পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা - ২৬ গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা, ii) বিন্যাস ও সমাবেশ, ii) সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা, iv) ত্রিকোণমিতি (মৌলিক বিষয়সমূহ)। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9x + 20 = 0}
  1. {3, 3}
  2. {4, 5}
  3. {5, 3}
  4. {4, - 5}
সঠিক উত্তর:
{4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{4, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9x + 20 = 0} 

সমাধান: 
x2 - 9x + 20 = 0
⇒ x2 - 4x - 5x + 20 = 0
⇒ x(x - 4) - 5(x - 4) = 0
⇒ (x - 4)(x - 5)
∴ x = 4, 5
যেহেতু x একটি স্বাভাবিক সংখ্যা, এবং 4 ও 5 উভয়ই স্বাভাবিক সংখ্যা, তাই,

∴ নির্ণেয় সেট = {4, 5}
.
একটি পূর্ণ তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস তোলা হলো। তাসটি কালো অথবা রানী হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 13/7
  3. 1/2
  4. 7/13
সঠিক উত্তর:
7/13
উত্তর
সঠিক উত্তর:
7/13
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পূর্ণ তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস তোলা হলো। তাসটি কালো অথবা রানী হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
ধরি,
তাসটি কালো হবার সম্ভাবনা, P(B) = 26/52 
তাসটি রানী হবার সম্ভাবনা, P(Q) = 4/52 
∴ তাসটি কালো অথবা রানী হবার সম্ভাবনা, P(B ∩ Q) = 2/52 

∴ তাসটি কালো অথবা রানী হবার সম্ভাবনা, P(B ∪ Q) = P(B) + P(Q) - P(B ∩ Q) 
= (26/52) + (4/52) - (2/52)
= (26 + 4 - 2)/52
= 28/52
= 7/13
.
'MONKEY' শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (O, E) একসাথে থাকে?
  1. 960
  2. 240
  3. 1280
  4. 520
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা
প্রশ্ন: 'MONKEY' শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (O, E) একসাথে থাকে? 

সমাধান: 
MONKEY শব্দটির মোট অক্ষর আছে = 6 টি (M, O, N, K, E, Y)
স্বরবর্ণ আছে = 2 টি (O, E)
ব্যঞ্জনবর্ণ আছে = 4 টি (M, N, K, Y) 

এখন, 
স্বরবর্ণগুলোকে সাজানো যাবে = 2!
= 2 ভাবে। 

আবার, 
স্বরবর্ণ (O, E)গুলোকে একত্রে ধরলে অক্ষর হয় = OE, M, N, K, Y
এই 5টি বর্ণকে সাজানো যাবে = 5!
= 120 ভাবে 

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস = (120 × 2)
= 240
.
৪ + ৭ + ১০ + .............. + ৭৩ ধারাটির পদসংখ্যা কত?
  1. ২৪টি
  2. ১৯টি
  3. ২২টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ + ৭ + ১০ + .............. + ৭৩ ধারাটির পদসংখ্যা কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ = ৪
ধারাটির শেষ পদ = ৭৩
ধারাটির সাধারন অন্তর = ৭ - ৪ = ৩ 

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারন অন্তর} + ১ 
= {(৭৩ - ৪)/৩} + ১ 
= {(৬৯)/৩} + ১ 
= ২৩ + ১ 
= ২৪

∴ ধারাটিতে মোট ২৪টি পদ আছে।
.
sinθ এর সর্বনিম্ন মান কত?
  1. -1
  2. √3/2
  3. 0
  4. 1/2
সঠিক উত্তর:
-1
উত্তর
সঠিক উত্তর:
-1
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
sinθ  এর মান সর্বদা -1 থেকে +1 এর মধ্যে থাকে।
.
A = {p, q, r, s, t, u} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 64
  2. 32
  3. 63
  4. 31
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
প্রশ্ন: A = {p, q, r, s, t, u} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
এখানে,
A সেটের মোট উপাদান = 6
A সেটের সর্বমোট উপসেট = 26 = 64

∴ প্রকৃত উপসেট = 64 - 1
= 63
.
যদি 9Pr​ = 3024 হয়, তাহলে r এর মান কত?
  1. 4
  2. 6
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 9Pr​ = 3024 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
9Pr​ = 3024
⇒ 9!/(9 - r)! = 3024
⇒ (9 - r)! = 9!/3024
⇒ (9 - r)! = (9 × 8 × 7 × 6 × 5!)/(6 × 7 × 8 × 9)
⇒ (9 - r)! = 5!
⇒ 9 - r = 5
⇒ r = 9 - 5
∴ r = 4
.
একটি মুদ্রা পরপর ৪ বার নিক্ষেপ করা হলো। এই পরীক্ষায় ঠিক দুইবার হেড (H) এবং দুইবার টেইল (T) আসার সম্ভাবনা কত?
  1. ৩/৪
  2. ৪/৫
  3. ৩/৮
সঠিক উত্তর:
৩/৮
উত্তর
সঠিক উত্তর:
৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা পরপর ৪ বার নিক্ষেপ করা হলো। এই পরীক্ষায় ঠিক দুইবার হেড (H) এবং দুইবার টেইল (T) আসার সম্ভাবনা কত?

সমাধান: 
তিন বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে = {H H H H, H H H T, H H T H, H H T T, H T H H, H T H T, H T T H, H T T T, T H H H, T H H T,
T H T H, T H T T, T T H H, T T H T, T T T H, T T T T} 
∴ মোট সম্ভাব্য ফলাফল = ১৬ টি 

এখানে, 
দুইবার হেড এবং দুইবার টেইল আসে এমন ঘটনা = (H H T T, H T H T, H T T H, T H H T, T H T H, T T H H} 
∴ মোট অনুকূল ফলাফল = ৬ টি 

∴ দুইবার হেড(H) এবং দুইবার টেইল(T) আসার সম্ভাবনা = অনুকূল ফলাফল​/মোট সম্ভাব্য ফলাফল 
= ৬/১৬ = ৩/৮
.
5 জন পুরুষ ও 5 জন মহিলা হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 2 জন পুরুষ ও 2 জন মহিলা থাকবে?
  1. 100
  2. 240
  3. 80
  4. 320
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন পুরুষ ও 5 জন মহিলা হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 2 জন পুরুষ ও 2 জন মহিলা থাকবে?

সমাধান:
5 জন পুরুষ হতে ন্যূনতম পক্ষে 2 জন পুরুষ বেছে নেয়ার উপায় = 5C2 = 10
5 জন মহিলা হতে ন্যূনতম পক্ষে 2জন মহিলা বেছে নেয়ার উপায় = 5C2 = 10

∴ 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মোট উপায় = 10 × 10 = 100
১০.
1 + 3 + 5 +⋯+ (2n - 1) =?
  1. n(n + 1)/2
  2. n
  3. n(n - 1)
  4. n2
সঠিক উত্তর:
n2
উত্তর
সঠিক উত্তর:
n2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 +⋯+ (2n - 1) =?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ = 1
শেষ পদ = 2n - 1
সাধারণ অন্তর = 3 - 1 = 2

∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(2n - 1 - 1)/2} + 1
= (2n - 2 + 2)/2
= 2n/2 = n

∴ নির্ণয়ে সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(2n - 1 + 1)/2} × n
= n × n = n2
১১.
2 + 6 + 18 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 1458 হবে?
  1. 9
  2. 7
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 1458 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3

ধরি,
n তম পদ = 1458
⇒ arn - 1 = 1458
⇒ 2 × 3n - 1 = 1458
⇒ 3n - 1 = 1458/2 = 729
⇒ 3n - 1 = 36
⇒ n - 1 = 6
∴ n = 6 + 1 = 7
∴ ধারাটির 7 তম পদ 1458 হবে।
১২.
যদি secθ - tanθ = 5 হয়, তবে secθ এর মান কত?
  1. 5/13
  2. 7/6
  3. 17/5
  4. 13/5
সঠিক উত্তর:
13/5
উত্তর
সঠিক উত্তর:
13/5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি secθ - tanθ = 5 হয়, তবে secθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
secθ - tanθ = 5 ...... (1)

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ secθ + tanθ = 1/(secθ - tanθ)
⇒ secθ + tanθ = 1/5 ...... (2) [কারণ (1) হতে]

সমীকরণ (1) + (2) করে পাই,
⇒ secθ - tanθ + secθ + tanθ = 5 + (1/5)
⇒ 2secθ = 26/5
⇒ secθ = 26/10
∴ secθ = 13/5
১৩.
৬০ জন লোকের মধ্যে ৩৬ জন ইংরেজি, ২৮ জন ইংরেজ ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কত জন কথা বলতে পারেন?
  1. ৩২ জন
  2. ১৮ জন
  3. ২৪ জন
  4. ২২ জন
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোকের মধ্যে ৩৬ জন ইংরেজি, ২৮ জন ইংরেজ ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কত জন কথা বলতে পারেন?

সমাধান: 
ইংরেজিতে কথা বলতে পারে n(E) = ৩৬ জন
উভয় ভাষায় কথা বলতে পারেন n(E ∩ B) = ২৮ জন 
বাংলায় কথা বলতে পারে n(B) = ?  জন
প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন n(E ∪ B) = ৬০ জন

আমরা জানি
n(E ∪ B) = n(E) + n(B) - n(E ∩ B)
৬০ = ৩৬ + n(B) - ২৮
৬০ = n(B) - ৮
n(B) = ৬০ - ৮
n(B) = ৫২ 

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
১৪.
15 টি ফলের মধ্যে 5 টি ফল কত প্রকারে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট দুইটি ফল সর্বদা বাদ থাকে?
  1. 1287
  2. 1780
  3. 1364
  4. 980
সঠিক উত্তর:
1287
উত্তর
সঠিক উত্তর:
1287
ব্যাখ্যা
প্রশ্ন: 15 টি ফলের মধ্যে 5 টি ফল কত প্রকারে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট দুইটি ফল সর্বদা বাদ থাকে?

সমাধান:
নির্দিষ্ট দুইটি ফল সর্বদা বাদ থাকে, অতএব (15 - 2) বা 13 টি থেকে 5 টি বাছাই করতে হবে।

∴ বাছাই করার উপায় = 13C5
= 13!/{(13 - 5)! × 5!}
= 13!/(8! × 5!)
= (13 × 12 × 11 × 10 × 9 × 8!​)/{(5 × 4 × 3 × 2 × 1)8!}
= 1287

∴ নির্দিষ্ট দুটি ফল বাদ দিয়ে ৫টি ফল বাছাই করার উপায় 1287​.
১৫.
একটি পাত্রে মধ্যে লাল, নীল এবং সাদা বলের অনুপাত ৩ : ৪ : ৫। দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা নীল বল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ৪/৩
  3. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে মধ্যে লাল, নীল এবং সাদা বলের অনুপাত ৩ : ৪ : ৫। দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা নীল বল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
লাল, নীল এবং সাদা বলের অনুপাত যথাক্রমে = ৩ : ৪ : ৫
∴ লাল, নীল এবং সাদা বলের অনুপাতগুলোর যোগফল = (৩ + ৪ + ৫)
= ১২

বলটি নীল হওয়ার সম্ভাব্যতা = ৪/১২ = ১/৩
∴ বলটি নীল না হওয়ার সম্ভাব্যতা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩
১৬.
৩ দ্বারা বিভাজ্য প্রথম ১০ টি সংখ্যার মধ্যক কত?
  1. ২০
  2. ১৮.৫
  3. ২২
  4. ১৬.৫
সঠিক উত্তর:
১৬.৫
উত্তর
সঠিক উত্তর:
১৬.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দ্বারা বিভাজ্য প্রথম ১০ টি সংখ্যার মধ্যক কত?

সমাধান:
৩ দ্বারা বিভাজ্য প্রথম ১০টি সংখ্যা: ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০
এখানে, n = ১০

∴ মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
= {৫ তম পদ ও ৬ তম পদের যোগফল}/২
=(১৫ + ১৮)/২
= ৩৩/২
= ১৬.৫
১৭.
১ + (১/২) + (১/৪) + (১/৮) + ............ ধারাটির প্রথম ছয়টি পদের যোগফল কত?
  1. ১২৭/৬৪
  2. ৬৩/৩২
  3. ৩৩/৩১
  4. ৬৩/৬৪
সঠিক উত্তর:
৬৩/৩২
উত্তর
সঠিক উত্তর:
৬৩/৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + (১/২) + (১/৪) + (১/৮) + ............ ধারাটির প্রথম ছয়টি পদের যোগফল কত?
 
সমাধান:
প্রথম পদ, a = ১
সাধারণ অনুপাত, r = ১/২  ;[r < ১]
পদসংখ্যা, n = ৬

আমরা জানি,
প্রথম n টি পদের যোগফল, Sn = a(1 - rn)/(1 - r)
প্রথম ছয়টি পদের যোগফল, S = ১{১ - (১/২)}/{১ - (১/২)}
= {১ - (১/৬৪)}/(১/২)
= (৬৩/৬৪)/(১/২)
= ৬৩/৩২
১৮.
যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে cotθ এর মান কত?
  1. 1/√3
  2. 0
  3. √3/2
  4. √3
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে cotθ এর মান কত?

সমাধান:
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1- sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ =1/2
⇒ sinθ = sin30
⇒ θ = 30

∴ cotθ = cot30° = √3
১৯.
যদি n(A ∪ B) = 65, n(A) = 33 এবং n(B) = 58 হয়, তাহলে n(A ∩ B) এর মান কত?
  1. 31
  2. 26
  3. 23
  4. 29
সঠিক উত্তর:
26
উত্তর
সঠিক উত্তর:
26
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∪ B) = 65, n(A) = 33 এবং n(B) = 58 হয়, তাহলে n(A ∩ B) এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 65 = 33 + 58 - n(A ∩ B)
⇒ 65 = 91 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 91 - 65
∴ n(A ∩ B) = 26
২০.
৩৬ এবং ৪৯ এর গুণোত্তর গড় কত?
  1. ৫২
  2. ৪৭
  3. ৩৮
  4. ৪২
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ এবং ৪৯ এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় 
 
সুতরাং, ৩৬ এবং ৪৯ এর গুণোত্তর গড় = ( ৩৬ × ৪৯ )১/২  
= (১৭৬৪)১/২
= (৪২)১/২
= ৪২
২১.
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ২/৫
  2. ৩/৪
  3. ১/২
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত মোট সংখ্যা = ২০
আবার,
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮ টি
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯

∴ নির্ণেয় সম্ভাব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা
= ৮/২০
= ২/৫
২২.
১২ জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?
  1. ৮৬৪ টি
  2. ৪৭২ টি
  3. ৭৯২ টি
  4. ১৯২ টি
সঠিক উত্তর:
৭৯২ টি
উত্তর
সঠিক উত্তর:
৭৯২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?

সমাধান:
বাস্কেটবল টিমে খেলোয়ার থাকে ৫ জন।

১২ জন থেকে ৫ জনের টিম সাজানো যাবে = 
১২C
= ১২!/৫!(১২ - ৫)!
= (১২ × ১১ × ১০ × ৯ × ৮ × ৭!)/(৫ × ৪ × ৩ × ২) × ৭!
= ৭৯২ টি
২৩.
12 + 22 + 32 + ........... + 402 = ?
  1. 22140
  2. 21040
  3. 22540
  4. 12040
সঠিক উত্তর:
22140
উত্তর
সঠিক উত্তর:
22140
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........... + 402 = ?

সমাধান:
12 + 22 + 32 + 42 + ...... + n2 = n(n + 1)(2n + 1)/6
∴ 12 + 22 + 32 + ........ + 402 = 40(40 + 1)(2 × 40 + 1)/6
= (40 × 41 × 81)/6
= 22140
২৪.
২৭, - ৯, ৩, - ১ ......... অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত?
  1. - ২
  2. ১/-৯
  3. ১/৩
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭, - ৯, ৩, - ১ ......... অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম পদ, a = ২৭
সাধারণ অনুপাত, r= ১/- ৩

আমরা জানি,
n তম পদ = arn - 1
অনুক্রমের পরবর্তী পদ(পঞ্চম পদ) = ২৭(১/- ৩)৫ - ১
= ২৭/৮১
= ১/৩
২৫.
যদি A = {a, b, c, d}, B = {b, d, e, f} এবং C = {c, d, f, g} হয়, তবে (A ∩ B) ∪ (B - C) = কত?
  1. {b, d}
  2. {b, e}
  3. {a, b, d, e}
  4. {b, d, e}
সঠিক উত্তর:
{b, d, e}
উত্তর
সঠিক উত্তর:
{b, d, e}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {a, b, c, d}, B = {b, d, e, f} এবং C = {c, d, f, g} হয়, তবে (A ∩ B) ∪ (B - C) = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {a, b, c, d}
B = {b, d, e, f}
এবং C = {c, d, f, g}

এখন,
A ∩ B = {a, b, c, d} ∩ {b, d, e, f}
= {b, d}
এবং
B - C = {b, d, e, f} - {c, d, f, g}
= {b, e}

∴ (A ∩ B) ∪ (B - C)
= {b, d} ∪ {b, e}
= {b, d, e}
২৬.
25, 28, 35, 72, 55, 58, 87, 58, 86, 95 উপাত্তগুলোর গড় কত?
  1. 62.5
  2. 59.9
  3. 49.6
  4. 71.9
সঠিক উত্তর:
59.9
উত্তর
সঠিক উত্তর:
59.9
ব্যাখ্যা
প্রশ্ন: 25, 28, 35, 72, 55, 58, 87, 58, 86, 95 উপাত্তগুলোর গড় কত?

সমাধান:
উপাত্তের সংখ্যা ১০টি এবং
উপাত্তগুলোর সমষ্টি = 
25 + 28 + 35 + 72 + 55 + 58 + 87 + 58 + 86 + 95 = 599

আমরা জানি,
গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্তগুলোর সংখ্যা
= 599/10
= 59.9
২৭.
একটি বক্সে ৮টি সাদা ও ১২টি কালো বল আছে। ২টি বল তোলা হলে একই রংয়ের হওয়ার সম্ভবনা কত?
  1. ৭/৫
  2. ১৭/১৯
  3. ৪৭/৯৫
সঠিক উত্তর:
৪৭/৯৫
উত্তর
সঠিক উত্তর:
৪৭/৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে ৮টি সাদা ও ১২টি কালো বল আছে। ২টি বল তোলা হলে একই রংয়ের হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
সাদা বল = ৮টি
কালো বল = ১২টি
∴ মোট বল = (৮ + ১২) টি
= ২০ টি

এখন,
২টি সাদা বল হওয়ার সম্ভাবনা = (৮/২০) × (৭/১৯)
= ১৪/৯৫
আবার,
২টি কালো বল হওয়ার সম্ভাবনা = (১২/২০) × (১১/১৯)
= ৩৩/৯৫

∴ একই রংয়ের হওয়ার মোট সম্ভাবনা = (১৪/৯৫) + (৩৩/৯৫)
= (১৪ + ৩৩)/৯৫
=  ৪৭/৯৫
২৮.
প্রশ্ন:
  1. 2secθ
  2. cosθ
  3. 3tanθ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
2secθ
উত্তর
সঠিক উত্তর:
2secθ
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
২৯.
২৫ + ২১ + ১৭ + .............. - ২৩ = কত? 
  1. ৩৯
  2. ২৬
  3. ১৪
  4. ১৩
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ + ২১ + ১৭ + .............. - ২৩ = কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ = ২৫
ধারাটির শেষ পদ = - ২৩
ধারাটির সাধারন অন্তর = ২১ - ২৫ = - ৪

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারন অন্তর} + ১ 
= {(- ২৩ - ২৫)/- ৪} + ১ 
= {(- ৪৮)/- ৪} + ১ 
= ১২ + ১ 
= ১৩

∴ নির্ণয়ে সমষ্টি = {{(শেষ পদ + প্রথম পদ)/২} × পদসংখ্যা
= {(- ২৩ + ২৫)/২} × ১৩
= (২/২) × ১৩
= ১৩
৩০.
tan(θ + 15°) = 6/√12 হলে sin2θ = কত?
  1. 2
  2. 1/2
  3. 1/√3
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: tan(θ + 15°) = 6/√12 হলে sin2θ = কত?

সমাধান:
tan(θ + 15°) = 6/√12
⇒ tan(θ + 15°) = (2 × 3)/(2√3)
⇒ tan(θ + 15°) = (√3 × √3)/√3 = √3
⇒ tan(θ + 15°) = tan60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 60° - 15° = 45°
∴ θ = 45°

এখন,
sin2θ = (sin45°)2
= (1/√2)2
= 1/2
৩১.
A = {x ∈ N : x ≤ 32 এবং x, 4 এর গুণিতক} হলে, A সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. {4, 8, 15, 16, 20, 25, 28}
  2. {4, 8, 12, 16, 32}
  3. {4, 8, 15, 21, 20}
  4. {4, 8, 12, 16, 20, 24, 28, 32}
সঠিক উত্তর:
{4, 8, 12, 16, 20, 24, 28, 32}
উত্তর
সঠিক উত্তর:
{4, 8, 12, 16, 20, 24, 28, 32}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x ≤ 32 এবং x, 4 এর গুণিতক} হলে, A সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
x এর মান 32 অপেক্ষা ছোট বা সমান এবং 4 এর গুণিতক।
4 এর গুণিতক সমূহ:
1 × 4 = 4
2 × 4 = 8
3 × 4 = 12
4 × 4 = 16
5 × 4 = 20
6 × 4 = 24
7 × 4 = 28
8 × 4 = 32

∴ নির্ণেয় সেট = {4, 8, 12, 16, 20, 24, 28, 32}
৩২.
A = {x ∈ N : 3 < x ≤ 12} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 13} হলে, A\B = কত?
  1. {5, 6, 8, 10, 12}
  2. {4, 6, 8, 9, 10, 12}
  3. {5, 7, 9, 11, 13}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 3 < x ≤ 12} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 13} হলে, A\B = কত?

সমাধান:
A = {x ∈ N : 3 < x ≤ 12}
এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান 3-এর চেয়ে বড় ও 12-এর সমান বা ছোট হতে পারে।
A = {4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}

B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 13}
অর্থাৎ, 13-এর চেয়ে ছোট বা সমান সকল বিজোড় সংখ্যার সেট ।
B = {1, 3, 5, 7, 9, 11, 13}

∴ A\B = {4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12} - {1, 3, 5, 7, 9, 11, 13}
= {4, 6, 8, 10, 12}
৩৩.
log2 + log4 + log8 + …………. ধারাটির সাধারণ অন্তর কত?
  1. log1
  2. log2
  3. 3log2
  4. 2log3
সঠিক উত্তর:
log2
উত্তর
সঠিক উত্তর:
log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + …………. ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
প্রদত্ত ধারা log2 + log4 + log8 + ………….
= log2 + log22 + log23 + .......
= log2 + 2log2 + 3log2 + ..........
= (1 + 2 + 3 + ............) log2

∴ প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

∴ সাধারণ অন্তর, d = 2log2 - log2 = log2
৩৪.
যদি rsinθ = 2, rcosθ = √2 হয়, তবে √2cotθ + 5 =?
  1. 4
  2. 8
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি rsinθ = 2, rcosθ = √2 হয়, তবে √2cotθ + 5 =?

সমাধান:
দেওয়া আছে,
rsinθ = 2 ......... (1)
rcosθ = √2 .............. (2)

(2) ÷ (1) হতে পাই
rcosθ/rsinθ = √2/2
বা, cotθ = 1/√2
বা, √2cotθ = 1

এখন, প্রদত্ত রাশি,
√2cotθ + 5
= 1 + 5 = 6