পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৪১: বিষয়: গণিত টপিক: সরলীকরণ, অনুপাত-সমানুপাত ও মিশ্রণ, সময়-দূরত্ব-গতিবেগ, ট্রেন, নৌকা ও বয়স সংক্রান্ত বিষয়াবলি। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং তার মাসিক সঞ্চয় 12000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
  1. 25000 টাকা
  2. 30000 টাকা
  3. 36000 টাকা
  4. 45000 টাকা
সঠিক উত্তর:
30000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
30000 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং তার মাসিক সঞ্চয় 12000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

সমাধান:
ধরি,
ঐ ব্যাক্তির মাসিক আয় এবং ব্যয় যথাক্রমে 5x এবং 3x টাকা

প্রশ্নমতে,
5x - 3x = 12000
⇒ 2x = 12000
∴ x = 6000

অতএব, আয় = (5 × 6000) = 30000 টাকা
.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = কত?

সমাধান:
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৬)
= ১২ ÷ ৩ × ২ - ১
= ৪ × ২ - ১
= ৭
.
রমিজার বয়স তানহার বয়স থেকে সাত বছর কম। তানহার বয়সের তিন গুণ থেকে রমিজার বয়স বাদ দিলে ৩৯ বছর হয়। তানহার বয়স কত?
  1. ১২ বছর
  2. ১৪ বছর
  3. ১৬ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রমিজার বয়স তানহার বয়স থেকে সাত বছর কম। তানহার বয়সের তিন গুণ থেকে রমিজার বয়স বাদ দিলে ৩৯ বছর হয়। তানহার বয়স কত?

সমাধান:
ধরি,
তানহার বয়স = ক বছর
তাহলে রমিজার বয়স = (ক - ৭) বছর

প্রশ্নমতে,
৩ক - (ক - ৭) = ৩৯
⇒ ৩ক - ক + ৭ = ৩৯
⇒ ২ক = ৩৯ - ৭
⇒ ২ক = ৩২
∴ ক = ১৬

অতএব, তানহার বয়স = ১৬ বছর
.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৬ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৮ লিটার বেশি হয় তাহলে, পানির পরিমান কত?
  1. ২ লিটার
  2. ৩ লিটার
  3. ৪ লিটার
  4. ৫ লিটার
সঠিক উত্তর:
৪ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৬ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৮ লিটার বেশি হয় তাহলে, পানির পরিমান কত?

সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৬ক
এবং পানির পরিমাণ = ২ক

∴ প্রশ্নমতে,
৬কি - ২ক = ৮
⇒ ৪ক = ৮
⇒ ক = ৮/৪
∴ ক = ২ 

অতএব, পানির পরিমাণ = ২ × ২ = ৪ লিটার
.
(১/২) ÷ (৩/৪) × (২/৩) = কত?
  1. ৪/৯
  2. ১/৪
  3. ৫/৯
  4. ১/২
সঠিক উত্তর:
৪/৯
উত্তর
সঠিক উত্তর:
৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: (১/২) ÷ (৩/৪) × (২/৩) = কত?

সমাধান:
(১/২) ÷ (৩/৪) × (২/৩)
= (১/২) × (৪/৩) × (২/৩)
= ৪/৯
.
একটি ট্রেন ২৬৪ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ৮ সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১৬০ মিটার
  2. ১৭৬ মিটার
  3. ১৮০ মিটার
  4. ১৯২ মিটার
সঠিক উত্তর:
১৭৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৬৪ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ৮ সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক/৮) = (ক + ২৬৪)/২০
⇒ ২০ক = ৮ক + ২১১২
⇒ ২০ক - ৮ক = ২১১২
⇒ ১২ক = ২১১২
∴ ক = ১৭৬

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য = ১৭৬ মিটার
.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫ : ৮ হয়, তাহলে ছোট সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. ২১
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫ : ৮ হয়, তাহলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৪ক ও ৭ক

প্রশ্নমতে,
(৪ক + ৩) : (৭ক + ৩) = ৫ : ৮
⇒ (৪ক + ৩)/(৭ক + ৩) = ৫/৮
⇒ ৩৫ক + ১৫ = ৩২ক + ২৪
⇒ ৩৫ক - ৩২ক = ২৪ - ১৫
⇒ ৩ক = ৯
∴ ক = ৩

অতএব, ছোট সংখ্যাটি = (৪ × ৩) = ১২
.
১১৫ মিটার ও ১৩৫ মিটার দীর্ঘ দু’টি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৪০ কি.মি. ও ৬০ কি.মি. বেগে বিপরীত ‍দিক থেকে সমান্তরালভাবে আসতে থাকলে কতক্ষণ পর ট্রেন দু’টি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ড
  2. ১২ সেকেন্ড
  3. ৮ সেকেন্ড
  4. ১০ সেকেন্ড
সঠিক উত্তর:
৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৯ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১১৫ মিটার ও ১৩৫ মিটার দীর্ঘ দু’টি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৪০ কি.মি. ও ৬০ কি.মি. বেগে বিপরীত ‍দিক থেকে সমান্তরালভাবে আসতে থাকলে কতক্ষণ পর ট্রেন দু’টি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেন দু’টির মোট দৈর্ঘ্য = (১১৫ + ১৩৫) মিটার = ২৫০ মিটার

ট্রেন দু’টির গতিবেগ = (৪০ + ৬০) কি.মি.
= ১০০ কি.মি.
= (১০০ × ১০০০) মিটার
= ১০০০০০ মিটার

১০০০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/১০০০০০ সেকেন্ডে
∴ ২৫০ মিটার যায় = (৩৬০০ × ২৫০)/১০০০০০ সেকেন্ডে
= ৯ সেকেন্ড
.
{(১৮ ÷ ৬) × ২}= কত?
  1. ২১৬
  2. ৩৬
  3. ২১৮
  4. ২১৪
সঠিক উত্তর:
২১৬
উত্তর
সঠিক উত্তর:
২১৬
ব্যাখ্যা
প্রশ্ন: {(১৮ ÷ ৬) × ২}= কত?

সমাধান:
{(১৮ ÷ ৬) × ২}
= (৩ × ২)
= ৬
= ২১৬
১০.
মামুন সাহেব তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩ বছর পরে মামুন সাহেবের বয়স কত হবে?
  1. ২৯ বছর
  2. ৩৬ বছর
  3. ৩৭ বছর
  4. ৪২ বছর
সঠিক উত্তর:
৩৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মামুন সাহেব তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩ বছর পরে মামুন সাহেবের বয়স কত হবে?

সমাধান:
৫ বছর পরে ছেলের বয়স = ১২ বছর
∴ ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) = ৭ বছর

আবার,
স্ত্রীর বয়স ছেলের বয়সের = ৭ গুণ
∴ স্ত্রীর বয়স = (৭ × ৪) = ২৮ বছর

∴  মামুন সাহেবের বয়স = (২৮ + ৬) = ৩৪ বছর

অতএব, ৩ বছর পরে মামুন সাহেবের বয়স হবে = ৩৪ + ৩ = ৩৭ বছর
১১.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?
  1. ২৪কি.মি./ঘণ্টা
  2. ৩০ কি.মি./ঘণ্টা
  3. ৪০ কি.মি./ঘণ্টা
  4. ৪৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৩০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি,
১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১৫০ + ১৫০)/১০০০)} / (১৮/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা
∴ গতিবেগ = ৩০ কি.মি./ঘণ্টা

∴ ট্রেন দুটির আলাদা নিজস্ব গতিবেগ ছিল = ৩০ কি.মি./ঘণ্টা
১২.
একটি পেন্সিল এবং কলমের ক্রয়মূল্যের অনুপাত 4 : 7 এবং বিক্রয়মূল্যের অনুপাত 1 : 3। যদি পণ্য দুইটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তাহলে কলমের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. 7 : 9
  2. 12 : 7
  3. 14 : 9
  4. 21 : 14
সঠিক উত্তর:
14 : 9
উত্তর
সঠিক উত্তর:
14 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পেন্সিল এবং কলমের ক্রয়মূল্যের অনুপাত 4 : 7 এবং বিক্রয়মূল্যের অনুপাত 1 : 3। যদি পণ্য দুইটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তাহলে কলমের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পেন্সিলের ক্রয়মূল্য = 4a  ও বিক্রয়মূল্য = b
এবং কলমের ক্রয়মূল্য = 7a  ও বিক্রয়মূল্য = 3b

প্রশ্নমতে,
4a - b = 7a - 3b
⇒ 7a - 4a = 3b - b
⇒ 3a = 2b
⇒ b = 3a/2

সুতরাং, 7a : 3b = 7a : 3(3a/2) = 14 : 9
১৩.
রুমেলের থেকে সোহেল ৯ বছরের বড় এবং আরিফ ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে, আরিফের বয়স কত?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১১ বছর
  4. ১৩ বছর
সঠিক উত্তর:
১১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রুমেলের থেকে সোহেল ৯ বছরের বড় এবং আরিফ ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে, আরিফের বয়স কত?

সমাধান:
ধরি,
রুমেলের বয়স = x বছর
সোহেলের বয়স = (x + ৯) বছর
এবং আরিফের বয়স = (x - ৫) বছর

প্রশ্নমতে,
x + (x + ৯) + (x - ৫) = ৫২
⇒ ৩x + ৪ = ৫২
⇒ ৩x = ৫২ - ৪
⇒ ৩x = ৪৮
∴ x = ১৬ বছর

অতএব, আরিফের বয়স = (১৬ - ৫) = ১১ বছর
১৪.
দুইটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য ১২০ মিটার এবং তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ২৪ কি.মি./ঘণ্টা
  2. ১৮ কি.মি./ঘণ্টা
  3. ৩৬ কি.মি./ঘণ্টা
  4. ৭২ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৩৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য ১২০ মিটার এবং তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত কি.মি./ঘণ্টা?

সমাধান:
মোট দূরত্ব,d = ১২০ + ১২০ = ২৪০ মিটার
সময়, t = ১২ সেকেন্ড
এবং আপেক্ষিক গতিবেগ = দুটি ট্রেনের গতিবেগের সমষ্টি

∴ আপেক্ষিক গতিবেগ = d/t = (২৪০/১২) × (১৮/৫) = ৭২ কি.মি./ঘণ্টা

অতএব, প্রতিটি ট্রেনের গতিবেগ = ৭২ ÷ ২ কি.মি./ঘণ্টা = ৩৬ কি.মি./ঘণ্টা
১৫.
সোহাগ, সাদ ও সিয়ামের বেতনের অনুপাত ৮ : ৬ : ৪। সাদ, সিয়ামের বেতন অপেক্ষা ২১০ টাকা বেশি পেলে সোহাগের বেতন কত?
  1. ৬৭০ টাকা
  2. ৭১০ টাকা
  3. ৮৪০ টাকা
  4. ৮৯০ টাকা
সঠিক উত্তর:
৮৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সোহাগ, সাদ ও সিয়ামের বেতনের অনুপাত ৮ : ৬ : ৪। সাদ, সিয়ামের বেতন অপেক্ষা ২১০ টাকা বেশি পেলে সোহাগের বেতন কত?

সমাধান:
সোহাগ, সাদ ও সিয়ামের বেতনের অনুপাত = ৮ : ৬ : ৪
 ধরি,
সোহাগের বেতন = ৮ক
সাদের বেতন = ৬ক
এবং সিয়ামের বেতন = ৪ক

প্রশ্নমতে,
৬ক - ৪ক = ২১০
⇒ ২ক = ২১০
∴ ক = ১০৫

অতএব, সোহাগের বেতন = (৮ × ১০৫) = ৮৪০ টাকা
১৬.
৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ১ : ৯ হলে, কী পরিমান এসিড মিশ্রিত করলে অনুপাত ২ : ৩ হবে?
  1. ২০ লিটার
  2. ৩০ লিটার
  3. ২৫ লিটার
  4. ৩৫ লিটার
সঠিক উত্তর:
৩০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ১ : ৯ হলে, কী পরিমান এসিড মিশ্রিত করলে অনুপাত ২ : ৩ হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ১ + ৯ = ১০
অতএব, এসিডের পরিমান = ৬০ এর ১/১০ = ৬ লিটার
পানির পরিমান = ৬০ এর ৯/১০ = ৫৪ লিটার

মনে করি, ক লিটার এসিড মিশ্রিত করলে, নতুন মিশ্রণের অনুপাত ২ : ৩ হবে।
প্রশ্নমতে,
(৬ + ক)/৫৪ = ২/৩
⇒ ১৮ + ৩ক = ১০৮
⇒ ৩ক = ১০৮ - ১৮ = ৯০
⇒ ক = ৩০ লিটার
অতএব, ৩০ লিটার এসিড মিশ্রিত করলে, নতুন মিশ্রণের অনুপাত ২ : ৩ হবে।
১৭.
নীলার বর্তমান বয়স ১২ বছর। নীলার বয়স কবিরের বয়সের তিনগুণ। কত বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে?
  1. ১৪ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নীলার বর্তমান বয়স ১২ বছর। নীলার বয়স কবিরের বয়সের তিনগুণ। কত বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
নীলার বর্তমান বয়স = ১২ বছর
কবিরের বর্তমান বয়স = ১২/৩ = ৪ বছর
এবং ক বছর পর নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে।

প্রশ্নমতে
১২ + ক = ২(৪ + ক)
⇒ ১২ + ক = ৮ + ২ক
⇒ ২ক - ক = ১২ - ৮
∴ ক = ৪
৪ বছর পর নীলার বয়স হবে = ১২ + ৪ = ১৬ বছর
অতএব, ১৬ বছর বয়সে নীলার বয়স কবিরের বয়সের দ্বিগুণ হবে।
১৮.
৩৬ কি.মি. পথ পাড়ি দিতে শাহিদের রকির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। শাহিদের যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রকির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। শাহিদের গতি কত ছিলো?
  1. ৫ কি.মি./ঘণ্টা
  2. ৬ কি.মি./ঘণ্টা
  3. ৮ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ কি.মি. পথ পাড়ি দিতে শাহিদের রকির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। শাহিদের যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রকির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। শাহিদের গতি কত ছিলো?

সমাধান:
ধরি,
শাহিদের বেগ = ক কি.মি./ঘণ্টা
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা

∴ পথ পাড়ি দেয়ার সময় = ৩৬/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩৬/ক) - (৩৬/২ক) = ৩
⇒ (৭২ - ৩৬)/২ক = ৩
⇒ ৬ক = ৩৬
∴ ক = ৬ কি.মি./ঘণ্টা
১৯.
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
  1. ১৮১৫ ফুট
  2. ১৯৩৫ ফুট
  3. ১৯২৫ ফুট
  4. ২০২৫ফুট
সঠিক উত্তর:
১৯২৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৯২৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?

সমাধান:
ধরি,
লক্ষবস্তুর দূরত্ব = ক মিটার
ক মিটার যেতে বুলেটের সময় লাগে ক/১৫৪০ সেকেন্ড
ক মিটার আসতে শব্দের সময় লাগে ক/১১০০ সেকেন্ড

প্রশ্নমতে,
(ক/১৫৪০) + (ক/১১০০) = ৩
বা, (৫ক + ৭ক)/৭৭০০ = ৩
বা, ১২ক = ৩ × ৭৭০০
বা, ১২ক = ২৩১০০
বা, ক = ২৩১০০/১২
বা, ক = ১৯২৫

অতএব, লক্ষবস্তুর দূরত্ব = ১৯২৫ফুট