পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
ফাইনাল মডেল টেস্ট - ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
'ক্রীতদাসের হাসি' শওকত উসমান রচিত একটি -
  1. ছোটগল্প
  2. প্রবন্ধ
  3. নাটক
  4. উপন্যাস
ব্যাখ্যা
শওকত ওসমান একজন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- সাহিত্য ও সংস্কুতিতে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),  একুশে পদক (১৯৮৩), -এ ভূষিত হন।
- ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

উপন্যাস:
- ক্রীতদাসের হাসি
-সমাগম 
- চৌর সন্ধি 
- রাজা উপাখ্যান 
- জাহান্নাম হতে বিদায় 
- দুই সৈনিক 

গল্প: 
- পিঁজরাপোল 
- জুনু আপা ও অন্যান্য 
- প্রস্তর  ফলক 
- উভশৃঙ্গ 
জন্ম যদি তব বঙ্গে 


 শওকত ওসমান রচিত নাটক -
- তস্কর ও লস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
নিচের কোনটি সঠিক?
  1. ঙ্ + ক = ঞ্ছ
  2. ঙ্ +গ = ঞ্জ
  3. ক্ + র = ক্র
  4. ক্ + র = ক্ত
ব্যাখ্যা
সঠিক যুক্তবর্ণ হলো: ক্ + র = ক্র

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণঃ
- ঙ্ + গ = ঙ্গ
- ঙ্ +ক = ঙ্ক
- ত্ + থ = ত্থ
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম,
- জ্ঞ = জ + ঞ,
- ষ্ণ = ষ + ণ 

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯]
.
নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
  1. তিন
  2. লাল
  3. গোলাপ
  4. প্রশাসন
ব্যাখ্যা
মৌলিক শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিকশব্দ বলে।
যেমন-
- গোলাপ,
- নাক,
- লাল,
 -তিন

সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
উদাহরণ:
- চাঁদমুখ
- নীলাকাশ
- ডুবুরি
- চলন্ত
- প্রশাসন
- গরমলি ইত্যাদি।

[উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. অভ্যন্তরীণ
  2. অভ্যন্তরীন
  3. অভন্তরীণ
  4. আভ্যন্তরীন
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো: অভ্যন্তরীণ

গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- পিপীলিকা 
- পরিষ্কার 
- দরিদ্রতা 
- পুরস্কার 
- বিভীষিকা 


[উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান]
.
'রাত' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শমনী
  2. তামসী
  3. শোভন
  4. অসুরা
ব্যাখ্যা
'রাত' এর সমার্থক শব্দ:
- রাত্তির
- রাতি
- নিশি
- নিশা
- নিশীথ
- রাত
- রজনী
- যামিনী
- যামবতী
- যামী
- যামিকা
- শমনী
- শর্বরী
- বিভাবরী
- নিশীথিনী
- নিশুতি
- তামসী
- অসুরা
- অন্ধিকা

'সুন্দর' এর সমার্থক শব্দ - শোভন

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ]
.
Which one is present perfect tense?
  1. I have had the news.
  2. I shall have the news.
  3. I have the news.
  4. I had the news.
ব্যাখ্যা
present perfect tense  এর গঠন প্রণালী:
Subject ( I, You, We, You, They ) + HAVE + V3 (third form of main verb – past participle)
Subject ( He, She, It ) + HAS + V3 (third form of main verb – past participle)

Example:
- I have had the news  
- I have done it.
- She has used the pen.
.
Translate into English:
একতায় উত্থান, বিভেদে পতন।
  1. Two heads are better than one.
  2. United we stand, divided we fall.
  3. Two is a company, three is none.
  4. Unity is strength.
ব্যাখ্যা
Two heads are better than one. - দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
Two is company, three is none. - দুজনে বন্ধুত্ব হয় আর তিন জনে হয় কলহ।
United we stand, divided we fall. - একতায় উত্থান, বিভেদে পতন।
Unity is strength. - একতাই বল।
.
What is the meaning of 'Accentuate'?
  1. Make more sense
  2. Make more noticeable
  3. Make more specific
  4. Make more efficient
ব্যাখ্যা
Accentuate (Verb)
Meaning: Make more noticeable or prominent.
Example Sentence: His jacket, unfortunately, accentuated his paunch.
Synonym: focus attention on, bring attention to, call attention to, draw attention to, point up, underline,
underscore, accent, highlight, spotlight, foreground
Antonym: Mask, divert attention from

Source: Oxford Dictionary
.
Morphology is a branch of -
  1. History
  2. Linguistics
  3. Economics
  4. Statistics
ব্যাখ্যা
Morphology is a branch of Linguistics.
In Linguistics,
Morphology - The study of the forms of words.
Etymology - The origin of a word and the historical development of its meaning.
Syntax - The arrangement of words and phrases to create well-formed sentences in a language.
Semantics - The branch of linguistics and logic concerned with meaning of a word, phrase, sentence, or text.

Source: Oxford Dictionary
১০.
You are not amenable _____ reason.
  1. at
  2. into
  3. of
  4. to
ব্যাখ্যা
Amenable (adjective)
Amenable (to)
(১) (ব্যক্তি) সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত: amenable to reason, যুক্তি মেনে চলে এমন।
 - You are not amenable to reason.
(২) (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী; কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত: We are all amenable to the law.
(৩) (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য: The case is not amenable to ordinary rules.
১১.
What is the synonym of 'Suspicious'?
  1. Trustful
  2. Innocent
  3. Distrustful
  4. Neglect
ব্যাখ্যা
suspicious = সন্দেহজনক; সন্দেহভাজন; সন্দিগ্ধ; সন্দেহান্বিত; সন্দিগ্ধচিত্ত
distrustful = সন্দিহান; সন্দিগ্ধ; অবিশ্বাসপ্রবণ
Synonyms of suspicious:
- distrustful
- doubtful,
- unsure,
- dubious,
- wary,
- disbelieving

Source: Oxford Dictionary
১২.
ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর বাইরের প্রথম কোন রাষ্ট্র New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. উরুগুয়ে
  3. বাংলাদেশ
  4. চিলি
ব্যাখ্যা
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর বাইরের প্রথম কোন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ব্যাংকটিতে যোগ দেযার সুযোগ দেওয়া হয়। 
- সর্বশেষ ও ৭ম সদস্য - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।
উৎস: ndb.int
১৩.
জোয়ার অত্যন্ত প্রবাল হয় কখন?
  1. চন্দ্র ও সূর্য কৌণিকভাবে অবস্থান করলে
  2. পৃথিবী ও চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে
  3. চন্দ্র ও সূর্য একই সরল রেখায় থাকলে
  4. সূর্য ও পৃথিবী এক সমকোণে অবস্থান করলে
ব্যাখ্যা
প্রধানত দুটি কারণে জোয়ার-ভাটা সৃষ্টি হয়৷ এগুলো হলো-
১. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং ২. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি৷
সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না।
তবে চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলে উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে অধিকমাত্রায় জোয়ারের ফলে নৌকা, লঞ্চ ডুবে যায় এবং জানমালের ক্ষতি হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণির ভূগোল বোর্ড বই
১৪.
CFC কি ক্ষতি করে?
  1. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে।
  2. ওজন স্তর ধ্বংস করে।
  3. এসিড বৃষ্টিপাত ঘটায়।
  4. বায়ুর তাপ কমিয়ে দেয়।
ব্যাখ্যা
গ্রীন হাউজ প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রীন হাউজ গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই-অক্সাইড অন্যতম। এ ছাড়া আছে মিথেন, সিএফসি(CFC), নাইট্রাস অক্সাইড ইত্যাদি।
মানুষ তার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এ্যারোসল ব্যবহার করে থাকে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এ সমস্ত যন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে।
এ সমস্ত যন্ত্র থেকে CFC (ক্লোরো ফ্লোরো কার্বন) গ্যাস নির্গত হয়, যা বায়ুমন্ডলের ওজোন স্তর ধ্বংসের সহায়ক।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
তিস্তা ও ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হয়েছে?
  1. লালমনিরহাট
  2. ময়মনসিংহ
  3. কুড়িগ্রাম
  4. কিশোরগঞ্জ
ব্যাখ্যা
- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- অন্যদিকে, তিস্তা নদী সিকিমের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত চিতামু হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। উৎপত্তির পর ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীটি নীলফামারী জেলার খড়িবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তিস্তা নদী কুড়িগ্রাম জেলার চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য ৩১৫ কিমি, তার মধ্যে ১১৫ কিমি বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত।
উৎসঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই ও বাংলাপিডিয়া।
১৬.
“গাছের প্রাণ আছে”- কে প্রমাণ করেন?
  1. চার্লস ডারউইন
  2. জগদীশ চন্দ্র বসু
  3. আর্নেস্ট হেমিংওয়ে
  4. সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা
জগদীশ চন্দ্র বসুর উল্লেখযেযাগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা।
উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন।
তিনি গাছেরও যে প্রাণ আছে এটা আবিষ্কার করেন।
বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
যদিও বেতারের আবিষ্কারক হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি, কারণ জগদীশ বসু এটার আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি।
উৎসঃ বিবিসি।
১৭.
বাংলাদেশের একমাত্র উষ্ণ পানির ঝরর্ণা কোথায় অবস্থিত?
  1. শুভলং
  2. হিমছড়ি
  3. কুলাউড়া
  4. সীতাকুণ্ড
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র উষ্ণ পানির ঝরণা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত।
- বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝরনা কক্সবাজার হিমছড়িতে অবস্থিত।
- শুভলং ঝরণা রাঙ্গামাটির বরকলে অবস্থিত।
- রিসাং ঝরণা খাগড়াছড়িতে অবস্থিত।
- শৈলপ্রপাত ঝরণা বান্দরবানে অবস্থিত।
- তৈদুছড়া ঝরনা খাগড়াছড়িতে অবস্থিত।
উৎসঃ সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট।
১৮.
কোনো ছাত্রাবাসে ৮০০ জন ছাত্রের ৫০ দিনের খাদ্য বরাদ্দ আছে। ১০ দিন পর কিছু ছাত্র বাড়িতে ছুটি কাটাতে গেলো। বাকি খাদ্য অবশিষ্ট ছাত্রদের আরও ৫০ দিন চললো। কত জন বাড়িতে গিয়েছিলো?
  1. ১৪০ জন
  2. ১৫০ জন
  3. ১৬০ জন
  4. ২০০ জন
ব্যাখ্যা
খাবার বাকি আছে = ৫০ - ১০ = ৪০ দিনের 
৪০ দিনের খাবার আছে ৮০০ জনের
৫০ দিনের খাবার আছে ৮০০ × ৪০/৫০ জনের = ৬৪০ জনের
বাড়িতে গিয়েছিলো = ৮০০ - ৬৪০ = ১৬০ জন
১৯.
(০.০৫ × ০.০২ × ০.১) ÷ (০.০০১ × ০.১) = কত?
  1. ০.১
  2. ০.০০১
  3. ১০
ব্যাখ্যা
(০.০৫ × ০.০২ × ০.১) ÷ (০.০০১ × ০.১)
= ০.০০০১০ ÷ ০.০০০১
= ১
২০.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৬৭ হলে, সংখ্যা দুইটি কী কী?
  1. ৩২, ৩৩
  2. ৩৩, ৩৪
  3. ৩৪, ৩৫
  4. ৩২, ৩৫
ব্যাখ্যা
সংখ্যা দুইটি  (৬৭ - ১)/২ ও (৬৭ + ১)/২ অর্থাৎ ৩৩ ও ৩৪
২১.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১০০ সেমি হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ১০০০ বর্গ সেমি
  2. ১২৫ বর্গ সেমি
  3. ৫২৫ বর্গ সেমি
  4. ৬২৫ বর্গ সেমি
ব্যাখ্যা
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১০০ সেমি হলে,
বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ১০০/৪ সেমি = ২৫ সেমি 
অতএব, ক্ষেত্রফল = ২৫ বর্গ সেমি = ৬২৫ বর্গ সেমি
২২.
যদি x - y)2 = 144 এবং xy = 24 হয় তবে x2 + y2 এর মান কত?
  1. 96
  2. 192
  3. 152
  4. 60
ব্যাখ্যা
x2 + y2
= (x - y)2 + 2xy
= 144 + 2 × 24
= 144 + 48
= 192
২৩.
চারটি সংখ্যার গড় ১২ এবং ঐ চারটি সংখ্যা সহ মোট পাঁচটি সংখ্যার গড় ১৫ হলে, পঞ্চম সংখ্যাটির একতৃতীয়াংশের মান কত?
  1. ১২
  2. ১৫
  3. ২৭
ব্যাখ্যা
চারটি সংখ্যার গড় ১২। অতএব, যোগফল = ১২ × ৪ = ৪৮
ঐ চারটি সংখ্যা সহ মোট পাঁচটি সংখ্যার গড় ১৫ হলে, যোগফল = ১৫ × ৫ = ৭৫
পঞ্চম সংখ্যাটি = ৭৫ - ৪৮ = ২৭

পঞ্চম সংখ্যাটির একতৃতীয়াংশ = ২৭ এর ১/৩ অংশ = ৯
২৪.
একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে ১৮০ মিটার ও ২০০০ বর্গ মিটার হলে, আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত?
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৫০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা
দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ক ও খ হলে,
২(ক + খ) = ১৮০
⇒ ক + খ = ৯০ 
আবার,
কখ = ২০০০ 
⇒ ক = ২০০০/খ

অতএব, 
ক + খ = ৯০ 
⇒ ২০০০/খ + খ = ৯০
⇒ (২০০০ + খ)/খ = ৯০
⇒ খ - ৯০খ + ২০০০ = ০
⇒ খ - ৫০খ - ৪০খ + ২০০০ = ০
⇒ খ(খ - ৫০) - ৪০(খ - ৫০) = ০
⇒ (খ - ৫০)(খ - ৪০) = ০
⇒ খ = ৪০ বা ৫০
দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বড় হতে পারেনা।
প্রস্থ = ৪০ মিটার
২৫.
এক গ্লাস শরবতের ভর ২৫০ গ্রাম। ঐ শরবতে চিনি ও পানির অনুপাত ১ : ৯। এতে কত গ্রাম চিনি মেশালে অনুপাত ২ : ৯ হবে?
  1. ২৫ গ্রাম
  2. ৩৫ গ্রাম
  3. ৪৫ গ্রাম
  4. ৫০ গ্রাম
ব্যাখ্যা
অনুপাতের যোগফল = ১ + ৯ = ১০
চিনির পরিমান = ২৫০ এর ১/১০ = ২৫ গ্রাম
পানির পরিমান = (২৫০ - ২৫) গ্রাম = ২২৫ গ্রাম

প্রশ্নানুসারে, 
(২৫ + ক)/২২৫ = ২/৯
⇒ ২২৫ + ৯ক = ৪৫০
⇒ ৯ক = ৪৫০ - ২২৫ = ২২৫
⇒ ক = ২৫ 
২৬.
a3 + 3√3, a3 - 3√3, a4 + 3a2 + 9 এর লসাগু কত?
  1. 1
  2. a4 + 3a2 + 9
  3. a2 - 9
  4. a6 - 27
ব্যাখ্যা
a3 + 3√3
= a3 + (√3)3
= (a + √3)(a2 - a√3 + 3)

a3 - 3√3
= a3 - (√3)3
= (a - √3)(a2 + a√3 + 3) 

a4 + 3a2 + 9
= (a2)2 + 6a2 + 9 - 3a2
= (a2 + 3)2 - 3a2
= (a2 + 3)2 - (√3a)2
= (a2 + a√3 + 3)(a2 - a√3 + 3)

নির্ণেয় লসাগু
= (a + √3)(a2 - a√3 + 3)(a - √3)(a2 + a√3 + 3)
= (a3 + 3√3)(a3 - 3√3)
= a6 - (3√3)2
= a6 - 27
২৭.
এক দোকানদারের এ মাসের শেষ সপ্তাহের আয় গত তিন সপ্তাহের আয়ের সমান হলে, এ মাসের শেষ সপ্তাহের আয় এ মাসের আয়ের কত অংশ?
  1. ১/২
  2. ১/৩
  3. ১/৪
ব্যাখ্যা
এ মাসের শেষ সপ্তাহের আয় ক টাকা হলে, গত তিন সপ্তাহের আয় ক টাকা
মোট আয় = ক + ক = ২ক টাকা

এ মাসের শেষ সপ্তাহের আয় এ মাসের আয়ের ক/২ক অংশ বা ১/২ অংশ
২৮.
কোনো স্কুলে ৬০% শিক্ষার্থী ধর্ম এবং ৭০% শিক্ষার্থী গণিতে পাশ করেছে। কিন্তু ৫% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৭০০ জন শিক্ষার্থী পাশ করে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ২৪৫০ জন
  2. ২২০০ জন
  3. ২০০০ জন
  4. ১৫০০ জন
ব্যাখ্যা
শুধু ধর্মে ফেল করে = ১০০ - ৬০ = ৪০%
শুধু গণিতে ফেল করে = ১০০ - ৭০ = ৩০%
মোট ফেল করে = ৪০ + ৩০ - ৫ = ৬৫%
উভয় বিষয়ে পাশ করে = ১০০ - ৬৫ = ৩৫%

অতএব, ৩৫% = ৭০০
১০০% = ৭০০ × ১০০/৩৫ = ২০০০ জন
২৯.
একটি বাঁশের ২/৩ অংশ কালো, অবশিষ্ট অংশের ১২ মিটার লাল এবং ৩/৫ অংশ সবুজ হলে, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত?
  1. ৭০
  2. ৯০
  3. ১২০
  4. ১৫০
ব্যাখ্যা
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ক মিটার হলে, 
কালো = বাঁশের ২ক/৩ অংশ
অবশিষ্ট আছে = বাঁশের ( ক - ২ক/৩) অংশ = ক/৩ অংশ 
সবুজ = ক/৩ এর ৩/৫ অংশ = ক/৫ অংশ 

অতএব, ক/৩ - ক/৫ = ১২
(৫ক - ৩ক)/১৫ = ১২
২ক = ১৮০
ক = ৯০
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ৯০ মিটার
৩০.
একটি গ্রামে অসহায় মানুষের মধ্যে ৩০০০০ টাকা বিতরণ করা হল। প্রত্যেকে মোট অসহায় মানুষের সংখ্যার তিন গুণ টাকা পেলে অসহায় মানুষের সংখ্যা কত?
  1. ৫০
  2. ১০০
  3. ১২০
  4. ১৫০
ব্যাখ্যা
অসহায় মানুষের সংখ্যা ক হলে,
প্রত্যেকে পায় = ৩ক টাকা
⇒ ক × ৩ক = ৩০০০০
⇒ ক = ১০০০০
⇒ ক = ১০০
৩১.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৯ হ্রাস পায়। অঙ্ক দুইটির যোগফল ১৭ হলে সংখ্যাটি কত?
  1. ৮৯
  2. ৭৮
  3. ৯৮
  4. ৮৭
ব্যাখ্যা
অপশনের গ) অনুযায়ী, 
৯৮ সংখ্যাটির স্থান বিনিময়ে ৮৯ হল। হ্রাস পায় = ৯৮ - ৮৯ = ৯
যোগফল = ৯ + ৮ = ১৭
তাই অপশনের গ) সঠিক
৩২.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৯ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১২
ব্যাখ্যা
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৯ অংশ

 ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৮ অংশ

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় (১/৯ + ১/১৮) অংশ = ১/৬ অংশ

১/৬ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে
৩৩.
৪, ৯, ৭, ৮, ৯, ৭, ৩ , ১, ৭, ৯, ৪ ও ৯ উপাত্তগুলোর প্রচুরক কত?
ব্যাখ্যা
উপাত্তগুলোতে ৯ সংখ্যাটি সর্বাধিক ৪ বার আছে। তাই ৯ হচ্ছে উপাত্তগুলোর প্রচুরক।
৩৪.
কোনটি সত্য?
  1. ব্যাস ভিন্ন জ্যা কখনোই স্পর্শকের উপর লম্ব লম্ব হতে পারেনা
  2. ব্যাস স্পর্শকের উপর লম্ব হতে পারে
  3. বৃত্তের বৃহত্তম জ্যাই উক্ত বৃত্তের ব্যাস
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
বৃত্তের ক্ষেত্রে, নিম্নলিখিত তথ্যগুলো সঠিকঃ
ব্যাস ভিন্ন জ্যা কখনোই স্পর্শকের উপর লম্ব লম্ব হতে পারেনা
ব্যাস স্পর্শকের উপর লম্ব হতে পারে
বৃত্তের বৃহত্তম জ্যাই উক্ত বৃত্তের ব্যাস
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঐ স্পর্শকের উপর লম্ব
৩৫.
২/৭ এর ৫৮১% = ?
  1. ১.৬৬
  2. ২.৫৯
  3. ১.৩২
  4. ৪.২১
ব্যাখ্যা
২/৭ এর ৫৮১%
= ২/৭ এর ৫৮১/১০০
= ২ × ৮৩/১০০
= ১৬৬/১০০
= ১.৬৬