পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: গণিত টপিক: ১. বৃত্ত ও বহুভুজ সংক্রান্ত সমাধান, ২. সেট ও ফাংশন,
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৬ : ৮ হলে ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৯ : ১৬
  2. ৪ : ৯
  3. ২ : ৯
  4. ৮ : ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৬ : ৮ হলে ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ব্যাসার্ধ যথাক্রমে ৬ক ও ৮ক

ক্ষেত্রফলের অনুপাত = π(৬ক) : π(৮ক)
= ৩৬πক : ৬৪πক
= ৯ : ১৬

.
একটি সুষম ২০ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১৮০°
  2. ১৫৮°
  3. ১৪৮°
  4. ১৬২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ২০ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা n = ২০

∴ অন্তঃস্থ কোণ = ১৮০° - (৩৬০°/n) 
= ১৮০° - (৩৬০°/২০)
= ১৮০° - ১৮°
= ১৬২°
.
যদি ∇ = {z : z স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং z < 90} হয় তবে P(∇) এর সদস্য সংখ্যা কত?
  1. 20 টি
  2. 52 টি
  3. 48 টি
  4. 32 টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ∇ = {z : z স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং z < 90} হয় তবে P(∇) এর সদস্য সংখ্যা কত?


সমাধান:
দেওয়া আছে,
∇ = {z : z স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং z < 90}
3 ও 5 এর লসাগু = 15

90 অপেক্ষা ছোট 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 15, 30, 45, 60, 75 = 5 টি
∴ P(∇) এর সদস্য সংখ্যা = 25
 = 32 টি
.
P(x) = x3 + Zx2 - 6x - 9; Z এর মান কত হলে P(3) = 0 হবে?
  1. 3
  2. 0
  3. 1
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: P(x) = x3 + Zx2 - 6x - 9; Z এর মান কত হলে P(3) = 0 হবে?

সমাধান:
P(3) = 0

P(x) = x3 + Zx2 - 6x - 9
∴ P(3) = (3)3 + Z(3)2 - 6 × 3 - 9 = 0
⇒ 27 + 9Z - 18 - 9 = 0
⇒ 27 + 9Z - 27 = 0
⇒ 9Z = 0
∴ Z = 0
.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৫৫%
  2. ৪০%
  3. ৪৯%
  4. ৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
ধরা যাক, মোট ছাত্র সংখ্যা = ১০০ (শতকরা হিসেবে)
বিজ্ঞানে ফেল = ৫২
অঙ্কে ফেল = ৪০
উভয় ক্ষেত্রে ফেল = ২৭

ফেল করা ছাত্রের সংখ্যা (বিজ্ঞানে বা অঙ্কে):
n (বিজ্ঞানে ফেল ∪ অঙ্কে ফেল) = n (বিজ্ঞানে ফেল) + n (অঙ্কে ফেল) - n (উভয় ফেল)
⇒  n (বিজ্ঞানে ফেল ∪ অঙ্কে ফেল) = ৫২ + ৪০ - ২৭ = ৬৫ 

অর্থাৎ, ৬৫% ছাত্র অন্তত একটি বিষয়ে ফেল করেছে।

পাস করা ছাত্রের শতকরা অংশ = ১০০ − ৬৫ = ৩৫%

সুতরাং, ৩৫% ছাত্র পাস করেছে।
.
কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?
  1. 14π একক
  2. 28 একক
  3. 44 একক
  4. ক + গ
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49
⇒ r = √49
⇒ r = 7

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2 × (22/7) × (7)
= 44 একক বা, 14π একক

.
U = {a, b, 1, 2, 3} এবং R= {a} হলে Rc এর মান কত?
  1. {b, 1, 2, 3}
  2. {b, 2, 3}
  3. {a, 1, 2}
  4. {a, b, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {a, b, 1, 2, 3} এবং R= {a} হলে Rc এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
U = {a, b, 1, 2, 3} এবং 
R = {a} 

∴ Rc
 = U - R
= {a, b, 1, 2, 3} - {a}
= {b, 1, 2, 3}
.
একটি Heptagon- এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. 1220°
  2. 700°
  3. 900°
  4. 1240°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি Heptagon- এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা n = 7
বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (7 - 2) × 180°
= 5 × 180°
= 900°

∴ একটি  Heptagon -এর অন্তঃকোণগুলোর সমষ্টি = 900°

এখানে,
Monogon (1 side)
Digon (2 sides)
Triangle (3 sides)
Quadrilateral (4 sides)
Pentagon (5 sides)
Hexagon (6 sides)

Heptagon (7 sides)
Octagon (8 sides)
Nonagon (9 sides)
Decagon (10 sides)
.
f(p) = (5p - 13)/(2p - 4) হয়, তবে f(2) = কত?
  1. - 1
  2. - 5/3
  3. 1/3
  4. অসংজ্ঞায়িত
ব্যাখ্যা
প্রশ্ন: f(p) = (5p - 13)/(2p - 4) হয়, তবে f(2) = কত?

সমাধান:
দেওয়া আছে,
f(p) = (5p - 13)/(2p - 4)
⇒ f(2) = {5(2) − 13}/{2(2) − 4}
⇒ f(2) = (10 - 13)/ (4 - 4)
⇒ f(2) = - 3/0

অতএব, কোনো ভগ্নাংশের হর শূন্য হলে ভগ্নাংশটির মান নির্ণয় করা যায় না ।
 
১০.
একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 120° হলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. 62π বর্গ সে. মি. (প্রায়)
  2. 75π বর্গ সে. মি. (প্রায়)
  3. 288.23 বর্গ সে. মি. (প্রায়)
  4. 197.82 বর্গ সে. মি. (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 120° হলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r =15 সে. মি.
এবং কেন্দ্রীয় কোণ, θ = 120°

আমরা জানি,
বৃত্তচাপের ক্ষেত্রফল ​= (θ/360°) ​× πr2
= (120°/360°) ​× π × (15)2
 = (1/3)​ × π ​× 225
= 75π বর্গ সে. মি. (প্রায়)

১১.
P = {1, e} হলে P(P) কোনটি?
  1. {{1}, {e}, {1, e}}
  2. { }
  3. {∅, {1}, {e}, {1, e}}
  4. অসংজ্ঞায়িত
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, e} হলে P(P) কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 P = {1, e}
∴ P(P) = {∅, {1}, {e}, {1, e}}

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n 
১২.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ২০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১৭০ টি
  2. ১৪০ টি
  3. ১৫২ টি
  4. ১৬৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ২০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= {২০(২০ - ৩)}/২
= (২০ × ১৭)/২
= ১৭০ টি
১৩.
যদি f(x) = 2x - 5 এবং g(x) = x2 + 6 হয় তবে g(f(x)) - 1 এর মান হবে কত?
  1. 4x2 + 9
  2. 0
  3. 4x2 - 20x + 31
  4. 4x2 - 20x + 30
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = 2x - 5 এবং g(x) = x2 + 6 হয় তবে g(f(x)) - 1 এর মান হবে কত?
সমাধান:

দেওয়া আছে,
f(x) = 2x - 5
g(x) = x2 + 6

এখন,
⇒ g(f(x)) = (2x - 5)2 + 6
= 4x2 - 20x + 25 + 6
= 4x2 - 20x + 31

g(f(x)) - 1
=  4x2 - 20x + 31 - 1
= 4x2 - 20x + 30
১৪.
300 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 160 জন ইংরেজিতে, 140 জন গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. 180 জন
  2. 145 জন
  3. 120 জন
  4. 160 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 300 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 160 জন ইংরেজিতে, 140 জন গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
মোট শিক্ষার্থী, n = 300
ইংরেজিতে পাস করেছে, n(E) = 160
গণিতে পাস করেছে, n(M) = 140
উভয় বিষয়ে পাস করেছে, n(E ∩ M) = 120

আমরা জানি,
n(E ∪ M) = n(E) + n(M) - n(E ∩ M) = 160 + 140 - 120 = 180
∴ n(E ∪ M) = 180

∴ n(উভয় বিষয়ে ফেল) = মোট শিক্ষার্থী - n(E ∪ M) 
= 300 - 180 = 120
১৫.
একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 56 সে.মি. হলে তার পরিসীমা কত?
  1. 144 সে.মি. (প্রায়)
  2. 179 সে.মি. (প্রায়)
  3. 272 সে.মি. (প্রায়)
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 56 সে.মি. হলে তার পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (56/2) +  56
= (88 + 56)
= 144 সে.মি. (প্রায়)

১৬.
P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?
  1. 10
  2. 9
  3. 8
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে, 
2n -1 = 127
⇒ 2n = 127 + 1 
⇒ 2n = 128
⇒ 2n = 27
∴ n = 7

∴ P সেটের উপাদান সংখ্যা = 7

উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।

প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।
 
১৭.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. 9 গুণ
  2. 12 গুণ
  3. 4 গুণ
  4. 8 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2


বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে নতুন ব্যাস = (3 × 2r) = 6r
∴ নতুন ব্যাসার্ধ = 6r/2 = 3r
∴ নতুন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = π(3r)2
= 9 × πr2
= 9 × পূর্বের ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 

অর্থাৎ বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল 9 গুণ হবে।