পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০১
সিলেবাস
৪৪তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০১ প্রশ্ন

.
'যে যাবে না সে থাকুক, চলো, আমরা এগিয়ে যাই।
যে-সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে-মন্ত্র শিখেছি' - পংক্তিগুলোর রচয়িতা কে?
  1. কামাল চৌধুরী
  2. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ব্যাখ্যা
- 'যে যাবে না সে থাকুক, চলো, আমরা এগিয়ে যাই।
যে-সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে-মন্ত্র শিখেছি,'
পংক্তিগুলোর রচয়িতা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। 
- লাইন দুটি ‘মিছিল’ কবিতা থেকে নেয়া। 
- ‘মিছিল’ কবিতাটি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোবল কাব্য থেকে সংকলন করা হয়েছে।
- এ কবিতায় কবি অধিকার আদায়ের লক্ষ্যে  মিছিলকে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করেছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন ও অসাম্প্রদায়িক জীবনবোধের অসাধারণ এক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। 
মূলত স্বাধীনতা-উত্তর বাংলা কবিতায় উচ্চকণ্ঠে প্রতিবাদী কবি হিসেবে তাঁর আবির্ভাব।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ই অক্টোবর ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
তাঁর পৈতৃক নিবাস বাগেরহাটের মোংলায়
তিনি ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ ও ‘জাতীয় কবিতা পরিষদ' গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। 

তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- উপদ্রুত উপকূল,
- ফিরে চাই স্বর্ণগ্রাম,
- মানুষের মানচিত্র,
- ছোবল ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্য পাঠ, নবম দশম শ্রেণি।
.
‘আলকাপ’ বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট কোন শাখার অন্তর্ভুক্ত?
  1. পালাগান
  2. কর্মসংগীত
  3. সারিগান
  4. লেটো গান
সঠিক উত্তর:
পালাগান
উত্তর
সঠিক উত্তর:
পালাগান
ব্যাখ্যা
- আলকাপ গান পালাগানের একটি শাখা।
- সাধারণত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ এবং বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ গানের প্রচলন বেশি।
- আলকাপ একটি দলীয় ও মিশ্র প্রকৃতির সঙ্গীত প্রদর্শন। এতে নাচ, গান, কথা, ছড়া, অভিনয় ইত্যাদির মিশ্রণ আছে। 
 
- সারি গান  এক প্রকার  লোকসঙ্গীত, যা শ্রমসঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও পরিচিত।
- নৌকার মাঝি-মাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয়।
- মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এ গান গায় বলেই এর নাম হয়েছে সারি গান।

উৎসঃ বাংলাপিডিয়া
.
'মক্কেল' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. ফরাসি
  4. হিন্দি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
মক্কেল (বিশেষ্য)
অর্থ: মামলা-মোকদ্দমায় যে ব্যক্তি উকিলের সাহায্য গ্রহণ করে 
ইহা আরবি ভাষা থেকে আগত। 
 
আরবি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ:
- মকান 
- মকাম 
- মকুফ 
- মকুব 
- মক্কা 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
সেলিনা হোসেন রচিত গ্রন্থ নয় কোনটি ?
  1. হাঙর নদী গ্রেনেড
  2. একাত্তরের ঢাকা
  3. একাত্তরের দিনগুলি
  4. নিরন্তর ঘণ্টাধ্বনি
সঠিক উত্তর:
একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 
- নির্ভয় করো হে 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মানুষটি,
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- নারীর রূপকথা,

তাঁর রচিত উপন্যাস: 
- হাঙর নদী গ্রেনেড (মুক্তিযুদ্ধভিত্তিক)
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- যাপিত জীবন
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- ভালোবাসা প্রীতিলতা

উল্লেখ্য ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশী জাহানারা ইমাম রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ,ড. সৌমিত্র শেখর]
.
'উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থের রচয়িতা হলেন-
  1. ফররুখ আহমেদ
  2. সৈয়দ শামসুল হক
  3. আবুল হোসেন
  4. হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমান কবি, সমালোচক ও গল্পকার হিসেবে খ্যাতিমান। 
- তিনি ১৪ই জুন ১৯৩২ সালে জামালপুর জেলার কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন অসাধারণ সংগঠক।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদিত একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি বিস্ময়কর আলোড়ন সৃষ্টি করে।

মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় এক সৈনিক। 
- ১৯৭৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের 'মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প'-এর তিনি ছিলেন প্রধান।
- তাঁর সম্পাদনায় ষোলো খণ্ডে 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র' প্রকাশিত হয়।

তাঁর উল্লেখযোগ্য কাব্য :
- বিমুখ প্রান্তর,
- আর্ত-শব্দাবলি,
- অন্তিম শরের মতো,
- উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি,
- আমার ভেতরের বাঘ ইত্যাদি।

প্রবন্ধগ্রন্থ :
- আধুনিক কবি ও কবিতা, সাহিত্য প্রসঙ্গ,
- গল্পগ্রন্থ : আরো দুটি মৃত্যু ইত্যাদি।

হাসান হাফিজুর রহমান লেখক সংঘ পুরস্কার, আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
১৯৮৩ সালের ১লা এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

'অবাক সূর্যোদয়' কবিতাটির রচয়িতা হলেন হাসান হাফিজুর রহমান। 
 কবিতাটি কিশোর বন্দনারই গাথা। চমৎকার কিছু ছবি, ভাবনা আর প্রতীকের মধ্য দিয়ে কবি এখানে কিশোরদের জয়গান করেছেন।

উৎস: বাংলা সাহিত্য পাঠ, নবম দশম শ্রেণি।
.
'মাটির তলার মাটি' গল্পের রচয়িতা হলে-
  1. সোমেন চন্দ
  2. সৈয়দ শামসুল হক
  3. হাসান আজিজুল হক
  4. সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
হাসান আজিজুল হক রচিত ‘আমরা অপেক্ষা করছি' 'গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮৯ সালে। 
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প গুলো হলো-
- মিনি মাগনার,
- চুমকুড়ি হাওয়া নেই,
- মাটির তলার মাটি,
- সমুখে শান্তি পারাবার,
- পাব্লিক সার্ভেন্ট,
- অচিন পাখি

তাঁর রচিত গল্প :
- শীতের অরণ্য (১৯৬৪),
- আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭),
- জীবন ঘষে আগুন (১৯৭৩),
- নামহীন গোত্রহীন (১৯৭৫),
- পাতালে হাসপাতালে (১৯৮১),
- আমরা অপেক্ষা করছি (১৯৮৯),
- রোদে যাবো (১৯৯৫)।

তাঁর রচিত উপন্যাস :
- বৃত্তায়ন (১৯৯১),
- শিউলি (২০০৬),
- আগুনপাখি (২০০৬),
- সাবিত্রী উপাখ্যান (২০১৩)।

তাঁর রচিত প্রবন্ধ:
- কথাসাহিত্যের কথকতা (১৯৮১),
- অপ্রকাশের ভার (১৯৮৮),
- কথা লেখা কথা (২০০২)।

মুক্তিযুদ্ধ বিষয়ক :
- একাত্তর— করতলে ছিন্নমাথা।

সম্পাদনা:
- অসীমান্তিক (১৯৯৮)।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
.
'অনুস্বাক্ষর' শব্দের অর্থ কী?
  1. পূর্ণ স্বাক্ষরের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  2. পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  3. আংশিক স্বাক্ষরের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  4. অনুমোদনের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
সঠিক উত্তর:
পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
ব্যাখ্যা
অনুস্বাক্ষর (বিশেষ্য)
অর্থ: পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?
  1. কোথায় যেন বাঁশি বাজছে।
  2. তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে।
  3. আজ সারারাত রাস্তার আলো জ্বলেনি।
  4. জানালার কাচ ভাঙল।
সঠিক উত্তর:
তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে।
উত্তর
সঠিক উত্তর:
তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে।
ব্যাখ্যা
ভাববাচ্য:
 অসমাপিকা ক্রিয়া নিয়ন্ত্রিত বাক্যকল্পের সংগঠন যেখানে বাক্যের উদ্দেশ্যের স্থান নেয়, আমাদের মতে সেগুলিই ভাববাচ্য। যেমনঃ
- তোমার এক্ষুনি বাজারে যাওয়া দরকার।
 - তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে। 
- এখানে এই কথা বলা চলে না।
- এই পথ দিয়ে সীমান্ত পর্যন্ত যাওয়া যায়। 
- ওকে আমার কথা অবশ্যই শুনতে হবে।

কর্তা বাচ্যকে ২ ভাগে করা যায়।
১) ঘটক- কর্তাবাচ্য
২) ঘটিত-কর্তাবাচ্য (কর্মকর্তা বাচ্য)

ঘটিত-কর্তাবাচ্য (কর্মকর্তা বাচ্য) এর উদাহরণঃ
- কোথায় যেন বাঁশি বাজছে।
- জানালার কাচ ভাঙল। 
- এসিটা চালু হল।
- আজ সারারাত রাস্তার আলো জ্বলেনি। 
 
এইসব উদাহরণে অন্তর্গত অর্থের সাহায্য নিয়ে আমরা কোনো অদৃশ্য মানবিক agent-কে কর্তা হিসাবে গ্রহণ করি না, বাক্যের সংগঠনে যে শব্দটি কর্তা, অর্থাৎ যার সঙ্গে ক্রিয়ার সাযুজ্য (agreement) ঘটছে তাকেই (বাঁশি, কাচ, এসি, রাস্তার আলো) উদ্দেশ্য হিসাবে গণ্য করে বাক্যগুলিকে কর্তাবাচ্য হিসাবে গণ্য করা হয়।
 
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ব্যবহারিক অভিধান।
.
'অপসংস্কৃতি' শব্দের ' অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. বিপরীত
  2. নিকৃষ্ট
  3. স্থানান্তর
  4. বিকৃত
সঠিক উত্তর:
বিকৃত
উত্তর
সঠিক উত্তর:
বিকৃত
ব্যাখ্যা
সঠিক উত্তর - ঘ) বিকৃত
অপকর্ম শব্দে ‘অপ’ উপসর্গ ‘মন্দ’ অর্থ প্রকাশ করে।
অপসংস্কৃতি শব্দে ‘অপ’ উপসর্গটি ‘বিকৃত’ অর্থ প্রকাশ করে।
উল্লেখ্য,
মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০১৯ সংস্করণ অনুসারে,
অপসংস্কৃতির ‘অপ’ নিকৃষ্ট অর্থ প্রকাশ করে।
তাই দুটোই মনে রাখুন। পরীক্ষার অপশনে বিকৃত না থাকলে নিকৃষ্ট উত্তর হবে।
১০.
‘মুকুল’- এর সমার্থক শব্দ কোনটি?
  1. তনু
  2. প্রসূন
  3. কমল
  4. ধাম
সঠিক উত্তর:
প্রসূন
উত্তর
সঠিক উত্তর:
প্রসূন
ব্যাখ্যা
প্রসূন (বিশেষ্য)
অর্থ: 
- ফুল 
- মুকুল 
- ফল 
 
- গৃহ এর সমার্থক শব্দ ধাম।
- দেহ এর সমার্থক শব্দঃ কলেবর, গা, তনু।
- পদ্ম এর সমার্থক শব্দঃ কমল
 


উৎস: বাংলা একাডেমি অভিধান। 
১১.
কে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি?
  1. নাথানিয়েল হ্যালহেড
  2. জর্জ ‍গ্রিয়ারসন
  3. রেভারেন্ড জেম্স কীথ
  4. ডানকান ফোর্বস
সঠিক উত্তর:
জর্জ ‍গ্রিয়ারসন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ‍গ্রিয়ারসন
ব্যাখ্যা
রেভারেন্ড জেম্স কীথ (১৭৮৪-১৮২৩):
- বাংলা ভাষায় প্রণীত ও মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা। 
- জেম্স কীথের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৮২০ সালে।
- গ্রন্থটির পুরো নাম A Grammar/of/ the Bengali Language/ Adopted to the Young/in Easy Questions and Answers 

নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (Nathaniel Brassey Halhed: ১৭৫১-১৮৩০):
- তাঁর A Grammar of the Bengal Language প্রকাশিত হয় ১৭৭৮ খ্রিস্টাব্দে। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ভাল সংস্কৃত জানতেন এবং তিনি বিশ্বাস করতেন, বাংলা ভাষার উদ্ভব সংস্কৃত থেকে। তাই তাঁর ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণের প্রভাব লক্ষণীয়।
- উনিশ শতকে অবশ্য বাংলা ব্যাকরণ রচনার প্রাচুর্য লক্ষ করা যায়। এ শতকের প্রথমার্ধে রচিত বাংলা ব্যাকরণগুলি দুটি ধারায় বিভক্ত।

প্রথম ধারার গ্রন্থগুলি বিদেশীদের (ব্যতীত) দ্বারা ইংরেজি ভাষায় রচিত। এগুলির প্রধান উদ্দেশ্য ছিল বিদেশীদের বাংলা ভাষা শেখানো। (১৭৬১-১৮৩৪), হটন, ইয়েটস ও ওয়েঙ্গার এই ধারার ব্যাকরণবিদদের মধ্যে প্রধান।
দ্বিতীয় ধারার রচয়িতারা ছিলেন প্রধানত বাঙালি এবং তাঁদের রচনার ভাষা বাংলা। এ ধারার পাঠক শ্রেণী ছিল এদেশের পাঠশালা ও ইংরেজি স্কুলগুলির ছাত্রছাত্রীরা।
-----------------
উনিশ শতকের দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের দুটি ধারারই সম্প্রসারণ ঘটে। কিছু কিছু ব্যাকরণে (শ্যামারচণ সরকার, ডানকান ফোর্বস, জন বীম্স্ এ প্রসঙ্গে উল্লেখ্য) বাংলার সংস্কৃত-ঘনিষ্ঠ শিষ্ট রূপটির পাশাপাশি কথ্য রূপের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময়েই দেশী-বিদেশী ভাষাবিজ্ঞানীদের (বীম্স্, হর্নলে, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর) উদ্যোগে তুলনামূলক ও ঐতিহাসিক ব্যাকরণের গোড়াপত্তন হয়।

উনিশ শতকের প্রথমেই রচিত হয় উইলিয়ম কেরীর বাংলা ব্যাকরণ A Grammar of the Bengalee Language (১৮০১)। হ্যালহেডের ব্যাকরণের অনুকরণে কেরীর গ্রন্থটি প্রণীত, তবে হ্যালহেড যেসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করেননি, যেমন বিশেষ্য, ক্রিয়াপদ বা পার্টিকেল ব্যবহারের ক্ষেত্র, কেরী তাঁর রচনায় ওই সব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

অর্থাৎ, প্রশ্নোক্ত অপশন থেকে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন নি জর্জ ‍গ্রিয়ারসন। তিনি ছিলেন ইউরোপীয় ভাষাতত্ত্ববিদ। 
১৯০৩ সালে গ্রিয়ারসন সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ড যান এবং সংগৃহীত ভারতীয় ভাষা সম্পর্কিত তথ্য ও উপাদানের ভিত্তিতে গবেষণা শুরু করেন। এ গবেষণার ফলই তাঁর জীবনের অমর কীর্তি 'Linguistic Survey of India'। 
গ্রিয়ারসন রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাশ্মীরী ভাষা সংক্রান্ত অভিধান, ব্যাকরণ ও প্রবন্ধসংগ্রহ, যেগুলি ১৯১৬-৩২ খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
 
 
১২.
'পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পূর্বাচল
  2. পূর্বাশা
  3. পূর্বিতা
  4. পূর্বাবধি
সঠিক উত্তর:
পূর্বিতা
উত্তর
সঠিক উত্তর:
পূর্বিতা
ব্যাখ্যা
- পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা - পূর্বিতা। 
- যে কল্পিত পর্বতের আড়াল থেকে সূর্য উদিত হয় - পূর্বাচল 
- পূর্বদিক - পূর্বাশা 
- আগে থেকে - পূর্বাবধি 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
'আকস্মিক' শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো-
  1. আকস্মাৎ + ইক
  2. অকস্মাৎ + ইক
  3. অকসমি + ইক
  4. আকস + মিক
সঠিক উত্তর:
অকস্মাৎ + ইক
উত্তর
সঠিক উত্তর:
অকস্মাৎ + ইক
ব্যাখ্যা
আকস্মিক একটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর সঠিক  প্রকৃতি ও প্রত্যয় হলো- অকস্মাৎ + ইক 
'আকস্মিক' শব্দের অর্থ-
১.হঠাৎ ঘটেছে বা ঘটে এমন, অতর্কিত , অকস্মাৎ, অপ্রত্যাশিত 
২. অকারণ, অহেতুক 

উৎস : বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
১৪.
There is more evidence yet to be presented. Here, ‘yet’ is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Conjunction
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
yet = এখনও বাকী; এটা এখানে is (exist বা বিদ্যমান অর্থে ব্যবহৃত) Verb কে Modify করছে।
তাই এটা Adverb of Time.
১৫.
Each number I count down will make you relax. Here, the underlined clause is -
  1. Principal clause
  2. Noun Clause
  3. Adjective Claus
  4. Adverbial Clause
সঠিক উত্তর:
Adjective Claus
উত্তর
সঠিক উত্তর:
Adjective Claus
ব্যাখ্যা
I count down মূলত ছিল that I count down
প্রতিটা সংখ্যা যা আমি উল্টা থেকে গণনা করব তা আপনাকে relax করবে।
Clause টা এখানে  number – Noun কে Modify করছে। তাই এটা এখানে Adjective Clause হয়েছে।
১৬.
Of the two girls, Sabina is ______ more intelligent.
  1. the
  2. an
  3. a
  4. zero article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
সাধারণত Comparative Degree এর পূর্বে the বসে না।
কিন্তু of the two উল্লেখ থাকলে Comparative Degree এর পূর্বে the বসে।
১৭.
Who did you ultimately support? (Make it Passive)
  1. By whom were you ultimately supported?
  2. Who was ultimately supported by you?
  3. Who did ultimately be supported by you?
  4. By whom you were ultimately supported?
সঠিক উত্তর:
Who was ultimately supported by you?
উত্তর
সঠিক উত্তর:
Who was ultimately supported by you?
ব্যাখ্যা
এখানে who হচ্ছে Object. 
বাক্যটির বাংলা অর্থ - তুমি পরিশেষে কাকে সমর্থন করেছিলে?
নিয়ম অনুযায়ী -
- Passive করলে who আবার Subject হয়ে বসবে।
- Auxiliary Verb হিসেবে did থাকলে Passive Voice এ তা বাদ পড়ে এবং এর জায়গায় was/ were বসে। 
- মূল Verb এর Past Participle বসবে। 
- by বসবে। 
- Subject – Object হয়ে বসে।

সুতরাং সঠিক উত্তরটি হয় - Who was ultimately supported by you?
১৮.
Find out the word wrongly spelt.
  1. Massacre
  2. Fundamental
  3. Questionaire
  4. Versatile
সঠিক উত্তর:
Questionaire
উত্তর
সঠিক উত্তর:
Questionaire
ব্যাখ্যা
Massacre, Fundamental, Versatile - বানানগুলো শুদ্ধ।
Questionaire বানানটি ভুল। এর শুদ্ধরূপ = Questionnaire.

Massacre = নির্বিচারে ব্যাপক হত্যা করা
Fundamental = মৌলিক
Versatile = বহুমূখী
Questionnaire = মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
১৯.
He bought a laptop to work online. Here, the underlined phrase is a/an -
  1. Noun Phrase
  2. Adverbial Phrase
  3. Adjective Phrase
  4. Participle Phrase
সঠিক উত্তর:
Adverbial Phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial Phrase
ব্যাখ্যা
Underlined Phrase টা bought – Verb এর Purpose বা উদ্দেশ্য বোঝাচ্ছে।
তাই এটা Adverbial Phrase of Purpose.
২০.
Which sentence is the correct one?
  1. He was devoted to rescue the endangered people.
  2. He was devoted to rescuing the endangered people.
  3. He devoted to rescuing the endangered people.
  4. He was devoted to be rescued the endangered people.
সঠিক উত্তর:
He was devoted to rescuing the endangered people.
উত্তর
সঠিক উত্তর:
He was devoted to rescuing the endangered people.
ব্যাখ্যা
সে বিপদগ্রস্ত লোকদের উদ্ধারে নিয়োজিত/নিবেদিত ছিল।
সাধারণত to এর পরে verb এর base form বসে। কিন্তু be devoted to, with a view to, look forward to ইত্যাদি এর পরে verb+ing বসে।
devote অর্থ অন্যকে নিয়োজিত করা। কিন্তু সে নিজেই নিয়োজিত ছিল। যে verb এর অর্থ ‘করা’ সেটা যখন ’হওয়া’ (এখানে হওয়া এর অতীত গঠন ‘ছিল’) অর্থে ব্যবহৃত হয় তখন তা Passive হিসেবে ব্যবহৃত হয়।
তাই (গ) ভুল, সঠিক কেবল (খ)।
২১.
Find out the correct sentence.
  1. They informed about the theft to the police.
  2. They informed to the police about the theft.
  3. They informed the police of the theft.
  4. They informed the police about the theft.
সঠিক উত্তর:
They informed the police of the theft.
উত্তর
সঠিক উত্তর:
They informed the police of the theft.
ব্যাখ্যা
সঠিক Structure: inform + ব্যক্তিবাচক Object + of + বস্তু বা ধারণাবাচক Object.
সুতরাং সঠিক উত্তর - They informed the police of the theft.
২২.
The synonym of ‘Lethargy’ is -
  1. Timidity
  2. Exhaustion
  3. Boredom 
  4. Suffocation
সঠিক উত্তর:
Exhaustion
উত্তর
সঠিক উত্তর:
Exhaustion
ব্যাখ্যা
Lethargy = জড়তা, জড়াগ্রস্ততা; এর প্রায় সমার্থক হচ্ছে Exhaustion = চরম পরিশ্রান্তি।
Timidity = কাপুরুষতা
Boredom = বিরক্তি
Suffocation = শ্বাসরুদ্ধকরণ
২৩.
In spite of reluctance, he cannot but go with them. (Make it complex)
  1. Though he was reluctant, he cannot but go with them.
  2. Although he was reluctance, he cannot but go with them.
  3. Though he is reluctant, he cannot but go with them.
  4. Although his reluctance, he cannot but go with them.
সঠিক উত্তর:
Though he is reluctant, he cannot but go with them.
উত্তর
সঠিক উত্তর:
Though he is reluctant, he cannot but go with them.
ব্যাখ্যা
Simple Sentence এ In spite of/ Despite থাকলে, Complex Sentence এ তা বাদ পড়ে এবং though/although যোগ হয়।
যেহেতু পরের Clause – Present Form এ আছে, তাই though যুক্ত Clause ও Present Tense এ হবে।
কেবল (গ) তে Present Tense আছে, তাই এটাই সঠিক উত্তর।
২৪.
The antonym of ‘marvelous’ is -
  1. Loathsome
  2. Formidable
  3. Gigantic
  4. Hilarious
সঠিক উত্তর:
Loathsome
উত্তর
সঠিক উত্তর:
Loathsome
ব্যাখ্যা
Marvelous অর্থ হচ্ছে বিস্ময়কর, চমকপ্রদ । এর বিপরীত শব্দ হচ্ছে Loathsome = জঘন্য।
Formidable = সাহসী, ভয়ঙ্কর,
Gigantic = প্রকাণ্ড,
Hilarious = আনন্দোচ্ছল।
২৫.
He talked as though ______.
  1. he were unnerved
  2. he had been unnerved
  3. he had unnerved.
  4. he was unnerved.
সঠিক উত্তর:
he had been unnerved
উত্তর
সঠিক উত্তর:
he had been unnerved
ব্যাখ্যা
বাক্যটির অর্থ দাঁড়ায় - সে এমনভাবে কথা বলেছিল যেন মনে হচ্ছিল সে উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
as if/ as though এর পূর্বের অংশ Present Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়।

আর as if/ as though এর পূর্বের অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।
এখানে আগের অংশ Past Indefinite Tense হওয়ায় পরের অংশ Past Perfect Tense হবে।
২৬.
If they had been industrious, _________ .
  1. they would have been succeeded.
  2. they would have succeed.
  3. they would have succeeded.
  4. they would not have succeeded.
সঠিক উত্তর:
they would have succeeded.
উত্তর
সঠিক উত্তর:
they would have succeeded.
ব্যাখ্যা
If + Past Perfect হলে পরের Clause এর Structure হয় Subject + would/could/might + have + Past Participle of the verb
Succeed সব সময় Active Voice হয়।
তাই (ক) ভুল। কেবল (গ) সঠিক।
২৭.
Which one is the first tragedy in English Literature?
  1. Doctor Faustus
  2. The Jew of Malta
  3. The Tragedy of Gorboduc
  4. The Spanish Tragedy
সঠিক উত্তর:
The Tragedy of Gorboduc
উত্তর
সঠিক উত্তর:
The Tragedy of Gorboduc
ব্যাখ্যা
• First English Tragydy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
-Its subject Gorboduc, a mythical king of ancient Britain.
-It is the earliest English tragic play in blank verse.

• First English Revenge Tragedy
- The Spanish Tragedy written by Thomas Kyd.

• The Jew of Malta and Doctor Faustus are two tragedies by Christopher Marlowe.
N.B - Cristopher Marlowe is called the Father of English Tragedy.


Source: Britannica.com
২৮.
"September on Jessore Road" is written by -
  1. Arther Clarke
  2. Allen Ginsberg
  3. Amitav Ghosh
  4. Aldus Huxley
সঠিক উত্তর:
Allen Ginsberg
উত্তর
সঠিক উত্তর:
Allen Ginsberg
ব্যাখ্যা
September on Jessore Road is a poem by Allen Ginsberg on refugees from Bangladesh Liberation war in 1971.
During Bangladesh's Liberation War in 1971, the US government was an ally of Pakistan and even sent its 7th fleet to intimidate India from interfering with the events in then East Pakistan.

Source: The New York Times.
২৯.
Who is known as the Father of English Comedy?
  1. Nicholas Udall
  2. Thomas Wyatt
  3. Thomas Norton
  4. Thomas Sackville
সঠিক উত্তর:
Nicholas Udall
উত্তর
সঠিক উত্তর:
Nicholas Udall
ব্যাখ্যা
 - Father of English Comedy is Nicholas Udall.
- Ralph Roister Doister, the first Comedy in English, is written by Nicholas Udall.

- Father of English Revenge Tragedy is Thomas Kyd.
- Father of English tragedy is Christopher Marlowe.
- Famous for Comedy of Humors is Ben Jonson.

Source: Live MCQ lecture and Encyclopedia of Britannica.
৩০.
Who wrote the novel "Small Talk on the Nile"?
  1. William Shakespeare
  2. Naguib Mahfouz
  3. Henric Ibsen
  4. Jane Tylor
সঠিক উত্তর:
Naguib Mahfouz
উত্তর
সঠিক উত্তর:
Naguib Mahfouz
ব্যাখ্যা
Naguib Mahfouz
- Born: 11 December 1911, Cairo, Egypt
- Language: Arabic
- Mahfouz’ body of work comprises more than 30 novels and 350 short stories.
- Many of his stories have been adapted for film.
- He won The Nobel Prize in Literature in 1988
- Died: 30 August 2006, Cairo, Egypt

His famous work:
- The Thief and the Dogs (1961),
- Autumn Quail (1962),
- Small Talk on the Nile (1966),
- Miramar (1967),
- The Children of Gebelawi (1959)
- Cairo Triology,
- Bayn al Qasrayn,
- Qasr al Shawq,
- The palace walk,
- Al Sukaria,


Source: nobelprize.org
৩১.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ০.৫ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. 3 মিটার
  2. 12 মিটার
  3. 6 মিটার
  4. 9 মিটার
সঠিক উত্তর:
3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
3 মিটার
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ
=(3x+2x)/6 অংশ
=5x/6
আবার, পানির উপরে আছে = (x - 5x/6) = x/6 অংশ
শর্তমতে, x/6 = 0.5  মিটার
∴ x = 3 মিটার
৩২.
x4−3x−3 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 3
  2. 1
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
x4−3x−3 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
 
নির্ণেয় ভাগশেষ = (-1)4 - 3(-1) - 3 [x = -1 বসিয়ে]
= 1 + 3 - 3
= 1
৩৩.
log10(x-10)=1 হলে, x এর মান কত?
  1. 15
  2. 10
  3. 20
  4. 30
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
দেওয়া আছে, 
log10(x-10) =1

log10(x-10) = log1010
x - 10 = 10
x = 10+10
x = 20
৩৪.
আসিফের বেতন ৭০ টাকা বাড়ালে তার বেতন আরিফের বেতনের ৫০% হবে। যদি আরিফের বেতন ২০০০ টাকা হয়, তবে আসিফের বর্তমান বেতন কত?
  1. ৯৩০ টাকা
  2. ৯৪০ টাকা
  3. ৯৫০ টাকা
  4. ৯২০ টাকা
সঠিক উত্তর:
৯৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৩০ টাকা
ব্যাখ্যা
ধরি, আসিফের বেতন x টাকা
x + ৭০ = ২০০০ এর ৫০/১০০
x + ৭০ = ১০০০
⇒ x = ১০০০ - ৭০ = ৯৩০
∴ আসিফের বেতন ৯৩০ টাকা
৩৫.
যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 16 এবং 60 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
  1. 6/17
  2. 5/24
  3. 4/15
  4. 3/7
সঠিক উত্তর:
4/15
উত্তর
সঠিক উত্তর:
4/15
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি a ও b

শর্তমতে 
a + b = 16
ab = 60

এখন,
(1/a) + (1/b)
= (b + a)/ab
= 16/60
= 4/15
৩৬.
x > y এবং z < 0 হলে, কোন শর্তটি সঠিক হবে?
  1. xz > yz
  2. x/z > y/z
  3. xz < yz
  4. z/x < z/y
সঠিক উত্তর:
xz < yz
উত্তর
সঠিক উত্তর:
xz < yz
ব্যাখ্যা
x > y এবং z < 0, z এর মান ঋণাত্মক।
x ও y এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন- x > y
⇒ zx < zy [যেহেতু z ঋণাত্মক]
⇒ x/z < y/z [যেহেতু z ঋণাত্মক]
৩৭.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে পিছনের চাকা অপেক্ষা ৫ বার বেশি ঘুরবে?
  1. ২০ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪০ মিটার
  4. ৫০ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা
২ এবং ৩ এর লসাগু = ৬
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ৬ মিটার গেলে
∴ ৫ বার বেশি ঘুরবে = ৬ ✕ ৫ = ৩০ মিটার
৩৮.
ΔABC এ AC > AB হলে নিচের কোনটি সঠিক?
  1. ∠ ABC = ∠ ACB
  2. ∠ ABC > ∠ ACB
  3. ∠ ABC < ∠ ACB
  4. ক ও খ
সঠিক উত্তর:
∠ ABC > ∠ ACB
উত্তর
সঠিক উত্তর:
∠ ABC > ∠ ACB
ব্যাখ্যা
আমরা জানি, 
কোনাে ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর।

মনে করি,
ΔABC এ AC > AB।
সুতরাং ∠ ABC > ∠ ACB
 
৩৯.
C = {x ∈ N : 2 < x ≤ 6} হলে, P(C) এর উপাদান সংখ্যা কত?
  1. 10
  2. 12
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
দেওয়া আছে, 
C = {x ∈ N : 2 < x ≤ 6}
C = {3, 4, 5,6}
C এর উপাদান সংখ্যা n=4

P(C) এর উপাদান সংখ্যা = 2n 
                                      = 24
                                      = 16
৪০.
A একটি ব্যবসা 21000 টাকা বিনিয়োগ করে এবং পরে B ঐ ব্যবসায় 36000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লাভ সমান হলে, B কত মাস পর যোগ দেয়?
  1. 6
  2. 4
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
ধরি, B ব্যবসায় x মাস পরে যোগদান করলেন 
তাহলে,
21000 × 12 = 36000 × (12 - x)
⇒ (21000 × 12)/36000 = 12 -x
⇒ 252/36 = 12 -x
⇒ 7 = 12 - x
⇒ x = 5
৪১.
বেলনের ভূমির ব্যাসার্ধ 6 সে. মি. হলে, বেলনের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের অনুপাত কত?
  1. 2 : 3
  2. 3 : 1
  3. 1 : 3
  4. 3 : 2
সঠিক উত্তর:
1 : 3
উত্তর
সঠিক উত্তর:
1 : 3
ব্যাখ্যা
ব্যাসার্ধ r = 6 সে. মি., উচ্চতা h হলে,
বক্রতলের ক্ষেত্রফল/আয়তন = (2πrh)/(πr2h)
                                            = 2/r
                                            = 2/6
                                            = 1/3
∴ অনুপাত = 1:3
৪২.
বারিমণ্ডলের জলরাশির দ্বিতীয় সর্বোচ্চ ধারণ করে -
  1. ভূগর্ভ
  2. হিমবাহ
  3. হ্রদ
  4. বায়ুমণ্ডল
সঠিক উত্তর:
হিমবাহ
উত্তর
সঠিক উত্তর:
হিমবাহ
ব্যাখ্যা
• বারিমণ্ডলে জলের পরিমাণ ভিত্তিক বন্টন:
- সমুদ্র -- ৯৭.২৫%, (সবচেয়ে বেশি)
- হিমবাহ -- ২.০৫%,
- ভূগর্ভস্থ পানি -- ০.৬৮%,
- হ্রদ -- ০.০১% 
- মাটির আর্দ্রতা -- ০.০০৫%, 
- বায়ুমণ্ডল -- ০.০০১%, 
- নদী -- ০.০০০১%, 
- জীবমণ্ডল -- ০.০০০০৪%। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৩.
নিচের কোনটি প্রাকৃতিক তন্তু?
  1. রেয়ন
  2. ভিসকাস
  3. অ্যাসবেটস্‌
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অ্যাসবেটস্‌
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসবেটস্‌
ব্যাখ্যা
প্রাকৃতিক তন্তু:
- প্রাকৃতিক উৎস এবং খনিজ হতে যে সমস্ত তন্তু পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক তন্তু বলা হয়। যেমন - তুলা, পাট, উল, সিল্ক ও অ্যাসবেসটস ইত্যাদি হলো প্রাকৃতিক তন্তু।
- এই জাতীয় তন্তুর মধ্যে কার্পাস তুলা বা কটন সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক তন্তু।
- পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত বস্ত্রাদির অর্ধেকেরও বেশি চাহিদা মেটানো হয় প্রাকৃতিক তন্তু থেকে।

প্রাকৃতিক তন্তুকে আবার তিন ভাগে ভাগ করা হয়।
যথা
১) উদ্ভিজ তন্তু
২) প্রাণিজ তন্তু এবং
৩) খনিজ তন্তু।

উদ্ভিজ তন্তু: উদ্ভিদ থেকে যে সব তন্তু পাওয়া যায় সেগুলোকে উদ্ভিজ তন্তু বলে। পাট, তুলা ইত্যাদি এ জাতীয় তন্তুর উদাহরণ।

প্রাণিজ তন্তু: প্রাণিজ উৎস থেকে যে সব তন্তু পাওয়া যায় তাদেরকে প্রাণিজ তন্তু বলে। পশম বা উল এবং রেশম প্রাণিজ তন্তুর উদাহরণ।
- পশম জাতীয় তন্তু তৈরি হয় ভেরা বা মেষ, খরগোশ, উট এবং বিভিন্ন এ জাতীয় পশুর লোম বা চুল থেকে।
- উলের তন্তুর তল অমসৃণ থাকায় এর মধ্যে বাতাস আঁটকে থাকে। তাই উলের তৈরি পোশাক পরলে বেশ গরম অনুভূত হয়।
- পলু পোকা নামে এক জাতীয় পোকার গুটি থেকে রেশম বা সিল্ক তন্তু আহরণ করা হয়।
- প্রাণিজ তন্তুর মধ্যে রেশমই সবচেয়ে শক্ত। তুতে নামক গাছের পাতা খেয়ে রেশম পোকা গুটি বাধে। সে গুটি থেকে সিল্ক আহরণ করা হয়। বাংলাদেশের রাজশাহী জেলার রেশম পৃথিবী বিখ্যাত।

খনিজ তন্তু: খনিতে কঠিন শিলার স্তরের ভাঁজে ভাঁজে জমা এক প্রকার আঁশ থেকে যে তন্তু পাওয়া যায় তাকে খনিজ তন্তু বলে।
- অ্যাসবেসটস (Asbestos) ধাতব তন্তু এ জাতীয় তন্তুও উদাহরণ।
- ইনসুলেশন, অগ্নিরোধক ও শব্দরোধক ইত্যাদিতে তন্তু হিসাবে ব্যবহার করা হয়।
- এই তন্তু অগ্নিনিরোধক হিসেবে জাহাজ এবং নির্মাণ কাজে ব্যবহৃত হতো।
- কিন্তু এ তন্তুতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে যা স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধন করে। তাই এর ব্যবহার সীমিত হয়ে আসছে।

অন্যদিকে,
- রেয়ন ও ভিসকাস হলো কৃত্রিম (সেলুলোজিক) তন্তু।

উৎস: মাধ্যমিক বিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
কোন উপাদানগুলো অঙ্কুরোদগমের জন্য প্রয়োজন?
  1. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
  2. হাইড্রোজেন, আলো ও অক্সিজেন
  3. তাপ, পানি ও অক্সিজেন
  4. পানি ও অক্সিজেন
সঠিক উত্তর:
তাপ, পানি ও অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
তাপ, পানি ও অক্সিজেন
ব্যাখ্যা
অঙ্কুরোদগম:
বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদগম বলে।
যথাযথভাবে অঙ্কুরোধগম হওয়ার জন্য পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন হয়।
অঙ্কুরোদগম প্রধানত ৩ প্রকার।
যথা -
১. মৃদগত অঙ্কুরোদগম
২. মৃদভেদী অঙ্কুরোধগম ও
৩. জরায়ুজ অঙ্কুরোদগম।

উৎস: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি।
৪৫.
হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
  1. আয়োডিন
  2. লৌহ
  3. আমিষ
  4. স্নেহ
সঠিক উত্তর:
আমিষ
উত্তর
সঠিক উত্তর:
আমিষ
ব্যাখ্যা
- হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ।
- রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য।
- হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।

[তথ্যসূত্র - জীব বিজ্ঞান, দ্বিতীয় পত্র - গাজী আজমল , একাদশ - দ্বাদশ শ্রেণি, পৃষ্ঠা - ৯৭।]
৪৬.
ডি.এন.এ (DNA) টেস্টের বিজ্ঞানভিত্তিক নামগুলো হলো -
  1. ফিঙ্গার প্রিন্টিং
  2. ডি.এন.এ টাইপিং
  3. ডি.এন.এ টেস্টিং
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ডি.এন.এ টেস্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট নমুনার ডি.এন.এ নকশার সাথে অন্য কোনো নমুনার ডি.এন.এ নকশার তুলনা করে নমুনা দুটির মধ্যে মিল বা অমিল নির্ণয় করা হয়।
- প্রকৃতপক্ষে এর মাধ্যমে ডিএনএ এর জিন সিকুয়েন্স অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ক্রম মিলানো হয়।
- ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এছাড়া ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং ইত্যাদি নামও প্রচলিত রয়েছে।

জেনেটিক ডিসওর্ডার এক প্রকার অস্বাভাবিকতা যার ফলে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়।
যেমন- বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, ডাউন সিন্ড্রোম, পাটাও সিন্ড্রোম, এডওয়ার্ড সিন্ড্রোম, ক্লাইনফেল্টার ও ডাবল ওয়াই সিন্ড্রোম, ট্রিপলো-X সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, হানটিংটন’স সিন্ড্রোম এবং সিকিল সেল ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গে পরিবহন করে -
  1. স্ক্লেরাইড
  2. ভেসেল
  3. জাইলেম
  4. ফ্লোয়েম
সঠিক উত্তর:
ফ্লোয়েম
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোয়েম
ব্যাখ্যা
- ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গে পরিবহন করে।
- জাইলেম খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে।‌ 
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৮.
'গ্যালাকটিক ইয়ার' বলতে কী বুঝায়?
  1. পৃথিবীর নিজ অক্ষে আবর্তন কাল
  2. নক্ষত্রের নিজ অক্ষে আবর্তন কাল
  3. ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
  4. সূর্যের নিজ অক্ষে আবর্তন কাল
সঠিক উত্তর:
ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
উত্তর
সঠিক উত্তর:
ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
ব্যাখ্যা
সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি-ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে, এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
অর্থ্যাৎ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।

উৎস:  ব্রিটানিকা
৪৯.
কোনটি সোডিয়ামের আকরিক?
  1. হেমাটাইট
  2. বক্সাইট
  3. জিপসাম
  4. রকসল্ট
সঠিক উত্তর:
রকসল্ট
উত্তর
সঠিক উত্তর:
রকসল্ট
ব্যাখ্যা
• সোডিয়ামের আকরিক: 
- রকসল্ট,
- চিলি সল্টপিটার,
- ন্যাট্রোন,
- বোরাক্স ইত্যাদি।

• ক্যালসিয়ামের আকরিক:
- চুনাপাথর,
- জিপসাম, 
- ডলোমাইট ইত্যাদি।

• আয়রন বা লোহার আকরিক:
- ম্যাগনেটাইট,
- হেমাটাইট, 
- আয়রন পাইরাইটস,
- লিমোনাইট ইত্যাদি।

• অ্যালুমিনিয়ামের আকরিক:
- বক্সাইট, 
- কোরান্ডাম, 
- ক্রায়োলাইট ইত্যাদি।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫০.
বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয় -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৮৪ সালে
সঠিক উত্তর:
১৯৮৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৪ সালে
ব্যাখ্যা
- ১৯৬০ এর দশকে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের (SRI International) বিজ্ঞানী ডগলাস এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস এর নকশা (ডিজাইন) করেন।
- তার নকশা অবলম্বন করে ১৯৬৪ সালে SRI International এর প্রধান প্রকৌশলী বিল ইংলিশ প্রথম প্রটোটাইপ মাউস নির্মাণ করেন।
- ১৯৬৭ সালে মাউসের প্যাটেন্টের জন্য আবেদন করা হয় এবং ১৯৭০ সালে ডগলাস এঙ্গেলবার্টের নামে প্যাটেন্ট ইস্যু করা হয়।
- ১৯৮৪ সালে বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয়।

উৎস: SRI International ওয়েবসাইট।

বিস্তারিত দেখার লিঙ্ক: [Link]
৫১.
কম্পিউটারের Memory ও ALU'র মধ্যে সংযোগ স্থাপন করে-
  1. কন্ট্রোল ইউনিট
  2. একোমোলেটর
  3. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  4. ক্লিপবোর্ড
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
ব্যাখ্যা
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি। 
- মেমোরি ও এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট। 
- এর মাধ্যমে কম্পিউটারের সকল অংশ নিয়ন্ত্রিত হয়।
৫২.
কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
  1. dogpile.com
  2. yahoo.com
  3. microsoft.com
  4. google.com
সঠিক উত্তর:
microsoft.com
উত্তর
সঠিক উত্তর:
microsoft.com
ব্যাখ্যা
• পৃথিবীর বিভিন্ন দেশের তথ্যের ভান্ডার হচ্ছে ওয়েব পেজ।
• ওয়েব পেইজে ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন তথ্য খুঁজতে পারেন।
এরূপ কিছু সার্চ ইঞ্জিন হলো:
- Yahoo.com,
- google.com, 
- altavista.com,
- webcrawler.com, 
- man.com,
- lycos.com, 
- ask.com, 
- dogpile.com.

• মাইক্রোসফট একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এর নতুন সার্চ ইঞ্জিন bing.com।
৫৩.
কোনটি কম্পিউটারের কার্যক্ষমতার উপর ভিত্তি করে বিভক্ত কম্পিউটারের শ্রেণি নয়?
  1. মেইনফ্রেম
  2. ডিজিটাল
  3. মাইক্রো
  4. সুপার
সঠিক উত্তর:
ডিজিটাল
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল
ব্যাখ্যা
- আকার, আয়তন, আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে ৪ ভাগে ভাগ করা যায়।
যথা: সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। 

- আবার গঠন এবং ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়।
যথা: এনালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার।
৫৪.
নিচের কোনটি চীনের মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যম?
  1. Weibo
  2. Koo
  3. Wechat
  4. Zoo
সঠিক উত্তর:
Weibo
উত্তর
সঠিক উত্তর:
Weibo
ব্যাখ্যা
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- টুইটারের বর্তমান CEO - পরাগ আগারওয়াল (নভেম্বর, ২০২১)। 
- টুইটারের প্রতিষ্ঠাতা - জ্যাক ডর্সি। 
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে Tweet বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

- টুইটারের আদলে তৈরি ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম Koo।
- টুইটারের আদলে তৈরি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম Weibo
- Weibo ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর ডেভেলপার - Sina Corporation.

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫৫.
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
  1. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  2. হার্ডওয়্যার ও কন্ট্রোল ইউনিট
  3. হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
  4. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
সঠিক উত্তর:
হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
ব্যাখ্যা
কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিক অবস্থানে স্থাপন করতে হয়।
কম্পিউটারের যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করে যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটার সংগঠন বলে।
কম্পিউটার সংগঠন দুই প্রকার।
যথা-
- হার্ডওয়্যার এবং
- সফটওয়্যার।
৫৬.
নিচের কোন গেইটে যেকোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়?
  1. NOT gate
  2. OR gate
  3. AND gate
  4. None
সঠিক উত্তর:
AND gate
উত্তর
সঠিক উত্তর:
AND gate
ব্যাখ্যা
- AND gate এ দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। 
- এখানে আউটপুট ইনপুট গুলোর যৌক্তিক গুগফলের সমান। 
- AND (অ্যান্ড) গেইটে যেকোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। 
- অর্থাৎ সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়।
- অন্য সকল অবস্থায় আউটপুট 0 হবে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৭.
(১০১০১০১) বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমাল সংখ্যা কত?
  1. ৮১
  2. ৮৯
  3. ৮৫
  4. ৭৯
সঠিক উত্তর:
৮৫
উত্তর
সঠিক উত্তর:
৮৫
ব্যাখ্যা
বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যাটির সমান দশমিক সংখ্যা পাওয়া যাবে।
যেমন:
(১০১০১০১)
= (১ × ২) + (০ × ২) + (১ × ২) + (০ × ২) + (১ × ২) + (০ × ২) + (১ × ২^০) 
= ৬৪ + ০ + ১৬ + ০ + ৪ + ০ + ১
= (৮৫)১০

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৮.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নয়?
  1. অপ্রত্যাশিত সাইট ভিজিট
  2. অপ্রত্যাশিত পাসওয়ার্ড পরিবর্তন হওয়া
  3. কম্পিউটার ক্র্যাশ করে
  4. সবগুলোই লক্ষণ
সঠিক উত্তর:
সবগুলোই লক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই লক্ষণ
ব্যাখ্যা
What are the signs of a computer virus?
A computer virus attack can produce a variety of symptoms. Here are some of them:
1. Frequent pop-up windows.
Pop-ups might encourage you to visit unusual sites. Or they might prod you to download antivirus or other software programs.

2. Changes to your homepage.
Your usual homepage may change to another website, for instance. Plus, you may be unable to reset it.

3. Mass emails being sent from your email account.
A criminal may take control of your account or send emails in your name from another infected computer.

4. Frequent crashes.
A virus can inflict major damage on your hard drive. This may cause your device to freeze or crash. It may also prevent your device from coming back on.

5. Unusually slow computer performance.
A sudden change of processing speed could signal that your computer has a virus.

6. Unknown programs that start up when you turn on your computer.
You may become aware of the unfamiliar program when you start your computer. Or you might notice it by checking your computer’s list of active applications.

7. Unusual activities like password changes.
This could prevent you from logging into your computer.

Source: Norton Website.
৫৯.
ধারাটির ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৩,৫, ৯, ১৭,............
  1. ৩৩
  2. ৩৪
  3. ৫০
  4. ৫২
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
১ম পদ = ৩
২য়পদ = ৩ × ২ - ১ = ৫
৩য় পদ = ৫ × ২ - ১ = ৯
৪র্থ পদ = ৯ × ২ - ১ =১৭
৫ম  পদ = ১৭ × ২ - ১ = ৩৩
৬০.
3টি ক্রমিক জোড় সংখ্যার মধ্যে ১ম ও ২য় সংখ্যার সমষ্টি 166, ২য় ও ৩য় সংখ্যার সমষ্টি 170 এবং ৩য় সংখ্যা ও ১ম সংখ্যার দ্বিগুণের সমষ্টি 250 হলে ২য় সংখ্যাটি কত? 
  1. 80
  2. 82
  3. 84
  4. 86
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা
ধরি,
১ম জোড় সংখ্যাটি = m - 2
২য় জোড় সংখ্যাটি = m
৩য় জোড় সংখ্যাটি = m + 2

প্রশ্নমতে,
 m - 2 + m = 166
2m - 2 = 166
2m = 166 + 2
2m = 168 
m = 84
৬১.
একটি সারিতে ৪৯ জন ছাত্রছাত্রীর মধ্যে আকাশের অবস্থান ১৮ তম। শেষের দিক থেকে তার অবস্থান কততম? 
  1. ৩১তম
  2. ৩২তম
  3. ৩০তম
  4. ৩৩তম
সঠিক উত্তর:
৩২তম
উত্তর
সঠিক উত্তর:
৩২তম
ব্যাখ্যা
সারিতে মোট ছাত্রছাত্রী ৪৯ জন 
শুরুর দিক থেকে আকাশের অবস্থান ১৮ তম 
আকাশের অবস্থানের পিছনে আছে = ৪৯ - ১৮= ৩১ জন 
শেষের দিক থেকে তার অবস্থান = (৩১ + ১) তম 
                                                = ৩২ তম
৬২.
কোন চিত্রটি অন্যগুলোর চেয়ে আলাদা? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
3নং বাদে বাকিগুলোর বাহিরে একটি দাগ ভিতরে দুটি দাগ বিদ্যমান। 
সঠিক উত্তর হবে অপশন গ
৬৩.
একটি সংখ্যার 85% কে 24 এর সাথে যোগ করলে ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? 
  1. 140
  2. 160 
  3. 120
  4. 180
সঠিক উত্তর:
160 
উত্তর
সঠিক উত্তর:
160 
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাটি x 
প্রশ্নমতে,
x এর 85% + 24 = x 
(x এর 85/100) + 24  = x
(17x/20) + 24 = x 
x - (17x/20)  = 24 
(20x - 17x)/20 = 24 
3x/20 = 24 
x = (24 × 20)/3
x = 160
৬৪.
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করলে নিচের কোনটি সঠিক?
a d a e s u g f r   
  1. grandson
  2. stagnation
  3. significant
  4. safeguard 
সঠিক উত্তর:
safeguard 
উত্তর
সঠিক উত্তর:
safeguard 
ব্যাখ্যা
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করলে হবে = safeguard.
৬৫.
6 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
যেহেতু 2, 3, 4 এবং 5 সংখ্যাটি 6 এর সংলগ্ন। তাই 6 এর বিপরীত মুখের সংখ্যা হল 1
৬৬.
a = 0.67 হলে, নিচের কোনটি a অপেক্ষা ছোট হবে?
  1. 1/a2
  2. a2
  3. √a
  4. 1/a
সঠিক উত্তর:
a2
উত্তর
সঠিক উত্তর:
a2
ব্যাখ্যা
a = 0.67 হলে
1/a2 = 1/(0.67)2 = 1/0.4489 = 2.227
1/a =1/0.67 = 1.49
a2 = (0.67)2 = 0.4489
√a =√0.67 = 0.819
৬৭.
পাঁচজন মেয়ে একটা বেঞ্চে ছবি তোলার জন্য বসে আছে। সীমা রানির বামদিকে আর বিন্দুর ডানে। মেরি রানির ডানদিকে। রীতা রানি আর মেরির মাঝে। রীতার ডানে কে বসে আছে?
  1. বিন্দু
  2. রানি
  3. মেরি
  4. সীমা
সঠিক উত্তর:
মেরি
উত্তর
সঠিক উত্তর:
মেরি
ব্যাখ্যা



রীতার ডানে বসে আছে মেরি
৬৮.
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে সর্বনিম্ন কত ওজন প্রয়োগ করতে হবে?
  1. 50kg
  2. 60kg
  3. 150kg
  4. 100kg
সঠিক উত্তর:
50kg
উত্তর
সঠিক উত্তর:
50kg
ব্যাখ্যা
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 300kg/6
                            = 50kg
৬৯.
আসিফের বাবা নজরুল। আসিফের দাদুর মেয়ের ছেলের একজনই মামা। আসিফের সাথে ঐ একজন মামার সম্পর্ক কী? 
  1. ভাই
  2. বাবা
  3. চাচা
  4. দাদা
সঠিক উত্তর:
বাবা
উত্তর
সঠিক উত্তর:
বাবা
ব্যাখ্যা
আসিফের দাদুর মেয়ে আসিফের ফুফু। 
ফুফুর ছেলে আসিফের ফুফাতো ভাই ,
ফুফাতো ভাইয়ের মামা মানেই হলো আসিফের বাবা।
৭০.
ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে কোন চেতনার উন্মেষ ঘটেছিলো?
  1. সাম্প্রদায়িক চেতনা
  2. বাঙালি জাতীয়তাবাদ
  3. ইসলামী জাতীয়তাবাদ
  4. বাংলাদেশি জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
বাঙালি জাতীয়তাবাদ
উত্তর
সঠিক উত্তর:
বাঙালি জাতীয়তাবাদ
ব্যাখ্যা
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে পূর্ব বাংলার জনগণের মধ্যে নিজস্ব জাতীয়তাবোধ তথা বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।

- এই জাতীয়তাবোধের ভিত্তি ছিলো বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি।
- বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের মধ্যে যে জাতীয় ঐক্যের সূচনা হয় তা পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিসংগ্রামের মুখ্য প্রেরণা হিসেবে কাজ করেছিলো।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
৭১.
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
  1. আব্দুল্লাহ আবু সায়িদ
  2. এম. ইউসুফ আলী
  3. শাহজাহান সিরাজ
  4. আবদুল মান্নান
সঠিক উত্তর:
এম. ইউসুফ আলী
উত্তর
সঠিক উত্তর:
এম. ইউসুফ আলী
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- এই অনুষ্ঠানে অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

- এর আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং একইদিন প্রবাসী সরকারের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭২.
বঙ্গবন্ধু ৭ মার্চ কত দফা কর্মসূচি ঘোষণা করেন?
  1. ৪ দফা
  2. ৬ দফা
  3. ১০ দফা
  4. ১২ দফা
সঠিক উত্তর:
১০ দফা
উত্তর
সঠিক উত্তর:
১০ দফা
ব্যাখ্যা
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশে উপস্থিত হয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন।
- এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
- এই ভাষণে মোট ৪টি দাবি ও ১০টি নির্দেশনা বা কর্মসূচির উল্লেখ আছে।
-------------------
৭ মার্চ ভিন্ন এক ঘোষণায় বঙ্গবন্ধু পরবর্তী সাতদিন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দশদফা কর্মসূচি ঘোষণা করেন
যথা -
১. কর না দেওয়ার আন্দোলন অব্যাহত থাকবে,
২. সকল অফিস ও আদালতে ধর্মঘট চলতে থাকবে,
৩. রেল ও বন্দরসমূহ চালু থাকবে। তবে সেনাবাহিনী চলাচলের কাজে শ্রমিক-কর্মচারীরা সহযোগিতা করবে না
৪. রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে গণআন্দোলনের সংবাদ গোপন রাখা যাবে না,
৫. কেবল স্থানীয় এবং আন্তঃজেলার মধ্যে ট্রাঙ্ক ও টেলিফোন যোগাযোগ চালু থাকবে,
৬. সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে,
৭. কোন মাধ্যমেই ব্যাংক পশ্চিম পাকিস্তানে টাকা পাঠাবে না,
৮. প্রতিদিন সব ভবনের উপর কালো পতাকা ওড়ানো হবে,
৯. অন্য সব ক্ষেত্রে ধর্মঘট প্রত্যাহার করা হল, কিন্তু পরিস্থিতির কারণে ধর্মঘট আহবান করা হলে তা পালন করতে হবে,
১০. প্রতিটি মহল্লা, ইউনিয়ন, থানা, মহকুমা এবং জেলায় স্থানীয় আওয়ামী লীগ ইউনিটের নেতৃত্বে একটি করে সংগ্রাম
পরিষদ গঠন করা হবে।
---------------
উক্ত ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু ইয়াহিয়া খান কর্তৃক ঘোষিত জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার প্রশ্নে চারটি পূর্বশর্ত/দাবি আরোপ করেন,
যথা:
ক) অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে,
খ) অবিলম্বে সৈন্যবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে,
গ) প্রাণহানি সম্পর্কে তদন্ত করতে হবে এবং
ঘ) (জাতীয় অধিবেশনের পূর্বেই) জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর কর

[তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।]
৭৩.
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানে সন্নিবেশন করা হয়?
  1. পঞ্চম সংশোধনী
  2. দশম সংশোধনী
  3. একাদশ সংশোধনী
  4. পঞ্চদশ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
- ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী গৃহীত হয়।
- রাষ্ট্রপতি ৩রা জুলাই এই সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- পঞ্চদশ সংশোধনী মাধ্যমে ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ সংবিধানে ষষ্ঠ তফসিল হিসেবে সন্নিবেশন করা হয়।

- একই সংশোধনীতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিল হিসেবে সন্নিবেশিত করা হয়।

বাংলাদেশ সংবিধানে বর্তমানে মোট সাতটি তফসিল রয়েছে।
এগুলো হলো:

প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)
তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
পঞ্চম তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান এবং বাংলা ট্রিবিউন)
৭৪.
বিবিএসের রিপোর্ট অনুসারে বাংলাদেশে স্বাক্ষরতার হার কত শতাংশ?
  1. ৭২.৫ শতাংশ
  2. ৭৪.৩ শতাংশ
  3. ৭৫.৬ শতাংশ
  4. ৭৮.১ শতাংশ
সঠিক উত্তর:
৭৫.৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৭৫.৬ শতাংশ
ব্যাখ্যা
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
- ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৭৫.২ শতাংশ।
- ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৭৫.৬ শতাংশ

(তথ্যসূত্র: SVRS Report-2020)
৭৫.
প্রথম রাবার বাগান গড়ে উঠে কোথায়?
  1. খুলশী
  2. রামু
  3. মালিনীছড়া
  4. সীতাকুণ্ড
সঠিক উত্তর:
রামু
উত্তর
সঠিক উত্তর:
রামু
ব্যাখ্যা
- ১৯৬০ সালে বনবিভাগের উদ্যোগে কক্সবাজার জেলার রামুতে ৩০ একর এবং চট্টগ্রাম জেলার রাউজানে ১০ একর জমিতে প্রথম রাবার বাগান গড়ে তোলা হয়। এর মাধ্যমেই বাংলাদেশে পরিকল্পিতভাবে রাবার চাষ শুরু হয়।

- বর্তমানে চট্টগ্রাম, সিলেট ও টাঙ্গাইল-শেরপুর অঞ্চলে মোট ১৮টি রাবার বাগান রয়েছে।

(তথ্যসূত্র: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইট)
৭৬.
নিচের কোনটি সোনালি আঁশ নামে পরিচিত?
  1. ইলিশ
  2. পাট
  3. রেশম
  4. তুলা
সঠিক উত্তর:
পাট
উত্তর
সঠিক উত্তর:
পাট
ব্যাখ্যা
- বাংলাদেশে পাটকে সোনালি আঁশ বলা হয়।
- অতীতে পাট রপ্তানির মাধ্যমে দেশের প্রায় ৭৫ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হতো বিধায় পাট কে সোনালি আঁশ নামে ডাকা হয়।
- বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয় এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বিশ্বে প্রথম।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৭৭.
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বনভূমি কী ধরনের?
  1. পত্রপতনশীল
  2. ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল
  3. স্রোতজ বনভূমি
  4. ক্রান্তীয় চিরহরিৎ
সঠিক উত্তর:
ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল
উত্তর
সঠিক উত্তর:
ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃষ্টিবহুল উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বিস্তৃত বনভূমি হলো ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি।
- এছাড়া এই বনাঞ্চলের কম বৃষ্টিবহুল এলাকায় পত্রপতনশীল বৃক্ষের উপস্থিতি রয়েছে।

- এটি দেশের বৃহত্তম বনাঞ্চল। এ বনের উদ্ভিদের মধ্যে চাপালিশ, তেলসুর প্রভৃতি প্রধান।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ)
৭৮.
বিবিএসের হিসাবে ২০১৫-১৬ ভিত্তিবছর অনুসারে জিডিপিতে স্থিরমূল্যে কৃষিখাতের অবদান কত শতাংশ?
  1. ১০.২৫ শতাংশ
  2. ১২.০৭ শতাংশ
  3. ১৩.০৪ শতাংশ
  4. ১৪.১৮ শতাংশ
সঠিক উত্তর:
১২.০৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১২.০৭ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০১৫-২০১৬ ভিত্তিবছর অনুসারে ২০২০-২০২১ অর্থবছরে জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- কৃষিখাত : ১২.০৭ শতাংশ
- শিল্পখাত ৩৬.০১ শতাংশ
- সেবাখাত : ৫১.৯২ শতাংশ।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
৭৯.
রামগড় লোকাল ব্যাটালিয়ন কত সালে যাত্রা শুরু করেছিলো?
  1. ১৭৬০ সাল
  2. ১৭৯৫ সাল
  3. ১৮১৫ সাল
  4. ১৮২৯ সাল
সঠিক উত্তর:
১৭৯৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৭৯৫ সাল
ব্যাখ্যা
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ১৭৯৫ সালের ২৯ জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন যাত্রা শুরু করে। এটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পূর্বসূরী প্রতিষ্ঠান।

রামগড় লোকাল ব্যাটালিয়নের ক্রমবিবর্তন:
- রামগড় লোকাল ব্যাটালিয়ন : ২৯ জুন ১৭৯৫
- ফ্রন্টিয়ার গার্ডস : ১৮৬১ সালে
- বেঙ্গল মিলিটারি পুলিশ : ১৮৯১ সালে
- ইস্টার্ণ ফ্রন্টিয়ার রাইফেলস : ১৯২০ সালে
- ইস্ট পাকিস্তান রাইফেলস : ১৯৪৭ সালে
- বাংলাদেশ রাইফেলস : ১৯৭১ সালে
- বর্ডার গার্ডস বাংলাদেশ : ২০ ডিসেম্বর ২০১০।

(তথ্যসূত্র: বিজিবি ওয়েবসাইট)
৮০.
প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ১৯৯৮ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৬ সালে
সঠিক উত্তর:
২০১৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৬ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ।
- ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্য সহ মোট ২১ জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়।

- দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর।
- জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জেলা পরিষদের সংখ্যা ৬১টি।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং পৌরনীতি ও নাগরিকতা ; নবম-দশম শ্রেণী)
৮১.
সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বলা হয়েছে?
  1. প্রথম ভাগে
  2. দ্বিতীয় ভাগে
  3. তৃতীয় ভাগে
  4. চতুর্থ ভাগ
সঠিক উত্তর:
দ্বিতীয় ভাগে
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় ভাগে
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।

এগুলো হলো:
প্রথম ভাগ : প্রজাতন্ত্র
দ্বিতীয় ভাগ : রাষ্ট্র পরিচালনার মূলনীতি
তৃতীয় ভাগ : মৌলিক অধিকার
চতুর্থ ভাগ : নির্বাহী বিভাগ
পঞ্চম ভাগ : আইনসভা
ষষ্ঠ ভাগ : বিচার বিভাগ
সপ্তম ভাগ : নির্বাচন
অষ্টম ভাগ : মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
নবম ভাগ : বাংলাদেশের কর্মবিভাগ
নবম-ক ভাগ : জরুরি বিধানাবলী
দশম ভাগ : সংবিধান সংশোধন
একাদশ ভাগ : বিবিধ।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৮২.
গমের সর্বাধিক চাষ হয় কোন জেলায়?
  1. পাবনা
  2. ঠাকুরগাঁও
  3. দিনাজপুর
  4. রাজশাহী
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
ব্যাখ্যা
- বাংলাদেশে ২০১৯-২০২০ অর্থবছরে ৩.৪২ লক্ষ হেক্টর জমিতে মোট ১২.৪৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়।
গম উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : ঠাকুরগাঁও (১.৮৯ লক্ষ টন)
- দ্বিতীয় : পাবনা (১.০৬ লক্ষ টন)
- তৃতীয় : চাপাইনবাবগঞ্জ (১.০৫ লক্ষ টন)।

(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওয়েবসাইট)
৮৩.
বাংলাদেশ সম্প্রতি কোন সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছে?
  1. জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন
  2. বিশ্ব খাদ্য কর্মসূচি
  3. ক + খ
  4. জাতিসংঘ জনসংখ্যা তহবিল
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
- বাংলাদেশ সম্প্রতি ২০২২ সালের জন্যে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন ও নারী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সংস্থা দুটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

- এছাড়া ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামিম আহসান ২০২২ মেয়াদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে,
- জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট নেদারল্যান্ডসের ইয়োকা ব্র্যান্ডিট।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮৪.
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোন সামরিক জোটটি গড়ে উঠেছিলো?
  1. আসিয়ান
  2. সেন্টো
  3. কোয়াড
  4. সিয়াটো
সঠিক উত্তর:
সিয়াটো
উত্তর
সঠিক উত্তর:
সিয়াটো
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ব্লকের মধ্যকার দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধ নামে পরিচিত।
- স্নায়ুযুদ্ধকালীন সময়ে ১৯৫৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিয়াটো (SEATO-Southeast Asian Treaty Organization) নামে সামরিক জোট গড়ে উঠে।

এই জোটের সদস্য ছিলো ৮টি দেশ।
এগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র
- গ্রেট ব্রিটেন
- ফ্রান্স
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- থাইল্যান্ড
- ফিলিপাইন এবং
- পাকিস্তান।

- সিয়াটো জোটের সদরদপ্তর ছিলো ব্যাংককে। পাকিস্তান ১৯৭৩ সালে সিয়োটো জোট ত্যাগ করে। ১৯৭৭ সালে সিয়োটো জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

অন্যদিকে,
- আসিয়ান (১৯৬৭) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক রাজনৈতিক সংগঠন।
- সেন্টো (CENTO-১৯৫৫) বা বাগদাদ প্যাক্ট বা মিডল ইস্ট ট্রিটি অর্গানাইজেশন হলো স্নায়ুযুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং যুক্তরাজ্যের সমন্বয়ে গড়ে উঠা সামরিক জোট।
- কোয়াড হলো চীনের উত্থান রোধে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামরিক জোট।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৮৫.
কোন দেশকে ব্রেডবাস্কেট অব ইউরোপ বলা হয়?
  1. ফ্রান্স
  2. সুইডেন
  3. পর্তুগাল
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
- ইউক্রেনকে ইউরোপের ব্রেডবাস্কেট বলা হয়
- ইউরোপের কৃষিপণ্য চাহিদার উল্লেখযোগ্য অংশ ইউক্রেন থেকে সরবরাহ হওয়ায় ইউক্রেনকে ইউরোপের ব্রেডবাস্কেট বলা হয়।

- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং বিবিসি ওয়ার্ল্ড)
৮৬.
ফিনল্যান্ডের আইনসভার নাম কী?
  1. আলথিং
  2. এডুসকুন্ডা
  3. ফোকেটিং
  4. সেটট ডুমা
সঠিক উত্তর:
এডুসকুন্ডা
উত্তর
সঠিক উত্তর:
এডুসকুন্ডা
ব্যাখ্যা
- ফিনল্যান্ডের আইনসভার নাম : এডুসকুন্ডা

অন্যদিকে,
আলথিং : আইসল্যান্ডের আইনসভা
স্টেট ডুমা : রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ
ফোকেটিং : ডেনমার্কের আইনসভা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৭.
কোন কোন দেশগুলোকে 'গোল্ডেন ক্রিসেন্ট' অভিহিত করা হয়?
  1. থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার
  2. ভারত, বাংলাদেশ ও নেপাল
  3. পাকিস্তান, ইরান ও আফগানিস্তান
  4. মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা
সঠিক উত্তর:
পাকিস্তান, ইরান ও আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান, ইরান ও আফগানিস্তান
ব্যাখ্যা
- গোল্ডেন ক্রিসেন্ট হলো পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্যকার মাদক চোরাচালান পথ।

অন্যদিকে,
- থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মধ্যকার মাদক উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গল নামে পরিচিত।
- ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যকার মাদক চোরাচালান পথ গোল্ডেন ওয়েজ নামে পরিচিত।

(তথ্যসূত্র: UNODC ওয়েবসাইট)
৮৮.
বিমসটেক কোন ধরনের জোট?
  1. রাজনৈতিক
  2. নৌ চলাচল
  3. নিরাপত্তা সহযেগিতা
  4. অর্থনৈতিক
সঠিক উত্তর:
অর্থনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক
ব্যাখ্যা
- বিমসটেক (BIMSTEC- The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে চারটি দেশের সমন্বয়ে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।

- সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।

(তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট)
৮৯.
২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. স্টকহোম
  2. অটোয়া
  3. কাজান
  4. বেইজিং
সঠিক উত্তর:
বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা
- ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ সালের ৪-২০ ফেব্রুয়ারি চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হয়।

শীর্ষ পদক বিজয়ী দেশ:
- নরওয়ে : ৩৭টি পদক (১৬টি স্বর্ণ)
- তাইওয়ান : ৩২টি পদক (৬টি স্বর্ণ)
- জার্মানি : ২৭টি পদক (১২টি স্বর্ণ)।

(তথ্যসূত্র: অলিম্পিক কমিটি ওয়েবসাইট)
৯০.
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন কে?
  1. ডেভিড ডিওপ
  2. ওলগা টুকারচুক
  3. ড্যামন গ্যালগেট
  4. হারনাজ সান্ধু
সঠিক উত্তর:
ডেভিড ডিওপ
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড ডিওপ
ব্যাখ্যা
- ২০২১ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন ফ্রান্সের সাহিত্যিক ডেভিড ডিওপ
- ডেভিড ডিওপ প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন।
- তার দ্বিতীয় উপন্যাস এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক উপন্যাসের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন। পুরস্কারের অর্ধেক পাবেন গ্রন্থটির ইংরেজি অনুবাদক আনা মসচোভাকিস।

অন্যদিকে,
দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট ২০২১ সালে দ্য প্রমিস উপন্যাসের জন্যে বুকার পুরস্কার লাভ করেন।

(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
৯১.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
  1. পারমাণবিক শক্তি
  2. প্রাকৃতিক গ্যাস
  3. জিও থার্মাল
  4. জলবিদ্যু
সঠিক উত্তর:
প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
- জীবাশ্ম জ্বালানি হলো এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।
- এসব জীবাশ্ম জ্বালানিসমূহ অনবায়নযোগ্য। অর্থাৎ এসব জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের মজুদ সীমিত।

বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে:
- প্রাকৃতিক গ্যাস
- খনিজ তেল
- কয়লা প্রভৃতি।

অন্যদিকে,
- পারমাণবিক শক্তি, জিও থার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়ু, সৌরতাপ প্রভৃতি হলো নবায়নযোগ্য জ্বালানি।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট)
৯২.
কোনটির দ্বারা আকস্মিকভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন সংঘটিত হয়?
  1. বিচূর্ণীভবন
  2. নগ্নীভবন
  3. ভূমিকম্প
  4. অপসারণ
সঠিক উত্তর:
ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকম্প
ব্যাখ্যা
- প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠ পরির্তনের প্রক্রিয়া দুটো। এগুলো হলো:
- আকস্মিক পরিবর্তন ও
- ধীর পরিবর্তন।

আকস্মিক পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে রয়েছে:
- ভূমিকম্প
- অগ্ন্যুৎপাত

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৩.
পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি?
  1. বৈকাল
  2. টিটিকাকা
  3. হুরন
  4. ট্যাঙ্গানিকা
সঠিক উত্তর:
টিটিকাকা
উত্তর
সঠিক উত্তর:
টিটিকাকা
ব্যাখ্যা
- পৃথিবীর উচ্চতম হ্রদ হলো টিটিকাকা। 
- এটি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় বলিভিয়া-পেরু সীমান্তে অবস্থিত।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এটির উচ্চতা প্রায় ৩,৮১০ মিটার। আয়তন ৮,৩০০ বর্গ কিলোমিটার।

অন্যদিকে,
- বৈকাল (রাশিয়া) পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম হ্রদ।
- কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম ও বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
- সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
- লেক আসাল (জিবুতি) সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৯৪.
উৎপত্তি স্থান থেকে শাখা-প্রশাখার মাধ্যমে যে বিস্তৃর্ণ অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কী বলা হয়?
  1. দোয়াব
  2. নদীসংগম
  3. অববাহিকা
  4. নদী উপত্যকা
সঠিক উত্তর:
অববাহিকা
উত্তর
সঠিক উত্তর:
অববাহিকা
ব্যাখ্যা
- উৎপত্তি স্থান থেকে শাখা-প্রশাখার মাধ্যমে যে বিস্তৃর্ণ অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয়ে নদী সমুদ্র বা হ্রদে পতিত হয় সেই সমগ্র অঞ্চলকে নদী অববাহিকা বলে

অন্যদিকে,
- প্রবাহমান দুটো নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলা হয়।
- যে উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলা হয়।
- দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদীসংগম বলে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৫.
নিচের কোনটি প্লাইস্টোসিনকালের ভূমিরূপ?
  1. নীলগিরি পাহাড়
  2. সুন্দরবন
  3. বরেন্দ্রভূমি
  4. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণী
সঠিক উত্তর:
বরেন্দ্রভূমি
উত্তর
সঠিক উত্তর:
বরেন্দ্রভূমি
ব্যাখ্যা
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলো:
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের চত্বরভূমি
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়াল গড়ের চত্বরভূমি এবং কুমিল্লার লালমাই পাহাড় প্লাইস্টোসিনকালের ভূমিরূপের অন্তর্ভুক্ত। আজ থেকে প্রায় পঁচিশ হাজার বছর আগে এরূপ ভূমিরূপ সৃষ্টি হয়।

অন্যদিকে,

নীলগিরি পাহাড় ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণী : টারশিয়ারি যুগের ভূমিরূপ
- সুন্দরবন : সাম্প্রতিককালের প্লাবন ভূমিরূপ।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৬.
নিচের কোনটি পাললিক শিলা?
  1. কোয়ার্টজাইট
  2. গ্রানাইট
  3. ব্যাসল্ট
  4. বেলেপাথর
সঠিক উত্তর:
বেলেপাথর
উত্তর
সঠিক উত্তর:
বেলেপাথর
ব্যাখ্যা
ভূত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। গঠন অনুসারে শিলা তিন প্রকার।
যথা:
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা ও
- রূপান্তরিত শিলা।

পলি সঞ্চিত হয়ে গঠিত শিলা পাললিক শিলা নামে পরিচিত।
পাললিক শিলার মধ্যে রয়েছে:
- বেলেপাথর
- চুনাপাথর
- কাঁদাপাথর
- কয়লা
- কেওলিন
- শেল প্রভৃতি।

অন্যদিকে,
- গ্রানাইট : অন্তঃজ আগ্নেয় শিলা
- ব্যাসল্ট : বহিঃজ আগ্নেয় শিলা
- কোয়ার্টজাইট : রূপান্তরিত শিলা।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৭.
কত সালের ঘূর্ণিঝড়ে সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায়?
  1. ১৯৬৬ সাল
  2. ১৯৭০ সাল
  3. ১৯৯১ সাল
  4. ২০০৭ সাল
সঠিক উত্তর:
১৯৭০ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০ সাল
ব্যাখ্যা
- ১৯৬০ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে ৫০টির অধিক সাইক্লোন বা ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।
- এদের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ছিলো ১৯৭০ সালে আঘাত হানা সাইক্লোন। এই ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লক্ষাধিক মানুষ মারা যায়।

- এছাড়া ১৯৬১, ১৯৬৩, ১৯৬৫, ১৯৮৫, ১৯৯১, ২০০৭ ও ২০০৯ সালের ঘূর্ণিঝড়ও ব্যাপক মাত্রার ছিলো।
- ১৯৯১ সালে সংঘটিত ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ২২৫ কিমি।

(তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৯৮.
অধিকার ভোগের জন্যে প্রয়োজন-
  1. নিয়মিত কর প্রদান
  2. নৈতিক শিক্ষা
  3. কর্তব্য পালন
  4. আইনের শাসন
সঠিক উত্তর:
কর্তব্য পালন
উত্তর
সঠিক উত্তর:
কর্তব্য পালন
ব্যাখ্যা
- অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
- নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য।
- অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলদ্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন।

- তবে অধিকার ভোগের জন্যে নাগরিকদেরকে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয় যা কর্তব্য নামে পরিচিত। কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগ প্রত্যাশিত নয়। অধিকার ভোগের জন্যে কর্তব্য পালন অত্যাবশ্যক। অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৯৯.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা কীসের ভিত্তিতে পরস্পরের সাথে আবদ্ধ থাকে?
  1. শ্রদ্ধাবোধ
  2. সমজাতীয় স্বার্থ
  3. রাজনৈতিক কর্মসূচি
  4. জাতীয় ঐক্য
সঠিক উত্তর:
সমজাতীয় স্বার্থ
উত্তর
সঠিক উত্তর:
সমজাতীয় স্বার্থ
ব্যাখ্যা
- চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো নির্দলীয়, অরাজনৈতিক ও বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টি।
- চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে।

- চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূখ্য উদ্দেশ্য হলো সরকারি নীতি ও সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করা। এদের কোন বৃহৎ বা জাতীয় লক্ষ্য থাকে না।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)
১০০.
নিচের কোনটি সুশাসনকে বাঁধাগ্রস্ত করে?
  1. জবাবদিহিতা
  2. সৃজনশীলতা
  3. কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা
  4. নৈতিকতা
সঠিক উত্তর:
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা
ব্যাখ্যা
- সুশাসন হলো উত্তমরূপে শাসন বা যথার্থ শাসন। অংশগ্রহণ, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হিসেবে কাজ করে।

-অন্যদিকে,
নৈতিকতা কিংবা সৃজনশীলতা সুশাসনের ক্ষেত্রে আবশ্যক নয়।
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা জনগণের মৌলিক অধিকারকে সংকোচিত করে যা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১০১.
জিটুসি নিচের কোনটিকে নির্দেশ করে?
  1. সরকারের সাথে সরকারের মিথস্ক্রিয়া
  2. সরকারের সাথে ব্যবসা-বাণিজ্য
  3. সরকারের সাথে কর্মচারিদের ক্রিয়া-প্রতিক্রিয়া
  4. সরকারের সাথে জনগণের মিথস্ক্রিয়া 
সঠিক উত্তর:
সরকারের সাথে জনগণের মিথস্ক্রিয়া 
উত্তর
সঠিক উত্তর:
সরকারের সাথে জনগণের মিথস্ক্রিয়া 
ব্যাখ্যা
- জিটুসি (গভর্নমেন্ট টু সিটিজেন) সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে।
- এই মডেলের সাহায্যে নাগরিকগণ সরকারের বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকে।

অন্যদিকে,
জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) হলো সরকারের সাথে সরকারের বা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যকার মিথস্ক্রিয়া।
জিটুই (গভর্নমেন্ট টু এমপ্লয়ি) সরকারের সাথে সরকারি কর্মচারীদের ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে।
জিটুবি হলো সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)