পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
দু’টি সংখ্যার অনুপাত ৫ঃ৭ উত্তর রাশি ৯১ হলে, সংখ্যা দু’টির যোগফল কত?
  1. ক) ৯৬
  2. খ) ১৫৬
  3. গ) ৬৫
  4. ঘ) ১০৩
সঠিক উত্তর:
খ) ১৫৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫৬
ব্যাখ্যা

পূর্ব রাশি : উত্তর রাশি
= ৫ : ৭

∴ প্রশ্নমতে,
x/৫ = ৯১/৭
বা, ৭x = ৫ × ৯১
বা, x = ৬৫

∴ রাশি দুটির যোগফল = ৬৫ + ৯১ = ১৫৬।

.
৯ঃ৩৬ এর দ্বিগুণানুপাত কত?
  1. ক) ১৮ঃ৭২
  2. খ) ১ঃ৪
  3. গ) ৩ঃ৬
  4. ঘ) ৮১ঃ১২৯৬
সঠিক উত্তর:
ঘ) ৮১ঃ১২৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮১ঃ১২৯৬
ব্যাখ্যা

প্রদত্ত সংখ্যাদ্বয়ের দ্বিগুণানুপাত = ৯ : ৩৬
= ৮১ঃ১২৯৬

.
৩০০টি আম তিন জনের মধ্যে ১/২০ঃ১/১৫ঃ১/১২ অনুপাতে ভাগ করে দিলে ৩য় জনের আমের সংখ্যা কত?
  1. ক) ৭৫
  2. খ) ১০০
  3. গ) ১২৫
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
গ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৫
ব্যাখ্যা

অনুপাতটি = ১/২০ : ১/১৫ : ১/১২
= ৩ : ৪ : ৫
অনুপাতের সমষ্টি = ১২
∴ ৩য় জনের আমের সংখ্যা = ৩০০ × (৫/১২)
= ১২৫ টি

.
কুকুর তাড়িত একটি বিড়াল যত সময়ে ১০ লাফ দেয়, কুকুরটি ততক্ষণে ৮ লাফ দেয়। কিন্তু বিড়াল ৬ লাফে যত দূর যায় কুকুরটি ৪ লাফে তত দূর যায়। কুকুর ও বিড়ালের বেগের অনুপাত -
  1. ক) ৬ঃ৫
  2. খ) ৫ঃ৬
  3. গ) ১০ঃ৮
  4. ঘ) ৬ঃ৪
সঠিক উত্তর:
ক) ৬ঃ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ঃ৫
ব্যাখ্যা

ধরি,
বিড়াল ৬ লাফে যায় x মি.
∴ বিড়াল ১০ লাফে যায় = (x × ১০)/৬ মি.
= ৫x/৩

কুকুর ৪ লাফে যায় = x মি.
∴ কুকুর ৮ লাফে যায় = (x × ৮)/৪
= ২x

কুকুর : বিড়াল = ২x : (৫x/৩)
= ৬ : ৫

.
একটি ত্রিভূজের কোণগুলোর অনুপাত ৫ঃ৬ঃ৭ হলে ত্রিভূজটি প্রকৃতি -
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
ঘ) বিষমবাহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষমবাহু
ব্যাখ্যা

ত্রিভূজের কোনের পরিমাণ বিষম।
সুতরাং বাহুগুলো বিষম হবে।
সুতরাং ত্রিভূজটি বিষমবাহু।

.
৪৫৯ লিটার মিশ্রনে দুধ ও পানি ৭ঃ২ অনুপাতে মিশ্রিত আছে। কি পরিমাণ পানি যোগ করলে মিশ্রনে দুধ ও পানির অনুপাত ৭ঃ৩ হবে।
  1. ক) ৫০ লি.
  2. খ) ৫১ লি.
  3. গ) ৫২ লি.
  4. ঘ) ৫৩ লি.
সঠিক উত্তর:
খ) ৫১ লি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১ লি.
ব্যাখ্যা

মিশ্রনে দুধ ও পানির অনুপাত = ৭ঃ২
অনুপাতের সমষ্টি = ৯
∴ দুধ = (৪৫৯×৭)/৯ = ৩৫৭ লিটার এবং
পানি = (৪৫৯×২)/৯ = ১০২
∴ ৩৫৭ : (১০২ + a) = ৭ঃ৩ [a লিটার পানি যোগ করে]
বা, ৩৫৭/(১০২+a) = ৭/৩
বা, ৫১/(১০২ + a) = ১/৩
বা, a + ১০২ = ১৫৩
∴ a = ৫১

.
দুটি সংখ্যার অনুপাত ৪ঃ৭। প্রত্যেকটির সাথে ৫ যোগ করলে অনুপাতটি দাড়ায় ৩ঃ৫। বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
ঘ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ৪x, ৭x
∴ (৪x + ৫)/(৭x + ৫) = ৩/৫
বা, ২১x + ১৫ = ২০x + ২৫
∴ x = ১০
বড় সংখ্যাটি = ৭০

.
যদি a:b = b:c = ৩ঃ২ হয়, তবে a:c = ?
  1. ক) ২ঃ৯
  2. খ) ৯ঃ৪
  3. গ) ৪ঃ৯
  4. ঘ) ৪ঃ৬
সঠিক উত্তর:
খ) ৯ঃ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ঃ৪
ব্যাখ্যা

দেওয়া আছে,
a:b = ৩ঃ২ = ৯ঃ৬
b:c = ৩ঃ২ = ৬ঃ৪

∴ a:b:c = ৯ঃ৬ঃ৪
∴ a:c = ৯ঃ৪

.
a, ৫ এর মধ্য সমানুপাতটি ৪, ২৫ এর মধ্য সমানুপাত্তির সমান হলে a = ?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা

ধরি,
উভয় অনুপাতের মধ্যসমানুপাত্তি b
∴ a × ৫ = b2 = ৪ × ২৫
বা, ৫a = ১০০
∴ a = ২০

১০.
একজন ব্যবসায়ী ১০০০ টাকায় ১৫ টি টি-শার্ট এবং ৬০০ টাকায় ৫ টি ট্রাউজার ক্রয় করে। গড়ে কত টাকা করে বিক্রয় করলে মোট ৮০০ টাকা লাভ হবে?
  1. ক) ৯০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ১১০ টাকা
  4. ঘ) ১২০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০ টাকা
ব্যাখ্যা

মোট কাপড় = ১৫+৫ = ২০টি এবং
মোট খরচ = ১০০০+৬০০ = ১৬০০ টাকা
∴ বিক্রয় মূল্য = ১৬০০+৮০০ = ২৪০০ টাকা
∴ গড় বিক্রয় মূল্য = ২৪০০/২০
= ১২০ টাকা

১১.
একটি শার্ট ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় ৭০০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। শার্টটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪৫০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৫৫০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০ টাকা
ব্যাখ্যা

মনে করি,
ক্রয়মূল্য x টাকা
∴ ২(x - ৪০০) = ৭০০ - x
বা, ২x - ৮০০ = ৭০০ - x
বা, ৩x = ১৫০০
∴ x = ৫০০ টাকা

১২.
১০০০ টাকার ৮ মাসের লাভ ১২০ টাকা হলে লাভের শতকরা হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ১২%
  3. গ) ১০%
  4. ঘ) ১৮%
সঠিক উত্তর:
ঘ) ১৮%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮%
ব্যাখ্যা

১০০০ টাকায় ৮ মাসের লাভ ১২০ টাকা
∴ ১০০ টাকায় ১২মাসের লাভ = (১০০ × ১২ × ১২০)/(১০০০ × ৮)
= ১৮ টাকা

১৩.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১২% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ১৭০ টাকা
  2. খ) ১৭৬ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ১৮৬ টাকা
সঠিক উত্তর:
খ) ১৭৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৬ টাকা
ব্যাখ্যা

১২% লাভে, ৮০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১২×৮০০)/১০০ = ৮৯৬
১০% কমে, ৮০০ টাকার দ্রব্যের ক্রয়মূল্য = (৯০×৮০০)/১০০ = ৭২০
∴ লাভ = ৮৯৬ - ৭২০ = ১৭৬ টাকা

১৪.
একটি গরু ৪৫,০০০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হয়। গরুটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩৫,০০০ টাকা
  2. খ) ৪০,০০০ টাকা
  3. গ) ৩৮,০০০ টাকা
  4. ঘ) ৪১,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০,০০০ টাকা
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য = ৮x টাকা
লাভ = ৮x টাকার ১/৮ = x টাকা
∴ বিক্রয় মূল্য ৮x + x = ৪৫০০০ টাকা
বা, ৯x = ৪৫০০০
∴ x = ৫০০০
∴ ক্রয়মূল্য = ৮ × ৫০০০ = ৪,০০০০ টাকা

১৫.
উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ী প্রত্যেকে ২০% হারে লাভ করার পর ক্রেতা একটি ক্যালকুলেটর ১৪৪০ টাকায় ক্রয় করলে। ক্যালকুলেটর এর উৎপাদন খরচ কত?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১০৪০ টাকা
  3. গ) ১০৮০ টাকা
  4. ঘ) ১১০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০০ টাকা
ব্যাখ্যা

উৎপাদন খরচ = ১৪৪০ টাকা × (১০০/১২০) × (১০০/১২০)
= ১০০০ টাকা

১৬.
১০ টি ডিমের ক্রয়মূল্য ৮ টি ডিমের বিক্রয়মূল্যর সমান হলে, লাভের হার কত?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২২.৫%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ঘ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫%
ব্যাখ্যা

মনে করি,
১০ টি ডিমের ক্রয়মূল্য x টাকা
∴ ১ টি ডিমের ক্রয়মূল্য x/১০ টাকা
আবার,
১ টি ডিমের বিক্রয়মূল্য = x/৮ টাকা
∴ লাভ = (x/৮) - (x/১০) = x/৪০ টাকা
x/১০ টাকায় লাভ হয় ২x/৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (x × ১০ × ১০০)/(৪০ × x)
= ২৫ টাকা

১৭.
এক কুড়ি কমলা ৪০০ টাকায় ক্রয় করে এক ডজন ২৬৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা

১ টি কমলার ক্রয়মূল্য = ২০ টাকা
১ টি কমলার বিক্রয়মূল্য = ২২ টাকা
∴ কমলা প্রতি লাভ = ২ টাকা
∴ লাভের হার = (২ × ১০০)/২০ = ১০%

১৮.
এক ব্যক্তি একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে দ্রব্যটি ২০% কমে ক্রয় করে ৫৫ টাকা বেশীতে বিক্রয় করতো তাহলে ৪০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২২০ টাকা
  3. গ) ২৫০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫০ টাকা
ব্যাখ্যা

ধরি,
ক্রয় মূল্য = x টাকা
১০% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৯০x / ১০০ টাকা
২০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০x / ১০০ টাকা
ক্রয়মূল্য ৮০x / ১০০ হলে
৪০% লাভে বিক্রয়মূল্য = (৮০x / ১০০) × (১৪০/১০০) = ১১২x / ১০০
∴ (১১২x / ১০০) - (৯০x / ১০০) = ৫৫
বা, ২২x / ১০০ = ৫৫
বা, x = (৫৫ × ১০০)/২২
= ২৫০ টাকা