পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
সমস্যার সমাধান (Problem Solving): দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়, ঘড়ি বিষয়ক সমস্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
একটা ঘড়িতে চাবি দিয়ে সেটা দুপুর থেকে চালু করা হলো। পাঁচ ঘণ্টা দশ মিনিট পর ঘড়ির কাটা কতটুকু ঘুরবে?
  1. ক) ১৪০°
  2. খ) ১৪৫°
  3. গ) ১৫০°
  4. ঘ) ১৫৫°
সঠিক উত্তর:
ঘ) ১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৫°
ব্যাখ্যা
আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাটা ৩৬০° ঘুরে যায়। তাহলে ৫ ঘণ্টা ১০ মিনিটে ঘড়ির কাটা ঘুরবে (৩৬০/১২ × ৩১/৬)° = ১৫৫°
.
ক সপ্তাহ ক দিনে কয়দিন হয়?
  1. ক) ক দিন
  2. খ) ৮ক দিন
  3. গ) ৭ক
  4. ঘ) ৭ দিন
সঠিক উত্তর:
খ) ৮ক দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ক দিন
ব্যাখ্যা
ক সপ্তাহ ক দিন = (৭ক + ক) দিন = ৮ক দিন।
.
২০০৩ সালের কাছাকাছি কোন বছরের ক্যালেন্ডার ২০০৩ সালের ক্যালেন্ডারের মত হবে?
  1. ক) ১৯৯৮
  2. খ) ২০০৮
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১৫
সঠিক উত্তর:
গ) ২০১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৪
ব্যাখ্যা
২০০৩ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩। যখন ভাগশেষ ৩ হয় তখন এর সাথে ১১ যোগ করলে প্রত্যাশিত ফল পাওয়া যায়। তাই, ২০০৩ + ১১ = ২০১৪ সালের ক্যালেন্ডার ২০০৩ সালের ক্যালেন্ডারের মত হবে।
.
ধরুন আজকে শুক্রবার। তাহলে আজকে থেকে ৬৫ দিন পর কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
ব্যাখ্যা
প্রতি সাতদিন পরপর দিবসের পুনরাবৃত্তি হয়। সুতরাং, ৬৫/৭ = ৯ + ২ অর্থাৎ আরো নয় সপ্তাহের পর আরো দুইদিন অতিবাহিত হলে সেই দিনটি হবে রবিবার।
.
বর্তমান বছর = কত মিনিট?
  1. ক) ৫২৭০৪০
  2. খ) ৫০২৭৪০
  3. গ) ৫৭২০৪০
  4. ঘ) ৫২৭৪০০
সঠিক উত্তর:
ক) ৫২৭০৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫২৭০৪০
ব্যাখ্যা
বর্তমান বছরটি লিপ ইয়ার হওয়ায় এর দিন সংখ্যা ৩৬৬ টি। সুতরাং বর্তমান বছর = ৩৬৬ × ২৪ × ৬০ = ৫২৭০৪০ মিনিট।
.
একটি মিনিটের কাঁটা ১৩ মিনিটে কত ডিগ্রি ঘুরে?
  1. ক) ২৬°
  2. খ) ৩৬°
  3. গ) ৭২°
  4. ঘ) ৭৮°
সঠিক উত্তর:
ঘ) ৭৮°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৮°
ব্যাখ্যা
৬০ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে ৩৬০°
১৩ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে {(৩৬০×১৩)/৬০} = ৭৮°
.
৩৮ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩২ মিনিটি। তাহলে ৫ টা বাজতে আর কত মিনিট বাকি আছে?
  1. ক) ৮৮ মিনিট
  2. খ) ৭৮ মিনিট
  3. গ) ৬৮ মিনিট
  4. ঘ) ৫০ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ৫০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০ মিনিট
ব্যাখ্যা
৩৮ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩২ মিনিটি। তাহলে, বর্তমান সময় ৪টা ১০মিনিট। অতএব, ৫টা বাজতে বাকি আছে ৫০ মিনিট।
.
ঘড়িতে চারটা বাজলে ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হবে -
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 150°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
খ) 120°
উত্তর
সঠিক উত্তর:
খ) 120°
ব্যাখ্যা

ঘড়িতে 4:00 টা বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন
= │(11M - 60H)/2│
= │(11×0 - 60×4)/2│
= 120°

.
আগামীকাল যদি গত পরশু হয় তবে বুধবার কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
ব্যাখ্যা
আগামীকাল থেকে গত পরশু পর্যন্ত তিনদিন সময় পেছাচ্ছে। তাহলে বুধবারের তিনদিন আগে হবে রবিবার।
১০.
একটি ঘড়ি প্রতি ৩ মিনিটে ১ সেকেন্ড দ্রুত চলে। সকাল ৮টায় ঘড়ির সময় সঠিক করে রাখা হলো। ঐ দিন প্রকৃত সময় দুপুর ২টায় ঘড়িটিতে কোন সময় দেখাবে?
  1. ক) ১ঃ৫৮
  2. খ) ২ঃ০১
  3. গ) ২ঃ০২
  4. ঘ) ২ঃ১২
সঠিক উত্তর:
গ) ২ঃ০২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ঃ০২
ব্যাখ্যা

সঠিক সময়ের পার্থক্য = (দুপুর ২টা - সকাল ৮টা) = ৬ ঘন্টা × ৬০ = ৩৬০ মিনিট
৩ মিনিটে ঘড়িটি দ্রুত চলে ১ সেকেন্ড
তাহলে ৩৬০ মিনিটে দ্রুত চলে ((১×৩৬০)/৩) = ১২০ সেকেন্ড বা ২ মিনিট
∴ দুপুর ২টায়, ঘড়িতে দেখাবে ২ঃ০২ বাজে।

১১.
নভেম্বর মাসের ১ তারিখ রবিবার হলে ডিসেম্বরের ১ তারিখ কী বার?
  1. ক) শনিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
গ) মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
গ) মঙ্গলবার
ব্যাখ্যা
নভেম্বর মাস ৩০ দিনে হয়। তাই যেহেতু নভেম্বরের ১ তারিখ রবিবার, সেহেতু ডিসেম্বরের ১ তারিখ অর্থাৎ ৪×৭ + ২ দিন পর হবে মঙ্গলবার।
১২.
ইরফান সকাল আটটায় ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। সে যদি দুপুর দুইটার সময় ঘড়ির দিকে তাকায় তবে ঘড়ির ঘণ্টার কাটা কত ডিগ্রি ঘুরবে?
  1. ক) ১৪৬°
  2. খ) ১৭০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ২১০°
সঠিক উত্তর:
গ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮০°
ব্যাখ্যা
আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাটা ৩৬০° ঘুরে যায়। সুতরাং সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে ছয় ঘণ্টায় ঘড়ির কাটা ঘুরবে ১৮০°।
১৩.
সাকিব প্রতি বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়। সে দশ দিন আগে সিনেমা দেখতে গেলে আগামীকাল কী বার?
  1. ক) মঙ্গলবার
  2. খ) শুক্রবার
  3. গ) সোমবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
গ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে দশ দিন আগে বৃহস্পতিবার ছিল। তাহলে আমাদেরকে আগামীকাল সহ এগারো দিনের হিসেব করতে হবে।
সুতরাং, আগামীকাল হবে = ৭ + ৪ = সোমবার
১৪.
প্রত্যেক ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কয়বার পরস্পর ১৮০° কোণে অবস্থান করে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
ক) ১ বার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ বার
ব্যাখ্যা
যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিটের ব্যবধান থাকে তখন এরা ১৮০° কোণে অবস্থান করে। এটা প্রতি এক ঘণ্টায় ১ বারই ঘটে৷
১৫.
শারমিন ড্রেসিং টেবিলের আয়নার নিচের ছবির মত সময় দেখলো৷ ঘড়িতে আসলে কয়টা বাজে?
  1. ক) ৭ঃ০৫
  2. খ) ৬ঃ০৫
  3. গ) ৫ঃ০৫
  4. ঘ) অপশনে সঠিক উত্তর নেই
সঠিক উত্তর:
গ) ৫ঃ০৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ঃ০৫
ব্যাখ্যা

অর্থাৎ, ঘড়িতে ৫ঃ০৫ বাজে।