পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ১৬ টপিক: রিভিশন পরীক্ষা সিলেবাস - পরীক্ষা ১৩, ১৪ ও ১৫ [Live Class – ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা কীভাবে ভাগ করা হয়?
  1. শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের মধ্যে
  2. শুধুমাত্র প্রাদেশিক সরকারের মধ্যে
  3. কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে
  4. কেন্দ্রীয় ও সামরিক সরকারের মধ্যে
সঠিক উত্তর:
কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা:
- আধুনিক সরকারের শ্রেণিবিভাগের মধ্যে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা অন্যতম।
- যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় এমনভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়।
- সাংবিধানিকভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার নিজ নিজ শাসনকার্য পরিচালনা করে এবং কেউ কারাে কাজে হস্তক্ষেপ করে না।
- আধুনিক বিশ্বের অনেক দেশেই যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা প্রচলিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এর উৎকৃষ্ট উদাহরণ।

মূল বৈশিষ্ট্য:
- কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত থাকে।
- ক্ষমতা তিনটি শাখায় বিভক্ত - নির্বাহী (Executive), আইনসভা (Legislative) এবং বিচার বিভাগ (Judiciary)।
- তিনটি শাখা একে অপরের ক্ষমতা সীমিত এবং ভারসাম্যপূর্ণ রাখতে পারে।
- নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য সুস্পষ্ট আইনি কাঠামো এবং স্বাধীন বিচারব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
.
ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক 'ভিয়েনা কনভেনশন' কার্যকর হয় কবে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
• ভিয়েনা কনভেনশন:
- পুরো নাম : Vienna Convention for the Protection of the Ozone Layer.
- চুক্তি গৃহিত : ১৯৮৫ সালে।
- স্থান : ভিয়েনা, অস্ট্রিয়া। 
- চুক্তি কার্যকর : ১৯৮৮ সালে।
- উদ্দেশ্য : ওজনস্তর ক্ষয়কারী বস্তুর উৎপাদন ও ব্যবহার কমানো।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। [Link]
.
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
  1. ট্রিগভেলি
  2. উ থান্ট
  3. কফি আনান
  4. দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
ট্রিগভেলি
উত্তর
সঠিক উত্তর:
ট্রিগভেলি
ব্যাখ্যা
প্রথম মহাসচিব (Secretary-General):
- জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি।
- তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে,
- ২য় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- সপ্তম মহাসচিব ছিলেন কফি আনান (ঘানা)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)। [ফেব্রুয়ারি, ২০২৫]

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
.
OIC-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৪৫টি
  2. ৫৩টি
  3. ৫৭টি
  4. ৬০টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বর্তমান সদস্য: ৫৭টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট। [Link]
.
স্যাটেলাইট রাষ্ট্র বলতে কী বোঝায়?
  1. পরমাণু অস্ত্রের মালিকানাধীন রাষ্ট্র
  2. সামরিক শক্তিতে সমৃদ্ধ রাষ্ট্র
  3. শক্তিশালী রাষ্ট্র দ্বারা প্রভাবিত দুর্বল রাষ্ট্র
  4. তথ্য প্রযুক্তিতে উন্নতশীল রাষ্ট্র
সঠিক উত্তর:
শক্তিশালী রাষ্ট্র দ্বারা প্রভাবিত দুর্বল রাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
শক্তিশালী রাষ্ট্র দ্বারা প্রভাবিত দুর্বল রাষ্ট্র
ব্যাখ্যা
স্যাটেলাইট রাষ্ট্র (Satellite State):
- কোনো বৃহৎ রাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতি দ্বারা অন্য কোনো রাষ্ট্র (বিশেষত,দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রগুলো) কিংবা রাষ্ট্রের অর্থনীতি এবং রাজনীতি প্রভাবিত হয় তাহলে প্রভাবিত সেই রাষ্ট্র গুলোকে Satellite State বা পোষ্য রাষ্ট্র বলে।
(A satellite state is a political term for a country that is formally independent, but under heavy political, economic, and military influence or control by another country.)
- স্যাটেলাইট রাষ্ট্রগুলি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও তারা মূলত শক্তিশালী রাষ্ট্রের নিয়ন্ত্রণের অধীনে থাকে।
- এই রাষ্ট্রগুলি সাধারণত শক্তিশালী রাষ্ট্রের সামরিক বা অর্থনৈতিক প্রভাবের আওতায় থাকে।

উদাহরণ:
- মিয়ানমারের রাজনীতি ও অর্থনৈতিক সিস্টেম চীনের রাজনীতি ও অর্থনীতি দিয়ে প্রভাবিত।
- পাপুয়া নিউগিনি ও নাউরু অস্ট্রেলিয়ার সিস্টেম অর্থনীতি ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
- সম্প্রতি বেলারুশ রাশিয়ার স্যাটেলাইট স্টেট হিসেবে পরিগণিত হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
কোন সম্মেলনের মাধ্যমে IMF গঠিত হয়?
  1. টোকিও সম্মেলন
  2. প্যারিস সম্মেলন
  3. জেনেভা সম্মেলন
  4. ব্রেটন উডস সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালে Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

উল্লেখ্য,
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট। [Link]
.
'APEC' কোন অঞ্চলের বাণিজ্যিক জোট?
  1. ইউরোপ
  2. দক্ষিণ এশিয়া
  3. দক্ষিণ-পূর্ব আফ্রিকা
  4. এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
সঠিক উত্তর:
এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
উত্তর
সঠিক উত্তর:
এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- উদ্দেশ্য: সুষম, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, উদ্ভাবনী এবং নিরাপদ প্রবৃদ্ধি প্রচার করা এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

তথ্যসূত্র: APEC ওয়েবসাইট। [Link] 
.
কোন দেশটি D-8 জোটের সদস্য নয়?
  1. তুরস্ক
  2. ইরান
  3. মালয়েশিয়া
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
• 'সৌদি আরব' D-8 জোটের সদস্য নয়।

Developing Eight (D-8):
- D-8 হলো মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।

• D-8 এর সদস্য দেশগুলো হলো (৮টি):
- তুরস্ক;
- বাংলাদেশ;
- পাকিস্তান;
- মিশর;
- নাইজেরিয়া;
- মালয়েশিয়া;
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।

তথ্যসূত্র: D-8 ওয়েবসাইট। [Link]
.
নেকড়ে যোদ্ধা কূটনীতি (Wolf Warrior Diplomacy) কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
নেকড়ে যোদ্ধা কূটনীতি (Wolf Warrior Diplomacy):
- এটি একটি আধুনিক কূটনৈতিক কৌশল বা পদ্ধতি, যা চীনের সম্প্রতিক কূটনৈতিক মনোভাব ও আচরণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।
- এটি মূলত চীনের কূটনৈতিক কর্মকর্তাদের (বিশেষত রাষ্ট্রদূতদের) আক্রমণাত্মক, কঠোর, এবং প্ররোচনামূলক মনোভাব এবং শাব্দিক আক্রমণকে বোঝাতে ব্যবহৃত হয়।
- ২০২০ সাল থেকেই নেকড়ে যোদ্ধা কূটনীতি চালিয়ে আসছে চীন।
- চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

নেকড়ে যোদ্ধা কূটনীতির বৈশিষ্ট্য:
: চীনের কূটনীতিকরা সরাসরি আক্রমণাত্মক ভাষায় বিশ্বের অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন।
: চীনের কূটনৈতিক কর্মকর্তারা তাদের দেশ ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিবৃতি ও প্রতিক্রিয়া জানিয়ে থাকেন।
: নেকড়ে যোদ্ধা কূটনীতির পদ্ধতিতে চীন বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিকে বিশ্বজনীন ন্যায় হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১০.
Sustainable Development Goals বাস্তবায়নের লক্ষ্যমাত্রা কত সাল নির্ধারণ করা হয়েছে?
  1. ২০২৫ সাল
  2. ২০৩০ সাল
  3. ২০৩৫ সাল
  4. ২০৪০ সাল
সঠিক উত্তর:
২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩০ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১১.
রামসার কনভেনশনের বিষয়বস্তু কী?
  1. মরুভূমি সংরক্ষণ
  2. জলাভূমি সংরক্ষণ
  3. বন্যপ্রাণী সংরক্ষণ
  4. খনিজ সম্পদ সংরক্ষণ
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
রামসার কনভেনশন (Ramsar Convention):
- রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি। [ফেব্রুয়ারি, ২০২৫]

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

তথ্যসূত্র: Ramsar Convention ওয়েবসাইট। [Link]
১২.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান মূলত বিরোধ নিষ্পত্তি করে থাকে?
  1. IDA
  2. IBRD
  3. MIGA
  4. ICSID
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

• প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD): মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান।
2. International Development Association (IDA): যে সব দেশ IBRD থেকে ঋণ পায়না তাদের স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে। অন্য নাম: Soft-loan Window.
3. International Finance Corporation (IFC): উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা।
4. Multilateral Investment Guarantee Agency (MIGA): উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করা।
5. International Center for Settlement of Investment Disputes (ICSID): সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।[Link]
১৩.
'পশতুন' জাতিগোষ্ঠী কোন দেশের সংখ্যাগরিষ্ঠ?
  1. মঙ্গোলিয়া
  2. আফগানিস্তান
  3. তাজিকিস্তান
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন জাতিগোষ্ঠী:
- মাওরী: নিউজিল্যান্ডের আদিবাসী।
- উইঘুর: চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের বসবাস।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।

তথ্যসূত্র: ব্রিটানিকা।