পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা; ii) বিন্যাস ও সমাবেশ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। ----------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
{x ∈ N এবং x2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?
  1. {4}
  2. {4, - 4}
  3. {- 4}
  4. {16, 4}
সঠিক উত্তর:
{4}
উত্তর
সঠিক উত্তর:
{4}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N এবং x2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?

সমাধান:
x2 - 16 = 0
⇒ x2 = 16
⇒ x = √16
∴ x = ± 4

কিন্তু x স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ x = 4
.
A = {1, 2, 3}, B = {2, 3, 4}, C = {2, 3, 5}, D = {1, 3, 5, 7} হলে,
(A ∩ B) ∪ (C ∩ D) নিচের কোনটির সমান হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3}, B = {2, 3, 4}, C = {2, 3, 5}, D = {1, 3, 5, 7} হলে,
(A ∩ B) ∪ (C ∩ D) নিচের কোনটির সমান হবে?

সমাধান:
A = {1, 2, 3}, B = {2, 3, 4}, C = {2, 3, 5}, D = {1, 3, 5, 7}

A ∩ B = {1, 2, 3} ∪ {2, 3, 4}
= {2, 3}

C ∩ D = {2, 3, 5} ∪ {1, 3, 5, 7}
= {3, 5}

∴ (A ∩ B) ∪ (C ∩ D)
= {2, 3} ∪ {3, 5}
= {2, 3, 5}
= C
.
1, 3, 4, 5, 6 অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. 120
  2. 140
  3. 100
  4. 220
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 3, 4, 5, 6 অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
যেহেতু, অঙ্কের সংখ্যা 5টি।

4 অঙ্কবিশিষ্ট  সংখ্যা গঠন করা যাবে,
= 5P4
= (5!)/(5 - 4)!
= 5!/1!
= 5!
= 120

∴ মোট 4 -অঙ্কবিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে 120 টি।
.
P = {2, 4, 12, 20, 33} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 33 টি
  2. 31 টি
  3. 32 টি
  4. 30 টি
সঠিক উত্তর:
31 টি
উত্তর
সঠিক উত্তর:
31 টি
ব্যাখ্যা
প্রশ্ন: P = {2, 4, 12, 20, 33} হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
P সেটের উপাদান = 5 টি
P এর প্রকৃত উপসেট = 25 = 32 টি
∴ প্রকৃত উপসেট = 32 - 1 = 31 টি
.
12টি বাহুবিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে?
  1. 480
  2. 320
  3. 180
  4. 220
সঠিক উত্তর:
220
উত্তর
সঠিক উত্তর:
220
ব্যাখ্যা
প্রশ্ন: 12টি বাহুবিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে?

সমাধান:
যেকোনো 3টি বিন্দু বেছে নিয়ে আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পারি।
অর্থাৎ,
আমাদের 12টি বিন্দুর মধ্য থেকে 3টি বিন্দু নির্বাচন করতে হবে।

∴ ত্রিভুজের সংখ্যা = 12C3
= 12!​/3!(12−3)!
= 12!/(3! × 9!)
= (12 × 11 × 10 ​× 9!)/(3 × 2 ×9! )
= 220

অতএব, মোট ত্রিভুজ গঠন করা যাবে 220 টি।
.
যদি X = {1, 2} এবং Y = {1, 2, 3} হলে, (X × Y) এর মান কত?
  1. {(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)}
  2. {(1, 1), (2, 2), (3, 3)}
  3. {(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
উত্তর
সঠিক উত্তর:
{(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি X = {1, 2} এবং Y = {1, 2, 3} হলে, (X × Y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
X = {1, 2}
এবং Y = {1, 2, 3}

 X × Y = {1, 2} × {1, 2, 3}
= {(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
.
একটি দাবা প্রতিযোগিতায় 8 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. 32
  2. 56
  3. 44
  4. 28
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দাবা প্রতিযোগিতায় 8 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?

সমাধান:
প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অন্য প্রতিটি খেলোয়াড়ের সাথে একবার করে খেলবে।

∴ খেলার সংখ্যা হবে,
= 8C2
= (8 × 7)/2
= 28

∴ মোট খেলার সংখ্যা 28 টি।
.
যদি n(A) = 20, n(B) = 17 এবং n(A ∪ B) = 30 হয়, n(A ∩ B) তাহলে এর মান কত?
  1. 7
  2. 12
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A) = 20, n(B) = 17 এবং n(A ∪ B) = 30 হয়, n(A ∩ B) তাহলে এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 30 = 20 + 37 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 37 - 30 = 7

∴ n(A ∩ B) = 7
.
"COMMITTEE" শব্দটির সব বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?
  1. ৩২৫২০
  2. ৪৫৩৬০
  3. ৪৮২১০
  4. ৪৮৪০
সঠিক উত্তর:
৪৫৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৪৫৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: "COMMITTEE" শব্দটির সব বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?

সমাধান:
COMMITTEE শব্দে ৯ টি বর্ণ আছে।
যেখানে, M বর্ণটি ২ বার, T বর্ণটি ২ বার এবং E বর্ণটি ২ বার করে আছে।

∴ সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা = ৯!/(২!২!২!) 
= (৯ × ৮ × ৭ × ৬ × ৫ × ৪ × ৩ × ২)/৮
= ৪৫৩৬০
১০.
{x ∈ N : x < 22 এবং x, 4 এর গুণিতক} সেট গুলোর তালিকা পদ্ধতি কোনটি?
  1. {3, 6, 12, 15, 18}
  2. {2, 4, 8, 12, 16, 20}
  3. {6, 9, 12, 15, 18}
  4. {4, 8, 12, 16, 20}
সঠিক উত্তর:
{4, 8, 12, 16, 20}
উত্তর
সঠিক উত্তর:
{4, 8, 12, 16, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N : x < 22 এবং x, 4 এর গুণিতক} সেট গুলোর তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
x এর মান 22 অপেক্ষা ছোট এবং 4 এর গুণিতক।
3 এর গুণিতক সমূহ:
1 × 4 = 4
2 × 4 = 8
3 × 4 = 12
4 × 4 = 16
5 × 4 = 20

∴ নির্ণেয় সেট = {4, 8, 12, 16, 20}
১১.
10টি পুস্তক থেকে 4টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. 24
  2. 70
  3. 28
  4. 36
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা
প্রশ্ন: 10টি পুস্তক থেকে 4টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
আমরা জানি,
সমাবেশ = n - mCr - m  [যেখানে, মোট পুস্তক = n, প্রতিবার নিতে হবে = r, সর্বদা বাদ বা বর্জন থাকবে = m]
= 10 - 2C4 - 2
= 8C2
= 8!/2!(8 - 2)!
= 28

∴ মোট 28 প্রকারে 4টি পুস্তক বাছাই করা যাবে ।
১২.
একটি পরীক্ষায় 34% গণিতে এবং 42% ইংরাজিতে ফেল করে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে, শতকরা কত জন উভয় বিষয়ে পাশ করেছে?
  1. 34%
  2. 44%
  3. 40%
  4. 46%
সঠিক উত্তর:
44%
উত্তর
সঠিক উত্তর:
44%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় 34% গণিতে এবং 42% ইংরাজিতে ফেল করে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে, শতকরা কত জন উভয় বিষয়ে পাশ করেছে?

সমাধান:
ভেনচিত্র থেকে পাই,

{100 - (14 + 20 + 22)}% = (100 - 56)% = 44%
১৩.
স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে "EDUCATION" শব্দকে কতভাবে সাজানো যায়?
  1. 2880
  2. 2490
  3. 1880
  4. 3020
সঠিক উত্তর:
2880
উত্তর
সঠিক উত্তর:
2880
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে "EDUCATION" শব্দকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 9টি
স্বরবর্ণ আছে (A, E, I, O, U ) 5টি এবং সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।

স্বরবর্ণ 5টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 5! =120
বাকি 4টি বর্ণ 4টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 120 × 24 = 2880
১৪.
১৬ সদস্যবিশিষ্ট একটি দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?
  1. ২১০
  2. ২৪০
  3. ৩৬০
  4. ২৮০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সদস্যবিশিষ্ট একটি দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?

সমাধান:
১৬ জন থেকে ১ জন অধিনায়ক বাছাই করা যায় = ১৬C = ১৬ উপায়ে

১ জন অধিনায়ক হলে সদস্য বাকি থাকে (১৬ - ১) = ১৫ জন

১৫ জন থেকে ১ জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ১৫C = ১৫ উপায়ে

∴ একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক বাছাই করা যায় = ১৬ × ১৫ = ২৪০ উপায়ে
১৫.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। দুইটি মুদ্রাতেই হেড অথবা দুইটি মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা কত?
  1. 3/4
  2. 1
  3. 2/3
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। দুইটি মুদ্রাতেই হেড অথবা দুইটি মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো {HH, HT, TH, TT}
এখানে,
মোট ঘটনা = 4
অনুকূল ঘটনা = {HH, TT} = 2 

∴ দুইটি মুদ্রাতেই হেড অথবা দুইটি মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 2/4
= 1/2
১৬.
নিচের কোনটি বাস্তব সংখ্যার সেট বুঝায়?
  1. {x : - Z < x < + Z}
  2. {x : 0 < x < ∞}
  3. {x : - ∞ < x < ∞}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{x : - ∞ < x < ∞}
উত্তর
সঠিক উত্তর:
{x : - ∞ < x < ∞}
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বাস্তব সংখ্যার সেট বুঝায়?

সমাধান:
বাস্তব সংখ্যা: সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
যেমন: -1, -2, -3,.....1, 2, 3, .....1/2, 2/3, 3/4,.......√2, √3, √5,......., 1.23, 1.333,...... ইত্যাদি।
বাস্তব সংখ্যার সেট R = {x : - ∞ < x < ∞}

{x : - Z < x < + Z} এই সেট দ্বারা শুধুমাত্র পূর্ণ সংখ্যার সেট বুঝায়।
১৭.
"ADMISSION" শব্দটির A ও D কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যেতে পারে?
  1. 2520
  2. 2250
  3. 2630
  4. 1860
সঠিক উত্তর:
2520
উত্তর
সঠিক উত্তর:
2520
ব্যাখ্যা
প্রশ্ন:"ADMISSION" শব্দটির A ও D কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যেতে পারে?

সমাধান:
A ও D কে বাদ দিয়ে বাকি 7 টি অক্ষর নিয়ে বিন্যাস করা যায়,
= 7!/(2!2!)   ; [যেখানে s = 2টা এবং i = 2টা]

আবার,
A ও D এর মধ্যে কে প্রথমে আর কে শেষে থাকবে তা উল্লেখ না থাকায় প্রথমে A ও আসতে পারে আবার D ও আসতে পারে।
তাই 2 দ্বারা গুণ করতে হয়।
এখন, A ও D নিজেদের মধ্যে বিন্যাস = 2!

∴ সাজানো সংখ্যা = {7!/(2!2!)} × 2!
= 7!/2!
= (7 × 6 × 5 × 4 × 3 × 2)/2
= 2520
১৮.
A ও B একটি কাজ করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৩ ও ১/৫। তারা একত্রে কাজটি করার চেষ্টা করলে কাজটি করতে পারার সম্ভাব্যতা কত?
  1. ৭/১৫
  2. ২/৩
  3. ৩/৪
  4. ১/২
সঠিক উত্তর:
৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
৭/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B একটি কাজ করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৩ ও ১/৫। তারা একত্রে কাজটি করার চেষ্টা করলে কাজটি করতে পারার সম্ভাব্যতা কত?

সমাধান:
A  কাজটি করতে না পারার সম্ভাব্যতা= ১ - (১/৩) = ২/৩
B  কাজটি করতে না পারার সম্ভাব্যতা= ১ - (১/৫)= ৪/৫

A ও B একত্রে কাজটি করতে না পারার সম্ভাব্যতা= (২/৩) × (৪/৫)
= ৮/১৫

∴ A ও B একত্রে কাজটি করতে পারার সম্ভাব্যতা= ১ - (৮/১৫)
= ৭/১৫
১৯.
3 জন পুরুষ ও 4 জন মহিলাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন পুরুষ সর্বদা একত্রে থাকবে?
  1. 560
  2. 670
  3. 840
  4. 720
সঠিক উত্তর:
720
উত্তর
সঠিক উত্তর:
720
ব্যাখ্যা
প্রশ্ন: 3 জন পুরুষ ও 4 জন মহিলাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন পুরুষ সর্বদা একত্রে থাকবে?

সমাধান:
মোট পুরুষ ও মহিলা = (3 + 4) = 7 জন
তিনজন পুরুষ একত্রে থাকলে মোট সংখ্যা = (1 + 4) জন
= 5 জন
∴ 5 জনকে সাজানো যায় = 5!
∴ 3 জন পুরুষকে সাজানো যায় = 3!

সুতরাং, একত্রে রেখে বিন্যাস সংখ্যা = 5! × 3!
= (5 × 4 × 3 × 2 × 1) × (3 × 2 × 1)
= 120 × 6
= 720
২০.
60 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?
  1. {1, 2, 3, 4, 5}
  2. {2, 3, 5}
  3. { }
  4. {1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30, 60}
সঠিক উত্তর:
{2, 3, 5}
উত্তর
সঠিক উত্তর:
{2, 3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: 60 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?

সমাধান:
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়না তাকে মৌলিক সংখ্যা বলে।

60 এর উৎপাদক সমূহ = {1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30, 60}
∴ 60 এর মৌলিক উৎপাদক সমূহের সেট = {2, 3,5}

অতএব, 60 এর মৌলিক উৎপাদক সমূহ হলো {2, 3,5}
২১.
একটি বাক্সে সবুজ বল 20 টি, হলুদ বল 15 টি এবং নীল বল 10 টি আছে। দৈবভাবে একটি বল নিলে বলটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?
  1. 2/3
  2. 3/4
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে সবুজ বল 20 টি, হলুদ বল 15 টি এবং নীল বল 10 টি আছে। দৈবভাবে একটি বল নিলে বলটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
হলুদ বল আছে = 15 টি
মোট বল = 20 + 15 + 10 = 45

∴ বলটি হলুদ হওয়ার সম্ভাবনা = 15/45 = 1/3
∴ বলটি হলুদ না হওয়ার সম্ভাবনা = 1 - (1/3)
= 2/3

∴ হলুদ না হওয়ার সম্ভাবনা 2/3
২২.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/3
  3. 1/6
  4. 2/3
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো।
∴ মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = 6 × 6 = 36

উভয় নিক্ষেপে যদি একই সংখ্যা আসে, তবে সম্ভাব্য জোড়াগুলো হবে,
(1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)

এখানে,
মোট  অনুকূল ঘটনা 6টি।

∴ P(উভয় নিক্ষেপে একই সংখ্যা আসার সম্ভাবনা) =  অনুকূল ঘটনা সংখ্যা​/মোট ঘটনা সংখ্যা
= 6/36
= 1/6
২৩.
একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হলে, কত উপায়ে ভোট দেওয়া যেতে পারে?
  1. 210
  2. 520
  3. 343
  4. 243
সঠিক উত্তর:
243
উত্তর
সঠিক উত্তর:
243
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হলে, কত উপায়ে ভোট দেওয়া যেতে পারে?

সমাধান:
প্রার্থী সংখ্যা = 3 জন
ভোটদাতা সংখ্যা = 5 জন

∴ মোট ভোট দেওয়ার উপায় = (প্রার্থী)ভোটার
= 35
= 243

এতএব, 243 উপায়ে ভোট দেওয়া যেতে পারে।
২৪.
200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 65। এদের মধ্যে 120 জন ছাত্রীর গড় নম্বর 68 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. 58.5
  2. 50.5
  3. 60.5
  4. 62.5
সঠিক উত্তর:
60.5
উত্তর
সঠিক উত্তর:
60.5
ব্যাখ্যা
প্রশ্ন: 200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 65। এদের মধ্যে 120 জন ছাত্রীর গড় নম্বর 68 হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান:
200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = 65
∴ 200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = (65 × 200)
= 13000

আবার,
120 জন ছাত্রীর গড় নম্বর = 68
∴ 120 জন ছাত্রীর মোট নম্বর = (68 × 120)
= 8160

এখন,
ছাত্রের সংখ্যা = (200 - 120) = 80 জন।

∴ ছাত্রের মোট নম্বর = (13000 - 8160)
= 4840

∴ ছাত্রদের গড় নম্বর = 4840/80
= 60.5
২৫.
nC8 = nC12 হলে, 22Cn =?
  1. 231
  2. 150
  3. 1260
  4. 480
সঠিক উত্তর:
231
উত্তর
সঠিক উত্তর:
231
ব্যাখ্যা
প্রশ্ন: nC8 = nC12 হলে, 22Cn =?

সমাধান:
দেওয়া আছে,
nC8 = nC12

আমরা জানি,
nCr = nCs হলে, n = r + s
∴ n = r + s = 8 + 12 = 20

22Cn
= 22C20
= 231
২৬.
২, ৯, ৫, ৪, ৬, ১০, ৩,১২ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
  1. ১০
  2. প্রচুরক নেই
সঠিক উত্তর:
প্রচুরক নেই
উত্তর
সঠিক উত্তর:
প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৯, ৫, ৪, ৬, ১০, ৩,১২ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?

সমাধান:
দেওয়া সংখ্যাগুলোর হলো, ২, ৯, ৫, ৪, ৬, ১০, ৩, ১২।

প্রচুরক:
যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আসে।

এখানে,
প্রতিটি সংখ্যা একবার করে এসেছে, তাই এই সেটে কোনো সংখ্যার পুনরাবৃত্তি নেই।
অর্থাৎ, প্রচুরক নেই।
২৭.
একজন মহিলার 5 জন আত্নীয় আছে। তিনি ইচ্ছেমত এক বা একাধিক আত্নীয়কে কতভাবে নিমন্ত্রন করতে পারেন?
  1. 32
  2. 25
  3. 31
  4. 45
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলার 5 জন আত্নীয় আছে। তিনি ইচ্ছেমত এক বা একাধিক আত্নীয়কে কতভাবে নিমন্ত্রন করতে পারেন?  

সমাধান:
নিবার্চন সংখ্যা = 5C1 + 5C2 + 5C3 + 5C4 + 5C5
= 5 + 10 + 10 + 5 + 1
= 31

শর্টকাটঃ
এক বা একাধিক আত্নীয়কে নিমন্ত্রন করতে পারেন = 2n - 1
২৮.
১ থেকে ২৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৩.৫
  2. ১১.২৫
  3. ১৫.৫
  4. ১৪
সঠিক উত্তর:
১৩.৫
উত্তর
সঠিক উত্তর:
১৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ২৩ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪
এই সংখ্যা গুলির মোট সংখ্যা = ৮ টি।

মধ্যক হল সংখ্যাগুলির মধ্যে মাঝের মান। যেহেতু এখানে মোট সংখ্যার সংখ্যা ৮, এটি একটি জোড় সংখ্যা । এর ফলে, মধ্যক হবে মধ্যের দুইটি সংখ্যার গড়।
মাঝের দুটি সংখ্যা হলো ৪র্থ ও ৫ম তম পদ।

∴ ৪র্থ ও ৫ম তম পদ যথাক্রমে, ১২ ও ১৫

∴ মধ্যক = (১২ + ১৫)/২
= ২৭/২
= ১৩.৫

অতএব, ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক ১৩.৫।
২৯.
টেলিফোন ডায়েল এ 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। যদি কুমিল্লা শহরের টেলিফোনগুলো 6 অংক বিশিষ্ট হয়, তবে ঐ শহরে কত টেলিফোন সংযোগ দেয়া যাবে?
  1. 1010
  2. 109
  3. 106
  4. 103
সঠিক উত্তর:
106
উত্তর
সঠিক উত্তর:
106
ব্যাখ্যা
প্রশ্ন: টেলিফোন ডায়েল এ 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। যদি কুমিল্লা শহরের টেলিফোনগুলো 6 অংক বিশিষ্ট হয়, তবে ঐ শহরে কত টেলিফোন সংযোগ দেয়া যাবে?

সমাধান:
প্রতিটি অংক 0 থেকে 9 এর মধ্যে যেকোনো একটি হতে পারে, অর্থাৎ প্রতিটি অংকের জন্য 10টি উপায় রয়েছে।
∴ টেলিফোন করার উপায় = (10)ডিজিট  = 106
৩০.
১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে ৮ নম্বর শ্রেণিটি নিচের কোনটি?
  1. ৭০ - ৮৯
  2. ৭১ - ৭৫
  3. ৮০ - ৭০
  4. ৭১ - ৮০
সঠিক উত্তর:
৭১ - ৮০
উত্তর
সঠিক উত্তর:
৭১ - ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে ৮ নম্বর শ্রেণিটি নিচের কোনটি?

সমাধান:
শ্রেণি আকারে লিখে পাই,
১ - ১০
১১ - ২০
২১ - ৩০
৩১ - ৪০
৪১ - ৫০
৫১ - ৬০
৬১ - ৭০
৭১ - ৮০
৮১ - ৯০
৯১ - ১০০

সুতরাং, ৮ নম্বর শ্রেণিটি হবে ৭১ থেকে ৮০ পর্যন্ত।
৩১.
একটি ক্লাসে প্রত্যেক ছাত্র অন্য প্রত্যেক ছাত্রের সাথে একটি করে প্রজেক্ট করবে। মোট প্রজেক্টের সংখ্যা 120 টি হলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে?
  1. 32 জন
  2. 16 জন
  3. 18 জন
  4. 24 জন
সঠিক উত্তর:
16 জন
উত্তর
সঠিক উত্তর:
16 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে প্রত্যেক ছাত্র অন্য প্রত্যেক ছাত্রের সাথে একটি করে প্রজেক্ট করবে। মোট প্রজেক্টের সংখ্যা 120 টি হলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে?

সমাধান:
ধরি, ক্লাসে মোট ছাত্র সংখ্যা = n
∴ মোট প্রজেক্টের সংখ্যা nC2 = 120
⇒ n!/2!(n - 2)! = 120
⇒ {n(n - 1)(n - 2)!}/2(n - 2)! = 120
⇒ (n2 - n)/2 = 120
⇒ n2 - n = 240
⇒ n2 - n - 240 = 0
⇒ n2 - 16n + 15n - 240 = 0
⇒ n(n - 16) + 15(n - 16) = 0
⇒ (n - 16)(n + 15) = 0
হয়,
∴ n - 16 = 0
n = 16
অথবা
n + 15 = 0
∴ n = - 15 [গ্রহণযোগ্য নয়]

সুতরাং ক্লাসে মোট 16 জন ছাত্র আছে।
৩২.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৬ দিন। ঐ সপ্তাহের সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৩
  2. ১/৭
সঠিক উত্তর:
১/৭
উত্তর
সঠিক উত্তর:
১/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৬ দিন। ঐ সপ্তাহের সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহে মোট ৭ দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল ৬ দিন।

সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৬/৭
সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (১ - ৬/৭)
=(৭ - ৬)/৭
= ১/৭

∴ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৩য় সপ্তাহের সোমবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা ১/৭ ।
৩৩.
20 বাহুবিশিষ্ট বহুভূজের কতটি কর্ণ আছে?
  1. 170
  2. 190
  3. 210
  4. 175
সঠিক উত্তর:
170
উত্তর
সঠিক উত্তর:
170
ব্যাখ্যা
প্রশ্ন: 20 বাহুবিশিষ্ট বহুভূজের কতটি কর্ণ আছে?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা, n = 20

∴ কর্ণের সংখ্যা = nC2 - n
= 20C2 - n
= {20!/2!(20 - 2)!} - 20
= {20!/(2! × 18!} - 20
= 190 - 20
= 170
৩৪.
8Pr = 1680 হলে r এর মান কত?
  1. 12
  2. 6
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 8Pr = 1680 হলে r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
8Pr = 1680
⇒ 8!/(8 - r)! = 1680
⇒ (8 - r)! × 1680 = 8!
⇒ (8 - r)! = 8!/1680
⇒ (8 - r)! = (8 × 7 × 6 × 5 × 4!)/(8 × 7 × 6 × 5)
⇒ (8 - r)! = 4!
⇒ 8 - r = 4
⇒ r = 8 - 4
∴ r = 4
৩৫.
২৫, ১৭, ৩২, ২১, ২৮, ১৫, ২০, ২৫, ১৮, ৩০ উপাত্তগুলোর গড় কত?
  1. ২৯.৫
  2. ২৫.২
  3. ২৩.১
  4. ১৯.৩
সঠিক উত্তর:
২৩.১
উত্তর
সঠিক উত্তর:
২৩.১
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ১৭, ৩২, ২১, ২৮, ১৫, ২০, ২৫, ১৮, ৩০ উপাত্তগুলোর গড় কত?

সমাধান:
উপাত্তগুলোর সমষ্টি = ২৫ + ১৭ + ৩২ + ২১ + ২৮ + ১৫ + ২০ + ২৫ + ১৮ + ৩০ = ২৩১
এবং উপাত্তের সংখ্যা = ১০

আমরা জানি,
গড় = উপাত্তগুলোর সমষ্টি​/উপাত্তের সংখ্যা 
= ২৩১/১০
= ২৩.১
৩৬.
যদি P(B) = 0 হয়, তাহলে B ঘটনাটি কী ঘটনা?
  1. নিশ্চিত
  2. অসম্ভব
  3. স্বাধীন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অসম্ভব
উত্তর
সঠিক উত্তর:
অসম্ভব
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(B) = 0 হয়, তাহলে B ঘটনাটি কী ঘটনা?

সমাধান:
আমরা জানি,
কোন ঘটনা ঘটার সম্ভাবনা = ঘটনাটির অনুকূল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল

কোনো ঘটনা ঘটার সর্বোচ্চ মান ১ এবং সর্বনিম্ন মান ০।
অর্থাৎ কোনো ঘটনা যখন অবশ্যই ঘটবে তার মান ১
এবং যখন অবশ্যই ঘটবেনা অর্থাৎ অসম্ভব ঘটনা তার মান ০।

∴ B ঘটনাটি একটি অসম্ভব ঘটনা।
৩৭.
25টি বিন্দু দিয়ে কতটি সরলরেখা গঠন করা যাবে?
  1. 300
  2. 290
  3. 350
  4. 390
সঠিক উত্তর:
300
উত্তর
সঠিক উত্তর:
300
ব্যাখ্যা
প্রশ্ন: 25টি বিন্দু দিয়ে কতটি সরলরেখা গঠন করা যাবে?

সমাধান:
যেকোনো দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা তৈরি করা সম্ভব। 25টি বিন্দু থেকে দুটি করে বিন্দু নির্বাচন করে সরলরেখা গঠন করা যাবে।
তাই মোট সরলরেখার সংখ্যা হবে,
= 25C2
= 25!/2!(25 - 2)!
= (25 × 24 × 23!)/2!23!
= (25 × 24)/2
= 25 × 12
= 300

∴ 25টি বিন্দু দিয়ে 300টি সরলরেখা গঠন করা যাবে।
৩৮.
একজন লোকের ঢাকা থেকে সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা ৩/৪ এবং সিলেট থেকে চট্রগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৭। সিলেটে বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/৩
  2. ২/৩
  3. ৩/৪
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা থেকে সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা ৩/৪ এবং সিলেট থেকে চট্রগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৭। সিলেটে বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা = ৩/৪
চট্রগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা = ৫/৭

∴ চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৫/৭)
= ২/৭

∴ সিলেটে বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = (৩/৪) × (২/৭)
= ৬/২৮
= ৩/১৪
৩৯.
"BANGLADESH" শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যায়?
  1. 256
  2. 182
  3. 160
  4. 220
সঠিক উত্তর:
182
উত্তর
সঠিক উত্তর:
182
ব্যাখ্যা
প্রশ্ন: "BANGLADESH" শব্দটি থেকে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যায়?

সমাধান:
BANGLADESH শব্দটিতে মোট বর্ণ সংখ্যা = 10 টি
পুনরাবৃত্তি আছে, A 2 বার।
এখন,
সবগুলো ভিন্ন ভিন্ন হলে মোট 9 এর মধ্যে 5টি নিয়ে পাই,
∴ 9C5
= 9!/5!(9 - 5)!
= 9!/5!4!
= (9 × 8 × 7 × 6 × 5!)/(4 × 3 × 2)5!
= 126

আবার,
দুইটি একই (A, A) এদের মধ্যে থেকে 2টি এবং বাকি 8টির মধ্যে থেকে 3টি মিলে মোট 5টি নিয়ে বাছাই সংখ্যা,
2C2 × 8C3
= 1 × 56
= 56

∴ মোট বাছাই সংখ্যা = 126 + 56 = 182
৪০.
একট ছক্কা নিপেক্ষ করলে ৪ উঠার সম্ভাবনা কত
  1. ১/২
  2. ১/৬
  3. ২/৩
সঠিক উত্তর:
১/৬
উত্তর
সঠিক উত্তর:
১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একট ছক্কা নিপেক্ষ করলে ৪ উঠার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় ৬টি মুখ আছে।
সুতরাং, মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = ৬

আবার,
৪ উঠার ঘটনা মাত্র ১টি (কারণ শুধুমাত্র একটি মুখে ৪ লেখা থাকে)।
অতএব, অনুকূল ঘটনা সংখ্যা = ১

∴ P(৪ উঠার সম্ভাবনা) = অনুকূল ঘটনা সংখ্যা​/মোট ঘটনা সংখ্যা
= ১/৬
৪১.
আগামীকাল 11: 00 AM-এ ঢাকার আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল 11: 00 AM-এ ঢাকার আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
11: 00 AM-এ ঢাকায় দিন থাকে।
দিনের বেলা চাঁদ দেখা যাওয়া সম্ভব নয়। অর্থাৎ, যেকোনো দিন 11: 00 AM-এ ঢাকার আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা শূন্য।