পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা – ১৮ টপিক: দিবস, বর্ষ এবং একক - উদযাপিত দিবস উদযাপিত বর্ষ, জাতিসংঘ মনোনিত দশক, সার্ক মনোনিত দিবস। পুরস্কার - নোবেল পুরস্কার, রামোন ম্যাগসেসে পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, শাখারভ পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, আগা খান পুরস্কার, পুলিৎজার পুরস্কার, একাডেমি পুরস্কার। এবং মহাবিশ্ব. মহাবিশ্ব- জ্যোতিবিজ্ঞান, বিশ্বতত্ত্ব, জ্যোতিষ্কমন্ডলী, নক্ষত্র, ছায়াপথ, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, মহাজাগতি ক রশ্মি। সৌরজগৎ-সূর্য, সৌর জগতের গ্রহ ও উপগ্রহ, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ । মহাকাশ অনুসন্ধান - মহাকাশ অভিযান, মহাশূন্যে প্রথম মানব-মানবী, মহাশূন্যে পর্যটক, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, NASA, ESA, স্পেস শাটল, হৈাবল টেলিস্কোপ৷ [Live Class – 25 & 26]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
কোন চুক্তির কারণে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নোবেল পুরস্কারে ভূষিত হন?
  1. ডেটন চুক্তি
  2. অসলো চুক্তি
  3. ক্যাম্প ডেভিড চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords): 
- স্বাক্ষরিত: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮
- চুক্তির পক্ষ: মিশর  ও ইসরায়েল
- মধ্যস্থতাকারী: মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 
- স্থান: ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র
- ১৯৭৯ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি স্থাপন করে।
- ইসরায়েল সম্মত হয় যে তারা ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর দখল করা সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেবে।
- পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসনের পথ উন্মুক্ত করা হয়।
- মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ও পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
- ১৯৭৮ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ক্যাম্প ডেভিড চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়, যদিও ফিলিস্তিনি ইস্যু ও আঞ্চলিক সংঘাত এখনো সমাধান হয়নি। 

উৎস: Britannica.
.
সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে একবার ঘুরতে যে সময় লাগে তাকে কী বলে?
  1. কসমিক বছর
  2. সৌর বছর
  3. চন্দ্র বছর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কসমিক বছর
উত্তর
সঠিক উত্তর:
কসমিক বছর
ব্যাখ্যা
কসমিক বছর (Cosmic Year):
- সময়কাল: প্রায় ২২৫ মিলিয়ন বছর।
- এটি হলো সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে একবার ঘুরতে যে সময় লাগে।

চন্দ্র বছর (Lunar Year):
- সময়কাল: প্রায় ৩৫৪ দিন।
- এটি ১২টি সিনোডিক মাস বা ১২টি চন্দ্র চক্র নিয়ে গঠিত, যা কিছু ক্যালেন্ডারে ব্যবহৃত হয়।

সৌর বছর (Solar Year):
- সময়কাল: ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
- এটি পরপর দুটি বসন্ত বিষুবের (Vernal Equinox) মধ্যে সময় ব্যবধান।

নাক্ষত্রিক বছর (Sidereal Year):
- সময়কাল: ৩৬৫ দিন ৬ ঘণ্টা ৯ মিনিট ১০ সেকেন্ড।
- এটি হলো সূর্যের বার্ষিক আপাত গতিপথ অনুযায়ী নির্দিষ্ট এক স্থানে ফিরে আসার সময়।

অ্যানোমালিস্টিক বছর (Anomalistic Year):
- সময়কাল: ৩৬৫ দিন ৬ ঘণ্টা ১৩ মিনিট ৫৩ সেকেন্ড।
- এটি হলো পৃথিবীর কক্ষপথে সূর্যের নিকটতম বিন্দু (perihelion) থেকে পরবর্তী একই অবস্থানে ফিরে আসার সময়কাল।

উৎস: Britannica.
.
অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. সাহিত্য
  2. শান্তি
  3. অর্থনীতি
  4. চিকিৎসা
সঠিক উত্তর:
অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
অর্থনীতি
ব্যাখ্যা
অমর্ত্য সেন: 
- অমর্ত্য সেন (জন্ম: ৩ নভেম্বর ১৯৩৩, শান্তিনিকেতন, ভারত) একজন ভারতীয় অর্থনীতিবিদ, যিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি কল্যাণমূলক অর্থনীতি (Welfare Economics) এবং সামাজিক পছন্দ তত্ত্ব (Social Choice Theory)-এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- তিনি  সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সমস্যার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন।
- তিনি দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করে এমন বাস্তবসম্মত সমাধান প্রদান করেন, যা খাদ্য সংকট প্রতিরোধ ও মোকাবিলায় সহায়ক হয়েছে।
- অমর্ত্য সেনের গবেষণা সামাজিক ন্যায়বিচার, মানব উন্নয়ন ও নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে।

উৎস: Britannica.
.
শ্বেত বামন কী?
  1. গ্রহ
  2. নক্ষত্র
  3. ব্লাকহোল
  4. গ্যালাক্সি
সঠিক উত্তর:
নক্ষত্র
উত্তর
সঠিক উত্তর:
নক্ষত্র
ব্যাখ্যা
শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ তারকা: 
- শ্বেত বামন হলো এক ধরনের ক্ষীণ উজ্জ্বলতার তারকা, যা মাঝারি ও নিম্ন ভরের তারকাদের জীবনচক্রের শেষ পর্যায়ে গঠিত হয়।

প্রধান বৈশিষ্ট্য:
- প্রথম আবিষ্কৃত তারকাগুলোর সাদা রঙের কারণে এদের হোয়াইট ডোয়ার্ফ বলা হয়।
- কম উজ্জ্বলতা সম্পন্ন হয়।
- ভর প্রায় সূর্যের সমান, কিন্তু ব্যাস পৃথিবীর সমান।
- অত্যন্ত ঘন এবং সংক্ষিপ্ত আকৃতির হয়।
- গড় ঘনত্ব পানি থেকে প্রায় ১০ লক্ষ গুণ বেশি।
- এই তারকারা মহাকাশে নিভে যাওয়া সূর্যের মতো ধীরে ধীরে শীতল হতে থাকে এবং একসময় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কালো ডোয়ার্ফে পরিণত হয়।

উৎস: Britannica.
.
সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত?
  1. প্রায় ১৫,০০০,০০০ K
  2. প্রায় ১,৫০০,০০০ K
  3. প্রায় ৬,০০০০ K
  4. প্রায় ৬,০০০ K
সঠিক উত্তর:
প্রায় ৬,০০০ K
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৬,০০০ K
ব্যাখ্যা
সূর্য: সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র
- সূর্যের বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বছর।
- এটি সৌরজগতের প্রধান ও বৃহত্তম জ্যোতিষ্ক, যার ভর সমগ্র সৌরজগতের ৯৯% এরও বেশি।
- সূর্য প্রতি সেকেন্ডে ৪.৫ মিলিয়ন টন পদার্থকে শক্তিতে রূপান্তর করে।
- নিউক্লিয়ার সংযোজন (Nuclear Fusion) প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম গঠনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- ব্যাস: ১,৩৯২,০০০ কিমি (৮৬৪,৯৫০ মাইল)
- ভর: পৃথিবীর তুলনায় ৩৩০,০০০ গুণ বেশি
- কেন্দ্রের তাপমাত্রা: প্রায় ১৫,০০০,০০০ K (২৭,০০০,০০০ °F)
- পৃষ্ঠের তাপমাত্রা: প্রায় ৬,০০০ K (১০,০০০ °F)
- সূর্য থেকে নির্গত সৌর বিকিরণ ও নিউট্রিনো পৃথিবীতে আলো ও তাপ সরবরাহ করে, যা জীবনধারণের জন্য অপরিহার্য।
 
উৎস: Britannica.
.
২০২৪ সালে কতজন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার 
র‍্যামন দেল ফিয়েরো ম্যাগসেসে ছিলেন ফিলিপাইনের সপ্তম রাষ্ট্রপতি।
- ২০২৪ সালের র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে ৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
- শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন জাপানের জনপ্রিয় অ্যানিমেটর এবং পরিচালক হায়াও মিয়াজাকি।
- কর্ম ফুন্টশো (ভুটান): ভুটানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে মিলিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার কাজে ভূমিকা রাখা।
- এনগুয়েন থি এনজিওক ফুং (ভিয়েতনাম): ক্ষতিগ্রস্তদের জন্য শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুদ্ধের ভূমিকা রাখা ।
- ফারউইজা ফারহান (ইন্দোনেশিয়া): পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ।

রুরাল ডক্টরস মুভমেন্ট, থাইল্যান্ড: 
- গ্রামীণ স্বাস্থ্যসেবায় ঐতিহাসিক ও চলমান অবদানের জন্য এই আন্দোলন স্বীকৃতি পেয়েছে।
- এটি দারিদ্র্যপীড়িত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তাদের নাগরিক অধিকার রক্ষার জন্য কাজ করছে।
- আন্দোলনটি নিশ্চিত করেছে যে আর্থ-সামাজিক উন্নয়নের পথে কেউ পিছিয়ে না থাকে।

উৎস: Ramon Magsaysay Award ওয়েবসাইট। 
.
একমাত্র মরণোত্তর নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কে?
  1. ইয়াসির আরাফাত
  2. উইনস্টন চার্চিল
  3. আইনস্টাইন
  4. দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং একমাত্র মরণোত্তর নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি।
- তিনি জাতিসংঘের স্বাধীন ও কার্যকর সচিবালয় গড়ে তুলেছিলেন।
- ১৯৫৬ সালের সুয়েজ সংকটের পর মধ্যপ্রাচ্যে জাতিসংঘ বাহিনী মোতায়েনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
- ১৯৬০-এর দশকের শুরুতে কঙ্গোর গৃহযুদ্ধে সশস্ত্র হস্তক্ষেপের ম্যান্ডেটসহ জাতিসংঘ বাহিনী প্রেরণ নিশ্চিত করেন।
- ১৯৬১ সালের সেপ্টেম্বরে উত্তর রোডেশিয়ায় (বর্তমান জাম্বিয়া) এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
- তার বিমানটি প্রযুক্তিগত ত্রুটি, পাইলটের ভুল বা হামলার শিকার হয়েছিল কিনা তা এখনো অজানা।
- জাতিসংঘের কার্যক্রমকে স্বাধীন ও কার্যকর করার ক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারস্কজোল্ড হলেন একমাত্র নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী যিনি মরণোত্তর এই পুরষ্কার পেয়েছেন।

উৎস: Nobel prize ওয়েবসাইট।
.
সাহিত্যে নোবেল পুরস্কার স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেন কে?
  1. কার্ল ভন অসিসকাই
  2. রিচার্ড কুহান
  3. জাঁ-পল সার্ত্রে
  4. বরিস পেরেসত্রোনক
সঠিক উত্তর:
জাঁ-পল সার্ত্রে
উত্তর
সঠিক উত্তর:
জাঁ-পল সার্ত্রে
ব্যাখ্যা
জাঁ-পল সার্ত্রে: 
- জাঁ-পল সার্ত্রে (২১ জুন, ১৯০৫ – ১৫ এপ্রিল, ১৯৮০) ছিলেন একজন ফরাসি দার্শনিক, ঔপন্যাসিক ও নাট্যকার। 
- তিনি ২০শ শতকের অস্তিত্ববাদী দর্শনের প্রধান প্রবক্তা হিসেবে পরিচিত।
- সার্ত্রের লেখায় স্বাধীনতা, দায়িত্ব ও সত্যের অনুসন্ধান ছিল মূল বিষয়বস্তু।
- ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
- তার মতে, একজন লেখকের কোনো প্রতিষ্ঠান বা পুরস্কারের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়।
- তার লেখা সমসাময়িক সমাজ, রাজনীতি ও দর্শনের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।
- সার্ত্রের দর্শন ব্যক্তিস্বাধীনতা ও নৈতিক দায়িত্বের ধারণাকে কেন্দ্র করে গঠিত, যা আজও আলোচিত।

উৎস: Britannica.
.
প্রতি বছর শাখারভ পুরস্কার ঘোষণা করে কোন সংস্থা?
  1. ইউরোপীয় পার্লামেন্ট
  2. জাতিসংঘ
  3. ইউএনডিপি
  4. স্টেট ডুমা
সঠিক উত্তর:
ইউরোপীয় পার্লামেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় পার্লামেন্ট
ব্যাখ্যা
শাখারভ পুরস্কার: 
- শাখারভ পুরস্কার ফর ফ্রিডম অব থট ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ স্বীকৃতি যা মানবাধিকার রক্ষার অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়।
- প্রথম প্রদান: ১৯৮৮ সালে নেলসন ম্যান্ডেলা ও আনাতোলি মার্চেঙ্কো।
- উদ্দেশ্য: মুক্তচিন্তা, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনকে সমর্থন করা।
- বিশিষ্ট বিজয়ীরা: নেলসন ম্যান্ডেলা, মালালা ইউসুফজাই, ডেনিস মুকওয়েজ, নাদিয়া মুরাদ (যারা পরবর্তীতে নোবেল শান্তি পুরস্কারও পান)।
- পুরস্কারের মূল্য: ৫০,০০০ ইউরো।
- ইউরোপীয় পার্লামেন্ট প্রতি বছর স্ট্রাসবুর্গে আনুষ্ঠানিক সভায় বিজয়ী ঘোষণা করে।
- সর্বনিম্ন ৪০ জন ইউরোপীয় সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
- সংসদের সভাপতি ও রাজনৈতিক নেতাদের সম্মেলনে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়।
- এই পুরস্কার মানবাধিকারের পক্ষে সংগ্রামরত ব্যক্তিদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করে।

উৎস: European Parliament ওয়েবসাইট।
১০.
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৬২টি
  4. ৮৮টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
মঙ্গল (Mars): 
- খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
- এই গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান।
- সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
- এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি (শতকরা ৯৯ ভাগ) যে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়।
- মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১১.
২০২৪ সালের বুকার পুরস্কার বিজয়ী হন কে?
  1. সামান্থা হার্ভে
  2. জেনি এরপেনবেক
  3. মাইকেল হফম্যান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সামান্থা হার্ভে
উত্তর
সঠিক উত্তর:
সামান্থা হার্ভে
ব্যাখ্যা
বুকার পুরস্কার: 
- বুকার পুরস্কার ইংরেজি ভাষায় লেখা সেরা উপন্যাসের জন্য প্রদান করা হয়।
- প্রতিষ্ঠা: ১৯৬৯, যুক্তরাজ্য।
- প্রথমে শুধুমাত্র কমনওয়েলথ দেশগুলোর লেখকদের জন্য হলেও বর্তমানে এটি সারা বিশ্বের জন্য উন্মুক্ত।
- যোগ্যতা:ইংরেজি ভাষায় লেখা সেরা সাহিত্যকর্ম।
- যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
- পুরস্কারের মূল্য:বিজয়ী পান £৫০,০০০।
- সংক্ষিপ্ত তালিকাভুক্তরা £২,৫০০ করে পান।
- বিজয়ী বই বিশ্বব্যাপী পাঠকপ্রিয়তা ও বিক্রয় বৃদ্ধি পায়।
- এটি সমসাময়িক প্রেক্ষাপটকে ধারণ করে এবং দীর্ঘস্থায়ী সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃতি পায়।
- ২০২৪ সালের বিজয়ী: "Orbital" – সামান্থা হার্ভে।
- পুরস্কার প্রদান: ১২ নভেম্বর, লন্ডনে।
- এই পুরস্কার বিশ্বসেরা সাহিত্যকর্মগুলোর স্বীকৃতি ও প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য,
- জার্মান লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান কাইরোস উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কারে বিজয়ী হয়েছেন।

উৎস: The Booker Prize ওয়েবসাইট। 
১২.
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এর অবস্থান -
  1. পৃথিবীর নিম্ন কক্ষপথ
  2. পৃথিবীর মধ্য কক্ষপথ
  3. পৃথিবীর উচ্চ কক্ষপথ
  4. ভূ-স্থির কক্ষপথ
সঠিক উত্তর:
পৃথিবীর নিম্ন কক্ষপথ
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবীর নিম্ন কক্ষপথ
ব্যাখ্যা
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS):
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) হলো পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি গবেষণাগার, যা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA), জাপান ও অন্যান্য দেশের যৌথ প্রকল্প।
- ISS নির্মাণে নাসা (NASA), রাশিয়ার রসকসমস (Roscosmos), ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA), জাপান (JAXA) ও কানাডা (CSA) অবদান রেখেছে।
- এটি বিভিন্ন দেশের বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হিসেবে কাজ করছে।

ইতিহাস ও উন্নয়ন:
- ১৯৮০-এর দশকে এটি প্রথম "ফ্রিডম" নামে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে পরিকল্পিত হয়েছিল।
- ১৯৯০-এর দশকে, ব্যয় হ্রাস ও আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রকল্পটি পুনরায় ডিজাইন করা হয় এবং ISS নামকরণ করা হয়।
- ১৯৯৩ সালে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পৃথক মহাকাশ স্টেশন প্রকল্পগুলো একত্রিত করে ISS গঠনে একমত হয়।

উৎস: Britannica.