পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins১৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪৯
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৪৯ প্রশ্ন

.
মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের কাহিনীর উৎস কী?
  1. ক) মহাভারত
  2. খ) রামায়ণ
  3. গ) কুমারসম্ভব
  4. ঘ) ভাগবত
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) যশোর জেলার সাগরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
• তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি (তাঁর রচিত প্রথম মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য')।
• তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
• তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
• তিনি প্রথম বাঙালি সনেটকার।
• তিনি বাংলা নাটকের পথিকৃৎ।
• তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব, চতুর্দশপদী কবিতাবলী, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গণা।
• বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ'।
• তিনি এই মহাকাব্যের রচয়িতা।
• এর কাহিনী 'রামায়ণ' থেকে সংগৃহীত।
• 'রামায়ণ' এর রাবণের সীতা হরণ, রাম রাবণের লঙ্কাযুদ্ধ এবং যুদ্ধে রাবণের পরাজয়ের কাহিনী নিয়ে এ মহাকাব্য রচিত হয়েছে।
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

.
'শেষের কবিতা' উপন্যাস প্রথম প্রকাশিত হয়-
  1. ক) ১৯২৩ সালে
  2. খ) ১৯২৯ সালে
  3. গ) ১৯৩৬ সালে
  4. ঘ) ১৯৩৯ সালে
ব্যাখ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর ইতালি ভ্রমণ পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
• 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রোমান্টিক উপন্যাস।
• এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
• এটি একটি কাব্যোপন্যাসও।
• শেষের কবিতা বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
• এর অন্যতম চরিত্র অমিত, কেতকী ও লাবণ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক-
  1. ক) নুরজাহান বেগম
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) বেগম রোকেয়া
ব্যাখ্যা

সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- তাকে 'জননী সাহসিকা' বলা হয়।
- তিনি রবীন্দ্র কাব্য ধারার 'গীতিকবিতা' রচনা করতেন।
- তিনি 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তবে 'বেগম' পত্রিকার দ্বিতীয় সম্পাদক ছিলেন নুরজাহান বেগম।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া'।
- বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়া কামালকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে 'মৃত্তিকার ঘ্রাণ' সংকলনটি উৎসর্গ করেন।
- এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মায়া কাজল,
- শান্তি ও প্রার্থনা,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মৃত্তিকার ঘ্রাণ,
- মোর জাদুদের সমাধি পরে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'এলাটিং বেলাটিং' শিশু-কিশোর সাহিত্যের রচয়িতা-
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) নীলিমা ইব্রাহিম
  3. গ) রাবেয়া খাতুন
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

- শামসুর রাহমান (১৯২৯-২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি।

তাঁর রচিত শিশু-কিশোর সাহিত্যঃ
- এলাটিং বেলাটিং,
- ধান ভানলে কুঁড়ো দেব,
- গোলাপ ফুটে খুকীর হাতে,
- আমের কুঁড়ি জামের কুঁড়ি ইত্যাদি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম প্রকাশিত),
- বন্দী শিবির থেকে (স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা দুটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত)
- রৌদ্র করোটিতে,
- আমি অনাহারী,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- এক ধরনের অহংকার,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড় ইত্যাদি।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

তাঁর রচিত আত্মকাহিনীঃ
- কালের ধুলোয় লেখা
- স্মৃতির শহর।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পদ্মরাগ' বেগম রোকেয়া রচিত একটি-
  1. ক) স্মৃতিকথা
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা

বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত 'পায়রাবন্দ' গ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক, নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত‌।
• তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
• 'পদ্মরাগ' তাঁর রচিত উপন্যাস।
তাঁর অন্যান্য সাহিত্যকর্মঃ
- সুলতানার স্বপ্ন (উপন্যাস, ইংরেজিতে রচিত)
- অবরোধবাসিনী
- মতিচুর (প্রবন্ধ)।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পিঙ্গল আকাশ' উপন্যাসটি কার লেখা?
  1. ক) অদ্বৈত মল্লবর্মণ
  2. খ) শওকত আলী
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা

শওকত আলী ১৯৩৬ সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'। এটি প্রকাশিত হয় ১৯৭৬ সালে।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসঃ
- উত্তরের খেপ
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- পিঙ্গল আকাশ,
- কুলায় কালস্রোত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- দলিল,
- হিসাবনিকাশ,
- উপরে ছাপ ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' সম্মানে ভূষিত করেন-
  1. ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
  2. খ) চি-সি-লিজন
  3. গ) ক্ষিতিমোহন সেন
  4. ঘ) মহাত্মা গান্ধী
ব্যাখ্যা

• বিশ্বকবি রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর ইতালি ভ্রমণ পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
• রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' সম্মানে ভূষিত করেন- ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
• 'গুরুদেব' সম্মানে ভূষিত করেন- মহাত্মা গান্ধী।
• কবিগুরু উপাধিতে ভূষিত করেন- ক্ষিতিমোহন সেন।
• ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনা কবি চি-সি-লিজন।

.
“পুষ্প আপনার জন্য ফোটে না। পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও।” - উক্তিটি কার?
  1. ক) হেমন্ত মুখোপাধ্যায়
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

''কেবল ইহাই জানি যে, আমি একা।
কেহ একা থাকিও না।
যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল, তবে তোমার মনুষ্যজন্ম বৃথা।
পুষ্প সুগন্ধী, কিন্তু যদি ঘ্রাণ গ্রহণকর্ত্তা না থাকিত, তবে পুষ্প সুগন্ধী হইত না- ঘ্রাণেন্দ্রিয় বিশিষ্ট না থাকিলে গন্ধ নাই।
পুষ্প আপনার জন্য ফুটে না। পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও।''

- কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

.
'জয়নবের চৌতিশা' গ্রন্থের রচয়িতা-
  1. ক) ফকির গরীবুল্লাহ
  2. খ) সাবিরিত খান
  3. গ) শেখ ফয়জুল্লাহ
  4. ঘ) রাধারমন গোপ
ব্যাখ্যা

- মর্সিয়া সাহিত্যের আদি বা প্রথম কবি শেখ ফয়জুল্লাহ।
- তাঁর গ্রন্থের নাম 'জয়নবের চৌতিশা'।
- তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ
• সত্যপীর বিজয়,
• গোরক্ষবিজয়,‌
• গাজীবিজয়।
- এগুলোর মধ্যে 'গোরক্ষবিজয়' নাথ ধর্মবিষয়ক আখ্যান কাব্য।
- অপরদিকে, 'জয়নবের চৌতিশা' মর্সিয়া সাহিত্য বিষয়ক গ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
'কেরামতমঙ্গল' কী ধরনের রচনা?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) প্রবন্ধ
  3. গ) মঙ্গলকাব্য
  4. ঘ) নাটক
ব্যাখ্যা

সেলিম আল দীন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
- তিনি ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।

তাঁর রচিত বিখ্যাত কয়েকটি নাটকঃ
- কেরামতমঙ্গল,
- স্বর্ণবোয়াল,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- মোনতাসির ফ্যান্টাসী,
- হাতহদাই,
- শকুন্তলা,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান,
- পুত্র,
- বনপাংশুল ইত্যাদি।

- 'সারদামঙ্গল' বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- 'অন্নদামঙ্গল' কাব্যগ্রন্থের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। এটি মধ্যযুগের সাহিত্যকর্ম।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
'জনৈক বঙ্গমহিলা' কার ছদ্মনাম?
  1. ক) নওয়াব ফয়জুন্নেসা
  2. খ) কামিনী রায়
  3. গ) বেগম রোকেয়া
  4. ঘ) চন্দ্রাবতী
ব্যাখ্যা

• কামিনী রায় একসময় 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
• তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আলো ও ছায়া।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নির্মাল্য,
- মাল্য ও নির্মাল্য,
- অম্বা,
- পৌরাণিকী,
- অশোক সঙ্গীত,
- দীপ ও ধূপ,
- জীবন পথে,
- গুঞ্জন ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১২.
'ধূমকেতু' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) ফণি-মনসা
  2. খ) অগ্নি-বীণা
  3. গ) বিষের বাঁশি
  4. ঘ) প্রলয়শিখা
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা।
• এ গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
• এতে মোট ১২টি কবিতা রয়েছে।
• কবিতা গুলো হলোঃ
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
'অচলা' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) পল্লীসমাজ
  2. খ) চরিত্রহীন
  3. গ) পথের দাবী
  4. ঘ) গৃহদাহ
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত 'গৃহদাহ' (১৯২০) উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
- মহিমা ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
• চরিত্রহীন,
• শ্রীকান্ত,
• পরিণীতা,
• বিরাজবৌ,
• পণ্ডিতমশাই,
• পল্লীসমাজ,
• দেবদাস,
• দত্তা,
• বড়দিদি,
• চরিত্রহীন,
• গৃহদাহ,
• বামুনের মেয়ে,
• শেষ প্রশ্ন,
• দেনাপাওনা,
• পথের দাবী,
• বিপ্রদাস ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৪.
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের কোন মঙ্গলকাব্য ধারার কবি ছিলেন?
  1. ক) অন্নদা মঙ্গল
  2. খ) চণ্ডীমঙ্গল
  3. গ) মনসা মঙ্গল
  4. ঘ) ধর্ম মঙ্গল
ব্যাখ্যা

• মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন।
• মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেনও এ ধারার কবি।
• মনসা মঙ্গল কাব্য ধারার কবি– কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
• ‘ধর্মমঙ্গল’ কাব্য ধারার কবি– ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
• 'অন্নদা মঙ্গল’ ধারার কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

১৫.
নিচের কোনটি নাটক?
  1. ক) সারেং বৌ
  2. খ) ঈশ্বরের প্রতিদ্বন্দী
  3. গ) গায়ত্রী সন্ধ্যা
  4. ঘ) আমলার মামলা
ব্যাখ্যা

- কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত)
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম ইত্যাদি।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

তাঁর রচিত একটি নাটকঃ
- তস্কর লস্কর
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা
- কাঁকর মণি
- বাগদাদের কবি ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

- 'গায়ত্রী সন্ধ্যা' সেলিনা হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাস।
- 'সারেং বৌ' শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস।
- এই উপন্যাসে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৬.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. ক) চাহিদা
  2. খ) হারিকিরি
  3. গ) ইস্পাত
  4. ঘ) দারোগা
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ ভাষার শব্দ- বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি।
• 'হারিকিরি' জাপানি ভাষার শব্দ।
• 'চাহিদা' পাঞ্জাবি ভাষার শব্দ।
• 'দারোগা' তুর্কি ভাষার শব্দ।।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
'আমরা তাজমহল দর্শন করলাম।' বাক্যেটিতে ক্রিয়াপদটি-
  1. ক) যৌগিক ক্রিয়া
  2. খ) মিশ্র ক্রিয়া
  3. গ) দ্বিকর্মক ক্রিয়া
  4. ঘ) নামধাতু
ব্যাখ্যা

• বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়্, ধর্, মার্ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।
• যেমন- আমরা তাজমহল দর্শন করলাম।
• এখন গোল্লায় যাও।
• তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
• মাথা ঝিম্ ঝিম্ করছে।
• ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৮.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) পসারিণী
  2. খ) অভ্যন্তরীণ
  3. গ) নিরীক্ষণ
  4. ঘ) অগ্রহায়ন
ব্যাখ্যা

• 'অগ্রহায়ন' বানানটি শুদ্ধ নয়, এর শুদ্ধরূপ হলো- 'অগ্রহায়ণ'।
• ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়।
যেমন- অভ্যন্তরীণ, পসারিণী, অগ্রহায়ণ, রূপায়ণ, প্রণয়ন, কৃপণ, গৃহিণী, নিরীক্ষণ, ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৯.
'গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।' বাক্যটিতে 'নিশীতে' শব্দটি-
  1. ক) সর্বনাম
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) বিশেষ্য
ব্যাখ্যা

• যে পদে সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, বিষয়, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় বা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন-
• গভীর নিশীথে (বিশেষ্য) প্রকৃতি সুপ্ত।
• আপন ভালো (বিশেষ্য) সবাই চায়।
• এ এক বিরাট সত্য (বিশেষ্য)।
• সুন্দর (বিশেষ্য) মানুষকে নিজের দিকে টানে।
• সুন্দর (বিশেষ্য) মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।
• সুন্দরের (বিশেষ্য) একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২০.
'কৈশাের’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) কিশাের + ঙ
  2. খ) কৈ + শাের
  3. গ) কিশাের + ষ্ণ
  4. ঘ) কৈশ + ওর
ব্যাখ্যা

যে শব্দের সঙ্গে ষ্ণ(অ) প্রত্যয় যুক্ত হয় তার মূল স্বর বৃদ্ধি পায় (বৃদ্ধির নিয়মঃ শুরুতে অ, ই/ঈ, উ/উ এবং ঋ থাকলে আ, ঐ, ঔ এবং আর হয়) এবং অন্ত্যস্বরের উ-কার এবং ও-কারে পরণিত হয়। যেমন-
• শিশু + ষ্ণ = শৈশব,
• কিশাের + ষ্ণ = কৈশাের,
• গুরু + ষ্ণ = গৌরব,
• লঘু + ষ্ণ = লাঘব,
• মধু + ষ্ণ = মাধব,
• মনু + ষ্ণ = মানব ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২১.
কোন শব্দটি অপপ্রয়োগজনিত ভুল?
  1. ক) অধীন
  2. খ) নির্দোষ
  3. গ) একত্র
  4. ঘ) নীরোগী
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে নীরোগী শব্দটি অপপ্রয়োগ জনিত ভুল।
• এর শুদ্ধ প্রয়োগ হবে- 'নীরোগ'।
• বাংলা ভাষায় ব্যবহৃত আরও কিছু অপপ্রয়োগজনিত শব্দের শুদ্ধরূপ হলো-
অশুদ্ধ শব্দ ----- শুদ্ধ শব্দ
নিরপরাধী ------ নিরপরাধ
অহর্নিশি ----- অহর্নিশ
নিরহঙ্কারী ----- নিরহঙ্কার
নির্দোষী ----- নির্দোষ
পিতাহারা ------ পিতৃহারা
অর্ধরাত্রি ----- অর্ধরাত্র
নিরভিমানী ---- নিরভিমান
দিবারাত্রি ----- দিবারাত্র
নীরোগী ------ নীরোগ ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

২২.
'বাক্য > বাইক্য' ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
  1. ক) সমীকরণ
  2. খ) বিপ্রকর্ষ
  3. গ) অপিনিহিতি
  4. ঘ) অভিশ্রুতি
ব্যাখ্যা

• পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন-
• আজি > আইজ,
• সাধু > সাউধ,
• রাখিয়া > রাইখ্যা,
• বাক্য > বাইক্য,
• সত্য > সইত্য,
• চারি > চাইর,
• মারি > মাইর ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৩.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) বোষ্টম
  2. খ) গিন্নী
  3. গ) ভবন
  4. ঘ) ঢেঁকি
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তৎসম শব্দ হলো- জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অর্ধতৎসম শব্দ হলো- বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি। গঞ্জ হচ্ছে দেশি শব্দ।

•বাংলা ভাষায় ব্যবহৃত কিছু দেশি শব্দ হচ্ছে- পেট, আলু, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
নিচের কোন বাক্যটি সঠিক নয়?
  1. ক) সে আরোগ্য লাভ করেছে।
  2. খ) আপনি সপরিবারে আমন্ত্রিত।
  3. গ) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
  4. ঘ) আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।
অনির্ধারিত
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে 'আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।' বাক্যটি সঠিক নয়।
• বাক্যটির সঠিক হবেঃ 'আকণ্ঠ ভোজন করলাম।' বা 'কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

এছাড়াও, অপশন গ) তে বিদ্বান বানানটি ভুলভাবে দেওয়া। তাই সঠিক উত্তর দুটি হয়। তাই উত্তর বাতিল করা হয়েছে।
২৫.
নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
  1. ক) শ
  2. খ) স
  3. গ) ষ
  4. ঘ) হ
ব্যাখ্যা

• শ, ষ, স ও হ- এই চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। এইজন্য এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
• শ, ষ, স এই তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ।
• আর 'হ' ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৬.
উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ-
  1. ক) চৌচালা
  2. খ) ত্রিভুজ
  3. গ) পায়েপড়া
  4. ঘ) জলচর
ব্যাখ্যা

• যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে।
• কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
• যেমন- জলে চরে যা = জলচর, জল দেয় যে= জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি।
• 'চৌচালা' সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ।
• 'পায়েপড়া' অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ।
• 'ত্রিভুজ' দ্বিগু সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৭.
'তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।' এটি একটি-
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) সরল বাক্য
  3. গ) মৌলিক বাক্য
  4. ঘ) জটিল বাক্য
ব্যাখ্যা

• যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
• যেমনঃ
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
- আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
- পুকুরে পদ্মফুল জন্মে,
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে,
- ভিক্ষুককে দান করো,
- মাংসভোজী পশু অত্যন্ত বলবান ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

২৮.
"False words are not only evil in themselves, but they infect the soul with evil." is a famous quotation of -
  1. ক) Socrates
  2. খ) Aristotle
  3. গ) Plato
  4. ঘ) Einstein
ব্যাখ্যা

Plato, (born 428/427 bce, Athens, Greece—died 348/347, Athens), ancient Greek philosopher, student of Socrates (c. 470–399 bce), teacher of Aristotle.
His one of the famous quote is - "False words are not only evil in themselves, but they infect the soul with evil".
Source: Britannica.com

২৯.
The duration of 'The Elizabethan Period'' is-
  1. ক) 1603 – 1625
  2. খ) 1500 – 1558
  3. গ) 1558 – 1603
  4. ঘ) 1625 – 1649
ব্যাখ্যা

The Renaissance Period: (1500 - 1660)
- Preparation for Renaissance (1500 – 1558)
I) Elizabethan Period (1558 – 1603)
II) Jacobean Age (1603 – 1625)
III) Caroline Age (1625 – 1649)
IV) Commonwealth Period (1649 – 1660)
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩০.
Which writer stated -
''To reign is worth ambition though in Hell:
Better to reign in hell, than serve in heav'n.''?
  1. ক) Karl Marx
  2. খ) William Wordsworth
  3. গ) John Milton
  4. ঘ) Robert Browning
ব্যাখ্যা

"To reign is worth ambition though in Hell:
Better to reign in hell, than serve in heav'n."


- Paradise Lost.
By John Milton.

৩১.
Which of the following is a character from 'Man and Superman'?
  1. ক) Lois Lane
  2. খ) Ann Whitefield
  3. গ) Duncan
  4. ঘ) Devil
ব্যাখ্যা

Some important characters from G. B. Shaw's play named 'Man and Superman' are -
- Hector Malone,
- Ann Whitefield,
- John Tanner,
- Mendoza.
Source: Live MCQ Lecture

৩২.
Which of the following is a famous character from the novel ''Sons and Lovers''?
  1. ক) Antonio
  2. খ) Pep
  3. গ) Arthur Morel
  4. ঘ) Hector
ব্যাখ্যা

Important Characters D. H Lawrence's Sons and Lovers (Novel):
- Paul Morel,
- Gertrude Morel,
- William Morel,
- Anne Morrell,
- Arthur Morel,
- Walter Morel.
Source: Britannica.com

৩৩.
Earnest Hemingway is the writer of-
  1. ক) The Tale of Two Cities
  2. খ) Great Expectations
  3. গ) As You Like It
  4. ঘ) A Farewell to Arms
ব্যাখ্যা

Ernest Hemingway (1899 – 1961):
- is an American Novelist.
Works:
- For whom the Bell Tolls,
- The Old Man and the Sea,
- A Farewell to Arms,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have Not.
Source: Britannica.com

৩৪.
"The Eve of St. Agnes" is a literary work of -
  1. ক) John Keats
  2. খ) Thomas Gray
  3. গ) T. S Eliot
  4. ঘ) P. B Shelly
ব্যাখ্যা

John Keats is called the Poet of Beauty. He is a famous Romantic Poet.
His famous works are:
- Endymion,
- Hyperion,
- Ode to a Nightingale,
- Lamia,
- Ode to Autumn,
- Ode to Psyche,
- A part of Lovers,
- Bright Star,
- A Daughter of Sunshine,
- The Eve of St. Agnes etc.

Source: Britannica.com

৩৫.
The famous epic named 'The Faerie Queene' written by -
  1. ক) Mathew Arnold
  2. খ) Edmund Spenser
  3. গ) Thomas Hardy
  4. ঘ) William Shakespeare
ব্যাখ্যা
Edmund Spenser (1552 – 99):
Called the poet of poets.
Works:
The Faerie Queene (an epic), The Shepheardes Calender, The Ruins of Time, Astrophel, The Amoretti (sonnets).
Source: Live MCQ Lecture
৩৬.
Which one is an example of a public letter?
  1. ক) Letter to the press
  2. খ) Letter to a friend
  3. গ) Letter to one’s father
  4. ঘ) Letter to a government employee
ব্যাখ্যা
সামাজিক বা জাতীয় সমস্যা কিংবা যৌথ স্বার্থ সম্পর্কিত বিষয় সম্বন্ধে আলোচনামূলক বা দৃষ্টি আকর্ষণমূলক যেসব চিঠি সংবাদপত্রে প্রকাশের জন্য লেখা হয়, সেগুলো public letter নামে চিহ্নিত।
৩৭.
In a resume, special recognitions are mentioned in a section called-
  1. ক) Reference
  2. খ) Experience
  3. গ) Extra-curricular activities
  4. ঘ) Personal data
ব্যাখ্যা
Resume-তে Special recognition-এর কথা উল্লেখ করা হয় Extra-curricular Activities সেকশনে।
খেলাধূলা, নৃত্য, অভিনয়, গান বা অন্য কোন বিশেষ গুণ সম্পর্কে এই সেকশনে বর্ণনা করা হয়।
৩৮.
The antonym of ‘melancholy’-
  1. ক) Ecstasy
  2. খ) Agony
  3. গ) Affliction
  4. ঘ) Woe
ব্যাখ্যা

Melancholy (noun)
Bengali Meaning: বিষণ্ণতা
Meaning: a feeling of passive sadness, typically with no obvious cause
Synonym: depression, desolation, gloom
Antonym: Ecstasy, bliss, joy
Source: Cambridge Dictionary and Merriam Webster Dictionary

৩৯.
Choose the correct sentence?
  1. ক) I am not convinced of his honesty.
  2. খ) I am not convinced from his honesty.
  3. গ) I am not convinced on his honesty.
  4. ঘ) I am not convinced over his honesty.
ব্যাখ্যা

Convince of হল একটি phrasal verb। যার অর্থ হল- বুঝিয়ে বিশ্বাস করানো।
Meaning: to persuade someone or make someone certain
Source: Cambridge Dictionary

৪০.
Which word is closest in meaning to ''Threshold''?
  1. ক) field
  2. খ) steps
  3. গ) stair
  4. ঘ) entrance
ব্যাখ্যা

Threshold (noun)
Meaning: the floor or ground at the bottom of a doorway, considered as the entrance to a building or a room.
Source: Oxford Learners Dictionary

৪১.
‘To put your best foot forward’ means-
  1. ক) To run fast
  2. খ) To try as hard as possible
  3. গ) To consume
  4. ঘ) Hourly
ব্যাখ্যা

To put your best foot forward
Meaning: To try as hard as you can
Source: Cambridge Dictionary

৪২.
He dreads being tortured. Here the word, ''being tortured'' is used as a/an:
  1. ক) Passive Gerund
  2. খ) Adverb
  3. গ) Modal Auxiliary Verb
  4. ঘ) Past participle
ব্যাখ্যা
Passive gerund-এর গঠণ রূপ হল: being + Verb-এর past participle। তাই, being + tortured একটি passive gerund।
৪৩.
Choose the appropriate preposition in the blank of the following sentence: He never lets me ____.
  1. ক) on
  2. খ) down
  3. গ) over
  4. ঘ) to
ব্যাখ্যা
let down একটি phrasal verb যার অর্থ হল নিরাশ করা।
৪৪.
Fill in the gap with the right tense: Would you mind ______ a cup of coffee?
  1. ক) taken
  2. খ) to take
  3. গ) took
  4. ঘ) taking
ব্যাখ্যা
Cannot help, get used to, look forward to, would you mind, worth, prefer, addicted to ইত্যাদির পরে verb-এর সঙ্গে ing যোগ হয়।
৪৫.
Choose the meaning of the idiom - ''To be on cloud nine''.
  1. ক) To be extremely happy
  2. খ) To die suddenly
  3. গ) To be confused
  4. ঘ) To have a panic attack
ব্যাখ্যা
To be on cloud nine (Phrase):(
Meaning: To be extremely happy and excited
Source: Cambridge Dictionary.
৪৬.
'Service' is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Materiel noun
  4. ঘ) Proper noun
ব্যাখ্যা

Abstract is that noun that indicates some abstract idea or quality which has no physical existence and cannot be touched, smelt or heard, or perceived through the sense; but can only be imagined.
Ex: Studentship, Motherhood, Service, Choice, decency, strength, denial, agreement, passion etc.
Source: A Passage to English Language by S M Jakir Hossain

৪৭.
Which one has a cardinal number?
  1. ক) She has two cars.
  2. খ) We go there twice a week.
  3. গ) The first five book are written by my favourite writer.
  4. ঘ) I want the last one.
ব্যাখ্যা
One, two, three ইত্যাদি সংখ্যাগুলোকে cardinal number বলে এবং এগুলো determiner হিসেবে ব্যবহৃত হতে পারে।
Definition of Cardinal Number (noun): a number (such as 1, 5, 15) that is used in simple counting and that indicates how many elements there are in an assemblage.
Source: Cambridge Dictionary
৪৮.
Which one is a correct sentence?
  1. ক) He gave me few milk
  2. খ) He gave me small milk
  3. গ) He gave a few milk
  4. ঘ) He gave me little milk.
ব্যাখ্যা
কিছু quantifier আছে যেগুলো শুধু non-count noun-এর সাথে ব্যবহৃত হয়।
যেমন: much, little ইত্যাদি।
Source: A Passage to the English Language by S M Zakir Hossain
৪৯.
Select the right compound structure of the sentence: ''If you do not respect others, they will not respect you'.'
  1. ক) If you respect others, they will not respect you.
  2. খ) If you respect others, they will respect you.
  3. গ) Respect others or they will not respect you.
  4. ঘ) Respect others or they will respect you.
ব্যাখ্যা

Complex Sentence-এর একটি clause যদি if you দ্বারা গঠিত হয় বা if clause হয় তাহলে নিম্নরূপে তাকে compound-এ রূপান্তরিত করতে হয়:
i) Complex sentence-টি affirmative বা হ্যাঁ-বোধক হয় তাহলে if you তুলে দিয়ে verb-এর পরে and বসাতে হয়।
ii) Complex sentence-টি negative বা না-বোধক হয় তাহলে if you do not তুলে দিয়ে verb-এর শেষে or বসাতে হয়।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hossain

৫০.
Identify the correct indirect speech for the following sentence. He said, “Tithy, do not do it.’’-
  1. ক) He prohibited Tithy to do it.
  2. খ) He asked Tithy to not to do it.
  3. গ) Addressing Tithy he ordered him not to to it.
  4. ঘ) He advised Tithy to not to do it.
ব্যাখ্যা
প্রশ্নে দেওয়া বাক্যটির Reported Speech-এ কাজটি করতে নিষেধ করা হচ্ছে। কিন্তু প্রথম অপশন ছাড়া কোন অপশনে নিষেধ করার কথা নেই।
তিনটি অপশনেই কাজটি করতে বলা হচ্ছে।
প্রথম অপশনে ‘prohibited’ শব্দটি ব্যবহার করা হয়েছে। Prohibit অর্থ নিষেধ করা। তাই, এটি সঠিক উত্তর।
৫১.
Identify the right passive voice of ''He will not have heard this by this time''.
  1. ক) This have been heard by him by this time.
  2. খ) This will have been heard by him by this time.
  3. গ) This will not be heard by him by this time.
  4. ঘ) This will not have been heard by him by this time.
ব্যাখ্যা
Future Perfect Tense-এর negative form-এর voice change করতে গেলে structure-টি হবে:
Active form-এর object কে subject-এ রূপান্তর + shall/will + not + have been + Verb-এর past participle + Object + by + Active form-এর subject-কে object-এ রূপান্তর।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hossain
৫২.
Fill in the blank : Man is ____ ____ any other creature.
  1. ক) Superior to
  2. খ) Superior than
  3. গ) Superior from
  4. ঘ) Superior by
ব্যাখ্যা
Superior, inferior, preferable ইত্যাদি শব্দের পরে than না বসে to বসে।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hossain
৫৩.
১/২, ৩১/৩, ৫১/৪, ১২১/১২ এর মধ্যে কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ২১/২
  2. খ) ৩১/৩
  3. গ) ৫১/৪
  4. ঘ) ১২১/১২
ব্যাখ্যা

সংখ্যাগুলোর সুচকের হর ২, ৩, ৪, ১২ এর ল,সা,গু = ১২

১২ কে সবগুলো সংখ্যার পাওয়ার হিসেবে নিয়ে পাই,
১২/২ = ২৬ = ৬৪
১২/৩ = ৩৪ = ৮১
১২/৪ = ৫৩ = ১২৫
১২১২/১২ = ১২১ = ১২

সুতরাং, ৫১/৪ বৃহত্তম।

৫৪.
বার্ষিক ৫% লাভে ২০০০ টাকা এবং ১০% লাভে ৩০০০ টাকা বিনিয়োগ করলে মোটের উপর শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে?
  1. ক) ৮%
  2. খ) ৯%
  3. গ) ৯.২%
  4. ঘ) ৮.৫%
ব্যাখ্যা

২০০০ এর ৫% = (৫×২০০০)/১০০ = ১০০ 
৩০০০ এর ১০% = (১০×৩০০০)/১০০ = ৩০০
মোট লাভ = ১০০+৩০০ = ৪০০ টাকা
মোট মূল্ধন = ২০০০+৩০০০ = ৫০০০ টাকা
৫০০০ টাকায় মুনাফা হয় ৪০০ টাকা
১০০ টাকায় মুনাফা হয় = (৪০০×১০০)/৫০০০ = ৮ টাকা

৫৫.
একটি বই ১৭২৫ টাকায় বিক্রি করলে যত লাভ হয়, ১৪৭৫ টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ১৫২৩ টাকা
  2. খ) ১৫৮৯ টাকা
  3. গ) ১৬০০ টাকা
  4. ঘ) ১৬২৩ টাকা
ব্যাখ্যা

ধরি,
প্রকৃত মূল্য = ক টাকা

১৭২৫-ক = ক-১৪৭৫
⇒ ১৭২৫+১৪৭৫ = ক+ক
⇒ ২ক = ৩২০০
⇒ ক = ১৬০০

৫৬.
যদি x+y = 7 হয় তাহলে x3 + y3 + 21xy = কত?
  1. ক) 237
  2. খ) 143
  3. গ) 453
  4. ঘ) 343
ব্যাখ্যা

(x+y)3 = 73
⇒ x3 + y+ 3xy(x+y) = 343
⇒ x3 + y3 + 3.7.xy = 343
⇒ x3 + y3 + 21xy = 343

৫৭.
দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 4। ছোট সংখ্যাটির বর্গ বড় সংখ্যাটির দ্বিগুনের সমান। বড় সংখ্যাটির মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 10
ব্যাখ্যা

মনেকরি,
বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y
x-y = 4
বা, x = y+4
আবার,
y2 = 2x
⇒ y2 = 2(y+4)
⇒ y- 2y - 8 = 0
⇒ y- 4y + 2y - 8 = 0
⇒ y(y-4) + 2(y-4) = 0
⇒ (y-4)(y+2) = 0
⇒ y = 4,-2
y স্বাভাবিক সংখ্যা হওয়ায়, y = -2 গ্রহণযোগ্য নয়
সুতরাং, বড় সংখ্যাটি = y+4 = 4+4 = 8

৫৮.
log107 = a হলে log10(1/70) = কত?
  1. ক) (1+a)-1
  2. খ) a/10
  3. গ) 1/10a
  4. ঘ) -(1+a)
ব্যাখ্যা

log10(1/70)
= log101 - log1070
= 0 - log10(7 × 10)
= -(log107 + log1010)
= -(a+1)

৫৯.
২০, ১৭, ১৪, ... ধারাটির ১৩তম পদ কত?
  1. ক) -৪৫
  2. খ) ০
  3. গ) -১৬
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

এখানে,
প্রথম পদ a = ২০
সাধারন অন্তর,
d = (১৭-২০) = -৩
n তম পদ = a+(n-১)d,
১৩ তম পদ = ২০ + (১৩-১)(-৩)
= -১৬

৬০.
5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে y এর মান কত?
  1. ক) 15
  2. খ) 45
  3. গ) 33
  4. ঘ) 75
ব্যাখ্যা
এখানে প্রথম পদ, a = 5,
৪র্থ পদ = arn-1 = ar4-1 = 5r3
5r3 = 135
r3 = 135/5
r3 = 27
r = 3
তৃতীয় পদ, y = ar3-1 = ar2 = 5.32 = 5.9 = 45
৬১.
ABC ত্রিভুজে ∠A = 90°, BC এর উপর AL লম্ব হলে ∠BAL = কত?
  1. ক) ∠ALC
  2. খ) ∠ACB
  3. গ) ∠BAC
  4. ঘ) ∠B - ∠BAL
ব্যাখ্যা

যেহেতু AL, BC এর উপর লম্ব, ∠ALC = ∠ALB = একসমকোণ
∠BAL = ∠CAL = 45°
∠ABL = ∠ACL = 45°
সুতরাং ∠BAL = ∠ACB = 45°
৬২.
একটি পানির পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ০.১ মিটার। এতে কত লিটার পানি ধরবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ১০০০ লিটার
  3. গ) ০.০০১ লিটার
  4. ঘ) ১ লিটার
ব্যাখ্যা
আয়তন = ০.০০১ ঘনমিটার। যেহেতু, ১ ঘনমিটার আয়তন ১০০০ লিটার পানি ধরে তাই এখানে ১ লিটার পানি ধরবে।
৬৩.
AB ও CD পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখন্ডিত করে। AC = 10 সে.মি. হলে BD = কত?
  1. ক) 5 সে,মি
  2. খ) 10 সে,মি
  3. গ) 5.5 সে,মি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

AB ও CD পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখন্ডিত করলে AO = OB = OC = OD হবে।
সুতরাং, AC = BD = 10 সে.মি.
৬৪.
একটি বাক্সে ৭টি সাদা, ৮টি লাল এবং ৫টি গোলাপী বল আছে। কত উপায়ে এদেরকে এক সারিতে সাজানো যাবে যাতে এক রঙের সব বল একসাথে থাকবে?
  1. ক) ৩!৭!৫!৮!
  2. খ) ৭!৮!৫!/৩!
  3. গ) ৬!৭!৪!
  4. ঘ) ৩!৬!৭!৪!
ব্যাখ্যা
এক রঙের সবগুলো বলকে একটি বল  ধরলে মোট বল হয় ৩টি।
তিনটি বলকে নিজেদের মধ্যে সাজানো যাবে ৩! উপায়ে।
৭ টি সাদা বলকে নিজেদের মধ্যে সাজানো যাবে ৭! উপায়ে,
 ৮টি লাল বলকে নিজেদের মধ্যে সাজানো যাবে ৮! উপায়ে,
৫টি গোলাপী বলকে নিজেদের মধ্যে সাজানো যাবে ৫! উপায়ে।
মোট সাজানো যাবে ৩!৫!৭!৮! উপায়ে
৬৫.
একটি ব্যাগে ৩০টি টিকেট আছে যাদের সিরিয়াল ৬১-৯০ পর্যন্ত। দৈবভাবে একটি টিকেট তোলা হলে টিকেটটির সিরিয়াল নম্বর মৌলিক অথবা ৫ এর গুণিতক হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ১১/৩০
  3. গ) ১৩/৩০
  4. ঘ) ১৭/৩০
ব্যাখ্যা
৬১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলঃ ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯।
আবার ৫ এর গুণিতক হলঃ ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫, ৯০।
মৌলিক অথবা ৫ এর গুণিতক এরকম মোট সংখ্যা ১৩টি।
সম্ভাবনা = ১৩/৩০
৬৬.
একটি স্কুলে ১০০ জন ছাত্রের মধ্যে ৪৫ জন ফুটবল খেলে, ৩০ জন ভলিবল খেলে আর ১৫ জন দুটি খেলাই খেলে। কতজন ছাত্র কোনটিই খেলে না?
  1. ক) ২৫ জন
  2. খ) ৪০ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ৬০ জন
ব্যাখ্যা

ফুটবল খেলে এমন ছাত্রের সংখ্যা, n(F) = ৪৫ জন
ভলিবল খেলে এমন ছাত্রের সংখ্যা, n(V) = ৩০ জন
দুটিই খেলে এমন ছাত্রের সংখ্যা, n(F∩V) = ১৫
অন্তত একটি খেলা খেলে এমন ছাত্রের সংখ্যা, n(F∪V)
n(F∪V) = n(F)+n(V) - n(F∩V) = ৪৫ + ৩০ - ১৫ = ৬০
সুতরাং, কোনো খেলাই খেলে না এমন ছাত্র সংখ্যা = ১০০ - ৬০ = ৪০ জন

৬৭.
রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে-
  1. ক) লালাগ্রন্থি
  2. খ) যকৃত
  3. গ) আন্ত্রিক গ্রন্থি
  4. ঘ) গ্যাস্ট্রিক গ্রন্থি
ব্যাখ্যা

রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় ৷ প্রয়োজনে লাইকোজেন ভেঙ্গে রক্তের গ্লুকোজের মাত্রা সঠিক রাখে ৷ রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।
সুত্রঃ জীববিজ্ঞান, নবম দশম শ্রেণি।

৬৮.
রাজ অম্ল হল-
  1. ক) ১ মোল হাইড্রোক্লোরিক এসিড + ৩ মোল সালফিউরিক এসিড
  2. খ) ১ মোল গাঢ় নাইট্রিক এসিড + ৩ মোল গাঢ় সালফিউরিক এসিড
  3. গ) ১ মোল নাইট্রিক এসিড + ৩ মোল হাইড্রোক্লোরিক এসিড
  4. ঘ) ১ মোল গাঢ় সালফিউরিক এসিড + ৩ মোল গাঢ় নাইট্রিক এসিড
ব্যাখ্যা

১ মোল HNO3 ও ৩ মোল HCL এর মিশ্রণকে রাজ অম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।
উৎসঃ একাদশ-দ্বাদশ রসায়ন

৬৯.
পানিতে ঢিল মারলে কোন ধরণের তরঙ্গ উৎপন্ন হয়?
  1. ক) অনুদৈর্ঘ্য
  2. খ) অনুপ্রস্থ
  3. গ) তড়িৎচুম্বকীয়
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অনুপ্রস্থ তরঙ্গ (Transverse wave)
পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয় সে ক্ষেত্রে পানির কণাগুলো সাম্য অবস্থান পানির তল থেকে উপর-নিচে ওঠা-নামা করে। কিন্তু, তরঙ্গ পানি পৃষ্ঠ বা পানির তলের উপর দিয়ে সামনে ছড়িয়ে পড়ে। এধরণের তরঙ্গ অনুপ্রন্থ তরঙ্গ। অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।

সুত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি।

৭০.
প্রাণীজগতে কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি?
  1. ক) একাইনোডার্মাটা
  2. খ) অ্যানিলিডা
  3. গ) আথ্রোপোডা
  4. ঘ) নিডারিয়া
ব্যাখ্যা

আথ্রোপোডা (Arthropoda)
স্বভাব ও বাসস্থানঃ
এই পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্বলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে।
সাধারণ বৈশিষ্ট্যঃ
- দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আরণী দ্বারা আবৃত।
- দেহে রক্তপূর্ণ গহ্বর হিমােসিল নামে পরিচিত।
উদাহরণ : প্রজাপতি, চিংড়ি, আরশােলা, কাঁকড়া ইত্যাদি।

সুত্রঃ অষ্টম শ্রেণি, বিজ্ঞান।

৭১.
লাইম ওয়াটার হলো-
  1. ক) সোডিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণ
  2. খ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণ
  3. গ) ক্যালসিয়াম অক্সাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণ
  4. ঘ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণ
ব্যাখ্যা

CaO + H2O = Ca(OH)2
ক্যালসিয়াম অক্সাইড (চুন) + পানি --> ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
Ca(OH)2, স্ন্যাক লাইম নামেই বেশি পরিচিত। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় যার ফলে পানি ফুটতে থাকে। স্ন্যাক লাইম বা Ca(OH)2, পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়।
আর, পানিতে Ca(OH)2, এর সম্পৃক্ত দ্রবণকেই চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়।

সুত্রঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৭২.
কোন পদার্থবিদ বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন?
  1. ক) জি. ল্যামেটার
  2. খ) স্টিফেন হকিং
  3. গ) ফ্রান্সিস হেস
  4. ঘ) সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time' গ্রন্থে বিগব্যাং তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
উল্লেখ্য যে, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা - জর্জ ল্যামেটার।
উৎস: নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই
৭৩.
কোন হাইড্রোকার্বন গুলোকে প্যারাফিন বলা হয়?
  1. ক) অ্যালকেন
  2. খ) অ্যালকাইন
  3. গ) অ্যালকিন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 (n = 1, 2, 3, 4, ...)।
এ শ্রেণির প্রথম সদস্যের নাম মিথেন। প্রথম সদস্য বলে সাধারণ সংকেতে n = 1 আর তাই এর সংকেত CH4
দ্বিতীয় সদস্য (n = 2) এর নাম ইথেন। ইথেনের সংকেত C2H6
এ ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন। তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এজন্য এদেরকে প্যারাফিন বলে, প্যারাফিন অর্থ আসক্তিহীন

৭৪.
নিচের কোনটি লবণ নয়?
  1. ক) C17H35COONA
  2. খ) NH4NO3
  3. গ) KNO3
  4. ঘ) H2CO3
ব্যাখ্যা
H2CO3 একটি দুর্বল এসিড যা পানিতে H+ আয়ন প্রদান করতে পারে।
৭৫.
থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় কী ব্যবহার করা হয়?
  1. ক) কোবাল্ট - ৬০
  2. খ) কার্বন - ১৪
  3. গ) আয়োডিন - ১৩১
  4. ঘ) ফসফরাস - ৩২
ব্যাখ্যা

শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
আবার নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।
থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131 ব্যবহৃত হয়।
রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য টেকনিশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
ব্রেইন ক্যন্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহার করা হয়।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি

৭৬.
'শুকতারা' একটি-
  1. ক) গ্রহ
  2. খ) নক্ষত্র
  3. গ) উপগ্রহ
  4. ঘ) নীহারিকা
ব্যাখ্যা

পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। পৃথিবী থেকে শুক্রের দূরত্ব ৪.৩০ কোটি কিলোমিটার।
একে সন্ধ্যায় পশ্চিমাকাশে আমরা সন্ধ্যাতারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে দেখতে পাই৷
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী

৭৭.
গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন-
  1. ক) জোনাস সক
  2. খ) জ্যাকব হেইন
  3. গ) ইভান পাভলভ
  4. ঘ) এডওয়ার্ড জেনার
ব্যাখ্যা
কয়েকদিনের আগের ব্যাখ্যা। আবার দেয়া হল।

গুটিবসন্ত মানবজাতির ইতিহাসে একমাত্র রোগ যেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে।
- WHO ১৯৮০ সালে গুটিবসন্ত নির্মূলের ঘোষণা দেয়।
- গুটিবসন্ত হয় - ভেরিওলা ভাইরাসের কারনে।
- সর্বশেষ ১৯৭৭ সালে সোমালিয়াতে দেখা গিয়েছিল।
ভ্যাক্সিনঃ এডয়ার্ড জেনার ১৭৯৬ সালে তৈরি করেন।

গণস্বাস্থ্যের ইতিহাসে এটাকেই সবচেয়ে বড় সফলতা বলা যায়।

Smallpox is an acute contagious disease caused by the variola virus, a member of the orthopoxvirus family. It was one of the most devastating diseases known to humanity and caused millions of deaths before it was eradicated. It is believed to have existed for at least 3000 years.

The smallpox vaccine, created by Edward Jenner in 1796, was the first successful vaccine to be developed. He observed that milkmaids who previously had caught cowpox did not catch smallpox and showed that a similar inoculation could be used to prevent smallpox in other people.

The World Health Organization launched an intensified plan to eradicate smallpox in 1967. Widespread immunization and surveillance were conducted around the world for several years. The last known natural case was in Somalia in 1977. In 1980 WHO declared smallpox eradicated – the only infectious disease to achieve this distinction. This remains among the most notable and profound public health successes in history.

Source: WHO

৭৮.
ওজোনস্তর ধ্বংসের জন্য প্রধানত কোনটি দায়ী?
  1. ক) CO2
  2. খ) CH4
  3. গ) CFC
  4. ঘ) N2
ব্যাখ্যা

সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
উৎসঃ একাদশ- দ্বাদশ শ্রেণির রসায়ন

৭৯.
FHD - এর রেজুল্যশন সাধারণত কত?
  1. ক) 640 × 480
  2. খ) 800 × 600
  3. গ) 960 × 720
  4. ঘ) 1920 × 1080
ব্যাখ্যা
ডিজিটাল চিত্রে প্রদর্শিত পিক্সেলের সংখ্যাকে রেজুল্যশন। এটি হচ্ছে মূলত প্রদর্শিত চিত্রের অনুভূমিক পিক্সেলের সংখ্যা এবং উলম্ব পিক্সেলের সংখ্যার গুণিতক প্রকাশ। উদাহরণস্বরূপ HDTV এর রেজুল্যশন 1920 × 1080 ।
৮০.
পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত বার কোডসমূহ পড়তে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) MICR
  2. খ) OMR
  3. গ) OCR
  4. ঘ) Barcode Reader
ব্যাখ্যা
বার কোড বলতে কতকগুলো লম্বা ও সরু আকারের নম্বর যুক্ত বার (Bar) বা রেখার সমষ্টিকে বোঝায় যা বিভিন্ন পণ্য বা পোডাক্টের দেয়া থাকে। এগুলোর পণ্যের পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত হয়।
বার কোডের সাহায্যে সাধারণত পণ্যের নাম, ধরন, পরিমাণ, মূল্য, কোম্পানির বা নির্মাণকারীর নাম ইত্যাদি তথ্য লেখা থাকে।
এ ধরনের বার কোডসমূহ খালি চোখে পড়া যায় না বা কোনো তথ্য উদ্ধারও করা যায় না।
এগুলো পড়ার জন্য যে বিশেষায়িত যন্ত্র ব্যবহৃত হয় তাকেই বার কোড রিডার (Bar Code Reader) বলা হয়।
৮১.
ব্যাংক থেকে তাৎক্ষণিক টাকা তুলতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) পে অর্ডার
  2. খ) চেক
  3. গ) ব্যাংক ড্রাফট
  4. ঘ) এটিএম কার্ড
ব্যাখ্যা

ATM সম্পর্কে আরও কিছু তথ্যঃ
- ATM -এর পূর্ণরূপ Automated Teller Machine
- বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৯৯৩ সালে।

৮২.
নিচের কোনটি Non-Volatile Memory?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) HDD
  4. ঘ) SSD
ব্যাখ্যা
ROM -এর পূর্ণরূপ হলো Read Only Memory. এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমরি (Non-Volatile Memory)। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না। সাধারণত রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না।
কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
৮৩.
ঋণাত্বক সংখ্যার জন্য ব্যবহৃত চিহ্ন বিট হলো-
  1. ক) ১
  2. খ) ০
  3. গ) =+১
  4. ঘ) -১
ব্যাখ্যা
দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার ঋণাত্মক মান বোঝাতে সংখ্যাটির পার্শ্বে ‘-’ চিহ্ন দেওয়া হয়।
কিন্তু কম্পিউটার সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য এই ধরনের চিহ্ন ব্যবহারের কোনো সুযোগ নাই।
এখানে বাইনারি পদ্ধতিতে ধনাত্মক কিংবা ঋণাত্মক যেকোনো সংখ্যায় সাইন বা চিহ্ন বোঝানোর জন্য একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। একে চিহ্ন বিট বলে।
ধনাত্মক সংখ্যায় এই চিহ্ন বিট হয় ০ (জিরো)আর ঋণাত্মক সংখ্যায় এই চিহ্ন বিট হয় ১ (এক)।
৮৪.
নিচের কোনটি হার্ডডিস্ক ও মাদারবোর্ডের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত ইন্টারফেস?
  1. ক) IDE-Integrated Device Electronics
  2. খ) SCSI-Small Computer System Interface
  3. গ) SATA-Serial Advanced Technology Attachment
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবার্ডের সাথে যুক্ত হওয়ার জন্য ইন্টারফেস ব্যবহার করতে হয়।
বিভিন্ন ইন্টারফেসের উদাহরণ হলো- IDE-Integrated Device Electronics, SCSI-Small Computer System Interface, SATA-Serial Advanced Technology Attachment, SAS-Serial Attached SCSI ইত্যাদি।
৮৫.
বাইনারি কোডকে সঠিকভাবে প্রেরণের জন্য যুক্ত অতিরিক্ত বিটকে বলে-
  1. ক) প্যারিটি বিট
  2. খ) পজিশনাল বিট
  3. গ) পরিপূরক বিট
  4. ঘ) জোন বিট
ব্যাখ্যা

The parity bit, unlike the start and stop bits, is an optional parameter, used in serial communications to determine if the data character being transmitted is correctly received by the remote device.
- IBM

প্যারীটি বিট বলতে বাইনারি পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করার সময় তথ্যের নির্ভুলতা বাড়াতে যে অতিরিক্ত ১টি বিট যুক্ত করা হয় তাকে বুঝায়।
বাইনারি পদ্ধতিতে ডেটা আদান প্রদান করার সময় বিট গণনায় ভুল হতে পারে কোন কারণে ১ এর বদলে ০ আসতে পারে অথবা ০ বদলে ১ আসতে পারে।
এরকমটি হলে গণনায় ত্রুটি হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যার বিটের বাম পাশে ১টি অতিরিক্ত বিট যোগ করা হয়।

৮৬.
এম এস এক্সেলে কলাম বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয়?
  1. ক) 1, 2, 3 ...
  2. খ) A, B, C ...
  3. গ) A1, B1, C1 ...
  4. ঘ) I, II, III ...
ব্যাখ্যা

মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরি স্প্রেডশীট বিশ্লেষনী প্রোগ্রাম। এই প্রোগ্রাম মাইক্রোসফট অফিস স্যুটের সাথেই বিতরণ করা হয়। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গানিতিক, পরিসাংখ্যানিক, লজিক সহ বিভিন্ন রকম হিসাব ব্যবহার করা যায়। এর সর্বশেষ ভার্সন হল এক্সেল ২০১৯ যা মাইক্রোসফট অফিস ২০১৯ এর সাথে বাজারে এসেছে। মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে কার্যক্ষেত্র (ওয়ার্কশীট) বলে। কতগুলো ওয়ার্কশীট নিয়ে এক একটা ওয়ার্কবুক বা বুক তৈরি হয়। প্রতিটি ওয়ার্কশীটে আবার ২৫৬টি কলাম এবং ৬৫৫৩৬ টি রো থাকে।
MSExcel এ কলামগুলোকে A, B, C, ... এবং Row গুলোকে 1, 2, 3, ... এভাবে দেখানো হয়।

৮৭.
তথ্য (Information) হলো –
  1. ক) প্রক্রিয়াজাত ডেটা
  2. খ) নন-নিউমেরিক ডেটা
  3. গ) বুলিয়ান ডেটা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রথমিকভাবে, সংগৃহীত বিচ্ছিন্ন বা অসংঘবদ্ধ তথ্যকে ডেটা বলে। ডেটাকে যখন বিভিন্ন প্রক্রিয়ায় সাজানো হয় এবং তা অর্থপূর্ণ হয় তখন তাকে তথ্য (information) বলা হয়।
তথ্যকে প্রক্রিয়াজাত ডেটা ও বলা যায়।
৮৮.
কোনো ডাটাবেজ তৈরি সংক্রান্ত সামগ্রিক ডিজাইন বা Overall logical structure-কে বলে ঐ ডাটাবেজের-
  1. ক) ইন্সট্যান্স (Instance)
  2. খ) স্কিমা (Schema)
  3. গ) এনটিটি (Entity)
  4. ঘ) এট্রিবিউট (Attribute)
ব্যাখ্যা
একটি ডাটাবেজে চলকের মানসমূহ (values) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্ধন, সংরক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রায়ই পরিবর্তিত হয়।
একটি সুনির্দিষ্ট মুহুর্তে ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সমষ্টিকে ঐ ডাটাবেজের ইন্সট্যান্স (Instance) বলে আর ডাটাবেজ তৈরি সংক্রান্ত সামগ্রিক ডিজাইন বা Overall logical structure-কে ঐ ডাটাবেজের স্কিমা (Schema) বলে।
৮৯.
Amazon.com কত সালে প্রতিষ্ঠা করা হয়?
  1. ক) ১৯৯২
  2. খ) ১৯৯৩
  3. গ) ১৯৯৪
  4. ঘ) ১৯৯৫
ব্যাখ্যা
বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস যুক্তরাষ্ট্রভিত্তিক আমাজন। এটি ১৯৯৪ সালের জুলাইতে জেফ বেজোস (Jeffrey Preston Bezos) প্রতিষ্ঠা করেন।
৯০.
বর্তমানের জনপ্রিয় ওয়েবিনার এবং মিটিং প্ল্যাটফর্ম Zoom-এর প্রতিষ্ঠাতা-
  1. ক) ইয়াং ইয়েমিং
  2. খ) এরিক ইউয়ান
  3. গ) কাংকো জ্যাং
  4. ঘ) স্কারলেট টিন্ডলে
ব্যাখ্যা
Eric Yuan একজন চীনা-মার্কিন উদ্যোক্তা। ২০১১ সালে তিনি Zoom Video Communications, Inc. প্রতিষ্ঠা করেন।
৯১.
নিচের কোন ভগ্নাংশটি ১/৫ থেকে ছোট?
  1. ক) ৮/৩৫
  2. খ) ৮/৩৭
  3. গ) ২/১১
  4. ঘ) ৮/৩৯
ব্যাখ্যা
1/5 = 0.2
8/35 = 0.228
8/37 = 0.216
8/39 = 0.205
2/11 = 0.18
৯২.
  1. ক) 36
  2. খ) 14
  3. গ) 11
  4. ঘ) 7
ব্যাখ্যা
(6×6) - (8×2) = 20
(3×7) - (3×5) = 6
(3×17) - (4×11) = 7
৯৩.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯৪.
কোনটি সঠিক বানান?
  1. ক) Blasfemi
  2. খ) Blusphemi
  3. গ) Blusfamy
  4. ঘ) Blasphemy
ব্যাখ্যা
Blasphemy শব্দের অর্থ হচ্ছে ধর্মনিন্দা অর্থাৎ ধর্মীয় স্পর্শকাতর বিষয় নিয়ে নিন্দা করা।
৯৫.
‘সওগাত’ শব্দের অর্থ কী?
  1. ক) উপহার
  2. খ) তিরস্কার
  3. গ) মেঘ
  4. ঘ) খবর
ব্যাখ্যা
‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার; ভেট। শব্দটি {(তুর্কি) সৱগাত} থেকে আগত।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
৯৬.
০.০০৫ এর সাথে কত গুণ করলে ০.৫ হবে?
  1. ক) ১
  2. খ) ১০০
  3. গ) ১০
  4. ঘ) ০.০১
ব্যাখ্যা
০.০০৫ × ১০০ = ০.৫।
৯৭.
শিষ্টাচারঃসদাচারঃঃবিরাগীঃ ?
  1. ক) রাগহীন
  2. খ) প্রতিকূল
  3. গ) উদাসীন
  4. ঘ) সংযম
ব্যাখ্যা
শিষ্টাচার ও সদাচার সমার্থক শব্দ এবং বিরাগী ও উদাসীন সমার্থক শব্দ।
বিরাগ : বিরাগী(-গিন্‌) (বিশেষণ) - উদাসীন; আসক্তিহীন; নিঃস্পৃহ।
৯৮.
৭ + ১৩ + ২১ + ৩১ + ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৪৯
  2. খ) ৪৩
  3. গ) ৫৯
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
৭+৬ = ১৩
১৩+৮ = ২১
২১+১০ = ৩১
৩১+১২ = ৪৩
৯৯.
“TERROR” শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
  1. ক) ЯOЯЯƎT
  2. খ) ꓤOꓤꓤƎꓕ
  3. গ) RORRET
  4. ঘ) ЯƎTЯOЯ
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১০০.
EF---KL---QR--- ?
  1. ক) XY
  2. খ) YZ
  3. গ) AB
  4. ঘ) WX
ব্যাখ্যা
E+6 = K, K+1 = L
K+6 = Q, Q+1 = R
Q+6 = W, W+1 = X
১০১.
একটি গাড়ি উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। এটি ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী ঘুড়ে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রী ঘুরল। গাড়িটি এখন কোন দিকে মুখ করে আছে?
  1. ক) পূর্ব
  2. খ) দক্ষিণ
  3. গ) পশ্চিম
  4. ঘ) উত্তর
ব্যাখ্যা
উত্তরদিক + ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী = পূর্বদিক
পূর্বদিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী = পশ্চিম দিক
পশ্চিম দিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০ ডিগ্রী = দক্ষিণ দিক।
১০২.
চিত্রে A ও B দুটি পাথর হলে, কোনটি সূর্যের আলোয় অপেক্ষাকৃত দ্রুত গরম হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) দুটি পাথর একই রকম গরম হবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
কালো বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি হওয়ায় এটি সাদা পাথর অপেক্ষা দ্রুত গরম হবে।
১০৩.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) Shirt
  2. খ) Shoelace
  3. গ) Shirt button
  4. ঘ) Cobbler
ব্যাখ্যা
Shirt, Shoelace, Shirt Button এ সবগুলো হচ্ছে মানুষের ব্যবহার্য জিনিসপত্র আর Cobbler বা মুচি (একটি নির্দিষ্ট পেশার ব্যক্তি) - a person whose job is mending shoes.
১০৪.
আগামীকালের তিনদিন পর যদি শনিবার হয় তাহলে গতকালের দুদিন আগে কী বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) শনিবার
  3. গ) সোমবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
আজ + চারদিন = শনিবার
আজ = শনিবার - চারদিন = মঙ্গলবার
মঙ্গলবার - তিনদিন = শনিবার
১০৫.
সাঁতার কাটার জন্য কোনটি অত্যাবশ্যক?
  1. ক) সুইমিংপুল
  2. খ) লাইফ জ্যাকেট
  3. গ) পানি
  4. ঘ) সুইমিং স্যুট
ব্যাখ্যা
পানি ছাড়া সাঁতার কাটা সম্ভব নয়।
১০৬.
ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসংগীত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) খুলনা
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
- বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত হলো ভাওয়াইয়া। রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান। ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
- ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত গান।
- ধামাইল সিলেটের হাওরাঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১০৭.
শশাঙ্ক প্রতিষ্ঠিত স্বাধীন গৌড়রাজ্যের রাজধানী ছিলো কোথায়?
  1. ক) পুন্ড্রনগর
  2. খ) সুবর্ণগ্রাম
  3. গ) কর্ণসুবর্ণ
  4. ঘ) একডালা
ব্যাখ্যা
- সপ্তম শতকের প্রারম্ভে বাংলার প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্ক উত্তর বাংলায় একটি শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন যা ‘গৌড়রাজ্য’ নামে পরিচিত। এই রাজ্যের রাজধানী ছিলো মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী কর্ণসুবর্ণ।
- উত্তর বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত স্বাধীন গৌড়রাজ্যের বিস্তৃতি ছিলো।
- ৫৯৪-৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক গৌড়রাজ্য শাসন করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৮.
ড. শামসুজ্জোহা কোন আন্দোলনে শহীদ হয়েছিলেন?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) শিক্ষা আন্দোলন
  3. গ) স্বৈরাচার বিরোধী আন্দোলন
  4. ঘ) ঊনসত্তরের গণঅভুত্থান
ব্যাখ্যা
- উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ড. মোহাম্মদ শামসুজ্জোহা শহিদ হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং প্রক্টর ছিলেন।
- পুলিশের হাত থেকে আন্দোলনরত ছাত্রদের বাচাঁতে গিয়ে তিনি নিজেই শহিদ হন। তার মৃত্যুর ফলে আইয়ুববিরোধী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।
- এতে পাকসরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয় এবং ২৫শে মার্চ আইয়ুব খান পদত্যাগ করেন।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১০৯.
মেজর আবু ওসমান চৌধুরী কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
  1. ক) ৬ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়। ৮ নং সেক্টরের কমান্ডার ছিলেন
- মেজর আবু ওসমান চৌধুরী
- মেজর এম.এ মঞ্জুর
- গত ৫ সেপ্টেম্বর ২০২০ মেজর আবু ওসমান চৌধুরী মারা যান।
অন্যদিকে, ৬ নং সেক্টর কমান্ডার : উইং কমান্ডার এম. খাদেমুল বাশার।
- ৭ নং সেক্টর কমান্ডার : মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান।
- ৯ নং সেক্টর কমান্ডার : মেজর এম.এ. জলিল ও মেজর এম.এ. মঞ্জুর।
(সূত্রঃ বাংলাপিডিয়া ও বিডিনিউজ)
১১০.
নিচের কোনটি বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর স্তর নয়?
  1. ক) সচিবালয়
  2. খ) বিভাগীয় প্রশাসন
  3. গ) সিটি কর্পোরেশন
  4. ঘ) উপজেলা প্রশাসন
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো কেন্দ্রিয় প্রশাসন ও মাঠ প্রশাসনে বিভক্ত।
- সচিবালয় হলো সর্বোচ্চ বা কেন্দ্রিয় প্রশাসন।
- বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন ধরা হয়। প্রশাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন।
- এছাড়া প্রশাসন ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, অধিদপ্তর ও দপ্তর রয়েছে।
- অন্যদিকে, সিটি কর্পোরেশন হলো শহরাঞ্চলের একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১১.
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাহিরে হাইকোর্টের ছয়টি বেঞ্চ স্থাপনের বিধান করা হয়েছিলো?
  1. ক) সপ্তম
  2. খ) অষ্টম
  3. গ) নবম
  4. ঘ) দশম
ব্যাখ্যা
- চতুর্থ জাতীয় সংসদে ১৯৮৮ সালের ৭ জুন সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাহিরে হাইকোর্টের ছয়টি বেঞ্চ স্থাপনের বিধান করা হয়েছিলো।
- একই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘২ক অনুচ্ছেদ’ যুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংযোজিত করা হয় এবং ৩০নং অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়।
- ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর আপীল বিভাগ ‘হাইকোর্টের বেঞ্চ স্থাপন সংক্রান্ত’ ধারাটি অসাংবিধানিক উল্লেখ করে তা অবৈধ বলে রায় প্রদান করে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১১২.
বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার স্বাক্ষরতার হার কত শতাংশ?
  1. ক) ৭২.৩ শতাংশ
  2. খ) ৭৩.৬ শতাংশ
  3. গ) ৭৭.৪ শতাংশ
  4. ঘ) ৭৪.৭ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার স্বাক্ষরতার হার : ৭৪.৭ বছর।
- ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার স্বাক্ষরতার হার : ৭৪.৪ বছর।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
১১৩.
বর্তমান জাতীয় সংসদ ভবনে সর্বপ্রথম কততম সংসদের অধিবেশন বসেছিলো?
  1. ক) প্রথম সংসদ
  2. খ) দ্বিতীয় সংসদ
  3. গ) তৃতীয় সংসদ
  4. ঘ) চতুর্থ সংসদ
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ ভবনে সর্বপ্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি। এটি ছিলো দ্বিতীয় জাতীয় সংসদের অষ্টম ও সর্বশেষ অধিবেশন।
- এর পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয় সংসদ হিসেবে ব্যবহৃত হতো।
(সূত্র: জাতীয় সংসদ ভবন ওয়েবসাইট)
১১৪.
কার সময়ে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়?
  1. ক) ওয়ারেন হেস্টিংস
  2. খ) লর্ড ওয়েলেসলি
  3. গ) জন কার্টিয়ার
  4. ঘ) লর্ড কর্নওয়ালিস
ব্যাখ্যা
- ১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা জমির উপর তাদের মালিকানা হারায়।
- ১৯৫০ সালের ‘পূর্ববঙ্গ জমিদার অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে’র ফলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিলুপ্তি হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১৫.
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষ্যে নিচের কোনটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
  1. ক) টাঙ্গুয়ার হাওর
  2. খ) মধুমতি নদী
  3. গ) হালদা নদী
  4. ঘ) বাইগার নদী
ব্যাখ্যা
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
১১৬.
'কল্যাণীয়া' ও 'সোনালী' কোন ফসলের জাত?
  1. ক) তামাক
  2. খ) ভুট্টা
  3. গ) সরিষা
  4. ঘ) গম
ব্যাখ্যা
- বাংলাদেশে চাষকৃত সরিষার জাতসমূহ:
- কল্যাণীয়া
- সোনালী
- দৌলত
- টরি-৭
- বারি সরিষা
- বিনা সরিষা
- রাই-৫ প্রভৃতি।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
১১৭.
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) শেরে বাংলা নগর
  2. খ) ফার্মগেট
  3. গ) জয়দেবপুর
  4. ঘ) সাভার
ব্যাখ্যা
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলার জয়দেবপুরে ২৬০ একর জমির উপর অবস্থিত।
- ১৯০৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা ফার্মের মাধ্যমে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সূত্রপাত হয় যা ১৯৭৬ সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়।
- এটি দেশের সর্ববৃহৎ বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ধান, পাট, চা, তুলা ও চিনি জাতীয় ফসল ব্যতীত অন্যান্য ফসলের গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
(সূত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
১১৮.
নিচের কোনটি সরকারি নোট?
  1. ক) দুইশত টাকা
  2. খ) পাঁচ টাকা
  3. গ) দশ টাকা
  4. ঘ) এক হাজার টাকা
ব্যাখ্যা
- পাঁচ, দুই ও এক টাকার নোট হলো সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। এসব নোট বের করে অর্থ মন্ত্রণালয়।
- অন্যদিকে দশ, বিশ, পঞ্চাশ, একশ, দুইশ, পাঁচশ এবং একহাজার টাকার নোট হলো ব্যাংক নোট।
- এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
(সূত্র: অর্থ মন্ত্রণালয় এবং প্রথম আলো)
১১৯.
কোন জেলায় সবচেয়ে বেশি মানুষ বাস করে?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) ঢাকা
  3. গ) কুমিল্লা
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- জেলা অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা জেলায়। ঢাকা জেলার মোট জনসখ্যা প্রায় ১ কোটি ২৬ লক্ষ।
- জনসংখ্যার ঘনত্বও সবচেয়ে বেশি ঢাকা জেলায় (৮,২২৯ জন)।
- দেশের সর্বনিম্ন জনবহুল জেলা হলো বান্দরবান (জনসংখ্যা প্রায় ৪ লক্ষ ও ঘনত্ব ৬৭ জন)।
- আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
১২০.
কখন থেকে বাংলাদেশ ভূখণ্ডের জনগোষ্ঠী বাঙালি হিসেবে পরিচিতি পেতে শুরু করে?
  1. ক) সপ্তম শতক
  2. খ) দ্বাদ্বশ শতক
  3. গ) চতুর্দশ শতক
  4. ঘ) ষোড়শ শতক
ব্যাখ্যা
- চতুর্দশ শতকে ১৩৫২ সালে সোনারগাঁও দখলের মাধ্যমে শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলা জয় করেন এবং দুই বাংলাকে একত্রিত করে বৃহত্তর বাংলা গড়েন।
- তার সময় থেকেই বাংলাভাষী জনগণ বাঙালি হিসেবে পরিচিতি পায়।
- তার আগে অস্ট্রিক, দ্রাবিড় প্রভৃতি অনার্য জনগোষ্ঠীর সাথে আর্য জনগোষ্ঠীর সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছিলো।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১২১.
মারমা ভাষায় গ্রাম প্রধানকে বলা হয়-
  1. ক) কারবারি
  2. খ) হেডম্যান
  3. গ) রোয়াজা
  4. ঘ) দিশাম
ব্যাখ্যা
- মারমা গ্রাম : রোয়া
- মারমা গ্রামপ্রধান : রোয়াজা
- চাকমা গ্রাম : আদাম
- চাকমা গ্রামপ্রধান : কারবারি
- চাকমা মৌজা প্রধান : হেডম্যান
- দিশাম : সাঁওতালদের গ্রাম
- পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রধান : রাজা।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১২২.
কাকে ‘ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি’র প্রবক্তা বলা হয়?
  1. ক) ম্যাকাইভার
  2. খ) মন্টেস্কু
  3. গ) ম্যাক্স ভেবার
  4. ঘ) ম্যাকিয়াভেলী
ব্যাখ্যা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ যথা: শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। প্রত্যেক বিভাগ তার কর্মক্ষেত্রে স্বাধীন থাকবে।
- প্রাচীন গ্রিসের এরিস্টটটল থেকে শুরু করে মধ্যযুগে মার্সিলিও অনেক দার্শনিকই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে ধারণা প্রদান করছেন।
- তবে ১৭৪৮ সালে ফরাসি দার্শনিক মন্টেস্কু সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ‘ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি’র আধুনিক ব্যাখ্যা প্রদান করেন। যার কারণে মন্টেস্কু কে ‘ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি’র প্রবক্তা বলা হয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র)
১২৩.
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
  1. ক) বিচারপতি আবু সাদাত মো. সায়েম
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) বিচারপতি আবু সায়্যিদ চৌধুরী
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান। তিনি ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন।
- বর্তমান ২০তম মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
(সূত্র: রাষ্ট্রপতি কার্যালয় ওয়েবসাইটি)
১২৪.
'ইনডেমনিটি অধ্যাদেশ' বাতিল হয় কখন?
  1. ক) ৮ জুন ১৯৯৬
  2. খ) ১২ নভেম্বর ১৯৯৬
  3. গ) ১৫ জানুয়ারি ১৯৯৭
  4. ঘ) ১০ ডিসেম্বর ১৯৯৮
ব্যাখ্যা
- ১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন যা ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ গেজেট আকারে প্রকাশিত হয়।
- ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়।
- ১৯৯৬ সালের ১২ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু'র খুনীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাদেশ গেজেট)
১২৫.
OSCE কী ধরনের সংগঠন?
  1. ক) আঞ্চলিক বাণিজ্য
  2. খ) পরিবেশবাদী
  3. গ) আঞ্চলিক নিরাপত্তা
  4. ঘ) দাতব্য সংস্থা
ব্যাখ্যা
- OSCE (The Organization for Security and Co-operation of Europe) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন।
- উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৫৭টি দেশ এটির সদস্য।
- এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির বর্তমান চেয়ারপারসন সুইডেন।
- আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে OSCE ‘মিনস্ক গ্রুপ’ গঠন করেছে।
(সূত্রঃ OSCE ওয়েবসাইট)
১২৬.
আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কায়রো
  2. খ) আদ্দিস আবাবা
  3. গ) নাইরোবি
  4. ঘ) কেপটাউন
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে ‘আফ্রিকান ঐক্য সংস্থা’ নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ‘আফ্রিকান ইউনিয়ন’ নামগ্রহণ করে।
- এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
- বর্তমান চেয়ারপার্সন গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশেসেকেদি।
- সর্বশেষ ২০১৭ সালে মরক্কো পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়।
(সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
১২৭.
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
  1. ক) আইজ্যাক রবিন
  2. খ) ডেভিড বেনগুরিয়ন
  3. গ) থিওডর হার্জল
  4. ঘ) এহুদ ওলমার্ট
ব্যাখ্যা
- অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক ও রাজনৈতিক কর্মী থিওডর হার্জল ইহুদিবাদ আন্দোলনের সূচনা করেন।
- তিনি ১৮৯৭ সালে ‘দ্য জুয়িশ স্টেট’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন যেখানে জুয়িশদের জন্যে একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়।
- জুয়িশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্যে তার উদ্যোগেই সুইজারল্যান্ডের বাসেল শহরে প্রথম জুয়িশ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১২৮.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. খ) মাসাতুগু আসাকাওয়া
  3. গ) টেড্রস আধানম গেব্রেইসাস
  4. ঘ) গাই রাইডার
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রস আধানম গেব্রেইসাস। তিনি ইথিওপিয়ার নাগরিক।
- ২০১৭ সালের ১ জুলাই তিনি পাঁচ বছরের জন্যে মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠার দিন ৭ এপ্রিল প্রতিবছর ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ হিসেবে পালিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
১২৯.
যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
  1. ক) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  2. খ) হাউজ অব মেম্বারস
  3. গ) হাউজ অব লর্ডস
  4. ঘ) হাউস অব কমন্স
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দুই কক্ষবিশিষ্ট। এর মধ্যে উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
(সূত্র: ইউকে পার্লামেন্ট ওয়েবসাইট)
১৩০.
কোন সভ্যতা এখনো বিরাজমান রয়েছে?
  1. ক) মায়া সভ্যতা
  2. খ) রোমান সভ্যতা
  3. গ) চৈনিক সভ্যতা
  4. ঘ) পারস্য সভ্যতা
ব্যাখ্যা
- খ্রিস্টপূর্ব প্র্রায় ২০০০ বছর পূর্বে হোয়াংহো নদীর তীরে প্রথম চৈনিক সভ্যতা গড়ে উঠে। পরবর্তীতে ইযাংসিকিয়াং নদীর তীর এবং দক্ষিণ চীনেও চৈনিক সভ্যতা বিকাশ লাভ করে।
- চৈনিক সভ্যতা বিকাশে শাং এবং চৌ রাজবংশের ভূমিকা সর্বাধিক।
- বিভিন্ন কারণে পৃথিবীর অন্যান্য সভ্যতার পতন ঘটলেও চৈনিক সভ্যতা এখনো তার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখে বিরাজমান রয়েছে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৩১.
নিচের কোনটিকে ‘ব্রেটনউডস ইনস্টিটিউশন’ বলা হয়?
  1. ক) IFAD
  2. খ) ADB
  3. গ) IMF
  4. ঘ) AIIB
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) বা বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) জন্ম লাভ করে। এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটনউডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(সূত্রঃ WB ও IMF ওয়েবসাইট)
১৩২.
অটোয়া চুক্তি কোন উদ্দেশ্যে গৃহীত হয়?
  1. ক) ওজোনস্তরের সুরক্ষা
  2. খ) মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার
  3. গ) স্থলমাইন নিষিদ্ধকরণ
  4. ঘ) জীবাণুঘটিত অস্ত্রের ব্যবহার রোধ
ব্যাখ্যা
- স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর ‘অটোয়া চুক্তি’ গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ মার্চ ১৯৯৯ সালে।
- এটির বর্তমান অংশীদার ১৬৪টি দেশ।
- বাংলাদেশ এটিতে স্বাক্ষর করে ৭ মে ১৯৯৮ এবং কার্যকর করে ৬ সেপ্টেম্বর ২০০০।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৩.
যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত কোন দেশটির উপর সম্প্রতি অবরোধ আরোপ করে?
  1. ক) গ্রিস
  2. খ) ফ্রান্স
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
- রাশিয়ার নিকট থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় ইস্যুতে গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
- মার্কিন অর্থ মন্ত্রণালয় তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার তিন সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।
- এর ফলে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে মার্কিন সহায়তা ও সরবরাহ বন্ধ হয়ে যায়।
(সূত্র: ডেইলি স্টার)
১৩৪.
'আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন' গৃহীত হয় কবে?
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৬১ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৯২ সালের ২২শে মে কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহীত হয়।
- এটি স্বাক্ষরের জন্যে একই বছরের ৫ জুন রিও ধরিত্রী সম্মেলনে উন্মুক্ত করা হয়।
- স্বাক্ষরকারী ৩০টি দেশ এটি অনুমোদন করলে ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর এই কনভেনশন কার্যকর হয়।
- এটির অংশীদার ১৯৬টি দেশ/অঞ্চল এবং স্বাক্ষকারীরর সংখ্যা ১৬৮টি।
- ২২ মে কনভেনশন গৃহিত হওয়ার দিনটিকে প্রতিবছর ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ হিসেবে পালন করা হয়।
(সূত্রঃ Convention on Biological Diversity ওয়েবসাইট)
১৩৫.
নিচের কোনটি পরিবেশবাদী সংগঠন?
  1. ক) রোটারি ইন্টারন্যাশনাল
  2. খ) গ্রিনপিস ইন্টারন্যাশনাল
  3. গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রিনপিস জন্মলাভ করে।
- এটির সদরদপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
অন্যদিকে,
- রোটারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
(সূত্রঃ গ্রিনপিস ওয়েবসাইট)
১৩৬.
কোন CoP সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়?
  1. ক) CoP-20
  2. খ) CoP-21
  3. গ) CoP-22
  4. ঘ) CoP-23
ব্যাখ্যা
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
- এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷
- ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়।
- প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫-২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১৩৭.
কোন বাংলাদেশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) রাবাব ফাতিমা
  2. খ) আইরিন খান
  3. গ) আমিরাহ হক
  4. ঘ) ইসমাত জাহান
ব্যাখ্যা
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর অবস্থিত লন্ডনে।
- বর্তমান মহাসচিব জুলি ভারহার (ভারপ্রাপ্ত)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলো।
(সূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১৩৮.
মহাদেশীয় ভূত্বকে কোন দুটি উপাদানের আধিক্য বিদ্যমান?
  1. ক) লোহা ও নিকেল
  2. খ) সিলিকন ও ম্যাগনেসিয়াম
  3. গ) ম্যাগনেসিয়াম ও লোহা
  4. ঘ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন আবরণ দেখা যায় তা ‘ভূত্বক’ নামে পরিচিত।
- ভূত্বের গড় গভীরতা ২০ কিমি।
- মহাদেশীয় পৃষ্ঠে ভূত্বকের গড় গভীরতা ৩৫ কিমি।
- মহাদেশীয় ভূত্বক সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত যা ‘সিয়াল’ (SiAl) নামে পরিচিত।
- সমুদ্র তলদেশের ভূত্বক ৫ কিমি পর্যন্ত বিস্তৃত।
- এই স্তরটি সিলিকন (Si) এবং ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত যা ‘সিমা’ (SiMg) নামে পরিচিত।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৯.
বায়ু দ্বারা ভূমির সর্বাধিক ক্ষয়কার্য সংঘটিত হয় কোথায়?
  1. ক) পার্বত্য অঞ্চলে
  2. খ) মেরুঅঞ্চলে
  3. গ) মরুঅঞ্চলে
  4. ঘ) মালভূমিতে
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠের ধীরগতির ক্ষয়কার্যের অন্যতম নিয়ামক হলো বায়ু। বায়ু দ্বারা ক্ষয়কার্যের পরিমাণ সর্বাধিক হয় মরুভূমিতে।
- মরু এলাকা শুষ্ক, বৃষ্টিহীন ও গাছপালা শূন্য হওয়ায় সেখানকার মাটি সুদৃঢ় নয়। যার কারণে বায়ুপ্রবাহের আঘাতে এই অঞ্চলের শিলা সহজেই বাহিত হয়ে ধীর পরিবর্তনের মাধ্যমে ক্ষয় সাধন করে।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪০.
নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী?
  1. ক) তিস্তা
  2. খ) শীতলক্ষ্যা
  3. গ) ধলেশ্বরী
  4. ঘ) করতোয়া
ব্যাখ্যা
- কোন নদীতে অপর কোন নদী পতিত হলে পতিত নদীকে উপনদী বলা হয়।
- ব্রহ্মপুত্র নদের উপনদী : তিস্তা এবং ধরলা।
- ব্রহ্মপুত্রের শাখানদী : শীতলক্ষ্যা ও বংশী।
- ধলেশ্বরী : যমুনার শাখানদী।
- করতোয়া ও আত্রাই : যমুনার উপনদী।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪১.
বাংলাদেশের কোন অঞ্চল খরার জন্যে অধিক ঝুঁকিপূর্ণ?
  1. ক) দক্ষিণ-পূর্বাঞ্চল
  2. খ) উত্তর-পূর্বাঞ্চল
  3. গ) উত্তর-পশ্চিমাঞ্চল
  4. ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
ব্যাখ্যা
- বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল খরার জন্যে অধিক ঝুঁকিপূর্ণ।
- এ অঞ্চলের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর প্রভৃতি জেলা খরার জন্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ।
- অনাবৃষ্টি, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন ও প্রস্বেদনের হার অধিক হওয়ার ফলে সাধারণত খরা দেখা দেয়।
(সূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
১৪২.
নিচের কোন দেশটি ভৌগোলিকভাবে ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে অবস্থিত?
  1. ক) গাম্বিয়া
  2. খ) ইকুয়েডর
  3. গ) তাঞ্জানিয়া
  4. ঘ) ইরিত্রিয়া
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ‘হর্ন অব আফ্রিকা’ হলো একটি উপদ্বীপ।
হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৪৩.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) মূল্যবোধ হলো একপ্রকার নীতি ও মানদণ্ড
  2. খ) মূল্যবোধ শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে
  3. গ) নীতি ও ঔচিত্যবোধ থেকে মূল্যবোধ উৎসারিত
  4. ঘ) মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত
ব্যাখ্যা
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- মূল্যবোধ ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ হতে উৎসারিত।
- মূল্যবোধের শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে।
- মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত নয়। এটি মানুষের বিবেক বোধের সাথে সম্পৃক্ত।
(সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৪৪.
বিশ্বব্যাংকের মতে সুশাসন মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচ্য?
  1. ক) সরকারি খাতের ব্যবস্থাপনা
  2. খ) উন্নয়নের বৈধ কাঠামো
  3. গ) অবাধ তথ্য প্রবাহ
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- ১৯৯৪ সালে বিশ্বব্যাংক ‘Governance : The World Bank Experience’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লেখ করা হয়।
এগুলো হলোঃ
- সরকারি খাতের ব্যবস্থাপনা
- দায়বদ্ধতা ও জবাবদিহিতা
- উন্নয়নের বৈধ কাঠামো এবং
- স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ।
(সূত্রঃ বিশ্বব্যাংক)
১৪৫.
‘তথ্য অধিকার আইন’ প্রণীত হয় কত সালে?
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০০৭ সালে
  3. গ) ২০০৯ সালে
  4. ঘ) ২০১২ সালে
ব্যাখ্যা
- তথ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার। ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার আইন প্রণীত হয়।
- এই আইনের অধীনে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত তথ্য পেতে পারেন।
- নাগরিকগণের তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘিত হলে তারা তথ্য কমিশনের নিকট প্রতিকার চাইতে পারেন।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৪৬.
নিচের কোনটি সুশাসনের অন্তরায়?
  1. ক) দায়িত্বশীলতা
  2. খ) ন্যায়পরায়ণতা
  3. গ) জবাবদিহিতা
  4. ঘ) স্বচ্ছতার অভাব
ব্যাখ্যা
- সুশাসন হলো উত্তমরূপে শাসন বা কার্যকরি শাসন। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, ন্যায়পরায়ণতা, বিকেন্দ্রীকরণ ইত্যাদি হলো সুশাসনের উপাদান। এসবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা পায়।
অন্যদিকে স্বচ্ছতার অভাব, স্বজনপ্রীতি, দুর্নীতি, অদক্ষতা ইত্যাদি সুশাসনের পথে অন্তরায় হিসেবে চিহ্নিত।
(সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৪৭.
উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রকে কী নামে অভিহিত করা হয়?
  1. ক) Peoples Government
  2. খ) Desk Government
  3. গ) Invisible Government
  4. ঘ) Permanent Government
ব্যাখ্যা
- আমলাতন্ত্র শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy যা ফরাসি শব্দ Bureau এবং গ্রিক শব্দ Kratein এর সমন্বয়ে গঠিত।
- Bureau অর্থ লেখার টেবিল বা Desk এবং Kratein অর্থ শাসন। যার ফলে Bureaucracy বা আমলাতন্ত্রকে Desk Government নামেও ডাকা হয়।
(সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৪৮.
কিশোর অপরাধের প্রধান কারণ কোনটি?
  1. ক) বিনোদনের অভাব
  2. খ) অশিক্ষা
  3. গ) দারিদ্র্য
  4. ঘ) অপসংস্কৃতি
ব্যাখ্যা
- অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধই হলো কিশোর অপরাধ। এটি আমাদের দেশের অন্যতম একটি সামাজিক সমস্যা।
- এর প্রধান কারণ হলো দারিদ্র্য।
অন্যান্য কারণের মধ্যে রয়েছে:
- খেলাধূলা ও চিত্তবিনোদনের অভাব
- আদর-যত্নের অভাব
- সামাজিকীরণের অনুকূল পরিবেশের অনুপস্থিতি প্রভৃতি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১৪৯.
উপযোগবাদের মূল বক্তব্য হলো-
  1. ক) নিজের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ
  2. খ) সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ
  3. গ) সুখের জন্যে সুখ
  4. ঘ) নৈতিক আদর্শ এবং সুখ পরস্পর বিপরীত
ব্যাখ্যা
- উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ।
- এই মতবাদ অনুসারে নৈতিকতার ভিত্তি হলো সুখ। সুখের মাধ্যমেই ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরূপিত হয়।
- হাচিসন উপযোগবাদ ধারণার পূর্বসূরী হলেও এর প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন জেরেমি বেন্থাম এবং জে এস মিল।
(সূত্র: নীতিবিদ্যা : স্নাতক শ্রেণী)