পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩৩]
গণিত পরীক্ষা - ৯
টপিক:
১. ত্রিকোণমিতি,
২. পরিমিতি
উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
সমাধান: cot(π + x) এখানে (π + x) তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাই cot এর মান ধনাত্মক হবে। ∴ cot(x) হবে কারণ কোণ হিসেবে (π + x) থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না।
৬.
বেলনের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ২১ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
ক
৮৮ বর্গমিটার
খ
৫২৮ বর্গমিটার
গ
৯২৪ বর্গমিটার
ঘ
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ২১ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
সমাধান: দেওয়া আছে, বেলনের ভূমির ব্যাস ৪ মিটার ∴ ভূমির ব্যাসার্ধ r = ২ মিটার বেলনের উচ্চতা h = ২১ মিটার
আমরা জানি, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh = ২ × (২২/৭) × ২ × ২১ বর্গ মিটার = ২৬৪ বর্গমিটার
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক
16 বর্গ সেমি
খ
32 বর্গ সেমি
গ
64 বর্গ সেমি
ঘ
48 বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান- বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √16 = 4 সেমি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 4√2 সেমি
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (4√2)2 বর্গ সেমি = 32 বর্গ সেমি
যদি sinθ = 2/√13 এবং cosθ = 3/√13 হয়, তাহলে tanθ এর মান নির্ণয় করুন।
ক
3/2
খ
2/3
গ
1
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinθ = 2/√13 এবং cosθ = 3/√13 হয়, তাহলে tanθ এর মান নির্ণয় করুন।
সমাধান: tanθ = sinθ/cosθ = (2/√13)/(3/√13) = 2/3
১৪.
একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ ১৪ মিটার এবং উচ্চতা ৩.৫ মিটার। সিলিন্ডারটি যে ধাতুর তৈরি সেই ধাতুর মূল্য প্রতি ঘন মিটারে ৫০ টাকা হলে সিলিন্ডারে ব্যবহৃত মোট ধাতুর জন্য খরচ কত হবে?
ক
১০০২০৮ টাকা
খ
১০৭৮০০ টাকা
গ
১০৮০০ টাকা
ঘ
১০৯৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ ১৪ মিটার এবং উচ্চতা ৩.৫ মিটার। সিলিন্ডারটি যে ধাতুর তৈরি সেই ধাতুর মূল্য প্রতি ঘন মিটারে ৫০ টাকা হলে সিলিন্ডারে ব্যবহৃত মোট ধাতুর জন্য খরচ কত হবে?
সমাধান: সিলিন্ডারের আয়তন = πr২h = (২২/৭) × (১৪ × ১৪) × ৩.৫ ঘন মিটার = ২১৫৬ ঘন মিটার