পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - পাটিগণিত [বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. পূর্ণ সংখ্যা
  4. মৌলিক সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
.
কোনো সংখ্যার ৩০% এর সাথে ৫৬ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩০% এর সাথে ৫৬ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% + ৫৬ = ক
⇒ ক × (৩০/১০০) + ৫৬ = ক
⇒ (৩০ক/১০০) + ৫৬ = ক
⇒ ক - (৩০ক/১০০) = ৫৬
⇒ (১০০ক - ৩০ক)/১০০ = ৫৬
⇒ ৭০ক = ৫৬০০
∴ ক = ৮০

অতএব, সংখ্যাটি ৮০।
.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৮, ৩, ৭ ও ৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৮ মিনিট
  2. ৯ মিনিট
  3. ১২ মিনিট
  4. ১৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৮, ৩, ৭ ও ৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৮, ৩, ৭ ও ৫ এর ল.সা.গু'ই নহবে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজার সময়।

৮, ৩, ৭ ও ৫ এর ল.সা.গু =  ৮৪০ সেকেন্ড
= ৮৪০/৬০ মিনিট [যেহেতু ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ১৪ মিনিট
.
৩/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৬ হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৬ হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩ + ক)/(৫ + ক) = ৫/৬
⇒ ১৮ + ৬ক = ২৫ + ৫ক
⇒ ৬ক - ৫ক = ২৫ - ১৮
∴ ক = ৭
.
১০০ থেকে ২০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ১৯ টি
  2. ২০ টি
  3. ২১ টি
  4. ২২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ২০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
১০০ সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে, ভাগফল = ২০
আবার, ২০০ সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৪০

∴ ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৪০ - ২০) + ১
= ২১ টি
.
কমলার দাম ৮% কমে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ১ হালি কমলা বেশি পাওয়া যায়। এক কুড়ি কমলার বর্তমান মূল্য কত?
  1. ১৮০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২২০ টাকা
  4. ১৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমলার দাম ৮% কমে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ১ হালি কমলা বেশি পাওয়া যায়। এক কুড়ি কমলার বর্তমান মূল্য কত?

সমাধান:
কমলার দাম ৮% কমে যাওয়ায়,
১০০ টাকায় কমে = ৮ টাকা
১ টাকায় কমে = ৮/১০০ টাকা
৫০০ টাকায় কমে = (৮ × ৫০০)/১০০ টাকা
= ৪০ টাকা

শর্তমতে, ৪০ টাকায় পাওয়া যায় ১ হালি বা ৪টি কমলা।
∴ ১ টি কমলার দাম = ৪০/৪ = ১০ টাকা
∴ ২০টি কমলার দাম = ২০ × ১০ = ২০০ টাকা
.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪, ১৯, ২৪, ও ৩০ ভাগশেষ থাকবে?
  1. ৮৯৪
  2. ৯০৬
  3. ৯১৪
  4. ৮২৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪, ১৯, ২৪, ও ৩০ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
২০ - ১৪ = ৬
২৫ - ১৯ = ৬
৩০ - ২৪ = ৬
৩৬ - ৩০ = ৬
 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু থেকে ৬ কম।
২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু = ৯০০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯০০ - ৬
= ৮৯৪
.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৫ এবং সমষ্টি ১১ হলে, ভগ্নাংশটি কত?
  1. ৭/২
  2. ৮/৩
  3. ১/৬
  4. ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৫ এবং সমষ্টি ১১ হলে, ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি, ভগ্নাংশটির লব ক এবং হর খ

প্রশ্নমতে,
ক - খ = ৫ ......... (১)
এবং, ক + খ = ১১ .........(২)

সমীকরণ দুটি যোগ করে পাই,
ক - খ + ক + খ = ৫ + ১১
⇒ ২ক = ১৬
∴  ক = ৮

অতএব, লব ৮ একক এবং হর = ১১ - ৮ = ৩
∴ নির্ণেয় ভগ্নাংশ = ৮/৩
.
n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
  1. 7(n + 2)
  2. 3n + 4
  3. n2
  4. 5n + 7
ব্যাখ্যা
প্রশ্ন: n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?

সমাধান:
ধরি,
n = 2

তাহলে,
7(n + 2) = 7(2 + 2) = 28 ;যা একটি জোড় সংখ্যা
3n + 4 = 3 × 2 + 4 = 10 ;যা একটি জোড় সংখ্যা
n2 = 22 = 4 ;যা একটি জোড় সংখ্যা
5n + 7 = 5 × 2 + 7 = 17 ;যা একটি বিজোড় সংখ্যা
১০.
যদি চালের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১২%
  2. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চালের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
 
সমাধান:
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১১৫ টাকা

১১৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১১৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫ × ১০০)/১১৫ টাকা
১১.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ১০০ হলে, সংখ্যা দুটির গুণফল কত হবে?
  1. ৪০০
  2. ৫০০
  3. ৬০০
  4. ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ১০০ হলে, সংখ্যা দুটির গুণফল কত হবে?

সমাধান-
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে ৪ক এবং ৫ক
∴ গ.সা.গু = ক

আমরা জানি,
ল.সা.গু × গ.সা.গু = সংখ্যা দুটির গুণফল
⇒ ১০০ × ক = ৪ক × ৫ক
⇒ ২০ক = ১০০
∴  ক = ৫

অতএব, সংখ্যা দুটির গুণফল = (৪ × ৫) × (৫ × ৫)
= ৫০০
১২.
এক ঘণ্টার কত অংশ দুপুর ১১.৫০ (এএম) থেকে ১২.২৬ (পিএম) এর মধ্যে অতিক্রম হয়েছে?
  1. ৪/৭ অংশ
  2. ৩/৫ অংশ
  3. ৩/৭ অংশ
  4. ২/৫ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: এক ঘণ্টার কত অংশ দুপুর ১১.৫০ (এএম) থেকে ১২.২৬ (পিএম) এর মধ্যে অতিক্রম হয়েছে?

সমাধান:
১১.৫০ থেকে ১২.২৬ পর্যন্ত সময় ব্যবধান = ৩৬ মিনিট

∴ এক ঘণ্টার অতিক্রান্ত সময় = ৩৬/৬০ অংশ
= ৩/৫ অংশ
১৩.
১ থেকে ১০০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের গড় কত?
  1. ৫১
  2. ৫৩
  3. ৫৫
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের গড় কত?

সমাধান:
একক স্থানে ৯ আছে এমন মৌলিক সংখ্যার সমষ্টি = ১৯ + ২৯ + ৫৯ + ৭৯ + ৮৯ = ২৭৫
তাদের গড় = ২৭৫/৫ 
= ৫৫
১৪.
একটি কোম্পানির মহিলা কর্মকর্তাদের ৫০% এবং পুরুষ কর্মকর্তাদের ৩৫% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা বিবাহিত?
  1. ৪১%
  2. ৪৩%
  3. ৪৫%
  4. ৪৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির মহিলা কর্মকর্তাদের ৫০% এবং পুরুষ কর্মকর্তাদের ৩৫% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা বিবাহিত?

সমাধান:
ধরি,
মোট কর্মকর্তা = ১০০ জন
তাহলে, মহিল কর্মকর্তা = ১০০ × (৪০/১০০) = ৪০ জন
এবং, পুরুষ কর্মকর্তা = ১০০ - ৪০ = ৬০ জন

এখন,
বিবাহিত মহিলা কর্মকর্তার সংখ্যা = ৪০ × (৫০/১০০) = ২০ জন
বিবাহিত পুরুষ কর্মকর্তার সংখ্যা = ৬০ × (৩৫/১০০) = ২১ জন
মোট বিবাহিত কর্মকর্তার সংখ্যা = ২০ + ২১ = ৪১ জন বা ৪১%
১৫.
একটি প্যাকেটে ৫৩৬টি মার্বেল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৮ টি
  4. ৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্যাকেটে ৫৩৬টি মার্বেল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু ১২
৫৩৬ ÷ ১২ = ভাগফল ৪৪, ভাগশেষ ৮
অর্থাৎ, আরো ১২ - ৮ = ৪টি মার্বেল যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
১৬.
নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?
  1. ১৮
  2. ২৮
  3. সবগুলোই আদর্শ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?
 
সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমন-

৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান
সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা

আবার,
২৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮
২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭ এবং১৪
এখানে,
১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান
সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা

আবার,
১৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩, ৬, ৯, এবং ১৮
১৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, ৩, ৬ এবং ৯
এখানে,
১ + ২ + ৩ + ৬ + ৯ = ২১, যা সংখ্যাটির সমান নয়
সুতরাং, ১৮ সংখ্যাটি আদর্শ সংখ্যা নয়
১৭.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য ১০১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ২২
  2. ২৩
  3. ৫০
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য ১০১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি = (বর্গের অন্তর - ১)/২
= (১০১ - ১)/২
= ১০০/২
= ৫০
১৮.
একটি পণ্যের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৫ হলে, পণ্যের মূল্য শতকরা কী পরিমাণ বেড়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৫ হলে, পণ্যের মূল্য শতকরা কী পরিমাণ বেড়েছে?

সমাধান:
প্রশ্নানুসারে,
ড্রিংকসের পূর্ব মূল্য ৪ টাকা হলে বর্তমান মূল্য ৫ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ৫ - ৪ = ১ টাকা

এখন,
মূল্য ৪ টাকায় বেড়েছে = ১ টাকা
∴ মূল্য ১ টাকায় বেড়েছে = ১/৪ টাকা
∴ মূল্য ১০০ টাকায় বেড়েছে = (১ × ১০০)/৪ টাকা
= ২৫ টাকা বা ২৫%
১৯.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১২০ এবং ৮। একটি সংখ্যা ২৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪০
  3. ৩২
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১২০ এবং ৮। একটি সংখ্যা ২৪ হলে, অপর সংখ্যাটি কত?
 
সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ২৪ × অপর সংখ্যা = ১২০ × ৮
⇒ অপর সংখ্যা = (১২০ × ৮)/২৪ 
∴ অপর সংখ্যা = ৪০
২০.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৯/১১
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
 
সমাধান:
২/৩ = ০.৬৭
৫/৭ = ০.৭১
৯/১১ = ০.৮২
৭/৯ = ০.৭৮
 
এখানে, ০.৬৭ < ০.৭১ < ০.৭৮ < ০.৮২
২১.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার ৩.৫গুণ বেশি। সংখ্যাটির অর্ধেকের মান কত?
  1. ২৬০
  2. ২৮০
  3. ৩৬০
  4. ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার ৩.৫গুণ বেশি। সংখ্যাটির অর্ধেকের মান কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ৫৬০ থেকে ক কম ৩৮০ থেকে ৩.৫ক বেশি

প্রশ্নমতে,
৫৬০ - ক = ৩৮০ + ৩.৫ক
⇒ ৪.৫ক = ৫৬০ - ৩৮০
⇒ ক = ১৮০/৪.৫
⇒ ক = ৪০

∴ সংখ্যাটি = ৫৬০ - ৪০ = ৫২০
∴ সংখ্যাটির অর্ধেকের মান = ৫২০/২
= ২৬০
২২.
একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে রকিব ও সানবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং রকিব নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। সানবি রকিবের চেয়ে ২৫৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ১১১২ জন
  2. ১২২২ জন
  3. ১২৮০ জন
  4. ১৩৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে রকিব ও সানবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং রকিব নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। সানবি রকিবের চেয়ে ২৫৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
রকিব ভোট পেয়েছে = ৪০%
তাহলে সানবি ভোট পেয়েছে = ১০০ - ৪০ = ৬০%
রকিব ও সানবির ভোটের ব্যবধান = ৬০ - ৪০ = ২০%

প্রশ্নমতে,
২০% = ২৫৬
⇒ ১% = ২৫৬/২০
∴ ১০০% = (২৫৬ × ১০০)/২০
= ১২৮০ জন

অতএব নির্বাচনে মোট ভোট দিয়েছিল ১২৮০ জন।
২৩.
দুইটি সংখ্যার গুণফল ১২১৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৩০৪ হলে গ.সা.গু কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১২১৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৩০৪ হলে গ.সা.গু কত?

সমাধান:
গ.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল/ল.সা.গু
= ১২১৬/৩০৪
= ৪
২৪.
দুইটি ভগ্নাংশের গুণফল ৩০/৬৩। এদের একটি ৫/৯ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৭
  2. ৫/৬
  3. ৬/৭
  4. ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ৩০/৬৩। এদের একটি ৫/৯ হলে, অপর ভগ্নাংশটি কত?
 
সমাধান:
প্রশ্নমতে,
একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ = ১৫/২৮
⇒ (৫/৯) × অপর ভগ্নাংশ = ৩০/৬৩
∴ অপর ভগ্নাংশ = (৩০ × ৯)/(৬৩ × ৫)
= ৬/৭
২৫.
৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?
  1. ৩০০%
  2. ২৫০%
  3. ২৬০%
  4. ৩৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?

সমাধান: 
৭৫ টাকা ৩০ টাকার শতকরা = (৭৫/৩০) × ১০০%
= ২৫০%