পরীক্ষা আর্কাইভ

BASIC Bank Ltd. - Assistant officer (Cash)

পরীক্ষাBIBMতারিখ১৭ জানুয়ারি, ২০১৪সময়45 minutes৫৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
BASIC Bank Ltd. Post name: Assistant officer (Cash) (গ্রেড-১০) Exam Date: 17.01.2014 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

BASIC Bank Ltd. - Assistant officer (Cash)

BIBM · ১৭ জানুয়ারি, ২০১৪ · ৫৭ প্রশ্ন

.
Question (1 to 10) : Circle the correct answer:-
১.বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে?
  1. চাকু, চাকর
  2. খন্দর, হরতাল
  3. চা, চিনি
  4. রিক্সা, রেস্তোরাঁ
ব্যাখ্যা
• চা
- চীনা শব্দ। 
অর্থ: 
- বাংলাদেশ ভারত চীন শ্রীলঙ্কা প্রভৃতি দেশের পাহাড়ি অঞ্চলের গুল্মজাতীয় উদ্ভিদের (Camellia sinensis) প্রক্রিয়াজাত কচি পাতা।
- ফুটন্ত জলে ওই পাতা সিক্ত করে প্রাপ্তপানীয়বিশেষ।
- চায়ের সঙ্গে পরিবেশিত হালকাআহার্য।

• চিনি 
- অর্ধ তৎসম শব্দ। 
অর্থ: 
- আখ বিট প্রভৃতি উদ্ভিদের নির্যাস থেকে উৎপন্ন কেলাসিত মিষ্ট পদার্থবিশেষ। 

• চাকু (বিশেষ্য)
- তুর্কি শব্দ। 
অর্থ: 
- ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি।

• চাকর (বিশেষ্য)
- ফারসি শব্দ। 
অর্থ: 
- ভৃত্য; পরিচর্যাকারী; সেবক; পরিচারক। 
- কর্মচারী; নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য নিযুক্ত বেতনভোগী ব্যক্তি। 
- আজ্ঞাবহ; তাঁবেদার।

• হরতাল (বিশেষ্য)
- গুজরাটি শব্দ। 
অর্থ: 
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন,
- হাট-বাজার, দোকান-পাট,
- অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

• রিকশা 
- জাপানি শব্দ। 
অর্থ: 
- মনুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়ক্যান। 

• রেস্তোরাঁ (বিশেষ্য)
- ফারসি শব্দ। 
অর্থ: 
- হোটেলবিশেষ;
- চায়ের দোকান।

[বাংলা একাডেমি অভিধান অনুসারে চিনি অর্ধ তৎসম শব্দ যা 'শর্করা শব্দ' থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু ৯ম - ১০ম শ্রেনির ব্যাকরণ বই অনুযায়ী চিনি চীনা শব্দ। তাই অপশনগুলোর মধ্যে অধিক গ্রহনযোগ্য হিসেবে চা,চিনি উত্তর নেওয়া হলো।]

সূত্র: বাংলা একাডেমি আধুনিক অভিধান ও অভিগম্য অভিধান। 
.
‘বাঙ্গালীর ইতিহাস’ বইটি লেখক কে?
  1. নীহাররঞ্জন রায়
  2. আর.সি.মজুমদার
  3. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  4. আবদুল কাদির
ব্যাখ্যা
• নীহাররঞ্জন রায়, ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন।
মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে নীহাররঞ্জন রায় এর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।

তাঁর রচিত গ্রন্থ:
- Maurya and Sunga Art (১৯৪৭) 
- বাঙ্গালীর ইতিহাস (১৯৪৯) 
- Nationalism in India 
- Idea and Image of Indian Art.

তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে:
- Mughal Court Painting (১৯৭৪),
- The Sikh Gurus and the Sikh Society (১৯৭০),
- Dutch Activities in the East (সম্পাদিত, ১৯৪৬),
- An Approach to Indian Art (১৯৭৪)।

উৎস: বাংলাপিডিয়া।
.
ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কি?
  1. বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
  2. বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
  3. বিশেষ্যের অভাব দূর করা
  4. ভাষায় শব্দ সম্পদ বৃদ্ধি করা
ব্যাখ্যা
• সর্বনাম: 
- সর্বনাম বাক্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে। 
- সর্বনাম অনেক ক্ষেত্রে বিশেষ্য, বিশেষ্যগুচ্ছ কিংবা বিশেষ্যস্থানীয় ব্যাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হয়। 
- বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করে। 

যেমন,
- বিশেষ্যের পরিবর্তে: ডাক্তার অসুস্থ, তিনি রোগী দেখতে আসবেন না। 
- এখানে বিশেষ্য: ডাক্তার, আর সর্বনাম: তিনি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
.
‘কর্মভোগ এড়ানো যায় না’ এখানে ‘কর্ম’ কোন অর্থে প্রকাশ করছে?
  1. পেশা
  2. অনুষ্ঠান
  3. কৃতকর্ম
  4. কর্তব্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কর্মভোগ এড়ানো যায় না' বাক্যে 
'কর্ম' শব্দটি দ্বারা কৃতকর্ম বা দুষ্কর্মের পরিণাম।অর্থ প্রকাশ করছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
  1. ক্লান্তিহীন
  2. অক্লান্ত
  3. অক্লান্ত কর্মী
  4. অবিশ্রাম
ব্যাখ্যা
• 'কর্মে যাহার ক্লান্তি নাই' - অক্লান্ত কর্মী।

গুরত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
  1. সাহায্যকারী
  2. তোষামুদে
  3. বাদক
  4. স্বাস্থ্যহীন লোক
ব্যাখ্যা
• 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ 'তোষামুদে'। 

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
ঢাকের বাঁয়া - যার কোন মূল্য নেই
নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘তুমি এতক্ষণ কী করেছ?’ এই বাক্যে ‘কী’ কোন পদ?
  1. বিশেষণ
  2. অব্যয়
  3. সর্বনাম
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• 'তুমি এতক্ষণ করেছ' এই বাক্যে 'কী' প্রশ্নবাচক সর্বনাম পদ।

• বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে।
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু সর্বনামসমূহ-
ব্যক্তিবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে ইত্যাদি।
আত্মবাচক: নিজে, স্বয়ং, খোদ, আপনি।
প্রশ্নবাচক: কে, কি, কী, কোন, কার, কাহার, কিসে?
দূরত্ববাচক: ঐ, ঐসব।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
  1. বেদান্ত চন্দ্রিকা
  2. বেদান্ত গ্রন্থ
  3. বেদান্ত সার
  4. পথ্য প্রদান
ব্যাখ্যা
• বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে ।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
- রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্মসমাজ' স্থাপন করেন।
- রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন। 
- তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।

তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো-
- বেদান্তগ্রন্থ,
- বেদান্ত সার,
- পথ্য প্রদান, 

- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার,
- সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।

- বিঃদ্রঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ বেদান্ত চন্দ্রিকা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
  1. মি. উইলিয়াম
  2. উইলিয়াম কেরি
  3. রামরাম বসু
  4. জেসি মার্শম্যান
ব্যাখ্যা
• ফোর্ট উইলিয়াম কলেজ: 
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন। 
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।

 • উইলিয়াম কেরী: 
- উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি ।
- বাংলা গদ্যের বিকাশে তাঁর অবদান সর্বাধিক ।
- তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ) এবং বাংলাপিডিয়া। 
১০.
সন্ধির প্রধান সুবিধা কি?
  1. উচ্চারণের সুবিধা
  2. লেখার সুবিধা
  3. শোনার সুবিধা
  4. পড়ার সুবিধা
ব্যাখ্যা
সন্ধি: 
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। 
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। 
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়। 
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮)।
১১.
Question (11 to 13): Read the following passages and answer the questions given below:
At the turn of the twentieth century, people's attitudes toward money were far more conservative than they are today. Borrowing and being in debt were viewed as a moral failing, almost as a disgrace. Thrift and saving were highly prized, and people who needed to borrow to make ends meet were seen as careless, unreliable, or extravagant. The focus in the economy as a whole was on developing large corporations like railroads, oil companies and other companies that produced basic goods and services.
Then, in the 1920s, the economy changed. A huge network of bank and financial institutions developed, helping money to move more quickly and easily through the economy. At the same time, the economy was increasing its focus on consumer goods clothing, cars, household appliances and other things that individuals buy. To help promote the sale of these items, consumers were encouraged to by on credit. If they could not afford an item right away, a store or a bank might lend them the money, which they could pay back in installments.
With the development of consumer credit and installment purchases, people's attitudes toward debt and spending changed. The model citizen was no longer someone who was thrifty, buying only what he or she needed. People were respected less for being thrifty than for knowing how to use their money to buy as many things as possible an attitude that persists at the turn of the twenty- first century.

১১. What is the main idea of the passage?
  1. People are generally less conservative than they were in the past
  2. Being thrifty is a value that persists at the turn of the twenty-first century.
  3. In the 1920s, the economy focused more on consumer goods than on corporations.
  4. Changes in the economy and consumer credit have altered attitudes toward money.
ব্যাখ্যা
- বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি ভাবা হতো ব্যক্তির নয় বরং সামষ্টিক উন্নয়ন।
- অর্থ খরচ করা বা ঋণগ্রস্থ থাকাকে বিবেচনা করা হতো অসম্মান এবং অনৈতিক হিসেবে।
- বিংশ শতাব্দীর পর থেকে ধীরে ধীরে Economy পরিবর্তন হতে শুরু করে।
- বিভিন্ন ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেয়া, installment এর ব্যবস্থা করা।
- এ কারণে ২১ শতাব্দীর শুরুর দিকে এসে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। 
- সার্বিক economy and consumer credit এর পরিবর্তন সাধিত হয়। 
- যা মানুষকে অর্থ খরচ করতে উৎসাহিত করে।
১২.
According to the passage, which of the following is not a belief that was commonly held in the early twentieth century?
  1. Owing someone money is a moral failing.
  2. People who save their money are respectable.
  3. People who buy as many things as possible are respectable.
  4. People who borrow money for necessities are careless and unreliable.
ব্যাখ্যা
• প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, অপশনে উল্লিখিত বাক্যগুলির মাঝে কোন বাক্যটি বিংশ শতাব্দীর শুরুর দিকের অর্থনৈতিক ধ্যান ধারণার বিপরীতধর্মী?
- অপশন ক), খ) এবং ঘ) তে উল্লিখিত বাক্যগুলি -
- বিংশ শতাব্দীর অর্থনিতিতে যে ধারণা রাখা হতো তাঁর সাথে সম্পর্কযুক্ত।
- ২১ শতাব্দীর শুরু থেকেই ভোক্তাকে আগ্রহী করতে economic criteria পরিবর্তন করা হয়। 
- যে কারণে মানুষ যত বেশি পণ্য ক্রয় করবে তাদেকে ততো বেশি সম্মানিত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১৩.
What helped money move more quickly through the economy in the 1920 s?
  1. The growth of railroads
  2. The growth of banks and financial institution
  3. The increase in installment purchases
  4. The rate at which people paid back their loans
ব্যাখ্যা
- ১৯২০ সালের পর থেকে বিভিন্ন ধরনের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সৃষ্টি হলে  
- মানুষের আয় ব্যয়ের ব্যাপক পরিবর্তন সাধিত হয় 
- এ কারণে The growth of banks and financial institution হবে সঠিক উত্তর।
১৪.
Question (14 to 18): In each sentence, a word or phrase is underlined. Below each sentence are four other words or phrases. You are to choose the one word or phrase which would best keep the meaning of the original sentence if it were substituted for the underlined word.
১৪. Although he is recognized as one of the most brilliant scientists in his field, Professor White cannot seem to make his ideas understood in class.
  1. get his ideas down
  2. recall his ideas
  3. summarize his ideas
  4. get his ideas across
ব্যাখ্যা
• Get across: (Get someones ideas across)
- English Meaning: to make clear or convincing.
- Bangla Meaning: কোনো কিছু বোঝাতে সক্ষম হওয়া।

• যদিও অধ্যাপক White তাঁর কর্মক্ষেত্রে একজন মেধাবী বিজ্ঞানী ছিলেন তথাপি মনে হচ্ছিল ক্লাশে ছাত্রদেরকে তিনি সঠিক ভাবে বোঝাতে ব্যর্থ হচ্ছিলেন।
• Get someones ideas down:
- English Meaning: to cause to be physically, mentally, or emotionally exhausted.
- Bangla Meaning: শারীরিক বা মানুষিক ভাবে হতাশাগ্রস্থ থাকা।

Source: Merriam-webster.
১৫.
To look quickly through a book is an important study skill.
  1. skim
  2. summarize
  3. outline
  4. paraphrase
ব্যাখ্যা
• Skim: (skim through something)
- English Meaning: to glance through (something, such as a book) for the chief ideas or the plot.
- Bangla Meaning: শুধু প্রধান বিষয়গুলো খেয়াল করে দ্রুত পড়ে যাওয়া; চোখ বুলিয়ে যাওয়া।

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Summarize - (adjective) - সংক্ষিপ্ত; সাংক্ষেপিক।
• Outline - (noun) - আকার বা সীমানা চিহ্নিতকারী রেখা (সমূহ)।
• Paraphrase - (verb)/ (noun) - কোনো লেখার শব্দান্তরিত প্রকাশ; কোনো লেখাকে শব্দান্তরিত করা বা অন্য কথায় প্রকাশ করা।

• সুতরাং প্রশ্নে উল্লিক্ষিত শব্দগুলির মাঝে Skim শব্দটিই অর্থগত দিক থেকে অধিক গ্রহণযোগ্য।

Source: Merriam-webster, Accessible Dictionary.
১৬.
Einstein's theory of relativity seemed incredible  at the time that he first introduced it.
  1. unbelievable
  2. Complicated
  3. brilliant
  4. famous
ব্যাখ্যা
• Incredible: (adjective)
- English Meaning: too extraordinary and improbable to be believed.
- Bangla Meaning: অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর।

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Unbelievable: (noun)
- English Meaning: too improbable for belief.
- Bangla Meaning: (কথ্য) অত্যন্ত বিস্ময়কর, (বিশেষত ঈশ্বর, ধর্ম ইত্যাদিতে) অবিশ্বাস, নাস্তিক্য।
• Complicated - (verb) - জটিল করা; একত্র পাকানো বা জড়ানো।
• Brilliant - (adjective) - অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার।
• Famous - (adjective) - বিখ্যাত; সুবিদিত।

• সুতরাং প্রশ্নে উল্লিক্ষিত শব্দগুলির মাঝে Incredible এবং Unbelievable শব্দ দুটি অর্থগত দিক থেকে একই অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster, Accessible Dictionary.

১৭.
It is difficult to discern  the sample that is on the slide unless the microscope is adjusted.
  1. discard
  2. arrange
  3. determine
  4. debate
ব্যাখ্যা
• Discern: (verb) 
- English Meaning: to detect with the eyes.
- Bangla Meaning: চোখ অথবা বোধশক্তির দ্বারা নির্ণয় করা; দেখা বা উপলব্ধি করতে পারা।
- বাক্যটির অর্থ : অনুবীক্ষণ যন্ত্র সামঞ্জস্য না করা অব্দি স্লাইডের উপর রাখা যেকোনো নমুনা শুধু মাত্র চোখে দেখে নির্ণয় করা খুব কঠিন।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে - 
• Determine - (verb)
- সঠিকভাবে নির্ণয় বা নিরূপণ করা, গণনা করে বের করা, দৃঢ় সংকল্প করা।
• Discard - (verb) বাতিল করা; ফেলে দেওয়া।
• Arrange - (verb) - সাজিয়ে রাখা; গোছানো।
• Debate - (noun) - আনুষ্ঠানিক আলোচনা; বিতর্ক; বাগযুদ্ধ।

• সুতরাং প্রশ্নে উল্লিক্ষিত শব্দগুলির মাঝে Discern এবং Determine শব্দ দুটি অর্থগত দিক থেকে একই অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster, Accessible Dictionary.
১৮.
The remnants of the Roman Empire can be found in many countries in Asia, Europe and Africa.
  1. effects
  2. small pieces
  3. buildings
  4. destruction
ব্যাখ্যা
• Remnants: (noun) 
- English Meaning: a usually small part, member, or trace remaining.
- Bangla Meaning: অবশেষ; ছিটেফোঁটা; যৎকিঞ্চিৎ; অবশিষ্টাংশ।
- বাক্যটির অর্থ: রোমান সাম্রাজ্যের অবশিষ্টাংশ বা ছোট ছোট ভগ্নাংশগুলো এখনোও এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে - 
• Small pieces - 
- English Meaning: a part of a whole.
- Bangla Meaning: খণ্ড; অংশভাগ; টুকরা।
• Effects - (noun) - ফলাফল; পরিণতি; প্রভাব।
• Buildings - (noun) - গৃহ; ভবন; দালান; ইমারত; অট্টালিকা।
• Destruction - (noun) - ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু।

• সুতরাং প্রশ্নে উল্লিক্ষিত শব্দগুলির মাঝে Remnants এবং Small pieces শব্দ দুটি অর্থগত দিক থেকে একই অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster, Accessible Dictionary.
১৯.
Question (19 to 23) : Find out which part of the following sentences has on error.
১৯. Mumps are a very common disease which usually affect children.
  1. are
  2. common
  3. which
  4. usually
ব্যাখ্যা
• কিছু কিছু রোগের নাম দেখতে plural মনে হলেও এরা সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয়।
• Mumps: (singular)
- English Meaning: an acute contagious virus disease caused by a paramyxovirus.
- Bangla Meaning: গলায় বেদনাদায়ক স্ফীতিযুক্ত ছোঁয়াচে রোগবিশেষ; পনসিকা।

• Inc: Mumps are a very common disease which usually affect children.
• Cor: Mumps is a very common disease which usually affects children.

- এ বাক্যে Mumps হচ্ছে subject.
- বাক্যের auxiliary verb বসে subject এর number/ person ইত্যাদি অনুযায়ী।
- Mumps হচ্ছে বাক্যের Subject.
- যেহেতু Subject এখানে singular.
- তাই সে অনুযায়ী auxiliary verb 'is' বসেছে।

Source: Collins dictionary, Accessible Dictionary.
২০.
The leader emphasized the need for justice and equality between his people.
  1. the need
  2. for justice
  3. between
  4. people
ব্যাখ্যা
Between: (preposition)
- Bangla Meaning: দুজনের মধ্যে ভাগাভাগি বোঝাতে।
- English Meaning: from one to another of.
- Ecample: Nasif divided the money between the two boys.
• Among: (preposition)
- Bangla Meaning: দুইয়ের অধিক ব্যক্তিসংশ্লিষ্ট বিভাজন, বিতরণ, অধিকারিতা বা কর্মকাণ্ড নির্দেশ করে।
- English Meaning: in the number or class of.

• প্রশ্নে উল্লিখিত বাক্যটি খেয়াল করি - 
- Inc: The leader emphasized the need for justice and equality between his people.
- Cor:  The leader emphasized the need for justice and equality among his people.
- জনগণের মাঝে ন্যায় বিচার ও সমতার প্রতি নেতা গুরুত্ব আরোপ করলেন।
- এ বাক্যে people হচ্ছে plural number.
- তাই দুই জনের অতিরিক্ত বোঝাচ্ছে বিধায় বাক্যে among ব্যবহৃত হয়েছে।

Source: Merriam-webster, Accessible Dictionary.
২১.
Mehrab is one of the most intelligent boys of the science class.
  1. the
  2. most
  3. of
  4. science
ব্যাখ্যা
• In: (Preposition) - forming a part of something.
- Inc: Mehrab is one of the most intelligent boys of the science class.
- Cor: Mehrab is one of the most intelligent boys in the science class.

- বিজ্ঞান শাখার ভিতরে মেহরাব সবচাইতে মেধাবী ছাত্র।
- শুধু মাত্র বিজ্ঞান শাখা বোঝাতে part of something বুঝিয়েছে।
- তাই Preposition হিসেবে In ব্যবহৃত হয়েছে।

এ জাতীয় আরোও একটি উদাহরণ খেয়াল করি - 
- He used to be the lead singer in a rock band.

Source: Cambridge Dictionary
২২.
I do not know where could he have gone so early in the morning.
  1. could he have
  2. gone
  3. so early
  4. in the
ব্যাখ্যা
• Embeded Question:
- একটি Assertive বাক্যের মাঝে আরেকটি Interrogative বাক্য ঢুকিয়ে Embeded Question তৈরী করা হয়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি Embeded Question
- এ ধরণের বাক্য একটি নির্দিষ্ট গঠন মেনে চলে।
• Structure:
- Wh word + Subject + Subject এর Tense অনুযায়ী verb.
• I do not know where he could have gone so early in the morning.
- গঠন অনুযায়ী Assertive বাক্যের পর Wh word বসেছে।
- এরপর বাক্যের Subject 'he' বসেছে।
- তারপর বাকী অংশ। 

Source: A Passage to the English Language By S.M. Zakir Hussain.
২৩.
Malnutrition is a major cause of death in those countries where the cultivation of rice have been impeded by recurrent drought.
  1. is a major
  2. those countries
  3. have
  4. by recurrent drought.
ব্যাখ্যা
• Malnutrition is a major cause of death in those countries where the cultivation of rice have been impeded by recurrent drought.
- যেসব দেশে ক্রমবর্ধমান অনাবৃষ্টির ফলে ফসল ফলানোর যে বাধার সৃষ্টি হচ্ছে সেসব দেশে মৃত্যুর একটি বড় কাওণ হচ্ছে অপুষ্টি।
• cultivation - (uncountable noun) - চাষ।
- প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি Embeded Question
• Structure:
- Wh word + Subject + Subject এর Tense অনুযায়ী verb.
- গঠন অনুযায়ী Assertive বাক্যের পর Wh word বসেছে।
- এরপর Subject হচ্ছে cultivation 
- cultivation
হচ্ছে uncountable noun
- তাই এরপর বসবে Singular verb
- সে জন্য have এর পরিবর্তে বাক্যে has বসেছে।

Source: Merriam-webster, Accessible Dictionary.
২৪.
Question (24 to 27) : In each of the following questions, an idiomatic expression a proverb has been given, followed by some alternatives. Choose the one which best expresses the meaning of the given idiom/proverb.
২৪. To smell a rat -
  1. To detect bad smell
  2. To misunderstand
  3. To suspect a trick or deceit
  4. To see hidden meaning
ব্যাখ্যা
• To Smell a rat  
-  English Meaning: To suspect a trick or deceit/ begin to suspect trickery or deception.
- Bangla Meaning: অন্যায়ের বা অপকর্মের আভাস পাওয়া।
-  Ex. Sentence: He's been working late with her every night this week - I smell a rat!
- Bangla Meaning: সে এই সপ্তাহে প্রতিদিনই তার সাথে অনেক রাত পর্যন্ত কাজ করছে - আমার সন্দেহ হচ্ছে!

Source: Live MCQ সংকলন
২৫.
To take a leap in the dark.
  1. To take risk
  2. To hazard oneself
  3. To do a task secretly
  4. To do hazardous thing without any idea of the result.
ব্যাখ্যা
• A leap in the dark 
- English Meaning: To do hazardous thing without any idea of the result/ something you do without being certain what will happen as a result.
- Bangla Meaning: ভবিষ্যৎ বিবেচনা করে কাজ না করা।
- Ex. Sentence: I had very little information about the company, so writing to them was a leap in the dark.

Source: Cambridge Dictionary
২৬.
To get into hot waters-
  1. To be impatient
  2. To suffer a huge financial loss
  3. To get into trouble
  4. To be in a confused state of mind
ব্যাখ্যা
• To get into hot water
- English Meaning: to be in or get into a difficult situation in which you are in danger of being criticized or punished/ To get into trouble.
- Bangla Meaning: ঝামেলায় পড়া / এমন পরিস্থিতিতে পড়া যেখানে বিপদ বা ভর্তসনা বা শাস্তির সম্ভাবনা আছে    
- Ex. Sentence: He found himself in hot water over his comments about immigration.
- Bangla Meaning: অভিবাসন নিয়ে মন্তব্য করে সে এখন ঝামেলায় আছে।

Source: Live MCQ সংকলন
২৭.
To be in abeyance-
  1. To be in trouble
  2. Dual minded
  3. In a fighting mood
  4. In suspense
ব্যাখ্যা
• In abeyance:
- English Meaning: not happening or not being used at present/ In suspense.
- Bangla Meaning: স্থগিত বা যা বর্তমানে বাতিল।
- Ex. Sentence: Hostilities between the two groups have been in abeyance since last June.

Source: Cambridge Dictionary
২৮.
Which number replaces the question mark?
  1. 11
  2. 9
  3. 16
  4. 20
অনির্ধারিত
ব্যাখ্যা
Which number replaces the question mark?


Solution:
১ম চিত্রে: 4 + 8 - 3 = 9
২য় চিত্রে: 2 + 6 - 5 = 3
৩য় চিত্রে: 2 + 10 - 1 = 11

[লাইভ পরীক্ষার প্রশ্নে অসম্পূর্ণ চিত্র থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
২৯.
Which number should come next in the series?
1 - 1 - 2 - 3 - 5 - 8 - 13
  1. 15
  2. 21
  3. 26
  4. 31
ব্যাখ্যা

Question: Which number should come next in the series?
1 - 1 - 2 - 3 - 5 - 8 - 13

Solution:
এখানে
প্রথম সংখ্যার পর থেকে পরপর দুইটি সংখ্যার যোগফল পরের সংখ্যাটি ।
১ম পদ = 1
২য় পদ = 1
৩য় পদ = 1 + 1 = 2
৪র্থ পদ = 2 + 3 = 5
৫ম পদ = 3 + 5 = 8
৬ষ্ঠ পদ = 5 + 8 = 13
৭ম পদ =13 + 8 = 21

৩০.
If you rearrange the letters 'LNGEDNA' you have name of a(n):
  1. country
  2. animal
  3. city
  4. ocean
ব্যাখ্যা

Question: If you rearrange the letters 'LNGEDNA' you have name of a(n):

Solution:
'LNGEDNA' কে সাজালে পাওয়া যায় ENGLAND
যা একটি দেশের নাম।

৩১.
Ralph likes 25 but not 24; he likes 400 but not 300; he likes 144 but not 145. Which does he like:
  1. 10
  2. 50
  3. 200
  4. 1600
ব্যাখ্যা

Question: Ralph likes 25 but not 24; he likes 400 but not 300; he likes 144 but not 145. Which does he like:

Solution:
Ralph পূর্ণবর্গ সংখ্যা পছন্দ করে।
অপশন গুলোর মধ্যে
1600 হলো পূর্ণবর্গ সংখ্যা
1600 = (40)2

সঠিক উত্তর 1600

৩২.
If 194 means AID, BEFF means what?
  1. 2254
  2. 2566
  3. 2846
  4. 2988
ব্যাখ্যা

Question: If 194 means AID, BEFF means what?

Solution:
এখানে
A = 1, I = 9, D = 4
ইংরেজি বর্ণের অবস্থানগত মান .
একইভাবে
BEFF = 2566

৩৩.
(33 to 42): Choose the correct answer.
৩৩. Father is aged three times more than his son Ronit. After 8 years, he would be two and a half times of Ronit's age. After further 8 years, how many times would he be of Ronit's age?
  1. 2 times
  2. 2.5 times
  3. 3.5 times
  4. 3 times
ব্যাখ্যা

Question: Father is aged three times more than his son Ronit. After 8 years, he would be two and a half times of Ronit's age. After further 8 years, how many times would he be of Ronit's age?

Solution:
Let Ronit's present age be x years.
Then, father's present age =(x + 3x) years
= 4x years

Now
4x + 8 = (5/2)(x + 8)
8x + 16 = 5x + 40
8x - 5x = 40 - 16
3x = 24
x = 8

Further 8 years will means 16 years from the current age.
After 16 years from present, Ronit's age be (8 + 16) = 24 years
After 16 years from present, father's age be (8 × 4 + 16) = 48 years

After 16 years from present the ratio of their ages will be 
His father's age/ Ronit's age = 48/24 
His father's age/ Ronit's age =2
His father's age = 2 × Ronit age

৩৪.
The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is:
  1. 35 years
  2. 40 years
  3. 45 years
  4. 50 years
ব্যাখ্যা
Question: The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is:

Solution:
Sum of the present ages of husband, wife and child =(27 × 3 + 3 × 3) years
= (81 + 9) years
= 90 years

Sum of the present ages of wife and child =(20 × 2 + 5 × 2) years 
= (40 + 10) years 
= 50 years 

∴ Husband's present age =(90 - 50) years = 40 years.
৩৫.
How many 3-digit numbers can be formed from the digits 2, 3, 5, 6, 7 and 9, which are divisible by 5 and none of the digits is repeated?
  1. 5
  2. 10
  3. 15
  4. 20
ব্যাখ্যা
Question: How many 3-digit numbers can be formed from the digits 2, 3, 5, 6, 7 and 9, which are divisible by 5 and none of the digits is repeated?

Solution: 
শেষ অঙ্কটি 5 হলে, সংখ্যাটি 5 দ্বারা নি:শেষে বিভাজ্য হবে। 

১ম অঙ্কটি 2, 3, 6, 7, 9 এর যে কোন একটি হতে পারে।
১ম অঙ্কটি বাছাই করার উপায় = 5C1 = 5

২য় অঙ্ক বাছাই করতে হবে অবশিষ্ট 4 টি অঙ্ক থেকে। 
২য় অঙ্ক বাছাই করার উপায় = 4C1
= 4 

∴ মোট বাছাই করার উপায় = 5 × 4
= 20
৩৬.
If one-third of one-fourth of a number is 15, then three-tenth of that number is-
  1. 35
  2. 36
  3. 45
  4. 54
ব্যাখ্যা

Question: If one-third of one-fourth of a number is 15, then three-tenth of that number is-

Solution:
Let, the number is 'x'

Now
(1/3) × (1/4) × x = 15
⇒ x/12 = 15
⇒ x = 12 × 15
x = 180

three-tenths of that number will be = (3x/10)
= (3 × 180/10) 
= 18 × 3
= 54.

৩৭.
How many seconds will a 500 metre long train take to cross a man walking with a speed fo 3 km/ hr in the direction of the moving train if the speed of the train is 63 km/hr?
  1. 25
  2. 30
  3. 40
  4. 45
ব্যাখ্যা

Question: How many seconds will a 500 metre long train take to cross a man walking with a speed fo 3 km/ hr in the direction of the moving train if the speed of the train is 63 km/hr?

Solution:
Speed of the train =(63 - 3)km/hr
= 60km/hr
= (60 × 1000)/3600 m/sec
= 50/3

Time taken to pass the man = 500/(50/3) sec
= 500 × (3/50) sec
= 30 sec

৩৮.
If x2 - 4x + 3 equals 0, then what is the value of (x - 2)2?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

Question: If x2 - 4x + 3 equals 0, then what is the value of (x - 2)2?

Solution:
x2 - 4x + 3 = 0
⇒ x2 - 4x + 4 - 1 = 0
⇒ x2 - 2.x.2 + 22 - 1 = 0
⇒ (x - 2)2 - 1 = 0
(x - 2)2 = 1

৩৯.
If (1/x) + (1/y) = (1/3), then (xy/x+y) = ?
  1. 1/5
  2. 1/3
  3. 1
  4. 3
ব্যাখ্যা
Question: If (1/x) + (1/y) = 1/3, then xy/(x + y) = ?

Solution:
(1/x) + (1/y) = 1/3
⇒ (y + x)/xy = 1/3
xy/(x + y) = 3
৪০.
A man walks a at a rate of 10 mph. After every ten miles, he rests for 6 minutes. How much time does he take to walk 50 miles?
  1. 300
  2. 318
  3. 322
  4. 324
ব্যাখ্যা

Question: A man walks a at a rate of 10 mph. After every ten miles, he rests for 6 minutes. How much time does he take to walk 50 miles?

Solution:
The man needs time = 50/10 = 5 hours
= (5 × 60)
= 300 minutes

He will also rest 4 times after 10, 20, 30 and 40 miles
Total resting time = 4 × 6 = 24 minutes.

Total time = 300 + 24 = 324 minutes

৪১.
If 50% of x equals the sum of y and 20, then what is the value of x - 2y?
  1. 20
  2. 40
  3. 60
  4. 80
ব্যাখ্যা
Question: If 50% of x equals the sum of y and 20, then what is the value of x - 2y?

Solution:
50% of x = y + 20
⇒ 50x/100 = y + 20
⇒ x/2 = y + 20
⇒ x = 2y + 40
x - 2y = 40
৪২.
If x > 5 and y < - 1, then which of the following statements is true?
  1. (x + 4y) > 1
  2. x > 4y
  3. - 4x < 5y
  4. None
ব্যাখ্যা
Question: If x > 5 and y < - 1, then which of the following statements is true?

Solution: 
⇒ (x + 4y) > 1
let, x = 6 and y = -10
x + 4y = 6 + 4 × -10= -34 < 1

⇒ x > 4y

x > 5, x is a positive number

y < -1, y is a negative number. 4y is also a negative number.

x > 4y is always true. 

⇒ −4x < 5y
 5y+4x > 0

let, x = 6 and y = -10
4x + 5y = 4 × 6 + 5 × -10 = 24 - 50 = -26<0
৪৩.
Question (43 to 57) : Choose the correct answer.
৪৩. The Sonakanda fort situated in the district of-
  1. Manshigonj
  2. Hajigonj
  3. Narayangonj
  4. Kushtia
ব্যাখ্যা
সোনাকান্দা দুর্গ:
- সোনাকান্দা দুর্গ  শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে নারায়ণগঞ্জ জেলার বন্দরে অবস্থিত একটি মুগল জলদুর্গ।
- হাজীগঞ্জ দুর্গের প্রায় বিপরীত দিকে এ দুর্গের অবস্থান।
- নদীপথে ঢাকার সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ নদীপথগুলির নিরাপত্তা বিধানের জন্য মুগলগণ কতকগুলি জলদুর্গ নির্মাণ করেছিলেন, সোনাকান্দা দুর্গ তার অন্যতম।
- বন্দর উপজেলা সদর হতে ১.৫ কিঃ মিঃ দূরত্বে অবস্থিত এ দূর্গটি ঐতিহাসিক পুরাকীর্তির একটি নিদর্শণ।
- আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে সুলতান মীর জুমলা ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে জলদস্যুদের নিধন করার জন্য শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরবর্তী সোনাকান্দা এলাকায় এ দূর্গটি স্থাপন করেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪৪.
Which district was first set free enemy during the liberation war of Bangladesh?
  1. B.Baria
  2. Jessore
  3. Sylhet
  4. Dhaka
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- অবিভক্ত ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা যশোর অনেক কিছুর জন্যেই বিখ্যাত।
- ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২ জনই বৃহত্তর যশোর জেলার কৃতি সন্তান।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চুড়ান্তভাবে শেষ হবার কয়েকদিন আগেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে দেশের সর্বপ্রথম শত্রু মুক্ত যশোর জেলা।
- সেই গৌরবমন্ডিত তারিখটি ছিল ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরই হল প্রথম শত্রু মুক্ত জেলা।

উৎস: যশোর জেলার ওয়েবসাইট।
৪৫.
Badminton is the national sports of -
  1. Scotland
  2. China
  3. Malaysia
  4. Nepal
ব্যাখ্যা
ব্যাডমিন্টন:
- ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন।
- New York Times থেকে উদ্ধৃত: ‘When You Say Badminton, You Say Indonesia' Badminton is part of the national identity.
- ব্যাডমিন্টন সিঙ্গাপুরেরও জাতীয় খেলা।
- মালয়েশিয়ার জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল এবং ব্যাডমিন্টন।

অন্যদিকে,
- নেপালের জাতীয় খেলা ভলিবল।
- চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।
- স্কটল্যান্ডের জাতীয় খেলা Shinty।

[উল্লেখ্য, প্রচলিত উত্তর হিসেবে মালয়েশিয়া দেওয়া হলো, তবে অপশনে ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর থাকলে ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর উত্তর দিবেন।

উৎস: Britannica.
৪৬.
Which one of the following ecosystem covers the largest area of the earth's surface?
  1. Desert Ecosystem
  2. Mountain Ecosystem
  3. Fresh water Ecosystem
  4. Marine Ecosystem
ব্যাখ্যা
Marine Ecosystem:
- বাস্তুতন্ত্র হচ্ছে জৈব, অজৈব পদার্থ ও বিভিন্ন জীবসমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীবসমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। 
- বাস্তুতন্ত্রের অধ্যয়নকে ইকোলজি বলা হয়।
- পৃথিবীতে বিদ্যমান সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র।
- পৃথিবীর পৃষ্ঠের ৭০% এরও বেশি জুড়ে।
- সমুদ্র আমাদের গ্রহের প্রধান 'ফুসফুস' হিসাবেও কাজ করে।
- বায়ুমণ্ডলে বেশি অক্সিজেন ছেড়ে দেয়, বিশেষ করে সামুদ্রিক উদ্ভিদের মাধ্যমে।
- বিশ্বের সমস্ত বনের চেয়ে, এবং মানুষের দ্বারা উৎপাদিত কার্বন ডাই অক্সাইডের ২৫% শোষণ করে সামুদ্রিক বাস্তুতন্ত্র।

উৎস: un.org. [link]
৪৭.
The architect of 'Shaheed Minar' is-
  1. Joynul Abedin
  2. Hamidur Rahman
  3. Kamrul Hassan
  4. Hashem Khan
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহিদ মিনার:
- শহিদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- ১৯৫৭ সালে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। 
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
Who was the first editor of literary magazine 'Bangadarshan'?
  1. Pari Chad Mitra
  2. Bankim Chandra Chattopadhy
  3. Akshay Kumar Datta
  4. Promoth Chowdhury
ব্যাখ্যা
বঙ্গদর্শন:
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা।
- সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ এবং উপন্যাস এতে প্রকাশিত হতো।
- বঙ্গদর্শনকে তখন শিক্ষিত বাঙালি সমাজের প্রথম মুখপত্র বলা হতো, কেননা বাঙালি জাতির আধুনিক চিন্তা ও মনন এর মাধ্যমেই প্রথম প্রকাশ লাভ করে।
- বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ পন্ডিতও এতে নিয়মিত লিখতেন।
- বঙ্কিমচন্দ্র রচিত ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম্’ এই পত্রিকায়ই প্রথম মুদ্রিত হয়।
- বঙ্কিমচন্দ্রের পরে তাঁর ভাই সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র স্বল্প সময় বঙ্গদর্শন সম্পাদনা করেন।
- ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।

উৎস: i) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
         ii) বাংলাপিডিয়া।
৪৯.
Leonardo da Vinci, famous for his master pieces painting 'Mona Lisa' was a/an-
  1. French artist
  2. German painter
  3. Italian artist
  4. None
ব্যাখ্যা
Mona Lisa:
- বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।

উল্লেখ্য, 
- ধারণা করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্র টি দেখার জন্য আসে।
- ছবিটি আঁকতে তার প্রায় চারবছর সময় লাগে।
- মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৮৩০ মিলিয়ন ডলার।
- অনেক শিল্প গবেষক পোর্ট্রেটের এই বিখ্যাত নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর (Gioconda) স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন।
- আবার অনেকে প্রায় লোমহীন মুখটায় অনেকে দাড়ি লাগিয়ে স্বয়ং লিওনার্দোকেই আবিষ্কার করে ফেলেন, অর্থাৎ তারা দাবি করেন, মোনা লিসা চরিত্রটি লিওনার্দো দ্য ভিঞ্চির নারীসত্ত্বা (এক্ষেত্রে ড্যান ব্রাউন এর দ্য ভিঞ্চি কোড বইটিতেও কিছুটা বলা হয়েছে)।

অন্যদিকে -
- লিওনার্দো দ্য ভিঞ্চি কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার একজন। লিওনার্দো ফ্লোরেন্স কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত চিত্রকলার মধ্যে রয়েছে দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান, লেডি উইথ অ্যান আরমিন, ভার্জিন অফ দ্যা রক্স, সেন্ট জন ব্যাপটিস্ট, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), Portrait of Ginevra de' Benci (1474-1476)।

উৎস: Brittanica.
৫০.
Where do most of the Manipuri ethnic group people live in Bangladesh?
  1. Mymensingh
  2. Sylhet
  3. Cox's Bazar
  4. Rangamati
ব্যাখ্যা
মণিপুরী সম্প্রদায়:
- মণিপুরী বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। 
- বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা এবং ঢাকায় মণিপুরী সম্প্রদায় বসবাস করে।
- আঠারো শতকের শেষের দিকে মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে।
- ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশের মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত।
- স্থানীয়ভাবে তারা (১) বিষ্ণুপ্রিয়া, (২) মৈতৈ ও (৩) পাঙন নামে পরিচিত। 
- বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ।
- তাদের সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত।
- মণিপুরীদের মাতৃভাষা মেইতেই লন বা মণিপুরী ভাষা মঙ্গোলীয় ভাষা পরিবারের তিববতি-বর্মি উপ-পরিবারভুক্ত এবং কুকি-চীনা দলভুক্ত।
- ১৯৭৫ সালে ‘বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মণিপুরী সাহিত্যের ইতিহাস নতুন মাত্রা পায়।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৫১.
The first parliamentary election in Bangladesh was held in-
  1. 1972
  2. 1973
  3. 1975
  4. 1976
ব্যাখ্যা
প্রথম জাতীয় সংসদ নির্বাচন:
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়।
- সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি।
- বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
- নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি তে জয়লাভ করে।
- বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ।
- ডেপুটি স্পিকার নির্বাচিত হন বায়তুল্লাহ।
- পরে মুহম্মদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আবদুল মালেক উকিল স্পিকার নির্বাচিত হন।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
Mother Teresa was born in -
  1. England
  2. India
  3. Albania
  4. Germany
ব্যাখ্যা
মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। 
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তাকে পদ্মশ্রী পদক প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

[অপশনে উত্তর মেসিডোনিয়া না থাকায় আলবেনিয়া উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: Noble Prize. [link]
৫৩.
The book 'Glimpses of world History' was written by-
  1. Rabindra nath Tagore
  2. Thomas Carlyle
  3. Jawaharlal Nehru
  4. Karl Marx
ব্যাখ্যা
Glimpses of World History:
- Glimpses of World History বইটি জওহরলাল নেহরুর লেখা।
- এটি প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
- এটি মূলত ১৯৬টি চিঠির সমাহার।
- চিঠিগুলো নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে ১৯৩০-১৯৩৩ সময়ে বিশ্ব ইতিহাস সম্পর্কে লিখেছিলেন।

উৎস: i) Amazon.in.
        ii) Indian Culture. [link]
৫৪.
Sachin Tendulkar made his test debut in -
  1. 1987
  2. 1988
  3. 1989
  4. 1999
ব্যাখ্যা
শচীন টেন্ডুলকার:
- ১৯৮৯ সালের ১৫ নভেম্বর শচীন টেন্ডুলকারের করাচিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।
- ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলছিল।
- ভারতের হয়ে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন তিনি।
- মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। 

উৎস: ৪ জুলাই ২০২০, প্রথম আলো।
৫৫.
When you start your computer then which component works first?
  1. BIOS
  2. Processor
  3. Hard disk
  4. RAM
ব্যাখ্যা
BIOS: 
- Basic Input/Output System. 
- BIOS হচ্ছে একটি program, যা Processor এর মধ্যে থাকে। 

• কম্পিউটার চালু করা হলে সর্বপ্রথম যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS. 
- কিন্তু, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন component আগে কাজ শুরু করে। সেক্ষেত্রে Processor আগে কাজ শুরু করে। 
- কেননা BIOS যেহেতু Processor এর একটি অংশ, তাই BIOS চালু হতে হলে অবশ্যই Processor চালু হতে হবে। 
- কম্পিউটার চালু করা হলে Processor (CPU) আগে BIOS কে নির্দেশ দেয় সব কানেকশন ঠিক আছে কিনা চেক করার জন্য। [Link]
৫৬.
The documentary film 'Stop Genocide' related to independence war of Bangladesh was directed by-
  1. Khan Ataur Rhaman
  2. Zahir Raihan
  3. Munir Chowdhury
  4. Selim Al-Din
ব্যাখ্যা
Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড। 
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন। 
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য। 

উল্লেখ্য,
- জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।
- তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। 

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
৫৭.
The head office of which regional / international organization is located in Dhaka?
  1. SAARC
  2. CIRDAP
  3. ADB
  4. APEC
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।