উত্তর
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) যশোর জেলার সাগরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
• তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি (তাঁর রচিত প্রথম মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য')।
• তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
• তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
• তিনি প্রথম বাঙালি সনেটকার।
• তিনি বাংলা নাটকের পথিকৃৎ।
• তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব, চতুর্দশপদী কবিতাবলী, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গণা।
• বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ'।
• তিনি এই মহাকাব্যের রচয়িতা।
• এর কাহিনী 'রামায়ণ' থেকে সংগৃহীত।
• 'রামায়ণ' এর রাবণের সীতা হরণ, রাম রাবণের লঙ্কাযুদ্ধ এবং যুদ্ধে রাবণের পরাজয়ের কাহিনী নিয়ে এ মহাকাব্য রচিত হয়েছে।
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।