পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
Exam - 06 Topics: Value: Fact and Value, Intrinsic and Extrinsic Values, Three cardinal values: Truth, Beauty and Goodness, Subjectivity and objectivity of values. Truth: What is truth? Three main theories of truth: Correspondence, Coherence and Pragmatic theories. [Source: Class - 04 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
"আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে " - রবীন্দ্রনাথের এই পঙক্তির মাধ্যমে মূল্যের কোন দিকটি ফুটে উঠেছে?
  1. Subjectivity (বিষয়ীগত দিক)
  2. Objectivity (বিষয়গত দিক)
  3. Universality (সর্বজনীনতা)
  4. Neutrality (নিরপেক্ষতা)
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "আমি" কবিতার প্রথম দুটি চরণ "আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে "- এর মাধ্যমে ব্যাক্তি মনের উপরে মূল্য তথা সৌন্দর্য এর নির্ভরশীলতার দিকটি তুলে ধরা হয়েছে। এখানে বুঝানো হয়েছে যে,  পান্না বা চুনির মাঝে সৌন্দর্য নেই, আমি সুন্দর রূপে অবলোকন করছি বলেই তা সুন্দর। 

Source : দর্শনের ভূমিকা - নীরদচন্দ্র চক্রবর্তী 

.
Which of the followings isn’t the absolute ideal of value? (নিচের কোনটি মূল্যের চরম আদর্শ নয়?)
  1. Truth (সত্য)
  2. Beauty (সুন্দর)
  3. Honesty (সততা)
  4. Goodness (শিব)
ব্যাখ্যা

সত্য, শিব, সুন্দর কে মূল্যের চরম আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। এগুলো স্বতঃমূল্য তথা স্বতঃসত্য।  সততা মূল্যের চরম আদর্শ নয়। 

Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

.
What is the ideal of thought? (চিন্তার আদর্শ কী?)
  1. Goodness (শিব)
  2. Beauty (সুন্দর )
  3. Reason (বুদ্ধি )
  4. Truth (সত্য)
ব্যাখ্যা

চিন্তা( Thinking ),  অনুভূতি  (Feeling),  ইচ্ছা (Willing)  মনের তিন বৃত্তি।  চিন্তার আদর্শ সত্য, ইচ্ছার আদর্শ শিব বা মঙ্গল ও অনুভূতির আদর্শকে সুন্দর বলা হয়।

Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

.
Which of the followings has intrinsic value? (নিচের কোনটির স্বতঃমূল্য রয়েছে?)
  1. Money
  2. Wealth
  3. Knowledge
  4. None of them
ব্যাখ্যা

অর্থ- সম্পদের নিজস্ব কোনো মূল্য নেই। এগুলোর মূল্য অন্যান্য মানদণ্ডের উপরে নির্ভরশীল যেগুলো পরিবর্তনশীল ও আপেক্ষিক। অপরদিকে বিদ্যা(knowledge)  এর নিজস্ব মূল্য আছে, যার মূল্য অন্য কিছুর উপরে নির্ভর করেনা। তাই বিদ্যা স্বতঃমূল্য।

Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

.
Truth, Beauty & Goodness are-
  1. Absolute values
  2. Three cardinal values
  3. Both ( ক) & (খ)
  4. None of the above
ব্যাখ্যা

সত্য, শিব সুন্দরকে একত্রে Three cardinal values বলা হয়, এই তিন টি মূল্যের চরম আদর্শ হিসেবেও পরিগণিত। এই ৩ প্রকার মূল্যই স্বতঃমূল্য।

source: দর্শনের কথা- আবদুল বারী

.
Value is both Subjective & Objective - according to-  (কার মতে মূল্য একই সাথে বিষয়ীগত ও বিষয়গত?)
  1. Lotza
  2. Alexander
  3. Rabindranath Tagore
  4. Stout
ব্যাখ্যা

ইংরেজ দার্শনিক আলেকজান্ডারের মতে মূল্য একই সাথে বিষয়ীগত ও বিষয়গত। মূল্যকে শুধু বিষয়ীগত বলা বা শুধু বিষয়গত বলা - কোনটিই গ্রহনযোগ্য নয়। বস্তুর মাঝে যেমন সৌন্দর্য আছে, তা অবলোকন করার জন্য সুন্দর মনেরও প্রয়োজন রয়েছে। 

Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

.
Which of the followings is not a relative value? (নিচের কোনটি আপেক্ষিক মূল্য নয়?)
  1. Beauty(সুন্দর)
  2. Economic value(অর্থনৈতিক মূল্য)
  3. Physical value ( দৈহিক মূল্য)
  4. All of the above( উপরের সবগুলোই)
ব্যাখ্যা

সত্য, শিব, সুন্দর এই ৩ টি চরম মূল্য (absolute values),  এগুলো বাদে বাকি সব মূল্যই আপেক্ষিক মূল্য (relative values)। তাই অর্থনৈতিক ও দৈহিক মূল্য আপেক্ষিক মূল্য। অন্যদিকে সুন্দর -চরম মূল্য।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

.
Economic value is one kind of- 
  1. Intrinsic value
  2. Absolute value
  3. Both (ক) & (খ)
  4. None of the above
ব্যাখ্যা

Economic value তথা অর্থনৈতিক মূল্য  intrinsic ( স্বতঃমূল্য) বা absolute(চরম মুল্য) কোনটিই নয়।
এটি পরতঃমূল্য ও আপেক্ষিক মূল্য। তাই (ঘ) কোনটিই নয় - সঠিক উত্তর।

Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী 

.
Who introduced the gradation of values? ( মূল্যের অনুক্রম পরম্পরা কে তুলে ধরেন?)
  1. Lotza
  2. Alexander
  3. Nicolai Hartmann
  4. Spinoza
ব্যাখ্যা
গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিক থেকে মূল্যের অনুক্রম পরম্পরা(Gradation of values) দেখান Nicolai Hartmann। তার মতে শক্তি বা  উৎকর্ষ  এবং উচ্চতা বা উন্নতির দিক থেকে মূল্যের বিচার করা যায়।
Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
১০.
Who said "Truth is the outcome of definite and controlled investigation "?
  1. F.C.S Schiller
  2. William James
  3. John Locke
  4. John Dewey
ব্যাখ্যা
প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই এর মতে সত্যতা স্বতঃপ্রতীতি বা সঙ্গতির বিষয় নয় বরং তা সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রিত অনুসন্ধানের ফল। এর প্রেক্ষিতেই তিনি উপর্যুক্ত উক্তি করেন। তার মতে কোন বিষয়ের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে অনুসন্ধান অপরিহার্য। 
Source: Introduction to philosophy by Jadunath Sinha 
১১.
Which theory is known as "Common sense theory" regarding Truth?( সত্যতা সম্পর্কিত কোন মতবাদকে লৌকিক মতবাদ বলা হয়?)
  1. The Correspondence theory
  2. The Coherence theory
  3. The Pragmatic theory
  4. The Self evidence theory
ব্যাখ্যা
সত্যতা সম্পর্কিত অনুরূপতাবাদ( Correspondence) মতবাদকে লৌকিক মতবাদ( Common sense theory)   বলা হয়ে থাকে। কারণ এই মতবাদ বস্তু বা ঘটনার সাথে অনুরূপতা তথা মিলের ভিত্তিতে তার সত্যতা নিরূপণ করে যা সাধারণ মানুষের সত্যতা যাচাইয়ের পদ্ধতি হিসেবে পরিচিতি।
Source: দর্শনের কথা- আবদুল বারী 
১২.
Who is the pioneer of "The theory of Coherence "? (সঙ্গতিবাদের প্রবর্তক কে?)
  1. John Locke
  2. F.C.S Schiller
  3. Hegel
  4. Russell
ব্যাখ্যা
সত্যতা সম্পর্কিত মতবাদ সঙ্গতিবাদ অনুসারে কোনো বচনের সত্যতা নির্ভর করে অন্যান্য বচনের সাথে সঙ্গতির ভিত্তিতে। জার্মান দার্শনিক হেগেল ও তার অনুসারীরা এই মতের প্রধান সমর্থক। কতিপয় ক্ষেত্রে রাসেল এই মতের প্রয়োগের কথা বললেও তিনি মূলত অনুরূপতাবাদী।

Souce: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
১৩.
Who among the following philosophers is not a supporter of Self evidence theory of truth?(সত্যতা সম্পর্কিত স্বতঃপ্রতীতিবাদের সমর্থক নয় নিচের কোন দার্শনিক?)
  1. Descartes
  2. Spinoza
  3. Russell
  4. Locke
ব্যাখ্যা

সত্যতা সম্পর্কিত মতবাদ স্বতঃপ্রতীতিবাদ অনুযায়ী বচনের সত্যতা স্বতঃই প্রতীত হয়। অর্থাৎ বচনের সত্যতা তার মাঝেই নিহিত থাকে তা অন্য কোন কিছুর উপর নির্ভর করেন। যেমন: ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
এই মতবাদের প্রধান সমর্থক রেনে দেকার্ত, এছাড়াও স্পিনোজা, লক, লাস্কি প্রমুখও এই মতের সমর্থক। রাসেল অনুরূপতাবাদের সমর্থক।

Source: দর্শনের কথা- আবদুল বারী 

১৪.
Truth & False are the attributes of- (সত্যতা এবং মিথ্যাত্ব কিসের গুণ?)
  1. Proposition ( বচন)
  2. Fact ( ঘটনা)
  3. Argument (যুক্তি)
  4. Ideas (ধারণা)
ব্যাখ্যা

জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান  সাধারণত বচন নির্ভর। আর সত্যতা ও মিথ্যাত্ব এই বচনেরই গুণ। যে জ্ঞান বচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়না তাকে সত্য বা মিথ্যা বলা যায়না। যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতা বিবেচনায় বৈধতা যাচাই করা হয়।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

১৫.
According to Descartes what are the characteristics of true proposition? (দেকার্তের মতে সত্য বচনের বৈশিষ্ট্যগুলো কি?)
  1. Valid and Figurative
  2. Clear and disbursed
  3. Distinct and complex
  4. Distinct and clear
ব্যাখ্যা
দেকার্ত স্বতঃপ্রতীতিবাদের সমর্থক। তার মতে সত্য বচনের গুণ হবে স্পষ্ট ও পরিস্ফুট ( Clear and distinct)। সুতরাং বচনের সত্যতা নির্ভর করে সেই বচন কতটুকু স্পষ্ট ও পরিস্ফুট তার উপরে। 
Source : দর্শনের কথা- আবদুল বারী 
১৬.
Which theory consider Truth as a relative thing? (কোন মতবাদ অনুসারে সত্যতা একটি আপেক্ষিক বিষয়?)
  1. The self evidence theory
  2. The Pragmatic theory
  3. The Correspondence theory
  4. None of the above
ব্যাখ্যা

সঙ্গতিবাদে যেমন সত্যতার আপেক্ষিকতা পরিলক্ষিত হয় তেমনি প্রয়োগবাদের সত্যতার আপেক্ষিকতা দেখা যায়। কারণ প্রয়োগবাদ ব্যবহারিক ফলপ্রসূতার ভিত্তিতে সত্যতা নিরূপণ করে- যা স্থান,কাল,পাত্র ভেদে ভিন্ন হতে পারে।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

১৭.
Who said, "Truth means the agreement of an object with our conception of it"?
  1. Hegel
  2. F.C.S Schiller
  3. Descartes
  4. John Locke
ব্যাখ্যা
জার্মান দার্শনিক হেগেল তার Logic  গ্রন্থে উপর্যুক্ত  উক্তিটি করেন যার অর্থ - ব্যবহারিক জীবনে সত্য বলতে বুঝায় কোন বস্তুর ধারণার সাথে সেই বস্তুর মিল বা অনুরূপতা"

Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
১৮.
Who among the following philosophers isn’t a supporter of "The Pragmatic theory of truth"? (নিচের কোন দার্শনিক সত্য সম্পর্কিত প্রয়োগবাদী মতের সমর্থক নন?)
  1. Dewey
  2. Gentile
  3. Locke
  4. Hegel
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল - "Who among the following philosophers is a supporter of "The Pragmatic theory of truth"? (নিচের কোন দার্শনিক সত্য সম্পর্কিত প্রয়োগবাদী মতের সমর্থক ?)" 
প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------

সত্যতা সম্পর্কিত প্রয়োগবাদী মতের সমর্থকগণ ছিলেন,  উইলিয়াম জেমস,  জন ডিউই,  শিলার প্রমুখ। তারা বচনের ব্যবহারিক ফলপ্রসূতা ও উপযোগিতার ভিত্তিতে সত্যতা নিরূপণে বিশ্বাসী ছিলেন।
Source: Pragmatism by William James

১৯.
According to "The Correspondence theory of truth " truth is-  (অনুরূপতাবাদ অনুযায়ী সত্যতা হলো-)
  1. Personal belief (ব্যক্তিগত বিশ্বাস)
  2. Internal coherence of proposition (বচনের অভ্যন্তরীণ সঙ্গতি)
  3. Usefulness and fruitfulness (উপযোগিতা ও ফলপ্রসূতা)
  4. Similarities of proposition and fact (বচনের সাথে ঘটনার সাদৃশ্য)
ব্যাখ্যা

অনুরূপতাবাদ অনুসারে বচনের সাথে ঘটনার অনুরূপতা বা সাদৃশ্যই তার সত্যতার প্রমাণ বহন করে। বস্তু বা ঘটনার অনুরূপ হলে তা সত্য, আর তা না হলে মিথ্যা।

Source : দর্শনের কথা- আবদুল বারী

২০.
Who wrote the book "Pragmatism "? 
  1. John Dewey 
  2. Williams James
  3. F.C.S Schiller 
  4. Hegel 
ব্যাখ্যা

প্রয়োগবাদী দার্শনিক উইলিয়াম জেমস "Pragmatism " নামক গ্রন্থ লেখেন, যেখানে তার প্রয়োগবাদী তত্ত্বের আলোচনা উল্লেখপূর্বক সত্যতার নিরূপনে প্রয়োগবাদের ভূমিকাও তুলে ধরেন। গ্রন্থটি ১৯০৭ সালে প্রথম প্রকাশিত হয়। 

Source : Britannica 

২১.
Who is the writer of the book " Phenomenology of Spirit"?
  1. Hegel 
  2. James
  3. Dewey
  4. Locke
ব্যাখ্যা

জার্মান দার্শনিক  উইলহেম ফ্রেডরিক হেগেল  এর লেখা "Phenomenology of Spirit " গ্রন্থটি ১৮০৭ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে আত্মা বা মনের চৈতন্য,  সত্যতার ক্ষেত্রে সঙ্গতির ভূমিকা প্রভৃতি বিষয় আলোচনা করেন। 

Source: Britannica 

২২.
Which of the followings isn’t a theory of truth? (নিচের কোনটি সত্যতা সম্পর্কিত মতবাদ নয়?)
  1. The Correspondence theory 
  2. The Moral theory 
  3. The Coherence theory 
  4. The Pragmatic theory 
ব্যাখ্যা

সত্যতা সম্পর্কিত মতবাদগুলো নিম্নরূপ :
১. The self evidence theory 
২. The Correspondence theory 
৩. The Pragmatic theory 
৪. The Coherence theory 

source: দর্শনের কথা- আবদুল বারী 

২৩.
"Values" is discussed in which branch of philosophy?  (মূল্য- দর্শনের কোন শাখায় আলোচিত হয়?)
  1. Epistemology 
  2. Cosmology 
  3. Ontology 
  4. Axiology 
ব্যাখ্যা

Values তথা মূল্য সম্পর্কে দর্শনের শাখা Axiology (মূল্যবিদ্যা) তে আলোচনা করা হয়। তাছাড়াও মূল্যের স্বরূপ, তা বিষয়গত না বিষয়ীগত,  ঈশ্বর সম্পর্কে আলোচনাও এই শাখায় করা হয়ে থাকে। 
Source: দর্শনের ভূমিকা - আবদুল বারী 

২৪.
Aesthetics - এর বাংলা প্রতিশব্দ কি?
  1. সৌন্দর্যবিদ্যা
  2. নন্দনতত্ত্ব 
  3. (ক) ও (খ) উভয়ই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

Aesthetics এর বাংলা প্রতিশব্দ সৌন্দর্যবিদ্যা, নন্দনতত্ত্ব, সৌন্দর্যতত্ত্ব প্রভৃতি। এটি দর্শনের শাখা মূল্যবিদ্যা(Axiology)  তে আলোচিত হয়।

Source: দর্শনের কথা- আবদুল বারী 

২৫.
Which of the following statement is incorrect? ( নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?)
  1. Reality is greater than value - Plato ( সত্তা মূল্যের চেয়ে বড় - প্লেটো)
  2. Truth,Goodness and Beauty are the absolute values ( সত্য,শিব, সুন্দর চরম মূল্য)
  3. Money has extrinsic value (অর্থের  মূল্য পরতঃমূল্য)
  4. The ideal of Feelings is Beauty ( অনুভূতির আদর্শ সুন্দর) 
ব্যাখ্যা

(ক) ব্যতীত অন্যান্য অপশন গুলো সঠিক। (ক) বক্তব্য সঠিক নয় কারণ প্লেটোর মতে সত্তার চেয়ে মূল্য তথা আদর্শ বড়। বর্তমানকালের দার্শনিক রিকার্টও এই বক্তব্য সমর্থন করেন।

Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

২৬.
We know the object directly - this denotes the theory of- (আমরা সরাসরি বস্তু বা বিষয়কে জানি- এটি কোন মতবাদকে নির্দেশ করে?)
  1. Naive realism
  2. Critical realism
  3. Scientific realism
  4. Representative realism
ব্যাখ্যা

Naive realism/Popular realism তথা সরল বাস্তববাদ অনুযায়ী আমরা বস্তু বা বিষয়কে সরাসরি জানি। অন্যদিকে জন লকের প্রতীকি বাস্তববাদ বা বিজ্ঞানবাদ অনুসারে সরাসরি জানা যায় না।

Source: Introduction to philosophy by Jadunath Sinha 

২৭.
John Dewey belongs to which country? 
  1. America
  2. Germany 
  3. England 
  4. France
ব্যাখ্যা

জন ডিউই(১৮৫৯-১৯৫২) একজন আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক ও মনোবিদ। Democracy and Education, Experience and Education, How we think প্রভৃতি গ্রন্থগুলোর রচয়িতা তিনি।

Source : Britannica

২৮.
সঙ্গতিই যে সত্যতা তা সঙ্গতি দিয়েই  জানতে গেলে কোন দোষের উদ্ভব ঘটে?
  1. বাহুল্য দোষ
  2. চতুষ্পদী দোষ
  3. চক্রক দোষ 
  4. গুরুচন্ডালী দোষ
ব্যাখ্যা

যখন কোনো পদের বা বিষয়ের সংজ্ঞা দিতে গিয়ে তারই সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন তাকে চক্রক দোষ বা চক্রক অনুপপত্তি বলে। তাই সঙ্গতিকে সত্যতা ধরে সেটিকেই আবার সঙ্গতির মাপকাঠিতে বিবেচনা করলে চক্রক দোষের উদ্ভব ঘটে। 
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

২৯.
Who consider the knowledge of God as the highest Truth?( ঈশ্বরের জ্ঞানকে সবচেয়ে নিশ্চয়াত্মক কে মনে করেন?)
  1. Kant
  2. Locke
  3. Descartes 
  4. Spinoza 
ব্যাখ্যা

স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, আর ঈশ্বরের জ্ঞানই সবচেয়ে নিশ্চয়াত্মক। আত্মজ্ঞান ও জগতের  জ্ঞান  ঈশ্বর থেকেই আসে। অন্যদিকে দেকার্তের মতে আত্মজ্ঞানই সবচেয়ে নিশ্চয়াত্মক। 

source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৩০.
"Truth is an external attribute to Ideas" according to- ( কোন মতানুসারে, "সত্যতা হলো ধারণার আগন্তুক গুণ বিশেষ "?)
  1. Correspondence theory 
  2. Pragmatic theory 
  3. Self evidence theory 
  4. Coherence theory 
ব্যাখ্যা

প্রয়োগবাদের ধারক উইলিয়াম জেমসের মতে সত্যতা স্বতঃপ্রতীতির বিষয় না বরং এটি কোনো ধারণার আগন্তুক গুণ বিশেষ।
ধারণার সত্যতা পরীক্ষার সাফল্যের মাধ্যমে এই গুণের সৃষ্টি হয়।

source:  দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৩১.
The diversified tatse of humans represent the _______ nature of value. ( মানুষের রুচির বৈচিত্র্য মূল্যের কোন প্রকৃতিকে নির্দেশ  করে?)
  1. Objective 
  2. Neutral 
  3. Subjective 
  4. Both Subjective & Objective 
ব্যাখ্যা

মানুষের রুচির বৈচিত্র্য বলতে বুঝায় যে, একই বিষয় বা বস্তু একেকজনের নিকট একেকভাবে প্রতীয়মান হয়। একজনের কাছে যা সুন্দর বা রুচিসম্মত তা আরেকজনে কাছে অসুন্দরও মনে হতে পারে৷ এই বিষয়টি মূল্যের বিষয়ীগত (Subjective)  দিকটিকেই নির্দেশ করে।

Source : দর্শনের কথা- আবদুল বারী

৩২.
"নজরুলের অগ্নিবীণা সকলের নিকট মহান সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃত " - এই উক্তির দ্বারা মূল্যের কোন দিকটি ফুটে উঠে?
  1. বিষয়গত
  2. বিষয়ীগত
  3. সর্বজনীনতা
  4. (ক) ও (গ) উভয়ই
ব্যাখ্যা

উপর্যুক্ত উক্তিটির দ্বারা নজরুলের অগ্নিবীণা কাব্যের সবার নিকট গ্রহণযোগ্যতার মাধ্যমে কাব্যটির বিষয়গত মূল্যের দিকটি ফুটে উঠেছে। একই সাথে তা সর্বজনীন হিসেবেও স্বীকৃত হচ্ছে।
Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী 

৩৩.
"মূল্য বস্তুর মূখ্য বা গৌণ গুণ নয় বরং এটি একটি তৃতীয় জাতের গুণ" - কার উক্তি
  1. জন লক
  2. বার্ট্রান্ড রাসেল 
  3. উইলিয়াম জেমস 
  4. আলেকজান্ডার 
ব্যাখ্যা

ইংরেজ দার্শনিক আলেকজান্ডারের মতে মূল্য বিষয়গত ও বিষয়ীগত উভয়ই। তার মতে  মূল্য বস্তুর তৃতীয়  জাতের গুণ হয়েও তা মন নির্ভর। সুতরাং বস্তু অথবা মনকে বাদ দিলে মূল্যের অস্তিত্ব থাকে না।

Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৩৪.
Which of the following statement is correct? (নিচের কোন বক্তব্যটি সঠিক?)
  1. প্রয়োগবাদে সত্যতার মাত্রা পরিলক্ষিত হয় 
  2. ঈশ্বরের জ্ঞান স্বতঃপ্রতীত নয় - দেকার্ত
  3. সত্যতা একটি আপেক্ষিক ব্যাপার - সঙ্গতিবাদ
  4. অনুরূপতাবাদ ব্যাবহারিক ফলের ভিত্তিতে সত্যতা নিরূপণ করে
ব্যাখ্যা

উপর্যুক্ত বক্তব্যগুলোর মধ্যে কেবল (গ) বক্তব্যটি সঠিক। কারণ সঙ্গতিবাদে সত্যতার মাত্রা পরিলক্ষিত হয়, অর্থাৎ সত্যতা একটি আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়ায়। চরম সত্য বা চরম মিথ্যা বলে কিছু থাকেনা এই মত অনুসারে। 
Source: দর্শনের কথা- আবদুল বারী 

৩৫.
Bertrand Russells thought regarding the "Correspondence theory" can be found in- ( অনুরূপতাবাদ প্রসঙ্গে রাসেলের মত কোথায় পাওয়া যায়?)
  1. The conquest of happiness 
  2. Principia Mathematica
  3. The Problems of philosophy 
  4. Pragmatism
ব্যাখ্যা

ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল সত্যতা সম্পর্কিত মত অনুরুপতাবাদের সমর্থক। তার "The problems of philosophy " নামক গ্রন্থে এই প্রসঙ্গে আলোচনা করেন।

Source: The problems of philosophy by Bertrand Russell 

৩৬.
"Logice: The theory of inquiry " this book is written by- 
  1. John Dewey 
  2. William james
  3. John Locke 
  4. Russell 
ব্যাখ্যা

প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই এর লেখা একটি গ্রন্থ, Logic: the theory of inquiry। গ্রন্থটি ১৯৩৮ সালে প্রথম প্রকাশিত হয়। যেখানে তার সত্য সম্পর্কিত প্রয়োগবাদী মতের আলোচনা রয়েছে। 

Source: Stanford encyclopedia of philosophy 

৩৭.
Physical Exercise is a type of- (দৈহিক অনুশীলনের  মূল্য কোন প্রকারের মূল্য?)
  1. Intrinsic value 
  2. Universal value
  3. Extrinsic value
  4. None of the above
ব্যাখ্যা

দৈহিক বা কায়িক অনুশীলনের মূল্য মূলত পরতঃমূল্য(Extrinsic value), কারণ এর মূল্য অন্যান্য মানদণ্ডের উপরে নির্ভরশীল।

source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী 

৩৮.
What is the ideal of Volitional value? ( কৃতির মূল্যের আদর্শ কী?)
  1. Goodness (শিব)
  2. Willing (ইচ্ছা)
  3. Truth ( সত্য)
  4. Beauty ( সুন্দর) 
ব্যাখ্যা

মানব মনের মূল্য ৩ প্রকারের: যথা - চিন্তার মূল্য, অনুভূতির মূল্য, কৃতি/ইচ্ছা বা কর্মের মূল্য। চিন্তার আদর্শ হচ্ছে সত্য, কৃতির আদর্শ শিব না মঙ্গল এবং অনুভূতির আদর্শ হচ্ছে সুন্দর। 

Source: দর্শনের ভূমিকা- নীরদবরণ চক্রবর্তী 

৩৯.
F.C.S Schiller is a/an ________ philosopher. 
  1. American 
  2. British 
  3. French
  4. Italian 
ব্যাখ্যা

Ferdinand Canning Scott Schiller(1964-1937) is a German-British philosopher, dramatist and historian. He is known for his Pragmatic approach in philosophy. Some of his famous works are:
1. Riddles of the sphinx 
2. Humanism
3. Useless Knowledge 
4. The ethical basis of humanism etc

Source: Stanford encyclopedia of philosophy