পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
Exam 6: Topic: (Part I) d. The Umayyad dynasty 661-750 A.C. The Umayyads: the Khilafat under Mu’awiyah; Abdul Malik and his consolidation and arabicization; Khilafat of al-Walid-expansion in the East and the West; the services of Hajjaj B. Yusuf; later Umayyad Khalifas with special reference to Umar b. Abdul Aziz; the Mawali and their role in the Abbasid Revolution; causes for the fall of the Umayyad Khilafat; outline of the administration under the Umayyads. Source: Class – 04, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
উমাইয়া বংশ কয়টি শাখায় বিভক্ত ছিল?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

⇒কুরাইশ বংশের দুটি গোত্র ছিল।১)হাশেমী ২) উমাইয়া।
​- উমাইয়া গোত্র আবার দুটি শাখায় বিভক্ত ছিল। 
​-আবু সুফিয়ানের উত্তরসূরীরা সুফিয়ানী।
​- আর মারওয়ানের উত্তরসূরীরা মারওয়ানী।

.
খারেজীদের স্লোগান কি ছিল?
  1. আলী খলিফাতুল্লাহ
  2. মুয়াবিয়া মুর্দাবাদ 
  3. লা হুকমা ইল্লাল্লাহু 
  4. হুসাইন খলিফাতুল্লাহ
সঠিক উত্তর:
লা হুকমা ইল্লাল্লাহু 
উত্তর
সঠিক উত্তর:
লা হুকমা ইল্লাল্লাহু 
ব্যাখ্যা

-৬৫৭ সালে সংঘটিত সিফফিনের যুদ্ধ বন্ধে ৬৫৯ সালে দুমাতুল জান্দালে সালিশি বৈঠক বসে।
​- এ বৈঠকে আমর বিন আসের চাতুরীর জন্য আলী (রা.)কে খলিফা থেকে অপসারণ করে মুয়াবিয়াকে খলিফা হিসেবে ঘোষনা করা হয়।
​- এ ঘোষনা না মেনে আলী (রা.) এর ১২,০০০ অনুচর আলাদা হয়ে যায়। যারা খারেজী নামে পরিচিত। 
-​তাদের মুল স্লোগান ছিল ' লা হুকমা ইল্লাল্লাহু '।

.
কারবালার মর্মান্তিক ঘটনার পর কোন গোষ্ঠীর উদ্ভব ঘটে?
  1. খারেজী
  2. হাশেমী
  3. মুতাজিলা
  4. শিয়া
সঠিক উত্তর:
শিয়া
উত্তর
সঠিক উত্তর:
শিয়া
ব্যাখ্যা

-৬৮০ সালের ১০ অক্টোবর (১০ মহররম ৬১ হিজরী)তে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ ও হুসাইনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
​-এ অসম যুদ্ধে নির্মমভাবে হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করেন।
​-একটি গোষ্ঠি ইমাম হুসাইনকে নেতা মনেকরে অন্য কারো নেতৃত্ব অস্বীকার করে।
​-এই গোড়াপন্থি ধর্মীয় গোষ্ঠিটিই ইতিহাসে শিয়া নামে পরিচিত।

.
খলিফা হিসেবে ঘোষনার পূর্বে মুয়াবিয়া কোথাকার শাসক ছিল?
  1. খোরাসান
  2. হেজাজ
  3. সিরিয়া
  4. মিশর
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা

-নেতৃত্বের গুনাবলী থাকায় হযরত ওমর (রা.) ৬৩৮ সালে মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছিলেন।
​- ওসমান (রা.) এর সময়ও তিনি এ পদেই বহাল ছিলেন।
​- আলী (রা.) দায়িত্ব গ্রহনের পর তাকে এ পদ থেকে অব্যহতি দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে উভয়ের দ্বন্দ্ব শুরু হয়।
​-৬৬১ সালে আলী( রা.)শাহাদাত বরণ করলে আমর বিন আস তাকে খলিফা হিসেবে ঘোষনা করেন।

.
কোন মুসলিম শাসকের সময় সর্ব প্রথম বাইজান্টাইনদের রাজধানী কনস্টান্টিনোপল অবরোধ করেন?
  1. ইয়াজিদ
  2. ওমর (রা.)
  3. ওসমান (রা.)
  4. মুয়াবিয়া 
সঠিক উত্তর:
মুয়াবিয়া 
উত্তর
সঠিক উত্তর:
মুয়াবিয়া 
ব্যাখ্যা

-রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলকে বলা হয় বাইজান্টাইন সাম্রাজ্য।
​-বাইজান্টাইদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। 
​-যার বর্তমান নাম ইস্তাম্বুল। 
​-মুয়াবিয়ার সময় ৬৬৯ সালে মুসলমানরা ইয়াজিদের নেতৃত্বে সর্ব প্রথম কনস্টান্টিনোপল অবরোধ করেন।
​-যা অটোমান সুলতান ২য় মুহাম্মদ ১৪৫৩ সালে বিজয় করেন।

.
He was not only the first but also one of the best of Arab kings.”Who is He?
  1. Mu'awiyah
  2. Abdul Malik
  3. Al Walid
  4. Hajjaj Bin Yusuf
সঠিক উত্তর:
Mu'awiyah
উত্তর
সঠিক উত্তর:
Mu'awiyah
ব্যাখ্যা

P.K Hitti said about Mu'awiyah ,"He was not only the first but also one of the best of Arab kings.”

.
কোন ঘটনার পর ইসলামে রাজতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে?
  1. আমর বিন আস কর্তৃক মুয়াবিয়াকে শাসক ঘোষনা করলে
  2. মজলিশের পরামর্শ নিয়ে ওমরকে খলিফা নির্বাচন করলে
  3. আ. মালিকের চার পুত্রের খলিফার দায়িত্ব গ্রহন করলে
  4. মুবাবিয়া তার পুত্র ইয়াজিদকে উত্তরসূরী মনোনয়ন করলে
সঠিক উত্তর:
মুবাবিয়া তার পুত্র ইয়াজিদকে উত্তরসূরী মনোনয়ন করলে
উত্তর
সঠিক উত্তর:
মুবাবিয়া তার পুত্র ইয়াজিদকে উত্তরসূরী মনোনয়ন করলে
ব্যাখ্যা

⇒ ৬৬১ সালে হাসান (রা.) এর সাথে মুয়াবিয়ার বেচে থাকা অব্দি খলিফা হওয়ার চুক্তি হয়।
​- এর পর হুসাইন (রা.) খলিফা হওয়ার কথা ছিল।
​- কিন্তু সন্ধির শর্ত ভঙ্গ করে মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে ৬৭৯ সালে উত্তরসূরী মনোনয়ন করেন।
​- এর পরই ইসলামে রাজতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে।

.
মুয়াবিয়া (রা.) কে ‘প্রথম আরব নৃপতি’বলা হয় কেন?  
  1. নিজেই উপাধি গ্রহণ করেছিলেন
  2. জনগণ এই উপাধি দিয়েছিল
  3. রাজর মত জীবনযাপন করায়
  4. প্রথম রাজতন্ত্র চালু করেন জন্য
সঠিক উত্তর:
প্রথম রাজতন্ত্র চালু করেন জন্য
উত্তর
সঠিক উত্তর:
প্রথম রাজতন্ত্র চালু করেন জন্য
ব্যাখ্যা

⇒উপদেষ্টা আল-মুগীরার পরামর্শে মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে ৬৭৯ সালে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন।
​- ফলে খুলাফায়ে রাশিদীনের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ইতি ঘটে।
​- তিনি ইসলামের ইতিহাসে রাজতন্ত্রের সূত্রপাত ঘটান। 
​-পরবর্তী উমাইয়া খলীফা ও আব্বাসীয় খলীফাগণও এটি অনুসরণ করেন।
​-প্রথম রাজতন্ত্র চালু করেন জন্য মুয়াবিয়া (রা.) কে ‘প্রথম আরব নৃপতি’বলা হয়।

.
বিখ্যাত সুফি সাধক হাসান বসরি (র.) কাকে 'ইসলামের বিশৃঙ্খলা সৃষ্টিকারী' বলে অভিহিত করেছেন?
  1. আমর বিন আসকে
  2. ইয়াজিদকে
  3. মুয়াবিয়াকে
  4. আবু মুসা আশয়ারীকে
সঠিক উত্তর:
আমর বিন আসকে
উত্তর
সঠিক উত্তর:
আমর বিন আসকে
ব্যাখ্যা

⇒ আমর বিন আস ইসলামের অন্যতম বিজেতা ছিলেন।
​- তিনি ওমর রা.) এর সময় ৬৪২ সালে মিশর বিজয় করেন।
​- মিশরে তিনি 'ফুসতাত' শহর প্রতিষ্ঠা করেন।
​- আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে ৬৫৭ খ্রি. সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। 
​- ৬৫৯ সালে কূটনৈতিক জ্ঞানসম্পন আমর বিন আস দুমার সালিশের মাধ্যমে কুটকৌশলে মুয়াবিয়াকে খলিফা ঘোষনা করেন।
​- এ জন্য  বিখ্যাত সুফি সাধক হাসান বসরি (র.) আমর বিন আসকে 'ইসলামের বিশৃঙ্খলা সৃষ্টিকারী' বলে অভিহিত করেছেন।

১০.
কারবালার প্রান্তর কোথায় অবস্থিত?
  1. ইরানে
  2. ইরাকে
  3. কুফায়
  4. সিরিয়ায়
সঠিক উত্তর:
ইরাকে
উত্তর
সঠিক উত্তর:
ইরাকে
ব্যাখ্যা

⇒মুয়াবিয়া ৬৬১ সালের সন্ধির শর্ত ভঙ্গ করায়  ইমাম হুসাইন (রা.) দামেস্ক অভিমুখে রোনা দেন।
- ইয়াজিদের প​ক্ষে  উবায়দুল্লা ৪০০০ সৈন্য নিয়ে পথে বাধা দেয়।
​- ইমাম হুসাইন (রা.) (১০ সেপ্টেম্বর, ৬৮০) ২০০/৭২ জনের কাফেলাটিকে নিয়ে কুফা হতে ২৫ মাইল উত্তরে ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে (ইরাকে) এসে উপস্থিত হন।
-৬৮০ খ্রি. ১০ অক্টোবরে(১০ মহরম ৬১  হিজরি) দুই অসম-দলের মাঝে যুদ্ধ শুরু হয়।
​- ইমাম হাসান (রা.) এর পুত্র কাসিম,হুসাইন (রা.) এর শিশুপুত্র আসগরসহ পরিবারের সকল পুরুষকে হত্যা করে। 
​-ঘাতক শীমার ইমাম হুসাইনের মস্তক ছিন্ন করে। কারবালায় তাকে দাফন করা হয়।

১১.
আব্দুল মালিক কুব্বাত আস সাখরা বা  Dome of the Rock নির্মাণ করেন কেন ?
  1. মেরাজ গমনের ঘটনাকে স্মরণীয় করার জন্য
  2. জেরুজালেমের উন্নয়নের জন্য
  3. মক্কা শরীফের মর্যাদা কমানোর জন্য
  4. মদিনা মসজিদের মর্যাদা কমানোর জন্য
সঠিক উত্তর:
মক্কা শরীফের মর্যাদা কমানোর জন্য
উত্তর
সঠিক উত্তর:
মক্কা শরীফের মর্যাদা কমানোর জন্য
ব্যাখ্যা

⇒ মক্কা ও মদিনায় আ. বিন জুবায়েরের প্রাধান্য থাকায় (সা.) আ. মালিক মক্কার প্রতিদ্বন্দ্বি হিসেবে একটি অবকাঠামো নির্মান করতে শুরু করেন।
​- এ জন্যই যে পাথর উপর দাড়িয়ে মহানবী (স.) পবিত্র মিরাজে গমন করেন তাকে কেন্দ্র করে তিনি ৬৯১ খ্রি. আট কোনাবিশিষ্ট “কুব্বাতুস সাখরা” Dome of the Rock নির্মাণ করেন। 
​-এরই পাশে তিনি ‘মসজিদ-উল- আকসা’ নামে একটি মসজিদ নির্মাণ করেন।
​- এখানে সকলকে হজ্জ করতে উৎসাহিত করেন। কিন্তু তার উদ্দেশ্য ব্যর্থ হয়।

১২.
নিচের কোনটি আব্দুল মালিকের সংস্কার নয়?
  1. আরবি মুদ্রা চালু 
  2. মাওয়ালীদের উপর করারোপ
  3. কুরআন সংকলন 
  4. আরবি বর্ণলিপির উন্নতি
সঠিক উত্তর:
কুরআন সংকলন 
উত্তর
সঠিক উত্তর:
কুরআন সংকলন 
ব্যাখ্যা

⇒৬৯৩ সালে সরকারী ক্ষেত্রে আরবী ভাষা প্রচলন করেন।
-তিনি ইরাকের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতায় আরবি বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন। 
-তিনি দামেস্কে ৬৯৫ সালে রাষ্ট্রীয় কেন্দ্রীয় টাকশাল প্রতিষ্ঠা করে আরবী অক্ষর যুক্ত দিনার (স্বর্ণমুদ্রা), দিরহাম (রৌপ্য মুদ্রা), ও ফালস (তাম্রমুদ্রা) প্রচলন করেন।
-তিনি হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে মাওয়ালীদের (অনারব নও মুসলিম) উপর জিজিয়া ও খারাজ ধার্য করেন।

১৩.
আরবদের কাছে স্পেন কি নামে পরিচিত ছিল?
  1. আইবেরিয়া
  2. আন্দালুসিয়া
  3. জাজিরা
  4. জাবালুত তরিক
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
উত্তর
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
ব্যাখ্যা

⇒ স্পেন ইউরোপের পশ্চিমাঞ্চলের একটি সমৃদ্ধ দেশ।
​-যা একটি উপদ্বিপ।
​-এর পূর্বনাম ছিল  আইবেরিয়া উপদ্বিপ।
-​আরবদের কাছে স্পেন আন্দালুসিয়া নামে পরিচিত ছিল।
​-তারিক বিন যিয়াদ ৭১২ খি: গোয়াদালকুইভার নামক নদীর তীরে মেডিনা-সিডোনিয়ায়তারিক রডারিকের বাহিনীকে সাথে যুদ্ধে পরাজিত করে স্পেন  বিজয় করেন। 
​- ১৪৯২ সাল পর্যন্ত স্পেনে মুসলমানদের শাসন চালু ছিল।

১৪.
কোন  উমাইয়া খলিফাকে আরবদের জুলিয়াস সিজার বলা হয়?
  1. আ. মালিককে
  2. আল ওয়ালিদকে
  3. ওমর বোন আ. আজিজকে
  4. মুয়াবিয়াকে
সঠিক উত্তর:
মুয়াবিয়াকে
উত্তর
সঠিক উত্তর:
মুয়াবিয়াকে
ব্যাখ্যা

⇒৬৬১ সালে মুয়াবিয়া ক্ষমতা দখল করেন।
​- এর পর উত্তর আফ্রিকা, ভূ-মধ্যসাগর সহ অনেক অঞ্চল বিজয় করেন।
​- তিনিই প্রথম কনস্টান্টিনোপোল অবরোধ করেন।
​- এ সবের জন্যই তাকে আরবদের জুলিয়াস সিজার বলা হয়।

১৫.
নিচের কে আল-ওয়ালিদের  বিখ্যাত সেনাপতিদের অন্তর্ভুক্ত নয়?
  1. হাজ্জাজ বিন ইউসুফ
  2. মুহাম্মদ বিন কাসিম
  3. তারিক বিন জিয়াদ করেন
  4. কুতায়বা বিন মুসলিম
সঠিক উত্তর:
হাজ্জাজ বিন ইউসুফ
উত্তর
সঠিক উত্তর:
হাজ্জাজ বিন ইউসুফ
ব্যাখ্যা

⇒আল-ওয়ালিদ  হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলের এবং মুসা ইবনে নুসাইরকে পশ্চিমাঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত করেন।
-তার ধমর্প্রাণ চাচাতো ভাই ওমর বিন আব্দুল আযীজকে হেজাযের গভর্ণর হিসেবে নিয়োগ করেন। 
-তার সময় বিখ্যাত চার সেনাপতি মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, মুসা ইবনে নুসাইর ও কুতায়বা বিন মুসলিম।
​- যারা তার সাম্রাজ্য বিস্তারে অবদান রাখেন।

১৬.
সুলাইমানকেআশির্বাদের চাবি বলা হয় কেন? 
  1. দান সদকা করার জন্য
  2. সাম্রাজ্যের সমৃদ্ধির জন্য
  3. সকল অন্যায় অবিচার দূর করার জন্য
  4. হাজার হাজার বন্দিকে মুক্তি দেয়ার জন্য
সঠিক উত্তর:
হাজার হাজার বন্দিকে মুক্তি দেয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
হাজার হাজার বন্দিকে মুক্তি দেয়ার জন্য
ব্যাখ্যা

⇒ আ. মালিকের শাসনামলে পূর্বাঞ্চলের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সামান্য কারনে হাজার হাজার মানুষকে বন্দি করেন। 
-সুলাইমান এ সকল ​বন্দিকে মুক্তি দেয়ার জন্য তাকে আশির্বাদের চাবি’ বলা হয়।

১৭.
 আব্দুল মালিকের আরবিকরণ নীতির বা আরব জাতিয়তাবাদের অংশ নয় কোনটি
  1. আরবি মুদ্রা চালু করেন
  2. মাওয়ালীদের উপর করারোপ
  3. আরবি বর্ণলিপির উন্নতি 
  4. আরবীকে রাষ্ট্র ভাষার মর্যাদা দান
সঠিক উত্তর:
মাওয়ালীদের উপর করারোপ
উত্তর
সঠিক উত্তর:
মাওয়ালীদের উপর করারোপ
ব্যাখ্যা

⇒৬৯৩ সালে সরকারী ক্ষেত্রে আরবী ভাষা প্রচলন করেন।
-তিনি ইরাকের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতায় আরবি বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন। 
-তিনি দামেস্কে ৬৯৫ সালে রাষ্ট্রীয় কেন্দ্রীয় টাকশাল প্রতিষ্ঠা করে আরবী অক্ষর যুক্ত দিনার (স্বর্ণমুদ্রা), দিরহাম (রৌপ্য মুদ্রা), ও ফালস (তাম্রমুদ্রা) প্রচলন করেন।
-এ জন্যই তিনি আরব জাতীয়তাবাদের জনক। 

১৮.
প্রথম আদর্শ নকশার মসজিদ কোনটি?
  1. দামেস্ক মসজিদ
  2. মদিনা মসজিদ
  3. রাক্কা মসজিদ
  4. মসজিদে কুবা
সঠিক উত্তর:
দামেস্ক মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
দামেস্ক মসজিদ
ব্যাখ্যা

⇒ যে মসজিদে ৭ টি বৈশিষ্ট বিদ্যমান থাকবে তাকেই আদর্শ নকশার মসজিদ বলা হয়।
​-৭ টি বৈশিষ্ট হচ্ছে- ১) জুল্লাহ( নামাজঘর),২) সাহান( আঙ্গিনা)৩) রিওয়াক( বারান্দা),৪) মিম্বার,৫) মিহরাব, ৬) মিনার ৭) ওজু খানা।
​- পূর্বে গীর্জার স্থানে আল ওয়ালিদ সর্ব প্রথম দামেস্ক জামে মসজিদে ৭ টি বৈশিষ্ট সন্নিবেশ ঘটিয়ে আদর্শ নকশার মসজিদ স্থাপন করেন।

১৯.
কোন উমাইয়া খলিফাকে 'উমাইয়া সাধু' উপাধিতে ভূষিত করা হয় ? 
  1. আল-ওয়ালিদ
  2. ওমর বিন আব্দুল আযীয
  3. মুয়াবিয়া
  4. আব্দুল মালিক
সঠিক উত্তর:
ওমর বিন আব্দুল আযীয
উত্তর
সঠিক উত্তর:
ওমর বিন আব্দুল আযীয
ব্যাখ্যা

⇒ওমর বিন আব্দুল আযীয খোলাফায়ে রাশিদীনের নীতি অনুসরণ করে সরল ও অনাড়ম্বর জীবন যাপন করতেন।
-তিনি বায়তুল মালকে জনগণের সম্পত্তি হিসেবে ঘোষণা করে তা পুনঃপ্রতিষ্ঠা করেন।
-হাশেমীয় বংশের প্রতি উদার হয়ে শুক্রবারের খুৎবায় হযরত আলীর নামে পঠিত লানত ও অভিসম্পাত বন্ধ করে দেন। 
-শাসন ক্ষেত্রে তিনি মজলিস-আল-শুরা অনুসরণ করতেন
-অমুসলিমদেরকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য তিনি মাওয়ালীদের (অনারব মুসলিম) উপর হতে জিযিয়া ও খারাজ মওকুফ করেন।
-এজন্যই তিনি পঞ্চম ধর্ম প্রাণ খলিফা ও ‘উমাইয়া সাধু (Pious Caliph of the Umayyah)  বা ২য় ওমর নামে পরিচিত।

২০.
নিচের কোনটি মুয়াবিয়া (রা.) এর অবদান ?
  1. সচিবালয় সৃষ্টি
  2. ডাকঘর প্রতিষ্ঠা
  3. পুলিশ বিভাগ প্রতিষ্ঠা
  4. আদমশুমারি প্রচলন
সঠিক উত্তর:
ডাকঘর প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ডাকঘর প্রতিষ্ঠা
ব্যাখ্যা

⇒মুয়াবিয়া (রা.) সর্ব প্রথম ডাক বিভাগ চালু করেন।
​ -১২ মাইল অন্তর একটি ডাকঘর প্রতিষ্ঠা করেন। 
​-এ বিভাগকে বলা হত ‘দিওয়ান আল-বারিদ।
​-এর প্রধানকে বলা হত সাহিব-আল-বারিদ। 

২১.
টুরসের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  1. ৭১২ সালে
  2. ৭৩১ সালে
  3. ৭৩২ সালে
  4. ৭৫০ সালে
সঠিক উত্তর:
৭৩২ সালে
উত্তর
সঠিক উত্তর:
৭৩২ সালে
ব্যাখ্যা

⇒স্পেনে ৬ বছর বিশৃংখল অবস্থার জন্য হিশাম ৭৩১ খ্রিস্টাব্দে আব্দুর রহমান আল-গাফিকীকে স্পেনে পাঠান। 
​-স্পেনের শাসক ইউডিজ ফ্রানকিস রাজা চালর্স মারটেলের সহায়তায় আব্দুর রহমানকে বাঁধা দেন। 
​-৭৩২ খ্রি. টুরসের যুদ্ধে আব্দুর রহমান নিহত হয়।
-এ যুদ্ধকে বালাত-উশ-শুহাদা বা শহিদের মঞ্চ বলা হয়।

২২.
উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কোন খলিফাকে?
  1. আ. মালিককে
  2. মুয়াবিয়াকে
  3. ওমর বিন আ. আজিজকে
  4. আল- ওয়ালিদকে
সঠিক উত্তর:
আ. মালিককে
উত্তর
সঠিক উত্তর:
আ. মালিককে
ব্যাখ্যা

⇒ তার পিতা মারওয়ানের মনোনয়নে ৬৮৫ খ্রিস্টাব্দে আব্দুল মালিক দামেস্কের সিংহাসনে আরোহণ করেন।
​-সিংহাসনে আরোহণ করে তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করেন।
​-৬৯২ সালে বাইজান্টাইন,৬৯৩ সালে এশিয়া মাইনর ও ৬৯৮ সালে উত্তর আফ্রিকা জয় করেন। 
​-সরকারী ক্ষেত্রে আরবী ভাষা প্রচলন করেন। 
​-আরবি বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন। 
​-আরবী অক্ষর যুক্ত দিনার (স্বর্ণমুদ্রা), দিরহাম (রৌপ্য মুদ্রা), ও ফালস (তাম্রমুদ্রা) প্রচলন করেন।
​-এ জন্যই তাকে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা।

২৩.
ইউরোপের বাতিঘর বলা হয় কোন শহরকে?
  1. লন্ডনকে
  2. ভিয়েনাকে
  3. রোমকে
  4. কর্ডোভাকে
সঠিক উত্তর:
কর্ডোভাকে
উত্তর
সঠিক উত্তর:
কর্ডোভাকে
ব্যাখ্যা

⇒ তারিক বিন যিয়াদ ৭১২ খ্রি. গোয়াদালকুইভার নামক নদীর তীরে মেডিনা-সিডোনিয়ায়তারিক রডারিকের বাহিনীকে সাথে যুদ্ধে পরাজিত করে স্পেন বিজয় করেন।
​ -এর পর তিনি মালাগা,গ্রানাডা,কর্ডোভা ও রাজধানী টলেডো বিজয় করে।
​ -স্পেন বিজয় করে তিনি কর্ডোভাকে রাজধানী হিসেবে গোড়াপত্তন করেন।
​- সে সময় কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হতো।

২৪.
আরবদের নিরো’ বলা হয় কাকে? 
  1. আল-ওয়ালিদকে
  2. হাজ্জাজ বিন ইউসুফকে
  3. মুয়াবিয়াকে
  4. সুলাইমানকে
সঠিক উত্তর:
হাজ্জাজ বিন ইউসুফকে
উত্তর
সঠিক উত্তর:
হাজ্জাজ বিন ইউসুফকে
ব্যাখ্যা

⇒হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতায় আ. মালিক আরবি বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন।
-তার পরামর্শে মাওয়ালীদের (অনারব নও মুসলিম) উপর জিজিয়া ও খারাজ ধার্য করেন।
-তার পৃষ্ঠপোষকতায় জামাতা ও ১৭ বয়স্ক ভ্রাতষ্পুত্র মুহাম্মদ বিন কাসিম ৭১২ রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করেন।
​- তিনি হাজার হাজার মানুষকে সামন্য কারণে বন্দি করেনল
​- জামাতা ও ভ্রাতষ্পুত্র মুহাম্মদ বিন কাসিমকে হত্যা করেন।
- এত অবদানের পরও তার কঠোরতার জন্য তাকে ‘আরবদের নিরো’ বলা হয়।

২৫.
কোন যুদ্ধে পরাজিত হলে উমাইয়া শাসনের অবসান ঘটে?
  1. টুরসের যুদ্ধ
  2. জাবের যুদ্ধে
  3. সিফ্ফিনের যুদ্ধ
  4. কারবালার যুদ্ধ
সঠিক উত্তর:
জাবের যুদ্ধে
উত্তর
সঠিক উত্তর:
জাবের যুদ্ধে
ব্যাখ্যা

⇒উমাইয়াদের ১৪ জন শাসকের শেষ শাসক ছিলেন ২য় মারওয়ান।
​-৭৫০ সালে জাবের যুদ্ধে তিনি আব্বাসীদের কাছে পরাজিত হলে উমাইয়া শাসনের অবসান ঘটে।
​-৭৫০ সালে আব্বাসীয় শাসনের সূত্রপাত ঘটে।

২৬.
মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু রাজা কে ছিল? 
  1. রাজা রডারিক
  2. রাজা উইটজা
  3. কাউন্ট জুলিয়ান
  4. রাজা দাহির
সঠিক উত্তর:
রাজা দাহির
উত্তর
সঠিক উত্তর:
রাজা দাহির
ব্যাখ্যা

⇒দাহির কর্তৃক বিদ্রোহীদের আশ্রয়, উপঢৌকন বোঝাই ৮ টি জাহাজ সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক লুন্ঠিত হলে 
​-৭১০ সালে উবায়দুল্লাহ ও বুদায়েলের নেতৃত্বে প্রেরিত অভিযান ২টি ব্যর্থ হয়। 
​-পরে হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ও ১৭ বয়স্ক ভ্রাতষ্পুত্র মুহাম্মদ বিন কাসিম কর্তৃক অভিযান পরিচালনা করেন। 
​-প্রথমে ৭১১ সালে দেবলের শাসক রাজা দাহিরের ভ্রাতুষ্পুত্রকে পরাজিত করে দেবল অধিকার করেন। 
​-৭১২ খ্রিস্টাব্দে ‘রওয়ার’ নামক স্থানে রাজা দাহিরের সাথে মুহাম্মদ বিন কাসিম সম্মুখ সমরে অবতীর্ণ হন। 
​-এ যুদ্ধে রাজা দাহির শোচনীয় ভাবে পরাজিত হন।

২৭.
উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল ?
  1. কুফা
  2. মদিনা
  3. বাগদাদ
  4. দামেস্ক
সঠিক উত্তর:
দামেস্ক
উত্তর
সঠিক উত্তর:
দামেস্ক
ব্যাখ্যা

⇒৬৬১ খ্রি. খলীফা হযরত আলী (রা.) এর শাহাদাতের পর তাঁর জ্যেষ্ঠ্যপুত্র ইমাম হাসান (রা.) এর সাথে সমঝোতার মাধ্যমে মুয়াবিয়া (রা.) নিজেকে খলীফা হিসেবে ঘোষণা করেন।
-তিনি তাঁর রাজধানী কুফা হতে দামেস্কে স্থানান্তরিত করেন। 
​-যা ৭৫০ খ্রি. পর্যন্ত তাদের রাজধানী ছিল।
​- এই শহর বর্তমানে সিরিয়ার রাজধানী ।

২৮.
Which territories did the Umayyads expand into?
  1. Persia
  2. North Africa
  3. Spain
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
The Umayyads expand the territories  into Persia, North Africa and Spain.
- The Umayyads Khalifah Al Walid(805-715) expanded the territories into west and western. 
২৯.
উমাইয়া খিলাফতের শেষ খলিফা কে?
  1. আব্দুল মালিক
  2. দ্বিতীয় ইয়াজিদ
  3. দ্বিতীয় মারওয়ান
  4. ওমর বিন আবদুল আজিজ
সঠিক উত্তর:
দ্বিতীয় মারওয়ান
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় মারওয়ান
ব্যাখ্যা
⇒উমাইয়াদের মাওয়ালী নীতি ও হাশমীদের দমনপীড়ন নীতি গ্রহণ করায় বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন শুরু হয়।
-তেমনই একট আন্দোলন হচ্ছে আব্বাসীয় আন্দোলন। 
-৭৪৪ সালে আবুল আব্বাস ও আবু মুসলিম খেরাসানী এ আন্দোলন আনুষ্ঠানিক শুরু করেন।
-৭৫০ সালের এদের সাথ যুদ্ধে শেষ খলিফা ২য় মারওয়ান পরাজয়ের কারণে উমাইয়া খিলাফতের অবসান ঘটে।
৩০.
উমাইয়া আমলে কাবার বিকল্প হিসেবে কোন স্থাপনা নির্মিত হয়?
  1. আল-আকসা মসজিদ
  2. কুববাতুল সাখরা
  3. গ্রেট মসজিদ অব দামেস্ক
  4. আল-হেরাম
সঠিক উত্তর:
কুববাতুল সাখরা
উত্তর
সঠিক উত্তর:
কুববাতুল সাখরা
ব্যাখ্যা

⇒উমাইয়া আমলে কাবার বিকল্প হিসেবে মসজিদ নির্মিত হয় কুব্বাত আস সাখরা বা Dome of the Rock (Jerusalem-এর গম্বুজবিশিষ্ট সৌধ)।
-আব্দুল্লাহ বিন জুবায়েরের জন্য মক্কা ও মদিনার উপর কর্তৃত্ব না থাকায় কাবার বিকল্প হিসেবে ৬৯১ সালে আ.মালিক কুববাত আস সাখরা নির্মাণ করেন।

৩১.
আবদুল মালিক কেন ‘উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা’ ?
  1. বিদ্রোহ দমন
  2. শাসন প্রতিষ্ঠা
  3. আরবীকরণ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
-বিদ্রোহ দমন, শাসন প্রতিষ্ঠা এবং আরবীকরণ—সবগুলো কারণেই আ. মালিককে প্রতিষ্ঠাতা বলা হয়।
৩২.
মুয়াবিয়া (রা.) কত খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন?
  1. ৬৮০ খ্রি.
  2. ৫৭০ খ্রি.
  3. ৬০৬ খ্রি.
  4. ৫৮০ খ্রি.
সঠিক উত্তর:
৬০৬ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
৬০৬ খ্রি.
ব্যাখ্যা
⇒হযরত মুয়াবিয়া (রা.) ৬০৬ খিস্ট্রাব্দে কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন।
-তাঁর পিতা আবু সুফিয়ান।
-মাতা আবু জেহেলের কন্যা হিন্দা।
-তিনি মক্কা বিজয়ের পর ৮ম হিজরীতে (৬৩০ খ্রি.) ২৪ বছর বয়সে ইসলাম কবুল করেন।
৩৩.
মুয়াবিয়া কোন যুদ্ধে আব্দুল্লাহ ইবনে যুবায়েরকে পরাজিত করেন?
  1. ইয়ারমুকের যুদ্ধ
  2. সিফফিনের যুদ্ধ
  3. কারবালার যুদ্ধ
  4. আরাফাতের যুদ্ধ
সঠিক উত্তর:
আরাফাতের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
আরাফাতের যুদ্ধ
ব্যাখ্যা
⇒আরাফাতের যুদ্ধে ৬৯২সালে আব্দুল্লাহ ইবনে যুবায়ের পরাজিত ও নিহত হন।
-এর ফলে আব্দুল মালিকের একচ্ছত্র আধিপত্য সমগ্র মুসলিম সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়।
-এর জন্যই তাকে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা বলা হয়।
৩৪.
নিচের কোনজন আব্দুল মালিকের চার পুত্রের অন্তর্ভুক্ত নয়?
  1. ওমর বিন আ.আজিজ
  2. আল- ওয়ালিদ
  3. হিশাম
  4. সুলাইমান
সঠিক উত্তর:
ওমর বিন আ.আজিজ
উত্তর
সঠিক উত্তর:
ওমর বিন আ.আজিজ
ব্যাখ্যা
⇒আ. মালিকের চারপুত্র ছিলেন
- ১) আল-ওয়ালিদ (৭০৫-১৫)
-২) সুলাইমান (৭১৫-১৭)
-৩) ২য় ইয়াজিদ (৭২০-২৪)
-৪) হিশাম (৭২৪-৪৩)
-তার পরে তার চার পুত্র সিংহাসন আরোহণ করায় তাকে রাজেন্দ্র (Father of the kings) বলা হয়।
৩৫.
উমাইয়াদের সময় 'স্বর্ণমুদ্রা' কি নামে পরিচিত ছিল?
  1. ফালস
  2. দিরহাম
  3. দিনার
  4. রিয়েল
সঠিক উত্তর:
দিনার
উত্তর
সঠিক উত্তর:
দিনার
ব্যাখ্যা
⇒ আ. মালিকের সময় আরবি অক্ষর যুক্ত তিন ধরনের মুদ্রা ছিল।
-দিনার (স্বর্ণমুদ্রা)
-দিরহাম (রৌপ্য মুদ্রা)
-ও ফালস (তাম্রমুদ্রা)।
৩৬.
মুসলিম বিজয়ের সময় স্পেনের রাজা কে ছিল?
  1. রাজা রডারিক
  2. রাজা উইটজার
  3. কাউন্ট জুলিয়ান
  4. রাজা দাহির
সঠিক উত্তর:
রাজা রডারিক
উত্তর
সঠিক উত্তর:
রাজা রডারিক
ব্যাখ্যা

⇒ রডারিকের গথিক শাসন ও ৩টি শ্রেণীতে বিভক্ত সমাজব্যবস্থার জন্য স্পেনের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে।
- রাজা উইটজার পর তার জামাতা কাউন্ট জুলিয়ানের রাজা হওয়ার কথা থাকলেও রডারিক জোর করে ক্ষমতা দখল করে।
- কাউন্ট জুলিয়ানের আমন্ত্রনে মুসা সেনাপতি তারিক বিন যিয়াদকে ৭১১ খি: স্পেন অভিযানে প্রেরণ করেন।

৩৭.
নিচের কোনটি ওমর বিন আব্দুল আজিজের সংস্কার নয়?
  1. শাসনকার্যে ন্যায়পরায়ণ, সৎ ও বিশ্বস্ত লোককে নিয়োগ করা
  2. হাশেমীয় বংশের প্রতি উদারতা প্রদর্শন
  3. বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন।
  4. মজলিস-আল-শুরা অনুসরণ করা
সঠিক উত্তর:
বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন।
উত্তর
সঠিক উত্তর:
বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন।
ব্যাখ্যা
⇒ ওমর বিন আ. আজিজ শাসনকার্যে ন্যায়পরায়ণ, সৎ ও বিশ্বস্ত লোককে নিয়োগ  করেন। 
-তিনি খোলাফায়ে রাশিদীনের নীতি অনুসরণ করে সরল ও অনাড়ম্বর জীবন যাপন করতেন।
-তিনি বায়তুল মালকে জনগণের সম্পত্তি হিসেবে ঘোষণা করে তা পুনঃপ্রতিষ্ঠা করেন।
-হাশেমীয় বংশের প্রতি উদারতা প্রদর্শন করেন।
-শাসন ক্ষেত্রে তিনি মজলিস-আল-শুরা অনুসরণ করতেন।
- মাওয়ালীদের (অনারব মুসলিম) উপর হতে জিযিয়া ও খারাজ মওকুফ করেন।
-এজন্যই তিনি পঞ্চম ধর্ম প্রাণ খলিফা ও ‘উমাইয়া সাধু (Pious Caliph of the Umayyah)  নামে পরিচিত।
৩৮.
খলীফা হিশাম কাদের পৃষ্ঠপোষকতা করেন ?
  1. মুদারীয়
  2. নাসারা
  3. হিমারীয়
  4. ইহুদী
সঠিক উত্তর:
হিমারীয়
উত্তর
সঠিক উত্তর:
হিমারীয়
ব্যাখ্যা
⇒একমাত্র ২য় উমর ছাড়া উমাইয়া বংশের সকল খলীফা কোন না কোন দলীয় শক্তির পৃষ্ঠপোষকতা করতেন।
-হিমারীয় ও মুদারীয় দ্বন্দ্ব এভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতো।
-খলীফা ২য় ইয়াযিদ মুদারীয়দের অনুগ্রহ লাভ করেন।
-তাই তাদের প্রাধান্য খর্ব করার জন্য হিশাম হিমারীয়দের পৃষ্ঠপোষকতা করেন।
৩৯.
উমাইয়া খিলাফতের পতনের প্রধান কারণ কি ছিল?
  1. অর্থনৈতিক দুর্বলতা
  2. প্রশাসনিক দুর্বলতা
  3. আরব-বানু হাশিম দ্বন্দ্ব
  4. আব্বাসীয় আন্দোলন
সঠিক উত্তর:
আব্বাসীয় আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
আব্বাসীয় আন্দোলন
ব্যাখ্যা
⇒ উমাইয়া বংশের পতনের বেশকিছু কারণ ছিল। যেমন-
-সুষ্ঠ উত্তরাধিকার নীতির অভাব 
-আরব-অনারব বৈষম্য
-হাশিমীয়দের সাথে দুর্ব্যবহার 
-খারিজী বিদ্রোহ 
-আব্বাসীয় আন্দোলন
-এ গুলোর মধ্যে প্রধান কারন ছিল আব্বাসীয় আন্দোলন।
-যাদের কাছেই তারা কর্তৃত্ব হারায়।
৪০.
মজলিস-আল-শুরা ব্যবস্থার বিলোপ করেন কে?
  1. মুয়াবিয়া
  2. ইয়াজিদ
  3. আল-ওয়ালিদ
  4. ওমর বিন আ.আজিজ
সঠিক উত্তর:
মুয়াবিয়া
উত্তর
সঠিক উত্তর:
মুয়াবিয়া
ব্যাখ্যা
⇒ আল-মুগীরার পরামর্শে মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলে খুলাফায়ে রাশিদীনের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ইতি ঘটে।
-তিনি ইসলামের ইতিহাসে রাজতন্ত্রের সূত্রপাত ঘটান।
-তিনি মজলিস-আল-শুরা ব্যবস্থার বিলোপ করেন।
- যদিও ওমর বিন আ. আজিজ শাসন ক্ষেত্রে তিনি মজলিস-আল-শুরা অনুসরণ করতেন।
-কিন্তু বাকী ১৩ জন উমাইয়া শাসক মজলিস-আল-শুরা অনুসরণ করতেন না।
৪১.
'মসজিদ-উল- আকসা' কোথায় অবস্থিত?
  1. জেরুজালেমে
  2. দামেস্কে
  3. বাগদাদে
  4. মদিনায়
সঠিক উত্তর:
জেরুজালেমে
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেমে
ব্যাখ্যা
⇒মহানবী (সা.) যে পাথর উপর দাড়িয়ে পবিত্র মিরাজে গমন করেন তাকে কেন্দ্র করে আ. মালিক ৬৯১ খ্রি. আট কোনাবিশিষ্ট “কুব্বাতুস সাখরা” Dome of  the Rock নির্মাণ করেন।
-এরই পাশে তিনি ‘মসজিদ-উল- আকসা’ নামে একটি মসজিদ নির্মাণ করেন।
৪২.
আব্দুল মালিক কার সহায়তায় আরবী বর্ণমালায় হরকত সংযোজন করেন?
  1. আল-ওয়ালিদের
  2. হাজ্জাজ বিন ইউসুফের
  3. ওমর বিন আ.আজিজের
  4. সুলাইমানের
সঠিক উত্তর:
হাজ্জাজ বিন ইউসুফের
উত্তর
সঠিক উত্তর:
হাজ্জাজ বিন ইউসুফের
ব্যাখ্যা
⇒ আ. মালিক ইরাকের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতায় আরবি বণর্মালায় বা লিপিতে হরকত ও নুকতা সংযোজন করেন।
- জবর,জের ও পেশকে হরকত বলা হয়।
-এতে কুরআন সহজে পাঠ করা সম্ভব হয়।
- আরব -অনারব সকলের মাঝে উচ্চরণের ভিন্নতা রোধ হয়।