পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
একই চাপের উপর দন্ডায়মান [কোন বৃত্তের] কেন্দ্রস্থ কোণ 90° হলে বৃত্তস্থ কোণের পরিমান-
  1. ক) 180°
  2. খ) 45°
  3. গ) 90°
  4. ঘ) 30°
ব্যাখ্যা

একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান।

.
৬ সে.মি এবং ১০ সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব -
  1. ক) ৩ cm
  2. খ) ৫ cm
  3. গ) ৪ cm
  4. ঘ) ৭ cm
ব্যাখ্যা

ছোট বৃত্তের ব্যাসার্ধ AC1 = ৬ cm
বড় বৃত্তের ব্যাসার্ধ AC2 = ১০ cm
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1C2 = AC2 - AC1
= ১০ - ৬ = ৪ cm

.
বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) 22/7
  2. খ) 7/22
  3. গ) 7/44
  4. ঘ) 44/7
ব্যাখ্যা

ব্যাসার্ধ r হলে পরিধি = 2πr
∴ পরিধি/ব্যাসার্ধ = 2πr/r
= 2π
= 2 × 22/7
= 44/7

.
ABCD বৃত্তস্থ চতুর্ভূজটিতে A + B = 200° এবং C = 75° হলে D = ?
  1. ক) 85°
  2. খ) 80°
  3. গ) 90°
  4. ঘ) 95°
ব্যাখ্যা

A + B = 200°,
C = 75°,
A + C = 180°
∴ A = 180° - C
= 180° - 75°
= 105°

আবার,
B = 200° - A
= 200° - 105°
= 95°

∴ D = 180° - B
= 180° - 95°
= 85°

.
৫ সেঃমিঃ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৫০ বর্গসেঃমিঃ
  2. খ) ৬০ বর্গসেঃমিঃ
  3. গ) ৮০ বর্গসেঃমিঃ
  4. ঘ) ১০০ বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = ১০ cm
যা বর্গের কর্ণের দৈর্ঘ্য
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = ১০/√২
∴ বর্গের বাহুর ক্ষেত্রফল = (১০/√২)2
= ১০০/২
= ৫০ বর্গসেঃমিঃ

.
কোন বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাস এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ-
  1. ক) 45°
  2. খ) 90°
  3. গ) 180°
  4. ঘ) 270°
ব্যাখ্যা

স্পর্শক স্পর্শগামী ব্যাস/ব্যাসার্ধের উপর লম্ব হয় ফলে কোণটি একসমকোণ অর্থাৎ 90°

.
একটি সমবাহু ত্রিভূজের বাহুর প্রতিটির দৈর্ঘ্য 2 মিঃ বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমাবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 1 মিটার
  2. খ) 2 মিটার
  3. গ) 3 মিটার
  4. ঘ) 4 মিটার
ব্যাখ্যা

সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য = a
∴ ক্ষেত্রফল = √3/4 a2
আবার,
সমবাহু ত্রিভূজের নতুন বাহুর দৈর্ঘ্য = a + 2
∴ ক্ষেত্রফল = √3/4(a + 2)2
শর্তমতে,
√3/4(a + 2)2 - √3/4a2 = 3√3
বা, √3/4{(a + 2)2 - a2} = 3√3
বা, (a2 + 4a + 4 - a2) = 12
বা, 4a + 4 = 12
∴ a = 2

.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত ৪ঃ১ এবং পরিসীমা ৩০ মিঃ হলে আয়তকার ঘরটির কর্ণের সমান দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫০ বর্গমিঃ
  2. খ) ১৫১ বর্গমিঃ
  3. গ) ১৫২ বর্গমিঃ
  4. ঘ) ১৫৩ বর্গমিঃ
ব্যাখ্যা

ধরি,
ঘরের দৈর্ঘ্য = ৪a,
প্রস্থ = a
∴ পরিসীমা ২(৪a + a) = ৩০
বা, ১০a = ৩০
∴ a = ৩
∴ দৈর্ঘ্য = ৪ × ৩ = ১২ মিঃ,
প্রস্থ = ৩ মিঃ
∴ কর্ণের দৈর্ঘ্য = √(১২2 + ৩2)
= √(১৪৪ + ৯)
= √১৫৩
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √১৫৩ মিঃ
এবং বাহুর ক্ষেত্রফল = (√১৫৩)2
= ১৫৩ বর্গমিঃ

.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সেঃমিঃ, একটি কর্ণের দৈর্ঘ্য ২৪ সেঃমিঃ হলে রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১২০ বর্গসেঃমিঃ
  2. খ) ১১০ বর্গসেঃমিঃ
  3. গ) ১০০ বর্গসেঃমিঃ
  4. ঘ) ৯০ বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

ABCD রম্বসে BC = ১৩,
কর্ণ BD = ২৪ সে.মি
∴ OB = ১২ সে.মি
∴ OC = √(BC2 - OB2)
= √(১৩2 - ১২2)
= √২৫
= ৫

∴ অপর কর্ণের দৈর্ঘ্য AC = ২ × ৫
= ১০ সেঃমিঃ

∴ ক্ষেত্রফল = ১/২ × AC × BD
= ১/২ × ১০ × ২৪
= ১২০ বর্গ সেঃমিঃ

১০.
একটি সামান্তরিকের ভূমি-উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত ২ঃ১ এবং ক্ষেত্রফল ৭২ বর্গমিটার হলে এর ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ মিঃ
  2. খ) ৮ মিঃ
  3. গ) ১০ মিঃ
  4. ঘ) ১২ মিঃ
ব্যাখ্যা

ধরি,
ভূমি ২a,
উচ্চতা = a
∴ ক্ষেত্রফল ২a × a
= ৭২
বা, a2 = ৩৬
∴ a = ৬
∴ ভূমির দৈর্ঘ্য = ২ × a
= ২ × ৬
= ১২ মিঃ

১১.
একটি গোলকের ব্যাস ১৮ সেঃমিঃ হলে এর আয়তন কত?
  1. ক) ৯৭২ ঘনসেঃমিঃ
  2. খ) ৯৭২π ঘনসেঃমিঃ
  3. গ) ৭৭৭৬ ঘনসেঃমিঃ
  4. ঘ) ৭৭৭৬π ঘনসেঃমিঃ
ব্যাখ্যা

গোলকের ব্যাস = ১৮ সেঃমিঃ
∴ ব্যাসার্ধ = ৯ সেঃমিঃ
∴ আয়তন = ৪/৩π(৯)
= (৪/৩) × π × ৯ × ৯ × ৯
= ৯৭২π ঘনসেঃমিঃ

১২.
৬০ মিঃ দৈর্ঘ এবং ৪০ মিঃ প্রস্থ বিশিষ্ট বাগানের বাহিরের চতুর্দিকে ৫ মিঃ প্রস্থ একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিঃ?
  1. ক) ১০০০ বর্গমিঃ
  2. খ) ১১০০ বর্গমিঃ
  3. গ) ১২০০ বর্গমিঃ
  4. ঘ) ১৩০০ বর্গমিঃ
ব্যাখ্যা

বাগানের ক্ষেত্রফল = ৬০ × ৪০
= ২৪০০ বর্গমিঃ
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৬০ + ২ × ৫)(৪০ + ২ × ৫)
= ৭০ × ৫০
= ৩৫০০
∴ রাস্তার ক্ষেত্রফল = (৩৫০০ - ২৪০০)বর্গমিঃ
= ১১০০ বর্গমিঃ

১৩.
একটি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য ৩ মিঃ, প্রস্থ ২ মিঃ এবং উচ্চতা ৩/২ মিঃ হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিঃ?
  1. ক) ৩.৯১ মিঃ
  2. খ) ২.৯১ মিঃ
  3. গ) ৪.৯১ মিঃ
  4. ঘ) ৩.১১ মিঃ
ব্যাখ্যা

কর্ণের দৈর্ঘ্য = √{৩2 + ২2 + (৩/২)2}
= √(৯ + ৪ + ৯/৪)
= √৬১/৪
= √১৫.২৫
= ৩.৯১ মিঃ

১৪.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিঃ হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) 206 বর্গমিঃ
  2. খ) 216 বর্গমিঃ
  3. গ) 226 বর্গমিঃ
  4. ঘ) 236 বর্গমিঃ
ব্যাখ্যা

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিঃ
∴ ঘনকের বাহুর দৈর্ঘ্য = 6 মিঃ
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = 6(6)2
= 216

১৫.
একটি সমবৃত্তভূমিকে কোনকের ব্যাস ১০ সেঃমিঃ আয়তন ১০০π ঘনসেঃমিঃ হলে হেলানো উচ্চতা কত সেঃমিঃ
  1. ক) ১২ সেঃমিঃ
  2. খ) ১০ সেঃমিঃ
  3. গ) ১৩ সেঃমিঃ
  4. ঘ) ১১ সেঃমিঃ
ব্যাখ্যা

কোনকের ব্যাস = ১০ সেঃমিঃ
∴ ব্যাসার্ধ r = ৫ সেঃমিঃ
উচ্চতা = h
∴ আয়তন = ১/৩πr2h = ১০০π
বা, ১/৩ × π × ৫2 × h = ১০০π
বা, ২৫h/৩ = ১০০
বা, h = (৩ × ১০০)/২৫ = ১২ সেঃমিঃ
∴ হেলানো উচ্চতা = √(r2 + h2)
= √(৫2 + ১২2)
= ১৩ সেঃমিঃ

১৬.
ঢাকনা বিহীন একটি মগের ব্যাসার্ধ 5 সেঃমিঃ এবং উচ্চতা 8 সেঃমিঃ হলে মগের সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গসেঃমিঃ?
  1. ক) 95π বর্গসেঃমিঃ
  2. খ) 100π বর্গসেঃমিঃ
  3. গ) 105π বর্গসেঃমিঃ
  4. ঘ) 130π বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

এখানে,
r = 5,
h = 8
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = 2πrh + πr2
= 2π × 5 × 8 + π × 52
= 80π + 25π
= 105π

১৭.
একটি বৃত্তকলার ব্যাসার্ধ r মিঃ এবং বৃত্তচাপ কেন্দ্রে θ রেডিয়ান কোন উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল-
  1. ক) πr2θ
  2. খ) (1/2)r2θ
  3. গ) r2θ
  4. ঘ) 2πrθ
ব্যাখ্যা

বৃত্তকলার ক্ষেত্রফল = (1/2)r2θ

১৮.
একটি ত্রিভূজের তিনবাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 মিঃ, 8 মিঃ এবং 9 মিঃ হলে ক্ষেত্রফল কত বর্গমিঃ?
  1. ক) 10√5
  2. খ) 11√5
  3. গ) 12√5
  4. ঘ) 13√5
ব্যাখ্যা

এখানে,
a = 7,
b = 8
এবং c = 9
∴ s = (a + b + c)/2
= (7 + 8 + 9)/2
= 12
∴ ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{12(12 - 7)(12 - 8)(12 - 9)}
= √(12 × 5 × 4 × 3)
= 12√5 বর্গমিঃ

১৯.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
  1. ক) ৫০%
  2. খ) ১০০%
  3. গ) ১২০%
  4. ঘ) ১২৫%
ব্যাখ্যা

ধরি,
বাহুর দৈর্ঘ্য = a
∴ ক্ষেত্রফল = a2
বাহুর নতুন দৈর্ঘ্য = a + a এর ৫০%
= a + a × ৫০/১০০
= a + a/2
= ৩a/২

∴ নতুন ক্ষেত্রফল = (৯/৪)a2
ক্ষেত্রফল বৃদ্ধি = (৯/৪)a2 - a2 = ৫a2/৪
∴ ক্ষেত্রফল বৃদ্ধি হার = {(৫a2/৪)/a2} × ১০০
= (৫/৪) × ১০০
= ১২৫%