ব্যাখ্যা
• সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা জলাভূমির বন হিসেবেও পরিচিত।
- সুন্দরবন উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই বনের অধিকাংশ অংশ দিনে দু’বার জোয়ার ভাটার কারণে লোনা পানিতে ডুবে যায়, যা ম্যানগ্রোভ বন হিসাবে এর বিশেষত্ব তৈরি করে।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গকিমি।
- এর মধ্যে বাংলাদেশে বিস্তৃত সুন্দরবনের আয়তন ২,৪০০ বর্গমাইল বা ৬২%।
- সুন্দরবন যে এলাকাগুলো জুড়ে রয়েছে: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা।
- সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়।
- কারণ এই বন বিপুল পরিমাণ অক্সিজেন সরবরাহ করে এবং উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
- ১৮৭৮ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়।
- ৭ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো এই বনকে ৭৯৮তম ‘World Heritage Site’ বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- সুন্দরবন অঞ্চলের প্রধান উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে—
- সুন্দরী, গড়ান, গেওয়া, পশুর, ধুন্দুল, কেওড়া, বাইন, ওড়া, হেন্দাল ও কাঁকড়া প্রভৃতি।
- এসব উদ্ভিদ লবণাক্ত জলাভূমি পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত।
- সুন্দরী বৃক্ষ এই অঞ্চলের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ গাছ।
- আন্তর্জাতিকভাবে এই গাছটি “লুকিং গ্লাস ট্রি (Looking Glass Tree)” নামে পরিচিত।
- সুন্দরী গাছের প্রাচুর্যের কারণেই এই বনভূমির নামকরণ করা হয়েছে “সুন্দরবন”।
উৎস:
১. বন অধিদপ্তর,
২. বাংলাপিডিয়া;
৩. জাতীয় তথ্য বাতায়ন।