Warsaw Pact ও CTBT বর্তমানে কার্যকর নয়। অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Warsaw Pact:
- Warsaw Pact-এর পূর্ণরূপ: Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি (সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- উদ্দেশ্য: পশ্চিমা দেশের (বিশেষত ন্যাটো) বিরুদ্ধে সামরিক সুরক্ষা এবং পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বৃদ্ধি।
- এটি ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটি সামরিক জোট, যা পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব শক্তিশালী করতে সাহায্য করেছিল।
- ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরপরই ওয়ারশ চুক্তি ভেঙে যায়।
- ১৯৯১ সালের ২৫শে ফেব্রুয়ারি ওয়ারশ চুক্তির সমাপ্তি ঘোষণা করা হয়।
- চেকোস্লোভাক রাষ্ট্রপতি ভ্যাক্লাভ হ্যাভেল ১৯৯১ সালের ১লা জুলাই আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করেন।
• CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty/ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- অনুমোদিত দেশ: ১৭৮টি।
- CTBT বর্তমানে কার্যকর নয়। এটি কার্যকর হতে হলে Annex 2-এ তালিকাভুক্ত ৪৪টি দেশের সবাইকে অনুমোদন করতে হবে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত: ১৮৭টি দেশ স্বাক্ষর করেছে, ১৭৮টি দেশ অনুমোদন করেছে। কিন্তু Annex 2 দেশগুলোর মধ্যে ৯টি এখনো অনুমোদন করেনি বা স্বাক্ষর করেনি (যেমন: চীন, মিশর, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া; রাশিয়া ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করেছে)। ফলে চুক্তিটি আইনগতভাবে কার্যকর নয়।
অন্যদিকে,
⇒ APTA:
- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ২ নভেম্বর, ২০০৫।
- চুক্তিটি কার্যকর হয়: ১ সেপ্টেম্বর, ২০০৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।
তথ্যসূত্র:
i) NATO ওয়েবসাইট।
ii) Britannica.