্রেনে যাতায়াত করার সম্ভাব্যতা কত?
  1. ০.১০
  2. ০.১৫
  3. ০.২০
  4. ০.২৫
সঠিক উত্তর:
০.১৫
উত্তর
সঠিক উত্তর:
০.১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের এইচ আর ডিপার্টমেন্ট এর রিপোর্ট মতে প্রতিদিন ৬০% কর্মচারী যানবাহনে যাতায়াত করে যার মধ্যে ২৫% ট্রেনে যাতায়াত করে। অফিসের একজন কর্মচারী দৈবভাবে নির্বাচন করা হলে তার ট্রেনে যাতায়াত করার সম্ভাব্যতা কত?

সমাধান;
মোট কর্মচারী = ১০০%
দেওয়া আছে, যানবাহনে যাতায়ত করে = ৬০%
৬০% এর মধ্যে ট্রেনে যাতায়ত করে = ২৫%

∴ ট্রেনে যাতায়ত করে = ৬০ এর ২৫%
= ৬০ × (২৫/১০০)
= ১৫ জন

অর্থাৎ, ট্রেনে যাতায়তের সম্ভাব্যতা = ১৫/১০০
= ০.১৫
১০.
সামির পকেটে ৭টি লাল, ৫টি সবুজ এবং ৪টি নীল মার্বেল আছে। সামি পকেট থেকে কমপক্ষে কতটি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি মার্বেল থাকবে?
  1. ৭টি
  2. ১১টি
  3. ১৩টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: সামির পকেটে ৭টি লাল, ৫টি সবুজ এবং ৪টি নীল মার্বেল আছে। সামি পকেট থেকে কমপক্ষে কতটি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি মার্বেল থাকবে?

সমাধান:
মোট মার্বেলের সংখ্যা = ৭ + ৫ + ৪ = ১৬টি
সবথেকে কম মার্বেল আছে ৪টি নীল মার্বেল।

∴ সবথেকে কম রঙের মার্বেল থেকে ১টি এবং বাকি সবগুলো মার্বেল অর্থাৎ ৭ + ৫ + ১ = ১৩টি মার্বেল নেওয়া হলে প্রত্যেক রঙের অন্তত একটি মার্বেল থাকবে।
১১.
ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?
  1. 4
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?

সমাধান:
ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। যথাক্রমে-

Sine
Cosine
Tangent
Cotangent
Secant
Cosecant
১২.
tan40° tan50° tan60° এর মান কত?
  1. 0
  2. 1
  3. √2
  4. √3
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা
প্রশ্ন: tan40° tan50° tan60° এর মান কত?

সমাধান:
tan40° tan50° tan60°
= tan40° cot(90° - 50°) tan60°
= tan40° cot40° × √3 [যেহেতু tan60° = √3]
= 1 × √3 [যেহেতু tanA cotA = 1]
= √3
১৩.
একটি বাক্সে ১৪টি সবুজ বল, ৮ টি লাল বল এবং ১২ টি নীল বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. ২২/৩৪
  2. ১৭/১১
  3. ৬/১৭
  4. ১৭/৬
সঠিক উত্তর:
৬/১৭
উত্তর
সঠিক উত্তর:
৬/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ১৪টি সবুজ বল, ৮ টি লাল বল এবং ১২ টি নীল বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল আছে = ১৪ + ৮ + ১২ = ৩৪টি
নীল বল আছে = ১২ টি

∴ দৈবভাবে একটা বল নেওয়া হলে, বলটি নীল হওয়ার সম্ভাবনা = ১২/৩৪
= ৬/১৭
১৪.
রাত ১১.৫৯ মিনিটে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক ৯৬ ঘণ্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
  1. ০%
  2. ২৫%
  3. ৫০%
  4. ১০০%
সঠিক উত্তর:
০%
উত্তর
সঠিক উত্তর:
০%
ব্যাখ্যা
প্রশ্ন: রাত ১১.৫৯ মিনিটে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক ৯৬ ঘণ্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?

সম্ভাবনা:
রাত ১১.৫৯ মিনিট থেকে ৯৬ ঘণ্টা পর আবারো রাত ১১:৫৯ মিনিট'ই হবে।
অর্থাৎ তখনও রাত থাকবে।
রাতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা নেই, এটি অসম্ভব ঘটনা।
∴ ৯৬ ঘণ্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা ০%