পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ সেপ্টেম্বর, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার - 18.05.2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ সেপ্টেম্বর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
  1. ক) ইসলাম ধর্ম
  2. খ) খ্রিস্ট ধর্ম
  3. গ) শিখ ধর্ম
  4. ঘ) বৌদ্ধধর্ম
ব্যাখ্যা

চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/গানের সংকলন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
কাহ্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন?
  1. ক) বৈষ্ণবপদ
  2. খ) চর্যাপদ
  3. গ) বাউল পদ
  4. ঘ) শাক্ত পদ
ব্যাখ্যা

চর্যাপদের শ্রেষ্ঠ কবি - কাহ্নপা। তার প্রকৃত নাম - কৃষ্ণাচার্য পাদ।
তার রচিত পদের সংখ্যা - ১৩টি; যা সর্বাধিক পদ।
কিন্তু তার রচিত প্রাপ্ত পদের সংখ্যা ১২টি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।

.
বিদ্যাপতি কোন ধারার কবি?
  1. ক) বৈষ্ণবপদাবলি
  2. খ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
  3. গ) চরিত সাহিত্য
  4. ঘ) মঙ্গলকাব্য
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলি। এর নায়ক নায়িকা - রাধা ও কৃষ্ণ।
উল্লেখযোগ্য বৈষ্ণব পদাবলি রচয়িতা - বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
“পদ্মাবতী” কাব্যের রচয়িতা কে?
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) আলাওল
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সমর সেন
ব্যাখ্যা

মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি আলাওল।
আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
কবি আলাওলের সাহিত্যকর্ম হলো - পদ্মাবতী, সপ্ত পয়কর, সিকান্দারনামা, তোহফা, সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।

.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন?
  1. ক) অভয়া মঙ্গল
  2. খ) শিব মঙ্গল
  3. গ) অন্নদা মঙ্গল
  4. ঘ) শীতলা মঙ্গল
ব্যাখ্যা

মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন। মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেনও এ ধারার কবি।
মনসা মঙ্গল কাব্য ধারার কবি– কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
‘ধর্মমঙ্গল’ ধারার কবি– ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
'অন্নদা মঙ্গল’ ধারার কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

.
“মেঘনাদবধ কাব্য” এর কাহিনী কোথা থেকে গৃহীত?
  1. ক) রামায়ণ
  2. খ) মহাভারত
  3. গ) ইলিয়াড
  4. ঘ) শাহনামা
ব্যাখ্যা

বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য'। এর কাহিনী রামায়ণ থেকে সংগৃহীত। 'রামায়ণ' এর রাবণের সীতা হরণ, রাম রাবণের লঙ্কাযুদ্ধ এবং যুদ্ধে রাবণের পরাজয়ের কাহিনী নিয়ে এ মহাকাব্য রচিত হয়েছে।
উৎসঃ বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
  1. ক) স্বর্ণলতা
  2. খ) রিক্তের বেদন
  3. গ) রাজসিংহ
  4. ঘ) রাজহংস
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলায় রচিত প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী।
এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাসগুলো হলো- কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
আল মাহমুদের কাব্য কোনটি?
  1. ক) বন্দী শিবির থেকে
  2. খ) তবক দেওয়া পান
  3. গ) সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
  4. ঘ) কালের কলস
ব্যাখ্যা

আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।

.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
  1. ক) মানসী
  2. খ) রাজা
  3. গ) সঞ্চিতা
  4. ঘ) সভ্যতার সংকট
ব্যাখ্যা

'সভ্যতার সংকট' রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রান্তিকে লিখিত শেষ রচনাগুলোর অন্যতম।
'মানসী' রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালে রচিত একটি কাব্যগ্রন্থ।
'রাজা' হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক-সাংকেতিক নাটক।
কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন- ‘সঞ্চিতা'। এতে ৭৮টি কবিতা গান সংকলিত হয়েছে। সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল ইসলাম উৎসর্গ করেন।
উল্লেখ্য ‘সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১০.
“পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের পটভূমি কি?
  1. ক) সিপাহীযুদ্ধ
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) দেশভাগ
  4. ঘ) ভাষা আন্দোলন
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়(১৯৭৬)'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
“গায়ত্রী সন্ধ্যা” কার রচনা?
  1. ক) রিজিয়া রহমান
  2. খ) দিলারা হাশেম
  3. গ) আকিমুন রহমান
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা

''গায়ত্রী সন্ধ্যা'' - সেলিনা হোসেন রচিত - ত্রয়ী উপন্যাস। এর তিনটি খন্ড যথাক্রমে - ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে প্রকাশিত হয়।
১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দীর্ঘ আটাশ বছরের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিতে রচিত এ উপন্যাস।
তার রচিত অন্যান্য উপন্যাস -
- জলোচ্ছ্বাস
- হাঙর নদী গ্রেনেড (মুক্তিযুদ্ধ বিষয়ক)
- যুদ্ধ (মুক্তিযুদ্ধ বিষয়ক)
- যাপিত জীবন (ভাষা আন্দোলন বিষয়ক)
- কাঁটাতারে প্রজাপতি (নাচোলের তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত)
- পোকা মাকড়ের ঘরবসতি (নাফনদীর তীরে শাহ পরীর দ্বীপের মানুষের জীবন সংগ্রাম)
- নিরন্তর ঘন্টাধ্বনি (দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, ৪৩ এর দুর্ভিক্ষ প্রভৃতি বিষয় উঠে এসেছে) ইত্যাদি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১২.
“রাত্রিশেষ” কী ধরনের রচনা?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) ছোটগল্প
  4. ঘ) কাব্য
ব্যাখ্যা

কবি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

১৩.
“বর্ণ-পরিচয়” গ্রন্থের লেখক কে?
  1. ক) সীতানাথ বসাক
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) যোগীন্দ্রনাথ সরকার
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ- আখ্যান মঞ্জুরী, বোধোদয়, ব্যাকরণ কৌমুদী, বর্ণপরিচয়, কথামালা, শব্দ মঞ্জুরী ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

১৪.
নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
  1. ক) বিষের বাঁশি
  2. খ) অগ্নিবীণা
  3. গ) মৃত্যুক্ষধা
  4. ঘ) পুবের হাওয়া
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের ৫ টি গ্রন্থ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়।
সেগুলো হলো - যুগবাণী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, বিষের বাঁশি এবং চন্দ্রবিন্দু।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
  1. ক) সংবাদ প্রভাকর
  2. খ) শনিবারের চিঠি
  3. গ) সমাচার দর্পণ
  4. ঘ) বঙ্গদর্শন
ব্যাখ্যা

‘সংবাদ প্রভাকর' ১৮৩১ সালের ২৮ জানুয়ারি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৮৩৬ সালে সাপ্তাহিক তিন সংখ্যা হিসেবে আবার প্রকাশিত হতে থাকে। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ১৮৩৯ সালের ১৪ জুন 'সংবাদ প্রভাকর’ দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১৬.
বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
  1. ক) ১০টি
  2. খ) ১৫টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২৫টি
ব্যাখ্যা

ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
  1. ক) খ
  2. খ) চ
  3. গ) ঘ
  4. ঘ) গ
ব্যাখ্যা

ক থেকে ম পর্যন্ত এ পঁচিশটি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে।
উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলােকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়ঃ ১. অঘােষ এবং ২. ঘােষ।
১) যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণি্ত হয় না তাকে বলা হয় অঘােষ ধ্বনি। যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি।
২) যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলে ঘােষ ধ্বনি। যেমন- গ, ঘ, জ, ঝ ইত্যাদি।
এগুলােকে আবার দুই ভাগে ভাগ করা যায়ঃ ক. অল্পপ্রাণ এবং খ. মহাপ্রাণ
ক) যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। যেমন- ক, গ, চ, জ ইত্যাদি।
খ) যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন- খ, ঘ, ছ, ঝ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৮.
তৎসম শব্দ কোনটি?
  1. ক) হস্ত
  2. খ) চেয়ার
  3. গ) আনারস
  4. ঘ) টেবিল
ব্যাখ্যা

তৎসম শব্দঃ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
কোনটি সঠিক বানান?
  1. ক) লক্ষণীয়
  2. খ) লক্ষ্যনীয়
  3. গ) লক্ষ্যনীয়
  4. ঘ) লক্ষনীয়
ব্যাখ্যা
লক্ষণীয় [লোক্‌খোনিয়ো] (বিশেষণ) লক্ষ করার যোগ্য; দর্শনীয়; দ্রষ্টব্য (ঢাকায় লালবাগের কেল্লার ধ্বংসাবশেষ বিশেষভাবে লক্ষণীয়)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২০.
“পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ
  2. খ) অলুক দ্বন্দ্ব
  3. গ) ষষ্ঠী তৎপুরুষ
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা

পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমনঃ চায়ের বাগান = চাবাগান, ষষ্ঠী তৎপুরুষ সমাস।
আরও কিছু উদাহরণঃ পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট।
এছাড়াও ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা ইত্যাদি।
সূত্রঃ উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২১.
“অরুন্তুদ” শব্দের অর্থ--
  1. ক) ভয়ংকর
  2. খ) মর্মান্তিক
  3. গ) রাজকীয়
  4. ঘ) পিপাসিত
ব্যাখ্যা

অরুন্তুদ [ওরুন্‌তুদ্] (বিশেষণ)
১ মর্মাঘাতী; মর্মভেদী (এলায়ে বিশাল জটা; অরুন্তুদ; অশনি আস্ফালি-মাইকেল মধুসূদন দত্ত)।
২ অতিশয় হৃদয়বিদারক (দাঁড়ায়ে তেমনি তাজ অরুন্তুদ বিয়োগ কাহিনী-শাহাদাত হোসেন)।
[(তৎসম বা সংস্কৃত) অরুস্ (=মর্মস্থল) +√তুদ্(পীড়া দেওয়া)+অ(খচ্)]
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২২.
“মাছি মারা কেরানি”- প্রবচনটির অর্থ--
  1. ক) মূর্খ
  2. খ) অগ্র-পশ্চাৎ বিবেচনাহীন
  3. গ) দূরদৃষ্টির অভাব
  4. ঘ) বিচারবোধহীন নকলনবিশ
ব্যাখ্যা

“মাছি মারা কেরানি”- প্রবচনটির অর্থ বিচারবোধহীন নকলনবিশ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
মাছি মারা কেরানি এর অর্থ হুবহু অনুকরণকারী ব্যক্তি। কেউ যদি কোনো কাজের অর্থ, প্রয়োগ ও গুরুত্ব বিবেচনা করে ভুলত্রুটিসহ শুধুমাত্র অনুকরণ করে যায় তাদের মাছি মারা কেরানি বলে। জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষের নিজের বিচার বুদ্ধি বিবেচনা করার একটা সুযোগ থাকে। কিন্তু ‘কেরানি’ বা ইংরেজিতে যাদের ক্লার্ক বলে তাদের পেশাটাই এমন যেখানে নিজের বুদ্ধি বিবেচনার সুযোগ হয়তো কমই থাকে। এ পেশার লোকদের কাজই হলো অন্যের নির্দেশ হুবহু মেনে চলে কোনো কাজ করা।
এই প্রবচনটি ইংরেজ আমল থেকে প্রচলিত হয়ে আসছে। এটা নিয়ে সুন্দর একটা গল্প আছে। পড়তে পারেন- [এখানে ক্লিক করুন]

২৩.
নিচের কোনটি “বিষ” শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) কালকূট
  2. খ) ময়ূখ
  3. গ) গরল
  4. ঘ) জহর
ব্যাখ্যা

ময়ূখ (বিশেষ্য) কিরণ; আলো; জ্যোতিঃ; রশ্মি।
কালকূট (বিশেষ্য) তীব্র বিষ; গরল।
জহর (বিশেষ্য) বিষ; গরল; যা খেলে মৃত্যু হতে পারে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৪.
“কুরসী” শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ইংরেজি
  2. খ) সাঁওতাল
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) আরবি
ব্যাখ্যা

কুরসি, কুরসী, কুরছি [কুরসি, কুরসি, কুরছি] (বিশেষ্য) বসার উচ্চ আসনবিশেষ; চেয়ার; কেদারা (বসাইল উপরে কুরছির -সৈয়দ হামজা; রাজ সদনে কুর্সী সোনার মিলত কবির এইখানে-সত্যেন্দ্রনাথ দত্ত)।
[(আরবি) কুর্‌সী]
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৫.
চক্রের প্রান্তভাগকে এক কথায় বলে-
  1. ক) চক্রেশ
  2. খ) চক্রসীমা
  3. গ) চক্রধারা
  4. ঘ) চক্রবিন্দু
ব্যাখ্যা
চক্রের প্রান্তভাগ- চক্রধারা।
২৬.
বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “ওরা ১১ জন” এর পরিচালক কে?
  1. ক) মমতাজ আলী
  2. খ) চাষী নজরুল ইসলাম
  3. গ) সুভাষ দত্ত
  4. ঘ) খান আতাউর রহমান
ব্যাখ্যা
'ওরা ১১ জন' ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত (চাষী নজরুল ইসলামের) 'মুক্তিযুদ্ধভিত্তিক' প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এ ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে।
২৭.
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
  1. ক) বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ
  2. খ) বিচারপতি মোস্তফা কামাল
  3. গ) বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
  4. ঘ) বিচারপতি এসকে সিনহা
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন আব সাদাত মো. সায়েম। তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হন।
সূত্রঃ সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
২৮.
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য “বিজয় গাঁথা” কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) রংপুর সেনানিবাস
  3. গ) সিলেট সেনানিবাস
  4. ঘ) যশোর সেনানিবাস
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য 'বিজয় গাঁথা' রংপুর সেনানিবাসে অবস্থিত। ভাস্কর্যটি নির্মাণে রংপুর সিটি কর্পোরেশন অর্থ সহায়তা দিয়েছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।
২৯.
নববর্ষ “পহেলা বৈশাখ” চালু করেছিলেন-
  1. ক) সম্রাট আকবর
  2. খ) সম্রাট শাহজাহান
  3. গ) লক্ষ্মণ সেন
  4. ঘ) বিজয় সেন
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর ১৫৫৬ সাল বা আরবি ৯৯২ হিজরিতে খ্রিস্টাব্দে হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত করেন।
উৎসঃ সাহিত্য কণিকা-অষ্টম শ্রেণী।
৩০.
বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
  1. ক) মোস্তফা মনোয়ার
  2. খ) জয়নুল আবেদিন
  3. গ) রফিকুন্নবী
  4. ঘ) কামরুল হাসান
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন। এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।

৩১.
পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) রাবনাবাদ চ্যানেল
  2. খ) পায়রা নদী
  3. গ) শ্যালা নদীতে
  4. ঘ) তেতুলিয়া নদী
ব্যাখ্যা

বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দর’ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, বালিয়াতলী, ধূলাসার, ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের অন্তর্গত রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত।
উৎসঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট [এখানে ক্লিক করুন]।

৩২.
ECNEC-এর চেয়ারপারসন কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) বাণিজ্য মন্ত্রী
  4. ঘ) শিল্পমন্ত্রী
ব্যাখ্যা

দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কাউন্সিল হলো ECNEC (Executive Committee of the National Economic Council)। এই কাউন্সিলে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়। এটি ১৯৮২ সালে গঠিত হয়। এর প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
সূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।

৩৩.
প্রবাল দ্বীপ কোনটি?
  1. ক) নিঝুম দ্বীপ
  2. খ) স্বর্ণদ্বীপ
  3. গ) সেন্টমার্টিন
  4. ঘ) শাহ পরীর দ্বীপ
ব্যাখ্যা

সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর (৮ বর্গ কিলোমিটার)। বিখ্যাত লেখক,কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
উৎসঃ পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ আর্কাইভ।

৩৪.
SDG কি?
  1. ক) SAARC Development Goals
  2. খ) Systematic Development Goals
  3. গ) Social Development Goals
  4. ঘ) Sustainable Development Goals
ব্যাখ্যা

The Sustainable Development Goals (SDGs) are a collection of 17 global goals designed to be a “blueprint to achieve a better and more sustainable future for all”.
Source: un.org

৩৫.
'পিস স্ট্যাচু' কোন শহরে অবস্থিত?
  1. নাগাসাকি
  2. হিরোশিমা
  3. ঢাকা
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর সিউল না থাকায়, কাছাকাছি সঠিক উত্তর হিসেবে নাগাসাকি কে ধরে নেওয়া হয়েছে। দুইটিই অপশনে থাকলে উত্তর অবশ্যই সিউল হবে।
“স্ট্যাচু অব পিস” ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
আর জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।
উৎসঃ জাপান এবং দক্ষিণ কোরিয়ার নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।
৩৬.
মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC) ২০০৬ সালের ১৫ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট কোলি সিক। এর পূর্বে এটি জাতিসংঘ মানবাধিকার কমিশন নামে পরিচিত ছিলো যা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। UNHRC এর বর্তমান সদস্য সংখ্যা ৪৭ টি। সদস্য সংখ্যার আসন বিন্যাস: এশিয়া- ১৩টি, আফ্রিকা- ১৩টি, পূর্ব ইউরোপ- ৬টি, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল- ৮ টি এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য- ৭টি।
সূত্রঃ UNHRC ওয়েবসাইট।

৩৭.
বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা

১৯৭২ সালের মার্চ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও প্রজাতন্ত্রী ভারত সরকারের প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে যৌথ ঘোষণার মাধ্যমে দু’দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালন এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের বিস্তারিত প্রকল্প প্রণয়ন ও প্রধান প্রধান নদীর বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উপর সমীক্ষা পরিচালন, উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধা অর্জনের লক্ষ্যে এতদাঞ্চলের পানি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার এবং বাংলাদেশের সাথে ভারত সংলগ্ন এলাকায় পাওয়ার গ্রীড সংযোজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থায়ী ভিত্তিতে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়।
উৎসঃ যৌথ নদী কমিশন ওয়েবসাইট।

৩৮.
সতীদাহ প্রথা কবে রহিত হয়?
  1. ক) ১৮১৯ সালে
  2. খ) ১৮২৯ সালে
  3. গ) ১৮৩৯ সালে
  4. ঘ) ১৮৪৯ সালে
ব্যাখ্যা

সতীদাহ প্রথা ছিলো হিন্দু সমাজের একটি প্রথা যেখানে স্বামীর শবের সাথে বিধবা স্ত্রীকেও দাহ করা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৯ সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন।
তবে এ প্রথা পুরোপুরি বন্ধ হয় উনিশ শতকের শেষ দিকে। রাজা রামমোহন রায় এবং আরো কয়েকজন ভারতীয় সতীদাহ প্রথা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৩৯.
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
  1. ক) ২০০ বর্গমাইল
  2. খ) ৯২৫ বর্গমাইল
  3. গ) ১৯৫০ বর্গমাইল
  4. ঘ) ২৪০০ বর্গমাইল
ব্যাখ্যা

বাংলাদেশ এবং ভারত অংশ মিলিয়ে সুন্দরবনের আয়তন প্রায় ৩৮৬০ বর্গমাইল বা ১০,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন ২৪০০ বর্গ মাইল বা ৬০১৭ বর্গ কিলোমিটার বা ৬,০১,৭০০ হেক্টর। যা বাংলাদেশের মোট বনভূমির আয়তনের ৪.১৩% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির ৩৮.১২%।
সূত্রঃ বন অধিদপ্তরের ওয়েবসাইট।

৪০.
“বাড়ীর কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ... “ এই পঙক্তিটি কার লেখা?
  1. ক) পাগলা কানাৈই
  2. খ) সিরাজ সাঁই
  3. গ) লালন শাহ
  4. ঘ) মদন বাউল
ব্যাখ্যা
লালন শাহ বাউল সাধক ও বাউল কবি। তার গানগুলো আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা সমৃদ্ধ। তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি গান--
খাচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশী নগর, আমার ঘরের চাবি পরের হাতে, সময় গেলে সাধন হবে না প্রভৃতি।
৪১.
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
  1. ক) ৮০০০ কি. মি.
  2. খ) ৮৮৫০ কি. মি.
  3. গ) ৫৫০০ কি. মি.
  4. ঘ) ৬৫০০ কি. মি.
ব্যাখ্যা

চীনের উত্তর সীমান্ত জুড়ে অবস্থিত চীনের মহাপ্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য ৮,৮৫০ কিমি বা ৫,৫০০ মাইল।
উৎসঃ ব্রিটানিকা।

৪২.
“সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে?
  1. ক) এসএম সুলতান
  2. খ) কামরুল হাসান
  3. গ) জয়নুল আবেদিন
  4. ঘ) কাইয়ুম চৌধুরী
ব্যাখ্যা
ম্যাডোনো ৪৩ জয়নুল আবেদিনের চিত্রকর্ম। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
৪৩.
“আগে কি সুন্দর দিন কাটাইতাম” এ গানটির সুরকার কে?
  1. ক) শাহ আবদুল করিম
  2. খ) সত্য সাহা
  3. গ) সঞ্জীব চৌধুরী
  4. ঘ) বাপ্পা মজুমদার
ব্যাখ্যা

গণসংগীত শিল্পী ও মুক্তিযুদ্ধের সংগঠক, বাউল সম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৫৭ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে কাগমারী সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সাথে গণসঙ্গীত পরিবেশন করেন। ১২ সেপ্টেম্বর ২০০৯ সালে সিলেটে মৃত্যুবরণ করেন। তাঁর জনপ্রিয় কিছু গান-
-বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে...
-আগে কি সুন্দর দিন কাটাইতাম...।
-গাড়ি চলে না, চলে না, চলে নারে...
-কোন মেস্তরি নাও বানাইছে।
-বসন্ত বাতাসে সইগাে, বসন্ত বাতাসে...।
-সখী কুঞ্জ সাজাও গাে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৪৪.
বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি?
  1. ক) পঞ্চগড়
  2. খ) রংপুর
  3. গ) নীলফামারী
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা

বাংলাদেশের সর্ব পশ্চিমে- চাঁপাইনবাবগ­ঞ্জ(জেলা), শিবগঞ্জ(উপজেলা), মনাকাষা(স্থান)।
বাংলাদেশের সর্ব পূর্বে- বান্দরবান(জেলা), থানচি(উপজেলা), আখানইঠং(স্থান)।
বাংলাদেশের সর্ব দক্ষিণে- কক্সবাজার(জেলা), টেকনাফ(উপজেলা), সেন্টমার্টিন(ইউনিয়ন), ছেঁড়া দ্বীপ(স্থান)।
বাংলাদেশের সর্ব উত্তরে- পঞ্চগড়(জেলা), তেতুলিয়া(উপজেলা), বাংলাবান্ধা(ইউনিয়ন), জায়গীর জোত(স্থান)।
সূত্রঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৪৫.
সম্প্রতি কোন দিবসকে “গণহত্যা দিবস” হিসেবে সরকার অনুমোদন করে?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২৫ মার্চ
  3. গ) ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৬ মার্চ
ব্যাখ্যা
২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়। ওই বছর থেকে দিনটি জাতীয়ভাবে গণহত্যা দিবস পালিত হচ্ছে।
উৎসঃ বাংলা ট্রিবিউন, প্রথম আলো এবং বিবিসি।
৪৬.
১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা

১০০তম টেস্ট ক্রিকেটে ৪টি দেশ জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বের চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জিতেছিল বাংলাদেশ।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৪৭.
হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন?
  1. ক) লাওস
  2. খ) চীন
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (১৯৪৬–১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫–১৯৬৯) পদে আসীন ছিলেন। তাকে বলা হয় ভিয়েতনামের জনক।
৪৮.
চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) জার্মানি
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) সুইজারল্যান্ড
অনির্ধারিত
ব্যাখ্যা

চ্যান্সেলর অস্ট্রিয়া ও জার্মানির প্রধানমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন পদ। বর্তমানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুয়র্ৎস।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটিনিকা।

৪৯.
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি?
  1. ক) মালদ্বীপ
  2. খ) ভ্যাটিকান
  3. গ) মনাকো
  4. ঘ) সান মারিনো
ব্যাখ্যা

আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এর আয়তন প্রায় ০.৪৪ বর্গকিমি বা ১২১ একর এবং জনসংখ্যা ৮২৯ জন। এটি ইতালির অভ্যন্তরে অবস্থিত।
সূত্রঃ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।

৫০.
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়?
  1. ক) ৭ জন
  2. খ) ৬ জন
  3. গ) ২ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা, ডা. সেতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
৫১.
The word ''parent'' means-
  1. ক) father
  2. খ) mother
  3. গ) father or mother
  4. ঘ) father and mother
ব্যাখ্যা
Parent - a mother or father of a person or an animal.
৫২.
Fill in the blank with an appropriate word/phrase:
Do not let those children ________ a lot of candy.
  1. ক) eat
  2. খ) to eat
  3. গ) eating
  4. ঘ) being eaten
ব্যাখ্যা

The English verbs let, make, have, get, and help are called causative verbs because they cause something else to happen.
a) LET = Permit Something To Happen.
Grammatical structure: LET + PERSON/THING + VERB (base form)
Examples: I don’t let my kids watch violent movies.
b) MAKE = Force Or Require Someone To Take An Action.
Grammatical structure: MAKE + PERSON + VERB (base form)
Examples: After Billy broke the neighbor’s window, his parents made him pay for it.
c) HAVE = Give Someone Else The Responsibility To Do Something.
Grammatical structure:
1) HAVE + PERSON + VERB (base form)
2) HAVE + THING + PAST PARTICIPLE OF VERB
Examples of grammatical structure-1:
I’ll have my assistant call you to reschedule the appointment.
Examples of grammatical structure-2:
My washing machine is broken; I need to have it repaired.
d) GET = Convince/Encourage Someone To Do Something.
Grammatical structure: GET + PERSON + TO + VERB
Examples: How can we get all the employees to arrive on time?
e) HELP = Assist Someone In Doing Something.
Grammatical structure:
1) HELP + PERSON + VERB (base form)
2) HELP + PERSON + TO + VERB
After “help,” you can use “to” or not – both ways are correct. In general, the form without “to” is more common:
He helped me carry the boxes.
He helped me to carry the boxes.

৫৩.
They are said _______ a dynamic new play.
  1. ক) to have wrote
  2. খ) to have written
  3. গ) to have writing
  4. ঘ) have written
ব্যাখ্যা
To have এর পর verb এর past participle বসে।
৫৪.
Would you please tell us ___________.
  1. ক) when the next bus comes
  2. খ) when comes the next bus
  3. গ) when does the next bus come
  4. ঘ) when the next bus does come
ব্যাখ্যা

সাধারণত complex sentence এর subordinate clause টি সব সময় assertive sentence এ হয়। অর্থাৎ sub + verb + ext. এই structure অনুযায়ী হবে।
Do you know who I am?
Would you plese tell us when the next bus comes.

৫৫.
Choose the correct preposition:
It's late. How much longer are you going to go _____ working?
  1. ক) along
  2. খ) on
  3. গ) through
  4. ঘ) with
ব্যাখ্যা
Go through অর্থ শেষ করা বা সম্পাদন করা।
৫৬.
Let _______ go there.
  1. ক) her and you
  2. খ) she and you
  3. গ) you and she
  4. ঘ) you and her
ব্যাখ্যা
কোন বাক্যে বিভিন্ন person একত্রে ব্যবহার হলে প্রথমে 2nd person এবং তারপরে 3rd person ব্যবহার হয়। এছাড়া let এর পরে pronoun এর objective form হয়।
৫৭.
Complete the sentence with an appropriate clause:
If you had lost your job, __________.
  1. ক) what will you be doing
  2. খ) what would you have done
  3. গ) what would you do
  4. ঘ) what will you do
ব্যাখ্যা
3rd condition হিসেবে if যুক্ত অংশটি past perfect tense হলে, পরের অংশে would have + verb এর past participle form বসে।
৫৮.
Fill in the gap with the appropriate word:
We hurried _____ we should miss the train.
  1. ক) or
  2. খ) otherwise
  3. গ) lest
  4. ঘ) than
ব্যাখ্যা

Lest [লেস্‌ট্] (conjunction)
(১) যাতে না-ঘটে (এজন্য): I grabbed the iron rail lest I should fall down.
(২) এই আশঙ্কায়: We hurried lest we should miss the train.

৫৯.
Complete the sentence with the appropriate clause:
It was long since __________.
  1. ক) I saw you
  2. খ) I see you
  3. গ) I had seen you
  4. ঘ) I have seen you
ব্যাখ্যা
Since যুক্ত বাক্যের প্রথম অংশটি past indefinite হওয়ায় দ্বিতীয় অংশটি past perfect tense হয়েছে।
৬০.
Choose the antonym of ''myriad''.
  1. ক) endless
  2. খ) dialect
  3. গ) limited
  4. ঘ) rural
ব্যাখ্যা

myriad (noun) [countable noun] myriad (of) বিপুল/অগণ্য সংখ্যা।
dialect (noun) ভাষার আঞ্চলিক রূপ; উপভাষা; আঞ্চলিক উচ্চারণপ্রণালি; স্থানিক ভাষা বা বাচন; সামাজিক শ্রেণিভেদে উচ্চারণ পার্থক্য।

৬১.
Rule of thumb means-
  1. ক) a rule based on science.
  2. খ) a bad rule
  3. গ) a rule that must be obeyed
  4. ঘ) a rule based on past experience rather than on theory
ব্যাখ্যা
Rule of thumb (phrase of rule): a broadly accurate guide or principle, based on practice rather than theory.
Source: Oxford Dictionary.
৬২.
Which of the following is a formal word?
  1. ক) Dad
  2. খ) Mum
  3. গ) Mother
  4. ঘ) Sassy
ব্যাখ্যা

Mother (noun) a woman in relation to her child or children.
''she returned to Bristol to nurse her ageing mother''
Dad (noun) [INFORMAL] one's father.
''his dad was with him''
Mum (noun) [INFORMAL] one's mother.
''she often goes round to see her mum, who lives nearby''
Sassy (adjective) [INFORMAL] lively, bold, and full of spirit; cheeky.
''Toni was smart and sassy and liked to pretend she was a hard nut''
Source: Oxford Dictionary.

৬৩.
Which of the following is not used as an adverb?
  1. ক) Friendly
  2. খ) Traditionally
  3. গ) Similarly
  4. ঘ) Obviously
ব্যাখ্যা

Noun + ly = adjective.
Some adjectives are friendly, homely, brotherly, motherly, sisterly, manly, kingly etc

৬৪.
One who converts raw hide into leather is a/an--
  1. ক) tanner
  2. খ) usurer
  3. গ) plumber
  4. ঘ) janitor
ব্যাখ্যা
tanner (noun) চামড়া পাকা করার কাজে নিয়োজিত কর্মী।
plumber (noun) জলের কল, চৌবাচ্চা ইত্যাদি স্থাপন ও সংস্কারের কাজে দক্ষ শ্রমিক; পানির মিস্ত্রি।
janitor (noun) দ্বাররক্ষক; দারোয়ান; দৌবারিক।
৬৫.
What type of noun is ''Kindness''?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) abstract
  4. ঘ) Material
ব্যাখ্যা
যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়, তাকে Abstract Noun বলে।
kindness (abstract noun): দয়া।
৬৬.
What is the verb of the word ''antagonism''?
  1. ক) Antagonise
  2. খ) Antagonisely
  3. গ) Antagonistic
  4. ঘ) Antagonistically
ব্যাখ্যা

antagonize/antagonise (verb): cause (someone) to become hostile.
''the aim was to antagonize visiting supporters''

৬৭.
What is the synonym of the word ''homogeneous''?
  1. ক) Heterogeneous
  2. খ) Scrambled
  3. গ) Motley
  4. ঘ) Similar
ব্যাখ্যা

homogeneous (adjective) সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়; সমজাতিক; সমঘন; সমমাত্র।
similar (adjective) মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য:
motley (adjective) নানান বর্ণের; বিচিত্রবর্ণ; চিত্রবিচিত্র।

৬৮.
The word ''expunge'' means-
  1. ক) rationalise
  2. খ) purge
  3. গ) eradicate
  4. ঘ) inhale
ব্যাখ্যা
Expunge- এর অর্থ মুছে ফেলা; নিশ্চিহ্ন করা; লোপ করা।
eradicate- সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করা।
Nationalise অর্থ রাষ্ট্রীয়ও করা।
purge অর্থ শোধন করা।
inhale অর্থ নিঃশ্বাস নেয়া।
৬৯.
A bolt from the blue means ---
  1. ক) an unexpected place
  2. খ) an unexpected calamity
  3. গ) an unexpected person
  4. ঘ) an unexpected gift
ব্যাখ্যা
'A bolt from the blue' অর্থ অনাকাঙ্ক্ষিত বিপদ বা বিনা মেঘে বজ্রপাত। সুতরাং সঠিক উত্তর হবে an unexpected calamity.
৭০.
No sooner had he reached the station _______ the train left.
  1. ক) when
  2. খ) then
  3. গ) than
  4. ঘ) while
ব্যাখ্যা

No sooner + (does/do/did) + Subject + 1st Action + Than + Subject + 2nd Action.
No sooner does the teacher enter the classroom than the students stand up.
No sooner does he see other children than he becomes playful.
No sooner do I see other children than I become playful.
No sooner did he see other children than he became playful.
Note: Do/Does/Did are followed by the first form of the verb. The word 'had' can also be used in the place of 'did' at time.
No sooner had they started their walk than it started to rain.
Source: British English Grammar, Oxford Dictionary & Cambridge Dictionary.

৭১.
I saw _______ beggar.
  1. ক) an one-eyed
  2. খ) an one-eye
  3. গ) a one-eye
  4. ঘ) a one-eyed
ব্যাখ্যা
শব্দের শুরুতে যদি o এর উচ্চারণ যদি ‘ওয়া’র মত হয় তবে শব্দটির পূর্বে article ‘a’ বসবে।
৭২.
Milk is ________ food.
  1. ক) nutritional
  2. খ) nutrient
  3. গ) nutritious
  4. ঘ) nutritive
ব্যাখ্যা
nutritious (adjective) (আনুষ্ঠানিক) পুষ্টিকর।
৭৩.
Would you be so kind _______ to keep me informed?
  1. ক) that
  2. খ) enough
  3. গ) as
  4. ঘ) much
ব্যাখ্যা

So + adjective + as অর্থাৎ so kind as.
এটিকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায়-
বাক্যে so থাকায় as ব্যবহৃত হবে; কারন would you be so kind as to একটি phrase.
অন্যদিকে বাক্যে so না থাকলে enough ব্যবহার করা যেতো; কারন would you be kind enough to আরেকটি phrase.
Source: Macmillan Dictionary.

৭৪.
Flora means-
  1. ক) an elaborate decoration with flowers
  2. খ) all the flowers of an area
  3. গ) a garland of flowers
  4. ঘ) the plants of a particular area
ব্যাখ্যা
Flora শব্দের অর্থ বিশেষ কোন অঞ্চলের উদ্ভিদকুল। এবং The plans of a particular area বলতে একটি বিশেষ এলাকার উদ্ভিদকুল কে বুঝাচ্ছে।
৭৫.
Which one is an example of Superlative Degree?
  1. ক) Little
  2. খ) Least
  3. গ) Less
  4. ঘ) Near
ব্যাখ্যা

Positive-comparative-superlative
Little - less - least
Near - nearer - nearest

৭৬.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদ্বয় x ও (x + 1)
প্রশ্নমতে,
(x + 1)² - x² = 199
⇒ x² + 2x + 1 - x² = 199
⇒ 2x = 199 - 1
⇒ x = 198/2 = 99
∴ বড় সংখ্যাটি = 99 + 1 = 100

৭৭.
বিষুবরেখার দৈর্ঘ্য যদি ৪০ মিলিয়ন মিটার হয়, তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
  1. ক) ৬৩৬
  2. খ) ৬৩৬০
  3. গ) ৬৩৬৩.৬৩
  4. ঘ) ৬৩৬.৬৩
ব্যাখ্যা

ধরি, পৃথিবীর ব্যাসার্ধ R
∴ বিষুব রেখার দৈর্ঘ্য ২πR
তাহলে, ২πR = ৪,০০,০০,০০০ মিটার
∴ R = ৪,০০,০০,০০০/২π = ৪,০০,০০,০০০/(২ × ৩.১৪১৬) মিটার
= ৬৩৬৯৪২৬.৭৫ মিটার
= ৬৩৬৯.৪২৬ কিলোমিটার
পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটিভাবে ৬৪০০ কিলোমিটার। প্রায় সবক্ষেত্রে এ মানই ব্যবহৃত হয়।
এখানে, কাছাকাছি উত্তর হয় ৬৩৬৩.৬৩ কিলোমিটার।

৭৮.
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে। এর প্রত্যেকটির মধ্যে ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১৭
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৪ টি।
এবং ছোট বাক্স = ৪ X ৪ = ১৬ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৪+১৬ = ২১ টি।

৭৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ২/৩
  2. খ) ৪/৫
  3. গ) ১৩/১৫
  4. ঘ) ২৩/৩০
ব্যাখ্যা

২/৩ = ০.৬৭
৪/৫ = ০.৮
১৩/১৫ = ০.৮৭
২৩/৩০ = ০.৭৭

৮০.
নিচের দশমিক সংখ্যাগুলোর মধ্য বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুন করলে গুনফল নিচের কোনটি হবে?
.১, .০০০৯, .০২০, .০০১
  1. ক) .০০০০৯
  2. খ) .০০০১
  3. গ) .০০১৮
  4. ঘ) .০০০১৮
ব্যাখ্যা
সংখ্যাগুলো থেকে বৃহত্তম সংখ্যা = .১ এবং ক্ষুদ্রতম সংখ্যা = .০০০৯ তাহলে এদের গুনফল = .০০০০৯
৮১.
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমযে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
  1. ক) ৯৬
  2. খ) ৭২
  3. গ) ১৯২
  4. ঘ) ৪৪
ব্যাখ্যা

৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ ফুট
৬৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ X ৬৪/৪ = ৯৬ ফুট

৮২.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ২:৩
  2. খ) ৩:৪
  3. গ) ৪:৯
  4. ঘ) ৯:৪
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π X ৩ : π X ২
= ৯ : ৪

৮৩.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা

ধরি, বিক্রয়মূল্য = ক
তাহলে ক্রয়মূল্য = ক এর ৪/৫ = ৪ক/৫
সুতরাং শতকরা লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য
= [{(ক - ৪ক/৫)×১০০}/(৪ক/৫)]
= (২০ক X ৫)/৪ক
= ২৫%.

৮৪.
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ৫ গুণ
  4. ঘ) ৮ গুণ
ব্যাখ্যা

ধরি, ছোট টুকরোর দৈর্ঘ্য x একক।
∴ বড় টুকরোর দৈর্ঘ্য ৩x একক।
তাহলে সংযুক্ত টুকরো দৈর্ঘ্য হবে (x + ৩x) = ৪x একক।
অর্থাৎ, সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে ৪ গুণ বড় হবে।

৮৫.
৬, ১৭, ৪৯, ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ২৯
  2. খ) ৩৫৬
  3. গ) ৪০৮
  4. ঘ) ৪২৮
ব্যাখ্যা

প্রথম পদ = ৬
দ্বিতীয় পদ = (৬ × ৩) - ১ = ১৭
তৃতীয় পদ = (১৭ ×৩) – ২ = ৪৯
চতুর্থ পদ = (৪৯×৩) – ৩ = ১৪৪
∴ পঞ্চম পদ = (১৪৪×৩) - ৪ = ৪২৮

৮৬.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫.২ সেমি
  2. খ) ১০.৫ সেমি
  3. গ) ১০.৭ সেমি
  4. ঘ) ১৭.১ সেমি
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²
প্রশ্নমতে,
(√3/4)a² = 50
⇒ √3a² = 50 × 4
⇒ a² = (50 × 4)/√3
⇒ a² = 115.47
∴ a = 10.74

৮৭.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৬ : ৫ : ৪
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ2= লম্ব2+ভূমি2
122 + 52 = 132
তাই সঠিক উত্তর অপশন (ঘ)।

৮৮.
a : b = 4 : 7 হলে b : c = 5 : 6 হলে a : b : c = কত?
  1. ক) 4 : 7 : 6
  2. খ) 20 : 35 : 24
  3. গ) 20 : 35 : 42
  4. ঘ) 24 : 35 : 42
ব্যাখ্যা

a:b = 4:7 = 20 : 35 [5 দ্বারা গুণ করে]
b:c = 5:6 = 35 : 42 [ 7 দ্বারা গুণ করে]
∴ a:b:c = 20 : 35 : 42

৮৯.
২৯ + ২৫ + ২১ + .......... - ২৩ = কত?
  1. ক) ৮২
  2. খ) ৭২
  3. গ) ৫২
  4. ঘ) ৪২
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ a = ২৯
সাধারন অন্তর d = -৪
n তম পদ = a+(n-1)d
⇒ -২৩ = ২৯ +(n-1)(-৪)
⇒ -৪n+৪ =-৫২
n = ১৪
যোগফল s= n/2{2a+(n-1)d}
= ১৪/২{২×২৯+(১৪-১)(-৪)}
= ৭{ ৫৮-৫২}
= ৪২

৯০.
r ব্যাসার্ধবিশিষ্ট একটি অর্ধ-বৃত্তের মধ্যে অন্তলিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) r2
  2. খ) 2r2
  3. গ) 1/2r2
  4. ঘ) r3
ব্যাখ্যা

অর্ধ-বৃত্তের ব্যাস এর উপর অঙ্কিত ত্রিভুজ হলো বৃহত্তম ত্রিভুজ
ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2× 2r ×r
= r2

৯১.
৩.০০০১০ + (৫ X ১০-৩) = কত?
  1. ক) ৩.০০৫১০
  2. খ) ৩.০৫০১০
  3. গ) ৩.০০০১৫
  4. ঘ) ৩.০০০৬০
ব্যাখ্যা

৩.০০০১০ + (৫ X ১০-৩)
= ৩.০০০১০ + (৫/১০০০)
= ৩.০০০১০ + ০.০০৫
= ৩.০০৫১০

৯২.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে ∠B = কত?
  1. ক) ৬৫°
  2. খ) ৭৫°
  3. গ) ৮৫°
  4. ঘ) ৯৫°
ব্যাখ্যা

সম্পূরক কোনদ্বয়ের সমষ্টি = ১৮০°
১১৫° কোণের সম্পূরক কোণ = ১৮০°-১১৫° = ৬৫°

৯৩.
ABC একটি সমবাহু ত্রিভুজ। ∠A শীর্ষকোণ, ∠B ও ∠C দুটি ভূমিকোণ, AB বাহু = AC বাহু। ∠B = 75°, ∠A = কত ডিগ্রি?
  1. ক) 25°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 50°
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে ভুল আছে। কারণ শুরুতেই একে সমবাহু ত্রিভুজ বলা হয়েছে। সে হিসেবে প্রত্যেকটি কোণের মান ৬০ ডিগ্রি হওয়ার কথা।
ত্রিভুজটি সমবাহু না হয়ে সমদ্বিবাহু হলে সমাধান হবে-
∠B = ∠C = 75°
∴ ∠A = 180° - (∠B + ∠C)
= 180° - (75° + 75°)
= 30°

৯৪.
x2 - 1 - y (y-2) এর উৎপাদক কত?
  1. ক) (x−y−1)(x−y+1)
  2. খ) (x-y+1) (x+y-1)
  3. গ) (x+y+1) (x-y-1)
  4. ঘ) (x-y) (x+y+1)
ব্যাখ্যা

x2 - 1 - y(y-2)
= x2 -1 -y2 +2y
= x2 -(1+y2-2y)
= x2 -(1-y)2
= (x+1-y)(x-1+y)
= (x-y+1) (x+y-1)

৯৫.
x + 1/x = 2 হলে x/(x²+x-1) এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 4
ব্যাখ্যা

x + 1/x = 2
x²+1 = 2x
(x-1)² = 0
x = 1
∴ x/(x²+x-1)
= 1/(1²+1-1)
= 1

৯৬.
a+b+c = 9, a2+b2+c2 = 29 হলে ab+bc+ca এর মান কত?
  1. ক) 52
  2. খ) 46
  3. গ) 26
  4. ঘ) 22
ব্যাখ্যা

(a+b+c)2 = a2+b2+c2 + 2(ab+bc+ca)
2(ab+bc+ca) = (a+b+c)2 - (a2+b2+c2)
2(ab+bc+ca) = 92 - 29
2(ab+bc+ca) = 52
∴ (ab+bc+ca) = 26

৯৭.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
৯৮.
A = {x:x2 = 9, 2x = 4} হয়, A = কত?
  1. ক) {3, 2}
  2. খ) {-3, 2}
  3. গ) ∅
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

x2 = 9
∴ x = ±3
আবার, 2x = 4
∴ x = 2
শর্ত দুইটি পরস্পর সাংঘার্ষিক।
তাই তাদের উপাদান হবে = ∅

৯৯.
কোন শর্তে logₐa = 1?
  1. ক) a > 0
  2. খ) a ≠ 1
  3. গ) a ≠ 0, a > 1
  4. ঘ) a > 0, a ≠ 1
ব্যাখ্যা
logₐa = 1 হবে যখন a>0, a≠1
১০০.
x = 4/3 হলে [√(1+x) + √(1-x)] / [√(1+x) - √(1-x)] = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) -1
  4. ঘ) -2
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ভুল আছে। x = 4/3 এর পরিবর্তে 3/4 হলে সঠিক উত্তর হতো 2.
দেয়া আছে, x = 3/4
বা, 1/x = 4/3 [ব্যস্তকরণ করে ]
বা, (1+x)/(1-x) = 4+3/4-3 [যোজন বিয়োজন করে]
বা, √(1+x)/√(1-x) = √7/1 [বর্গমূল করে]
বা, [√(1+x) + √(1-x)] / [√(1+x) - √(1-x)] = (√7+1)/(√7-1) = 3.65/1.65 = 2.2
∴ [√(1+x) + √(1-x)] / [√(1+x) - √(1-x)] ≈ 2