পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ ফেব্রুয়ারি, ২০২৫সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী পরিচালক পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৭.০২.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ ফেব্রুয়ারি, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুলো
  2. মুলা
  3. ধুলি
  4. ধূলো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা ও বানান অভিধান অনুসারে, মুলা ও মুলো দুটি শব্দের বানানই শুদ্ধ।
• যেহেতু বানান দুটোই শুদ্ধ, তাই প্রমিত রীতি বিবেচনায় নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর বিবেচনায় নিতে হবে।

• বাংলা প্রমিত রীতি অনুসারে সঠিক শব্দ- মুলা। মুলো শব্দটি বর্জনীয়।

→ প্রমিত রীতিতে কথ্য রীতির অনেকগুলো শব্দ বর্জনীয়।
যেমন ধুলো, তুলো, মুলো, পুজো ইত্যাদি না লিখে ধুলা, তুলা, মুলা, পূজা ইত্যাদি লিখতে হয়।
অর্থাৎ,
→ ধুলা, তুলা, মুলা, পূজা শব্দগুলো গ্রহণযোগ্য।
→ ধুলো, তুলো, মুলো, পুজো- শব্দগুলো কথ্য রীতির হওয়ায় ব্যবহার বর্জনীয়।

অপশনের অন্যান্য শব্দ:
- ধুলি শব্দের সঠিক বানান- ধূলি।
- ধূলো বানানটিও ভুল; সঠিক রূপ ধুলো (তবে এই শব্দও প্রমিত রীতিতে বর্জনীয়)।


-----------------
• প্রমিত রীতি:
বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে।
একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় 'প্রমিত রীতি'। এটি 'মান রীতি' নামেও পরিচিত।

• প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য:
ক) প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর। ক্রিয়ার ক্ষেত্রে যেমন- 'করা' ক্রিয়ার রূপ: করছে, করেছে, করল, করলে, করলাম, করত, করছিল, করেছিল, করব, করবে, করতে, করে, করলে, করার। সর্বনামের ক্ষেত্রে যেমন তারা, এদের, যা, তা, ও, কেউ ইত্যাদি। অনুসর্গের ক্ষেত্রে যেমন থেকে, হতে, সঙ্গে ইত্যাদি।

খ) প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন তৎসম 'বৎসর'-ও লেখা যায় আবার তদ্ভব 'বছর'-ও লেখা যায়। একইভাবে 'চন্দ্র'-ও লেখা যায়, 'চাঁদ'-ও লেখা যায়।

গ) প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়।
যেমন- 'ধুলো, তুলো, মুলো, পুজো, সবচে' ইত্যাদি না লিখে 'ধুলা, তুলা, মুলা, পূজা, সবচেয়ে' ইত্যাদি লিখতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
  1. কবিতার পংক্তিতে
  2. গালের কলিতে
  3. গল্পের বর্ণনায়
  4. নাটকের সংলাপে
ব্যাখ্যা
• উনিশ শতকের শুরুতে সংস্কৃতানুসারী পণ্ডিতদের উদ্যোগ-আয়োজনে যে সাহিত্যিক গদ্য ভাষার উন্মেষ হয়, তাই সাধুভাষা।

সাধুভাষার বৈশিষ্টগুলো হলো-
- সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ গৃহীত হয়। যেমন: তাহার, ইহার, কাহাকে, ইহাকে ইত্যাদি।
-  সাধুভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন: খাইতেছিলাম, করিতেছিল ইত্যাদি।
- সাধুভাষায় তৎসম শব্দের সমধিক প্রয়োগ (যদিও তদ্ভব ও দেশি-বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ নয়)। যেমন: চন্দ্র, অভ্যন্তর, অঙ্গ, সৌষ্ঠব, বৃন্ত, চর্ম, কাষ্ঠ, দর্পণ ইত্যাদি।
- সাধুভাষায় সন্ধি-সমাসের আধিক্য লক্ষ করা যায়। যেমন: কাষ্ঠাহরণে, রাজাজ্ঞা, রাজপুত্রহস্তে ইত্যাদি।
- সাধুভাষায় বাক্যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, অর্থাৎ বাক্যে প্রথমে উদ্দেশ্য ও পরে বিধেয় থাকে এবং ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে থাকে। যেমন: সম্মুখে এক ক্ষুদ্র প্রান্তর দেখিতে পাইলাম। সর্বশেষে আসিল রাত্রির কৃষ্ণকায় পক্ষী তাহার পক্ষ মেলিয়া।
- সাধুভাষায় দুরূহ তৎসম শব্দের ব্যবহার চলে। তবে সাধুভাষায় একসময় ব্যবহৃত অনেক শব্দই বর্তমানে অপ্রচলিত। যেমন: অত্রত্য, অপার্যমানে, নিষণ্ণ।
- সাধুভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। যেমন: জন্য, হইতে, দ্বারা, দিয়া, অপেক্ষা।
- সাধুভাষায় ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য নেই।
- সাধুভাষা কথোপকথনে, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
- সাধুভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী।
- সাধুভাষা সর্বজনীন লেখ্য ভাষা।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  2. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা
  4. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
ব্যাখ্যা
• অপশন (ক) এর সবগুলো বানানই অশুদ্ধ।
- বানানগুলোর শুদ্ধরূপ হলো: নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব।

অন্যদিকে,
(খ) অপশনের অনূর্বর বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ- অনুর্বর। 
(গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরুপ যথাক্রমে - ভুঁড়িওয়ালা ।
(ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Null and Void এর বাংলা পরিভাষা কী?
  1. বাতিল
  2. পালাবদল
  3. মামুলি
  4. নিরপেক্ষ
ব্যাখ্যা
• 'Null and Void' এর পরিভাষা হলো - বাতিল।

অন্যদিকে, 
• 'By turns' এর পরিভাষা হলো - পালাবদল। 
• 'Trifling' এর পরিভাষা হলো - মামুলি। 
• 'Neutral'এর পরিভাষা হলো -নিরপেক্ষ।

উৎস: অভিগম্য অভিধান।
.
আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
  1. পাঞ্জাবি
  2. ফরাসি
  3. গ্রিক
  4. স্পেনিশ
ব্যাখ্যা
• কলম (qalam):
শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ:
- কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী।

• কলম (qalam) শব্দটির আদি উৎস কলমোস (Kalamos/Κάλαμος) যা মূলত গ্রিক ভাষার শব্দ।

• Kalamos/Κάλαμος শব্দের অর্থ - a reed, a pen.
It refers to the writing instrument made from a reed or a similar material. This term was borrowed into various languages, including Arabic.

উৎস: আধুনিক বাংলা অভিধান ও Etymology (Language Forum) ওয়েবসাইট।
.
বাক্যের দুটি অংশ থাকে-
  1. প্রসাদগুণ, মাধুর্যগুণ
  2. উপমা, অলংকার
  3. উদ্দেশ্য, বিধেয়
  4. সাধু, চলিত
ব্যাখ্যা
• প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে: উদ্দেশ্য ও বিধেয়।

• বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে।
যেমন-
- (উদ্দেশ্য) খোকা এখন, (বিধেয়) বই পড়ছে। 

• বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় অন্যান্য পদ বা পদসমষ্টিযোগে গঠিত বাক্যাংশও বাক্যের উদ্দেশ্য হতে পারে।
যেমন:
- সৎ লোকেরাই প্রকৃত সুখী। (বিশেষ্যরূপে ব্যবহৃত বিশেষণ।)
- মিথ্যা কথা বলা খুবই অন্যায়। (ক্রিয়াজাত বাক্যাংশ।)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
  1. ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
  2. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
  3. ভূমিতে প্রোথিত তরুমূল
  4. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
ব্যাখ্যা
• 'যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে' এক কথায় বলে - প্রোষিতভর্তৃকা। 

নারী বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা। 
• যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। 
• যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা। 
• যে নারী সুন্দরী = রামা। 
• যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা। 
• যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা = পরভৃতা বা পরভৃতিকা। 
• যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। 
• যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি = কুমারী। 
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এই মনোবাঞ্ছাটি কার?
  1. ভবানন্দের
  2. ভাঁডুদত্তের
  3. ঈশ্বরী পাটনীর
  4. ফুল্লরার
ব্যাখ্যা
• অন্নদামঙ্গল কাব্য:
• ভারতচন্দ্র রায় ছিলেন আঠারো শতকের শ্রেষ্ঠ কবি এবং তাঁর অন্নদামঙ্গল এ সময়ের শ্রেষ্ঠ কাব্য। কাব্যটি তিন খণ্ডে তিনটি স্বতন্ত্র কাহিনিতে পূর্ণতা লাভ করেছে। প্রথম খণ্ডে শিবায়ন-অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ডে বিদ্যাসুন্দর-কালিকামঙ্গল এবং তৃতীয় খণ্ডে মানসিংহ-অন্নপূর্ণামঙ্গল কাহিনি বর্ণিত হয়েছে।

• প্রথম উপাখ্যানের মূল ঘটনা পৌরাণিক। এতে সতীর দেহত্যাগ, পার্বতীর বিবাহ, শিবের সংসার ও কাশীতে দেবীর অন্নপূর্ণামূর্তি ধারণের বর্ণনা আছে। সেসঙ্গে যুক্ত হয়েছে হরিহোড়কে ছেড়ে দেবী কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের পিতৃগৃহে উপস্থিত হন সেই লৌকিক কাহিনি।

• দ্বিতীয়টি বিদ্যাসুন্দরের কাহিনী। কালিকার কৃপায় কিভাবে সুন্দর বিদ্যার পাণিগ্রহণ করেছিলেন এবং মশান থেকে অব্যাহতি পেয়েছিলেন সে কাহিনী বর্ণিত হয়েছে এখানে।

• তৃতীয় অংশটি অনেকটা ঐতিহাসিক। মানসিংহ কর্তৃক প্রতাপাদিত্যকে পরাজিত ও বন্দিকরণ এবং সম্রাট জাহাঙ্গীরের নিকট থেকে ভবানন্দের ‘রাজা-ই-ফরমান’ লাভের ঘটনা এখানে বর্ণিত হয়েছে।

• অন্নদামঙ্গল থেকে তৎকালীন বাঙালি সমাজের অনেক তথ্যই পাওয়া যায়। দেবী ও ঈশ্বরী পাটনীর ঘটনা থেকে দেব-মানুষের একটি ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়।

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ দেবীর নিকট ঈশ্বরী পাটনীর এই বর প্রার্থনার মধ্য দিয়ে অনুমান করা যায় যে, তখন ন্যূনপক্ষে দুধভাত খাওয়ার নিশ্চয়তা ছিল বাঙালি জীবন-যাত্রার নিম্নতম স্ট্যান্ডার্ড।

• অন্নদামঙ্গলে আরেকটি বিষয় লক্ষণীয় যে, অন্যান্য মঙ্গলকাব্যের মতো এতে দৈবপ্রাধান্য কম, সে স্থান দখল করেছে মানুষ। এখানে দেবীর সন্তুষ্টিকামনা অপেক্ষা রাজার সন্তুষ্টিকামনা তীব্রতর। মূলত নদীয়ার রাজবংশের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে কবি সমকালীন ঐতিহাসিক ঘটনার সঙ্গে দৈব ঘটনা মিশিয়ে নগরসংস্কৃতিসুলভ একটি আদিরসাত্মক প্রণয়োপাখ্যান রচনা করেছেন। এর সাহিত্যিক মূল্যও অসাধারণ। উপমাদি অলঙ্কার এবং ছন্দপ্রয়োগে তিনি যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে তাঁর মৌলিকত্ব প্রকাশ পেয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
"ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে"- কে এই দামাল ছেলে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. কামাল পাশা
  3. চিত্তরঞ্জন দাস
  4. সুভাষ বসু
ব্যাখ্যা
• "কামাল পাশা" কবিতাটি কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি সেপ্টেম্বর, ১৯২২ সালে প্রকাশিত। আলোচ্য চরণে দামাল ছেলে বলতে কামাল পাশাকে বোঝানো হয়েছে।

কামাল পাশা
কাজী নজরুল ইসলাম
"ঐ খেপেছে পাগ্নি মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে জোর্সে সামাল সামাল তাই।
কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো কামাল! তু নে কামাল কিয়া ভাই!"

-------------------
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে মোট বারোটি কবিতা আছে। যথা -
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম.

উৎস: বাংলাপিডিয়া ও অগ্নিবীণা কাব্যগ্রন্থ।
১০.
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
  1. সৈয়দ মুজতবা আলী
  2. কাজী আবদুল ওদুদ
  3. নজিবর রহমান
  4. রোকেয়া সাখাওয়াত
ব্যাখ্যা
• 'আনোয়ারা' উপন্যাস:
- বিশ শতকের প্রথম দ্বিতীয় দশকের গ্রামীণ মধ্যবিত্ত মুসলিম জীবন ও সমাজের আলেখ্য নিয়ে মোহাম্মদ নজিবর রহমান রচনা করেন ‘আনোয়ারা” উপন্যাস।
- 'আনোয়ারা' (১৯১৪) শিল্পসম্মত উপন্যাস নয়। তবে মুসলিম মধ্যবিত্তের বিকাশের চিত্র আছে এখানে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে ব্যবসা, চাকরি ইত্যাদিতে মুসলিমদের প্রবেশের সূচনাকালীন কথকতা থাকায় এর সমাজতাত্ত্বিক মূল্য কম নয়।
- তাছাড়া এ সময় মুসলিমরা যে ইংরেজি পড়াশোনাও আরম্ভ করেছে সে চিত্রও এখানে আছে। 

কাহিনি সংক্ষেপ-
আনোয়ারা’ উপন্যাসটি গড়ে উঠেছে আনোয়ারা নাম্নী এক তরুণীকে ঘিরে। তার জীবনকে যেন লেখক বাঙালি নারীর আদর্শ জীবনরূপে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যে কিনা সৎ মা গোলাপজানের শত গঞ্জনা সয়েও মুখে টু শব্দটি করে না। মায়ের বাধ্য সন্তান যেমন হয় আনোয়ারাও ঠিক তাই। আনোয়ারার একমাত্র সঙ্গী তার সই হামিদা। অন্যদিকে সৎ মায়ের গঞ্জনাতে শীতল ছায়া দিয়ে চলেছে আনোয়ারার দাদীমা। এই দুটি মানুষের কাছে জীবনের পরম আশ্রয় খুঁজে পেয়েছে আনোয়ারা। কিন্তু আনোয়ারার জীবন দুঃখ-কষ্টের মধ্যেও আদর্শপূর্ণ করে রেখেছেন লেখক। নামাজের জন্য ওযু করতে গিয়ে চোখ পড়ে নুরল এসলামের ওপর। যে সৎ, পবিত্র, নিষ্ঠাবান একজন কর্মী। নৌকাতে অবস্থানকালে তার মধুর কণ্ঠের কোরআন পাঠ আনোয়ারাকে মুগ্ধ করে। মনের অজান্তেই ভিনদেশি এই যুবকের মতো কেউ তার স্বামীর আসন দখল করুক এই তার বাসনা।

অনেক পথ পাড়ি দিয়ে বিয়ে হয় আনোয়ারা এবং নুরল এসলামের। কিন্তু এখানেও আনোয়ারার জীবনে আসে কালবৈশাখী ঝড়। এক তিমির থেকে বেঁচে সে এসে উপস্থিত হয় আরও এক গভীর অন্ধকারে। যেখানে তার পক্ষে কেউ নেই।

উৎস: 'আনোয়ারা' উপন্যাস।
১১.
'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
  1. মনস্ + ঈষা
  2. মনঃ + ইষা
  3. মন + ঈষা
  4. মনো + ঈষা
ব্যাখ্যা
• বিশেষ নিয়মে সিদ্ধ:
- মনঃ (মনস্) + ঈষা = মনীষা। 
- মনঃ (মনস্) + ঈষা ইন = মনীষী।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১২.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিশিথিনী
  2. নীশিথিনী
  3. নিশীথিনী
  4. নিশিথিনি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: নিশীথিনী। 
- এটি বিশেষ্য পদ,
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- রাত্রি;
- রজনী (মধুর হল বিধুর হল মাধবী নিশীথিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
'বাংলা গদ্যের জনক' কাকে বলা হয়?
  1. ঈশ্বরগুপ্ত
  2. প্যারীচাঁদ মিত্র
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। 

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলার কারণ-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবল পাঠ্যপুস্তকের মাধ্যমে নয়, বরং তাঁর অন্যান্য রচনা দিয়েও বাংলা গদ্যের সংস্কার এবং তার মান উন্নত করতে সমর্থ হয়েছিলেন। ফোর্ট উইলিয়ম কলেজের পন্ডিতগণ এবং রামমোহন রায় যে বাংলা গদ্যরীতি নির্মাণ করেছিলেন, তা ছিল আড়ষ্ট, কৃত্রিম এবং কোনোমতে ভাব প্রকাশের উপযোগী। তাঁর আগেকার গদ্যে তথ্য প্রকাশের মতো শব্দাবলী ছিল কিন্তু তাতে এমন সৌন্দর্য, সাবলীলতা এবং গতির স্বাচ্ছন্দ্য ছিল না, যাকে সাহিত্যিক গদ্য বলা যায় বা যা দিয়ে সাহিত্য রচনা করা যায়।

১৮৪৭ সালে 'বেতালপঞ্চবিংশতি' প্রকাশের মাধ্যমে বিদ্যাসাগর তা পাল্টে দিলেন। বিদ্যাসাগর বাংলা গদ্যের শব্দ-সাযুজ্য আবিষ্কার, বাক্য-কাঠামো সংস্কার, কর্তা ও ক্রিয়াপদ এবং ক্রিয়া ও কর্মের মধ্যে যথাযথ অন্বয় স্থাপন করে বাংলা গদ্যকে মাধুর্য দান করেন। তাছাড়া, শ্বাস-যতি ও অর্থ-যতির সমন্বয় ঘটান এবং পাঠক যাতে তা সহজেই দেখতে পান, তার জন্যে ইংরেজি রীতির যতিচিহ্ন, বিশেষ করে কমা, ব্যবহার করেন। বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
'কিংবদন্তি' শব্দটির অর্থ কী?
  1. বিখ্যাত
  2. অদ্ভুত
  3. জনশ্রুতি
  4. কিংকর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা
• কিংবদন্তি (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- জনশ্রুতি;
- লোকপরস্পরায় শ্রুত ও কথিত কথা;
- গুজব;
- জনরব।

উৎস: অভিগম্য অভিধান।
১৫.
'গড্ডলিকা প্রবাহ' এর প্রকৃত অর্থ কী?
  1. অন্ধ অনুকরণ
  2. কান্ডজ্ঞানহীন
  3. প্রবাহিত
  4. আলসেমি
ব্যাখ্যা
• গড্ডলিকা প্রবাহ। 
- এটি বিশেষ্য পদ। 
অর্থ:
-  ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
- ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

উৎস: অভিগম্য অভিধান।
১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভাষন
  2. ভাষণ
  3. ভাসন
  4. ভাসণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- ভাষণ।
- এটি বিশেষ্য পদ,
- এটি একটি সংস্কৃত শব্দ।

অর্থ:
- উক্তি; বাক্য; বচন।
- বিবৃতি; বক্তৃতা (সভাপতির ভাষণ)।
- টীকা; ভাষ্য।

উৎস: অভিগম্য অভিধান।
১৭.
'ইত্তেফাক' শব্দের অর্থ
  1. সম্প্রীতি
  2. সংবর্ধনা
  3. সংলাপ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
'ইত্তেফাক'- শব্দের অর্থ সম্প্রীতি।
 
ইত্তেফাক (বিশেষ্য):
আরবি শব্দ।
অর্থ: 
- মিল; ঐক্য।
-  ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।
 
উৎস : বাংলা একাডেমি অভিধান।
১৮.
'অরণ্যে রোদন' বাগধারাটির অর্থ কী?
  1. বনে কান্না
  2. বনের কান্না
  3. পাগরের প্রলাপ
  4. নিষ্ফল আবেদন
ব্যাখ্যা
• ‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ - নিষ্ফল আবেদন। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
- ‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ - নিষ্ফল আবেদন৷
- 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- ‘আকাশ কুসুম’ বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- ‘আষাঢ়ে গল্প’ বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
১৯.
'দশাসই' শব্দের অর্থ
  1. লিকলিকে
  2. লম্বা-চওড়া
  3. মন্দভাগ্য
  4. মোটাসোটা
ব্যাখ্যা
• দশাসই (বিশেষণ পদ),
- সংস্কৃত 'দশা' ও ফারসি 'সই' শব্দের মিশ্রণে গঠিত শব্দ। 
অর্থ: 
- লম্বা ও চওড়া,
- দীর্ঘদেহ; 

- স্থূলকায়।  

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
  1. নির্বাসিত
  2. অষ্টোপাস
  3. রায়নন্দিনী
  4. পদ্মরাগ
ব্যাখ্যা
• 'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত  একটি উপন্যাস।
- তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো।
- এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

বেগম রোকেয়া রচিত অন্যান্য গ্রন্থ:
- মতিচূর (প্রবন্ধ, ২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২১.
0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
  1. 3147
  2. 2287
  3. 2987
  4. 2187
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

সমাধান:
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = 3210
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা =1023

 বিয়োগফল = 3210 - 1023 = 2187
২২.
১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 

    সমাধান:
    ২৩.
    একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
    1. ৮ কেজি
    2. ১০ কেজি
    3. ১২ কেজি
    4. ১৪ কেজি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?

    সমাধান: 
    ধরি,
    পাত্রের ওজন x কেজি
    .’. সম্পূর্ণ তেলের ওজন = ৩২ - x কেজি
    অর্ধেক তেলের ওজন = ২০ - x কেজি

    শর্তমতে,
    ৩২- x = ২(২০ - x)
    বা, ৩২- x = ৪০ - ২x
    বা, - x + ২x = ৪০ - ৩২
    বা, x = ৮
    ২৪.
    √(- 8) × √(- 2) = কত?
    1. 4
    2. 4i
    3. - 4
    4. - 4i
    ব্যাখ্যা
    প্রশ্ন: √- 8 × √- 2 = কত?

    সমাধান:
    √- 8 × √- 2
    = √{(- 1) 8} × √{(- 1) 2}
    = √(i2 × 8) × √(i2 × 2)
    = i√8 × i√2
    = i2 × √(8 × 2)
    = (- 1) × √16
    = - 4
    ২৫.
    নিচের কোনটি ০.৪৫ এর সমান?
    1. ০.০৪৫%
    2. ০.৪৫%
    3. ৪.৫%
    4. ৪৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ০.৪৫ এর সমান?

    সমাধান:
    এখানে
    .৪৫ = ৪৫/১০০
    = ৪৫%
    ২৬.
    আয়করের হার 20% থেকে 25% এ বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে?
    1. Tk. 2000
    2. Tk. 2500
    3. Tk. 8000
    4. Tk. 1000
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়করের হার 20% থেকে 25% এ বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে?

    সমাধান:
    আয়কর বৃদ্ধি পায় = (25 - 20)%
    = 5%

    100 টাকায় আয়কর বৃদ্ধি পায় = 5 টাকা 
    1 টাকায় আয়কর বৃদ্ধি পায় = 5/100 টাকা 
    40000 টাকায় আয়কর বৃদ্ধি পায় = (5 × 40000)/100 টাকা 
    = 2000 টাকা
    ২৭.
    হাসান সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে ৬ বছর পরে তিনি মুনাফা কত পাবেন?
    1. ২৪০০ টাকা
    2. ২৫০০ টাকা
    3. ৩০০০ টাকা
    4. ২০০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: হাসান সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে ৬ বছর পরে তিনি মুনাফা কত পাবেন?

    সমাধান:
    ১০০ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা
    ১ টাকার ১ বছরের মুনাফা ১০/১০০ টাকা
    ৫০০০ টাকার ৬ বছরের মুনাফা (১০ × ৫০০০ × ৬)/১০০ টাকা
    = ৩০০০ টাকা 
    ২৮.
    অনুপাত কী?
    1. ২টি ভগ্নাংশ
    2. ৩টি ভগ্নাংশ
    3. ১টি ভগ্নাংশ
    4. একাধিক ভগ্নাংশ
    ব্যাখ্যা
    প্রশ্ন: অনুপাত কী?

    সমাধান:
    অনুপাত: একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়।
    এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
    ২৯.
    একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
    1. 60°
    2. 70°
    3. 80°
    4. 90°
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?

    সমাধান: 
    ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
    তিনটি কোণের অনুপাত =2 : 3 : 4
    অনুপাতের সমষ্টি = 2 + 3 + 4 = 9

    বৃহত্তম কোণ = 180 × (4/9) = 80°
    ৩০.
    ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
    1. ৯০০ টাকা
    2. ১০০০ টাকা
    3. ১১০০ টাকা
    4. ১৬০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?

    সমাধান:
    ধরি,
    ক এর বেতন ৭ক টাকা 
    খ এর বেতন ৫ক টাকা

    প্রশ্নমতে,
    ৭ক - ৫ক = ৪০০
    ২ক = ৪০০
     ্ক = ২০০ টাকা।

    ∴ খ এর বেতন ৫ × ২০০ = ১০০০ টাকা।
    ৩১.
    একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
    1. ৪%
    2. ৬%
    3. ৫%
    4. ৭%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

    সমাধান:
    একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
    ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

    ৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
    ১ টাকায় ক্ষতি হয় = ২০/৪০০ টাকা 
    ১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
    = ৫ টাকা 

    ∴ শতকরা ক্ষতির হার ৫%
    ৩২.
    বিক্রয়মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয়। শতকরা লাভ কত?
    1. ১০০%
    2. ১৩০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: বিক্রয়মূল্য দ্বিগুণ করলে তিনগুণ লাভ হয়। লাভের শতকরা হার কত?

    সমাধান:
    ধরি,
    লাভ = x%
    ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + x টাকা

    প্রশ্নমতে,
    2(100 + x) - 100= 3x [বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = লাভ]
    ⇒ 200 + 2x - 100 = 3x
    ⇒ 3x - 2x = 100
    ∴ x = 100%
    ৩৩.
    একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘরবে?
    1. ১৮০°
    2. ২৭০°
    3. ৫৪০°
    4. ৩৬০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

    সমাধান:
    ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
    ১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
    = ৩/২ বার 

    গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
    গাড়ির চাকা ৩/২ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
    =৫৪০ ডিগ্রি
    ৩৪.
    ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত?
    1. ৫১
    2. ৪৯.৫০
    3. ৪৯
    4. ৫০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 

    সমাধান:
    ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি = ১ + ৩ + ৫ + ..................+ ৯৯
    এখানে
    ১ম পদ a = ১
    সাধারণ অন্তর d =২
    শেষ পদ = n তম পদ = ৯৯ 

    n তম পদ = a + (n - 1)d
    ৯৯ = ১ + (n - ১)২
    ৯৯ = ১ + ২n - ২
    ২n - ১ = ৯৯
    ২n = ১০০
    n = ৫০

    n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
    = (৫০/২){২ × ১ + (৫০ - ১)২}
    = ২৫ (২ + ৪৯ × ২)
    = ২৫ × ১০০

    গড় = (২৫ × ১০০)/৫০ 
    = ৫০
    ৩৫.
    (1/2){(a + b)2+ (a - b)2} = কত?
    1. a2 + b2
    2. a2 - b2
    3. {(a + b)/2}2.{(a - b)/2}2
    4. (a + b)2 + (a - b)2
    ব্যাখ্যা
    প্রশ্ন: (1/2){(a + b)2+ (a - b)2} = কত?

    সমাধান:
    (1/2){(a + b)2 + (a - b)2} = a2 + b2
    (a + b)2+ (a - b)2 = 2(a2 + b2)
    ৩৬.
    a + b = 7 এবং ab = 10 হলে a2 + b2 + 3ab
    1. 29
    2. 49
    3. 59
    4. 69
    ব্যাখ্যা
    প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে a2 + b2 + 3ab 

    সমাধান:
    দেওয়া আছে
    a + b = 7 
    ab = 10

    প্রদত্ত রাশি = a+ b2 + 3ab 
    = (a + b)2 - 2ab + 3ab
    = (a + b)2 + ab
    = 72 + 10
    = 49 + 10
    = 59
    ৩৭.
    1. 0
    2. 1
    3. a
    4. b
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান:
    ৩৮.
    ৯০ ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি?
    1. ৪৫
    2. ৩০
    3. ৭৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৯০ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত?

    সমাধান: 
    আমরা জানি,
    দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ। 
    ৯০° এর পূরক কোণ =( ৯০° - ৯০°) = ০°
    ৩৯.
    ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে E ও F. EBCF চতুর্ভুজটি একটি-
    1. আয়তক্ষেত্র
    2. বর্গক্ষেত্র
    3. রম্বস
    4. ট্রাপিজিয়াম
    ব্যাখ্যা
    প্রশ্ন: ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে E ও F. EBCF চতুর্ভুজটি একটি-

    সমাধান:

    ত্রিভুজের যে কোনাে দুই বাহুর মধ্যবিন্দুর সংযােজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
    ΔABC একটি ত্রিভুজ। E ও F যথাক্রমে ত্রিভুজটির AB ও AC বাহুর মধ্যবিন্দু।
    BC ।। EF 
    EBCF চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম
    ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
    ৪০.
    ৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্তি করা যায়?
    1. ১০
    2. ২০
    3. ৬০
    4. ১২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্তি করা যায়?

    সমাধান:
    প্রতি দলে ৩ জন করে নিয়ে দল গঠিত হবে।
    ৬ জন থেকে ৩ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = C = (৬)!/(৩!(৬ - ৩)!) = ২০
    সমান সংখ্যক বা ৩ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ২০/২ = ১০
    ৪১.
    The antonym of the word 'Callous' is-
    1. Compassionate
    2. Cruel
    3. Unsympathetic
    4. Fickle
    ব্যাখ্যা
    • The antonym of the word 'Callous' is - Compassionate.

    • Callous (adjective)
    English Meaning: Emotionally hardened; insensitive or indifferent to the suffering of others.
    Bangla Meaning: নির্মম; অনুভূতিহীন; হৃদয়হীন।

    অপশন আলোচনা:
    - Compassionate - সহানুভূতিশীল; দয়ালু। (বিপরীত অর্থ বহন করে, তাই এটি সঠিক উত্তর।)
    - Cruel - নিষ্ঠুর; নির্মম। (সমার্থক শব্দ, তাই ভুল উত্তর।)
    - Unsympathetic - অনাগ্রহী; সহানুভূতিশূন্য। (সমার্থক শব্দ, তাই ভুল উত্তর।)
    - Fickle - চঞ্চল; পরিবর্তনশীল। (অপ্রাসঙ্গিক, তাই ভুল উত্তর।)

    Source:
    1. Cambridge Dictionary.
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ৪২.
    The adjective of 'Tenacity' is-
    1. Tenacious
    2. Tenuous
    3. True
    4. Transmute
    ব্যাখ্যা
    • শব্দ "Tenacity" এর বিশেষণ (adjective) হলো "Tenacious"।
    - সঠিক উত্তর: (ক) Tenacious

    - Tenacity (noun) মানে হলো দৃঢ়তা, একাগ্রতা বা জেদ ধরে রাখার ক্ষমতা।
    - Tenacious (adjective) মানে হলো যে ব্যক্তি বা বস্তু দৃঢ়ভাবে কিছু ধরে রাখে, সহজে হাল ছাড়ে না বা স্থায়ীভাবে লক্ষ্য অর্জনের চেষ্টা করে।

    - উদাহরণ:
    1. He has a tenacious grip on his dreams. (তার স্বপ্নের প্রতি দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে।)
    2. The child was tenacious in solving the puzzle. (শিশুটি ধাঁধা সমাধানে একাগ্র ছিল।)

    অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
    (খ) Tenuous – খুব দুর্বল, অকিঞ্চিৎকর বা অপর্যাপ্ত (যেমন, একটি যুক্তি যদি খুব দুর্বল হয়, তাহলে বলা হয় "tenuous argument")।
    (গ) True – সত্য (যা সঠিক বা প্রকৃত সত্য)।
    (ঘ) Transmute – রূপান্তর করা বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা।

    তাই সঠিক উত্তর: (ক) Tenacious.
    ৪৩.
    He spent the afternoon in playing cards. Here 'playing' is a/an-
    1. Participle
    2. Gerund
    3. Adjective
    4. Verb
    ব্যাখ্যা
    • He spent the afternoon in playing cards.
    - Here 'playing' is a/an- Gerund.
    - প্রশ্নোক্ত বাক্যে preposition এর object রূপে playing হচ্ছে Gerund.

    • Gerund এর ব্যবহার:
    - Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
    - Sentence-এ verb-এর Subject রূপে - Rising early is a good habit.
    - Transitive verb-এর Object রূপে - I like playing cricket.
    - Preposition-এর Object রুপে - He is fond of playing cards.
    - Verb-এর পরে complement রূপে - Working is earning.

    Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
    ৪৪.
    Which of the following sentences is correct?
    1. Tell me what is life.
    2. Tell me how is life.
    3. Tell me what life is.
    4. Do you know what is life?
    ব্যাখ্যা
    • সঠিক বাক্য হলো: (গ) Tell me what life is. 

    • বিশ্লেষণ:
    - এখানে indirect question (অপ্রত্যক্ষ প্রশ্ন) ব্যবহৃত হয়েছে। Indirect question-এ question word (What, How, Why, etc.) থাকার পর subject + verb এর স্বাভাবিক শব্দক্রম বজায় থাকে (subject আগে, verb পরে)।

    - সঠিক গঠন:
    Tell me what life is. (আমাকে বলো জীবন কী।)

    - কেন অন্য বাক্যগুলো ভুল?
    (ক) Tell me what is life.
    - ভুল, কারণ এখানে "what is life" সরাসরি প্রশ্নের মতো ব্যবহৃত হয়েছে, যা indirect question-এ সঠিক নয়।

    (খ) Tell me how is life.
    - ভুল, কারণ "how is life" সরাসরি প্রশ্নের গঠন, যা এখানে প্রযোজ্য নয়। সঠিক হবে: Tell me how life is.

    (ঘ) Do you know what is life?
    - ভুল, কারণ "Do you know" দিয়ে শুরু হওয়ায় এটি indirect question হওয়া উচিত। সঠিক হবে: Do you know what life is?

    - সংক্ষেপে মনে রাখার কৌশল:
    Indirect question-এ (Question word + subject + verb) গঠন হয়।

    - উদাহরণ:
    - I don’t know what your name is.
    - Can you tell me where she lives?
    - তাই সঠিক উত্তর: (গ) Tell me what life is.
    ৪৫.
    Full expression of N.B. is-
    1. Take Notice
    2. Note Before
    3. Nota Bene
    4. Note Better
    ব্যাখ্যা
    • Nota Bene (Latin phrase) (in short N. B)
    English Meaning: used to call attention to something important/ pay attention.
    Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

    - That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
    - N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

    Source: Merriam-Webster Dictionary.
    ৪৬.
    The correct passive form of the sentence- Who can do it?
    1. By whom it can be done?
    2. What can be done by you?
    3. By whom can it be done?
    4. Whom can be done?
    ব্যাখ্যা
    • Voice এর ক্ষেত্রে,

    • Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে
    - Who এর স্থানে By whom বসে।
    - এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/model verb
    - তারপর subject
    - model verb এর জন্য beএবং verb এর past participle রূপ
    - এবং সবশেষে object বসবে।

    Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.

    • অতএব, সঠিক উত্তর: By whom can it be done?
    ৪৭.
    The phrase 'Fight shy of' means-
    1. avoid
    2. quarrel
    3. fiee
    4. struggle
    ব্যাখ্যা
    • The phrase 'fight shy of' means - avoid.

    • Fight shy of
    English Meaning: to try to avoid something.
    Bangla Meaning: কোনোকিছু এড়িয়ে চলা।

    Ex. Sentence: Why do you fight shy of me?
    Bangla Meaning: তুমি আমাকে এড়িয়ে চলছো কেন?

    Source: Live MCQ Lecture.
    ৪৮.
    The word 'lunar' is related to
    1. Sun
    2. Planet
    3. moon
    4. water
    ব্যাখ্যা
    • The word 'Moon' is related to - Lunar.

    • Moon - চাঁদ; চন্দ্র:
    • Lunar (Adjective)
    - English Meaning: Of, determined by, or resembling the moon.
    - Bangla Meaning: চান্দ্র; চন্দ্রসংক্রান্ত।
    - Example Sentence: So even during a total lunar eclipse, the lunar disk is not completely dark.

    Source: Bangla Academy Dictionary.
    ৪৯.
    Find out the correct sentencе:
    1. See the word in the dictionary.
    2. Open page 50
    3. They have gone for a picnic.
    4. The man has returned yesterday.
    ব্যাখ্যা
    • বাক্যগুলোর বিশ্লেষণ:
    (ক) See the word in the dictionary.
    - ভুল: এখানে "See" শব্দটি সঠিকভাবে ব্যবহৃত হয়নি। "See" মানে দেখা, কিন্তু এখানে "Look up" ব্যবহার করা উচিত ছিল, কারণ অভিধানে কোনো শব্দ খোঁজার জন্য "Look up" ব্যবহার করা হয়।
    - সঠিক বাক্য: Look up the word in the dictionary.

    (খ) Open page 50. 
    - ভুল: "Open page 50" বাক্যটি - গ্রামাটিক্যালি সঠিক নয়।

    • Open at (উন্মুক্ত করা বা খোলা):
    - Open at page 30.

    (গ) They have gone for a picnic. 
    - সঠিক বাক্য: এটি গ্রামাটিক্যালি ঠিক আছে এবং Present Perfect Tense অনুযায়ী সঠিক গঠন হয়েছে।

    (ঘ) The man has returned yesterday. 
    - ভুল: Present Perfect Tense (has returned) এবং yesterday একসঙ্গে ব্যবহার করা যায় না, কারণ "yesterday" হলো একটি নির্দিষ্ট সময় বোঝানোর শব্দ, যা সাধারণত Past Simple Tense-এর সাথে ব্যবহৃত হয়।
    - সঠিক বাক্য: The man returned yesterday. (Past Simple Tense ব্যবহার করতে হবে।)

    • সঠিক উত্তর: (গ) They have gone for a picnic.
    ৫০.
    Students have free _____ to the teachers.
    1. excess
    2. access
    3. axces
    4. axcess
    ব্যাখ্যা
    - Excess - অতিরিক্ত।
    - Access - প্রবেশ।
    - Access to - প্রবেশাধিকার; কাছে যাওয়ার অধিকার, সুযোগ বা সামর্থ্য; প্রবেশগম্যতা।

    Complete Sentence: Students have free access to the teachers.
    - শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের অবাধ প্রবেশাধিকার রয়েছে।
    ৫১.
    Which word is correct?
    1. Furnitures
    2. Informations
    3. Scenaries
    4. Proceeds
    ব্যাখ্যা
    • সঠিক উত্তর: (ঘ) Proceeds.

    - Proceeds অর্থ হলো কোনো কাজ বা কাজের ফলস্বরূপ অর্জিত অর্থ বা উপার্জন। এটি একক বা বহুবচনে ব্যবহৃত হতে পারে, তবে সাধারণত একাধিক অর্থ উপার্জন বা টাকা বোঝাতে বহুবচন হিসেবে ব্যবহৃত হয়।

    - উদাহরণ:
    - The proceeds from the event will be donated to charity.

    - এখন অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
    - (ক) Furnitures – Furnitures শব্দটি ভুল। সঠিক শব্দ হলো "Furniture", যা singular ও plural noun হিসেবে একইভাবে ব্যবহৃত হয়।
    - (খ) Informations – Informations শব্দটি ভুল। "Information" একটি uncountable noun, তাই এর plural রূপ নেই।
    - (গ) Scenaries –  উত্তরটিও সঠিক। তবে Conventional Grammar অনুযায়ী, "Proceeds" সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে।

    • তাই সঠিক উত্তর: (ঘ) Proceeds.
    ৫২.
    In fear of _____ he escaped elsewhere.
    1. arresting
    2. arrested
    3. being arrested
    4. having arrested
    ব্যাখ্যা
    • শূন্যস্থানে সঠিক উত্তর হবে - being arrested.
    - Complete sentence: In fear of being arrested he escaped elsewhere.

    - সাধারণত Preposition এর পর Verb+ing ব্যবহৃত হয়।
    - কিন্তু arrest হয় পুলিশ কর্তৃক। subject (he) যাতে arrest না হয়, এ ধারণা এখানে প্রকাশ পাচ্ছে, তাই এটি Passive Form এ বসবে।
    - Verb + ing এর Passive form হচ্ছে being + verb এরপর Past Participle.

    - সুতরাং, being arrested হবে সঠিক উত্তর।
    ৫৩.
    Choose the correct sentence:
    1. He discussed the matter.
    2. He discussed about the mater.
    3. He discussed on the matter.
    4. None of the above.
    ব্যাখ্যা
    • The correct sentence is - He discussed the matter.

    • যেসব transitive verb সরাসরি তাদের object-এর সাথে যুক্ত হয়, তাদের পরে preposition প্রয়োজন হয় না।
    - যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে।

    • "Discuss" অর্থ: আলোচনা করা; কোনো বিষয় গভীরভাবে বিচার ও সে-সম্পর্কে যুক্তি উত্থাপন করা।
    - "Discuss" একটি transitive verb, যা সরাসরি object গ্রহণ করে। এর পর কোন preposition বসে না।

    Example Sentence:
    - সঠিক: Let's discuss the project.
    - ভুল: Let's discuss about the project.

    - সঠিক: They discussed the problem thoroughly.
    - ভুল: They discussed about the problem thoroughly.

    - তাই "He discussed the matter."এই বাক্যে কোন preposition বসবে না।

    Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
    ৫৪.
    The word 'vital' is a/an
    1. noun
    2. adverb
    3. adjective
    4. verb
    ব্যাখ্যা
    - উল্লিখিত প্রশ্নে Vital শব্দটি Adjective.

    • Vital (Adjective):
    English Meaning: of the utmost importance, energetic.
    Bangla Meaning: জীবনসম্পৃক্ত; জীবনসম্বন্ধীয়; জীবনের জন্য অপরিহার্য; জৈবনিক; জীবনীয়; জীবনসাধক।

    Example:
    - These matters are vital to national defense.
    - The sciences are a vital part of the school curriculum.

    Source:
    1. Accessible Dictionary.
    2. Cambridge Dictionary.
    3. Merriam-Webster Dictionary.
    ৫৫.
    He divided the money _____ the two children.
    1. between
    2. over
    3. among
    4. in between
    ব্যাখ্যা
    • সঠিক উত্তর- between.

    - পুরো বাক্যটি এমন হবে: He divided the money between the two children.
    - The sentence "He divided the money between the two children" indicates the action of splitting or distributing the money between two specific individuals.
    - The preposition "between" is used when dividing or allocating something among two or more distinct entities or groups.
    - In this case, it denotes that the money was divided specifically between the two children, implying an equal or fair distribution between them.

    ⇒ যখন দুয়ের মাঝে বুঝাবে তখন between হয়।
    ⇒ আবার দুয়ের অধিক বুঝালে among হয়ে থাকে।
    - প্রশ্নে দুইজন শিশুর মাঝে চকলেট ভাগ করে দেওয়ার কথা বুঝানো হয়েছে।
    - তাই between বসেছে।

    between এর আরো কিছু ব্যবহার:
    1: in the space that separates (two things or people). যেমন: The ball rolled between the desk and the wall.
    2: in the time that separates (two actions, events, etc.) যেমন: If you want to lose weight, you shouldn't eat between meals.
    3: in shares to each of (two or more people) যেমন: He divided the money between the two boys.
    ৫৬.
    Select the right compound structure of the sentence: 'Though he is poor, he is honest'-
    1. He is poor and honest.
    2. As he is poor, he is honest.
    3. He is poor but honest.
    4. Since he is poor, he is honest.
    ব্যাখ্যা
    • The correct sentence is: He is poor but honest.
    ---------------
    • Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করার নিয়ম:
    - Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করতে but/yet coordinate marker ব্যবহার করতে হয়।

    - অর্থাৎ দুইটা sentence- এর অর্থ যদি পরস্পর বিপরীত হয় তাহলে but/yet দ্বারা compound sentence করতে হয়।
    উদাহরণ:
    • Complex: Though he is poor, he is honest.
    • Compound: He is poor but honest.

    • Complex: Though he was a rich man, he led a simple life.
    • Compound: He was a rich man yet he led a simple life.
    ৫৭.
    Hasan had read most of the _____ of Shakespeare.
    1. poem
    2. play
    3. drama
    4. works
    ব্যাখ্যা
    • Complete sentence: Hasan had read most of the works of Shakespeare.

    • 'Most of' (অধিকাংশ) এর পরের Noun/ Pronoun - Plural হয়ে থাকে।
    - এখানে Works ছাড়া বাকি শব্দগুলো Singular.
    - তাই সঠিক উত্তর ঘ) works.

    • Cambridge Dictionary-তে দেওয়া Most এর দুটো উদাহরণের দিকে লক্ষ করি -
    - Most of the information was useful.
    - He’d made most of the desserts himself.

    • এখান থেকে বুঝা যায় যে হয় most of the এর পরে uncountable noun অথবা plural noun হবে।
    - প্রশ্নোল্লিখিত বাক্যে poem, play, drama এ সবগুলো singular noun.
    - তাই শেক্সপিয়ারের সমস্ত কাজ বুঝাতে শূন্যস্থানে plural ‘works’ ব্যবহৃত হবে।
    ৫৮.
    The word 'omnivorous’ means:
    1. eating all types of food.
    2. eating only fruits.
    3. eating only meat.
    4. eating grass and plants only.
    ব্যাখ্যা
    • The required answer is - eating all types of food.
    • The word meaning of 'omnivorous' is reading all types of books & eating all types of food.


    • Omnivorous (adjective):
    English Meaning:
    - Naturally able to eat both plants and meat.
    - Enthusiastic and interested in many different areas of a subject.

    Bangla Meaning:
    - (আনুষ্ঠানিক) সর্বভূক; সব ধরণের খাবার খায় এমন।
    - সর্বভূক; (লাক্ষণিক) সব ধরনের বই পড়ে এমন; সর্বপাঠী।

    Source:
    1. Cambridge Dictionary.
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ৫৯.
    Identify the correctly spelt word.
    1. Horroscope
    2. Pneumonia
    3. Occassion
    4. Embarass
    ব্যাখ্যা
    • The correctly spelt word is - খ) Pneumonia.

    - এখানে সঠিকভাবে লেখা শব্দটি হল "Pneumonia", যার মানে হল ফুসফুসের একটি প্রদাহজনক রোগ।
    - বাকি শব্দগুলির ভুল বানান।

    অপশন আলোচনা:
    - "Horroscope" এর সঠিক বানান - "Horoscope" (যা ভবিষ্যদ্বাণী বা রাশিফল বোঝায়)।
    - "Occassion" এর সঠিক বানান - "Occasion" (কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়)।
    - "Embarass" এর সঠিক বানান "Embarrass" (অসন্তুষ্ট বা লজ্জিত হওয়া)।

    Source:
    1. Cambridge Dictionary.
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ৬০.
    The two cities in A tale of Two Cities are-
    1. London and Manchester
    2. London and Paris
    3. Paris and New York
    4. Paris and Geneva
    ব্যাখ্যা
    • Paris and London are the two cities mentioned in 'A Tale of Two Cities'.

    • A Tale of Two Cities:
    - এটি Charles Dickens লিখিত একটি novel.
    - London and Paris এর কাহিনী।
    - ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট।
    - কাহিনীর সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুনী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে।
    - অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
    - জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
    - তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
    - পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
    - এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর।
    - গল্পটির প্রধান চরিত্রগুলি হল: Charles Darnay একজন ফরাসি অভিজাত, এবং, Sydney Carton একজন হতাশ ইংরেজ আইনজীবী।

    • Charles Dickens:
    - তার পুরো নাম - Charles John Huffam Dickens.
    - তিনি একজন ব্রিটিশ novelist.
    - Charles Dickens -এর ছদ্মনাম ছিল Boz.
    - He was considered the greatest novelist of the Victorian era.

    • Best Works: (Novels)
    - A Christmas Carol,
    - David Copperfield,
    - Bleak House.
    - A Tale of Two Cities,
    - Great Expectations,
    - Our Mutual Friend,
    - Hard Times, etc.

    Source: Britannica and Live MCQ lecture.
    ৬১.
    জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
    1. উদারতাবাদ
    2. বাস্তববাদ
    3. মার্ক্সবাদ
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা
    জিরোসাম গেম:
    - জিরো সাম গেম হচ্ছে বিখ্যাত 'গেম থিওরি'র একটা অংশ।
    - এটা দিয়ে বোঝায় যেকোনো ক্ষেত্রে দুই বা ততোধিক পক্ষ কোনো নির্দিষ্ট জিনিস পেতে চাইলে, এক পক্ষ যে পরিমাণ সম্পদ অর্জন করবে, অন্য পক্ষ ঠিক সে পরিমাণ সম্পদ হারাবে।
    - এতে নিট ফলাফল শূন্য হবে।

    ⇒ জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট।

    • বাস্তববাদ:
    - বাস্তববাদ অনুযায়ী মানুষ স্বভাবতই বিশৃঙ্খল।
    - মানুষ যেহেতু বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা সৃষ্ট যেকোন কিছুই বিশৃঙ্খল অর্থ্যাৎ, রাষ্ট্রও বিশৃঙ্খল।
    - রাষ্ট্রসমূহ তাদের অস্তিত্ব ও স্বার্থরক্ষার জন্য সবসময় কোন না কোন ভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকে।
    - বাস্তববাদের ক্ষেত্রে রাষ্ট্রের যেকোন মূল্যে আন্তর্জাতিক ব্যবস্থায় টিকে থাকা, অর্থ্যাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার চর্চাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয়।
    - বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাস্তববাদের ব্যাপক চর্চা হচ্ছে।
    - বিশ্বজুড়ে আমেরিকার আগ্রাসন বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ।
    - অর্থাৎ, বাস্তববাদ (Realism) আন্তর্জাতিক সম্পর্ককে জিরো-সাম গেম হিসাবে বর্ণনা করে যেখানে এক পক্ষ জিতবে এবং অন্যপক্ষ অবশ্যই হারবে।

    তথ্যসূত্র - Investopedia & Britannica.
    ৬২.
    কোন দেশে সমুদ্র বন্দর নাই?
    1. মালদ্বীপ
    2. নেপাল
    3. গ্রীস
    4. ভেনেজুয়েলা
    ব্যাখ্যা
    ⇒ নেপালে কোনো সমুদ্র বন্দর নেই।

    নেপাল:
    - নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
    - আয়তন: ৫৬,৮২৭ বর্গ মাইল (১৪৭,১৮১ বর্গ কিমি)।।
    - রাজধানী: কাঠমান্ডু।
    - ভাষা: নেপালি (অফিসিয়াল), ইংরেজি।
    - ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও বৌদ্ধ ধর্ম, ইসলাম।
    - মুদ্রা: নেপালি রুপি।
    - গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
    - নেপালকে হিমালয় কন্যা বলা হয়।

    তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
    ৬৩.
    এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
    1. জিব্রাল্টার প্রণালি
    2. বসফরাস প্রণালি
    3. বাবেল-মান্দেব প্রণালি
    4. বেরিং প্রণালি
    ব্যাখ্যা
    ⇒ এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।

    বাব এল-মান্দেব প্রণালী:
    - বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
    - প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি।
    - এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
    - প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
    - এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
    - প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
    - সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
    - প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।

    তথ্যসূত্র - Britannica.com
    ৬৪.
    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
    1. ফ্রান্স
    2. জার্মানি
    3. নেদারল্যান্ড
    4. হাঙ্গেরি
    ব্যাখ্যা
    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:
    - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
    - Ti এর পূর্ণরূপ Transparency International.
    - এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
    - প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
    - এর সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত।
    - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিবিরোধী সংস্থা।
    - এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

    তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
    ৬৫.
    BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে?
    1. New Development Bank (NDB)
    2. BRICS Development Bank (BDB)
    3. Economic Development Bank (EDB)
    4. International Commercial Bank (ICB)
    ব্যাখ্যা
    BRICS:
    - BRICS একটি অর্থনৈতিক জোট।
    - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
    - দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS.
    - ব্রিকসের কোনো সদর দপ্তর নেই, তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
    - BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
    - এর সদর দপ্তর: সাংহাই, চীন।

    তথ্যসূত্র - ব্রিকসের ওয়েবসাইট এবং প্রথম আলো
    ৬৬.
    বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
    1. ১৭ জানুয়ারি, ১৯৭২
    2. ২৬ মার্চ, ১৯৭১
    3. ১৬ ডিসেম্বর, ১৯৭১
    4. ২১ ফেব্রুয়ারি, ১৯৭২
    ব্যাখ্যা
    ⇒ ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়।

    জাতীয় পতাকা:
    - বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
    - পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
    - লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
    - প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
    - ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
    - ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।
    - শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

    তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
    ৬৭.
    কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
    1. লাইবেরিয়া
    2. নামিবিয়া
    3. হাইতি
    4. সিয়েরালিওন
    ব্যাখ্যা
    সিয়েরা লিওন:
    - সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
    - সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
    - বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
    - সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
    - সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
    - দেশটির রাজধানী - ফ্রিটাউন।
    - দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
    - ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

    তথ্যসূত্র - Britannica.com
    ৬৮.
    বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-
    1. বীর প্রতীক
    2. বীরশ্রেষ্ঠ
    3. বীর উত্তম
    4. বীর বিক্রম
    ব্যাখ্যা
    মুক্তিযুদ্ধের খেতাব:
    - মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
    - সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
    - দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
    - তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
    - চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

    - ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৪ জনের খেতাব বাতিল করে।
    - স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
    - বীরশ্রেষ্ঠ : ৭জন।
    - বীর উত্তম: ৬৭ জন।
    - বীর বিক্রম: ১৭৪ জন।
    - বীর প্রতীক : ৪২৪ জন।

    তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
    ৬৯.
    বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
    1. চট্টগ্রাম
    2. সিলেট
    3. পঞ্চগড়
    4. মৌলভীবাজার
    ব্যাখ্যা
    চা ও চা বাগান:
    - বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
    - বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
    - বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
    - সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
    - বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।

    তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
    ৭০.
    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
    1. লিটন দাস
    2. মুশফিকুর রহিম
    3. সাকিব আল হাসান
    4. মাহমুদুল্লাহ রিয়াদ
    ব্যাখ্যা
    ⇒ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

    ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
    - স্বাগতিক দেশ: ভারত।
    - মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
    - যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
    - মোট ম্যাচ: ৪৮টি।
    - মোট ভেন্যু: ১০টি।
    - উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
    - বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
    - চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
    - রানার্স আপ: ভারত।
    - সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
    - সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
    - ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
    - ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

    তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
    ৭১.
    বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি
    1. পাট
    2. তৈরি পোশাক
    3. চা
    4. মাছ
    ব্যাখ্যা
    রপ্তানি আয়:
    - ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
    - এর মধ্যে নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
    - দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।
    - ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

    অন্যদিকে,
    - তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৫%)।
    - পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

    উল্লেখ্য,
    - প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৩৯%)।
    - দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৭১%)।
    - তৃতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: কাচাপাট (০.২৬)।

    তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
    ৭২.
    আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
    1. ইরাক
    2. মিশর
    3. কুয়েত
    4. জর্ডান
    ব্যাখ্যা
    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ:
    - আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়: ইরাক।
    - ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়: ৮ জুলাই ১৯৭২ সালে।
    - লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয়: ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
    - ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয়: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।

    ⇒ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
    - বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার - সেনেগাল।
    - এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

    তথ্যসূত্র - পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।
    ৭৩.
    মুদ্রার অবমূল্যায়ন হলে কী ঘটে?
    1. রপ্তানি কমে যায়
    2. আমদানি বেড়ে যায়
    3. আমদানি কমে যায়
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা
    মুদ্রার অবমূল্যায়ন:
    - মুদ্রার অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়া।
    - মুদ্রা ইস্যুকারী সরকার একটি মুদ্রার অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়।
    - মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে।
    - মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়।
    - ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।

    তথ্যসূত্র - অর্থনীতি, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৭৪.
    নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
    1. কর্কটক্রান্তি রেখা
    2. মকরক্রান্তি রেখা
    3. বিষুবরেখা
    4. আর্কটিক সার্কেল
    ব্যাখ্যা
    কর্কটক্রান্তি রেখা:
    - বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
    - সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
    - কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
    - কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
    - এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

    তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
    ৭৫.
    পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী?
    1. গোয়ালন্দ
    2. চাঁদপুর
    3. ভোলা
    4. বরিশাল
    ব্যাখ্যা
    পদ্মা নদী:
    - দেশের দীর্ঘতম নদী পদ্মা।
    - নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
    - নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
    - প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
    - পদ্মা নদী চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়।

    তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও চাঁদপুর জেলা ওয়েবসাইট।
    ৭৬.
    বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
    1. পরিবহন
    2. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
    3. ভবন নির্মাণ
    4. শিল্প
    ব্যাখ্যা
    গ্রিন হাউস:
    - গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর।
    - যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের 'গ্রিনহাউজ গ্যাস' বলা হয়।
    - গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
    - গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয়বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন, হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।
    - বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়।
    - এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।

    তথ্যসূত্র - U.S. Environmental Protection Agency (.gov) & Britannica.com
    ৭৭.
    কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
    1. জিম্বাবুয়ে
    2. মালদ্বীপ
    3. নেপাল
    4. হংকং
    ব্যাখ্যা
    উপনিবেশ:
    - চীনের অধীনস্থ হওয়ার পূর্বে হংকং ব্রিটেনের উপনিবেশ ছিলো।
    - মালদ্বীপ এবং জিম্বাবুয়ে দ্বীপ ব্রিটেনের উপনিবেশ ছিল।
    - নেপাল সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিল।
    - স্বায়ত্ত্বশাসন অব্যাহত থাকায় নেপাল এর স্বাধীনতা খর্ব হয় নি।
    - তাই অপশন বিবেচনায় নেপাল উত্তর নেওয়া হয়েছে।

    তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
    ৭৮.
    জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
    1. বান কি মুন
    2. কফি আনান
    3. আন্তোনিও গুতেরেস
    4. ব্রুটোস ঘালি
    ব্যাখ্যা
    জাতিসংঘ:
    - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
    - এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
    - জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
    - দাপ্তরিক ভাষা ৬টি।
    - এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
    - জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
    - তিনি পর্তুগালের নাগরিক।
    - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
    - এর বর্তমান সদস্য ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
    - জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
    - জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
    - ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

    তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
    ৭৯.
    বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
    1. কম হয়
    2. খুব কম হয়
    3. একই হয়
    4. বেশি হয়
    ব্যাখ্যা
    বৈদ্যুতিক পাখা: 
    ইলেকট্রিক ফ্যান হলো এমন একটি যন্ত্র যা ইলেকট্রিক্যাল এনার্জি গ্রহণ করে মেকানিক্যাল এনার্জি প্রদান করে। 
    অর্থাৎ, বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি গ্রহণ করে বাতাস প্রদান করে। 

    বৈদ্যুতিক পাখার গতি: 
    একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব প্লেট সাধারণত তিনটি সংযুক্ত থাকে। 
    - যখন একটি পাখার সুইচ অন করা হয় তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মটরের মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলে পাকাটি ঘুরতে থাকে। 
    - নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ এর নিয়ন্ত্রণ করে এবং মটর এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়। 
    - একটু পাখার ভোল্টেজের মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক ভোল্টেজ রেগুলেটর এর উপর নির্ভরশীল। 
    - একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতিক অর্থাৎ ভোল্টের যত বাড়বে পাখার গতি তত বাড়বে। 
    - বৈদ্যুতিক পাখা ঘোরার জন্য যতটুকু শক্তি সরবরাহ করা হয় ততটুকুই নিবে শুধু বাঁধা দিয়ে ভোল্টেজকে কমিয়ে দিবে রেগুলেটর। 
    - তাই পাখা ধীরে ঘুরলে বা দ্রুতগতিতে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হবে
    ৮০.
    ১ মেগাওয়াট সমান কত ওয়াট?
    1. ১০
    2. ১০
    3. ১০
    4. ১০
    ব্যাখ্যা
    - কোনো পরিবাহীর বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তে বিভব পার্থক্য 1V থাকা অবস্থায় এর মধ্য দিয়ে 1A তড়িৎ প্রবাহ হলে ঐ পরিবাহীর বা তড়িৎ যন্ত্রের ক্ষমতা এক ওয়াট। 
    অর্থাৎ যদি, V = 1V এবং I = 1A হয় তবে, P = 1 W হবে। 
    - কোনো পরিবাহীর বা তড়িৎ যন্ত্রের রোধ 1Ω হলে এবং এর মধ্য দিয়ে 1A তড়িৎ প্রবাহ হলে ঐ পরিবাহীর বা তড়িৎ যন্ত্রের ক্ষমতা এক ওয়াট। 
    অর্থাৎ যদি, R = 1Ω এবং I = 1A হয় তবে, P = 1 W হবে। 
    - কোনো পরিবাহীর বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তে বিভব পার্থক্য 1V এবং রোধ 1Ω হলে ঐ পরিবাহীর বা তড়িৎ যন্ত্রের ক্ষমতা এক ওয়াট। 
    অর্থাৎ যদি, V = 1V এবং R = 1Ω হয় তবে, P = 1 W হবে। 
    - বৈদ্যুতিক ক্ষমতাকে আরো দুটি বড় এককে প্রকাশ করা হয়। 
    যথা: কিলোওয়াট (kW) ও মেগাওয়াট (MW) । 
    • 1kW = 103 W এবং 
    • 1MW = 106 W। 
    অর্থাৎ, ১ মেগাওয়াট সমান = ১০ ওয়াট

    উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।