উত্তর
ব্যাখ্যা
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৪৬ থেকে ১৯৪৭ সালের আগস্ট পর্যন্ত।
- সোহ্রাওয়ার্দী ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগের পক্ষে বিশাল বিজয়ে মুখ্য ভূমিকা পালন করেন।
- ঐ নির্বাচনে মুসলিম লীগ ১২১টি সংরক্ষিত মুসলিম আসনের মধ্যে ১১৪টি আসনে জয়লাভ করে।
- এই বিজয়ের ফলে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন।
- তিনি ১৯৪৬ সালের এপ্রিল মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- তাঁর নেতৃত্বেই ১৬ আগস্ট ১৯৪৬ "প্রত্যক্ষ সংগ্রাম দিবস" পালন করা হয়, এর ফলে কলকাতায় ভয়াবহ দাঙ্গা ঘটে।
- মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মুসলিম লীগের লক্ষ্য পূরণে সক্রিয় ভূমিকা রাখেন।
- তিনি হিন্দু নেতাদের সঙ্গে মিলে "স্বাধীন ও অখণ্ড বাংলা" গঠনের প্রস্তাব দেন, যা ব্যর্থ হয়।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভাজনের মধ্য দিয়ে তাঁর মুখ্যমন্ত্রিত্বের অবসান ঘটে।
- দেশবিভাগের পর তিনি প্রথমে ভারতে থাকেন এবং গান্ধীর সঙ্গে শান্তি মিশনে কাজ করেন।
সূত্র: বাংলাপিডিয়া।