• Google Pay পেমেন্ট প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমোদন গ্রহণ করে। এটি মূলত Biometric authentication (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) এবং PIN বা প্যাটার্ন - এই দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। ব্যবহারকারীর ফোনে যেটি সক্রিয় আছে, Google Pay সেটি ব্যবহার করে পেমেন্ট অথেন্টিকেট করে। উদাহরণস্বরূপ, যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে, তাহলে তা দিয়ে পেমেন্ট অথেন্টিকেট হবে; অন্যদিকে যদি পিন বা প্যাটার্ন ব্যবহার হয়, তাহলে সেটিও গ্রহণযোগ্য। তাই, সঠিক উত্তর হলো: গ) Both A and B - অর্থাৎ, Google Pay পেমেন্ট অথেন্টিকেশনের জন্য বায়োমেট্রিক ও পিন/প্যাটার্ন উভয় পদ্ধতি ব্যবহার করে।
• বাংলাদেশে গুগল পে:
- বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 'গুগল পে' সেবা চালু হয়েছে ২৪ জুন, ২০২৫।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর (জুন, ২০২৫) এ সেবার উদ্বোধন করেন।
- গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে।
- গুগল পে-এর এ সুবিধা আপাতত কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
সূত্র:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ittefaq [লিংক]