পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট (সম্পূর্ণ সিলেবাস) প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখে Live MCQ - তে NTRCA ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'ঘোষজায়া' শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. বন্ধুর স্ত্রী অর্থে
  2. কন্যা অর্থে
  3. পত্নী অর্থে
  4. পেশা অর্থে
সঠিক উত্তর:
পত্নী অর্থে
উত্তর
সঠিক উত্তর:
পত্নী অর্থে
ব্যাখ্যা
- বাংলা ভাষার বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়।
- যে শব্দের পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ আর যে শব্দ স্ত্রী বোঝায় তাকে স্ত্রী বাচক শব্দ বলে।

কুল উপাধির ও স্ত্রীবাচকতা রয়েছে।
যেমন: 
- ঘোষ (পুরুষ),
- ঘোষজা (কন্যা অর্থে), 
- ঘোষজায়া (পত্নী অর্থে)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. অতিশয় দুঃখিত হলাম।
  2. ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
  3. অতিলোভে তাতী নষ্ট।
  4. কথাটি সঠিক নয়।
সঠিক উত্তর:
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
উত্তর
সঠিক উত্তর:
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: অতিশয় দুঃখিত হলাম।
শুদ্ধ বাক্য: অত্যন্ত দুঃখিত হলাম।

অশুদ্ধ বাক্য: কথাটি সঠিক নয়।
শুদ্ধ বাক্য: কথাটি ঠিক নয়।

অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
  1. কংসবধ
  2. সীতার বনবাস
  3. কমলে কামিনী
  4. টালা অভিনয়
সঠিক উত্তর:
কমলে কামিনী
উত্তর
সঠিক উত্তর:
কমলে কামিনী
ব্যাখ্যা
কমলে কামিনী:
- দীনবন্ধু মিত্রের 'কমলে কামিনী' তাঁর শেষ রচনা এবং সর্বশেষ নাটক। 
- এ নাটকের পটভূমি কাছাড় অঞ্চল।
- উল্লেখযোগ্য চরিত্র: রাজা,সমরকেতু, শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।

অন্যদিকে:
- 'টালা অভিনয়' নাটক রচনা করেন মীর মশাররফ হোসেন।
- 'কংসবধ' নাটক রচনা করেন রামনারায়ণ তর্করত্ন।
- 'সীতার বনবাস' রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।  

দীনবন্ধু মিত্র:
- তিনি ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
 -  নীল দর্পন,
 - নবীন তপস্বিন,
 - লীলাবত,
 - কমলে কামিনী। 

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সোম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. দিনমণি
  3. মহী
  4. অরুণ
সঠিক উত্তর:
মৃগাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
মৃগাঙ্ক
ব্যাখ্যা
• ‘সোম’ এর সমার্থক শব্দ হচ্ছে - মৃগাঙ্ক।

‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

অন্যদিকে,
‘ধরা’ শব্দের সমার্থক শব্দ:
- ভুবন, বিশ্ব, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।

‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ:
- সূর্য, রবি,  দিবাকর, দিনমণি, বিভাবসু, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর,  অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
Choose the meaning of the word 'Fictitious'.
  1. Full of facts
  2. Artificial
  3. Factual
  4. True
সঠিক উত্তর:
Artificial
উত্তর
সঠিক উত্তর:
Artificial
ব্যাখ্যা
♦ Fictitious
English meaning: invented and not true or not existing/ Fictitious implies fabrication and suggests artificiality or contrivance more than deliberate falsification or deception.
Bangla meaning: বাস্তব নয়; কল্পিত বা আবিষ্কৃত

Options,
- Full of facts: তথ্যে পরিপূর্ণ
- Factual: সত্য ঘটনাসম্পর্কিত; বাস্তব তথ্যপূর্ণ; তথ্যমূলক; প্রকৃত।
- True: সত্য; যথার্থ

Source: Accessible & Cambridge & Merriam-webster Dictionary.
.
Which of the following is the synonym of 'Treacherous'?
  1. Gallant
  2. Hazard
  3. Sycophant
  4. Unfaithful
সঠিক উত্তর:
Unfaithful
উত্তর
সঠিক উত্তর:
Unfaithful
ব্যাখ্যা
♦ Treacherous:
English meaning: likely to betray trust.
Bangla meaning: প্রতারক; বিশ্বাসঘাতক।

Options,
- Sycophant: যে ব্যক্তি ক্ষমতাবান বা ধনী লোকদের তোষামোদ করে অনুগ্রহ পেতে তৎপর; মোসাহেব।
- Hazard: ঝুঁকি; বিপদ
- Gallant: সাহসিক; দুঃসাহসিক; অকুতোভয়; উদারচেতা
- Unfaithful: নিজ কর্তব্য, প্রতিশ্রুতি ইত্যাদির প্রতি বিশ্বস্ত নয়; (বিশেষত) বিবাহবন্ধনের প্রতি বিশ্বস্ত নয়; অবিশ্বাসী; বিশ্বাসহন্তা; বিশ্বাসহন্ত্রী; অপতিব্রতা; অবিশ্বস্ত

অপশন বিবেচনা করে দেখা যায়, Treacherous এর synonym - Unfaithful.

Source: Merriam-Webster & Accessible Dictionary.
.
The feeling of having seen or experienced before -
  1. Persona Non Grata
  2. Carpe Diem
  3. Bona Fide
  4. Deja Vu
সঠিক উত্তর:
Deja Vu
উত্তর
সঠিক উত্তর:
Deja Vu
ব্যাখ্যা
♦ Deja Vu
English meaning: the strange feeling that in some way you have already experienced what is happening now.
Bangla meaning: যে ঘটনার অভিজ্ঞতা নেই কিংবা যে দৃশ্য আগে দেখা হয়নি, তা মনে পড়ে যাওয়ার একটা অনুভূতি

Options,
- Persona Non Grata: a person who is not wanted or welcome in a particular country, because they are unacceptable to its government.
- Carpe Diem: a Latin expression meaning "seize the day", used for saying that people should enjoy the present rather than worrying about the future.
- Bona Fide: real, not false.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Choose the antonym of 'Ominous'.
  1. Auspicious
  2. Obscure
  3. Portentous
  4. Unpropitious
সঠিক উত্তর:
Auspicious
উত্তর
সঠিক উত্তর:
Auspicious
ব্যাখ্যা
♦ Ominous
English meaning: suggesting that something unpleasant is likely to happen.
Bangla meaning: দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ

Options,
- Auspicious: শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক
- Obscure: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট
- Portentous: অশুভসূচক
- Unpropitious: প্রতিকূল; অশুভ; অকল্যাণকর

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of 'Ominous' - Auspicious.
.
Choose the adjective form of the word 'Circle'.
  1. Circulation
  2. Circulate
  3. Circular
  4. Encircle
সঠিক উত্তর:
Circular
উত্তর
সঠিক উত্তর:
Circular
ব্যাখ্যা
♦ Circle (noun): 
English Meaning- A closed plane curve every point of which is equidistant from a fixed point within the curve. 
Bengali Meaning- (১) (জ্যামিতি) বৃত্ত; পরিধি; পরিধি রেখা।
(২) বৃত্তাকার বস্তু: We stood in a circle.

Options,
• Circular (adjective): 
English Meaning- Having the form of a circle.
Bengali Meaning- গোল; বৃত্তাকার; বৃত্তাকারে পরিভ্রাম্যমাণ। 

• Encircle (verb): 
English Meaning- To form a circle around.
Bengali Meaning- বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা। 

• Circulation: Noun: the process in which something such as information, money, or goods passes from one person to another.
• Circulate: Verb: to go around or through something, or to make something go around or through something.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Cambridge Dictionary.
১০.
Complete the sentence with the appropriate preposition: The soup tastes ______ spices.
  1. of
  2. for
  3. in
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
♦ Taste (of)
Meaning: বিশেষ স্বাদ থাকা
Example: The soup tastes of spices.

• Taste (for) - রুচি; পছন্দ।
She has no taste for music. 
- সে গান পছন্দ করে না।

Source: Accessible Dictionary & Merriam-webster Dictionary.
১১.
Select the determiner that is exclusively applicable to uncountable nouns from the given options.
  1. A number of
  2. Many
  3. A lot of
  4. An amount of
সঠিক উত্তর:
An amount of
উত্তর
সঠিক উত্তর:
An amount of
ব্যাখ্যা
♦ An amount of: কিছু সংখ্যক: Uncountable: Sport gives an enormous amount of pleasure to many people. 

Options,
• A number of: পরিমাণ: Countable: A number of people died of cholera every year.
• lots of/ plenty of/ a great deal of/A lot of: প্রচুর: Countable/ Uncountable
- As countable: A lot of students were present in the class.
- As uncountable: There is a lot of water in the pond.

 • Many: অনেক: Countable: I have many friends.
১২.
I help him ______ his homework every evening.
  1. doing
  2. do
  3. done
  4. does
সঠিক উত্তর:
do
উত্তর
সঠিক উত্তর:
do
ব্যাখ্যা
♦ Help (সাহায্য করা) এর পর যে Verb বসবে সেটি - Base Form এ বসবে / To + Verb এর Base Form বসবে।

• I help him (do) the work.
=> I help him do the work.

Or,
I help him to do the work.

Complete sentence: I help him do his homework every evening.
১৩.
There is little sugar in the bottle. Here 'little' is -
  1. Noun
  2. Verb
  3. Preposition
  4. Adjective
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
♦ There is little sugar in the bottle. Here 'little' is - Adjective.

• Adjective:

- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.

- অর্থাৎ, যে শব্দ noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- We can use adjectives to describe people, places and things.  

• প্রদত্ত বাক্য 'little' হলো Adjective of quantity.
- Adjective of quantity: Noun বা pronoun এর পরিমাণকে নির্দেশ করে।
- Adjective of quantity বের করতে 'How much' দ্বারা প্রশ্ন করা হয়।
যেমন: There is little sugar in the bottle.
- How much sugar?
- little sugar.

• তাই সঠিক উত্তর হবে Adjective.
১৪.
Make it indirect: Ruhi said, 'Let me have some sleep.'
  1. Ruhi says that she might have some sleep.
  2. Ruhi wished that she might have some sleep.
  3. Ruhi wishes that she might have some sleep.
  4. Ruhi told that she might have some sleep.
সঠিক উত্তর:
Ruhi wished that she might have some sleep.
উত্তর
সঠিক উত্তর:
Ruhi wished that she might have some sleep.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Let যুক্ত imperative sentence কে direct থেকে indirect করার নিয়ম:

- Reported speech "Let me/him/her" দিয়ে শুরু হলে indirect করার সময় said/wished/desired হবে।
- এবং এর পরে that + sub + might/should + Verb এর (base form) বসবে।

Direct: Ruhi said, 'Let me have some sleep.'
Indirect: Ruhi wished that she might have some sleep.
১৫.
Translate it: He was a man of letters.
  1. তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন।
  2. তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন।
  3. তিনি ছিলেন অক্ষরের মানুষ।
  4. তিনি একজন এক কথার মানুষ ছিলেন।
সঠিক উত্তর:
তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন।
উত্তর
সঠিক উত্তর:
তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন।
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে, বাক্যে idiom এর সঠিক অনুবাদ।

• A man of letters
English Meaning: a male scholar or author.
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক

Ex. Sentence: He was a man of letters.
Bangla Meaning: তিনি একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।

• সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
১৬.
The man who came here is my friend. The underlined clause is -
  1. Adjective Clause
  2. Adverbial clause
  3. Prepositional clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective Clause
ব্যাখ্যা
♦ The man who came here is my friend. The underlined clause is - Adjective Clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The man who came here is my friend.
- বাক্যে 'who came here' clause টি 'man' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
১৭.
Assisting at a local animal shelter can be a rewarding experience. Here 'Assisting' is -
  1. Infinitive
  2. Linking verb
  3. Gerund
  4. Participle
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
♦ Assisting at a local animal shelter can be a rewarding experience. Here 'Assisting' is - Gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund: Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun.
- Gerunds don't describe action, they act as noun.

তাই, প্রদত্ত বাক্যে 'Assisting' একটি gerund.
১৮.
Complete the sentence with the appropriate idiom: Trying to organize the surprise party left me __________ as I juggled decorations, invitations, and keeping everything a secret.
  1. at sevens and sixs
  2. at sevens and nines
  3. at fives and sevens
  4. at sixes and sevens
সঠিক উত্তর:
at sixes and sevens
উত্তর
সঠিক উত্তর:
at sixes and sevens
ব্যাখ্যা
♦ At sixes and sevens
English Meaning: in a state of total confusion or disarray.
Bangla Meaning: সম্পূর্ণ বিভ্রান্তি বা বিড়ম্বনার অবস্থায় বা বিশৃঙ্খলার অবস্থায়

Ex. Sentence: We've been at sixes and sevens in the office this week.
Bangla Meaning: আমরা এই সপ্তাহে অফিসে একেবারে বিশৃঙ্খল অবস্থায় ছিলাম।

Complete sentence: Trying to organize the surprise party left me at sixes and sevens as I juggled decorations, invitations, and keeping everything a secret.

• উল্লিখিত অন্য অপশনগুলো অপ্রাসঙ্গিক। 

Source: Live MCQ Lecture.
১৯.
He talks as though __________.
  1. he be a child
  2. he were be being a child
  3. he is a child
  4. he were a child
সঠিক উত্তর:
he were a child
উত্তর
সঠিক উত্তর:
he were a child
ব্যাখ্যা
♦ As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

2.
As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়। যেমন:
- He spoke as if he had been mad.
২০.
Antonym of 'Posterior' -
  1. Superior
  2. Anterior
  3. Poster
  4. Inferior
সঠিক উত্তর:
Anterior
উত্তর
সঠিক উত্তর:
Anterior
ব্যাখ্যা
♦ Posterior
English meaning: positioned at or towards the back.
Bngla meaning: পশ্চাৎকালীন; পশ্চাৎকালিক; উত্তরকালিক; পশ্চাদ্বর্তী; পরবর্তী।

Options,
- Superior: শ্রেষ্ঠ; উৎকৃষ্ট; প্রকৃষ্ট
- Anterior: পূর্বকালীন; পূর্ববর্তী।
- Poster: প্রাচীরপত্র; বৃহৎ মুদ্রিত চিত্র।
- Inferior: নিকৃষ্ট; অধস্তন; ন্যূন; হীন

অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of 'Posterior' - Anterior.

Source: Cambridge & Accessible Dictionary.
২১.
বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন:

- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
- ১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
- ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চালু হয়।
- ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।
- ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়।
- ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
- বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা ২টি। যথা:
• ঢাকা।
• চট্টগ্রাম।
- উপকেন্দ্র বা রিলেকেন্দ্রের সংখ্যা ১৪টি। এগুলো হলো:
নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি।

তথ্যসূত্র - বিটিভি ওয়েবসাইট।
২২.
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
  1. ৬নং
  2. ৭নং
  3. ৮নং
  4. ৯নং
সঠিক উত্তর:
৭নং
উত্তর
সঠিক উত্তর:
৭নং
ব্যাখ্যা
মহিউদ্দিন জাহাঙ্গীর:

- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে.
- ১৯৫৩ সালে পাতারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়।
- ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- তিনি ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন।
- তিনি অসামান্য বীরত্বের সাথে আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করে।

তথ্যসূত্র -  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
২৩.
বর্তমানে মোট কতটি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র- নোবেল পুরস্কার ওয়েবসাইট।
২৪.
৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
  1. ৯১
  2. ১০১
  3. ১১৭
  4. ১২৩
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১০১ = ১ × ১০১

৯১ = ৭  × ১৩
=  ১ × ৯১

১১৭ = ৩ × ৩৯
= ১  × ১১৭

১২৩ = ৩ × ৪১
= ১ × ১২৩

সুতরাং, ১০১ হলো মৌলিক সংখ্যা।
২৫.
নিচের কোনটি x3 - 6x2 + 11x - 6 এর উৎপাদক নয়?
  1. x - 1
  2. x - 2
  3. x - 3
  4. x - 4
সঠিক উত্তর:
x - 4
উত্তর
সঠিক উত্তর:
x - 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি x3 - 6x2 + 11x - 6 এর উৎপাদক নয়?

সমাধান:
x3 - 6x2 + 11x - 6
∴ f(4) = 43 - 6 × 42 + 11 × 4 - 6
⇒ f(4) = 64 - 96 + 44 - 6
= 6
∴ x - 4, f(x) এর উৎপাদক নয়।

x3 - 6x2 + 11x - 6
∴ f(1) = 13 - 6 × 12 + 11 × 1 - 6
⇒ f(1) = 1 - 6 + 11 - 6
= 0
∴ x - 1, f(x) এর উৎপাদক।

x3 - 6x2 + 11x - 6
∴ f(2) = 23 - 6 × 22 + 11 × 2 - 6
⇒ f(2) = 8 - 24 + 22 - 6
= 0
∴ x - 2, f(x) এর উৎপাদক।

x3 - 6x2 + 11x - 6
∴ f(3) = 33 - 6 × 32 + 11 × 3 - 6
⇒ f(3) = 27 - 54 + 33 - 6
= 0
∴ x - 3, f(x) এর উৎপাদক।
২৬.
একটি খুটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?
  1. 20 মি.
  2. 25 মি.
  3. 30 মি.
  4. 40 মি.
সঠিক উত্তর:
20 মি.
উত্তর
সঠিক উত্তর:
20 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?

সমাধান: 

খুটির দৈর্ঘ্য AB = 20 মিটার
ছায়ার দৈর্ঘ্য AC = ?
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ =45°

ΔABC এ 
tanθ = AB/AC
⇒ tan45° = 20/AC
⇒ 1 = 20/AC
∴ AC = 20 

∴ ছায়ার দৈর্ঘ্য = 20 মিটার
২৭.
x = 2, a + b = 1 এবং 9a + b = 25 হলে ax2 + b এর মান কত?
  1. 5
  2. 10
  3. 15
  4. 20
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, a + b = 1 এবং 9a + b = 25 হলে ax2 + b এর মান কত?

সমাধান:
a + b = 1 ..................(1)
9a + b = 25 ................(2)

(2) - (1)⇒
9a + b - a - b = 25 - 1
⇒ 8a = 24
∴ a = 3

(1)নং হতে পাই,
a + b = 1
⇒ 3 + b = 1
⇒ b = 1 - 3
∴ b = - 2

x = 2 হলে,
ax2 + b
= 3 × 22 + (- 2)
= 12 - 2 
= 10
২৮.
একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?
  1. 16 মিটার
  2. 12 মিটার
  3. ৪ মিটার
  4. 6 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি
দৈর্ঘ্য = x মিটার এবং প্রস্থ = y মিটার
∴ xy = 192 

আবার , (x - 4)(y + 4) = 192
⇒ xy - 4y + 4x - 16 = 192
⇒ 192 - 4y + 4x - 16 = 192
⇒ 4(x - y) = 16
⇒ x - y = 4 ...........(1)

(x + y)2 = (x - y)2+ 4xy
⇒ (x + y)2 = (4)2+ 4 × 192
⇒ (x + y)2 = 784
∴ x + y = 28 ...........(2)

(1) + (2) থেকে পাই,
x - y + x + y = 4 + 28
⇒ 2x = 32
∴ x = 16 মিটার
২৯.
রাসেল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। দুই বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ৩৬৩০ টাকা
  2. ৩৬০০ টাকা
  3. ৩৩৩০ টাকা
  4. ৩৩০০ টাকা
সঠিক উত্তর:
৩৬৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। দুই বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

সমাধান:
মুনাফার r = ১০%
আসল P = ৩০০০ টাকা 
সময় n = ২ বছর 

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n
= ৩০০০ (১ + ১০/১০০)
= ৩০০০ × ১.১ × ১.১ 
= ৩৬৩০ টাকা।
৩০.
x2 - 3x, x3 - 9x এবং x3 - 4x2 + 3x এর গ. সা.গু =?
  1. x(x - 3)
  2. x - 3
  3. x
  4. x(x + 3)
সঠিক উত্তর:
x(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
x(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x, x3 - 9x এবং x3 - 4x2 + 3x এর গ. সা.গু =?

সমাধান:
১ম রাশি = x2 - 3x 
= x(x - 3)

২য় রাশি = x3 - 9x
= x(x2 - 9)
= x(x2- 32)
= x(x + 3)(x - 3)

৩য় রাশি  = x3 - 4x2 + 3x
= x(x2 - 4x + 3)
= x(x2 - 3x - x + 3)
= x{x(x - 3) - 1(x - 3)}
= x(x - 3)(x - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = x(x - 3)
৩১.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ৩০ সে.মি.
  2. ৩৩ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ২৭ সে.মি.
সঠিক উত্তর:
২৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x সে.মি.
ভূমি = (2x + 6) সে.মি.

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয় 
x + 30 = 0
x = - 30 [যা গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 27 = 0
∴ x = 27 

∴ ত্রিভুজের উচ্চতা 27 সে.মি.
৩২.
একজন পেঁয়াজ বিক্রেতা ১০ কেজি পেঁয়াজ ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?
  1. ৬০%
  2. ৪০%
  3. ৫৫%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পেঁয়াজ বিক্রেতা ১০ কেজি পেঁয়াজ ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?

সমাধান:
লাভ = (১৮০০ - ১২০০) টাকা 
= ৬০০ টাকা 

১২০০ টাকায় লাভ ৬০০ টাকা 
∴ ১ টাকায় লাভ ৬০০/১২০০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ (৬০০ × ১০০)/১২০০ টাকা 
= ৫০ টাকা 
৩৩.
  1. x > 1 অথবা x > 4
  2. x < 1 অথবা x < 4
  3. x < 1 অথবা x > 4
  4. 1 < x < 4
সঠিক উত্তর:
x < 1 অথবা x > 4
উত্তর
সঠিক উত্তর:
x < 1 অথবা x > 4
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(1/|2x - 5|) < 1/3
বা, |2x - 5| > 3

|2x - 5| ধনাত্মক হলে,
2x - 5 > 3
বা, 2x > 3 + 5
বা, 2x > 8
∴ x > 4

|2x - 5| ঋণাত্মক হলে,
- (2x - 5) > 3
2x - 5 < - 3
2x < - 3 + 5
2x < 2
∴ x < 1

∴ নির্ণেয় সমাধান: x < 1 অথবা x > 4
৩৪.
x - 2 = √3 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. 28
  2. 22
  3. 18
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2 = √3 হলে, x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 2 = √3
বা, x = √3 + 2
বা, 1/x = 1/(√3 + 2)
বা, 1/x = (2 - √3)/{(√3 + 2) (2 - √3)}
বা, 1/x = (2 - √3)/{22 - (√3)2}
বা, 1/x =(2 - √3)/(4 - 3) 
∴ 1/x = 2 - √3 

এখন,
x + 1/x
= 2 + √3 + 2 - √3
= 4

প্রদত্ত রাশি = x2 + 1/x2
= (x + 1/x)2 - 2.x.(1/x)
= (4)2 - 2
= 16 - 2
= 14
৩৫.
4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 60 বর্গ একক
  2. 80 বর্গ একক
  3. 120 বর্গ একক
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোন দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

এখানে,
4 + 5 = 9 
দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়নি। তাই ত্রিভুজ গঠিত হবেনা। তাই ক্ষেত্রফল থাকবে না।

অন্যভাবে,
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সে.মি., b = 5 সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
 = (4 + 5 + 9)/2
= 18/2 সে.মি.
= 9 সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{9(9 - 4)(9 - 5)(9 - 9)} বর্গ সে.মি.
= √(9 × 5 × 4 × 0) বর্গ সে.মি.
= 0 বর্গ সে.মি. 
৩৬.
এক গ্লাস চিনির শরবতে চিনি ও পানির অনুপাত ২ : ৩ হলে চিনির পরিমাণ শতকরা কত?
  1. ১০%
  2. ২০%
  3. ৩০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্লাস চিনির শরবতে চিনি ও পানির অনুপাত ২ : ৩ হলে চিনির পরিমাণ শতকরা কত?

সমাধান:
শরবতে চিনি ও পানির অনুপাত ২ : ৩ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ৩ = ৫

∴ শরবতে চিনির শতকরা পরিমাণ = {(২/৫) × ১০০}%
= ৪০%
৩৭.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত একক?
  1. √3 একক 
  2. 4√3 একক 
  3. 8√3 একক 
  4. 16√3 একক 
সঠিক উত্তর:
4√3 একক 
উত্তর
সঠিক উত্তর:
4√3 একক 
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত একক?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4 একক
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a একক 
=  4√3 একক
৩৮.
৭টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৬টির গড় দৈর্ঘ্য ৪৫.৭ সে.মি.। ৭ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৩৬.৩ সে.মি.
  2. ৩৫.২ সে.মি.
  3. ৩৫.৪ সে.মি.
  4. ৩৭.৫ সে.মি.
সঠিক উত্তর:
৩৫.২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৫.২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৬টির গড় দৈর্ঘ্য ৪৫.৭ সে.মি.। ৭ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান: 
৭টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৪.২ সে.মি
৭টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৭) সে.মি
= ৩০৯.৪ সে.মি

৬টির গড় দৈর্ঘ্য ৪৫.৭ সে.মি.
৬টির মোট দৈর্ঘ্য = (৪৫.৭ × ৬) সে.মি.
= ২৭৪.২  সে.মি.

∴ ৭ম কাঠিটির দৈর্ঘ্য = (৩০৯.৪ - ২৭৪.২) সে.মি. 
= ৩৫.২ সে.মি.
৩৯.
x - y = 2 এবং xy = 24 হলে, x + y এর মান কত? 
  1. ± 4
  2. ± 5
  3. ± 7
  4. ± 10
সঠিক উত্তর:
± 10
উত্তর
সঠিক উত্তর:
± 10
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে, x + y এর মান কত? 

সমাধান: 
(x + y)2 = (x - y)2 + 4. xy 
= 22 + 4 × 24
= 4 + 96
= 100

∴ x + y = ± 10
৪০.
একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত কত হবে?
  1. π : 2
  2. 2 : π
  3. √π : 2
  4. 2√π : π
সঠিক উত্তর:
√π : 2
উত্তর
সঠিক উত্তর:
√π : 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r
বর্গটির একবাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = a2
∴ a = r√π

∴ বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা = 2πr : 4a = 2πr : 4×r√π = π : 2√π = √π : 2
৪১.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে?
  1. ৪১১
  2. ৩১১
  3. ২১১
  4. ২৮৯
সঠিক উত্তর:
৩১১
উত্তর
সঠিক উত্তর:
৩১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু অপেক্ষা ১১ বেশি 

১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫

১২, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু  = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০

ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩০০ + ১১ = ৩১১
৪২.
7 + 13 + 19 + 25 + ……….ধারাটির 15 তম পদ কোনটি?
  1. 91
  2. 84
  3. 77
  4. 90
সঠিক উত্তর:
91
উত্তর
সঠিক উত্তর:
91
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ……….ধারাটির 15 তম পদ কোনটি? 

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 15 তম পদ= 7 + (15 - 1) × 6
= 7 + 14 × 6
= 7 + 84
= 91
৪৩.
কোনো ভগ্নাংশের লবের সাথে ১ যোগ করলে ১/২ হয় এবং হরের সাথে ১ যোগ  করলে তা ১/৩ হয়, ভগ্নাংশটি = কত?
  1. ২/৭
  2. ১/৮
  3. ৩/৮
  4. ৩/৫
সঠিক উত্তর:
৩/৮
উত্তর
সঠিক উত্তর:
৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে ১ যোগ করলে ১/২ হয় এবং হরের সাথে ১ যোগ  করলে তা ১/৩ হয়, ভগ্নাংশটি = কত?

সমাধান: 
ধরি, 
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর y 

১ম শর্তমতে
(x + ১)/y = ১/২
⇒ ২x + ২ = y
∴ ২x - y = - ২ ....................(১)

২য় শর্তমতে  
x/(y + ১) = ১/৩
⇒ ৩x = y + ১
⇒ ৩x - y = ১ .....................(২)

(২) - (১) ⇒
৩x - y - ২x + y = ১ - (- ২)
⇒ x = ১ + ২ 
∴ x = ৩

(১) নং হতে পাই,
২ × ৩ - y = - ২
⇒ ৬ - y = - ২
⇒ - y = - ২ - ৬
⇒ - y = - ৮
∴ y = ৮

∴ ভগ্নাংশটি = ৩/৮