পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১ এপ্রিল, ২০২০সময়35 minutes৮৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
পেট্রোবাংলা পদের নাম:হিসাব সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.০৭.২০১৯ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১ এপ্রিল, ২০২০ · ৮৫ প্রশ্ন

.
গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
  1. ক) হরতাল
  2. খ) লুঙ্গি
  3. গ) রিক্সা
  4. ঘ) চাকু
ব্যাখ্যা
হরতাল ও খদ্দর গুজরাটি শব্দ। রিক্সা জাপানী শব্দ। চাকু তুর্কী শব্দ। লুঙ্গী মায়ানমারের শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'মহানবী' কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা
বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পর পদের অর্থই প্রদান থাকে। যেমনঃ মহান যে নবী - মহানবী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) প্যাঁচানো
  2. খ) জটিল
  3. গ) কুটিল বুদ্ধি
  4. ঘ) কলহপ্রিয়
ব্যাখ্যা
'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ “কুটিল বুদ্ধি”।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
  1. ক) ধীরে চল
  2. খ) ঘোড়া খুব দ্রুত চলে
  3. গ) সে পূণ্যবান
  4. ঘ) মেটে কলসি
ব্যাখ্যা
যে বিশেষণগুলি অন‍্য একটি বিশেষণের মাত্রা বা বিশেষত্ব প্রকাশ করে তাদের বলে বিশেষণের বিশেষণ। এখানে, দ্রুত হল বিশেষণ, আর ''খুব'' হল দ্রুত এর বিশেষণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'সে কি যাবে?- এটি কোন ধরনের বাক্য?
  1. ক) আদেশমূলক
  2. খ) বিবৃতিমূলক
  3. গ) প্রশ্নসূচক
  4. ঘ) বিস্ময়সূচক
ব্যাখ্যা
যে বাক্যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশিত হয়, তাকে প্রশ্নসূচক বাক্য বলে। যেমন- তুমি কেমন আছ? সে কি যাবে?
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ততকালিণ
  2. খ) ততকালীণ
  3. গ) ততোকালীণ
  4. ঘ) তৎকালীন
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে “তৎকালীন” বানানটি সঠিক।
.
কোনটি শুদ্ধ?
  1. ক) গবেশণা
  2. খ) গবেষণা
  3. গ) গবেশণা
  4. ঘ) গবেসণা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে “গবেষণা” বানানটি সঠিক।
.
'পদ্ম' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) উৎফল (উৎপল)
  2. খ) কুসুম
  3. গ) জলজ
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে পদ্মের সমার্থক শব্দ হলো - উৎপল, জলজ। ক অপশনে উৎফল দেয়া আছে, বস্তুত বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধানে এ ধরনের কোনো শব্দ নেই।
.
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কী?
  1. ক) বৃহৎ
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) বর্ধমান
  4. ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ বর্ধমান। হ্রাসমান ক্ষীয়মান শব্দের সমার্থক শব্দ। ক্ষয়িষ্ণু - বর্ধিষ্ণু। উচ্চমান - বর্ধমান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০.
‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মন + ইষা
  2. খ) মনি + ঈষা
  3. গ) মন + ঈষা
  4. ঘ) মনস্+ঈষা
ব্যাখ্যা
মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- মনস্+ঈষা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১১.
পদ কত প্রকার?
  1. ক) চার
  2. খ) সাত
  3. গ) ছয়
  4. ঘ) পাঁচ
ব্যাখ্যা
বাংলা ভাষায় পদ প্রধানত ২ প্রকার। যথা নাম ও ক্রিয়া পদ। এর মধ্যে নামপদ ৪ প্রকার। যার কারণে সামগ্রিকভাবে বাংলা ভাষায় পদ ৫ প্রকার। এগুলো হলোঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
  1. ক) হাত করা
  2. খ) হাত গুটান
  3. গ) হাত থাকা
  4. ঘ) হাত আসা
ব্যাখ্যা
throw in one’s hand নিরস্ত্র হওয়া; হাত গুটানো; কিছু করার অসামর্থ্য স্বীকার করা।
Source:accessibledictionary.gov.bd
১৩.
'ঠোঁট কাটা' বলতে বোঝায়?
  1. ক) পক্ষপাতদুষ্ট
  2. খ) স্পষ্টভাষী
  3. গ) মিথ্যাবাদী
  4. ঘ) অহংকারী
ব্যাখ্যা
ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
কোন বাগধারাটির অর্থ ' বেহায়া?
  1. ক) চিনির বলদ
  2. খ) কান কাটা
  3. গ) জিলাপির প্যাঁচ
  4. ঘ) ঠোঁট কাটা
ব্যাখ্যা
কান কাটা বাগধারাটির অর্থ বেহায়া বা নির্লজ্জ।
১৫.
এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার-
  1. ক) পরিমেয়
  2. খ) পসুরী
  3. গ) চতুরঙ্গ
  4. ঘ) পৌরুষ
ব্যাখ্যা
পাঁচ সেরের সমাহার; a measure of weight (= five seers) = পসুরি, পসুরী।
Source:accessibledictionary.gov.bd
১৬.
ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কী বলে?
  1. ক) কলঙ্ক
  2. খ) ওষধি
  3. গ) পাক্ষ
  4. ঘ) সবজি
ব্যাখ্যা
ওষধি - ফল পাকলে যে গাছ মরে যায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৭.
'দেয়াল' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) যাযাবর
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
১৯৭৫ এর ১৫ই আগস্টের ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত ‘দেয়াল’ রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন।
Source: LiveMCQ Lecture
১৮.
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
  1. ক) মাথা ঝিম ঝিম করছে
  2. খ) তোমার পরিশ্রমের ফল ফলেছে
  3. গ) মা শিশুটিকে হাসান
  4. ঘ) শিশুটি চাঁদ
ব্যাখ্যা
প্রযোজক ক্রিয়া: কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, সাপুড়ে সাপ খেলায়, মা শিশুটিকে হাসান।
১৯.
'অনিল' শব্দের অর্থ -
  1. ক) আকাশ
  2. খ) বাতাস
  3. গ) কোকিল
  4. ঘ) গাছ
ব্যাখ্যা
অনিল শব্দের অর্থ বাতাস, বায়ু, পবন, মরু, সমীর, সমীরণ, হাওয়া, দখিনা ইত্যাদি। অন্যদিকে, ওদন অর্থ অন্ন, পাবক অর্থ আগুন এবং অসিত অর্থ কালো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) শামসুর রাহমান
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
বাংলাদেশের রণসংগীতটি ‘নতুনের গান’ শিরোনামে সর্বপ্রথম প্রকাশিত হয় ঢাকার ‘শিখা’ পত্রিকায়। পরে এর নাম হয় ‘চল্‌ চল্‌ চল্‌’।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২১.
আসামির পক্ষে উকিল কে? এখানে 'পক্ষে' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) প্রশ্ন অর্থে
  2. খ) আদেশ অর্থে
  3. গ) প্রার্থনা অর্থে
  4. ঘ) সহায় অর্থে
ব্যাখ্যা
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রুপে, আবার কখনো শব্দবিভক্তির ন্যায় বাক্য ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্যে করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবর কখনোবা 'কে ' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। যেমন - সহায় অর্থে- আসামির পক্ষে উকিল কে? সক্ষমতা অর্থে- রাজার পক্ষে সবই সম্ভব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?
  1. ক) মগের মুল্লুক
  2. খ) পুকুর চুরি
  3. গ) বালির বাঁধ
  4. ঘ) ভরাডুবি
ব্যাখ্যা
ভরাডুবি বাগধারাটির অর্থ সর্বনাশ। বালির বাধ বাগধারাটির অর্থ অস্থায়ী বস্তু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৩.
কোনটি তদ্ভব শব্দ?
  1. ক) চাঁদ
  2. খ) সূর্য
  3. গ) নক্ষত্র
  4. ঘ) গগণ
ব্যাখ্যা
চাঁদ- তদ্ভব শব্দ। সূর্য, নক্ষত্র, গগন এগুলো তৎসম শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৪.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯১০
  2. খ) ১৯১১
  3. গ) ১৯১৩
  4. ঘ) ১৯২১
ব্যাখ্যা
‘গীতাঞ্জলি’ - কাব্যের কবিতা/গানগুলো ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত। এটি ‘গীতাঞ্জলি’ নামে ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে। অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। এই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৫.
_____ the bad weather , the outdoor party was rescheduled.
  1. ক) Because of
  2. খ) In order to
  3. গ) Despite
  4. ঘ) But
ব্যাখ্যা
Because of - কারণে , In order to - উদ্দেশ্য, Despite -সত্ত্বেও। উপরের অর্থগুলো পর্যালোচনা করলে (ক) অপশনটিই সঠিক উত্তর। In order to বা Despite ব্যবহার করলে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা পায় না।
২৬.
In time of financial crisis , such lavish expenditure should be ..... .
  1. ক) curtailed
  2. খ) justified
  3. গ) encouraged
  4. ঘ) Corrected
ব্যাখ্যা
বাক্যটির অর্থ হলো আর্থিক সংকটের সময়ে অত্যধিক ব্যয় পরিহার করা উচিত। Curtailed - সংকুচিত justified - সমর্থনযোগ্য , encouraged - উৎসাহিত , corrected - সংশোধিত। অতএব শব্দগুলো পর্যালোচনা করলে (ক) অপশনটিই যুক্তিযুক্ত। কারণ সংকটের সময় অত্যধিক ব্যয় উৎসাহিত দূরে থাক সমর্থনযোগ্যও না।
২৭.
The Prime Minister has arrived ____ London .
  1. ক) at
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) From
ব্যাখ্যা
Arrive at - কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো, Arrive in - কোনো জায়গায় পৌঁছানো। প্রধানমন্ত্রীর লন্ডনে পোঁছানো বুঝাতে in ই হবে সঠিক উত্তর।
২৮.
He is good ____ Chemistry .
  1. ক) on
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) To
ব্যাখ্যা
Good at অর্থ দক্ষ। তার রসায়নে দক্ষতা আছে বুঝাতে তাই at হবে।
২৯.
Death is preferable ____ dishonor.
  1. ক) from
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা
Preferable to - অধিক পছন্দযোগ্য। অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয় বুঝাতে তাই শূন্যস্থানে to হবে।
৩০.
Choose the correct sentence
  1. ক) I have a decent house to live
  2. খ) I have a decent house to live in
  3. গ) I have a decent houses to live in
  4. ঘ) I have decent houses to live
ব্যাখ্যা
Live -এর পরে preposition হিসেবে in বসবে। “A decent house” singular হওয়ার এর সাথে S বা es বসবে না। অতএব “I have a decent house to live in.” হলো সঠিক বাক্য।
৩১.
Choose the correct sentence -
  1. ক) The quality of the Apples were not good.
  2. খ) The quality of the Apples was not good .
  3. গ) The quality of the Apples does not good.
  4. ঘ) The quality of the Apples have not good.
ব্যাখ্যা
Since the subject “The quality of the apples” is singular, the singular verb 'was' should have been used instead of 'were'.
৩২.
Choose the correct sentence
  1. ক) Neither the Chairman nor the members was Present .
  2. খ) Neither the Chairman nor the members were present .
  3. গ) Neither the Chairman nor the members has present .
  4. ঘ) Neither the Chairman nor the members is present .
ব্যাখ্যা
Either...or, neither...nor দ্বারা যুক্ত subject যদি ভিন্ন ভিন্ন person এর হয় তবে verb টি শেষ subject অনুযায়ী হয়। Members থাকায় তাই were হবে।
৩৩.
Choose the correct sentence
  1. ক) Mr. Rahman teaches very well, isn't he?
  2. খ) Mr. Rahman teaches very well , doesn't he?
  3. গ) Mr. Rahman teachers very well, didn't he?
  4. ঘ) Mr. Rahman teaches very well, weren't he?
ব্যাখ্যা
Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question টি Negative হবে। বাক্যটি Present indefinite tense হওয়ায় এবং verb sigular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়।
৩৪.
Choose the correct sentence -
  1. ক) When we saw her last, she ran to catch a bus.
  2. খ) When we saw her last, she had ran to catch a bus.
  3. গ) When we saw her last, she was running to catch a bus.
  4. ঘ) When we saw her last , she has ran to catch a bus.
ব্যাখ্যা
বাক্যটির subordinate clause টি এটাই নির্দেশ করে যে principal clause এর কর্তারা subordinate clause এর কর্তাকে কিছু করায় রত (Continuous in past) দেখেছিলেন কিন্তু সে কাজটা তখনও সমাপ্ত করতে পারে নি বিধায় ‘she was running to catch a bus’ হবে সঠিক subordinate clause।
৩৫.
The antonym for 'Coercive' is :
  1. ক) Progressive
  2. খ) Promoting
  3. গ) Opinionated
  4. ঘ) Gentle
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, the antonym for 'Coercive' is ‘Gentle’.
৩৬.
The antonym for 'Prodigal' is
  1. ক) Lavish
  2. খ) Polite
  3. গ) Economical
  4. ঘ) Excited
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, the antonym for ‘Prodigal’ is ‘Economical’.
৩৭.
Select the correct spelling of the words
  1. ক) Affedevit
  2. খ) Afidevit
  3. গ) Affidevit
  4. ঘ) Affidavit
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, ‘Affidavit’ is correctly spelled.
৩৮.
Select the correct spelling of the words
  1. ক) Sychology
  2. খ) Psychology
  3. গ) Burearacy
  4. ঘ) Bueraucracy
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, ‘Psychology’ is correctly spelled.
৩৯.
Passive voice of 'The baby has lost the doll'?
  1. ক) The doll was lost by the baby
  2. খ) The doll had been lost by the baby
  3. গ) The doll has been lost by the baby
  4. ঘ) The doll will have been lost by the baby
ব্যাখ্যা
The baby has lost the doll - বাক্যটি present perfect tense এ আছে। Passive করতে হলে, present perfect continuous tense - এর Auxiliary verb (has been) গ্রহণ করতে হবে। এবং Passive এ রূপান্তরের বেসিক Structure “Object কে Subject এ রুপান্তর + Subject অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + by + subject কে Object এ রুপান্তর” অনুসরণ করে passive করা যাবে।
৪০.
What kind of noun is 'Dhaka'?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Collective
  4. ঘ) Material
ব্যাখ্যা
A proper noun is a specific name for a particular person, place, or thing. For example - Dhaka.
৪১.
The word 'Plunge' is a/an
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, “Plunge” is a verb word.
৪২.
The past participle of 'Spit' is
  1. ক) Spite
  2. খ) Spite tens
  3. গ) Spit
  4. ঘ) Spate
ব্যাখ্যা
According to the Oxford Learner’s Dictionary, The past participle of 'Spit' is ‘Spit’.
৪৩.
The plural form of 'Goose' is
  1. ক) Gooses
  2. খ) Geese
  3. গ) Gears
  4. ঘ) Greece
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, The plural form of ‘goose’ is ‘geese’.
৪৪.
একটি শ্রেণীর ৩০ জন ছাত্রের মধ্যে ২০ জন ফুটবল এবং ১৫ জন ক্রিকেট খেলা পছন্দ করে। প্রত্যেকে অন্তত একটি খেলা পছন্দ করলে উভয় খেলা পছন্দ করে কত জন ছাত্র?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ৫
  4. ঘ) ৮
ব্যাখ্যা
ফুটবল ও ক্রিকেট পছন্দ করে = ২০+১৫ = ৩৫ জন
তাহলে, দুটি খেলাই পছন্দ করে = (৩৫-৩০) জন = ৫ জন
৪৫.
রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১০ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৯ দিন
  4. ঘ) ১২ দিন
ব্যাখ্যা

রফিক একটি কাজ করতে পারে ১০ দিনে
সে ১ দিনে করতে পারে ১/১০ অংশ।
শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে
সে ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।
দুজনে একত্রে ১ দিনে করতে পারে ১/১০+১/১৫ = ১৫+১০/১৫০ = ২৫/১৫০ অংশ
সুতরাং, সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (২৫/১৫০)/১ = ১৫০/২৫ = ৬ দিনে

৪৬.
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ সমিতিতে কতজন সদস্য ছিলেন?
  1. ক) ১৫০
  2. খ) ১২৫
  3. গ) ১৮৫
  4. ঘ) ৮০
ব্যাখ্যা

মনে করি, সমিতির সদস্য সংখ্যা x এবং জনপ্রতি প্রদেয় চাঁদার পরিমাণ q টাকা। তাহলে. মোট চাঁদা, A=qx টাকা
পাঁচজন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত সদস্য সংখ্যা ছিল (x-5) জন এবং চাঁদা হলো (q+15) টাকা।
তাহলে, মোট চাঁদা হলো (x-5)(q+15)
প্রশ্নানুসারে, qx= (x-5)(q+15)……….(i)
এবং qx=45,000……….(ii)
সমীকরণ (i)থেকে পাই,
qx=(x-5)(q+15)
বা, qx=qx-5q+15x-75
বা, 5q=15x-75=5(3x-15)
∴ q=3x-15………..(iii)
সমীকরণ (ii)এ q এর মান বসিয়ে পাই,
(3x-15)Xx=45000
বা, 3x2-15x=45000
বা,x2-5x=15000 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা,x2-5x-15000=0
বা, x2-125x+120x-15000=0
বা, x(x-125)+120(x-125)=0
বা, (x-125)(x+120)=0
সুতরাং, (x-125)=0 অথবা (x+120)=0
বা x=125 বা, x=-120
যেহেতু সদস্র সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান -120 গ্রহণযোগ্য নয়।
∴x=125
সুতরাং, সমিতির সদস্য সংখ্যা ১২৫ জন।

৪৭.
একটি বইয়ের মূল্য ২৪.০০ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দেন। ভর্তুকির পরিমাণ কত টাকা?
  1. ক) ৬.০০
  2. খ) ১০.০০
  3. গ) ১৫.০০
  4. ঘ) ৩.০০
ব্যাখ্যা

৮০% = ২৪ টাকা
১% = ২৪/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = ২৪x১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার ভর্তুকি দেয় (৩০-২৪) টাকা = ৬ টাকা।

৪৮.
একজন ব্যক্তি মূল বেতনের ১/১ূ৫ অংশ যাতায়াত ভাতা পান। তার মাসিক বেতন ৯০০০ টাকা হলে, যাতায়াত ভাতা কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
ব্যাখ্যা
মূল বেতনের ১/১৫ অংশ পান যাতায়াত ভাতা।
মূল বেতন ৯০০০ টাকা হলে যাতায়াত ভাতা ৯০০০ এর ১/১৫ অংশ = ৬০০ টাকা।
৪৯.
শাহিক ২৪০ টাকায় কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম= 240/(x+1) টাকা

প্রশ্নমতে,
240/x-240/(x+1) = 1
⇒ (240x+240-240x)/x(x+1) = 1
⇒ x²+x = 240
⇒ x²+16x-15x-240 = 0
⇒ x(x+16)-15(x+16) = 0
⇒ (x-15)(x+16) = 0
Either, x-15 = 0 or, x+16 = 0
∴ x=15 | ∴ x=-16(Which is not acceptable)
∴ সে 15টি কলম কিনেছিলো।

৫০.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
  1. ক) ৪৮ ও ১২
  2. খ) ৫৫ ও ১৫
  3. গ) ৪৫ ও ১০
  4. ঘ) ৩৫ ও ১০
ব্যাখ্যা

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২
মনে করি পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭x ও ২X
৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮:৩
শর্তমতে, (৭x+৫):(২X+৫) = ৮:৩
বা, (৭x+৫)/(২X+৫) = ৮/৩
বা, ২১x+১৫ = ১৬x+৪০
বা, ৫x = ২৫
বা, x = ৫
অর্থাৎ, পিতার বর্তমান বয়স ৭x৫ = ৩৫বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২x৫ = ১০ বছর

৫১.
(1−x2) / (1-x) এর লঘিষ্ঠ রুপ নিচের কোনটি?
  1. ক) 1
  2. খ) x
  3. গ) (1-x)
  4. ঘ) (1+x)
ব্যাখ্যা
(1−x2) / (1-x)
= [(1+x) (1-x)] / (1-x) = (1+x)
৫২.
x + 2/x = 3 হলে x3 + 8/x3 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 16
ব্যাখ্যা

x+ 8/x3
= x3 + (2/x)3
= (x+2/x)3 - 3.x.(2/x).(x+2/x)
= 33 - 3×2×3
= 27 - 18
= 9

৫৩.
একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত?
  1. ক) ৮ : ৫
  2. খ) ৪ : ১
  3. গ) ৫ : ২
  4. ঘ) ৬ : ২
ব্যাখ্যা

ধরা যাক , একটি বর্গক্ষেত্রের এক বাহু = ৪ক
অপর বর্গের পরিসীমা = ৪ক
সুতরাং , অপর বর্গের বাহু = ক
বর্গের বাহু ক হলে কর্ণ =√২ ক
কর্ণ দ্বয়ের অনুপাত = (√২ x ৪ক):(√২ x ক) = ৪:১

৫৪.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) সমিদ্বিখণ্ডিতকোণ
  2. খ) পূরককোণ
  3. গ) সম্পূরককোণ
  4. ঘ) সমকোণ
ব্যাখ্যা
দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৫৫.
বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে তিনগুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়-
  1. ক) ২ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ৩ গুণ
  4. ঘ) ৫ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n² গুন বৃদ্ধি পায়।

৫৬.
জ্যা শব্দের অর্থ -
  1. ক) ভূমি
  2. খ) সম্পূরক
  3. গ) কোণ
  4. ঘ) সরলরেখা
ব্যাখ্যা
জ্যামিতি শব্দকে ভাগ করলে দু’টি অংশ পাওয়া যায়, জ্যা এবং মিতি। জ্যা অর্থ ভূমি মিতি অর্থ পরিমাপ। কাজেই যে শাস্ত্রে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলে।
৫৭.
3x2 − x + 5=0 সমীকরণে x এর সহগ কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1 : 2
  4. ঘ) -1
ব্যাখ্যা

একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হল a⋅x+ b⋅x + c = 0 যেখানে a(≠0),b,c তিনটি ধ্রুবক রাশি। a, b হল যথাক্রমে x2 এবং x এর সহগ এবং c কে সমীকরণটির ধ্রুবক পদ বলে।

৫৮.
ধানে চাল ও তুষের অনুপাত ৭ : ৩ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
  1. ক) ৮৫%
  2. খ) ৯৫%
  3. গ) ৬৫%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা
ধানে চাল ও তুষের অনুপাত ৭ : ৩
এতে শতকরা চাল আছে ১০০ এর ৭/১০
= ৭০%
৫৯.
x2 − 7x + 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?
  1. ক) (x -2) (x-3)
  2. খ) (x-1) (x+8)
  3. গ) (x-1) (x-6)
  4. ঘ) (x+1) (x+6)
ব্যাখ্যা

x2 − 7x + 6
= x2 - 6x - x + 6
= x(x-6) - 1(x-6)
= (x-6)(x-1)

৬০.
ইংল্যান্ড কতবার বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ক) ৩ বার
  2. খ) ১ বার
  3. গ) ৫ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা
২০১৯ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
Source:ICC
৬১.
এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি?
  1. ক) বাহরাইন
  2. খ) কাতার
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) মাল্টা
ব্যাখ্যা
The Maldives ranks as the smallest Asian nation with 116 square miles in total area.
Source: Worldatlas
৬২.
কোনটি G-8 ভুক্ত দেশ?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) তুরঙ্ক
ব্যাখ্যা
G-8 Members are the United States, the United Kingdom, France, Germany, Italy, Canada, and Japan.
Source: Britannica
৬৩.
ফিদেল কাস্ত্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) ফিজি
  2. খ) ভারত
  3. গ) কিউবা
  4. ঘ) বলিভিয়া
ব্যাখ্যা
১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
উৎসঃ সাম্প্রতিক সমাচার
৬৪.
বর্তমানে ১ লিটার অক্টেনের বাজার মূল্য কত?
  1. ক) ৮৯ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৮৫ টাকা
  4. ঘ) ৯৯ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা
এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন। এ ধরণের প্রশ্নগুলোর উত্তর সর্বদা পরিবর্তনশীল। এখানে কোন তথ্য দিলে তা কিছুদিনের মধ্যেই অপ্রয়োজনীয় তথ্যে পরিণত হবে। এতে বিভ্রান্তি ছড়াতে পারে।
তাই, এ জাতীয় পরিবর্তনশীল তথ্যের উত্তর আমরা দিচ্ছি না। তবে, মিক্স প্রশ্নে আমরা যখন পরীক্ষা নিব তখন এই টপিকের আপডেটেড তথ্যে প্রশ্ন হবে। তাই, আপনারা মিক্স পরীক্ষার সময় এই টপিকের আপডেটেড তথ্য জেনে নিবেন।
বর্তমানে (২০২০), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে বর্তমান বাজারে ১ লিটার অকটেনের মূল্য ৮৯ টাকা।
৬৫.
হ্যানয় কোন দেশের রাজধানী?
  1. ক) বেলজিয়াম
  2. খ) ভিয়েতনাম
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) আর্মেনিয়া
ব্যাখ্যা
হ্যানয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী।
Source: Britannica
৬৬.
CNG এর পূর্ণরুপ কী?
  1. ক) Compound Natural Gas
  2. খ) Coated Natural Gas
  3. গ) Compressed Natural Gas
  4. ঘ) Common Natural Gas
ব্যাখ্যা
CNG - Compressed Natural Gas
৬৭.
বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) রংপুর
  3. গ) পাবনা
  4. ঘ) চট্রগ্রাম
ব্যাখ্যা
বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
Source:parbatipur.dinajpur.gov.bd
৬৮.
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
  1. ক) হীরক
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) কয়লা
  4. ঘ) প্রেট্রোল
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস।
উৎসঃদৈনিক প্রথম আলো
৬৯.
বঙ্গবন্ধুর জন্মদিবসকে দিবস হিসেবে পালন করা হয়?
  1. ক) শিশু দিবস
  2. খ) অটিজম দিবস
  3. গ) পরিবেশ দিবস
  4. ঘ) জাতীয় টিকা দিবস
ব্যাখ্যা
জাতীয় শিশু ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস দিবস ১৭ মার্চ।
Source:dss.gov.bd
৭০.
মেক্সিকোর মুদ্রার নাম কী?
  1. ক) দিনার
  2. খ) ডলার
  3. গ) দিরহাম
  4. ঘ) পেসো
ব্যাখ্যা
The Mexican peso is the official currency of Mexico. Peso is a Spanish word which means “weight”.
Source: Worldatlas
৭১.
মরক্কো এর রাজধানী
  1. ক) আঙ্কারা
  2. খ) রাবাত
  3. গ) মাস্কট
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা
Located along the Atlantic Ocean at the mouth of the river Bou Regreg, Rabat is the capital of Morocco.
Source: Worldatlas
৭২.
MS Word এ Copy করার শর্টকাট কমান্ড কোনটি?
  1. ক) Ctrl +P
  2. খ) Ctrl +V
  3. গ) Ctrl +C
  4. ঘ) Alt +C
ব্যাখ্যা
MS Word এ Copy করার শর্টকাট কমান্ড Ctrl +C এবং Ctrl + v হলো paste করার শর্টকাট কমান্ড।
৭৩.
Mail merge কোন ধরনের সফটওয়্যার দিয়ে করা যায়?
  1. ক) MS Word
  2. খ) MS Excel
  3. গ) MS Power Point
  4. ঘ) MS Outlook
ব্যাখ্যা
MS Word দিয়ে Mail merge করা যায়।একই চিঠিকে চাহিদামতো কয়েকটি ঠিকানায় একসাথে পাঠানোর উপযোগী করাকে মেইল মার্জ বলে।
৭৪.
HTML কী কাজে ব্যবহার করা হয়?
  1. ক) গ্রাফিক্স ডিজাইন
  2. খ) ওয়েবসাইট ডিজাইনে
  3. গ) টেবিল ডিজাইনে
  4. ঘ) চার্ট ডিজাইনে
ব্যাখ্যা
HTML is used to create electronic documents (called pages) that are displayed on the World Wide Web. Each page contains a series of connections to other pages called hyperlinks.
৭৫.
ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিমি ছিল?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ৭
  4. ঘ) ৪
ব্যাখ্যা
ধরি,
বৃদ্ধির পূর্বে গতি ছিল ঘন্টায় = x কিমি
বৃদ্ধির পর ঘন্টায় গতি = x+4 কিমি
ঘন্টায় x কিমি গতি হলে সময় লাগে = 32/x
ঘন্টায় x+4 কিমি গতি হলে সময় লাগে = 32/(x+4)
প্রশ্নমতে,
32/x - 32/(x+4) = 4
∴ x = 4
৭৬.
a4 + 4 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a2+2a+2)(a2−2a+2)
  2. খ) (a2+2a−2)(a2−2a +2)
  3. গ) (a2−2a+2) (a2−2a+2)
  4. ঘ) (a2+2a+2) (a2+2a+2)
ব্যাখ্যা

a+ 4
= a+ 4a+ 4 − 4a2
= (a2+2)− 4a2
= (a2+2)− 22·a2
= (a2+2)− (2a)2
= ((a2+2) − 2a) ((a2+2) + 2a)
= (a2+2−2a) (a2+2+2a)
= (a2−2a+2) (a2+2a+2)

৭৭.
১ + ২ + ৩ + .... + ৯৯ = কত?
  1. ক) ৫০০০
  2. খ) ৫০৫০
  3. গ) ৫১০০
  4. ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

n(n+1)/2
= (99 X 100)/2
= 4950

৭৮.
যদি (x-y, 3) = (0, x+2y) হয় ,তবে x এবং y এর মান কত?
  1. ক) (1,1)
  2. খ) (-1,-1)
  3. গ) (1,3)
  4. ঘ) (-1,-3)
ব্যাখ্যা
সমাধান করেও করা যাবে। অথবা, x এবং y এর মান বসিয়ে দেখুন।
৭৯.
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে, কত বার ঘুরবে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

চাকার ব্যাস = ৪.২ মিটার; ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ২.১ মিটার =১৩.১৮৮ মিঃ তাহলে চাকা ঘুরবে = (৩৩০/১৩.১৮৮) বার = ২৫ বার

৮০.
একটি ঘনকে কয়টি সমকোণ থাকে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
একটি ঘনকে আছে ৬ টি বর্গক্ষেত্র। প্রতিটি বর্গক্ষেত্র ৪ সমকোণ। তাহলে ঘনকের ২৪ টি সমকোণ আছে।
৮১.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফার ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা?
  1. ক) ৩৯
  2. খ) ৪৫
  3. গ) ২৭০
  4. ঘ) ২৭৩
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৭ টাকা
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা (৬৫০X৭X৬)/১০০ = ২৭৩ টাকা।
৮২.
6a2bc, 8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি?
  1. ক) 48a2b2c2
  2. খ) 48 abc
  3. গ) 24a2b2c
  4. ঘ) 6abc
ব্যাখ্যা
8 এবং 6 এর ল.সা.গু হচ্ছে 24 এবং a, b, c এর সর্বোচ্চ ঘাতগুলো হচ্ছে a2, b2, c.
৮৩.
৭:৫ এবং ৮:৯ দুইটি অনুপাত হলে, এদের ধারাবাহিক অনুপাত -
  1. ক) ৫৬ : ৪০ : ৭২
  2. খ) ৫৬ : ৪০ : ৫৪
  3. গ) ৫৬ : ৪০ : ৬৩
  4. ঘ) ৫৬ : ৪০ : ৪৫
ব্যাখ্যা
৭ঃ৫ = ৫৬ঃ৪০ (৮ দ্বারা গুণ করে)
৮ঃ৯ = ৪০ঃ৪৫ (৫ দ্বারা গুণ করে)
ধারাবাহিক অনুপাত = ৫৬ঃ৪০ঃ৪৫
৮৪.
১ + ২ + ৩+ ৪ + ..... + ১৯ = কত?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৪
  3. গ) ১৮৮
  4. ঘ) ১৯০
ব্যাখ্যা

n(n+1)/2
= (19 X 20)/2
= 190

৮৫.
একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সুক্ষকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ হলে
১+২+৩ = ৬x
৬x= ১৮০°
x=৩০°
১ম দুইটি কোণ= যথাক্রমে ৩০° ও ৬০°
তৃতীয় কোণ=৯০°
আমরা জানি ত্রিভুজের একটি কোণ ৯০° হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।