উত্তর
ব্যাখ্যা
• বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি:
দেশের জাতীয় আয় পরিমাপ করার জন্য প্রধানত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়:
১. উৎপাদন পদ্ধতি – দেশভিত্তিক সকল উৎপাদনের যোগফল হিসাব করা হয়।
২. আয় পদ্ধতি – উৎপাদনের মাধ্যমে অর্জিত আয়ের যোগফল নির্ণয় করা হয়।
৩. ব্যয় পদ্ধতি – চূড়ান্ত দ্রব্য ও সেবার মোট ব্যয় হিসাব করা হয়।
জাতীয় আয়
• একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক অর্থবছরে, একটি দেশে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য এবং বিদেশ থেকে নীট আর্থিক অর্জনের সমষ্টিকেই জাতীয় আয় বলা হয়।
• অন্যভাবে বলা যায়, একটি দেশের সকল জনগণ তাদের সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলা হয়।
উৎস: অর্থনীতি, এস.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।