পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ৭৬: বিষয়: গণিত টপিক:সেট, পরিসংখ্যান, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
"SYLLABUS" শব্দটিরর বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়?
  1. 5040 উপায়ে
  2. 10080 উপায়ে
  3. 6720 উপায়ে
  4. 40320 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: "SYLLABUS" শব্দটিরর বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
"SYLLABUS" শব্দটিতে মোট বর্ণ আছে = 8টি
A এবং S আছে 2টি করে এবং বাকিগুলো ভিন্ন।

∴ মোট সাজানোর উপায় = 8!/(2! × 2!)
= 10080
.
M = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 20} হলে M - N = কত?
  1. {1, 2, 4, 5}
  2. {1, 2, 4}
  3. {2, 4, 10}
  4. {5, 10, 15}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 20} হলে M - N = কত?

সমাধান:
এখানে, M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ}
20 এর গুণনীয়কসমূহ = 1, 2, 4, 5, 10, 20
∴ M = {1, 2, 4, 5, 10, 20}

N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 20}
5 এর গুনিতকসমূহ = 5, 10, 15, 20, ....
∴ N = {5, 10, 15, 20}

∴ M - N = {1, 2, 4, 5, 10, 20} - {5, 10, 15, 20}
= {1, 2, 4}
.
2025 সালের মে মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 2/7
  2. 3/7
  3. 5/7
  4. 4/7
ব্যাখ্যা
প্রশ্ন: 2025 সালের মে মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক সপ্তাহে আছে = 7 দিন
বৃষ্টি হয়েছে = 5 দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
তাহলে, সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7

∴ সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - (5/7)
= (7 - 5)/7
= 2/7
.
প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে 1, 0, 8, 2, 4, 6 অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?
  1. 300 টি
  2. 640 টি
  3. 720 টি
  4. 120 টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে 1, 0, 8, 2, 4, 6 অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
চার অঙ্কবিশিষ্ট পূর্ণসংখ্যা = 6P4 = 360
0 প্রথমে থাকলে গঠিত সংখ্যা অর্থপূর্ণ হয় না এরূপ সংখ্যা = 5P3 = 60

∴ অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে = 360 - 60 টি
= 300 টি
.
A = {y : y পূর্ণবর্গ সংখ্যা এবং y ≤ 30} হলে, সেট A-এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 3 টি
  2. 4 টি
  3. 5 টি
  4. 6 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {y : y পূর্ণবর্গ সংখ্যা এবং y ≤ 30} হলে, সেট A-এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
y পূর্ণবর্গ সংখ্যা হলে,
পূর্ণবর্গ সংখ্যার সেট = {1, 4, 9, 16, 25, 36, .........}

y ≤ 30 হলে,
y এর মান 30 এর সমান বা ছোট সংখ্যার সেট = {1, 2, 3, ..., 30}

∴ A = {1, 4, 9, 16, 25, 36, .........} ∩ {1, 2, 3, ..., 30}
= {1, 4, 9, 16, 25}
∴ সেট A-এর উপাদান সংখ্যা 5 টি
.
১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১

∴ ১ থেকে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ১২
.
"PREVIOUS" শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 2880 উপায়ে
  2. 5040 উপায়ে
  3. 720 উপায়ে
  4. 360 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: "PREVIOUS" শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
"PREVIOUS" শব্দটিতে মোট বর্ণ আছে = 8টি, 
Vowel আছে = 4টি
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel চারটি সাজানো যায় = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 24
= 120 × 24
= 2880
.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n - 1 = 63
⇒ 2n = 63 + 1
⇒ 2n = 64
⇒ 2n = 26
∴ n = 6
.
52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে তাসটি সাহেব বা বিবি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 6/13
  2. 11/13
  3. 2/13
  4. 9/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে তাসটি সাহেব বা বিবি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি তাসের প্যাকেটে মোট তাস = 52 টি
সাহেবের সংখ্যা = 4 টি
বিবির সংখ্যা = 4 টি

∴ তাসটি সাহেব বা বিবি হওয়ার সম্ভাবনা = (4 + 4)/52
= 2/13

∴ তাসটি সাহেব বা বিবি না হওয়ার সম্ভাবনা = 1 - (2/13)
= (13 - 2)/13
= 11/13
১০.
স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে "BECOMES" শব্দটিকে কতভাবে সাজানো যায়?
  1. 72
  2. 96
  3. 120
  4. 360
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে "BECOMES" শব্দটিকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
এখানে, "BECOMES" শব্দটিতে মোট বর্ণ আছে = 7টি
স্বরবর্ণ আছে (E, O, E) 3টি এবং যার মধ্যে 2টি E এবং 1টি O.
ব্যঞ্জনবর্ণ আছে = 4টি

স্বরবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3!/2! = 3
বাকি 4টি বর্ণ 4টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 4P4 = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 3 × 24 = 72
১১.
সেট  Q = {3, 6, 9, 12, 18} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. Q = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 18}
  2. Q = {x : x হবে 3 এর গুণিতক, x > 0 অথবা x < 18}
  3. Q = {x : x পূর্ণসংখ্যা, 0 < x < 18}
  4. Q = {x : x পূর্ণসংখ্যা, x > 0 এবং x < 18}
ব্যাখ্যা
প্রশ্ন:  সেট  Q = {3, 6, 9, 12, 18} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণসংখ্যা,
3 এর চেয়ে ছোটো নয় আবার 18 এর চেয়ে বড়ো নয় এবং 3 এর গুণিতক।

সুতরাং সেট গঠন পদ্ধতি হবে,
Q = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 18}
১২.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/36
  2. 4/13
  3. 2/13
  4. 5/36
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = (6 × 6) = 36
8 হওয়ার ঘটনা = {(6, 2), (5, 3), (4, 4), (3, 5), (2, 6)} = 5 টি

∴ যোগফল 8 হওয়ার সম্ভাবনা = 5/36
১৩.
একটি ক্লাসের 12 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?
  1. 110
  2. 126
  3. 180
  4. 160
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের 12 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?

সমাধান:
3 জনকে সর্বদা বাদ দিয়ে 4 জনের কমিটি গঠনের উপায়,
= (12 - 3)C4
= 9C4
= 126
১৪.
X = {x ∈ Z : - 5 < x < 10} এবং Y = {x ∈ N: x জোড় সংখ্যা এবং x ≤ 16} হলে, X ∩ Y নির্ণয় করুন?
  1. {2, 4, 6}
  2. {2, 4, 6, 8, 10}
  3. {4, 6, 8}
  4. {2, 4, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {x ∈ Z : - 5 < x < 10} এবং Y = {x ∈ N: x জোড় সংখ্যা এবং x ≤ 16} হলে, X ∩ Y নির্ণয় করুন?

সমাধান:
শর্তানুযায়ী,
X = {x ∈ Z : - 5 < x < 10} = {- 4, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
এবং Y = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 16} = {2, 4, 6, 8, 10, 12, 14, 16}

∴ X ∩ Y = {- 4, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9} ∩ {2, 4, 6, 8, 10, 12, 14, 16}
= {2, 4, 6, 8}
১৫.
9 টি বিন্দু ‍দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?
  1. 76
  2. 84
  3. 96
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: 9 টি বিন্দু ‍দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?

সমাধান:
তিনটি বিন্দু দিয়ে গঠিত হয় ত্রিভুজ।

∴ 9 টি বিন্দু ‍দিয়ে ত্রিভুজ গঠন করা যায় = 9C3
= 84
১৬.
"ADVANCED" শব্দটির বিন্যাস সংখ্যা "FRESH" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 42 গুণ
  2. 58 গুণ
  3. 72 গুণ
  4. 84 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: "ADVANCED" শব্দটির বিন্যাস সংখ্যা "FRESH" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
"ADVANCED" শব্দটিতে মোট বর্ণ আছে 8টি যার মধ্যে, A আছে 2টি, এবং D আছে 2 টি।
∴ "ADVANCED" শব্দটির বিন্যাস সংখ্যা = 8!/(2! · 2!) = 10080

"FRESH" শব্দে মোট 5টি বর্ণ আছে এবং সবগুলো ভিন্ন ভিন্ন।
∴ শব্দটির বিন্যাস সংখ্যা = 5! = 120

∴ "ADVANCED" শব্দটির বিন্যাস সংখ্যা "FRESH" শব্দটির বিন্যাস সংখ্যার 10080/120 = 84 গুণ
১৭.
P = {1, 2, 3, 4}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে R × Q = কত?
  1. {(4, 4), (4, 5)}
  2. {4, 5}
  3. {5}
  4. {4}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3, 4}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে R × Q = কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3, 4}, এবং Q = {4, 5}
এবং R = P ∩ Q = {1, 2, 3, 4} ∩ {4, 5} = {4}

∴ R × Q = {4} × {4, 5}
= {(4, 4), (4, 5)}
১৮.
একটি থলেতে 6 টি নীল মার্বেল, 14 টি সবুজ মার্বেল এবং 16 টি কালো মার্বেল আছে। থলে থেকে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 2/9
  3. 1/8
  4. 3/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 6 টি নীল মার্বেল, 14 টি সবুজ মার্বেল এবং 16 টি কালো মার্বেল আছে। থলে থেকে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট মার্বেল আছে = (6 + 14 + 16) টি = 36 টি
নীল মার্বেল আছে = 6 টি

∴ মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা = 6/36
= 1/6
১৯.
8 জন বালক ও 4 জন বালিকা থেকে 4 জন বালক ও 2 জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে?
  1. 360 উপায়ে
  2. 420 উপায়ে
  3. 720 উপায়ে
  4. 120 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জন বালক ও 4 জন বালিকা থেকে 4 জন বালক ও 2 জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে?

সমাধান:
৬ জন বালক থেকে ৫ জন বাচাই করা যায় = 8C4 = 70 উপায়ে
৩ জন বালিকা থেকে ২ জন বাচাই করা যায় = 4C2 = 6 উপায়ে

∴ দল গঠন করার মোট উপায় = 70 × 6 = 420 উপায়ে
২০.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কমপক্ষে 2 টি হেড পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/2
  2. 1/8
  3. 3/8
  4. 5/8
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কমপক্ষে 2 টি হেড পাওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT} = 8 টি
2 টি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HHH, HHT, HTH, THH} = 4 টি

∴ কমপক্ষে 2 টি হেড পাওয়ার সম্ভাবনা = 4/8
= 1/2
২১.
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৯, ১২, ১৫, ১৪, ২০ সংখ্যা গুলোর প্রচুরক কোনটি?
  1. ১৫
  2. ২০
  3. ১২
  4. প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৯, ১২, ১৫, ১৪, ২০ সংখ্যা গুলোর প্রচুরক কোনটি?

সমাধান:
- কোনো উপাত্তের মাঝে একটি উপাত্ত সর্বোচ্চ সংখ্যকবার থাকলে তাকে প্রচুরক বলে।
- এখানে সবগুলো উপাত্ত একই সংখ্যকবার বিদ্যমান, তাই প্রচুরক নেই।
২২.
একজন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্ন হতে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে?
  1. 28 উপায়ে
  2. 130 উপায়ে
  3. 105 উপায়ে
  4. 90 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্ন হতে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে?

সমাধান:
5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বাছাই করা যায় = 5C4
7টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বাছাই করা যায় = 7C2

∴ প্রশ্ন বাছাই করা যায় = 5C4 × 7C2
= (5 × 21) উপায়ে
= 105 উপায়ে
২৩.
"GERMANY" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?
  1. 360
  2. 720
  3. 2880
  4. 3600
ব্যাখ্যা
প্রশ্ন: "GERMANY" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?

সমাধান:
"GERMANY" শব্দটিতে মোট 7টি বিভিন্ন বর্ণ আছে যাদের মধ্যে 2টি স্বরবর্ণ এবং 5টি ব্যঞ্জনবর্ণ।
শব্দের ১ম শূণ্যস্থানটি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করার উপায় = 5P1 = 5

অবশিষ্ট ছয়টি শূণ্যস্থান পূর্ণ করা যায় 6! = 720 উপায়ে।

∴ মোট বিন্যাস সংখ্যা = (720 × 5)
= 3600
২৪.
7C5 + 7C4 + 8C= কত?
  1. 116
  2. 126
  3. 136
  4. 146
ব্যাখ্যা
প্রশ্ন: 7C5 + 7C4 + 8C= কত?

সমাধান:
7C5 + 7C4 + 8C4
= 8C5 + 8C4 [যেহেতু nCr + nCr - 1 = n + 1Cr]
= 9C5
= 126