পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - মানসিক দক্ষতা টপিক সমূহ - সমস্যা সমাধান (Problem Solving) i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২৮ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি.
  2. ২.৫ কি.মি.
  3. ৩ কি.মি.
  4. ৩.৫ কি.মি.
সঠিক উত্তর:
৩ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২৮ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় নৌকা যায় = ২৮ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ২৮/৪ = ৭ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৭ কি.মি.
নৌকার বেগ   = ৪ কি.মি.
∴ স্রোতের বেগ = ৭ - ৪ = ৩ কি.মি.
.
সামি, শফিক ও রাকিব একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা, প্রত্যেকে একত্রে ৩ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?
  1. ১/৪ অংশ 
  2. ১/২ অংশ
  3. ৩/৪ অংশ 
  4. ১/৩ অংশ
সঠিক উত্তর:
১/৪ অংশ 
উত্তর
সঠিক উত্তর:
১/৪ অংশ 
ব্যাখ্যা
প্রশ্ন: সামি, শফিক ও রাকিব একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা, প্রত্যেকে একত্রে ৩ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?

সমাধান: 
সামি, শফিক ও রাকিব একত্রে ১ দিনে করে কাজটির = (১/১০) + (১/১২) + (১/১৫) অংশ
= (৬ + ৫ + ৪)/৬০ অংশ
= ১/৪ অংশ

∴ সামি, শফিক ও রাকিব একত্রে ৩ দিনে করে কাজটির = ৩ × (১/৪) = ৩/৪ অংশ

বাকি কাজ = ১ - (৩/৪) অংশ
= (৪ - ৩)/৪ অংশ
= ১/৪ অংশ
.
২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ কী বার হবে?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ কী বার হবে?

সমাধান:
লিপইয়ার ছাড়া অন্য বছরগুলোর বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
যেহেতু, ২০২১ লিপইয়ার নয় এবং বছরের প্রথম দিন শুক্রবার তাই, শেষ দিন বা ৩১ ডিসেম্বর হবে শুক্রবার।

∴ ৩১ ডিসেম্বর এর আগেরদিন বা ৩০ ডিসেম্বর হবে বৃহস্পতিবার।
.
একটি ট্রেন ঘণ্টায় ১৮ কি.মি. বেগে চলে ১৩০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ১৭০ মিটার
  3. ২১০ মিটার
  4. ২২০ মিটার
সঠিক উত্তর:
১৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ১৮ কি.মি. বেগে চলে ১৩০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে,  ১৮ কি.মি. = ১৮০০০ মিটার
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ১৮০০০ মিটার
১ সেকেন্ডে অতিক্রম করে = ১৮০০০/৩৬০০ মিটার
৬০ সেকেন্ডে অতিক্রম করে = (১৮০০০ × ৬০)/৩৬০০ মিটার
= ৩০০ মিটার

এখন,
ট্রেনের দের্ঘ্য = ৩০০ - প্লাটফরমের দৈর্ঘ্য
∴ ট্রেনের দৈর্ঘ্য = (৩০০ - ১৩০) = ১৭০ মিটার
.
ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
  1. ৪ টা ৩০ মিনিট
  2. ২ টা ৫০ মিনিট
  3. ৩ টা ৩০ মিনিট
  4. ৩ টা ১০ মিনিট
সঠিক উত্তর:
২ টা ৫০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ টা ৫০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?

সমাধান:
আমরা জানি,
আয়নার সময় = ১১ : ৬০  - প্রকৃত সময়
= ১১ : ৬০  - ৯ : ১০
= ২ : ৫০
.
মতি সজীবের থেকে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ সজীবের চেয়ে ৩০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ১০ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ২৫ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: মতি সজীবের থেকে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ সজীবের চেয়ে ৩০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,
সজীব কাজটি করে = ২ক দিনে
মতি কাজটি করে = ক দিনে
প্রশ্নমতে,
২ক - ক = ৩০
∴ ক = ৩০

সজীবের কাজটি করতে লাগবে = ২ × ৩০ = ৬০ দিন
মতির লাগবে= ৩০ দিন
মতি ও সজীব একত্রে ১ দিনে করে কাজটির = (১/৬০) + (১/৩০) = ১/২০ অংশ
∴ সম্পূর্ণ অংশ কাজ করে ২০ দিনে।
.
২০২১ সালের ১ জানুয়ারিতে বাবুর জন্ম হলে, ২০২২ সালের ৩১ জানুয়ারিতে বাবুর বয়স কত দিন হবে?
  1. ৩৯৭ দিন
  2. ৩৯৬ দিন
  3. ৩৯৫ দিন
  4. ৩৯৪ দিন
সঠিক উত্তর:
৩৯৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৯৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২১ সালের ১ জানুয়ারিতে বাবুর জন্ম হলে, ২০২২ সালের ৩১ জানুয়ারিতে বাবুর বয়স কত দিন হবে?

সমাধান:


১ বছর ৩০ দিন = ৩৬৫ + ৩০ = ৩৯৫ দিন
∴ বাবুর বয়স = ৩৯৫ + ১ = ৩৯৬ দিন
.
রেলপথে রায়পুরা থেকে আমতলীর দূরত্ব ৬০০ কিলোমিটার। সকাল ৬ টায়, ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি ট্রেন আমতলীর উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আমতলী থেকে রায়পুরার উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?
  1. ৯ টায়
  2. ১০ টায়
  3. ১১ টায়
  4. ১২ টায়
সঠিক উত্তর:
১০ টায়
উত্তর
সঠিক উত্তর:
১০ টায়
ব্যাখ্যা
প্রশ্ন: রেলপথে রায়পুরা থেকে আমতলীর দূরত্ব ৬০০ কিলোমিটার। সকাল ৬ টায়, ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি ট্রেন আমতলীর উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আমতলী থেকে রায়পুরার উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?

সমাধান:
আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটি পথ অতিক্রম করে = ৬০০ - ৯০ = ৫১০ কি.মি.
গতিবেগ = ৯০ + ৮০ = ১৭০ কি.মি.

∴ আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটির অতিক্রান্ত সময় হবে = ৫১০/১৭০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মুখোমুখি দেখা হবে = ৩ + ৭ টায়
= ১০ টায়
.
ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৬ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৪ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?
  1. ২.২৫ কি.মি./ঘণ্টা
  2. ৪.৫ কি.মি./ঘণ্টা
  3. ৫ কি.মি./ঘণ্টা
  4. ৫.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪.৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৬ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৪ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?

সমাধান:
জোয়ারের টানে নৌকার গতিবেগ = ৬/২ = ৩ কি.মি./ঘণ্টা
মাঝির দাঁড় টানার গতিবেগ = ৬/৪ = ১.৫ কি.মি./ঘণ্টা

∴ জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ = (৩ + ১.৫) কি.মি./ঘণ্টা
= ৪.৫ কি.মি./ঘণ্টা
১০.
একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
  1. ৭ মিনিট
  2. ৮ মিনিট
  3. ৯ মিনিট
  4. ১০ মিনিট
সঠিক উত্তর:
৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?

সমাধান:
শেষ ১ মিনিটে বানরটি ৪ মিটার উঠবে কিন্তু নামবে না।
বাকি থাকে = (১৬ - ৪) মিটার = ১২ মিটার

বানরটি ২ মিনিটে উঠে =  (৪ - ১) মিটার = ৩ মিটার

বানরটি ৩ মিটার উঠে = ২ মিনিটে
∴ বানরটি ১২ মিটার উঠে = (২ × ১২)/৩ = ৮ মিনিটে

∴ মোট সময় লাগে = (৮ + ১) = ৯ মিনিট
১১.
আজ রবিনের জন্মদিন। তার জন্মদিনের  ৫৮ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রবিনের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে? 
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিনের জন্মদিন। তার জন্মদিনের  ৫৮ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রবিনের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে? 

সমাধান: 
আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন 
৫৯ দিন = (৮ × ৭) + ৩ দিন 

৫৭ তম দিন = শনিবার  
৫৮ তম দিন = রবিবার
৫৯ তম দিন = সোমবার
১২.
১২ জন শ্রমিক ৪ দিনে ৭২০ টাকা আয় করে। ৩ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
  1. ১০ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১৬ দিন
সঠিক উত্তর:
১৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন শ্রমিক ৪ দিনে ৭২০ টাকা আয় করে। ৩ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?

সমাধান:
১২ জন শ্রমিক  ৭২০ টাকা আয় করে = ৪ দিনে
১ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে  = (১২ × ৪) দিনে = ৪৮ দিনে
∴ ৩ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে = ৪৮/৩ দিনে = ১৬ দিনে
১৩.
একটি ট্রেন ৫০ মাইল/ঘণ্টা বেগে ১০ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ২০ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?  
  1. ৫৫ মাইল/ঘণ্টা
  2. ৭৫ মাইল/ঘণ্টা
  3. ৮০ মাইল/ঘণ্টা
  4. ৬৫ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৭৫ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৫০ মাইল/ঘণ্টা বেগে ১০ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ২০ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?  

সমাধান:
৫০ মাইল যায় = ৬০ মিনিটে
∴ ১০ মাইল যায় = (৬০ × ১০)/৫০ = ১২ মিনিটে

∴ ফিরে আসতে সময় লাগে = (২০ - ১২) = ৮ মিনিট

৮ মিনিটে ফিরে আসে = ১০ মাইল
∴ ৬০ মিনিটে ফিরে আসে = (১০ × ৬০)/৮ = ৭৫ মাইল/ঘণ্টা
১৪.
যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ৫ দিনে
  2. ৬ দিনে
  3. ৭ দিনে
  4. ৮ দিনে
সঠিক উত্তর:
৬ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান : 
৫ জন বালক = ৩ জন পুরুষ
১ জন বালক = ৩/৫ জন পুরুষ 
১০ জন বালক = (৩/৫) × ১০ = ৬ জন পুরুষ
সুতরাং ৪ জন পুরুষ এবং ১০ জন বালক = (৪ + ৬) = ১০ জন পুরুষ 

এখন,
৩ জন পুরুষ কাজটি করে = ২০ দিনে
১ জন পুরুষ কাজটি করে = ৩ × ২০ দিনে
১০ জন পুরুষ কাজটি করে = (৩ × ২০)/১০ দিনে
= ৬ দিনে
১৫.
আগামী পরশুর পরের দিন সামির জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ শনিবার হলে উৎসবের পরের দিন কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন সামির জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ শনিবার হলে উৎসবের পরের দিন কী বার হবে?

সমাধান:
আজ (শনিবার), আগামী কাল (রবিবার), আগামী পরশু দিন (সোমবার), আগামী পরশুর পরের দিন (মঙ্গলবার)

∴ উৎসব = মঙ্গলবার
উৎসবের পরের দিন = বুধবার
১৬.
একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৮ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা ২০ মিনিট
  2. ৪ ঘণ্টা ৪০ মিনিট
  3. ৩ ঘণ্টা ৪০ মিনিট
  4. ৫ ঘণ্টা ২০ মিনিট
সঠিক উত্তর:
৫ ঘণ্টা ২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘণ্টা ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৮ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান: 
৩/৫ অংশ পূর্ণ 
∴ চৌবাচ্চাটির বাকি অংশ = (১ - ৩/৫) অংশ = ২/৫ অংশ

∴ ৩/৫ অংশ পূর্ণ হয় = ৮ ঘণ্টায়
১ অংশ পূর্ণ হয় = (৮ × ৫)/৩ ঘণ্টায়
২/৫ অংশ পূর্ণ হয় = (৮ × ৫ × ২)/(৩ × ৫) ঘণ্টা
= ১৬/৩ ঘণ্টা 
= {(১৬/৩) × ৬০} মিনিট 
= ৩২০ মিনিট 
= ৩০০ মিনিট + ২০ মিনিট 
= ৫ ঘণ্টা ২০ মিনিট
১৭.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৪৫ মিটার। ২৩৫ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৯০ মিটার
  2. ১৯০ মিটার
  3. ৩৮০ মিটার
  4. ৪০০ মিটার
সঠিক উত্তর:
৩৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৪৫ মিটার। ২৩৫ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান: 
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৪৫ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২৩৫ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৪৫ + ২৩৫) মিটার
= ৩৮০ মিটার
১৮.
ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ৯ টা থেকে ১ টায় পৌঁছালে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
  1. ১৬০°
  2. ১৮০°
  3. ২১০°
  4. ২৪০°
সঠিক উত্তর:
২৪০°
উত্তর
সঠিক উত্তর:
২৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ৯ টা থেকে ১ টায় পৌঁছালে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?

সমাধান:
আমরা জানি,
ঘড়ির ঘণ্টার কাঁটা এক ঘণ্টা অতিক্রম করলে প্রথমিক অবস্থানের সাথে ৩০° কোণ উৎপন্ন করে।

উল্টাদিকে ৯টা থেকে ১টা = ৮ ঘণ্টা
∴ ৮ × ৩০° = ২৪০° ডিগ্রী কোণ উৎপন্ন করবে।