পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
বিষয়: মানসিক দক্ষতা সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
_____ ছাড়া ক্ষত সারানো অসম্ভব।
  1. প্রাথমিক চিকিৎসা
  2. ব্যান্ডেজ
  3. এন্টিবায়োটিক
  4. পরিচ্ছন্নতা
ব্যাখ্যা
প্রশ্ন: _____ ছাড়া ক্ষত সারানো অসম্ভব।

সমাধান:
ক্ষত সারানোর জন্য পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষতস্থান পরিষ্কার না রাখলে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুর সংক্রমণ হতে পারে, যা ক্ষত নিরাময়ে বাধা দেয় এবং জটিলতা সৃষ্টি করতে পারে।
.
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 190। প্রথম ও শেষ সংখ্যা দুটির গুণফল কত?
  1. 1258
  2. 1440
  3. 1360
  4. 1530
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 190। প্রথম ও শেষ সংখ্যা দুটির গুণফল কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যাগুলো হলো,
x, (x + 1), (x + 2), (x + 3), (x + 4)

প্রশ্নমতে,
⇒ x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) = 190
⇒ 5x + 10 = 190
⇒ 5x = 190 - 10
⇒ 5x = 180
⇒ x = 180/​5
∴ x = 36

∴ প্রথম সংখ্যা = 36
∴ পঞ্চম সংখ্যা = 36 + 4 = 40

∴ ১ম ও শেষ সংখ্যার গুণফল = 36 × 40 = 1440
.
রিফাত একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং 2 কি.মি পূর্ব দিকে ভ্রমণ করে B স্থানে পৌছায় এবং তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই দূরত্বের চার গুণ ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 17 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?
  1. 15 km
  2. 21 km
  3. 19 km
  4. 17 km
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং 2 কি.মি পূর্ব দিকে ভ্রমণ করে B স্থানে পৌছায় এবং তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই দূরত্বের চার গুণ ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 17 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:



BC = (2 × 4) = 8 km
CD = 17 km
OD = (17 - 2) = 15 km

∴ সরাসরি দূরত্ব AD = √(OD2 + OA2)
= √(152 + 82)
= √(225 + 64)
= √289
= 17 km
.
আপনি রিকশায় করে অফিসে যাওয়ার মাঝপথে হঠাৎ লক্ষ্য করে দেখলেন আপনার পকেটের মানিব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছেন। তখন আপনি কী করবেন?
  1. পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।
  2. রিকশাওয়ালাকে ঘটনাটা জানিয়ে রিকশাভাড়া না নিতে বলবেন।
  3. অফিসে নেমে চুপচাপ চলে যাবেন, যেন কিছুই হয়নি।
  4. রিকশাভাড়ার বদলে নিজের হাতঘড়িটি দিয়ে দিব।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি রিকশায় করে অফিসে যাওয়ার মাঝপথে হঠাৎ লক্ষ্য করে দেখলেন আপনার পকেটের মানিব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছেন। তখন আপনি কী করবেন?

সমাধান:
পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।

কারণ,
এটি দেখায় যে আপনি নিজ দায়িত্বে সমস্যার সমাধান করতে চান।
কারো উপর নির্ভর না করে নিজে ব্যবস্থা নেওয়ার মানসিকতা প্রকাশ পায়।
.
যদি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গ সে. মি. হয়, তবে ঐ বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১২√২ সে. মি.
  2. ১৬√৩ সে. মি.
  3. ২৪ সে. মি.
  4. ১৬√২ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গ সে. মি. হয়, তবে ঐ বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = a2  ;[যেখানে a = বাহুর দৈর্ঘ্য]

প্রশমতে,
a২ = ৩২
⇒ a = √৩২
∴ a = ৪√২ সে. মি.

∴ বর্গের পরিসীমা = ৪a
= ৪ × ৪√২
= ১৬√২ সে. মি.
.
'সিক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. করাল
  2. উজান
  3. শুষ্ক
  4. খাতক
ব্যাখ্যা
প্রশ্ন: 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

অন্য অপশন গুলো হলোঃ
'সৌম্য, মহাজান ও ভাটি' শব্দের বিপরীত শব্দ যথাক্রমে - 'করাল, খাতক ও উজান'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
ক্রীড়া প্রতিযোগিতার দিনে, প্রতি কলামে ৩০ জন করে শিশু দাঁড়ালে ১৬টি কলাম হয়। প্রতি কলামে ২৪ জন করে দাঁড়ালে কয়টি কলাম হবে?
  1. ১৮ টি
  2. ২৮ টি
  3. ২৪ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রীড়া প্রতিযোগিতার দিনে, প্রতি কলামে ৩০ জন করে শিশু দাঁড়ালে ১৬টি কলাম হয়। প্রতি কলামে ২৪ জন করে দাঁড়ালে কয়টি কলাম হবে?

সমাধান:
প্রতি কলামে ৩০ জন করে শিশু দাঁড়ালে ১৬টি কলাম হয়।

∴ মোট শিশু = প্রতি কলামে শিশু সংখ্যা × কলাম সংখ্যা
= ৩০ × ১৬
= ৪৮০ জন

∴ প্রতি কলামে ২৪ জন করে দাঁড়ালে কলাম সংখ্যা = মোট শিশু/প্রতি কলামে শিশু সংখ্যা
= ৪৮০/২৪
= ২০ টি
.
যদি CHITTAGONG = 104 হয়, তবে RAJSHAHI = কত?
  1. 74
  2. 68
  3. 82
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CHITTAGONG = 104 হয়, তবে RAJSHAHI = কত?

সমাধান:

CHITTAGONG = C + H + I + T + T + A + G + O + N + G
= 3 + 8 + 9 + 20 + 20 + 1 + 7 + 15 + 14 + 7 = 104
একই ভাবে,
RAJSHAHI = R + A + J + S + H + A + H + I
= 18 + 1 + 10 + 19 + 8 + 1 + 8 + 9 = 74
.
একজন লোকের কিছুসংখ্যক গরু ও কবুতর আছে, যাদের 172 টি চোখ এবং 320 টি পা আছে। তাহলে গরুর সংখ্যা কত?
  1. 62 টি
  2. 82 টি
  3. 74 টি
  4. 66 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের কিছুসংখ্যক গরু ও কবুতর আছে, যাদের 172 টি চোখ এবং 320 টি পা আছে। তাহলে গরুর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
গরুর সংখ্যা = x
কবুতর সংখ্যা = y

১ম শর্তমতে,
2x + 2y = 172
⇒x + y = 86
∴ y = 86 - x .............(1)

২য় শর্তমতে,
⇒ 4x + 2y = 320
⇒ 4x + 2(86 - x) = 320
⇒ 4x + 172 - 2x = 320
⇒ 2x = 320 - 172
⇒ 2x = 148
⇒ x = 148/2
∴ x = 74
∴ গরুর সংখ্যা = 74 টি
১০.
'হাতের চতুর্থ আঙুল' কে এক কথায় নিচের কোনটি কে বলা হয়?
  1. মা ধ্য ম
  2. নি ক ষ্ঠা
  3. না মি অ কা
  4. ঙ্গু ষ্ঠ অ
ব্যাখ্যা
প্রশ্ন: 'হাতের চতুর্থ আঙুল' কে এক কথায় নিচের কোনটি কে বলা হয়?

সমাধান: 
অঙ্গুষ্ঠ- হাতের প্রথম আঙুল।
তর্জনী- হাতের দ্বিতীয় আঙুল।
মধ্যমা- হাতের তৃতীয় আঙুল।
অনামিকা- হাতের চতুর্থ আঙুল।
কনিষ্ঠা- হাতের পঞ্চম আঙুল।
১১.
একটি বড় বাক্সে তিন বাক্স আছে। আবার প্রত্যেকটি ছোট বাক্সে আরও ছোট তিনটি করে বাক্স আছে। বড় বাক্সটিসহ মোট কতগুলো বাক্স রয়েছে?
  1. ১৩ টি
  2. ১৪ টি
  3. ২৭ টি
  4. ১৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সে তিন বাক্স আছে। আবার প্রত্যেকটি ছোট বাক্সে আরও ছোট তিনটি করে বাক্স আছে। বড় বাক্সটিসহ মোট কতগুলো বাক্স রয়েছে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বড় বাক্স রয়েছে।
এই বড় বাক্সের ভিতরে ৩টি মাঝারি বাক্স আছে।
প্রতিটি মাঝারি বাক্সের ভিতরে আবার ৩টি করে ছোট বাক্স আছে।

∴ মোট বাক্সের সংখ্যা = ১ + ৩ + (৩ × ৩) = ৪ + ৯ = ১৩ টি
১২.
শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে? 1. Creation 2. Creature 3. Creative 4. Credit 5. Cream
  1. 1, 2, 3, 4, 5
  2. 5, 1, 3, 4, 2
  3. 3, 5, 1, 2, 4
  4. 5, 1, 3, 2, 4
ব্যাখ্যা
প্রশ্ন: শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
1. Creation 2. Creature 3. Creative 4. Credit 5. Cream

সমাধান:
ক্রমটি হবে -
5. Cream
1. Creation
3. Creative
2. Creature
4. Credit

সঠিক ক্রমটি হবে = 5, 1, 3, 2, 4
১৩.
এক কথায় প্রকাশ করুন : শক্রকে দমন করে যে-
  1. শত্রুঘ্ন
  2. কূজন
  3. নির্ভীক
  4. অরিন্দম
ব্যাখ্যা
প্রশ্ন: এক কথায় প্রকাশ করুন : শক্রকে দমন করে যে-
 
সমাধান:
শক্রকে দমন করে যে- এক কথায় প্রকাশ হলো- অরিন্দম

→ শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন
→ পাখির ডাক - কূজন
→ ভয় নাই যার - নির্ভীক

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ৩ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ১০৮০°
  2. ১৬২০°
  3. ১৫৪০°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ৩ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
প্রতি মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = (৯০ × ৩৬০°)
∴ ১ সেকেন্ডে ঘুরে = (৯০ × ৩৬০°)/৬০
∴ ৩ সেকেন্ডে ঘুরে = (৯০ × ৩৬০° × ৩)/৬০ = ১৬২০°

অতএব, ৩ সেকেন্ডে চাকাটি ১৬২০° ঘুরবে।
১৫.
একটি ছবিকে দেখিয়ে নাজির নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে।’ সম্পর্কে নাজির ঐ ছেলের কী হয়?
  1. চাচা
  2. দাদা
  3. ভাই
  4. বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে নাজির নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে।’ সম্পর্কে নাজির ঐ ছেলের কী হয়?

সমাধান:
নাজিরের মায়ের একমাত্র ছেলে নাজির নিজে। তাহলে নাজিরের মায়ের একমাত্র ছেলের ছেলে হলো নাজিরের ছেলে।
তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো বাবা ও ছেলে।
১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. সাক্ষী
  2. কৃষিজীবি
  3. সমিচীন
  4. মূমুর্ষু
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
দশুদ্ধ বানান - সাক্ষী।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ,
- সমীচীন,
- মুমূর্ষু,
- কৃষিজীবী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
নিম্নোক্ত ধারাটিতে ফাঁকাস্থানে ক্রমানুসারে কোন অক্ষরের সেট বসালে এটি সম্পূর্ণ হবে? __bc, __ca, __ab, a__c, __ca
  1. a, b, b, c, c
  2. a, b, c, b, b
  3. b, b, b, c, c
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নোক্ত ধারাটিতে ফাঁকাস্থানে ক্রমানুসারে কোন অক্ষরের সেট বসালে এটি সম্পূর্ণ হবে?
__bc, __ca, __ab, a__c, __ca

সমাধান:
সিরিজটিতে একটি সাইক্লিং অর্ডার মেইনটেইন করা হচ্ছে।
সাইক্লিং অর্ডারটি: 123 ⇒ 231⇒ 312 ⇒ 123 .....

∴ ধারাটি হবে: abc, bca, cab, abc, bca

অতএব, ফাঁকাস্থানের ক্রমটি হবে a, b, c, b, b
১৮.
এরিস্টটল : রাষ্ট্রজ্ঞিান :  : অর্থনীতির :
  1. জন লক
  2. এ্যাডাম স্মিথ
  3. নিকোলো ম্যাকিয়াভেলী
  4. আগাস্ট কোৎ
ব্যাখ্যা
প্রশ্ন: এরিস্টটল : রাষ্ট্রজ্ঞিান :  : অর্থনীতির :

সমাধান:
রাষ্ট্রবিজ্ঞানের জনক- এরিস্টটল এবং অর্থনীতির জনক- এ্যাডাম স্মিথ।
এরূপ-
আধুনিক গণতন্ত্রের জনক - জন লক,
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক - নিকোলো ম্যাকিয়াভেলী,
সমাজবিজ্ঞানের জনক - অগাস্ট কোৎ
১৯.
একটি ১৫০ মিটার লম্বা রাস্তার দুই পাশে ৫ মিটার অন্তর গাছ লাগানো হলে মোট কতটি গাছের প্রয়োজন হবে?
  1. ৩১টি
  2. ৬০টি
  3. ৩০
  4. ৬২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৫০ মিটার লম্বা রাস্তার দুই পাশে ৫ মিটার অন্তর গাছ লাগানো হলে মোট কতটি গাছের প্রয়োজন হবে?

সমাধান:
রাস্তার দৈর্ঘ্য = ১৫০ মিটার
গাছ লাগানোর দূরত্ব = ৫ মিটার
প্রথম গাছটি ০ মিটারে (শুরুতে) এবং তারপর প্রতি ৫ মিটার পর একটি গাছ।

এক পাশে গাছের সংখ্যা=(রাস্তার দৈর্ঘ্য/দূরত্ব​) + ১
= (১৫০/৫​) + ১
= ৩০ + ১
= ৩১ টি

∴ দুই পাশে গাছ = ৩১ × ২ = ৬২টি
২০.
The synonym of ANTAGONIST is-
  1. quarrelsome
  2. opponent
  3. belligerent
  4. hyperactive
ব্যাখ্যা
প্রশ্ন: The synonym of ANTAGONIST is-

সমাধান:
ANTAGONIST এর অর্থ প্রতিপক্ষ, প্রতিযোগী, শত্রু, প্রতিদ্বন্দ্বী।
Opponent অর্থও প্রতিদ্বন্দ্বী বা বিরোধী পক্ষ।

বাকি বিকল্পগুলো-
quarrelsome – ঝগড়াটে
belligerent – আগ্রাসী বা লড়াকু
hyperactive – অতিসক্রিয়
২১.
If + means ÷, ÷ means -, - means ×, × means + then 12 + 6 ÷ 3 - 2 × 8 = ?
  1. 10
  2. 4
  3. 8
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: If + means ÷, ÷ means -, - means ×, × means + then 12 + 6 ÷ 3 - 2 × 8 = ?

সমাধান:
12 + 6 ÷ 3 - 2 × 8
= 12 ÷ 6 - 3 × 2 + 8
= 2 - 6 + 8
= 10 - 6
= 4
২২.
We never know the Worth of Water, till the Well is _____.
  1. Polluted
  2. Lost
  3. Dry
  4. Overflowed
ব্যাখ্যা
প্রশ্ন: We never know the Worth of Water, till the Well is _____.

সমাধান:
প্রশ্নে প্রদত্ত চরণটি ইংল্যান্ডের লেখক Thomas Fuller এর বিখ্যাত উক্তি। যার বঙ্গানুবাদ-
'দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না'।
২৩.
বেলা ২ টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?
  1. ১৬০°
  2. ১৭৫°
  3. ১৪০°
  4. ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২ টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?

সমাধান:
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য = (১১m - ৬০h)/২
= {(১১ × ৪০) - (৬০ × ২)}/২
= (৪৪০ - ১২০)/২
= ৩২০/২
= ১৬০°

∴ ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ = ১৬০ ডিগ্রি।
২৪.
The antonym of RECOILED is-
  1. Pushed backward
  2. Scattered
  3. Shrank
  4. Move forward
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of RECOILED is-

সমাধান:
Recoiled মানে হলো পিছিয়ে যাওয়া, ভয় বা বিস্ময়ে পিছনে সরে যাওয়া।
এর বিপরীত অর্থ হবে সামনে এগিয়ে যাওয়া, অর্থাৎ Move forward

বাকি বিকল্পগুলো:
Pushed backward – পিছনে ধাক্কা
Scattered – ছড়িয়ে পড়া (ভিন্ন প্রসঙ্গ)
Shrank – সংকুচিত হওয়া
২৫.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম- 8, 27, 64, 100, 125, 216
  1. 216
  2. 100
  3. 125
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম-
8, 27, 64, 100, 125, 216

সমাধান:
8 = 23
27 = 33
64 = 43
100 = 102
125 = 53
216 = 63
8, 27, 64, 125, 216 সবগুলোই পূর্ণঘন সংখ্যা। কিন্তু 100 কোনো পূর্ণঘন সংখ্যা নয়, বরং এটি একটি পূর্ণবর্গ সংখ্যা
সুতরাং 100 হলো ব্যতিক্রম।
২৬.
F এবং R এর মধ্যবর্তী বর্ণের পরের বর্ণ কোনটি?
  1. K
  2. N
  3. L
  4. M
ব্যাখ্যা
প্রশ্ন: F এবং R এর মধ্যবর্তী বর্ণের পরের বর্ণ কোনটি?

সমাধান:
F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R
F এবং R এর মধ্যবর্তী বর্ণ = L
∴ L বর্ণের পরের বর্ণ = M
২৭.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. বাংলা
  2. গুলট্রাম
  3. হিব্রু
  4. আরবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
গুলট্রাম ছাড়া বাকিগুলো ভাষা। আর গুলট্রাম হলো ভূটানের মুদ্রা
২৮.
০.০২ × ০.০০২ × ০.১০ = ?
  1. ০.০০০৪০০
  2. ০.০০০০০০৪
  3. ০.০০০০৪
  4. ০.০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০২ × ০.০০২ × ০.১০ = ?

সমাধান:
০.০২ × ০.০০২ × ০.১০
= ০.০০০০০৪  ;[দশমিকের পরে সর্বডানে শূন্য থাকলে তা বাদ দিয়ে গুণ করতে হবে।]
২৯.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ঢেংগা-খাটো
  2. চয়-সঞ্চয়
  3. ক্ষীণ-ক্ষয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?

সমাধান:
সঠিক বিপরীতার্থক শব্দযুগল-
ক্ষীণ-পুষ্ট
ঢেংগা-খাটো
চয়-অপচয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
যদি ১২ + ৪ = ৮১৬, ১৬ + ৫ = ১১২১, ১১ + ৬ = ৫১৭ হয় তবে, ৮ + ৩ = ?
  1. ৫৭৫
  2. ৬২৫
  3. ৫১১
  4. ৭১৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১২ + ৪ = ৮১৬, ১৬ + ৫ = ১১২১, ১১ + ৬ = ৫১৭ হয় তবে, ৮ + ৩ = ?

সমাধান:
এখানে,
যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা:
১২ + ৪ = (১২ - ৪) এবং (১২ + ৪) = ৮১৬
১৬ + ৫ = (১৬ - ৫) এবং (১৬ + ৫) = ১১২১
১১ + ৬ = (১১ - ৬) এবং (১১ + ৬) = ৫১৭

এবং ৮ + ৩ = (৮ - ৩) এবং (৮ + ৩) = ৫১১
৩১.
যদি PLANT দিয়ে OKZMS এবং MARGIN দিয়ে LZQFHM বোঝায়, তাহলে BREAD দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. AQEZB
  2. BSEAD
  3. ZPDYB
  4. AQDZC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLANT দিয়ে OKZMS এবং MARGIN দিয়ে LZQFHM বোঝায়, তাহলে BREAD দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
P → O
L → K
A → Z
N → M
T → S

এবং 
M → L
A → Z
R → Q
G → F
I → H
N → M

∴ BREAD → AQDZC
৩২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 34
  2. 48
  3. 30
  4. 52
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম ক্ষেত্রে,
(3 + 4 + 5 + 8) - 2 = 20 - 2 = 18 ; যা মাঝের সংখ্যা

২য় ক্ষেত্রে,
(13 + 6 + 8 + 7) - 2 = 34 - 2 = 32 ; যা মাঝের সংখ্যা

৩য় ক্ষেত্রে,
(10 + 8 + 12 + 6) - 2 = 36 - 2 = 34 ; যা মাঝের সংখ্যা

∴ প্রশ্নবোধক স্থানে 34 সংখ্যাটি বসবে।