পদ, সন্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি।
সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
[এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
স্বস্ত্রীক শব্দের সঠিক রূপ হবে সস্ত্রীক। অশ্রুজল শব্দের সঠিক রূপ হবে অশ্রু অথবা জল অথবা চোখের জল হবে। আর অধীনস্থ শব্দের সঠিক হবে অধীন।
২.
'মন্দ কথা বলতে নেই।' বাক্যে 'মন্দ' কোন পদ?
ক
ক) ক্রিয়া
খ
খ) বিশেষণ
গ
গ) বিশেষ্য
ঘ
ঘ) সর্বনাম
ব্যাখ্যা
যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। বাক্যটিতে কথা বিশেষ্য পদ। মন্দ কথার দোষ প্রকাশ করেছে। তাই বাক্যে মন্দ বিশেষণ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩.
'যেমন কর্ম তেমন ফল।'- বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক
ক) নিত্য সম্বন্ধীয়
খ
খ) অনুকার
গ
গ) বাক্যালঙ্কার
ঘ
ঘ) অনন্বয়ী
ব্যাখ্যা
কতগুলো যুগ্মশব্দ পরস্পরের ওপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত। যেমন- যথা-তথা, যত-তত, যখন-তখন, যেমন-তেমন ইত্যাদি। উদাহরণ- যেমন কর্ম তেমন ফল, যথা ধর্ম তথা জয়, যত গর্জে তত বর্ষে না। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪.
কোন বানানটি ভুল?
ক
ক) সমীচীন
খ
খ) জ্বলন্ত
গ
গ) কৃপণতা
ঘ
ঘ) প্রাজ্জল
ব্যাখ্যা
ভুল বানানটির শুদ্ধরূপ- প্রাঞ্জল। যার অর্থ সহজ, সরল, সহজবোধ্য ইত্যাদি। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমির ডিকশনারি।
৫.
কোন শব্দগুচ্ছের বানান অশুদ্ধ?
ক
ক) দারিদ্র্য, নিক্কন
খ
খ) জ্যৈষ্ঠ, পৃষ্ঠ
গ
গ) আভরণ, আহরণ
ঘ
ঘ) দূর্গ, দূর্বল
ব্যাখ্যা
দূর্গ, দূর্বল বানান দুটির শুদ্ধ রূপ- দুর্গ, দুর্বল। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমির ডিকশনারি।
৬.
নিচের কোনটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দ-
ক
ক) পুরস্কার
খ
খ) স্টেডিয়াম
গ
গ) অর্ধরাত্রি
ঘ
ঘ) প্রতিদ্বন্দ্বীতা
ব্যাখ্যা
সংস্কৃত ইন প্রত্যয় সাধিত শব্দ প্রতিদ্বন্দ্বিতা। এর গঠন প্রতিদ্বন্দ্ব + ইন + তা = প্রতিদ্বন্দ্বিতা। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৭.
কোনটি অনুকার অব্যয়?
ক
ক) কড় কড়
খ
খ) মর মর
গ
গ) ঝম ঝম
ঘ
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে। যথা- বজ্রের ধ্বনি- কড় কড়, বৃষ্টির তুমুল শব্দ- ঝম ঝম, শুষ্ক পাতার শব্দ- মর মর, বাতাসের গতি-, শন শন, কোকিলের রব- কুহু কুহু ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
বাক্যে ব্যবহৃত পদগুলাের মধ্যে অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যােগ্যতা। যেমন- বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। কিন্তু 'গরু মাংস খায়' বাক্যে যােগ্যতার অভাব রয়েছে। কারণ গরু কখনাে মাংস খায় না। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
নিচের কোনটি অশুদ্ধ?
ক
ক) প্রাণিবিদ্যা
খ
খ) মনোকষ্ট
গ
গ) মন্ত্রিসভা
ঘ
ঘ) শিরশ্ছেদ
ব্যাখ্যা
অশুদ্ধ শব্দটি হচ্ছে মনোকষ্ট। এর শুদ্ধ রূপ হবে মনঃকষ্ট। এটি বিসর্গ সন্ধি যোগে গঠিত একটি শব্দ।
১১.
'বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে।' বাক্যটিতে যে ত্রুটি রয়েছে-
ক
ক) গুরুচণ্ডালী দোষ
খ
খ) বহুবচনের দ্বিত্ব
গ
গ) আসত্তির অভাব
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাক্যটিতে 'সকল ছেলেরা' বহুবচনে দ্বিত্ব হয়েছে। বাক্যটির শুদ্ধরূপ হবে- বিদ্যালয়ের সকল ছেলে মাঠে ফুটবল খেলছে বা বিদ্যালয়ের ছেলেরা মাঠে ফুটবল খেলছে।
১২.
নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক
ক) সার্কভুক্ত অন্যান্য দেশ
খ
খ) সকল বন্যার্তদের
গ
গ) সকল প্রকাশ মাধ্যম
ঘ
ঘ) কতিপয় সিদ্ধান্ত
ব্যাখ্যা
সকল বন্যার্তদের বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে। এর শুদ্ধরূপ হবে সকল বন্যার্তকে।