পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ২৫ রিভিশন পরীক্ষা (২১ - ২৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
All his _______ are swans. (complete the proverb)
  1. goose 
  2. camel
  3. geese 
  4. ox
সঠিক উত্তর:
geese 
উত্তর
সঠিক উত্তর:
geese 
ব্যাখ্যা

• The correct proverb is 'All his geese are swans.'
- Bangla Meaning: নিজের জিনিস সকলেই ভালো দেখে।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

.
Thousands of people were _________  from the war zone to neighboring countries.
  1. evacuated
  2. repaired
  3. painted
  4. demolished
সঠিক উত্তর:
evacuated
উত্তর
সঠিক উত্তর:
evacuated
ব্যাখ্যা

Correct answer: evacuated.
Complete Sentence: Thousands of people were evacuated from the war zone to neighboring countries.
Bangla Meaning: যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার মানুষকে পার্শ্ববর্তী দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে।
 
• Evacuated (verb)
- English meaning: to remove, especially from a military zone or dangerous area.
- Bangla meaning: অপসারিত অথবা স্থানান্তরিত।

• Other options:
খ) repaired (মেরামত করা হয়েছিল)
- এটি ভুল, বাক্যটি একটি যুদ্ধক্ষেত্র (war zone) থেকে মানুষ সরানোর কথা বলছে। এর সাথে ভবন মেরামত করার প্রশ্ন আসে না।

গ) painted (রঙ করা হয়েছিল):
- এটি ভুল, বাক্যটি একটি যুদ্ধক্ষেত্র (war zone) থেকে মানুষ সরানোর কথা বলছে। এর সাথে রং করার কাজের কোনো সম্পর্ক নেই।

ঘ) demolished (ধ্বংস করা হয়েছিল):
- এটি ভুল, বাক্যটি একটি যুদ্ধক্ষেত্র (war zone) থেকে মানুষ সরানোর কথা বলছে। এই অপশনটি এখানে প্রাসঙ্গিক নয়।

• "Evacuated" শব্দটি জরুরি অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।
- বাক্যটি একটি যুদ্ধক্ষেত্র (war zone) থেকে মানুষ সরানোর কথা বলছে।
- বিপদজনক স্থান থেকে নিরাপদ স্থানে লোকজনকে সরিয়ে নেওয়াকে "Evacuated" বলা হয়।
- যুদ্ধের প্রেক্ষাপটে এটিই একমাত্র সঠিক শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Choose the correct spelling.
  1. Millenium
  2. Milennium
  3. Millennium
  4. Milenium
সঠিক উত্তর:
Millennium
উত্তর
সঠিক উত্তর:
Millennium
ব্যাখ্যা

Correct answer: Millennium.

• Millennium (noun)

- English Meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
- Bangla Meaning: সহস্রাব্দ; বর্ষসহস্রক।

Example sentence:
1. How did you celebrate the millennium?
2. The area has experienced the worst drought in half a millennium.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
What is the meaning of the phrase "off the record"?
  1. Open document
  2. Written statement
  3. Not for publication
  4. Free from danger
সঠিক উত্তর:
Not for publication
উত্তর
সঠিক উত্তর:
Not for publication
ব্যাখ্যা

Correct answer: not for publication.

• Off the record (Phrase)
- English meaning: said without the intention of being published or officially noted.
- Bangla meaning: প্রকাশ করবার বা নথিভুক্ত করবার জন্য নয় এমন।

Example sentences:
1. She made it clear that her comments were strictly off the record.
2. My off-the-record remarks were printed in the paper the next day.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
What is the meaning of the word 'Pugnacious'?
  1. Having a quarrelsome nature
  2. Having an amicable nature
  3. A very lazy person
  4. A hardworking man
সঠিক উত্তর:
Having a quarrelsome nature
উত্তর
সঠিক উত্তর:
Having a quarrelsome nature
ব্যাখ্যা

Correct answer: Having a quarrelsome nature.

• Pugnacious (adjective)
- English Meaning: having a quarrelsome or combative nature: truculent.
- Bangla Meaning: ঝগড়াটে; কলহপ্রিয়, যুদ্ধপ্রিয়।

Example sentence:
1. I found him pugnacious and arrogant.
2. Squirrels are restless and pugnacious little animals.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The antonym of the word 'Obsolete'-
  1. Open
  2. Block
  3. Modern
  4. Outdated
সঠিক উত্তর:
Modern
উত্তর
সঠিক উত্তর:
Modern
ব্যাখ্যা

Correct answer: Modern.

• Obsolete (adjective)
- English Meaning: Not in use anymore, having been replaced by something newer and better or more fashionable:
- Bangla Meaning: অপ্রচলিত; সেকেলে।

• Modern (adjective)

- English meaning: involving recent techniques, methods, or ideas: up-to-date.
- Bangla meaning: বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; অধুনা; অধুনাতন।

• Other options:
ক) Open
- English meaning: having no protective covering.
- Bangla meaning:খোলা; উন্মুক্ত।

খ) Block
- English meaning: to prevent movement through something.
- Bangla meaning: চলাচল বা যাতায়াতে বিঘ্ন সৃষ্টি বা তা অসম্ভব করে তোলা।

ঘ) Outdated
- English meaning: no longer current: outmoded.
- Bangla meaning: সেকেলে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
What is the synonym of the word "Probity"?
  1. Corruption
  2. Virtue
  3. Deceit
  4. Encourage
সঠিক উত্তর:
Virtue
উত্তর
সঠিক উত্তর:
Virtue
ব্যাখ্যা

Correct answer: Virtue.

Probity (noun)
- English meaning: adherence to the highest principles and ideals: uprightness.
- Bangla meaning: চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।

Virtue (noun)
- English meaning: a good and moral quality.
- Bangla meaning: গুণ; সদ্‌গুণ।

• Other options:
ক) Corruption
- English meaning: dishonest or illegal behavior, especially by powerful people (such as government officials or police officers): depravity.
- Bangla meaning: দুর্নীতি; পচন; দূষণ।

গ) Deceit
- English meaning: the act of causing someone to accept as true or valid what is false or invalid: the act or practice of deceiving: deception.
- Bangla meaning: কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা।

ঘ) Encourage
- English meaning: to inspire with courage, spirit, or hope: hearten.
- Bangla meaning: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Who wrote this poem? (Change into passive voice)
  1. By whom is this poem written?
  2. By whom was this poem written?
  3. By whom are this poem written?
  4. By whom were this poem written?
সঠিক উত্তর:
By whom was this poem written?
উত্তর
সঠিক উত্তর:
By whom was this poem written?
ব্যাখ্যা

Active: Who wrote this poem?
Passive: By whom was this poem written?

• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয়।
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।

• প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense-এ আছে
- Past Indefinite Tense-এর Active Voice কে Passive করার সময় Object অনুযায়ী was বা were বসে।
- এখানে Object হলো 'this poem' (singular), তাই was বসবে।
- Correct answer: By whom was this poem written?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
The priest said, "May God forgive your sins." (Change into indirect speech)
  1. The priest prayed to that God may forgive my sins.
  2. The priest prayed to that God might forgive my sins.
  3. The priest prayed that God may forgive my sins.
  4. The priest prayed that God might forgive my sins.
সঠিক উত্তর:
The priest prayed that God might forgive my sins.
উত্তর
সঠিক উত্তর:
The priest prayed that God might forgive my sins.
ব্যাখ্যা

Direct: The priest said, "May God forgive your sins."
Indirect: The priest prayed that God might forgive my sins.

• Optative sentence এর ক্ষেত্রে, Optative Sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম:
- said এর পরিবর্তে wished/prayed বসবে,
- inverted comma উঠে গিয়ে that বসবে,
- reported speech এর subject বসে + may/ might বসে,
- reported verb এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ বসে।

• প্রদত্ত বাক্যটি একটি Optative Sentence.
- Optative Sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার ক্ষেত্রে 'said'-এর পরিবর্তে prayed বসবে।
- Prayed-এর পর সাধারণত সরাসরি object বসে না।
- Reporting verb (said) যেহেতু Past Tense-এ আছে, তাই 'May' পরিবর্তিত হয়ে might হবে।
- Pronoun 'your' পরিবর্তিত হয়ে object অনুযায়ী my হবে।
- Correct answer: The priest prayed that God might forgive my sins.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
The relationship between living things and their environment is-
  1. Ecology
  2. Petrology
  3. Cosmology
  4. Ornithology
সঠিক উত্তর:
Ecology
উত্তর
সঠিক উত্তর:
Ecology
ব্যাখ্যা

Correct answer: Ecology.

Ecology (noun)
- English meaning: The relationship between living things and their environment.
- Bangla meaning: বাস্তব্যবিদ্যা; যে বিদ্যায় পরিবেশের সঙ্গে জীবজগতের সম্পর্ক আলোচিত হয়।

Other options:
খ) Petrology
- English meaning: the scientific study of the origin and structure of rocks.
- Bangla meaning: শিলাতত্ত্ব।

গ) Cosmology
- English meaning: the study of the nature and origin of the universe.
- Bangla meaning: মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান।

ঘ) Ornithology
- English Meaning: The scientific study of birds.
- Bangla Meaning: পক্ষিবিজ্ঞান।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১১.
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে কোন ধর্মের অনুসারী সবচেয়ে বেশি?
  1. হিন্দু
  2. বৌদ্ধ
  3. খ্রিষ্টান
  4. ইসলাম
সঠিক উত্তর:
বৌদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ
ব্যাখ্যা

• বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ধর্ম: 
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে বৌদ্ধ ধর্মের অনুসারী সবচেয়ে বেশি।
- ২০২২ সালের জনশুমারি অনুসারে, দেশের মোট বৌদ্ধ জনসংখ্যা প্রায় ১০ লাখ (০.৬১%), যার অধিকাংশই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্গত।
- খ্রিস্টান ধর্মানুসারী প্রায় ৪ লাখ (০.৩০%), এবং হিন্দু ধর্মানুসারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীতে কম, কারণ হিন্দু জনসংখ্যা (৭.৯৫%) মূলত বাঙালি সম্প্রদায় থেকে আসে।

» তুলনামূলক অন্যান্য ধর্ম:
• খ্রিস্টান: 
- বাংলাদেশে মোট খ্রিস্টান ধর্মানুসারী প্রায় ৪ লাখ (০.৩০%)।  যার অধিকাংশই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্গত। 
- এদের মধ্যে গারো (প্রধানত খ্রিস্টান), সাঁওতালের একটি অংশ, ওরাওঁ, খাসিয়া, লুসাই, বম ইত্যাদি অন্যতম।
- এদের সংখ্যা বৌদ্ধদের তুলনায় কম।
• হিন্দু: 
- বাংলাদেশে মোট হিন্দু ধর্মানুসারী প্রায় ১৩ মিলিয়ন (৭.৯৫% )।
- কিন্তু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীতে হিন্দু অনুসারী কম (যেমন ত্রিপুরা, সাঁওতালের একটি অংশ, মণিপুরী)।
- এর মূল কারণ মোট হিন্দু জনসংখ্যার অধিকাংশ বাঙালি হিন্দু।

• অন্যান্য: 
- কিছু গোষ্ঠী (যেমন ম্রো, কিছু খুমিঐতিহ্যবাহী প্রকৃতি-উপাসনা করে।

তথ্যসূত্র: 
i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) US State Department. 
iii) IWGIA - International Work Group for Indigenous Affairs.

১২.
‘ভাটিয়ালি’ গান বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
  1. রাজশাহী ও রংপুর 
  2. বরিশাল ও পটুয়াখালী
  3. ময়মনসিংহ ও সিলেট
  4. রংপুর ও দিনাজপুর 
সঠিক উত্তর:
ময়মনসিংহ ও সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ ও সিলেট
ব্যাখ্যা

• ভাটিয়ালি:
- ভাটিয়ালি এক ধারার  লোকগীতি।
- এর প্রধান বৈশিষ্ট্য সুরের দীর্ঘ টান ও লয়।
- প্রচলিত মতে মাঝিমাল্লাদের গান থেকে ভাটিয়ালি সুরের উৎপত্তি।
- বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট জেলায় এই গান বিশেষভাবে প্রচলিত।

অন্যদিকে,
- ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত।
- গম্ভীরা হলো চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত।
- ধামাইল গান প্রধানত সিলেটের হাওরাঞ্চলে প্রচলিত মেয়েদের আচার-কেন্দ্রিক নাচ ও গানের নাম।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 

১৩.
বাংলাদেশের জাতীয় প্রতীকের তারকাগুলোর তাৎপর্য কী?
  1. অর্থনৈতিক উন্নয়ন
  2. লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা
  3. ভৌগোলিক বৈশিষ্ট্য
  4. প্রশাসনিক কাঠামো
সঠিক উত্তর:
লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা
ব্যাখ্যা

• জাতীয় প্রতীক: 
- জাতীয় প্রতীক  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীক।
- এ প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। - এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। 
-  জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি। জাতীয় প্রতীকের চারটি তারকা চিহ্ন দিয়ে এই চারটি মূলনীতিকেই বোঝানো হয়েছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 

১৪.
বাংলাদেশের সামাজিক পরিবর্তনের জৈবিক কারণ নয় কোনটি? 
  1. জন্ম ও মৃত্যুহার
  2. জনসংখ্যার ঘনত্ব
  3. জলবায়ু পরিবর্তন
  4. জীবনযাত্রার মান উন্নয়ন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা

• বাংলাদেশের সামাজিক পরিবর্তন:
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন নির্ভর করে নানা উপাদানের উপর, যেমন-
- আর্থসামাজিক, প্রাকৃতিক, জৈবিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম ও সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি এবং শিল্পায়ন-নগরায়ণ।

• প্রাকৃতিক উপাদানসমূহ: 

১) জলবায়ু পরিবর্তন
২) বৈশ্বিক উষ্ণতা
৩) ভৌগোলিক পরিবর্তন
৪) নদী ভাঙন
৫) অতিবৃষ্টি
৬) অনাবৃষ্টি
৭) টর্নেডো ইত্যাদি
 
• জৈবিক উপাদানসমূহ
- জন্ম ও মৃত্যুহার
- জনসংখ্যার ঘনত্ব
- গড় আয়ু
- জীবনযাত্রার মান উন্নয়ন

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম দশম শ্রেণি।  

১৫.
বাংলাদেশের কোন জেলায় সাঁওতালরা বসবাস করে না?
  1. রাজশাহী
  2. দিনাজপুর
  3. বান্দরবান
  4. বগুড়া
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা

• সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চলে।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো- অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য তবু পর্বত দেবতাও (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রায় প্রতিমাসে বা ঋতুতে রয়েছে পরব বা উৎসব।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 

১৬.
স্যার হার্বার্ট রিজলে ভারতীয় উপমহাদেশের জনসমষ্টিকে কতটি উপবিভাগে ভাগ করেন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের মিলন-বিরোধের ফলে বাংলাদেশে একটা সংকর জনগোষ্ঠী সৃষ্টি হয়েছে।

স্যার হার্বার্ট রিজলে (Sir Herbert Risley) ভারতীয় উপমহাদেশের জনসমষ্টিকে সাতটি উপবিভাগে বিভক্ত করেন। 
- এগুলো হচ্ছে:
১. তুর্কীয়-ইরানীয় (Turko-Iranian);
২. ভারতীয় আর্য (Indo-Aryan);
৩. শক-দ্রাবিড় (Scytho-Dravidian);
৪. আর্য-দ্রাবিড় (Aryo-Dravidian);
৫. মঙ্গোল-দ্রাবিড় (Mongolo-Dravidian);
৬. মঙ্গোলীয় (Mongoloid) এবং
৭. দ্রাবিড়ীয় (Dravidian) ।
রিজলের মতে বাঙালিরা হল মঙ্গোল-দ্রাবিড়-প্রভাবিত একটা সংকর জনগোষ্ঠী।

তথ্যসূত্র: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার মূল নকশাকার কে ছিলেন?
  1. কামরুল হাসান 
  2. আ স ম আব্দুর রব 
  3. শিবনারায়ণ দাস
  4. সিরাজুল ইসলাম 
সঠিক উত্তর:
শিবনারায়ণ দাস
উত্তর
সঠিক উত্তর:
শিবনারায়ণ দাস
ব্যাখ্যা

• জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক- পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। 
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ১১৮ নং কক্ষে তিনি এই নকশা তৈরি করেছিলেন 

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো। 

১৮.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? 
  1. শায়েস্তা খান
  2. ইলিয়াস শাহ
  3. সম্রাট বাবর
  4. সম্রাট আকবর
সঠিক উত্তর:
সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
সম্রাট আকবর
ব্যাখ্যা

• বাংলা নববর্ষ:
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।
- এ দিনটি বাংলা নববর্ষ হিসেবে পালিত হয়।
- এটি বাঙালি জাতির একটি সর্বজনীন লোক উৎসব।
- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা - ঋতুধর্মী উৎসব হিসেবে।
- তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর।
- এই কৃষি কাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে 'ফসলি সন' নামে পরিচিত ছিল যা পরে 'বঙ্গাব্দ' নামে পরিচিত হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 

১৯.
“আমার সোনার বাংলা” কবিতার কয়টি চরণ জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. প্রথম চার
  2. প্রথম ছয়
  3. প্রথম আট
  4. প্রথম দশ
সঠিক উত্তর:
প্রথম দশ
উত্তর
সঠিক উত্তর:
প্রথম দশ
ব্যাখ্যা

• জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক:
- সংবিধানের অনুচ্ছেদ-৪: 
(১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ ৷ 
(২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত৷ 
(৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷ 
(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে৷

তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। 

২০.
বাঙালি জাতির নৃতাত্ত্বিক গঠনে কোন নৃগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
  1. আর্য
  2. অস্ট্রিক
  3. মঙ্গোলীয়
  4. নেগ্রিটো
সঠিক উত্তর:
অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিক
ব্যাখ্যা

• নৃতাত্ত্বিক গঠন প্রক্রিয়ার দিক থেকে বাঙালি জাতি হলো একটি সংকর জাতি।
- বাঙালি জাতিধারার নৃতাত্ত্বিক গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকলেও অস্ট্রিক জাতির ভূমিকা সর্বাধিক। 
- ইন্দোচীন থেকে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত ‘অস্ট্রিক’ জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে।
- অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে।
- তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটেছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাঙালির ইতিহাস, নিহাররঞ্জন রায়। 

২১.
x2 - a2 + 2ab - b2 এর উৎপাদক কত?
  1. (x + a - b)(x - a - b)
  2. (x - a + b)(x + a + b)
  3. (x + a - b)(x - a + b)
  4. (x + a + b)(x - a - b)
সঠিক উত্তর:
(x + a - b)(x - a + b)
উত্তর
সঠিক উত্তর:
(x + a - b)(x - a + b)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - a2 + 2ab - b2 এর উৎপাদক কত?

সমাধান: 
x2 - a2 + 2ab - b2
= x2 - (a2 - 2ab + b2)
= x2 - (a - b)2
= (x + a - b)(x - a + b)

২২.
p3 + p2q এবং p2q + pq2 এর ল.সা.গু কোনটি?
  1. pq
  2. p + q
  3. pq(p + q)
  4. p2q(p + q)
সঠিক উত্তর:
p2q(p + q)
উত্তর
সঠিক উত্তর:
p2q(p + q)
ব্যাখ্যা

প্রশ্ন: p3 + p2q এবং p2q + pq2 এর ল.সা.গু কোনটি?  

সমাধান:
প্রথম রাশি = p3 + p2q
= p2(p + q)

দ্বিতীয় রাশি= p2q + pq2
= pq(p + q)

∴ ল.সা.গু.= p2q(p + q)

২৩.
x2 + 4y2 + 8x - 16y + 16 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. - 4xy
  2. 4xy
  3. xy
  4. - xy
সঠিক উত্তর:
- 4xy
উত্তর
সঠিক উত্তর:
- 4xy
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 4y2 + 8x - 16y + 16 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
x2 + 4y2 + 8x - 16y + 16
=x2 + (2y)2 + 42 + 2 × x × 4 - 16y 
=(x)2 + (- 2y)2 +  42 + 2x(- 2y) + 2(- 2y)4 + 2 × x × 4 + 4xy
=(x - 2y + 4)2 + 4xy

∴ রাশিটির সাথে - 4xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।

২৪.
a + 1, a2 - 1 এবং a3 + 1 এর গ.সা.গু কত?
  1. (a - 1)
  2. a2 - 1
  3. (a + 1)
  4. a3 + 1
সঠিক উত্তর:
(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: a + 1, a2 - 1 এবং a3 + 1 এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = a + 1

২য় রাশি = a2 - 1
= a2 - 12
= (a + 1)(a - 1)

এবং
৩য় রাশি = a3 + 1
= a3 + 13
= (a + 1)(a2 - a + 1)

∴ নির্ণেয় গ.সা.গু = (a + 1)

২৫.
a + b = 13 এবং  a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?
  1. 68
  2. 80
  3. 89
  4. 96
সঠিক উত্তর:
89
উত্তর
সঠিক উত্তর:
89
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 13 এবং  a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান: 
প্রদত্ত রাশি, 
a2 + b2 = {(a + b)2 + (a - b)2}/2
= {(13)2 + (3)2}/2
= (169 + 9)/2
= 178/2
= 89

২৬.
3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।
  1. 3(x2 - 3)(x2 + 3)
  2. (x2 + 3)2
  3. (x2 + 3)(x2 - 3)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: 3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।

সমাধান: 
১ম রাশি, 3x2 + 9 = 3(x2 + 3)

২য় রাশি, x4 - 9 = (x2)2 - (3)2
= (x2 + 3)(x2 - 3)

৩য় রাশি, x4 + 6x2 + 9 = (x2)2 + 2 × x2 × 3 + (3)2
= (x2 + 3)2

∴ নির্ণেয় ল.সা.গু = 3(x2 - 3)(x2 + 3)2

২৭.
a2 - √5a + 1 = 0 হলে , a3 + (1/a3) এর মান কত?
  1. √5
  2. 3√5
  3. 2√5
  4. 5√5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - √5a + 1 = 0 হলে , a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 - √5a + 1 = 0
a2 + 1 = √5a
(a2 + 1)/a = √5
a + (1/a) = √5 

প্রদত্ত রাশি,
a3 + (1/a3) = {a + (1/a)}3 - 3 × a × (1/a) × {a + (1/a)}
= (√5)3 - 3 × √5
= 5√5 - 3√5
= 2√5

২৮.
যদি 3m2 + 5m - 2 এবং m2 - 4 এর গ.সা.গু m + x হয়, তাহলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3m2 + 5m - 2 এবং m2 - 4 এর গ.সা.গু m + x হয়, তাহলে x এর মান কত?

সমাধান: 
১ম রাশি, 
3m2 + 5m - 2
= 3m2 + 6m - m - 2
= 3m(m + 2) - 1(m + 2)
= (3m - 1)(m + 2)

এবং
২য় রাশি,
m2 - 4
= m2 - 22
= (m + 2)(m - 2)

∴ গ.সা.গু = m + 2

প্রশ্নমতে, 
m + x = m + 2
∴ x = 2

২৯.
যদি a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হয়, তবে a2 + b2 + c2 =  কত?
  1. 17
  2. 23
  3. 27
  4. 29
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হয়, তবে a2 + b2 + c2 =  কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 9 এবং ab + bc + ca = 26

আমরা জানি,
a2 + b2 + c2 =  (a + b + c)2 - 2(ab + bc + ca)
= (9)2 - 2 × 26
= 81 - 52
= 29

৩০.
যদি x2 - √7x + 1 = 0 হয়, তবে  {5x + (5/x)} =?
  1. 3√7
  2. √7
  3. 5√7
  4. 7
সঠিক উত্তর:
5√7
উত্তর
সঠিক উত্তর:
5√7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 - √7x + 1 = 0 হয়, তবে  {5x + (5/x)} =? 

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - √7x + 1 = 0
⇒ x2 + 1 = √7x
⇒ (x2/x) + (1/x) = √7x/x ; [x দ্বারা ভাগ করে]
⇒ 5{x + (1/x)} = 5√7
∴ 5x + (5/x)} = 5√7

৩১.
'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় প্রকাশ কী হবে?
  1. অবিমূষ্যকারী
  2. অপরিণামদর্শী
  3. অবিসংবাদিত
  4. অবিনশ্বর
সঠিক উত্তর:
অপরিণামদর্শী
উত্তর
সঠিক উত্তর:
অপরিণামদর্শী
ব্যাখ্যা

'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় প্রকাশ = অপরিণামদর্শী। 

অন্যদিকে,
- যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে – অবিমূষ্যকারী।
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিসংবাদ) নেই – অবিসংবাদিত।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ = অবিনশ্বর।
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ = অবিনশ্বর।

• আরো কিছু এক কথায় প্রকাশ:
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ =  উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ = উদ্বাস্তু,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ = নশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ =  অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ = অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ =  নশ্বর,

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৩২.
'বাক্য > বাইক্য' এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? 
  1. অভিশ্রুতি 
  2. স্বরসঙ্গতি
  3. বিষমীভবন
  4. অপিনিহিতি
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা

অপিনিহিতি:
- পরের ই-কার, উ-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার  উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,
- সত্য > সইত্য,
- চারি > চাইর,
- মারি > মাইর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ - সংস্কারণ)।

৩৩.
Self-Preservation is the first law of nature. - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কী?
  1. চোর না শুনে ধর্মের কাহিনি।
  2. চাচা আপন প্রাণ বাঁচা।
  3. অসারের তর্জন গর্জনই সার।
  4. মশা মারতে কামান দাগা।
সঠিক উত্তর:
চাচা আপন প্রাণ বাঁচা।
উত্তর
সঠিক উত্তর:
চাচা আপন প্রাণ বাঁচা।
ব্যাখ্যা

Self-Preservation is the first law of nature.বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: চাচা আপন প্রাণ বাঁচা।

অন্যদিকে,
- Empty vessels sound much এর বাংলা অনুবাদ: অসারের তর্জন গর্জনই সার।
- The devil would not listen to the scripture এর বাংলা অনুবাদ: চোর না শুনে ধর্মের কাহিনি।
- Breaking a butterfly on the wheel. বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: মশা মারতে কামান দাগা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৪.
বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
  1. কোলন ড্যাস ( :- )
  2. কোলন ( : )
  3. হাইফেন ( - )
  4. সেমিকোলন ( ; )
সঠিক উত্তর:
হাইফেন ( - )
উত্তর
সঠিক উত্তর:
হাইফেন ( - )
ব্যাখ্যা

হাইফেন ( - ):
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।
যেমন:
- মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে উঠেছে এই ক্লাব।

অন্যদিকে,
• কোলন( : )
- একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন:
- সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।

• সেমিকোলন ( ; ):
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন:
- সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।

• কোলন ড্যাস ( :- ):
- উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাস চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। যেমন-
পদ পাঁচ প্রকার:-
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৩৫.
বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা

বাংলা ভাষার মৌলিক রূপ দুটি।
- মৌখিক রূপ, 
- লৈখিক রূপ।
-----------------------
• ভাষার মৌখিক রূপের দুটো রীতি রয়েছে।
যথা:
- আঞ্চলিক রীতি।
- প্রমিত রীতি।

• লৈখিক রূপেরও দুটো আলাদা রীতি আছে,
যেমন:
- চলিত রীতি,
- সাধু রীতি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি বোর্ড বই।

৩৬.
’শরীর > শরীল’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. বিষমীভবন
  3. ব্যঞ্জনচ্যুতি
  4. ধ্বনি বিপর্যয়
সঠিক উত্তর:
বিষমীভবন
উত্তর
সঠিক উত্তর:
বিষমীভবন
ব্যাখ্যা

’শরীর > শরীল’ বিষমীভবন ধ্বনি পরিবর্তনের উদাহরণ।

বিষমীভবন (Dissimilation):
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন-
- শরীর > শরীল,
- লাল > নাল,
- লালাট > নালাট ইত্যাদি।

অন্যদিকে,
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন-
- কবাট > কপাট,

• ব্যঞ্জনচ্যুতি :
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন-
- বউদিদি > বউদি।

• ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন
- বাক্স > বাস্ক,
- রিক্সা > রিস্কা 
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্কারণ)।

৩৭.
বাক্যে কোলন ড্যাশ ( :- ) থাকলে কতক্ষণ থামতে হয়?
  1. ১ সেকেন্ড
  2. 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ
  3. থামার প্রয়োজন নেই
  4. ১ বলার দ্বিগুণ সময়
সঠিক উত্তর:
১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১ সেকেন্ড
ব্যাখ্যা

যতিচিহ্নের বিরতিকাল পরিমাণ:
- দাঁড়ি চিহ্নের বিরামের কাল - ১ সেকেন্ড।
- বিস্ময়চিহ্ন ( ! ) বিরামের সময় - ১ সেকেন্ড।
- কোলন ( : ) বিরামের সময় - ১ সেকেন্ড।
- কোলন ড্যাশ ( :- ) বিরামের সময় - ১ সেকেন্ড।
- কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে - 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
- সেমিকোলন ( ; ) - ১ বলার দ্বিগুণ সময়।
- হাইফেন ( - ) বিরামের সময় - থামার প্রয়োজন নেই। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৮.
'পার হইয়া' এর চলিত রূপ কী?
  1. পার হয়ে
  2. পারিয়ে
  3. পেরিয়ে
  4. পার হইয়ে
সঠিক উত্তর:
পেরিয়ে
উত্তর
সঠিক উত্তর:
পেরিয়ে
ব্যাখ্যা

'পার হইয়া' এর চলিত রূপ হচ্ছে - 'পেরিয়ে'।

• সাধু ও চলিত রীতির কিছু উদাহরণ:
 - জুতা = জুতো,
- তুলা = তুলো,
- পড়িল = পড়ল/পড়লো,
- করিয়াছিলেন = করেছিলেন,
- করিলেন = করলেন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।

৩৯.
'উপকারীর অপকার করে যে' তাকে এক কথায় কী বলে?
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতঘ্ন
  4. অকৃতঘ্ন
সঠিক উত্তর:
কৃতঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
কৃতঘ্ন
ব্যাখ্যা

'উপকারীর অপকার করে যে' তাকে এক কথায় বলে- কৃতঘ্ন।

অনদিকে,
- উপকারীর উপকার যে স্বীকার করে – কৃতজ্ঞ।
- উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ।

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক।
- ইতিহাস রচনা করেন যিনি -ঐতিহাসিক।
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – ইতিহাসবেত্তা।
- ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।

৪০.
"নাচতে না জানলে উঠান বাঁকা" বাক্যটির ইংরেজি রূপ কী?
  1. Misfortune never comes alone.
  2. It takes two to make a quarrel.
  3. A bad workman quarrels with his tools.
  4. Empty vessels sound much
সঠিক উত্তর:
A bad workman quarrels with his tools.
উত্তর
সঠিক উত্তর:
A bad workman quarrels with his tools.
ব্যাখ্যা

"নাচতে না জানলে উঠান বাঁকা" বাক্যটির ইংরেজি রুপ: A bad workman quarrels with his tools.

অন্যদিকে,
- 'Misfortune never comes alone'. এ বাক্যটির বাংলা অনুবাদ: বিপদ কখনও একা আসে না।
- ’It takes two to make a quarrel’. এ বাক্যটির বাংলা অনুবাদ: এক হাতে তালি বাজে না।
- 'Empty vessels sound much'. এর বাংলা অনুবাদ: যত গর্জে তত বর্ষে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।