পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯১
সিলেবাস
বিশেষ ফুল মডেল টেস্ট [২০২২ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) ও অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার জন্য প্রযোজ্য] [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯১ প্রশ্ন

.
'ঘুণাক্ষর' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিস্ময়
  2. অনভিজ্ঞ
  3. সামান্যতম ইঙ্গিত
  4. দুর্বল ছেলে
ব্যাখ্যা
• 'ঘুণাক্ষর' বাগ্‌ধারাটির অর্থ- সামান্যতম ইঙ্গিত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কেবলা হাকিম’ বাগ্‌ধারাটির অর্থ - অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণ মূর্খ।
- চক্ষু চড়ক গাছ বাগ্‌ধারাটির অর্থ- বিস্ময় অর্থে সঠিক।
- তিলে তিলে বাগ্‌ধারাটির অর্থ- ধীরে ধীরে অর্থে সঠিক।
- নকড়া ছকড়া করা বাগ্‌ধারাটির অর্থ- তুচ্ছ জ্ঞান করা অর্থে সঠিক বাগধারা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পর্বতের মূষিক প্রসব' - 'মূষিক' শব্দের অর্থ কী?
  1. অনেক প্রত্যাশা
  2. ইঁদুর
  3. বামন লোক
  4. বিশাল
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' একটি প্রবাদ প্রবচন।
যার অর্থ হলো — অনেক প্রত্যাশার পর ক্ষুদ্র বা তুচ্ছ ফল লাভ।

এখানে,
'মূষিক' শব্দের অর্থ হলো — ইঁদুর বা তুচ্ছ জিনিস।

প্রবচনের ভাবার্থ: বিশাল কিছু ঘটবে বা তৈরি হবে বলে আশা করা হলেও শেষে খুবই নগণ্য বা তুচ্ছ কিছু পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:
"অনেক বিজ্ঞাপনের পর সিনেমাটি মুক্তি পেল, কিন্তু শেষমেশ পর্বতের মূষিক প্রসব।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'বুনিয়াদ' কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. হিন্দি
  4. তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বুনিয়াদ' ফারসি ভাষার শব্দ।



• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বাক্যে গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে?
  1. বেলে মাটি
  2. তরল দুধ
  3. চালাক লোক
  4. সবুজ পাতা
ব্যাখ্যা
• গুণবাচক বিশেষণ:
- যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বােঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
যেমন:
- চালাক ছেলে, ঠান্ডা পানি – এখানে ‘চালাক’ ও ঠান্ডা হলাে গুণবাচক বিশেষণ।

অন্যদিকে,
উপাদানবাচক বিশেষণ : বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি, ইত্যাদি।

• বর্ণবাচক:
যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে।
যেমন: নীল আকাশ, সবুজ মাঠ, সবুজ পাতা, লাল ফিতা এখানে 'নীল', 'সবুজ' বা 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ।

• অবস্থাবাচক:
যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
যেমন- চলন্ত ট্রেন, তরল দুধ এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবাচক বিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
"মুহুর্তের ভূলে বিদুষীরাও বিপদে পড়ে।" - এ বাক্যের কয়টি বানান অশুদ্ধ?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাক্যটি - "মুহুর্তের ভূলে বিদুষীরাও বিপদে পড়ে।"
এখানে, ২টি বানান অশুদ্ধ হয়েছে।

অশুদ্ধ বানান:
১. মুহুর্তের — (অশুদ্ধ);
শুদ্ধ বানান: মুহূর্তের।

২. ভূলে — (অশুদ্ধ);
শুদ্ধ বানান: ভুলে।

শুদ্ধ বাক্য:
"মুহূর্তের ভুলে বিদুষীরাও বিপদে পড়ে।"

উত্তর: ২টি বানান অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে?
  1. কুক্কুরীপা
  2. সরহপা
  3. ভুসুকুপা
  4. লুইপা
ব্যাখ্যা
• চর্যাপদে মোট সাড়ে ছেচল্লিশটি (একটি পদের ছেঁড়া বা খণ্ডিত অংশসহ) পদ পাওয়া গেছে।
এর মধ্যে- 
- চর্যাপদে সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন - কাহ্নপা (১৩টি)।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন - ভুসুকুপা (৮টি)।
- তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন - সরহপা (৪টি; ২২,৩২, ৩৮, ৩৯)।
- চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন - কুক্কুরীপা (৩টি)।
- পঞ্চম সর্বোচ্চ পদ রচনা করেন - লুইপা, শবরপা, শান্তিপা (২টি)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে লেখেন-
  1. আবু জাফর শামসুদ্দিন
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. সৈয়দ মুজতবা আলী
  4. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
ব্যাখ্যা
• 'ভ্রমণকারী বন্ধু' - ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম।
তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত।

অন্যদিকে,
• 'আবু জাফর শামসুদ্দিন' অল্পদর্শী ছদ্মনামে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শিরোনামে দৈনিক সংবাদ পত্রিকায় কলাম লিখতেন।
• 'সৈয়দ মুজতবা আলী'র ছদ্মনাম: প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর।
• 'বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়' এর ছদ্মনাম - যাযাবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘শশধর’ শব্দটি কীসের সমার্থক?
  1. সূর্য
  2. চাঁদ
  3. খরগোশ
  4. নক্ষত্র
ব্যাখ্যা
• 'শশধর’ শব্দের সমার্থক শব্দ - চাঁদ।

• 'চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'পয়ার' ছন্দ কোন শ্রেণির অন্তর্গত?
  1. স্বরবৃত্ত
  2. মাত্রাবৃত্ত
  3. অক্ষরবৃত্ত
  4. চতুর্দশপদী
ব্যাখ্যা
• অক্ষরবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।
 
মাত্রাবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে এ  ছন্দ“তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'; যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।

• পয়ার ছন্দ:
- পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ।
- এটি মধ্যযুগীয় বাংলা কাব্যের প্রধান ছন্দোরীতিও বটে।
- মধ্যযুগে পয়ার ছন্দেই রামায়ণ ও মহাভারতের বঙ্গানুবাদ এবং মঙ্গলকাব্যসমূহ রচিত হয়েছে।
- মাইকেল মধুসূদনের চতুদর্শপদী কবিতাবলির ছন্দও প্রচলিত পয়ার ছন্দেরই এক নতুন রূপ।

উৎস : ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।
১০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. তার জ্যৈষ্ঠ পুত্র এবং কনিষ্ট কন্যা বিদেশ গিয়েছে।
  2. বিষয়টির বিষদ ব্যাখ্যার প্রয়োজন নেই।
  3. রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐক্যমত্যে পৌঁছলেন।
  4. বিবদমান দু'টি দলের মধ্যে সংঘর্ষ হয়।
ব্যাখ্যা
• "বিবদমান দু'টি দলের মধ্যে সংঘর্ষ হয়।" - বাক্যটি শুদ্ধ।

অন্য অপশনের শুদ্ধ বাক্য:
• তার জ্যৈষ্ঠ পুত্র এবং কনিষ্ট কন্যা বিদেশ গিয়েছে। - তার জ্যেষ্ঠপুত্র এবং কনিষ্ঠা কন্যা বিদেশ গিয়েছে।
• বিষয়টির বিষদ ব্যাখ্যার প্রয়োজন নেই। - বিষয়টির বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই।
• রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐক্যমত্যে পৌঁছলেন। - রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐকমত্যে পৌঁছলেন।

উৎস: ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
'কবি' - উপন্যাসের লেখক কে?
  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  4. মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'কবি' উপন্যাস সম্পর্কে কিছু তথ্য:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'কবি'। ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস।

• এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে — 'নিতাইচরণ'।

• উপন্যাসের ক্লাসিক সংলাপ:
- 'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এতো ছোট ক্যানে? এই ভুবনে।

তারাশঙ্কর বন্দোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ ছিলেন।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। 
- তাঁর সাহিত্যকর্ম:

উপন্যাস: 
- চৈতালি ঘূর্ণি, 
- ধাত্রীদেবতা, 
- কালিন্দী, 
- কবি, 
- হাঁসুলি বাঁকের উপকথা, 
- গণদেবতা, 
- আরগ্য, 
- নিকেতন, 
- পঞ্চপুণ্ডলী, 
- রাধা ইত্যাদি। 

 ছোটগল্প:
- রসকলি, 
- বেদেনী, 
- ডাকহরকরা। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
১২.
'ঘরে বাইরে’ - উপন্যাসের নারী চরিত্রের নাম কী?

  1. কুমোদিনী
  2. উর্মিলা
  3. লাবণ্য
  4. বিমলা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে-বাইরে' উপন্যাসের নারী চরিত্রের নাম - বিমলা।

• 'ঘরে-বাইরে' উপন্যাস:
- 'ঘরে-বাইরে' (১৯১৬) চলিতভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।
- উপন্যাসটি 'সবুজপত্রে' প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী-পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ-বিকর্ষণের বিশ্লেষণ।
- স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও এই কাহিনির নায়িকা বিমলা অন্যপুরুষ বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকর্ষিত।
- একদিকে বাইরে জাতীয় আন্দোলনের উত্তেজনা অন্যদিকে তিনটি মানুষের জীবনে টানাপোড়েন-রাজনীতি ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব এই দুই মিলে উপন্যাস।
- 'ঘরে-বাইরে'র সঙ্গে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমার্ক যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের বিমলা, নিখিলেশ ও সন্দীপ।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক; আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি সকরুণ, সিরিয়াস।
- এর উপসংহার ট্র্যাজিক ও অধিকতর শিল্পসম্মত।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসে অন্যান্য চরিত্র:
- অতীন, এলা - চার অধ্যায় উপন্যাসের চরিত্র।
- নীরজা, আদিত্য - মালঞ্চ উপন্যাসের চরিত্র।
- গোরা, মসুচরিতা, পরেশবাবু - গোরা উপন্যাসের চরিত্র।
- 'শেষের কবিতা' উপন্যাসের চরিত্র- অমিত ও লাবণ্য
- শর্মিলা, উর্মিলা - দুইবোন উপন্যাসের চরিত্র।
- মধুসূদন, কুমোদিনী - যোগাযোগ উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৩.
'জনবহুল' শব্দের বিপরীত কী?
  1. জনকোলাহল
  2. স্থাবর
  3. অজনপ্রিয়
  4. জনবিরল
ব্যাখ্যা
• 'জনবহুল' এর বিপরীত শব্দ হচ্ছে - জনবিরল।

গুরুত্বপুর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• 'জেতা' - হারা/ ঠকা।
• 'জরিমানা' - বকশিশ।
• 'জোয়ার'- ভাটা।
• 'জঙ্গম' - স্থাবর।
• 'জলদি' - আস্তে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৪.
‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অহ্ + অহ
  2. অহঃ + অহ
  3. অহ + অহঃ
  4. অহ + রহ
ব্যাখ্যা
• 'অহরহ' এর সন্ধি বিচ্ছেদ - 'অহঃ + অহ'।

• সন্ধির নিয়ম:
অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৫.
"গুন্ডারা পথিকের মাথায় লাঠি মেরেছে।" - এখানে 'মাথায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
  2. করণকারকে সপ্তমী বিভক্তি
  3. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
  4. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- গুন্ডারা পথিকের মাথায় লাঠি মেরেছে (অধিকরণে সপ্তমী)।
- কোথায় মেরেছে? উত্তর: মাথায়। এবং এর সাথে 'য়' অর্থ্যাৎ সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে।

সুতরাং, "গুন্ডারা পথিকের মাথায় লাঠি মেরেছে।" - এখানে 'মাথায়' অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'Ultimatum’ শব্দের বাংলা পরিভাষা কী?
  1. মুখপত্র
  2. চরমপত্র
  3. বিবৃতি
  4. শ্বেতপত্র
ব্যাখ্যা
• 'Ultimatum' এর বাংলা পরিভাষা: 'চরমপত্র'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
• White paper - শ্বেতপত্র, 
• Statement - বিবৃতি, 
• Disregard paper- অবজ্ঞা পত্র, 
• Interrogation - জিজ্ঞাসাবাদ, 
• Supplement - ক্রোড়পত্র, 
• Valid - বৈধ, 
• Spokesman - মুখপত্র,
• Inspection - পরিদর্শন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
১৭.
'গিন্নীপনা’ শব্দে ‘পনা’ কী ধরনের প্রত্যয়?
  1. বাংলা তদ্ধিত প্রত্যয়
  2. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  3. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- বিবি + আনা = বিবিয়ানা;
- দুধ + ওয়ালা = দুধওয়ালা;
- মানান + সই = মানানসই;
- মুনশি + আনা = মুনশিয়ানা;
- হিন্দু + আনি = হিন্দুয়ানি;
- খবর + দার = খবরদার;
- কারি + গর = কারিগর;
- গিন্নী + পনা = গিন্নীপনা। (এখানে 'পনা' বিদেশি তদ্ধিত প্রত্যয় এর উদাহরণ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
"কবাট > কপাট" — এখানে কী ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
  1. বিষমীভবন
  2. ব্যঞ্জনচ্যুতি
  3. ব্যঞ্জন বিকৃতি
  4. সমীভবন
ব্যাখ্যা
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোন কোন সময় ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন:
- কবাট > কপাট;
- ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
• বিষমীভবন (Dissimilation):
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন-
- শরীর > শরীল,
- লাল > নাল,
- লালাট>নালাট ইত্যাদি।

• ব্যঞ্জনচ্যুতি :
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন-
- বউদিদি >বউদি।

সমীভবন:
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন-
- জন্ম > জম্ম;
- কাদনা > কান্না ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'বলবার ইচ্ছা' — এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিগীষা
  2. বুভুক্ষা
  3. বিবক্ষা
  4. জিঘাংসা
ব্যাখ্যা
• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যান্য অপশনগুলো হলো: 
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। 

কিছু এক কথায় প্রকাশ-
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'গাঢ়' শব্দের 'ঢ়' কোন ধরনের ধ্বনি?
  1. ঘর্ষণজাত ধ্বনি
  2. তাড়নজাত ধ্বনি
  3. কম্পনজাত ধ্বনি
  4. পার্শ্বিক ধ্বনি
ব্যাখ্যা
• তাড়নজাত ধ্বনি:
জিভ উলটিয়ে এ ধ্বনি তৈরি হয়। উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের শক্ত তালুতে একটিমাত্র টোকা দেয় বলে এগুলিকে টোকাজাত ধ্বনিও বলে। এ জাতীয় বাংলা প্রতিবেষ্টিত ব্যঞ্জন দুটি: ড় ও ঢ় । 
যেমন- ধড়ফড়, বাড়, গাঢ়, নিগূঢ়।
এখানে, গাঢ় শব্দের 'ঢ়' হলো - তাড়নজাত ধ্বনি।
----------------
• ঘর্ষণজাত:
এ ধ্বনি উচ্চারণের সময় দুটি বাগযন্ত্র খুব কাছাকাছি আসে; কিন্তু একসঙ্গে যুক্ত হয় না। ফলে বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে বলে এগুলি ঘর্ষণজাত ধ্বনি বলা হয়। উচ্চারণস্থান অনুযায়ী বাংলা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে দন্তমূলীয়/স্/ বস্তু, কাস্তে, তালব্য /শ/ দাশ, রাশ, হ্রাস, কণ্ঠনালীয়: /হ/ হাট, হনহন।

• কম্পনজাত:
জিভ কম্পিত হয়ে বা দন্তমূল বারবার আঘাত করে উচ্চারিত হয় বলে এ-জাতীয় ব্যঞ্জনগুলিকে বলে কম্পনজাত। এ শ্রেণির বাংলা ব্যঞ্জন একটি /র/ যেমন- বার, ধার।

• পার্শ্বিক:
বাতাস জিভের এক পাশ বা দু-পাশ দিয়ে বেরিয়ে যায় বলে এসব ব্যঞ্জনকে বলে পার্শ্বিক। বাংলায় এ শ্রেণির ধ্বনি একটি: ল। যেমন- তাল, শাল। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
কোন গুচ্ছটি মহাপ্রাণ ধ্বনি?
  1. (দ, স)
  2. (প, ব)
  3. (থ, ধ)
  4. (জ, শ)
ব্যাখ্যা
• '(থ, ধ)' - মহাপ্রাণ ধ্বনি।

• মহাপ্রাণ ধ্বনি: 
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায়, বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
- বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি।
- যথা- (খ, ঘ), (ছ, ঝ), (ঠ, ঢ), (থ, ধ), (ফ, ভ) এবং 'হ' ইত্যাদি। 

• অল্পপ্রাণ ধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
'উপসর্গ' কোন ধরনের শব্দ?
  1. মৌলিক শব্দ
  2. যৌগিক শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
• 'উপসর্গ'-  রূঢ়ি শব্দ। 

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- উপ + সর্গ = উপসর্গ; ব্যুৎপত্তিগত অর্থ- পূর্বের অধ্যায়। কিন্তু ব্যবহারিক অর্থ- রোগের লক্ষণ। 
- সন্দেশ, হস্তী, তৈল, বাঁশি ইত্যাদি রূঢ়ি শব্দের উদাহরণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ।
২৩.
"আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাবো।" - কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. মিশ্র বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
পরস্পর নিরপেক্ষ দুই বা তথোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- নিরপেক্ষ বাক্যগুলো 'এবং', 'ও', 'কিন্তু', 'অথবা', 'অথচ', 'কিংবা', 'কারণ' প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে।
যেমন -
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোন পথ দেখালেন না।

তেমনিভাবে,
"আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাবো।" - বাক্যটি যৌগিক।
"আমি এসেছি" ও "তোমাকে নিয়ে যাবো" - দুইটি স্বাধীন বাক্য। "কারণ" অব্যয় দিয়ে এই দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
What is the synonym of 'Excoriate'?
  1. Precious
  2. Criticize
  3. Commend
  4. Abundant
ব্যাখ্যা
• The synonym of 'Excoriate' is - খ) Criticize.

• Excoriate (verb)
- English Meaning: criticize (someone) severely; (Medicine) damage or remove part of the surface of (the skin).
- Bangla Meaning: তীব্র সমালোচনা করা; ছাল ছাড়ানো; চর্মশূন্য করা; খোসা ছাড়ানো।

• Given options:
ক) Precious - অতিমূল্যবান; প্রাণপ্রিয়; মহামূল্য; অত্যন্ত সুন্দর; মহার্ঘ।

খ) Criticize - সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা।

গ) Commend - প্রশংসা করা; যোগ্য বলে সুপারিশ করা।

ঘ) Abundant - প্রচুর; অঢেল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
২৫.
The woman ____ flowers has not yet come.
  1. sold
  2. to sell
  3. selling
  4. having sold
ব্যাখ্যা
• Complete sentence: The woman selling flowers has not yet come.
- Bangla meaning: ফুল বিক্রি করা মহিলাটি এখনও আসেনি।

• Relative pronoun + verb -এর পরিবর্তে noun -এর পরেই participle বসে।
- Relative pronoun -এর পরবর্তী verb টি Active voice -এ থাকলে present participle হবে আর passive voice -এ থাকলে past participle হবে।
- যেমন:
- The woman selling (who sells) flowers has not yet come. (Active)
- Some of the people invited (who were invited) to the party can't come. (Passive)

- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- selling (present participle).
২৬.
Identify the correct sentence:
  1. A good person never makes others feeling awkward.
  2. A good person never makes others feels awkward.
  3. A good person never makes others feel awkward.
  4. A good person never makes other to feel awkward.
ব্যাখ্যা
• Correct sentence: A good person never makes others feel awkward.

• Causative Verb:
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার:
- Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form বসে।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়।

• Structure: Subject + make (any tense) + action doer + verb -এর base form + ext.

• More examples:
- The coach made the athletes follow a strict diet plan.
- The supervisor made the team submit the report by Friday.
২৭.
On our journey through Russia, we visited ____ Lake Baikal and hiked the Great Baikal Trail.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা
• Complete sentence: On our journey through Russia, we visited Lake Baikal and hiked the Great Baikal Trail.

• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন: Lake Superior, Lake Baikal, Lake Caspian, etc.

• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An
2. Definite: The.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৮.
The phrase 'Fag end' means-
  1. A poor or worn-out end
  2. The easiest part of something
  3. Cut a sorry figure
  4. A long distance
ব্যাখ্যা
• The phrase 'Fag end' means- ক) A poor or worn-out end.

• Fag end (Noun) - An idiomatic expression.
- English meaning: The last, and often worst, part of something; a poor or worn-out end.
- Bangla meaning: কোনো কিছুর শেষাংশ; নিকৃষ্ট বা অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ; পোড়া সিগারেটের শেষাংশ।

• Ex. Sentence: We always used to go on holiday at the fag end of the holiday season.
- Bangla meaning: আমরা সবসময় ছুটির মৌসুমের শেষের দিকে ছুটিতে যেতাম।

• অন্যদিকে,
- Cut a sorry figure দ্বারা বোঝানো হয় - খারাপ ফলাফল করা। (make bad results).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৯.
The verb form of 'Large' is-
  1. Enlarge
  2. Larger
  3. Largish
  4. Large
ব্যাখ্যা
• The verb form of 'Large' is- ক) Enlarge.

• Large (Adjective, Adverb, Noun) [larger; largest]
- English Meaning: of considerable or relatively great size, extent, or capacity; powerful, forceful; in a large manner.
- Bangla Meaning: বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন; স্পষ্টভাবে; সর্বতোভাবে।

• Other forms:
• Enlarge (verb)
- বিস্তৃত বা প্রসারিত করা; বড় করা।
• Largish/largeish (adjective) - মোটামুটি বড় ধরনের।
• Largely (adverb) - অনেকাংশে।
• Largeness (noun) - প্রশস্ততা; উদারতা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
He confided ____ her that his hair was not his own.
  1. with
  2. to
  3. in
  4. on
ব্যাখ্যা
• Complete sentence: He confided to her that his hair was not his own.
- Bangla meaning: সে তাকে বিশ্বাস করে বলল যে তার চুল তার নিজের নয়।

• Confided (sth) to somebody
- English Meaning: to tell something secret or personal to someone who you trust not to tell anyone else.
- Bangla Meaning: বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা; কারো উপর (দায়িত্ব বা কাজ) ন্যস্ত করা।

• অন্যদিকে,
• Confide in (someone) 
- English Meaning: to tell personal and private things to (someone)
- Bangla Meaning: (কাউকে) বিশ্বাস করা; নির্ভর করা।

• Ex. Sentence: She often confides in me.
- Bangla Meaning: সে প্রায়ই আমার উপর বিশ্বাস রাখে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩১.
The opposite of 'Succumb' is-
  1. Submit
  2. Callous
  3. Resist
  4. Interested
ব্যাখ্যা
• The opposite of 'Succumb' is- গ) Resist.

• Succumb (Verb)
- English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.
- Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; দমিয়া যাওয়া; মারা যাওয়া।

• Given options:
ক) Submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া; আত্মসমর্পণ করা; পেশ/দাখিল করা।

খ) Callous - (লাক্ষণিক) বিচেতন; নিশ্চেতন; উদাসীন

গ) Resist - বিরোধিতা করা; প্রতিরোধ করা; ঠেকিয়ে রাখা; প্রতিহত করা।

ঘ) Interested - আগ্রহী; কৌতূহলী; পক্ষপাতপূর্ণ; প্রভাবিত বা জড়িত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
We talked about ____ to a new house.
  1. ours moving
  2. them moving
  3. theirs moving
  4. their moving
ব্যাখ্যা
• Complete sentence: We talked about their moving to a new house.

• Preposition + Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).
- প্রশ্ন প্রদত্ত বাক্যে about হলো preposition তাই এরপর possessive 'their' + gerund বসেছে।

• অন্যদিকে,
ক) ours moving - “Ours” is a possessive pronoun, not used before a gerund.

খ) them moving  - “Them” is an object pronoun; we need possessive here.

গ) theirs moving - “Theirs” is a possessive pronoun, not used before a gerund.
৩৩.
Choose the correct sentence:
  1. The job demands to be skilled, dedication, and teamwork.
  2. The job demands skill, dedication, and teamwork.
  3. The job demands being skilled, dedication, and teamwork.
  4. The job demands skilled, dedicated, and a teamwork.
ব্যাখ্যা
• Correct sentence: The job demands skill, dedication, and teamwork.

• Parrallelism -এর নিয়মানুসারে,
- বাক্যের মধ্যে subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে হলে noun, adjective, verb, adverb এর প্রয়োজন হয়। তবে এদের ব্যবহার series আকারে করতে হয়।
- অর্থাৎ, noun, adjective, verb, adverb হলে সবগুলো noun, verb হলে সবগুলো verb, infinitive হলে সবগুলো infinitive, gerund হলে সবগুলো gerund হবে।

- উল্লিখিত অপশনগুলোর মধ্যে একমাত্র অপশন খ) তে noun এর ব্যবহার series আকারে হয়েছে (All nouns: skill, dedication, and teamwork).
- তাই সঠিক বাক্যটি হবে- The job demands skill, dedication, and teamwork.

• Parallelism:
- Parrallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

• Parrallelism দুই ধরনের হতে পারে:
1. Parallel structure in series: Subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে হলে noun, adjective, verb, adverb এদের ব্যবহার series আকারে হবে।
- যেমন: He is young, enthusiastic, and talented.

2. Parallel structure by coordinating and correlatives conjunctions: অর্থাৎ, এইসব conjunction গুলোর উভয়পাশে সমজাতীয় parts of speech বসে।
- যেমন: He is famous not only in Bangladesh but also in many other countries.
৩৪.
"A person who is a hater of knowledge and learning" is called-
  1. Misogynist
  2. Philologist
  3. Misologist
  4. Misogamist
ব্যাখ্যা
• "A person who is a hater of knowledge and learning" is called a 'Misologist'.

• Misologist (noun)
- English Meaning: a hater of knowledge and learning; a hater of argument, reasoning, or enlightenment.
- Bangla Meaning: জ্ঞানবিদ্বেষী; যে নতুন কিছু শিখতে অপছন্দ করে।

• Other options:
ক) Misogynist
English Meaning: a person who hates women.
Bangla Meaning: নারীবিদ্বেষী।

খ) Philologist
English Meaning: the scholar of literature and of disciplines relevant to literature or to language as used in literature.
Bangla Meaning: ভাষাবিজ্ঞানী; ভাষাতত্ত্ববিদ।

ঘ) Misogamist
English Meaning: a person who hates marriage.
Bangla Meaning: বিবাহবিদ্বেষী।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৫.
The rescuers urged that she ____ calm.
  1. reamined
  2. remain
  3. remains
  4. will remain
ব্যাখ্যা
• Correct sentence: The rescuers urged that she remain calm.

• Present Subjunctive -এর নিয়মানুসারে,
- এই বাক্যে Present Subjunctive verb 'urged' থাকায় that যুক্ত sub-ordinate clause -এ Subject -এর পরে verb -এর base form 'remain' হবে।

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিই হলো- Present Subjunctive.
- এক্ষেত্রে structure হলো: Subject + verb (any tense)/Adjective + that + subject + verb -এর base form + ext. হয়।
- এক্ষেত্রে that যুক্ত sub-ordinate clause -এ সর্বদাই verb -এর base form হবে।
- 'be verb' এর ক্ষেত্রে শুধু 'be' বসে।
- British English -এ should + base form ব্যবহার হয়।

• Verb যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge, ইত্যাদি।

• Adjective যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Important, urgent, suggested, recommended, obligatory, necessary, imperative, ইত্যাদি।

• Noun যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Demand, insistence, suggestion, requirement, preference, proposal, recommendations, request, ইত্যাদি।

• উপরে উল্লিখিত Verbs/Adjectives/Nouns গুলো যদি Principle clause এ থাকে তখন উপরের নিয়ম অনুযায়ী verb বসে।

Source:
1. Cliffs TOEFL. 
2. A Passage to the English Language by S M Zakir Hussain.
৩৬.
Change the voice:
Never ignore your responsibilities.
  1. Never let your responsibilities being ignored.
  2. Let never your responsibilities be ignored.
  3. Let not your responsibilities should be ignored.
  4. Let never your responsibilities ignored.
ব্যাখ্যা
- Active: Never ignore your responsibilities.
- Passive: Let never your responsibilities be ignored.

• Never যুক্ত Imperative Sentence কে Passive করার structure: 
- প্রথমে Let Never বসে,
- Object টি Subject রূপে বসে,
- be বসে,
- মূল verb এর Past participle হয়।

• More examples:
- Active: Never compromise your values.
- Passive: Let never your values be compromised.
৩৭.
Which one is the correct sentence?
  1. No students absent yesterday.
  2. No students is absent yesterday.
  3. No students was absent yesterday.
  4. No students were absent yesterday.
ব্যাখ্যা
• Correct sentence: No students were absent yesterday.

• No -এর ব্যবহার:
- No + plural noun + plural verb বসে।
- যেমন: No students were absent yesterday.
- উল্লিখিত বাক্যে 'No' এর পরে plural noun (students) আছে তাই verb টি plural (were) হবে।
- yesterday থ্যাকায় past tense হবে।

আবার,
- No + singular/uncountable noun + singular verb.
- যেমন: No student is to leave the room.
৩৮.
What is the meaning of 'Assiduous'?
  1. Sluggish and apathetic.
  2. Showing great care and perseverance.
  3. Not being used.
  4. Slow to move or act.
ব্যাখ্যা
• The meaning of 'Assiduous' is - খ) Showing great care and perseverance.

• Assiduous (Adjective)
- English Meaning: Showing great care and perseverance; showing great care, attention, and effort.
- Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান।
 
• Synonyms: Diligent (অধ্যবসায়ী; পরিশ্রমী), Careful (যত্নবান হওয়া), Hard-working (পরিশ্রমী), Industrious (অধ্যবসায়ী), Sedulous (উদ্যমী)।
• Antonyms: Idle (অলস), Inactive (নিশ্চেষ্ট), Unemployed (নিষ্কর্মা; বেকার), Unoccupied (কর্মহীন), Lethargic (নিশ্চেষ্ট, অলস)।

• অন্যদিকে,
- Sluggish and apathetic - অলস এবং উদাসীন।
- Not being used - ব্যবহার করা হচ্ছে না।
- Slow to move or act -নড়াচড়া বা কাজ করতে ধীর।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৯.
She ____ her exams without too much trouble.
  1. got away
  2. gave away
  3. got through
  4. got up
ব্যাখ্যা
• Complete sentence: She got through her exams without too much trouble.
- Bangla meaning: সে খুব বেশি ঝামেলা ছাড়াই তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

• Get through something
- English Meaning: to succeed in an exam or competition.
- Bangla Meaning: (পরীক্ষা ইত্যাদিতে) পাস করা।

• অন্যদিকে,
ক) get away → Means to escape.
- যেমন: The thief got away.

খ) give away → Means to donate or reveal a secret.
- যেমন: She gave away her old clothes.

ঘ) get up → Means to wake up or stand.
- যেমন: I got up early.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪০.
FRIVOLOUS : SERIOUSNESS ::
  1. Garrulous : Articulate
  2. Industrious : Laborious
  3. Selfish : Generosity
  4. Indolent : Laziness
ব্যাখ্যা
FRIVOLOUS : SERIOUSNESS :: Selfish : Generosity.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Frivolous - তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর; (ব্যক্তি) লঘুচিত্ত; ছেবলা; হালকা।
- Seriousness - গুরুতর অবস্থা; ঐকান্তিকতা; গাম্ভীর্য; একনিষ্ঠতা; একাগ্রচিত্ততা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Selfish - স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী।
- Generosity - উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা।

• Analogical Relation:
- "Frivolous" (lacking seriousness) -এর মধ্যে যেমন seriousness থাকে না, তেমনি "Selfish" (lacking generosity) -এর মধ্যে generosity থাকে না।

• অন্যান্য অপশন,
- Garrulous (বাচাল; বাক্যবাগীশ): Articulate (স্পষ্টভাবে (শব্দ) উচ্চারণ করা; স্পষ্টভাবে কথা বলা).
- Industrious (পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম): Laborious ( পরিশ্রমী শ্রমশীল, শ্রমসাধ্য).
- Indolent (অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ): Laziness (আলস্য, কুঁড়েমি).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Selfish : Generosity.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪১.
Policy : Formulate :: Law : _____ ?
  1. Test
  2. Enact
  3. Reject
  4. Decide
ব্যাখ্যা
Policy : Formulate :: Law : Enact.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Policy - নীতি; কর্মপন্থা; কর্মসূচি; রাজ্যশাসননীতি।
- Formulate - স্পষ্ট করে যথাযথভাবে প্রকাশ করা; সূত্রবদ্ধ করা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Law - বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।
- Enact - আইনে পরিণত করা; আইন পাস করা।

• Analogical Relation:
- "Formulate" is the action used to create a "Policy". Similarly, "Enact" is the action used to create a "Law".
- অর্থাৎ, 'Policy' Formulate করতে হয়, তেমনি 'Law' - Enact করতে হয়।

• অন্যান্য অপশন,
ক) Test - যেকোনো সমালোচনামূলক পরীক্ষা, মূল্যমান, গুণ, গঠন ইত্যাদি জানার পরীক্ষাপ্রক্রিয়া; রোগনির্ণয়ে কৃত পরীক্ষা।
- Laws may be tested, but this isn't how they're created.

গ) Reject পরিত্যক্ত বস্তু; বাতিল; ফেলে দেওয়া; বাতিল করা।
- This is the opposite of creating a law.

ঘ) Decide - (প্রশ্ন বা সন্দেহের) মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা
- While decisions precede laws, the direct parallel to "formulate" is "enact" (the formal act of making a law official).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- খ) Enact.
৪২.
Fill in the blank: The teacher _____ more books.
  1. encouraged the students reading
  2. encouraged the students for reading
  3. encouraged the students to read
  4. encouraged the students that read
ব্যাখ্যা
• Complete sentence: The teacher encouraged the students to read more books.

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb + object + infinitive (to+verb) বসে।
- এসব Verb এর পরে Verb+ing অথবা past form ব্যবহার হয় না।
- অর্থাৎ, The verb "encourage" is followed by an infinitive (to + verb).

• তেমন কতগুলো Verb হচ্ছে:
- advise,
- allow,
- remind,
- refuse,
- induce,
- encourage,
- request,
- arrange,
- agree,
- want,
- invite,
- oblige,
- decide,
- command,
- demand,
- require,
- manage,
- ask, etc.
৪৩.
She turned a deaf ear to his complaints.
This means-
  1. She listened carefully.
  2. She creates noise.
  3. She agreed with him.
  4. She ignored his complaints.
ব্যাখ্যা
• She turned a deaf ear to his complaints.
- This means- ঘ) She ignored his complaints.

• Turn a deaf ear
- English Meaning: refuse to listen or respond to a statement or request.
- Bangla Meaning: উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা কোনো অনুরোধ শুনতে বা সাড়া দিতে অস্বীকার করা।

• Ex. Sentence:
She turned a deaf ear to his complaints.
- Bangla Meaning: সে তার অভিযোগ উপেক্ষা করল।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪৪.
If you had played well, ____________ .
  1. you would win
  2. you would have win
  3. you would have won
  4. you might had won
ব্যাখ্যা
• Complete sentence: If you had played well, you would have won.
- Bangla meaning: যদি তুমি ভালো খেলতে, তাহলে তুমি জিততে।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।

• Note: 'If' clause -টি sentence -এর শুরুতে বা শেষে বসতে পারে।

• More Examples:
1. If you had studied harder, you would have passed the exam.
2. If he had not supported me, I would have given up.
৪৫.
Change the narration:
The officer said to the guard, "Did you lock the gate?"
  1. The officer asked the guard if he locked the gate.
  2. The officer asked the guard if he had locked the gate.
  3. The officer told the guard if he had locked the gate.
  4. The officer asked the guard whether he had lock the gate.
ব্যাখ্যা
- Direct: The officer said to the guard, "Did you lock the gate?"
- Indirect: The officer asked the guard if he had locked the gate.

• Narration -এর নিয়মানুযায়ী, Interrogative sentence - এর narration পরিবর্তন করার ক্ষেত্রে-
- প্রথমে Reporting verb - এর subject বসে এবং
- Reporting verb “said” - এর পরিবর্তে প্রশ্ন করা অর্থে asked বসে।
- Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে Inverted comma তুলে দিয়ে linker হিসেবে if/whether বসবে।
- তারপর Reported speech - এর subject বসবে।
- Reported speech - এর 'subject' 2nd person (You) সবসময় Reporting verb - এর object - এর number, person, ও gender অনুসারে পরিবর্তিত হয়।
- তারপর Direct narration - এ Reported speech -এর verb যদি past indefinite tense থাকে তাহলে Indirect narration - এ তা past perfect tense হবে।
- তারপর বাকি অংশ বসবে।

• Structure: Sub + ask/asked + object (যদি থাকে) + linker word (if/whether) + Reported speech - এর subject + verb + বাকি অংশ।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৪৬.
What does a 'Pun' refer to in literature?
  1. A poetic technique involving repetition.
  2. A humorous use of a word or phrase that has several meanings.
  3. A type of comparison using "like" or "as".
  4. The repetition of consonant sounds at the beginning of words.
ব্যাখ্যা
• 'Pun' refers to in literature - খ) A humorous use of a word or phrase that has several meanings.

• Pun:
- A humorous use of a word or phrase that has several meanings or that sounds like another word.
- A pun is a joke based on the interplay of homophones — words with the same pronunciation but different meanings.
- It can also play with words that sound similar, but not exactly the same.
- The joke’s humor (if any) comes from the confusion of the two meanings.
- শব্দ-কৌতুক; একই ধ্বনিবিশিষ্ট কিন্তু বিভিন্নার্থক শব্দ প্রয়োগে সৃষ্ট হাস্যরস।
- অর্থাৎ, Pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
- Example: The tallest building in town is the library — it has thousands of stories!
- A pun on the difference between stories in books and stories (floors) in a building.

• ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকেরা তাদের লেখায় এমনকি তাদের লেখার শিরোনামেও Pun এর ব্যবহার করেছেন।
- যেমন:
- The title of Hemingway's famous novel, Farewell to Arms has a Pun on it.
- এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্রের পাশাপাশি প্রেমিকার হাতকেও বোঝানো হয়েছে।

• অন্যদিকে,
- A poetic technique involving repetition - Repetition.
- A type of comparison using "like" or "as" - Simile.
- The repetition of consonant sounds at the beginning of words - Alliteration.

Source:
1. Literary terms.net
2. Cambridge Dictionary.
৪৭.
The present age of three persons are in the ratio 3 : 5 : 6. Four years ago, the sum of their ages was 72 years. The present age of the eldest person is -
  1. 32 years
  2. 36 years
  3. 42 years
  4. 48 years
ব্যাখ্যা
Question: The present age of three persons are in the ratio 3 : 5 : 6. Four years ago, the sum of their ages was 72 years. The present age of the eldest person is -

Solution:
Let, present ages of three persons 3x, 5x, 6x

Four years ago, their ages were- (3x - 4), (5x - 4), (6x - 4)

ATQ,
⇒ (3x - 4) + (5x - 4) + (6x - 4) = 72
⇒ 3x + 5x + 6x - 12 = 72
⇒ 14x = 72 + 12
⇒ 14x = 84
⇒ x = 84/14
∴ x = 6

So, eldest person’s present age = 6x = 6 × 6 = 36 years.
৪৮.
If x = 420.50, y = 420.25 and xz = y4 , then the value of z is-
  1. 1/2
  2. 3
  3. 3/2
  4. 2
ব্যাখ্যা
Question: If x = 420.50, y = 420.25 and xz = y4 , then the value of z is-

Solution:
Given that,
x = 420.50, y = 420.25

Now,
⇒ xz = y4
⇒ (420.50)z = (420.25)4
⇒ 420.50z = 421
⇒ 0.50z = 1
⇒ z = 1/0.50
∴ z = 2
৪৯.
If 3x + 2y = 10 and 2x - 2y = 5, then find the value of (6 + 4x).
  1. 15
  2. 12
  3. 18
  4. 24
ব্যাখ্যা
Question: If 3x + 2y = 10 and 2x - 2y = 5, then find the value of (6 + 4x).

Solution:
Given that,
3x + 2y = 10 ........... (1)
and 2x - 2y = 5 ...........(2)
Now,
(1) + (2) ⇒ 3x + 2y + 2x - 2y = 10 + 5
⇒5x = 15
⇒x = 15/5
∴ x = 3

∴ 6 + 4x = 6 + (4 × 3) = 6 + 12 = 18​
৫০.
In a right triangle, the length of one of the legs is 6 and the length of the hypotenuse is 10. What is the length of the other leg?
  1. 8​ units
  2. 12​ units
  3. 5​ units
  4. 15 units
ব্যাখ্যা
Question: In a right triangle, the length of one of the legs is 6 and the length of the hypotenuse is 10. What is the length of the other leg?

Solution:
Hypotenuse, c = 10 units
One leg, a = 6 units
Other leg, b = ?

Using the Pythagorean theorem,
⇒ a2 + b2 = c2
⇒ b2 + 62 = 102
⇒ b2 + 36 = 100
⇒ b2 = 100 - 36
⇒ b2 = 64
⇒ b2 = 82
∴ b = 8

∴ The length of the other leg is 8​ units.
৫১.
To fill a tank, 30 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two-third of its present capacity?
  1. 42.5
  2. 38
  3. 37.5
  4. 45
ব্যাখ্যা
Question: To fill a tank, 30 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two-third of its present capacity?

Solution:
Let,
The capacity of 1 bucket be n
∴ The capacity of tank be 30n
Capacity of the new bucket = 2n/3

∴ Required number of buckets = (30n)/(2n/3)
= (30n × 3)/2n
= 90/2
= 45
৫২.
A square and a circle have the same perimeter. The side of the length of square is 11 cm, what is the area of the circle?
  1. 225 sq. cm
  2. 154 sq. cm
  3. 194 sq. cm
  4. 144 sq. cm
ব্যাখ্যা
Question: A square and a circle have the same perimeter. The side of the length of square is 11 cm, what is the area of the circle?

Solution:
Perimeter of the square = 4 × 11
= 44 cm

∴ Circumference of circle = 44 cm
⇒ 2πr = 44
⇒ r = 44/2π
⇒ r = (44 × 7)/(2 × 22)
∴ r = 7 cm

∴ Area of circle = πr2
= (22/7) × (7)2
= 154 sq. cm
৫৩.
A shopkeeper sold an article at a loss of 20%. If he had sold it for Tk. 150 more, he would have made a profit of 10%. The cost price of the article is.
  1. Tk. 480
  2. Tk. 600
  3. Tk. 750
  4. Tk. 500
ব্যাখ্যা
Question: A shopkeeper sold an article at a loss of 20%. If he had sold it for Tk. 150 more, he would have made a profit of 10%. The cost price of the article is.

Solution:
Given that,
Loss = 20%
If sold for Tk. 150 more, profit = 10%

Now, Let cost price = Tk. x
Then,
Selling price at 20% loss = x - x of 20% =  0.80x
Selling price at 10% profit = x + x of 10% = 1.10x

According to the question,
⇒ 1.10x - 0.80x = 150
⇒ 0.30x = 150
⇒ x = 150/0.30
∴ x = 500

So, the cost price of the article is Tk. 500.
৫৪.
In the first 15 overs of a cricket match, the run rate was 6.8 runs per over. What should be the required run rate in the remaining 35 overs to reach a target of 300 runs?
  1. 5.66
  2. 5.14
  3. 4.86
  4. 6.25
ব্যাখ্যা
Question: In the first 15 overs of a cricket match, the run rate was 6.8 runs per over. What should be the required run rate in the remaining 35 overs to reach a target of 300 runs?

Solution:
First 15 overs total run was = (6.8 × 15) = 102

∴ Required run rate = (300 - 102)/35
= 198/35
= 5.66

∴ Required run rate 5.66 runs per over
৫৫.
A train running at the speed of 90 km/hr crosses a pole in 15 seconds. What is the length of the train?
  1. 300 meters
  2. 400 meters
  3. 375 meters
  4. 425 meters
ব্যাখ্যা
Question: A train running at the speed of 90 km/hr crosses a pole in 15 seconds. What is the length of the train?

Solution:
Speed = 90 km/h = (90 × 1000)/3600 = 25 m/s

We know,
Length = speed × time = 25 × 15 = 375 meters

So the length of the train is 375 meters.
৫৬.
A rectangular garden has length 40 m and breadth 20 m. If fencing costs Tk. 25 per meter, find the total cost of fencing the garden.
  1. Tk. 2860
  2. Tk. 3000
  3. Tk. 2580
  4. Tk. 3550
ব্যাখ্যা
Question: A rectangular garden has length 40 m and breadth 20 m. If fencing costs Tk. 25 per meter, find the total cost of fencing the garden.

Solution:
Given that,
Length 40 m and Breadth 20 m

We know,
Perimeter = 2 × (Length + Breadth) = 2 × (40 + 20) = 2 × 60 = 120 meters

∴ Total cost = 120 × 25 = Tk. 3000
৫৭.
What is the probability of getting a sum of 7 from two throws of a dice?
  1. 1/9
  2. 5/36
  3. 1/2
  4. 1/6
ব্যাখ্যা
Question: What is the probability of getting a sum of 7 from two throws of a dice?

Solution:
Total possible outcomes when two dice are thrown = 6 × 6 = 36
And Pairs of dice rolls whose sum is 7-
(1, 6), (2, 5), (3, 4), (4, 3), (5, 2), (6, 1)

∴ Number of favorable outcomes = 6

Therefore, Probability = 6/36 = 1/6
৫৮.
What percentage of numbers from 1 to 90 have 3 or 7 in the unit's digit?
  1. 20%
  2. 18%
  3. 10%
  4. 25%
ব্যাখ্যা
Question: What percentage of numbers from 1 to 90 have 3 or 7 in the unit's digit?

Solution:
Numbers from 1 to 90 with units digit 3 is-
3, 13, 23, 33, 43, 53, 63, 73, 83 = 9 numbers
And
Numbers from 1 to 90 with units digit 7is-
7, 17, 27, 37, 47, 57, 67, 77, 87 = 9 numbers

∴ Total numbers with units digit 3 or 7 = 9 + 9 = 18
And total numbers = 90

∴ Percentage = (18/90) × 100 = 20%
৫৯.
What is the value of (√3 + 1)(3 - cot 30°) = ?
  1. 3√2
  2. 0
  3. 2√3
  4. √3
ব্যাখ্যা
Question: What is the value of (√3 + 1)(3 - cot 30°) = ?

Solution:
Given that,
= (√3 + 1)(3 - cot 30°)
= (√3 + 1)(3 - √3)
= (√3 + 1)(√3.√3 - √3)
= √3(√3 + 1)(√3 - 1)
= √3{(√3)2 - 12}   [(a + b)(a - b) = a2 - b2]
= √3(3 - 1)
= 2√3
৬০.
Find the value of x, if (log10 225/log1015) = log10 x.
  1. 49
  2. 100
  3. 64
  4. 25
ব্যাখ্যা
Question: Find the value of x, if (log10 225/log1015) = log10 x.

Solution:
⇒ log10 x = (log10 225/log1015)
⇒ log10 x = [log10(15 × 15)/log1015]
⇒ log10 x = log10152/log1015
⇒ log10 x = 2(log1015/log1015)
⇒ log10 x = 2
⇒ x = 102
∴ x = 100
৬১.
If a + (1/a) = √5 what is the value of a3 + (1/a3) = ?
  1. 2√5
  2. √3
  3. 3√5
  4. 8√5
ব্যাখ্যা
Question: If a + (1/a) = √5 what is the value of a3 + (1/a3) = ?

Solution:
Given,
a + (1/a) = √5

We know,
a3 + (1/a3) = {a + (1/a)}3 - 3 . a . (1/a) . {a + (1/a)}
= (√5)3 - 3 × √5
= 5√5 - 3√5
= 2√5
৬২.
Which country has the most powerful military in Asian Military Strength according to the Global Firepower 2025 rankings?
  1. China
  2. India
  3. Russia
  4. South Korea
ব্যাখ্যা
Asian Military Strength-2025:
1. রাশিয়া, 
2. চীন, 
3. ভারত, 
4. দক্ষিণ কোরিয়া, 
5. জাপান,
6. তুরস্ক, 
7. পাকিস্তান, 
8. ইন্দোনেশিয়া, 
9. ইসরায়েল, 
10. ইরান।

উল্লেখ্য,
-সামরিক শক্তিতে রাশিয়া বিশ্বে ২য় এবং এশিয়ায় মধ্যে ১ম স্থানে রয়েছে।
- বাংলাদেশের অবস্থান ১৭তম।

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া।

উৎস: Global Firepower. [link]
৬৩.
Which writing system was originated in Mesopotamia?
  1. Hieroglyphic
  2. Bullock
  3. Cuneiform
  4. None
ব্যাখ্যা
কিউনিফর্ম:
- কিউনিফর্ম হল প্রাচীন মেসোপটেমিয়ার একটি লিখন পদ্ধতি।
- সুমেরীয়রা এর আবিষ্কারক।
- এটি আনুমানিক ৩২০০ খ্রিস্টপূর্বে ব্যবহৃত লিপি।
- কিউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি।
- এই লিপির আকৃতি কীলক বা ছোট্ট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম বা কীলক লিপি বলা হয়।
- কাদামাটির চার কোনা পাতে লেখার পর আগুনে পুড়িয়ে একে স্থায়ী করা হতো।
- এটি প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় ব্যবহার করা হতো।
- হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়।

⇒ সুমেরীয়দের পর আক্কাদিয়ানরাও তাদের ভাষা লেখার জন্য এই লিখন পদ্ধতি গ্রহণ করে।
- সুমেরীয় ও আক্কাদিয়ান বাদে অ্যাসিরিয়ান, ব্যাবিলনিয়ান, এব্লেইট, আমোরাইট, অ্যালামাইট, হাত্তিক, হুররিয়ান, উরার্তিয়ান, হিট্টাইট, লুউইয়ান ভাষা এই লিখন পদ্ধতিতে লেখা হতো।
- কিউনিফর্ম লিপিকে প্রথম সংস্কার করেন পারস্য সম্রাট দারিয়ুস।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) World History Encyclopedia.
৬৪.
Offshore Banking Operation (OBO) was introduced in Bangladesh -
  1. in 1985
  2. in 1988
  3. in 1991
  4. in 1999
ব্যাখ্যা
অফশোর ব্যাংকিং (Offshore Banking):
- অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের ভেতরে পৃথক ব্যাংকিং সেবা।
- যে ব্যাংকিং ব্যবস্থায় বিদেশি সূত্র হতে বৈদেশিক মুদ্রায় তহবিল সৃষ্টি হয় এবং দেশীয় আইন-কানুনের বাইরে আলাদা আইন-কানুনের মাধ্যমে এই তহবিল পরিচালিত হয় ও হিসাব সংরক্ষণ করা হয় তাকে অফশোর ব্যাংকিং বলে।
- অর্থাৎ অফশোর ব্যাংকিং অনিবাসী বৈদেশিক মুদ্রার সম্পদ এবং দায়গুলোর সাথে জড়িত আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসায়কে বোঝায়।
- এটি এমন একটি ব্যাংকিং অপারেশনগুলোকে নির্দেশ করে যা শুধুমাত্র অনিবাসীদের যেমন মাল্টিন্যাশনাল পণ্য ও সেবা এবং ফাইন্যান্সারদের সম্পৃক্ত করে এবং এটি দেশীয় ব্যাংকিংয়ের সাথে মিশ্রিত হয় না।

⇒ দেশে কার্যরত ব্যাংকের বৈদেশিক মুদ্রায় ঋণ দেয়ার আলাদা ইউনিটের নামই হলো অফশোর ব্যাংকিং। এর তহবিল বিদেশ থেকে সংগ্রহ করতে হবে শর্ত দেয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে অনেক ব্যাংকই অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। অফশোর ব্যাংকিং ব্যবসায় সাধারণ বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ের পাশাপাশি পরিচালনা করা যায়। 

উল্লেখ্য,
- বাংলাদেশে অফশোর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছিল ১৯৮৫ সালে। 
- বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে একভাবে অফশোর ব্যাংকিং চালু আছে ১৯৮৫ সাল থেকেই।
- ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
- ৫ মার্চ, ২০২৪ তারিখে জাতীয় সংসদে ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ পাস হয়েছে।

উৎস: i) BBC. 
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]
৬৫.
What is the name of the Iranian parliament?
  1. Majles
  2. Duma
  3. People's House
  4. Knesset
ব্যাখ্যা
ইরান:
- দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান।
- পশ্চিম এশিয়ার যেকোনো দেশের মধ্যে ইরানের স্থল সীমান্ত সবচেয়ে দীর্ঘ।
- এর দৈর্ঘ্য ৩,৬৬২ মাইল।
- ইরানের সাথে ৭টি দেশের স্থল সীমান্ত রয়েছে।
- এই দেশগুলি হলো: ইরাক, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান।
- এর মধ্যে তুর্কমেনিস্তানের সঙ্গে সীমান্ত সবচেয়ে দীর্ঘ (৭১৩ মাইল), এবং আর্মেনিয়ার সঙ্গে সবচেয়ে সংক্ষিপ্ত (২৭ মাইল)।

উল্লেখ্য, 
- রাজধানী: তেহরান।
- সরকারি ভাষা: ফারসি।
- সর্বোচ্চ নেতা: আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)।
- প্রেসিডেন্ট : মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)।
- মুদ্রা: রিয়াল।
- আইনসভা: মজলিশ (Majles Shoraye Eslami)।

উৎস: i) Britannica.
ii) National Geographic.
৬৬.
Which book was awarded the 2025 International Booker Prize?
  1. Small Boat
  2. Perfection
  3. Heart Lamp
  4. On the Calculation of Volume I
ব্যাখ্যা
২০২৫ আন্তর্জাতিক বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ ৭৭ বছর বয়সী এই লেখকের ছোটগল্পের সংকলন কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়।
- গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- বুকার পুরস্কার (Booker Prize) যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৬৭.
Who mediated the ceasefire agreement between India and Pakistan on May 10, 2025?
  1. China
  2. Iran
  3. Russia
  4. United States
ব্যাখ্যা
পাকিস্তান- ভারত যুদ্ধ-২০২৫:
- ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
- পাকিস্তান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ওই হামলার দায় স্বীকার করেছিল।

⇒ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে, ২০২৫ “অপারেশন সিঁদুর” নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত।
- ভারতের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
- এতে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছে বলে ভারতের দাবি।

⇒ অপারেশন সিঁদুর-এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ১০ মে “বুনইয়ান-উন-মারসুস” নামে পাল্টা অভিযান শুরু করে।
- ইসলামাবাদ দাবি করেছে, এ অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য,
- ১০ মে, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান এএই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
- অবশেষে চার দিনের মাথায় ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বৈঠকের পর যুদ্ধবিরতির ঘোষণা আসে।

উৎস: i) BBC. 
ii) The Guardian.
৬৮.
Which article of the Constitution describes the 'Annual financial statement'?
  1. 43
  2. 68
  3. 74
  4. 87
ব্যাখ্যা
বার্ষিক আর্থিক বিবৃতি:
- বাংলাদেশের সংবিধানে ‘বাজেট’ শব্দটিই নেই।
- বাংলাদেশের সংবিধানের ৮৭ নং অনুচ্ছেদ বাজেটকে 'বার্ষিক আর্থিক বিবৃতি' নামে বর্ণিত হয়েছে।

উল্লেখ্য,
সংবিধানের অনুচ্ছেদ - ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি
(১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (এই ভাগে "বার্ষিক আর্থিক বিবৃতি" নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে।
(২) বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে
(ক) এই সংবিধানের অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, এবং
(খ) সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে, এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, প্রদর্শিত হবে এবং অন্যান্য ব্যয় হতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে।

অন্যদিকে -
- বাংলাদেশের সংবিধানের ৪৩ নং অনুচ্ছেদ বলা হয়েছে, 'রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে।
- বাংলাদেশের সংবিধানের ৬৮ নং অনুচ্ছেদ সংসদ সদস্যদের বেতন, ভাতা ও বিশেষ অধিকার সম্পর্কিত।
- বাংলাদেশের সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদ স্পীকার ও ডেপুটি স্পীকার।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৯.
Which country shares control of the Strait of Hormuz with Iran?
  1. Oman
  2. Kuwait
  3. Bahrain
  4. Qatar
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার।
- প্রণালিটির সবচেয়ে সরু অংশ ৩৩ কিলোমিটার (২১ মাইল) চওড়া।
- তবে জাহাজ চলাচলের পথ আরও সরু, মাত্র ৩ কিলোমিটার (২ মাইল) চওড়া।

⇒ হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, অন্য পাশে রয়েছে ইরান।
- এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান।
- হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান মূলত ওমানের সাথে ভাগ করে নেয়। 
- হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূল ওমানের মুসান্দাম প্রদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশ দ্বারা বেষ্টিত।

⇒ মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ, অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়।



উৎস: i) Britannica. [link]
ii) Time Magazine.
৭০.
‘Bangladesh Investment Summit-2025’ was organized by -
  1. Planning Commission
  2. Bangladesh Economic Zones Authority (BEPZA)
  3. Bangladesh Economic Zones Authority (BEZA)
  4. Bangladesh Investment Development Authority (BIDA)
ব্যাখ্যা
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫:
- ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
- আয়োজক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 
- অনুষ্ঠানের তারিখ: ৭-১০ এপ্রিল ২০২৫। 
- উদ্বোধনী অনুষ্ঠান: ৯ এপ্রিল। 
- উদ্বোধন করেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- অংশগ্রহণকারী দেশ: ৫০টি। 
- অংশগ্রহণকারী দেশীয় প্রতিষ্ঠান: ২০০০+। 
- সম্মেলনে পুরস্কার পাওয়া ৪টি প্রতিষ্ঠান: বিকাশ, ফেব্রিক লাগবে, ওয়ালটন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
- সম্মেলনে 'সম্মানসূচক নাগরিকত্ব' প্রদান করা হয়: কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের কিহাক সাং-কে।
- এ সম্মেলনে প্রথম ইন্টারনেট সেবা প্রদান করে: স্টারলিঙ্ক।
- এ সম্মেলনে কারিগরি সহায়তা প্রদান করে: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

উৎস: Bida ওয়েবসাইট।
৭১.
Who is the current Director General of the IAEA? [June, 2025]
  1. Mohamed ElBaradei
  2. Yukiya Amano
  3. Lassina Zerbo
  4. Rafael Mariano Grossi
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি। 
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (Rafael Mariano Grossi)।

⇒ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার 'International Atomic Energy Agency (IAEA)'- এর প্রস্তাবক ছিলেন।
- তিনি ১৯৫৩ সালে জাতিসংঘে 'Atoms for Peace' নামক একটি উদ্যোগের আওতায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের মাধ্যমে পরমাণু শক্তি শুধুমাত্র অস্ত্র হিসেবে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এমন একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে IAEA প্রতিষ্ঠিত হয়।

এছাড়াও,
- মোহাম্মদ এলবারাদেই IAEA-এর ৪র্থ মহাপরিচালক।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
৭২.
Google Pay service has recently been launched through which bank in Bangladesh? [June, 2025]
  1. Sonali Bank
  2. Dutch-Bangla Bank
  3. BRAC Bank
  4. City Bank PLC
ব্যাখ্যা
Google Pay:
- ২৪ জুন ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে Google Pay চালু হয়েছে।
- এই সেবা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। 
- আধুনিক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা নিয়ে এই সেবা দেশে এনেছে সিটি ব্যাংক।
- সিটি ব্যাংক-এর পার্টনার হিসেবে আছে গুগল, মাস্টারকার্ড এবং ভিসা।

⇒ গুগল পে (Google Pay) হলো একটি আধুনিক ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, যা স্মার্টফোনের মাধ্যমে “Tap and Pay” সুবিধা দেয়।
- এতে করে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবে।

উৎস: i) City Bank ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৭৩.
In which city was the 2025 NATO summit held?
  1. Vilnius
  2. The Hague
  3. Brussels
  4. Alberta
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ২০২৫ সালের ২৪-২৫ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সম্ভাব্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ এবং সদস্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষার জন্য ব্যয়ের পরিমাণ- একটি বিতর্কিত ইস্যু, বিশেষত যুক্তরাষ্ট্রের জন্য।
- ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছে, প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র অত্যধিক অর্থ ব্যয় করছে, অন্য সদস্যদেরও তাদের ব্যয় বাড়াতে হবে।

উৎস: NATO ওয়েবসাইট।
৭৪.
Palli Daridro Bimochon Foundation (PDBF) was established in -
  1. in 1999
  2. in 2000
  3. in 2001
  4. in 2002
ব্যাখ্যা
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ):
- দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মতো বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম।
- এই কার্যক্রমকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে “পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)” প্রতিষ্ঠা করা হয়।
- পিডিবিএফ একটি সংবিদিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

⇒ পিডিবিএফ সৃষ্টির গোড়ায় ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
- ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছিল।
- সরকারী সেক্টরে এগুলিই সর্বপ্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম যা পরবর্তীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে একটি স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

⇒ মাইক্রোফাইনেন্স আন্দোলনে দেখানো হয়েছে যে আর্থিক পন্য তাদের কিছু চাহিদা প্রদান করলেও একটি সমৃদ্ধ বাজার দারিদ্র্যের ভিতর আছে। দরিদ্ররা যে কোন অথনীতিতে একটি সক্রিয় গ্রুপ। পিডিবিএফ দেখিযেছে যে তাদের চাহিদা পূরন করানোর পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠান লাভবান ও হতে পারে। পিডিবিএফ ক্ষুদ্র ঋন এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ঋন (SELP) পরিচালনা করে যাতে করে গ্রামীন বঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়।

উৎস: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ওয়েবসাইট।
৭৫.
Which country became the ninth member of the D-8?
  1. Azerbaijan
  2. Nigeria
  3. Israel
  4. Congo
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- D-8-এর ৯ম সদস্য দেশ হলো আজারবাইজান।
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৭৬.
Who succeeded Alivardi Khan as Nawab of Bengal in 1756?
  1. Shuja-ud-daula
  2. Mir Qasim
  3. Siraj-ud-Daulah
  4. Murshid Quli Khan
ব্যাখ্যা
আলীবর্দী খান:
- আলীবর্দী খান বাংলা, বিহার ও উড়িষ্যার নওয়াব (১৭৪০-১৭৫৬)।
- তিনি প্রথম জীবনে মির্জা মুহম্মদ আলী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত মির্জা মুহম্মদের পুত্র।
- একসময় তিনি মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের অধীনে কাজ করতেন।
- আজম শাহের মৃত্যুর (১৭০৭) পর তিনি বাংলায় চলে আসেন। 
- ১৭২৮ সালে নবাব সুজাউদ্দীন খাঁ তাঁকে গুরুত্বপূর্ণ আকবরনগর চাকলার (প্রশাসনিক বিভাগ) ফৌজদার নিয়োগ করেন এবং আলীবর্দী উপাধিতে ভূষিত করেন।
- তিনি দীর্ঘ ১৬ বছর বাংলার নবাব ছিলেন।
- তার শাসনামলের অধিকাংশ সময়ই মারাঠা আক্রমণকারী ও আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হয়।
- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তারই উত্তরসূরি ছিলেন।
- ১৭৫৬ সালের ১০ এপ্রিল মুর্শিদাবাদে তিনি মারা যান।

অন্যদিকে,
- নবাব মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭) বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা।
- মীর কাসিম চেষ্টা করেছিলেন বাংলা-বিহার-ওড়িশাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য। পলাশীর যুদ্ধের আট বছর পর শেষ চেষ্টা হিসেবে বক্সার যুদ্ধ করেন সেই সময়কার বাংলার নবাব মীর কাসিম।

উৎস: বাংলাপিডিয়া।
৭৭.
Which country will host 2034 FIFA World Cup?
  1. USA
  2. Brazil
  3. Saudi Arabia
  4. Mexico
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০৩৪:
- আয়োজক দেশ: সৌদি আরব।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৫তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।

উৎস: FIFA ওয়েবসাইট।
৭৮.
Which of the following company is NOT founded under Dr. Muhammad Yunus’s Grameen initiatives?
  1. Grameen Microsoft
  2. Grameen Shakti
  3. Grameen fund
  4. Grameen Telecom
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনূস।
- বহু পরীক্ষা-নিরীক্ষার পর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশেষ আইনবলে যাত্রা শুরু করে ১৯৮৩ সালে।
- এ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয়।
- এ জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারও পান ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই তার প্রতিষ্ঠিত সাতটি প্রতিষ্ঠান নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে।
- এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি।

অন্যদিকে,
- গ্রামীন মাইক্রোসফট ড. মুহাম্মদ ইউনূসের তৈরি প্রতিষ্ঠান নয়।

উৎস: i) প্রথম আলো।
ii) বিবিসি বাংলা। [link]
৭৯.
Who is the world's first carbon neutral child?
  1. Adavi
  2. Alvi
  3. Adiba
  4. Abira
ব্যাখ্যা
বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু:
- বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু আদাভি (Adavi)।
- তার বয়স মাত্র দুই বছর। থাকে ভারতের তামিলনাড়ুতে। শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬ হাজার ফলদ গাছ রোপণ করেছেন। এ উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে ‘বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু’ হিসেবে স্বীকৃতি পান। 

⇒ আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬ হাজার ফলদ গাছ রোপণ করে দৃষ্টান্ত তৈরি করেছেন। তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে। 

উৎস: i) BBC.
ii) The Daily Star Bangla.
৮০.
Where is the headquarters of the Association of Southeast Asian Nations (ASEAN) located?
  1. Bangkok
  2. Jakarta
  3. Manila
  4. Kuala Lumpur
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।

উল্লেখ্য,
- মে, ২০২৫-এ ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮১.
Which of the following resources is renewable?
  1. Urban garbage
  2. Coal
  3. Uranium
  4. Natural Gas
ব্যাখ্যা
নবায়নযোগ্য শক্তি:
- নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।
- বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে -
• অনবায়নযোগ্য শক্তি:
- অনবায়নযোগ্য শক্তি (Non-renewable Energy) হলো যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না।
- যেমন: প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল বা ইউরেনিয়াম ইত্যাদি।

উৎস: i) পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)।
৮২.
Which of the following is not a storage device?
  1. Hard Drive
  2. Microprocessor
  3. USB Flash Drive
  4. CD-ROM
ব্যাখ্যা
• উত্তর: খ) Microprocessor.
Microprocessor কোনো স্টোরেজ ডিভাইস নয়; এটি একটি প্রসেসিং ডিভাইস, যা কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। এটি মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে এবং প্রোগ্রাম ও তথ্যের উপর গণনা বা সিদ্ধান্ত গ্রহণ করে।
- অন্যদিকে, Hard Drive, USB Flash Drive এবং CD-ROM - এই তিনটি ডিভাইস তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। Hard Drive একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস, USB Flash Drive হলো বহনযোগ্য স্টোরেজ মাধ্যম, এবং CD-ROM হলো অপটিক্যাল ডিস্ক যা ডেটা সংরক্ষণ করে। তাই Microprocessor স্টোরেজের পরিবর্তে কম্পিউটারের প্রক্রিয়াকরণ ইউনিট হিসেবে বিবেচিত হয়।


• স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটার তার পেরিফেরাল ব্যবস্থার অন্তর্ভুক্ত যে সকল ডিভাইসকে উপাত্ত তথ্য ও নির্দেশমালা সংরক্ষনের কাজে ব্যবহার করে সে সকল ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ পেরিফেরালস বলে।
- হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট - মেগনেটিক স্টোরেজ ডিভাইস।
- সিডি রম ও ডিভিডি ডিস্ক - অপটিক্যাল স্টোরেজ ডিভাইস।
- মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) - ফ্ল্যাশ মেমরি ডিভাইস।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Larege Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- 4-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 4004, 4040.
- 8-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8008, 8080.
-16-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8086, 8088, 80186.
- 32-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 80386, 80486.
- 64-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৮৩.
What is an expansion bus primarily used for?
  1. To connect a data bus
  2. To connect external devices
  3. To store data temporarily
  4. To power the CPU
ব্যাখ্যা
• Expansion bus মূলত কম্পিউটারে অতিরিক্ত হার্ডওয়্যার ডিভাইস সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এটি মাদারবোর্ডের সাথে বাহ্যিক বা অভ্যন্তরীণ ডিভাইস, যেমন: গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত করতে সাহায্য করে। Expansion bus কম্পিউটারের তথ্য আদান-প্রদানের ধারা সম্প্রসারিত করে এবং বিভিন্ন উপাদানকে মাদারবোর্ডের সাথে কার্যকরভাবে যুক্ত করে। এটি CPU এবং RAM-এর মধ্যে সরাসরি তথ্য সংরক্ষণ বা শক্তি সরবরাহ করে না, বরং বাহ্যিক যন্ত্রপাতিকে কম্পিউটারের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর: খ) To connect external devices.

• এক্সপ্যানশন বাস (Expansion Bus):
- এক্সপ্যানশন বাস (Expansion Bus) একটি আলাদা বাস সিস্টেম যা কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত বাহ্যিক ডিভাইসের সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- এটি কম্পিউটারের মূল সিস্টেম বাসের অংশ নয়, বরং এটি মাদারবোর্ডে যুক্ত অতিরিক্ত ডিভাইসগুলিকে সংযোগ করার জন্য ব্যবহৃত হয় (যেমন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি)।
- এক্সপ্যানশন বাসের মাধ্যমে বাহ্যিক ডিভাইসগুলো CPU বা RAM-এর সাথে যোগাযোগ করে, কিন্তু এটি সিস্টেম বাসের একটি অংশ হিসেবে গণ্য হয় না।

সিস্টেম বাসে সাধারণত তিনটি প্রধান উপাদান থাকে:
• ডেটা বাস (Data Bus):
- এটি ডেটা স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়।
- কম্পিউটারের বিভিন্ন অংশ (যেমন CPU, RAM, I/O ডিভাইস)
- এর মধ্যে তথ্য আদান-প্রদান এই বাসের মাধ্যমে হয়।
- এটি সাধারণত বাইডির মাধ্যমে ডেটা ট্রান্সফার করে এবং এটি দুই দিকেরও হতে পারে (দ্বিমুখী)।

• অ্যাড্রেস বাস (Address Bus):
- অ্যাড্রেস বাসের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে তথ্য কোথায় পাঠাতে হবে তা নির্ধারণ করা হয়।
- এটি মূলত RAM বা I/O ডিভাইসের ঠিকানা সরবরাহ করে।
- সাধারণত, অ্যাড্রেস বাস একমুখী হয়, অর্থাৎ এটি শুধুমাত্র তথ্যের স্থান নির্দেশ করে, কিন্তু ডেটা স্থানান্তর করে না।

• কন্ট্রোল বাস (Control Bus):
- কন্ট্রোল বাস সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে নির্দেশনা বা সিগন্যাল প্রেরণ করে।
- এটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন উপাদানকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং ডেটা বা অ্যাড্রেস বাসের কাজকে সঠিকভাবে সিঙ্ক্রোনাইজ করে।
- এটি একমুখী সিগন্যাল প্রেরণ করে যা সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে।

- Data Bus: সিস্টেম বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- Control Bus: সিস্টেম বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- Address Bus: সিস্টেম বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
Which device often includes firewall functionality as part of its features?
  1. Switch
  2. Keyboard
  3. Monitor
  4. Router
ব্যাখ্যা
• ঘ) Router.
রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান-প্রদান করে এবং এটি অনেক সময় ফায়ারওয়াল ফাংশনালিটিও প্রদান করে। আধুনিক রাউটারগুলোতে বিল্ট-ইন ফায়ারওয়াল ফিচার থাকে যা ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকর ডেটা বা অননুমোদিত অ্যাক্সেস থেকে নেটওয়ার্ককে সুরক্ষা দেয়। এটি প্যাকেট ফিল্টারিং, NAT (Network Address Translation), এবং SPI (Stateful Packet Inspection) এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে। অন্যদিকে, সুইচ, কীবোর্ড বা মনিটর সাধারণত এ ধরনের নিরাপত্তা ফিচার সমর্থন করে না। তাই ফায়ারওয়াল ফাংশনালিটির জন্য রাউটারই সবচেয়ে উপযুক্ত ও সাধারণত ব্যবহৃত ডিভাইস।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত, ফায়ারওয়াল রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভারের (Dedicated Server) সঙ্গে সংযুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়ালের কার্যকারিতা পরিচালনা করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- হ্যাকিং প্রতিরোধে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এটি সব ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বদা সক্ষম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
Which organization currently manages Python’s development?
  1. Python Software Foundation
  2. Free Software Foundation
  3. Open Source Initiative
  4. Linux Foundation
ব্যাখ্যা
• বর্তমানে পাইথনের উন্নয়ন ও ব্যবস্থাপনা করছে Python Software Foundation (PSF). এটি একটি অলাভজনক সংস্থা যা পাইথন প্রোগ্রামিং ভাষার সম্প্রসারণ, ব্যবহার এবং সম্প্রদায় গঠনে কাজ করে। PSF পাইথনের সোর্স কোডের রক্ষণাবেক্ষণ, নতুন সংস্করণ প্রকাশ এবং পাইথন সম্প্রদায়ের বিভিন্ন কনফারেন্স ও ইভেন্ট আয়োজনের দায়িত্ব পালন করে। এছাড়া এটি পাইথনের লাইসেন্স ব্যবস্থাও নিয়ন্ত্রণ করে এবং ওপেন সোর্স নীতিমালাকে অনুসরণ করে। PSF এর মাধ্যমে বিশ্বব্যাপী পাইথন ব্যবহারকারীরা সহযোগিতা করতে পারে এবং ভাষাটির ভবিষ্যৎ উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।
- তাই সঠিক উত্তর: ক) Python Software Foundation.


• Python:
- পাইথন একটি জনপ্রিয় হাই-লেভেল, অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- এটি ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে ব্যবহৃত হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী গিডো ভ্যান রসাম (Guido van Rossum) এই ভাষাটি তৈরি করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সহজ ও সংক্ষিপ্ত, তবে এর সমৃদ্ধ স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে যা প্রোগ্রামিংকে আরও সহজ করে তোলে।
- দ্রুত সফটওয়্যার উন্নয়নের জন্য পাইথন বিশেষভাবে জনপ্রিয়।
- গুগল, নাসা, ফেসবুক, ইন্সটাগ্রামসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো পাইথন ব্যবহার করে।
- পাইথন বিভিন্ন প্ল্যাটফর্মে সমানভাবে কার্যকর, যেমন ক্লাউড-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা সায়েন্স, অটোমেশন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়, একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ:
- C++,
- Java,
- C#,
- Python ইত্যাদি।

• ডেটা টাইপ:
- int (ইন্টিজার): পূর্ণসংখ্যা বোঝায়, যেমন 5। এটি কোনো দশমিক বা ভগ্নাংশ ছাড়া সংখ্যা ধারণ করে।
- float (ফ্লোট): দশমিক সংখ্যা বোঝায়, যেমন 5.0।
- str (স্ট্রিং): টেক্সট বা অক্ষরের মান ধারণ করে, যেমন '5' বা "Hello"।
- bool (বুলিয়ান): সত্য (True) বা মিথ্যা (False) মান প্রকাশ করতে ব্যবহৃত হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
২) python.org/psf/about/ [লিংক]
৮৬.
Google Pay uses which of the following to authenticate payments?
  1. Biometric authentication (fingerprint/face ID)
  2. PIN or pattern
  3. Both A and B
  4. No authentication needed
ব্যাখ্যা

• Google Pay পেমেন্ট প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমোদন গ্রহণ করে। এটি মূলত Biometric authentication (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) এবং PIN বা প্যাটার্ন - এই দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। ব্যবহারকারীর ফোনে যেটি সক্রিয় আছে, Google Pay সেটি ব্যবহার করে পেমেন্ট অথেন্টিকেট করে। উদাহরণস্বরূপ, যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে, তাহলে তা দিয়ে পেমেন্ট অথেন্টিকেট হবে; অন্যদিকে যদি পিন বা প্যাটার্ন ব্যবহার হয়, তাহলে সেটিও গ্রহণযোগ্য। তাই, সঠিক উত্তর হলো: গ) Both A and B - অর্থাৎ, Google Pay পেমেন্ট অথেন্টিকেশনের জন্য বায়োমেট্রিক ও পিন/প্যাটার্ন উভয় পদ্ধতি ব্যবহার করে।

• বাংলাদেশে গুগল পে:
- বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 'গুগল পে' সেবা চালু হয়েছে ২৪ জুন, ২০২৫।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর (জুন, ২০২৫) এ সেবার উদ্বোধন করেন।
- গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে।
- গুগল পে-এর এ সুবিধা আপাতত কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

• গুগল (Google): 
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন। 
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম। 
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স। 
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি। 

সূত্র:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২.  ittefaq [লিংক]

৮৭.
Which term describes the practice of sending bulk unsolicited messages over the internet?
  1. Cracking
  2. Spoofing
  3. Sniffing
  4. Spamming
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) Spamming

Spamming হল ইন্টারনেটে বিপুল পরিমাণে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানোর একটি সাধারণ অনুশীলন। এটি প্রধানত ইমেইল, সোশ্যাল মিডিয়া, বা কমেন্ট সেকশন ব্যবহার করে করা হয় এবং প্রাপকরা সাধারণত এই বার্তাগুলোর জন্য সম্মতি দেন না। স্প্যাম বার্তাগুলো প্রায়ই বিজ্ঞাপন, প্রতারণা, বা ক্ষতিকর লিঙ্ক বহন করে থাকে, যা ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার জন্য হুমকি তৈরি করে। এই অনুশীলন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর এবং অনেক সময় সিস্টেমের কার্যকারিতাও ব্যাহত করে। ফলে স্প্যামিংকে অনৈতিক এবং অনেক দেশে অবৈধ হিসেবে গণ্য করা হয়।

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ: 
• ফ্রেকিং (Phreaking): 
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে। 

• হ্যাকিং (Hacking): 
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। 
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে। 

• ফিশিং (Phishing): 
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা। 

• ভিশিং (Vishing): 
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

• স্প্যামিং (Spamming): 
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। 
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়। 

• স্নিফিং (Sniffing): 
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং। 

• স্পুফিং (Spoofing): 
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। 

• স্নিকিং (Sneaking): 
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে। 

• প্লেজিয়ারিজম (Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। 
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম। 

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮৮.
Which of the following is a key benefit of Starlink?
  1. High latency
  2. Internet access in remote areas
  3. Low internet speeds
  4. Only available in urban areas
ব্যাখ্যা
• Starlink-এর একটি প্রধান সুবিধা হলো দূরবর্তী এলাকায় ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করা (খ)। এটি SpaceX-এর একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর নিম্ন-কক্ষপথে অবস্থানরত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। গ্রামাঞ্চল, পাহাড়ি এলাকা বা দুর্গম দ্বীপের মতো স্থানে যেখানে প্রচলিত ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছাতে পারে না, সেখানে Starlink সহজেই ইন্টারনেট সরবরাহ করতে পারে। এটি ব্যবহারকারীদের তুলনামূলকভাবে দ্রুতগতির ও কম ল্যাটেন্সির ইন্টারনেট সুবিধা দেয়। ফলে, শিক্ষার্থী, কর্মজীবী এবং ব্যবসার জন্য এটি অত্যন্ত কার্যকরী এক প্রযুক্তি হিসেবে বিবেচিত।

• স্টারলিংক ইন্টারনেট:
- স্টারলিংক ইন্টারনেট এর প্রতিষ্টাতা ইলন মাস্ক।
- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন যা ২০১৫ সালে তৈরি করা হয়েছিল।
- এই প্রকল্পের জন্য প্রাথমিক প্রোটোটাইপ কক্ষপথে ২০১৮ সালে চালু করা হয়েছিল।
- স্যাটেলাইটগুলো স্পেস এক্স এখন পর্যন্ত প্রায় ১০০০টি স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
- মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক।
- পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।

উৎস: Starlink ওয়েবসাইট।
৮৯.
What does the keyboard shortcut Ctrl + Z generally do?
  1. Undo the last action
  2. Redo the last action
  3. Save the current file
  4. Copy selected text
ব্যাখ্যা
• Ctrl + Z সাধারণত কম্পিউটার বা সফটওয়্যারে শেষ করা কাজ বা ক্রিয়াটি বাতিল করার জন্য ব্যবহৃত হয়। এটি Undo কমান্ড হিসেবে পরিচিত, যার মাধ্যমে ব্যবহারকারী ভুল করে বা অনিচ্ছাকৃতভাবে করা পরিবর্তন বা কাজ আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ডকুমেন্টে কিছু লিখে এবং তা মুছে ফেলতে চায়, তাহলে Ctrl + Z চাপলেই সেই লেখা ফিরে আসবে। এটি কাজের গতিপথ সহজ এবং দ্রুত করার একটি গুরুত্বপূর্ণ শর্টকাট। তাই Ctrl + Z সাধারণত “Undo the last action” অর্থাৎ শেষ করা কাজ বাতিল করার জন্য ব্যবহৃত হয়। বাকী অপশনগুলো Ctrl + Z এর কাজ নয়।

• এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ-
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+ B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যখানে আনার জন্য (center alignment)।

Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খোঁজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের অ্যাড্রেস যোগ করার জন্য।
Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য।

Ctrl + S : বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য।
Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৯০.
Identify the universal gate from the options below:
  1. NOT
  2. AND
  3. XOR
  4. NOR
ব্যাখ্যা
• ইলেকট্রনিক্স এবং ডিজিটাল লজিকে, ইউনিভার্সাল গেট বলতে এমন একটি গেটকে বোঝায় যা নিজেই দিয়ে যেকোনো লজিক গেট যেমন AND, OR, NOT ইত্যাদি তৈরি করা যায়। দেয়া অপশনগুলোর মধ্যে NOR গেটই ইউনিভার্সাল গেট। কারণ NOR গেটের মাধ্যমে NOT, AND, OR সহ অন্যান্য গেটের কার্য সম্পাদন করা সম্ভব। অন্যদিকে, NOT গেট শুধু ইনভার্ট করে, AND গেট দুটি ইনপুটের লজিক্যাল AND করে, আর XOR গেট এক্সক্লুসিভ OR ফাংশন করে, যেগুলো নিজে একা দিয়ে সব ধরনের গেট তৈরি করা যায় না। তাই, ইউনিভার্সাল গেট হিসেবে NOR গেটকে চিহ্নিত করা হয়।

• সার্বজনীন গেইট:
- যে সকল গেইটের মাধ্যমে অ্যান্ড, অর ও নট গেইটের ফাংশনকে প্রতিস্থাপন করা যায় তাদেরকে সার্বজনীন গেইট বা ইউনিভার্সাল গেইট বলা হয়।
- অর, অ্যান্ড এবং নট এই তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে সকল প্রকার লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- আবার শুধুমাত্র ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- এর কারণ ন্যান্ড গেইট দিয়ে অর, অ্যান্ড এবং নট গেইট বাস্তবায়ন সম্ভব।
- একইভাবে শুধু নর গেইট দিয়েই অর, অ্যান্ড এবং নট গেইট তথা যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা সম্ভব। এ জন্য এই গেইট দুটিকে বলা হয় সার্বজনীন গেইট।

• নর গেইট:
নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯১.
Which one is not an operating system?
  1. CentOS
  2. VMware
  3. Solaris
  4. Red Hat Linux
ব্যাখ্যা
• CentOS, Solaris, এবং Red Hat Linux তিনটি অপারেটিং সিস্টেম, যা বিভিন্ন কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত হয়। এগুলো মূলত লিনাক্স বা ইউনিক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম। তবে VMware অপারেটিং সিস্টেম নয়, এটি একটি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার যা একাধিক অপারেটিং সিস্টেমকে একই সময়ে একটি কম্পিউটারে চলার সুযোগ দেয়। তাই প্রশ্নে দেওয়া চারটি অপশনের মধ্যে VMware অপারেটিং সিস্টেম নয়। CentOS, Solaris, এবং Red Hat Linux হলো বিভিন্ন পরিবেশে ব্যবহৃত শক্তিশালী অপারেটিং সিস্টেম, যেখানে VMware একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম। তাই সঠিক উত্তর হলো খ) VMware.

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- এটি কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যক্ষম নয়, কারণ এটি ব্যবহারকারীর সঙ্গে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে।

• অপারেটিং সিস্টেমের প্রধান কার্যাবলি:
- প্রসেস ম্যানেজমেন্ট: এটি CPU-তে চলমান বিভিন্ন প্রসেস নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে।
- মেমোরি ম্যানেজমেন্ট: এটি কম্পিউটারের RAM এবং অন্যান্য মেমোরির কার্যকর ব্যবহার নিশ্চিত করে।
- ফাইল ম্যানেজমেন্ট: ফাইল তৈরি, সংরক্ষণ, মুছে ফেলা এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- ডিভাইস ম্যানেজমেন্ট: ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর কার্যক্রম পরিচালনা করে।
- সিকিউরিটি ও এক্সেস কন্ট্রোল: ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করে এবং অনুমোদিত ব্যবহারকারীদের প্রবেশাধিকার প্রদান করে।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:
- অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা যায়। যথা:
1. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে কেবলমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। সাধারণত এটি ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- উদাহরণ: CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

2. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi-User Operating System):
- যখন একাধিক ব্যবহারকারী একই সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি সাধারণত সার্ভার ও নেটওয়ার্ক ভিত্তিক পরিবেশে ব্যবহৃত হয়।
- উদাহরণ: Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগাম বাংলাদেশ উনাক্ত বিশ্ববিদ্যালয়।