পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes১৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০
সিলেবাস
বাংলা ব্যাকরণ ও সাহিত্য (৫০ নম্বর): i) বাংলা ব্যাকরণ (৩০ মার্ক) - বানান ও বাক্য শুদ্ধি, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও প্রবাদ প্রবচন। সোর্স: যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০২১ ও ২০১৯ সংস্করণ)। ii) বাংলা সাহিত্য (২০ মার্ক) - আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম (বিশেষত - রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপান্ডব, জসীমউদ্দীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ প্রমুখ) সোর্স: যেকোনো গাইড বই এবং যেকোনো একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হিমারাতি
  2. খ) শুচি
  3. গ) সর্বভুক
  4. ঘ) তুরগ
ব্যাখ্যা

অশ্ব বা ঘোড়ার সমার্থক শব্দ 'তুরগ'

'অগ্নি' শব্দের কিছু সমার্থক শব্দ হলো
- হিমারাতি
- অনল
- বহ্নি
- পাবক
- বায়ুসখা 
- পিঙ্গল
- সপ্তাংশু
- হুতাশন
- শিখিন
- শুচি
- সর্বভুক

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
নিচের কোনটি ‘গাড়ি’ শব্দের প্রতিশব্দ?
  1. ক) শকটিকা
  2. খ) বাটিকা
  3. গ) লহরী
  4. ঘ) সমীর
ব্যাখ্যা

'বাতাস' এর প্রতিশব্দ 'সমীর'
'ঊর্মি' শব্দের প্রতিশব্দ 'লহরী'
'গৃহ' শব্দের প্রতিশব্দ 'বাটিকা' 
'গাড়ি' শব্দের প্রতিশব্দ শব্দ হলোঃ
- শকট,
- যান 
- মোটর
- শকটিকা
- যানবাহন
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) আকাঙ্ক্ষা
  2. খ) উচ্ছাস
  3. গ) উপযোগিতা
  4. ঘ) আবিষ্কার
ব্যাখ্যা

-‘উচ্ছাস’ এর শুদ্ধ বানান ‘উচ্ছ্বাস’ । 
- কতিপয় গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান 
- গীতাঞ্জলি 
- পিপীলিকা 
- দরিদ্রতা 
- নিশীথিনী 
- পুরস্কার 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ ?
  1. ক) গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
  2. খ) এ কথা প্রমাণিত হয়েছে।
  3. গ) তিনি সভায় উপস্থিত ছিলেন।
  4. ঘ) সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
ব্যাখ্যা

‘গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।’ এই বাক্যটির শুদ্ধ রূপ হলো:
গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ।

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
নিচের কোন বানানটি সঠিক ?
  1. ক) স্বায়ত্বশাসন
  2. খ) স্বায়ত্তশাসন
  3. গ) সায়ত্বশাসন
  4. ঘ) শায়ত্বশাসন
ব্যাখ্যা

কিছু শুদ্ধ বানান
- সূক্ষ্ম ,
- সাক্ষরতা 
- ভৌগোলিক 
- নমস্কার 
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি ?
  1. ক) অশিষ্ট
  2. খ) তিরোধান
  3. গ) নির্বিশেষ
  4. ঘ) সরল
ব্যাখ্যা

- 'আবির্ভাব' এর বিপরীত শব্দ তিরোধান
- 'অশিষ্ট' এর বিপরীত 'শিষ্ট'
- 'নির্বিশেষ' এর বিপরীত 'বিশেষ' 
- 'সরল' এর বিপরীত 'বক্র' 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
‘বিশ্লেষণ’ এর বিপরীত কোনটি?
  1. ক) সংক্ষেপ
  2. খ) সংশ্লেষণ
  3. গ) আকুঞ্চন
  4. ঘ) ক্ষীয়মাণ
ব্যাখ্যা

- ‘বিশ্লেষণ’ এর বিপরীত সংশ্লেষণ 
- ‘সংক্ষেপ’ এর বিপরীত ‘বাহুল্য’
- ‘আকুঞ্চন’এর বিপরীত ‘প্রসারণ’
- ‘ক্ষীয়মাণ’ এর বিপরীত বর্ধমান 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
‘তুলকালাম’ বাগধারাটির অর্থ কোনটি ?
  1. ক) ভীষণ শক্রতা
  2. খ) সাংঘাতিক ঘটনা
  3. গ) তুমলকান্ড
  4. ঘ) বিশৃঙ্খল
ব্যাখ্যা

- ‘তুলকালাম’ বাগধারাটির অর্থ ‘সাংঘাতিক ঘটনা’
- ‘সাপে নেউলে’ বাগধারাটির অর্থ ‘ভীষণ শক্রতা’ 
- ‘তুমলকান্ড’ বাগধারাটির অর্থ ‘খন্ডপ্রলয়’
- ‘জগাখিচুড়ি’ বাগধারাটির অর্থ ‘বিশৃঙ্খল’

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
‘জুগুপ্সা’ এর অর্থ নিচের কোনটি ?
  1. ক) জানার ইচ্ছা
  2. খ) জয় করার ইচ্ছা
  3. গ) গোপন করার ইচ্ছা
  4. ঘ) ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা

- জয় করার ইচ্ছা - জিগীষা 
- জানার ইচ্ছা - জিজ্ঞাসা 
- গোপন করার ইচ্ছা -জুগুপ্সা 
- ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষা 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১০.
নিচের কোনটি সঠিক বাক্য সংকোচন নয়?
  1. ক) সম্রাটদের বা রাজাদের বিবরণ - শাহনামা
  2. খ) নাটকের পাত্রপাত্রী - অজন
  3. গ) পরিব্রাজকের ভিক্ষা - মাধুকরী
  4. ঘ) ধনের দেবতা - কুবের
ব্যাখ্যা

- নাটকের পাত্রপাত্রী - কুশীলব
- নিকৃষ্ট ব্যাক্তি - অজন 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১১.
প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ গঠেছে কোনটিতে?
  1. ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
  2. খ) উঠন্তি মুলো পত্তনে দেখা যায়
  3. গ) কানা - ছেলের নাম পদ্মলোচন
  4. ঘ) কারো পোষ মাস কারো সর্বনাশ
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রদত্ত অপশনগুলোর মধ্যে দুটি প্রবাদ প্রবচনে বিকৃতি জনিত ভুল রয়েছে।

১. ‘কারো পোষ মাস কারো সর্বনাশ’ এর সঠিক হলো ‘কারো পৌষমাস কারো সর্বনাশ’।
- 'কারো পৌষমাস কারো সর্বনাশ' এর অর্থ হলো 'যার যেমন ভাগ্য।'

২. 'উঠন্তি মুলো পত্তনে দেখা যায়' এর শুদ্ধ প্রবাদটি হলো 'উঠন্তি মুলো পত্তনে চেনা যায়'।
- 'উঠন্তি মুলো পত্তনে চেনা যায়' অর্থ - 'শুরুতে বা ছোট থেকে বোঝা যায় ভবিষ্যতে পরিনতি কী হবে।'

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

১২.
সকলকে __ ভেবে অবজ্ঞা করা উচিত না। এই বাক্যে সঠিক বাগধারা কি হবে?
  1. ক) লেফাফা দুরস্ত
  2. খ) চুনোপুঁটি
  3. গ) তীর্থের কাক
  4. ঘ) টাকার কুমির
ব্যাখ্যা

- ‘চুনোপুঁটি’ অর্থ সামান্য ব্যাক্তি
- সকলকে চুনোপুঁটি ভেবে অবজ্ঞা করা উচিত না।
- ‘তীর্থের কাক’ এর অর্থ সুযোগ সন্ধানী
- ‘টাকার কুমির’ এর অর্থ অনেক টাকার মালিক 
- ‘লেফাফা দুরস্ত ’ এর অর্থ পরিপাটি 


[বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত , নবম -দশম শ্রেণি ,সংস্করণ ২০২১]

১৩.
‘পটল তোলা’ এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) আসরে নামা
  2. খ) ডুব মারা
  3. গ) তালকানা
  4. ঘ) অক্কা পাওয়া
ব্যাখ্যা

‘পটল তোলা’ এর সমার্থক বাগধারা ‘অক্কা পাওয়া’
‘পটল তোলা’ ও ‘অক্কা পাওয়া’ দুটির অর্থ মারা যাওয়া 
‘তালকানা’ বাগধারা অর্থ 'কান্ডজ্ঞানহীন' 
'ডুব মারা' বাগধারা অর্থ 'অদৃশ্য হওয়া'
'আসরে নামা' বাগধারা অর্থ 'আবির্ভূত হওয়া'

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১৪.
নিচের কোনটি ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ প্রকাশ করেছে?
  1. ক) পরিপাটি
  2. খ) নিরেট মূর্খ
  3. গ) শয়তান
  4. ঘ) অপদার্থ
ব্যাখ্যা

- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি' 
- 'অকাল কুষ্মাণ্ড' বাগধারার অর্থ 'অপদার্থ' 
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ 'শয়তান'
- 'হস্তিমূর্খ' বাগধারাটির অর্থ নিরেট 'মূর্খ'

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১৫.
‘বানরের গলায় মুক্তার মালা’ প্রবাদ-প্রবচনটির অর্থ নিচের কোনটি?
  1. ক) যোগ্যতার মূল্য সর্বাবস্থায়
  2. খ) অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
  3. গ) দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
  4. ঘ) বড় ধরনের ক্ষতি করা
ব্যাখ্যা

- ‘বানরের গলায় মুক্তার মালা’প্রবাদ-প্রবচনটির অর্থ 'অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান'
- 'হাতে না মেরে ভাতে মারা' এর অর্থ 'বড় ধরনের ক্ষতি করা'
- 'যত দোষ নন্দ ঘোষ' এর অর্থ দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ 
- 'মরা হাতি লাখ টাকা' এর অর্থ 'যোগ্যতার মূল্য সর্বাবস্থায়' 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১৬.
‘বুকে হেঁটে গমন করে যে’ এর এককথায় প্রকাশ নিচের কোনটি?
  1. ক) খেচর
  2. খ) পন্নগ
  3. গ) উরগ
  4. ঘ) নগ
ব্যাখ্যা

বুকে হেঁটে গমন করে যে’ এর এককথায় প্রকাশ 'উরগ'
যে চলতে পারে না - নগ
পায়ে হেঁটে যে গমন করে না - পন্নগ
আকাশে বেড়ায় যে - খেচর  

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১৭.
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি?
  1. ক) পদ্মানদীর মাঝি
  2. খ) চোখের বালি
  3. গ) আনন্দ মঠ
  4. ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা

- ‘চোখের বালি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি মনস্তাত্ত্বিক উপন্যাস।
- এটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- ‘চোখের বালি’ উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলোঃ
- মহেন্দ্র 
- আশা
- বিহারী
- বিনোদিনী 
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘পদ্মানদীর মাঝি’’
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ‘আনন্দমঠ’
- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ‘কুহেলিকা’ 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

১৮.
নিচের কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত উপন্যাস নয়?
  1. ক) অগ্নীশ্বর
  2. খ) প্রচ্ছন্ন মহিমা
  3. গ) ভুবনসোম
  4. ঘ) সতীর্থ
ব্যাখ্যা

বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল’ ছদ্মনামে পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস-
তৃণখন্ড (১৯৩৫),
স্থাবর (১৯৫১),
অগ্নীশ্বর (১৯৫৯),
হাটেবাজারে (১৯৬১),
ত্রিবর্ণ (১৯৬৩),
ভুবনসোম (১৯৬৩),
প্রচ্ছন্ন মহিমা (১৯৬৭),
উদয় অস্ত (দুই খন্ড, ১৯৫৯ ও ১৯৭৪) প্রভৃতি।

[উৎসঃ বাংলাপিডিয়া]

১৯.
‘ভিশনস অফ দি পাস্ট’ কাব্যের কবি কে ?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) আহসান হাবিব
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত বাংলা আধুনিক সাহিত্যের জনক। তাঁর কাব্যচর্চা শুরু হয় ইংরেজি ভাষায়।
ইংরেজি ভাষায় তিনি দুটো দীর্ঘ কাব্য লেখেন।
কাব্যগুলো হলো :
- ক্যাপটিভ লেডি
- ভিশনস অফ দি পাস্ট
তাঁর বাংলা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো:
- তিলোত্তমাসম্ভবকাব্য
- মেঘনাবধকাব্য
- বীরাঙ্গনা
- ব্রজাঙ্গনা

[উৎস : লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ]

২০.
নিচের কোনটি জসীমউদ্দীন রচিত নাটক নয়?
  1. ক) বেদের মেয়ে
  2. খ) পদ্মাপাড়
  3. গ) মধুমালা
  4. ঘ) জামাই বারিক
ব্যাখ্যা

- জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম গ্রহণ করেন। 
- জসীমউদ্দীন বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- জসীমউদ্দীন রচিত নাটকগুলো হলো:
- পদ্মাপাড় 
- বেদের মেয়ে 
- মধুমালা 
- পল্লীবধূ 
- গ্রামের মায়া 
 উল্লেখ্য 
- জামাই বারিক নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র 

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]