পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Subject - English Language and Grammar Topic - Adjective, Adverb. Prepostion. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Hopefully, the weather will be good soon.
Here, the underlined word is -
  1. Adjective
  2. Adverb
  3. Preposition
  4. Participle
ব্যাখ্যা

Hopefully (adverb):
Meaning - (১) আশাপ্রদরূপে।
(২) আমি আশা করছি; আশা করা যায়।

Adverb: 
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- Adverb অন্য কোনো verb, adjective, adverb, preposition অথবা পুরো sentence টিকেই modify করতে পারে। 

Hopefully, the weather will be good soon.
- এই বাক্যটিতে 'Hopefully' শব্দটি পুরো sentence কে modify করছে। 
- তাই, এখানে 'Hopefully' হচ্ছে Adverb.

.
The present relation between the two countries will result _____ war.
  1. from
  2. by
  3. to
  4. in
ব্যাখ্যা
Result in something (Phrasal verb): 
English Meaning - To cause a particular situation to happen.
Bangla Meaning - ডেকে আনা; পর্যবসিত হওয়া; বিশেষভাবে শেষ হওয়া।
Example Sentence - The fire resulted in damage to their property.

এছাড়াও, 
Result from - স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া।
Example: His difficulty in walking results from a childhood illness.

তাই, সঠিক উত্তরটি হবে - The present relation between the two countries will result in war.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
.
He does not adhere __ any principle.
  1. of
  2. bt
  3. to
  4. for
ব্যাখ্যা

Adhere to (Phrase):
English Meaning: to follow, abide by, or stick to something, such as a principle or rule.
বাংলা অর্থ: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।

Complete Sentence: He does not adhere to any principle.
Meaning - তিনি কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না।  

.
Which 'but' is a preposition?
  1. He never writes a word but he carefully weighs.
  2. There is not one of them but wants to deceive us.
  3. This car has been nothing but trouble.
  4. Everyone, but everyone, will be there.
ব্যাখ্যা

Preposition:
- Noun ও pronoun- এর পূর্বে ব্যবহৃত হয়ে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। 

• But (preposition): 
Meaning - ব্যতিরেকে, ছাড়া। 

• This car has been nothing but trouble.
Meaning - এই গাড়িটি বিপদ ছাড়া আর কিছুই না। 
- এখানে 'but' হচ্ছে preposition; কারণ 'but' শব্দটি noun (trouble) এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করছে। 

Other options, 
ক) He never writes a word but he carefully weighs.
- এখানে 'but' হচ্ছে conjunction কারণ দুটি বাক্যাংশকে যুক্ত করেছে। 
But (conjunction) - কিন্তু; তবে। 

খ) There is not one of them but wants to deceive us.
- এখানে 'but' হচ্ছে pronoun কারণ noun এর বিকল্প হিসেবে বসেছে। 
But (pronoun) - এমন কেউ/কিছু যে/যা....না। 

ঘ) Everyone, but everyone, will be there.
But (adverb) - শুধু; কেবল; মাত্র। 
- জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়। 

Source: 
1. Cambridge Dictionary, 
2. Accessible Dictionary by Bangla Academy. 

.
The teacher explained the topic clearly. Here the adverb ‘clearly’ is an example of –
  1. Adverb of manner
  2. Adverb of place
  3. Adverb of frequency
  4. Adverb of time
ব্যাখ্যা
• Adverb of manner:
- যে adverb কোনোকিছু কিভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যখ্যা/উল্লেখ করে তাকে Adverb of manner বলে ।
- Most of these adverbs have “ly” at their end such as, clearly, quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner.

• The teacher explained the topic clearly.
- এখানে, ‘clearly’ হলো adverb of manner.
- কারণ এখানে verb কে (কিভাবে) দ্বারা প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায়।

অন্যদিকে -
• Adverb of time:
- যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে। এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়।

• Adverb of place:
- যে adverb কোনকিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে। এটা verb এর পরে, direct object হিসাবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়।

• Adverb of frequency:
- যে adverb কোনকিছু কতবার বা কত সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

Source:
1. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
He has twice been convicted ___ arson.
  1. to
  2. by
  3. for
  4. of
ব্যাখ্যা

Convict somebody (of something): 
- দোষী সাব্যস্ত করা; অপরাধী বলে রায় দেওয়া। 
- কাউকে কোন বিষয়ে অভিযুক্ত করা অর্থে Convict এর সাথে 'of' preposition ব্যবহৃত হয়।

Example: 
- He has been convicted of smuggling. 
- The man was convicted of murder.

Complete Sentence - He has twice been convicted of arson.

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

.
I left my keys here on the kitchen counter.
Here the underlined word is -
  1. Adjective
  2. Preposition
  3. Adverb
  4. None above
ব্যাখ্যা
• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

I left my keys here on the kitchen counter. এই বাক্যে 'here' হচ্ছে Adverb of place. 

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
All cases _______ children are dealt with in juvenile court.
  1. concerning
  2. concern
  3. concerned about
  4. concerned for
ব্যাখ্যা
• Concerning (preposition):
English Meaning - About something; involving someone or something.
Bangla Meaning - সম্পর্কে।
Example Sentences - He asked several questions concerning the future of the company.
- All cases concerning children are dealt with in juvenile court. (শিশুদের সংক্রান্ত সমস্ত মামলা কিশোর আদালতে মোকাবেলা করা হয়।)

Other options, 
• Concern - উদ্বেগ। 
Example - There is no cause for concern, he will come round soon.

• Concerned about/for - উদ্বিগ্ন হওয়া। 
Example - I am concerned about your safety.

Source: 
1. Oxford Learner's Dictionaries. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
.
Select the adjective form of 'Insist'.
  1. Insistent
  2. Insistence
  3. Insistently
  4. Insisting
ব্যাখ্যা

Insist (verb): 
English Meaning - To say firmly or demand forcefully, especially when others disagree with or oppose what you say.
Bangla Meaning - জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা।

Other forms, 
Insistence (noun) - পীড়াপীড়ি; নির্বন্ধ।
Insistent (adjective) - সনির্বন্ধ; জরুরি। 
Insistently (adverb) - দৃঢ়ভাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy. 

১০.
She had murdered or connived ____ the murder of one of her lovers.
  1. to
  2. for
  3. at
  4. with
ব্যাখ্যা

Connive at: 
English Meaning - To allow something bad to happen although you know about it. 
Bangla Meaning - চোখ বুজে থাকা; দেখেও না-দেখার ভান করা; প্রতিবাদ করা উচিত জেনেও প্রতিবাদ না-করা; উপেক্ষা করা (এমনভাবে, যাতে নীরব সম্মতিই প্রকটিত হয়)।

Example Sentence:
- The manager cannot connive at unethical practices within the company.

Complete Sentence -She had murdered or connived at the murder of one of her lovers.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১১.
Depression is often hereditary.
The underlined word is a/an -
  1. Adverb
  2. Adjective
  3. Participle
  4. Preposition
ব্যাখ্যা

Hereditary (adjective): 
English Meaning - (of characteristics or diseases) passing from a parent to a child through the genes. 
Bangla Meaning - পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক। 

• Depression is often hereditary.
- এই বাক্যে 'hereditary' শব্দটি Depression (noun) কে modify করছে। 
- তাই, এটি একটি Adjective

১২.
All students are expected to conform _____ the dress code during school hours.
  1. with
  2. to
  3. of
  4. by
ব্যাখ্যা

Conform to: 
English Meaning: Comply with rules, standards, or laws.
Bangla Meaning:  অনুরূপ হওয়া; (প্রতিষ্ঠিত রীতি বা আচার) মেনে চলা। 
- কোনো প্রতিষ্ঠিত রীতি বা আচার মেনে চলা বোঝাতে Conform এরপর preposition হিসাবে to বসে।

Example Sentence - You are to conform to the rules of the organization.
Bangla Meaning - আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে।

Complete Sentence - All students are expected to conform to the dress code during school hours.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৩.
She seldom complains about anything.
Here, the word 'seldom' is -
  1. Adverb of time
  2. Adverb of place
  3. Adverb of manner
  4. Adverb of frequency
ব্যাখ্যা
Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- An adverb that tells us how often something is done is called an Adverb of frequency.
- Weekly, twice, sometimes, never, always, generally, usually, nearly, again, ever, hardly ever, seldom, etc. 

• Adverbs of time: 'when' or 'for how long' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
• Adverbs of frequency: 'how often' or 'how regularly' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

যেমন - 
- I have never been to that place.
- Always wear a smile on your face.

• She seldom complains about anything.
- এই sentence এ 'seldom' হচ্ছে Adverb of frequency. 

Other options,  
Adverb of time - 'when' or 'for how long' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc.
Adverb of place - 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। Home, abroad, here, there, nowhere, etc. 
Adverb of manner - যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। Clearly, quickly, badly, slowly etc.
১৪.
Could you make me a coffee too while you're about it?
Identify the parts of speech for the underlined word.
  1. Preposition
  2. Adjective
  3. Adverb
  4. None above
ব্যাখ্যা
Preposition: 
- স্থান, দিক, উৎস, পদ্ধতি ইত্যাদি নির্দেশ করার জন্য প্রায়ই noun ও pronoun- এর পূর্বে ব্যবহৃত সুনির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছকে Preposition বলে। 
- Preposition সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক নির্দেশ করে। 

• Could you make me a coffee too while you're about it?
- এই বাক্যটিতে 'about' শব্দটি it (pronoun) এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক নির্দেশ করছে। 
- বাক্যটি মূলত হচ্ছে এমন: Could you make me a coffee too while you're about it (= while you are making one for yourself)?
- তাই, বুঝা যাচ্ছে এখানে 'about' হচ্ছে Preposition. 

Preposition হিসেবে 'about' এর ব্যবহার: 
(১) (গতিসূচক verb’s-সহ): এখানে-সেখানে; যত্রতত্র; ইতস্তত: Prisoners broke open the jail and were wandering about the town.
(২) (অবস্থা, অবস্থান ইত্যাদিসূচক adjective verb’s-সহ) কাছে; কারো নিকটে: Women standing about in the corridor. I’ve no money about me, আমার সঙ্গে টাকা নেই।
(৩) কাছাকাছি: You can drop me somewhere about here.
(৪) বিষয়ে; সম্বন্ধে: What did you tell him about me? How/What about এটা হলে কেমন হয়? How about going to cinema? সিনেমায় গেলে কেমন হয়? 
(৫) নিয়ে ব্যস্ত/ব্যাপৃত: What are you about? go/set about something কোনো কিছু করা; করতে লাগা: He knows how to go about this business.
(৬) চতুর্দিকে: the traffic about Palton.
(৭) about to + infinitive কোনো কিছু করতে উদ্যত: He is about to go on trip to Nepal.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৫.
An adverb does not modify -
  1. an adjective.
  2. a verb.
  3. another adverb.
  4. a noun.
ব্যাখ্যা

Adverb: 
- A word that describes or gives more information about another word, esp. a verb, adjective, or other adverb, or about a phrase. 
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে ও মডিফাই করতে পারে।
- অর্থাৎ, যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তর যা আসে তা adverb হয়ে থাকে।

Examples: 
- In the sentences, "She smiled cheerfully" and "He waited right outside the door," 'cheerfully' and 'right' are adverbs.
- উভয় বাক্যেই verb কে modify করেছে। 

১৬.
Fill in the blanks with an appropriate preposition:
The activists pleaded _____ the government ____ address environmental concerns.
  1. to, for
  2. to, with
  3. with, to
  4. with, for
ব্যাখ্যা
Plead (with somebody) (for something/to do something):
Meaning - অনুনয়বিনয়/কাকুতি-মিনতি করা:। 
- যার কাছে মিনতি করা হয় তার পূর্বে 'with' এবং যার জন্য মিনতি করা হয় তার পূর্বে 'for' ব্যবহৃত হয় এবং যে জন্যে মিনতি করা হয় তার পূর্বে 'to' ব্যবহৃত হয়। 

যেমন:
- Masum pleaded for money with his father. 
- He pleaded with his parents to let him go to the concert.

Complete Sentence: The activists pleaded with the government to address environmental concerns.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
১৭.
Which 'better' is an adverb?
  1. The next time he took the test, he was better prepared.
  2. He stood near the front to get a better view.
  3. You shouldn't be so mean to your mother - she deserves better.
  4. The organization was established to better conditions for the disabled.
ব্যাখ্যা

• 'Better' শব্দটি বিভিন্ন Parts of Speech হিসেবে ব্যবহৃত হতে পারে। 

Better (adjective): 
- Comparative of good: of a higher standard, or more suitable, pleasing, or effective than other things or people. 

Better (adverb): 
- In a more suitable, pleasing, or satisfactory way, or to a greater degree. 

Better (noun): 
- Something that is of a higher standard than something else. 

Better (verb): 
- To improve a situation. 

Given options, 
ক) The next time he took the test, he was better prepared.
- এখানে 'better' শব্দটি prepared (adjective) কে modify করছে। 
- তাই, এটি একটি adverb

খ) He stood near the front to get a better view.
- এখানে 'better' শব্দটি view (noun) কে modify করছে। 
- তাই, এটি একটি adjective. 

গ) You shouldn't be so mean to your mother - she deserves better.
- এখানে 'better' শব্দটি higher standard অর্থে noun হিসেবে ব্যবহৃত হয়েছে। 

ঘ) The organization was established to better conditions for the disabled.
- এখানে 'better' শব্দটি verb. 
- condition improve করা অর্থে ব্যবহৃত হয়েছে। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৮.
We pondered deeply _________ the best course of action to be taken.
  1. with
  2. over
  3. upon
  4. to
ব্যাখ্যা

Ponder over/on/about: 
English Meaning - To think carefully about something, especially for a noticeable length of time. 
Bangla Meaning - বিবেচনা করা; ভেবে দেখা। 

Example Sentence - We shall ponder over the matter.

Complete Sentence - We pondered deeply over the best course of action to be taken. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৯.
She nodded her assent ____ the proposal.
  1. to
  2. of
  3. by
  4. for
ব্যাখ্যা
Assent to something: 
English Meaning - To agree to or give official approval to something. 
Bangla Meaning - সম্মত হওয়া। 
Example Sentence - Eventually, the government assented to a modified version of the plan.

So, Complete Sentence - She nodded her assent to the proposal.

আরো কিছু Appropriate Prepositions, 
Akin to - সদৃশ; 
Allot to -বরাদ্দ; 
Appetite for - ক্ষুধা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.