পরীক্ষা - ২৩:
বিষয়: গণিত
বিষয়: টপিক: শতকরা, লাভ ও ক্ষতি।
সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন
১.
০.০৪ এর ৭৫% কত =?
ক
০.০২
খ
০.০১৫
গ
০.০৪
ঘ
০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪ এর ৭৫% কত =?
সমাধান, ০.০৪ এর ৭৫% = (৪/১০০) এর (৭৫/১০০) = ০.০৩
২.
৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক
২০%
খ
৪০%
গ
১৫%
ঘ
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান: ১৫ টি কলমের ক্রয়মূল্য = ৭৫ টাকা ১ টি কলমের ক্রয়মূল্য = ৭৫/১৫ = ৫ টাকা আবার, ১৫ টি কলমের বিক্রয়মূল্য = ১০৫ টাকা ১ টি কলমের বিক্রয়মূল্য = ১০৫/১৫ টাকা = ৭ টাকা
∴ লাভ = (৭ - ৫) টাকা = ২ টাকা
∴ ৫ টাকায় লাভ হয় = ২ টাকা ∴ ১ টাকায় লাভ হয় = ২/৫ টাকা ∴ ১০০ টাকায় লাভ হয় = (২ × ১০০)/৫ = ৪০ টাকা = ৪০% লাভ
৩.
২৫ টাকার ১২% কত =?
ক
৩ টাকা
খ
৫ টাকা
গ
৪ টাকা
ঘ
৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ টাকার ১২% কত =?
সমাধান: ২৫ টাকার ১২% = ২৫ এর (১২/১০০) = (২৫ × ১২)/১০০ টাকা = ৩ টাকা
৪.
কোন বিক্রেতা ২০মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২৫মিটার কাপড়ের সেই মূল্যে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক
২০% ক্ষতি
খ
২৫% লাভ
গ
২০% লাভ
ঘ
২৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বিক্রেতা ২০মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২৫মিটার কাপড়ের সেই মূল্যে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান: মনেকরি, কাপড়ের ক্রয়মূল্য = ক টাকা ২০ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ক টাকা ১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ক/২০ টাকা
২৫ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ক টাকা ১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ক/২৫ টাকা