পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বৃত্তসংক্রান্ত উপপাদ্য, বহুভুজ, পীথাগোরাসের উপপাদ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যা-এর দৈর্ঘ্য 12 মিটার হলে, কেন্দ্র থেকে 3 মিটার দূরবর্তী জ্যা-এর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 2√27 মিটার
  2. খ) 27 মিটার
  3. গ) √27 মিটার
  4. ঘ) 16 মিটার
ব্যাখ্যা


EC² = OC² - OE²
⇒ EC = √(6² - 3²)
⇒ EC = √27
∴ BC = 2√27 মিটার

.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪ বর্গমিটার
  2. খ) ১৬ বর্গমিটার
  3. গ) ৩০ বর্গমিটার
  4. ঘ) ৩৬ বর্গমিটার
ব্যাখ্যা

ধরি,
সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য = ক মিটার
প্রশ্নমতে, ক + ক = ১২
বা, ক = ৬√২
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ৬√২ × ৬√২
= ৩৬ বর্গমিটার।

.
স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব _______?
  1. ক) জ্যা-গামী
  2. খ) বৃত্তচাপ গামী
  3. গ) স্পর্শক গামী
  4. ঘ) কেন্দ্রগামী
ব্যাখ্যা
স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী।(অনুসিদ্ধান্ত - ৯)
.
চিত্রে, ছোট বৃত্তের ব্যাসার্ধ 4 মিটার এবং বড় বৃত্তের ব্যাসার্ধ 9 মিটার হলে, কালো রঙ করা জায়গার ক্ষেত্রফল কত?
  1. ক) 67πবর্গমিটার
  2. খ) 75πবর্গমিটার
  3. গ) 55πবর্গমিটার
  4. ঘ) 65πবর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2
ছোট বৃত্তের ক্ষেত্রফল = 16π
বড় বৃত্তের ক্ষেত্রফল = 81π
কালো রঙ করা জায়গার ক্ষেত্রফল = 81π - 16π = 65π বর্গমিটার

.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ¾ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত _____?
  1. ক) 3:2
  2. খ) 1:2
  3. গ) 3:4
  4. ঘ) 2:1
ব্যাখ্যা

ধরি, ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার
এখন, লম্ব2 + ভূমি 2= অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 25x2 = 625
⇒ x = 5
ভূমির দৈর্ঘ্য (4×5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15মিটার
∴অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত = 15:20 = 3:4

.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর_____?
  1. ক) লম্ব
  2. খ) দ্বিগুণ
  3. গ) সমান
  4. ঘ) স্পর্শক
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।(উপপাদ্য-৩; গণিত অষ্টম শ্রেণি)
.
যদি কোনো বৃত্তের পরিধি তার ক্ষেত্রফলের সমান হয়, তাহলে বৃত্তের ব্যাস কত?
  1. ক) 2 একক
  2. খ) 4 একক
  3. গ) 8 একক
  4. ঘ) 10 একক
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে, 2πr = πr2
∴ r = 2
∴ব্যাস = 4

.
চিত্রে,O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 মিটার হলে, ACB বৃত্তচাপের মান কত?
  1. ক) π
  2. খ) 2π
  3. গ) 6π
  4. ঘ) 2
ব্যাখ্যা

360° কোণের দ্বারা দৃষ্ট চাপ = 2πr
1° কোণের দ্বারা দৃষ্ট চাপ = (2πr/360°)
60° কোণের দ্বারা দৃষ্ট চাপ ACB = (2π3/360°) × 60° = π

.
ABCD একটি বর্গক্ষেত্র যার AB = 4 মিটার এবং AOB ও COD হল দুটি অর্ধবৃত্ত হলে চিত্রের সাদা রং এর জায়গার ক্ষেত্রফল কত?
  1. ক) 4π বর্গমিটার
  2. খ) (16 - 4π) বর্গমিটার
  3. গ) (8 - 4π) বর্গমিটার
  4. ঘ) 16 বর্গমিটার
ব্যাখ্যা

দুটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল = একটি বৃত্তের ক্ষেত্রফল = πr2 = 4π বর্গমিটার।
বর্গের ক্ষেত্রফল = 42 = 16 বর্গমিটার।
∴ চিত্রের সাদা রং এর জায়গার ক্ষেত্রফল = 16 - 4πবর্গমিটার।

১০.
একটি দশভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত?
  1. ক) 1440°
  2. খ) 1460°
  3. গ) 14400°
  4. ঘ) 11440°
ব্যাখ্যা

আমরা জানি, বহুভুজের অন্তঃস্থ কোণ = (বাহু - ২) × ১৮০°
=(১০ -২) × ১৮০° = ১৪৪০°

১১.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 9π বর্গমিটার হলে, ABCD বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার
  2. খ) 16 বর্গমিটার
  3. গ) 24 বর্গমিটার
  4. ঘ) 36 বর্গমিটার
ব্যাখ্যা

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল πr2 = 9π বর্গমিটার
⇒r = 3
∴ ব্যাস = 6 মিটার
চিত্র অনুসারে, ব্যাস = বর্গের বাহু = 6 মিটার
ABCD বর্গের ক্ষেত্রফল = 62বর্গমিটার = 36 বর্গমিটার

১২.
কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার কতটি শীর্ষবিন্দু সমবৃত্ত হয়?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় (উপপাদ্য - ২৪)
১৩.
অর্ধবৃত্তস্থ কোণ = কত ডিগ্রী?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ২৭০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ (উপপাদ্য - ২২)
১৪.
একটি সরল রেখা একটি বৃত্তকে কতটি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ১ টি
  2. খ) ২টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৩ টি
ব্যাখ্যা

CD সরল রেখা O কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে A ও B বিন্দুতে ছেদ করেছে।
১৫.
চিত্রে, ABCDEF ষড়ভুজের ADC কোণের মান কত?
  1. ক) 60°
  2. খ) 90°
  3. গ) 70°
  4. ঘ) 100°
ব্যাখ্যা

ABCDEF এর মোট কোণ = 180°(N - 2) = 180°(6 - 2) = 720°
∴ প্রতিটি কোণ =  720°/6 = 120°। AD দ্বরা ∠D দ্বিখন্ডিত হয়েছে।
∴ ∠ADC = 120°/2 = 60°

১৬.
বৃত্তের কেন্দ্র থেকে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ সেমি
  2. খ) ১৫ সেমি
  3. গ) ১৩ সেমি
  4. ঘ) ১০ সেমি
ব্যাখ্যা


AB = ২৪ সেমি
∴ AD = ১২ সেমি
AF2 = AD 2+ FD2
∴AF = ১৩ সেমি

১৭.
চিত্র, o কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ΔABC সমবাহু। ∠AOB এর মান কত?
  1. ক) 180°
  2. খ) 60°
  3. গ) 120°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ
ΔABC সমবাহু অর্থ্যাৎ প্রতিটি কোণ ৬০°।
∴ ∠AOB = 2∠ACB
∠AOB = 2 × 60° = 120°

১৮.
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল।বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ ৬ সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ২ সেমি হলে, অন্তঃস্থ ছোট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ২ সেমি
  2. খ) ৪ সেমি
  3. গ) ৬ সেমি
  4. ঘ) ৮ সেমি
ব্যাখ্যা

মনে করি, অন্তঃস্থ ছোট বৃত্তের ব্যাসার্ধ r সেমি
প্রশ্নমতে,  r + ২ = ৬
বা, r = ৪ সেমি

১৯.
বৃত্তের কোনো বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা যায়?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায় (অনুসিদ্ধান্ত - ৮)