পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে ৩৫% লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১৩৫ টাকা
  3. গ) ১৭০ টাকা
  4. ঘ) ১১৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৫ টাকা
ব্যাখ্যা
দ্রব্যটির ক্রয় মূল্য = ৮০ + ২০ = ১০০ টাকা
দ্রব্যটির ক্রয় মূল্য  ১০০ টাকা হলে,
৩৫% লাভে বিক্রয় মূল্য = ১০০ + ৩৫ = ১৩৫ টাকা
.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির প্রথমে কত মূল্যে বিক্রয় করা হয়েছিলো?
  1. ক) ১২০
  2. খ) ১৫০
  3. গ) ১৬০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
গ) ১৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬০
ব্যাখ্যা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ২০% ক্ষতি পূরণ হয়ে ১০% লাভ হতো।
অর্থ্যাৎ, ২০% + ১০% = ৬০
বা, ৩০% = ৬০
∴ ১০০% = (৬০ × ১০০)/৩০ = ২০০
∴ ক্রয়মূল্য = ২০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ছিলো
= (২০০ - ২০০ ×  ২০%)
= ১৬০
.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৭ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৩৫% লাভ
  2. খ) ২৫% লাভ
  3. গ) ৪০% লাভ
  4. ঘ) ৫০% লাভ
সঠিক উত্তর:
গ) ৪০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০% লাভ
ব্যাখ্যা
এখানে ক্রয়মূল্য ৫টাকা হলে বিরকয়মূল্য ৭টাকা।
∴ শতকরা লাভ হবে -
= (ক্রয়মূল্য - বিক্রয়মূল্য) × ১০০ / ক্রয়মূল্য
= (৭ - ৫) × ১০০ / ৫ = ৪০%

∴ ৪০% লাভ হবে।
.
৪টি লিচু যে দরে ক্রয় করা হয় ৫টি লিচু সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ২৫% ক্ষতি
  3. গ) ২০% লাভ
  4. ঘ) ২৫% লাভ
সঠিক উত্তর:
ক) ২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০% ক্ষতি
ব্যাখ্যা

মনেকরি,
৪টি লিচুর ক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ক/৪ টাকা

আবার, ৫টি লিচুর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = ক/৫ টাকা

∴ ক্ষতি
= ক/৪ - ক/৫
= (৫ক - ৪ক)/২০
= ক/২০

∴ শতকরা ক্ষতি
= (ক / ২০) / (ক / ৪) × ১০০%
= ২০%
.
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০% লাভ
  2. খ) ১০% ক্ষতি
  3. গ) ৮% লাভ
  4. ঘ) ১২% ক্ষতি
সঠিক উত্তর:
ক) ১০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০% লাভ
ব্যাখ্যা
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৪০)/৯০ = ৬০০ টাকা
∴ লাভ= (৬৬০ - ৬০০) = ৬০ টাকা
৬০০ টাকায় লাভ হয় ৬০ টাকা
১০০ টাকায় লাভ হয় (৬০ × ১০০)/৬০০ = ১০ টাকা
∴ লাভ = ১০%
.
একটি নৌকা ১০,০০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ১৩০০০ টাকায় বিক্রয় করলে তার ২গুন লাভ হয়। নৌকাটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১২৩২০ টাকা
  2. খ) ১৬০০০ টাকা
  3. গ) ১১,০০০ টাকা
  4. ঘ) ৯,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১১,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১,০০০ টাকা
ব্যাখ্যা
ক্রয়মূল্য ক টাকা হলে,
ক্ষতি = ক - ১০,০০০
লাভ = ১৩,০০০ - ক
প্রশ্নানুসারে, ২(ক - ১০,০০০) = ১৩,০০০ - ক
২ক - ২০,০০০ = ১৩,০০০ - ক
৩ক = ৩৩,০০০
ক = ১১,০০০ টাকা
.
দুইটি ছাগল একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় ১০ টাকা , অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
  1. ক) ১% লাভ
  2. খ) ২% লাভ
  3. গ) ২% ক্ষতি
  4. ঘ) ১% ক্ষতি
সঠিক উত্তর:
ঘ) ১% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১% ক্ষতি
ব্যাখ্যা
ধরি, প্রতিটি ছাগলের বিক্রয়মূল্য = ১০০ টাকা করে।
∴ ২ টি ছাগলের বিক্রয়মূল্য = (১০০ × ২) টাকা = ২০০ টাকা
আবার, ১ টি ছাগলের ক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
এবং অপর ছাগলের ক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা
∴ ২ টি ছাগলের ক্রয়মূল্য = (৯০ + ১১২) টাকা = ২০২ টাকা
∴ ক্ষতি = (২০২ - ২০০) টাকা = ২ টাকা
∴ শতকরা ক্ষতি = ( ২ / ২০০ ) × ১০০% = ১%
.
৫ টাকায় ৪ টি করে কিনে ৪ টাকায় ৫ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৫৪% লাভ
  2. খ) ৫৬.২৫% ক্ষতি
  3. গ) ৩৬% ক্ষতি
  4. ঘ) ৪৫% লাভ
সঠিক উত্তর:
গ) ৩৬% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬% ক্ষতি
ব্যাখ্যা
৪ টির ক্রয়মূল্য ৫ টাকা হলে
১ টির ক্রয়মূল্য ৫/৪ টাকা = ১.২৫ টাকা

৪ টাকায় ৫ টি বিক্রয় করলে
১ টি বিক্রয় করে ৪/৫ টাকায় = ০.৮০ টাকায়

∴১ টিতে ক্ষতি হয়
= (১.২৫ - ০.৮০) টাকা
= ০.৪৫ টাকা

১.২৫ টাকায় ক্ষতি হয় ০.৪৫ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (০.৪৫ / ১.২৫) × ১০০ = ৩৬ টাকা
শতকরা ৩৬ টাকা ক্ষতি হবে।
.
৩৬০০ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা ক্ষতি হলো?
  1. ক) ৩০০ টাকা ক্ষতি
  2. খ) ৬০০ টাকা লাভ
  3. গ) ২০০ টাকা ক্ষতি
  4. ঘ) লাভ-লোকসান কিছুই হয়নি
সঠিক উত্তর:
ক) ৩০০ টাকা ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০ টাকা ক্ষতি
ব্যাখ্যা
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩৬০০/১২০ টাকা = ৩০০০ টাকা

২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩৬০০/৮০ টাকা = ৪৫০০ টাকা

মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা = ৭৫০০ টাকা

মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা = ৭২০০ টাকা।

∴ ক্ষতি হয়েছে = (৭৫০০ - ৭২০০) টাকা = ৩০০ টাকা
--------------------------------------------------------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে, ২০% লাভে ক্রয়মূল্য (৩৬০০ × ১০০)/১২০ টাকা বা ৩০০০ টাকা।
আবার, বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে, ২০% ক্ষতিতে ক্রয়মূল্য (৩৬০০ × ১০০)/৮০ টাকা বা ৪৫০০ টাকা।
মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা = ৭৫০০ টাকা
মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা = ৭২০০ টাকা।
∴ ক্ষতি হয়েছে (৭৫০০ - ৭২০০) টাকা = ৩০০ টাকা
১০.
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০% লাভ
  2. খ) ১৫% ক্ষতি
  3. গ) ২০% লাভ
  4. ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
সঠিক উত্তর:
ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
ব্যাখ্যা
এখানে, ২ টির ক্রয়মূল্য = (১/১০ + ১/১৫) টাকা = ১/৬ টাকা
আবার, ১২ টির বিক্রয়মূল্য ১ টাকা
২ টির বিক্রয়মূল্য ১/৬ টাকা।
যেহেতু, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না।
১১.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a : b = b : c
  2. খ) a : b = c : b
  3. গ) a : a = b : c
  4. ঘ) b : b = c : a
সঠিক উত্তর:
ক) a : b = b : c
উত্তর
সঠিক উত্তর:
ক) a : b = b : c
ব্যাখ্যা
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে, আমরা পাই, 
a : b = b : c
১২.
২, ৮ ও ৩ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
ক) ১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২
ব্যাখ্যা
আমরা জানি সমানুপাতিকদের অনুপাত সমান । সুতরাং, চতুর্থ সমানুপাতিক ক হলে,
২ : ৮ = ৩ : ক
⇒ ২/৮ = ৩/ক
⇒ ২ক = ৩ × ৮ = ২৪
⇒ ক = ১২
১৩.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
  1. ক) ৩ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ১০ গ্রাম
  4. ঘ) ১৯ গ্রাম
সঠিক উত্তর:
গ) ১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ গ্রাম
ব্যাখ্যা
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯

১৯ গ্রাম ওজনের গহনায় রুপা আছে
= ১৯ গ্রাম এর ১০/১৯
= ১০ গ্রাম
অতএব, অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।
১৪.
রহিম ও কামালের আয়ের অনুপাত 5 : 7, কামাল ও আতিকের আয়ের অনুপাত 6 : 11 এবং রহিমের আয় 180 টাকা হলে, আতিকের আয় কত?
  1. ক) 180
  2. খ) 252
  3. গ) 462
  4. ঘ) 460
সঠিক উত্তর:
গ) 462
উত্তর
সঠিক উত্তর:
গ) 462
ব্যাখ্যা
রহিমের আয় : কামালের আয় = 5 : 7 = 5 × 6 : 7 × 6  = 30 : 42
কামালের আয় : আতিকের আয় = 6 : 11 = 6 × 7 : 11 × 7 = 42 : 77
রহিমের আয় : কামালের আয় : আতিকের আয় =  30 : 42 : 77
ধরি,
রহিম, কামাল ও আতিকের আয় যথাক্রমে  30y, 42y ও 77y টাকা।
30y = 180 বা, y = 6
সুতরাং,  আতিকের আয় = 77 × 6 = 462 টাকা।
১৫.
৪৫৯ লিটার মিশ্রনে দুধ ও পানি ৭ : ২ অনুপাতে মিশ্রিত আছে। কি পরিমাণ পানি যোগ করলে মিশ্রনে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ হবে?
  1. ক) ৪৭
  2. খ) ৫১
  3. গ) ৫৬
  4. ঘ) ৮২
সঠিক উত্তর:
খ) ৫১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১
ব্যাখ্যা
মিশ্রনে দুধ ও পানির অনুপাত = ৭ : ২
অনুপাতের সমষ্টি = ৯
∴ দুধ = (৪৫৯ × ৭)/৯ = ৩৫৭ লিটার
∴ পানি = (৪৫৯ × ২)/৯ = ১০২
∴ ৩৫৭ : (১০২ + a) = ৭ : ৩ [a লিটার পানি যোগ করে]
বা, ৩৫৭/(১০২ + a) = ৭/৩
বা, ৫১/(১০২ + a) = ১/৩
বা, a + ১০২ = ১৫৩
∴ a = ৫১
১৬.
কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কনিষ্ঠ ছেলে কত টাকা পেল?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১৪০০ টাকা
  3. গ) ১৮০০ টাকা
  4. ঘ) ২১০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০০ টাকা
ব্যাখ্যা
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের যোগফল = ( ৫ + ৭ + ৯ ) = ২১
∴ কনিষ্ঠ ছেলে পাবে ( ৪২০০ এর ৫/২১ ) = ১০০০ টাকা