পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
“Award Mania: Season - 7” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত [বিন্যাস ও সমাবেশ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
'ARMOUR' শব্দের বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কত?
  1. 180
  2. 360
  3. 440
  4. 720
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা
প্রশ্ন: 'ARMOUR' শব্দের বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
'ARMOUR' শব্দটিতে মোট বর্ণ সংখ্যা = 6 টি।
এর মধ্যে R আছে 2 টি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন।

∴ মোট বিন্যাস সংখ্যা = 6!/2!
= 360
.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 55 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
  1. 11 জন
  2. 15 জন
  3. 13 জন
  4. 10 জন
সঠিক উত্তর:
11 জন
উত্তর
সঠিক উত্তর:
11 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 55 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

সমাধান:
ধরি,
ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।

প্রশ্নমতে,
nC2 = 55
⇒ n(n - 1)/2 = 55
⇒ n(n - 1) = 110
⇒ n2 - n - 110 = 0
⇒ n2 - 11n + 10n - 110 = 0
⇒ n(n - 11) + 10(n - 11) = 0
⇒ (n + 10)(n - 11) = 0

n = 11 [-10 ঋণাত্মক তাই গ্রহণযোগ্য নয়]
∴ ঐ অনুষ্ঠানে 11 জন লোক ছিল।
.
NUMBERS শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. সমান
  2. অর্ধেক
  3. দ্বিগুণ
  4. এক চতুর্থাংশ
সঠিক উত্তর:
দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: NUMBERS শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
'AMERICA' শব্দটিতে মোট ৭টি বর্ণ আছে যাদের ২ টি E
'AMERICA' শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা = ৭!/২!
= ২৫২০

'NUMBERS' শব্দটিতে মোট ৭টি বর্ণ আছে যাদের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন।
'NUMBERS' শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যাযাস৭!
= ৫০৪০
= ২ × ২৫২০

অতএব, NUMBERS শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার দ্বিগুণ।
.
5C4 + 5C3 + 6C3 = কত?
  1. 45
  2. 35
  3. 55
  4. 65
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা
প্রশ্ন: 5C4 + 5C3 + 6C3 = কত?

সমাধান:
5C4 + 5C3 + 6C3
= 6C4 + 6C3  [যেহেতু nCr + nCr - 1 = n + 1Cr]
= 7C4
= 35
.
ORANGE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকয়টি বর্ণকে সাজানোর উপায়-
  1. 196
  2. 144
  3. 176
  4. 182
সঠিক উত্তর:
144
উত্তর
সঠিক উত্তর:
144
ব্যাখ্যা
প্রশ্ন: ORANGE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকয়টি বর্ণকে সাজানোর উপায়-

সমাধান:
ORANGE শব্দটির মধ্যে মোট বর্ণ 6টি; এর মধ্যে 3টি স্বরবর্ণ।
স্বরবর্ণগুলো একত্রে ১টি ধরলে মোট বর্ণ হয় 4 টি।
4 টি বর্ণ সাজানোর উপায় = 4!

আবার স্বরবর্ণ তিনটিকে নিজেদের মধ্যে সাজানো যায় 3! উপায়ে
∴ স্বরবর্ণগুলো একত্রে রেখে সবগুলো বর্ণ সাজানোর উপায় = 4! × 3!
= 144
.
16 টি বিন্দু ‍দিয়ে কতগুলো চতুর্ভূজ গঠন করা যায়?
  1. 1420
  2. 1620
  3. 1820
  4. 2020
সঠিক উত্তর:
1820
উত্তর
সঠিক উত্তর:
1820
ব্যাখ্যা
প্রশ্ন: 16 টি বিন্দু ‍দিয়ে কতগুলো চতুর্ভূজ গঠন করা যায়?

সমাধান:
চারটি বিন্দু দিয়ে গঠিত হয় চতুর্ভূজ।

∴ 16 টি বিন্দু ‍দিয়ে চতুর্ভূজ গঠন করা যায় = 16C4
= 1820
.
'FLOWERS' শব্দটির বর্ণগুলো নিয়ে কতকগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে?
  1. 160
  2. 240
  3. 880
  4. 1440
সঠিক উত্তর:
1440
উত্তর
সঠিক উত্তর:
1440
ব্যাখ্যা
প্রশ্ন: 'FLOWERS' শব্দটির বর্ণগুলো নিয়ে কতকগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে?

সমাধান:
'FLOWERS' শব্দটিতে মোট বর্ণ 7টি। তন্মধ্যে 2টি স্বরবর্ণ (O, E) ও 5টি ব্যাঞ্জনবর্ণ।

O, E স্বরবর্ণ থেকে প্রথম স্থান পূরণের উপায় = 2P1 = 2
অবশিষ্ট 6টি বর্ণ দ্বারা 6টি স্থান পূরণের উপায় = 6! = 720
∴ নির্ণেয় বিন্যাস = 2 × 720 = 1440
.
5 টি পোস্ট বাক্সে 7 টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. 35
  2. 57
  3. 135
  4. 75
সঠিক উত্তর:
57
উত্তর
সঠিক উত্তর:
57
ব্যাখ্যা
প্রশ্ন: 5 টি পোস্ট বাক্সে 7 টি চিঠি কতভাবে ফেলা যায়?

সমাধান:
পোস্ট বাক্সের সংখ্যা n = 5 টি
চিঠির সংখ্যা r =7 টি

চিঠি ফেলা যায় = (পোস্ট বক্স)চিঠি
= nr
= 57
.
'BACKDROP' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে C, R থাকবে না?
  1. 336
  2. 6720
  3. 720
  4. 120
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 'BACKDROP' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে C, R থাকবে না?

সমাধান:
BACKDROP শব্দটিতে মোট বর্ণ আছে 8টি।
যেহেতু, C, R থাকবেনা তাই মোট বর্ণ হবে = 6 টি

∴ প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3
= 120
১০.
BANANA শব্দটিকে কত ভাবে সাজানো যাবে যাতে A গুলো একসাথে থাকবে না?
  1. 36
  2. 48
  3. 65
  4. 76
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
প্রশ্ন: BANANA শব্দটিকে কত ভাবে সাজানো যাবে যাতে A গুলো একসাথে থাকবে না?

সমাধান:
BANANA শব্দে মোট অক্ষর 6টি, যেখানে A আছে 3টি এবং N আছে 2টি।
BANANA কে সাজানো যাবে = 6!/3!2! = 60 ভাবে

A গুলোকে একসাথে একটি অক্ষর হিসাবে বিবেচনা করলে বাকী অক্ষর হবে 4টি: B, N, N এবং AAA।

সাজানোর সংখ্যা হবে = 4!/2! = 12 ভাবে

∴A গুলো একসাথে না রেখে সাজানোর সংখ্যা = 60 - 12 = 48
১১.
3 × nP4 = nP5 হলে n এর মান কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 3 × nP4 = nP5 হলে n এর মান কত?

সমাধান: 
3 × nP4 = nP5
⇒ 3 × n!/(n - 4)! = n!/(n - 5)!
⇒ 3 × n!/{(n - 4) × (n - 5)!} = n!/(n - 5)!
⇒ 3/(n - 4)  = 1
⇒ n - 4 = 3
∴ n = 7
১২.
সাত বাহুবিশিষ্ট বহুভুজে কতটি কর্ণ আছে?
  1. 14
  2. 21
  3. 7
  4. 18
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: সাত বাহুবিশিষ্ট বহুভুজে কতটি কর্ণ আছে?

সমাধান:
n বাহুবিশিষ্ট বহুভুজে কর্ণ আছে = nC2 - n

সাত বাহুবিশিষ্ট বহুভুজে কর্ণ আছে = 7C2 - 7
= 21 - 7
= 14
১৩.
প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?
  1. 640 টি
  2. 720 টি
  3. 840 টি
  4. 1080 টি
সঠিক উত্তর:
720 টি
উত্তর
সঠিক উত্তর:
720 টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
চার অঙ্কবিশিষ্ট পূর্ণসংখ্যা = 7P4 = 840
0 প্রথমে থাকলে গঠিত সংখ্যা অর্থপূর্ণ হয় না এরূপ সংখ্যা = 6P3 = 120

∴ অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে = 840 - 120 টি
= 720 টি
১৪.
12 টি বইয়ের মধ্যে 3 টি বই কতভাবে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট 3 টি বই সর্বদা বাদ থাকে?
  1. 72 ভাবে
  2. 84 ভাবে
  3. 93 ভাবে
  4. 108 ভাবে
সঠিক উত্তর:
84 ভাবে
উত্তর
সঠিক উত্তর:
84 ভাবে
ব্যাখ্যা
প্রশ্ন: 12 টি বইয়ের মধ্যে 3 টি বই কতভাবে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট 3 টি বই সর্বদা বাদ থাকে?

সমাধান:  
নির্দিষ্ট দুইটি বই সর্বদা বাদ থাকে, অতএব (12 - 3) বা 9 টি থেকে 3 টি বাছাই করতে হবে।

∴ বাছাই করার উপায় = 9C3
= 84 ভাবে
১৫.
৫ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে দুইজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?
  1. ২০ উপায়ে
  2. ৬০ উপায়ে
  3. ৪০ উপায়ে
  4. ৮০ উপায়ে
সঠিক উত্তর:
৬০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
৬০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে দুইজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?

সমাধান:
৫ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে দুইজন বালক ও দুইজন বালিকা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ১০ × ৬
= ৬০ উপায়ে
১৬.
৪ জন বালক এবং ৪ জন বালিকা গোলটেবিল খেতে বসলে তারা কত উপায়ে বসতে পারে যেন দুই বালক-বালিকা পাশাপাশি না বসে?
  1. ২৪
  2. ৩৬
  3. ৮২
  4. ১৪৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন বালক এবং ৪ জন বালিকা গোলটেবিলে খেতে বসলে তারা কত উপায়ে বসতে পারে যেন দুই বালক-বালিকা পাশাপাশি না বসে?

সমাধান:
একজন বালককে স্থির রেখে বাকী তিনজনকে বিন্যাস করা যায় = ৩!
চারজন বালিকাকে বিন্যাস করা যায় = ৪!

∴ মোট বিন্যাস সংখ্যা = ৩! × ৪!
=  ৬ × ২৪
= ১৪৪
১৭.
স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'POLAND' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. 330
  2. 720
  3. 480
  4. 840
সঠিক উত্তর:
480
উত্তর
সঠিক উত্তর:
480
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'POLAND' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?

সমাধান:
“POLAND" শব্দটিতে মোট বর্ণ 6টি যেখানে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন এবং স্বরবর্ণ 2টি।
6টি বর্ণকে সাজানো যায় = 6! = 720

স্বরবর্ণ দুটিকে একটি ধরে মোট ভিন্ন বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
স্বরবর্ণ দুটিকে সাজানো যায় = 2!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস = 5! × 2!
= 120 × 2
= 240

∴ স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস = 720 - 240
= 480
১৮.
পাহাড়পুর থেকে কালিয়াপুর যেতে ৪ টি পৃথক পথ আছে এবং কালিয়াপুর থেকে রাজগঞ্জ যেতে ৫ টি পৃথক পথ আছে। সামি কত প্রকারে পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে?
  1. ১৬ উপায়ে
  2. ২০ উপায়ে
  3. ৪০ উপায়ে
  4. ৬০ উপায়ে
সঠিক উত্তর:
২০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
২০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: পাহাড়পুর থেকে কালিয়াপুর যেতে ৪ টি পৃথক পথ আছে এবং কালিয়াপুর থেকে রাজগঞ্জ যেতে ৫ টি পৃথক পথ আছে। সামি কত প্রকারে পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে?

সমাধান:
সামি পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে = ৪ × ৫ উপায়ে
= ২০ উপায়ে
১৯.
এক জন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্ন হতে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে?
  1. 250 উপায়ে
  2. 350 উপায়ে
  3. 400 উপায়ে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
350 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
350 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: এক জন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্ন হতে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? 

সমাধান:
5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বাছাই করা যায় = 5C3
∴7টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন বাছাই করা যায় = 7C4
∴প্রশ্ন বাছাই করা যায়  = 5C3 × 7C4
= 10 × 35 উপায়ে
= 350 উপায়ে
২০.
চাকুরির নিয়োগ পরীক্ষায় 2টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?
  1. 45
  2. 55
  3. 65
  4. 75
সঠিক উত্তর:
55
উত্তর
সঠিক উত্তর:
55
ব্যাখ্যা
প্রশ্ন: চাকুরির নিয়োগ পরীক্ষায় 2টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?

সমাধান:
2 টি খালি পদের জন্য প্রার্থী সংখ্যা 10 জন
1 জনকে নির্বাচনের উপায় = 10C1 = 10
2 জনকে নির্বাচনের উপায় = 10C2 = 45

∴ নির্বাচনের মোট উপায় = 10 + 45
= 55
২১.
11 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 
  1. 55
  2. 110
  3. 155
  4. 220
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা
প্রশ্ন: 11 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 

সমাধান:
11 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 11C1 = 11 উপায়ে
11 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 10C1 = 10 উপায়ে

∴ বাছাই সংখ্যা = 11 × 10 = 110
২২.
8 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?
  1. 2810
  2. 20240
  3. 5040
  4. 40320
সঠিক উত্তর:
5040
উত্তর
সঠিক উত্তর:
5040
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে নিয়ে বৈঠক করা যায় = (n - 1)!

∴ 7 জনকে নিয়ে বৈঠক করা যায় = (8 - 1)!
= 7!
= 5040
২৩.
যদি 5Pr = 60 এবং 5Cr = 10 হয় তাহলে r এর মান কত?
  1. 3
  2. 6
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5Pr = 60 এবং 5Cr = 10 হয় তাহলে r এর মান কত?

সমাধান:
আমরা জানি,
nPr = n!/(n - r)!
এবং nCr = n!/(n - r)!r!
nCr = {n!/(n - r)!} × (1/r!)
nCr = nPr × (1/r!)
5Cr = 5Pr × (1/r!)
5Pr = 5Cr × r!
⇒ 60 = 10 × r!
⇒ r! = 6
⇒ r! = 3!
∴ r = 3
২৪.
তানভীরের 4 জন বন্ধু আছে। সে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে প্রীতিভোজে নিমন্ত্রণ করতে পারে?
  1. 15
  2. 13
  3. 16
  4. 14
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের 4 জন বন্ধু আছে। সে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে প্রীতিভোজে নিমন্ত্রণ করতে পারে?

সমাধান: 
1 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 4C1 উপায়ে করতে পারেন। 
2 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 4C2 উপায়ে করতে পারেন। 
3 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 4C3 উপায়ে করতে পারেন। 
4 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 4C4 উপায়ে করতে পারেন। 
 
∴ মোট উপায় সংখ্যা = 4C1 + 4C2+ 4C3 + 4C4
= 4 + 6 + 4 + 1
= 15
২৫.
প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে 0, 1, 2, 3, 4, 5 ও 6 অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?
  1. 840
  2. 120
  3. 720
  4. 360
সঠিক উত্তর:
720
উত্তর
সঠিক উত্তর:
720
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে 0, 1, 2, 3, 4, 5 ও 6 অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
চার অঙ্কবিশিষ্ট পূর্ণসংখ্যা = 7P4 = 840
0 প্রথমে থাকলে গঠিত সংখ্যা অর্থপূর্ণ হয় না এরূপ সংখ্যা = 6P3 = 120

∴ অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে = 840 - 120 টি
= 720 টি