পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ২৩: বিষয়: গণিত বিষয়: টপিক: শতকরা, লাভ ও ক্ষতি। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
০.০৪ এর ৭৫% কত =?
  1. ০.০২
  2. ০.০১৫
  3. ০.০৪
  4. ০.০৩
সঠিক উত্তর:
০.০৩
উত্তর
সঠিক উত্তর:
০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪ এর ৭৫% কত =?

সমাধান,
০.০৪ এর ৭৫%
= (৪/১০০) এর (৭৫/১০০)
= ০.০৩
.
৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ৪০%
  3. ১৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
১৫ টি কলমের ক্রয়মূল্য = ৭৫ টাকা
১ টি কলমের ক্রয়মূল্য = ৭৫/১৫
= ৫ টাকা
আবার,
১৫ টি কলমের বিক্রয়মূল্য = ১০৫ টাকা
১ টি কলমের বিক্রয়মূল্য = ১০৫/১৫ টাকা
= ৭ টাকা

∴ লাভ = (৭ - ৫) টাকা
= ২ টাকা

∴ ৫ টাকায় লাভ হয় = ২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২ × ১০০)/৫ = ৪০ টাকা
= ৪০%  লাভ
.
২৫ টাকার ১২% কত =?
  1. ৩ টাকা
  2. ৫ টাকা
  3. ৪ টাকা
  4. ৬ টাকা
সঠিক উত্তর:
৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ টাকার ১২% কত =?

সমাধান: 
২৫ টাকার ১২% 
= ২৫ এর (১২/১০০)
= (২৫ × ১২)/১০০ টাকা
= ৩ টাকা
.
কোন বিক্রেতা ২০মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২৫মিটার কাপড়ের সেই মূল্যে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 
  1. ২০% ক্ষতি
  2. ২৫% লাভ
  3. ২০% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
২০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বিক্রেতা ২০মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২৫মিটার কাপড়ের সেই মূল্যে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
মনেকরি,
কাপড়ের ক্রয়মূল্য = ক টাকা
২০ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ক টাকা
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ক/২০ টাকা

২৫ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ক টাকা
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ক/২৫ টাকা

∴ ক্ষতি = (ক/২০) - (ক/২৫)
= (৫ক - ৪ক)/১০০
= ক/১০০

∴ ক/২০ টাকায় ক্ষতি হয় = ক/১০০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (ক/১০০) × (২০/ক) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় =(ক/১০০) × (২০/ক) × ১০০ টাকা
= ২০ টাকা

∴ শতকরা ক্ষতি = ২০%
.
১৬ কোন সংখ্যার ৮০% =?
  1. ৩৪
  2. ২৫
  3. ৩০
  4. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ কোন সংখ্যার ৮০% =?

সমাধান:  
মনেকরি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৮০% = ১৬
বা, ক এর (৮০/১০০) = ১৬
বা, ক = (১৬ × ১০০)/৮০
∴ ক = ২০

∴ সংখ্যাটি = ২০
.
রুম্মানের কাছে কিছু মার্বেল ছিল, সে তার ভাইকে ৩৫% মার্বেল দেওয়ার পর তার ভাই ১০৫ টি মার্বেল পেল। রুম্মানের নিকট কতটি মার্বেল ছিল?
  1. ২০০ টি
  2. ৩২০ টি
  3. ৩০০ টি
  4. ৪০০ টি
সঠিক উত্তর:
৩০০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রুম্মানের কাছে কিছু মার্বেল ছিল, সে তার ভাইকে ৩৫% মার্বেল দেওয়ার পর তার ভাই ১০৫ টি মার্বেল পেল। রুম্মানের নিকট কতটি মার্বেল ছিল?

সমাধান:
মনেকরি ,
রুম্মানের নিকট মার্বেল আছে = ক সংখ্যাক

প্রশ্নমতে,
ক এর ৩৫% = ১০৫ টি
বা, ক এর (৩৫/১০০) = ১০৫ টি
বা, ক = (১০৫ × ১০০)/৩৫ টি
∴ ক = ৩০০ টি

∴ রুম্মানের নিকট মার্বেল আছে = ৩০০ টি
.
প্রতি হালি ৮২ টাকা ধরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি কমলা ৫০ টাক ধরে বিক্রি করলে কত ক্ষতি হবে?
  1. ৪৫০ টাকা
  2. ৪৮০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৪৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি হালি ৮২ টাকা ধরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি কমলা ৫০ টাক ধরে বিক্রি করলে কত ক্ষতি হবে?

সমাধান: 
৫ ডজন কমলা = ৫ × ১২ =  ৬০ টি কমলা 

৪  টি কমলার ক্রয়মূল্য = ৮২ টাকা 
১ টি কমলার ক্রয়মূল্য = ৮২/৪ টাকা
৬০ টি কমলার ক্রয়মূল্য = (৮২ × ৬০)/৪ টাকা
= ১২৩০ টাকা

আবার,
৪ টি কমলার বিক্রয়মূল্য = ৫০ টাকা 
১ টি কমলার বিক্রয়মূল্য = ৫০/৪ টাকা 
৬০ টি কমলার বিক্রয়মূল্য = (৬০ × ৫০)/৪ টাকা
= ৭৫০ টাকা

∴ ক্ষতি = ( ১২৩০ - ৭৫০) টাকা
= ৪৮০ টাকা
.
৪৫ এর (২/৩)% = কত?
  1. ২/৫
  2. ৩/৮
  3. ৩/১০
  4. ৩/৫
সঠিক উত্তর:
৩/১০
উত্তর
সঠিক উত্তর:
৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ এর (২/৩)% = কত?

সমাধান:
৪৫ এর ২/৩% 
=৪৫ এর (২/৩) × ১০০
= (৪৫ × ২)/৩০০
= ৯০/৩০০
= ৩/১০
.
একটি ঘড়ি ৬৬৫ টাকা বিক্রি করলে ৫% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে ১০% লাভ হবে?
  1. ৭৭০ টাকা
  2. ৭৯০ টাকা 
  3. ৭৮০ টাকা
  4. ৭৫০ টাকা
সঠিক উত্তর:
৭৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৬৬৫ টাকা বিক্রি করলে ৫% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে ১০% লাভ হবে?

সমাধান: 
মনেকরি,
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
৫% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ৫) টাকা 
= ৯৫ টাক 

বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ৬৬৫ টাকা হলে ক্রয়মূল্য = (৬৬৫ × ১০০)/৯৫ টাকা
= ৭০০ টাকা

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা 
ক্রয়মূল্য ৭০০ টাকা হলে বিক্রয়মূল্য =(৭০০ × ১১০/১০০) টাকা 
= ৭৭০ টাকা
১০.
বাবুল সাহেব তার সম্পত্তির ২০% দান করলেন। তিনি যদি ৭,০০০ টাকা দান করেন, তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত?
  1. ৩৫,০০০ টাকা
  2. ৩৭,০০০ টাকা
  3. ৩২,০০০ টাকা
  4. ৩৪,০০০ টাকা
সঠিক উত্তর:
৩৫,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বাবুল সাহেব তার সম্পত্তির ২০% দান করলেন। তিনি যদি ৭,০০০ টাকা দান করেন, তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত?

সমাধান: 
মনেকরি,
বাবুল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ = ক
প্রশ্নমতে,
ক এর ২০% = ৭,০০০ টাকা
বা, ক এর ২০/১০০ = ৭,০০০ টাকা
বা, ক = (৭,০০০ × ১০০)/২০ টাকা
∴  ক = ৩৫,০০০ টাকা
১১.
সালমান সাহেবের বেতন ৩৫% বেড়ে যাওয়া পর তিনি ৬৭,৫০০ টাকা বেতন পান। তার পূর্বের বেতন কত ছিল?
  1. ৪৫,০০০ টাকা
  2. ৫০,০০০ টাকা
  3. ৬০,০০০ টাকা
  4. ৪৭,৫০০ টাকা
সঠিক উত্তর:
৫০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালমান সাহেবের বেতন ৩৫% বেড়ে যাওয়া পর তিনি ৬৭,৫০০ টাকা বেতন পান। তার পূর্বের বেতন কত ছিল?

সমাধান: 
মনেকরি ,
সালমান সাহেবের বেতন = ১০০ টাকা
৩৫% বেতন বৃদ্ধির পর তাঁর বেতন = (১০০ + ৩৫) টাকা
= ১৩৫ টাকা

নতুন বেতন ১৩৫ টাকা হলে, পূর্বের বেতন ছিল = ১০০ টাকা
নতুন বেতন ১ টাকা হলে, পূর্বের বেতন ছিল = ১০০/১৩৫ টাকা
নতুন বেতন ৬৭,৫০০ টাকা হলে, পূর্বের বেতন ছিল = (৬৭,৫০০ × ১০০)/১৩৫ টাকা
= ৫০,০০০ টাকা
১২.
৭০ এর ২০% এর ৫০% কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭০ এর ২০% এর ৫০% কত?

সমাধান:
= ৭০ এর ২০% এর ৫০% 
= ৭০ এর (২০/১০০) এর (৫০/১০০)
= ৭
১৩.
এক ডজন কলম ১৪৪ টাকা ক্রয় করে ১ টি কলম ১৫ টাক বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 
  1. ২০%
  2. ২৫%
  3. ২১%
  4. ১৪%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলম ১৪৪ টাকা ক্রয় করে ১ টি কলম ১৫ টাক বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 

সমাধান: 
১ ডজন = ১২ টি
১২ টি কলমের দাম = ১৪৪ টাকা 
১ টি কলমের দাম = ১৪৪/১২ টাকা
= ১২ টাকা 

১ টি কলম বিক্রি করে = ১৫ টাকা 

∴ লাভ = (১৫ - ১২) টাকা 
= ৩ টাকা 

∴ শতকরা লাভ = (৩ × ১০০)/১২ টাকা
= ২৫%
১৪.
০.১ এর ১% =?
  1. ০.০০১
  2. ০০.১
  3. ০.০১০
  4. ০.০০০১
সঠিক উত্তর:
০.০০১
উত্তর
সঠিক উত্তর:
০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর ১% =?

সমাধান:
=০.১ এর ১% 
= (১/১০) এর (১/১০০)
= ১/১০০০
= ০.০০১