পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৫ ফেব্রুয়ারি, ২০২৩সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.০২.২০২৩ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৫ ফেব্রুয়ারি, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি হবে?
  1. ক) কোলন
  2. খ) দাঁড়ি
  3. গ) সেমি কোলন
  4. ঘ) হাইফেন
ব্যাখ্যা
• কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।

বিরাম চিহ্ন:
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস- এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত টাকা হবে?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৬০
  3. গ) ৪৩০
  4. ঘ) ৪২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত টাকা হবে? 

সমাধান:
আসল, P= ১০০০০
বছর, n= ৯/১২
সুদের হার, r = ৬
সুদ, I= ?

আমরা জানি,
I = Pnr
বা, I = (১০০০০ × ৯ × ৬)/(১০০ × ১২)
বা, I = ৪৫০ টাকা

.
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ৭ মার্চ, ১৯৭১
  4. ঘ) ২৫ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র:
১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে একই দিনে আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ নামে একটি আদেশ জারি করেন। স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা রক্ষার্থে এটা করা হয়।
অর্থাৎ ২৬ মার্চ থেকে এটি বলবৎ হয়।

- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

সূত্র:- বাংলাপিডিয়া।
.
’September on the Jessore road’ is written by-
  1. ক) Madhusudan Dutt
  2. খ) Allen Ginsberg
  3. গ) Kiser Huq
  4. ঘ) Vikram Seth
ব্যাখ্যা
• 'September on Jessore Road' was written by Allen Ginsberg.
• সেপ্টেম্বর অন যশোর রোড
- সেপ্টেম্বর অন যশোর রোড - বিখ্যাত যুক্তরাষ্ট্রের কবি এলেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
- মুক্তিযুদ্ধের সময় তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে যশোর রোডে সীমান্তের ওপারে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেন তা নিয়ে তিনি লিখেন বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

- এই কবিতার লাইন সংখ্যা ১৫২ টি। এই দীর্ঘ কবিতার সাথে সুর দিয়ে এটিকে গানে রূপ দিয়েছিলেন তিনি।
- আমেরিকায় ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যান্য বিখ্যাত গায়কদের সহায়তায় এই গান গেয়ে কনসার্ট করেছিলেন। এভাবেই বাংলাদেশী শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন গিন্সবার্গ।
- এই কবিতার বাংলা ভাষান্তর করেন খান মোহাম্মদ ফারাবি।     

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
.
’পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যগ্রন্থটির মৌল বিষয় কী ?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) গৃহযুদ্ধ
  3. গ) বিশ্বযুদ্ধ
  4. ঘ) ভাষা আন্দোলন
ব্যাখ্যা
• “পায়ের আওয়াজ পাওয়া যায়” মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্যটির রচয়িতা সৈয়দ শামসুল হক।

এছাড়া তাঁর রচিত আরো কয়েকটি নাটক হলো
- নূরুলদীনের সারাজীবন,
- এখানে এখন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ফসফরাস
  3. গ) ইউরিয়া
  4. ঘ) পটাশিয়াম
ব্যাখ্যা
- নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যায়। 
- হলুদ বর্ণ নিচের দিকের পাতা থেকে শুরু হয়।
- ফলন কমে যায় এবং ফল পুষ্ট হয়না।
- নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ।
- নাইট্রোজেনের মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। 

উৎস: সাধারন বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ ঊন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জি টু জি এর উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
জি টু জি এর উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে চীন, জাপান ও ভারতীয় বিনিয়োগকারীরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমির উপর জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমির উপর চাইনিজ অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় বিনিয়োগকারীদের জন্য ৩টি অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হচ্ছে।

তথ্যসূত্র: বেজা ওয়েবসাইট। 
.
Antonym of the word 'Concord' is
  1. ক) harmony
  2. খ) conflict
  3. গ) thrifty
  4. ঘ) scanty
ব্যাখ্যা
• Concord - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) harmony - সাদৃশ্য; মিল
খ) conflict -  দ্বন্দ্ব; সংঘাত; যুদ্ধ; প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ।
গ) thrifty - সমৃদ্ধশালী; উন্নতিশীল।
ঘ) scanty - অপ্রতুল; অপর্যাপ্ত; অপ্রশস্ত; অত্যল্প; সঙ্কীর্ণ
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  conflict শব্দটি  Concord এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হচ্ছে - conflict.
.
‘Visage’ in Shelley's Ozymandias' refers to-
  1. ক) Body
  2. খ) Sculpture
  3. গ) Statue
  4. ঘ) Face
ব্যাখ্যা
• ‘Visage’ in Shelley's Ozymandias' refers to - Face.
-  a face implies a head, so we are being told that the head belonging to this sculpture is partially buried in the sand, near the legs. It is also, like the whole statue, "shatter'd."
• ‘Ozymandias’ is a poem by - P.B. Shelley.
- সনেট আকারে লেখা এই কবিতাটি ১৮১৮ সালে প্রকাশিত হয়।
- এই কবিতাটি P.B. Shelley এর অন্যতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
- The poem offers an ironic commentary on the fleeting nature of power. 
- The central idea of 'Ozymandias' is that All things, both great and small, will perish.
- It tells of a ruined statue of Ozymandias, on which is inscribed, “Look on my Works, ye Mighty, and despair!” Around the statue, “The lone and level sands stretch far away.”

Source: Britannica.
১০.
মানবদেহের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত-
  1. ক) ৪০০ : ৫০০
  2. খ) ৫ : ১০০
  3. গ) ১ : ৭০০
  4. ঘ) ২ : ১০০
ব্যাখ্যা
- মানবদেহের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত ১ : ৭০০
- শ্বেতকণিকা মানবদেহে রক্তের একটি উপাদান।
- রক্তে বর্ণহীন, নিউক্লিয়াসযুক্ত এবং তুলনামূলকভাবে স্বল্পসংখ্যক ও বৃহদাকার যে কোষ দেখা যায় এবং যারা দেহকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে তাকে শ্বেতকণিকা বলে।
- মানুষের পরিণত লোহিত রক্তকণিকা গোল, দ্বিঅবতল, নিউক্লিয়াসবিহীন চাকতির মতো ও লাল বর্ণের।
- লোহিত রক্তকণিকার কাজ হিমোগ্লোবিন ফুস্ফুস থেকে দেহ কোষে O₂ এবং সামান্য CO₂ পরিবহন করে।

উৎস: জীববিজ্ঞান, ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১১.
'নেমেসিস' কোন জাতীয় রচনা?
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) গীতি কবিতা
ব্যাখ্যা
• “মেনেসিস” নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মি. ও উচ্চতা ৫ মি. হলে এর অতিভূজ ভূমি অপেক্ষা কত সে.মি. বেশী?
  1. ক) ১০
  2. খ) ১০০
  3. গ) ৮
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মি. ও উচ্চতা ৫ মি. হলে এর অতিভূজ ভূমি অপেক্ষা কত সে.মি. বেশী?

সমাধান: 
আমরা জানি,
(অতিভুজ) = (উচ্চতা )+ (ভূমি)
বা,(অতিভুজ) = (৫)+ (১২)২
বা,(অতিভুজ) = ২৫ + ১৪৪ মি.
বা,(অতিভুজ) = ১৬৯ মি.
(অতিভুজ) = ১৩
অতিভুজ = ১৩ 

 অতিভুজ ভূমি অপেক্ষা বেশি = ১৩ - ১২ = ১ মি.
১ মি. = ১০০ সে.মি.

সুতরাং,অতিভুজ ভূমি অপেক্ষা ১০০ সে.মি. বেশি।
১৩.
Choose the correct spelling
  1. ক) Persiverence
  2. খ) Perseverance
  3. গ) Perseverence
  4. ঘ) Persiverarenco
ব্যাখ্যা
Perseverance (noun) [Uncountable noun]
English Meaning: persistence in doing something despite difficulty or delay in achieving success.
Bangla Meaning: অধ্যবসায়; ঐকান্তিকতা; উদ্যম; উদ্যমশীলতা; অধ্যবসায়

Source: Bangla Academy dictionary and Oxford Dictionary.
১৪.
আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. ক) উত্তর পশ্চিম
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর পূর্ব
  4. ঘ) দক্ষিণ পূর্ব
ব্যাখ্যা
- আরব উপদ্বীপ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ।
- এর আয়তন প্রায় ১২.৫ লক্ষ বর্গমাইল।
- জর্ডান ও ইরাকসহ এতে নয়টি দেশ অবস্থিত। এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ সৌদি আরব এবং ক্ষুদ্রতম বাহরাইন।
- এটি এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
১৫.
একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ক) ১০%
  2. খ) ২৪%
  3. গ) ২০%
  4. ঘ) ৪৪%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = 2r
ক্ষেত্রফল=πr2

ব্যাস 20% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = 2r + 2r এর 20%
= 2r + 2r এর 20/100
= 2r + 2r/5
= (10r + 2r)/5
= 12r/5

বৃত্তের নতুন ব্যাসার্ধ = 6r/5
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(6r/5)2
= 36πr2/25

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (36πr2/25) - πr2
= (36πr2 - 25πr2)/25
= 11πr2/25

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = [{(11πr2/25)/πr2} × 100]% = 44%

১৬.
একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১২৫ টাকা
  3. গ) ১৩০ টাকা
  4. ঘ) ১৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০ - ৯০ = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ২৫)/২০ টাকা
= ১২৫ টাকা।
১৭.
সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) ৪
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধানঃ
সুষমভুজের একটি অন্ত: কোণের পরিমাণ ১৩৫°
সুষম বহুভুজের প্রতিটি বহি:স্থ কোণের পরিমাণ = (১৮০ - ১৩৫)° = ৪৫°

বাহুর সংখ্যা = ৩৬০/৪৫ = ৮টি।
১৮.
ঐতিহাসিক ‘ছয় দফায়’ কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
  1. ক) শাসনতান্ত্রিক কাঠামো
  2. খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  3. গ) স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা
  4. ঘ) বিচার ব্যবস্থা
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয় দফার 'বিচার ব্যবস্থা'র কথা উল্লেখ ছিল না।

১৯৬৬ সালে উত্থাপিত ছয় দফায় উল্লেখিত বিষয়গুলো হলো:
- শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি
- কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- মুদ্রা সংক্রান্ত ক্ষমতা
- কর সংক্রান্ত ক্ষমতা
- বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা
- আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা

উৎস: বাংলাপিডিয়া।
১৯.
যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে?
  1. ক) অনূঢ়া
  2. খ) কুমারী
  3. গ) নবোঢ়া
  4. ঘ) অবীরা
ব্যাখ্যা
• ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় বলে - অবীরা।

কিছু এককথায় প্রকাশ হলো:
• যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
• যে নারীর হিংসা নেই - অনসূয়া।
• যে স্ত্রী বশীভূত - স্ত্রৈণ।
• যা ক্রমশ বর্ধিত হয় - বর্ধিষ্ণু।
• যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
• যা সহজে ভেঙ্গে যায় - ভঙ্গুর, ঠুনকো।
• যে সহ্য করতে পারে - সহিষ্ণু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
বর্তমান ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) কানাডা
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
২০২০ সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ইউরোপের বৃহতম বাণিজ্য অংশীদার হয়েছে চীন। করোনায় কিছু দেশের সঙ্গে বাণিজ্য সংকোচন হলেও সার্বিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য বেড়েছে দেশটির। এসময় দু'পক্ষের মধ্যে বৈদেশিক বাণিজ্য হয়েছে ৭০ হাজার ৯০০ কোটি ডলার। করোনা অতিমারির কারণে গত বছরের প্রথম প্রান্তিকে বড় আকারের সংকোচন হলেও দ্বিতীয় প্রান্তিক থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় চীনের অর্থনীতি। দ্বিতীয়ার্ধে চাঙ্গা অর্থনীতির কারণে ইউরোপীয় পণ্যের চাহিদা বেড়েছে চীনে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা। 
২১.
কোনটি প্রাদী সমাসের উদাহরণ?
  1. ক) গৃহস্থ
  2. খ) ছা - পোষা
  3. গ) শতাব্দী
  4. ঘ) প্রগতি
ব্যাখ্যা
• ‘প্রগতি’ প্রাদি সমাসের উদাহরণ।
প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু, প্রভৃতি বিশেষ্যেও সমাস হয় তাকে বলে প্রাদি সমাস। যেমন:
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
  1. ক) কাঁচা লোহা
  2. খ) ইস্পাত
  3. গ) এলুমিনিয়াম
  4. ঘ) কোবাল্ট
ব্যাখ্যা
চৌম্বক পদার্থঃ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরো শব্দটির অর্থ লোহা। উদাহরণঃ লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।

অচৌম্বক পদার্থঃ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণঃ সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
২৩.
ক্যান্সার রোগের কারণ কী?
  1. ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
  2. খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  3. গ) কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- কোষের অস্বাভাবিক বৃদ্ধিই ক্যান্সার রোগের কারণ।
- মৃত সেলের ভিতর ক্ষতিগ্রস্ত DNA থেকে এক ধরনের কোষের সৃষ্টি হয়।
- প্রদাহ, ইনফেকশনের কারনে বা ক্ষতিকর ক্যামিকেলের প্রভাবে কোষ ক্ষতিগ্রস্ত হলে এসব মৃত কোষের DNA থেকে এক ধরনের কোষ সৃষ্টি হয় যা অস্বাভাবিক বৃদ্ধি পায়। 

উৎস: ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ওয়েবসাইট
২৪.
'সরস' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
  1. ক) ক্ষুদ্র
  2. খ) সঙ্গে
  3. গ) বিশাল
  4. ঘ) অভাব
ব্যাখ্যা
- ‘স’ একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়।
যেমন:
- সলাজ (লাজের সঙ্গে), সরস, সরব, সঠিক সজোর, সপাট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
Still waters run deep, এখানে ‘Still' শব্দটি-
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
• Still waters run deep, এখানে ‘Still' শব্দটি  water, noun কে modify করেছে।
- তাই এখানে still শব্দটি adjective.
২৬.
What does the Abbreviation 'AD' stands for?
  1. ক) Anno Domini
  2. খ) Anti-Dot
  3. গ) After Death
  4. ঘ) Add Data
ব্যাখ্যা
• The Abbreviation 'AD' stands for -Anno Domini
- এটি একটি Latin Phrase. 
- যার অর্থ হচ্ছে - “in the year of our Lord.” (Compare B.c.).
২৭.
The Phrase ‘Achilles heel' means
  1. ক) a strong point
  2. খ) a weak point
  3. গ) a permanent solution
  4. ঘ) a serious idea
ব্যাখ্যা
• The Phrase ‘Achilles heel' means - a weak point. 
• Achilles heel 
English Meaning: a weakness or vulnerable point.
Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ স্থান

Ex. Sentence: Maths has always been my Achilles heel.
Bangla Meaning: গণিত সর্বদাই আমার বড় দুর্বলতা ছিল।

Source: Live MCQ Lecture
২৮.
'জংশন' শব্দটির উৎস ভাষা-
  1. ক) ইংরেজি
  2. খ) ফরাসি
  3. গ) চীনা
  4. ঘ) বার্মিজ
ব্যাখ্যা
'জংশন' শব্দটির উৎস ভাষা ইংরেজি।
এর অর্থ - সংযোগ; সন্ধি।
২৯.
ঢাকা গেইট এর নির্মাতা কে?
  1. ক) শায়েস্তা খাঁ
  2. খ) নবাব আবদুল গণি
  3. গ) লর্ড কার্জন
  4. ঘ) মীর জুমলা
ব্যাখ্যা
ঢাকা গেইট মুঘল আমলের একটি স্থাপত্য।
- সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৬৬০-১৬৬৩ খ্রিস্টাব্দ সময়ে বাংলার মুঘল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন।
- বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের নিকটে এটি অবস্থিত। আগে এটি মীর জুমলা গেইট নামে পরিচিত ছিলো।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৩০.
4x + 41 - x = 4 হলে x = ?
  1. ক) 3/4
  2. খ) 1/3
  3. গ) 1/2
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 41 - x = 4 হলে x = ?

সমাধান: 
4x + 41 - x = 4
⇒ 4x + 41 . 4 - x = 4
⇒ 4x + 4/4x = 4
⇒ a + 4/a = 4  [ধরি 4x = a]
⇒ a2 + 4 = 4a
⇒ a2 - 4a + 4 = 0
⇒ a2 - 2. 2. a + 22 = 0
⇒ (a - 2)2 = 0
⇒ a - 2 = 0
⇒ a = 2
⇒ 4x = 2
⇒ (22)x = 2
⇒ 22x = 21
⇒ 2x = 1
 x = 1/2 
৩১.
কোনটি যোগরূঢ় শব্দ নয়?
  1. ক) মহাযাত্রা
  2. খ) পঙ্কজ
  3. গ) রাজপুত
  4. ঘ) ধানক্ষেত
ব্যাখ্যা
- ধানক্ষেত যোগরূঢ় শব্দ নয়।
যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩২.
The idiom ‘put up with’ means-
  1. ক) stay together
  2. খ) tolerate
  3. গ) keep trust
  4. ঘ) protect
ব্যাখ্যা
• The idiom 'put up with' means - tolerate.

• Put up with (Phrase)
- English Meaning: tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা।
- Synonym: tolerate, take, stand, stand for, accept, stomach, swallow, endure, bear, brook, support
- Example: I'm too tired to put up with any nonsense

Source: Live MCQ Lecture.
৩৩.
Choose the correct spelling.
  1. ক) soverinty
  2. খ) soverignty
  3. গ) sovereignty
  4. ঘ) sovereiginity
ব্যাখ্যা
• The correctly spelt word is Sovereignty.
• Sovereignty (noun)
- English Meaning: supreme power or authority.
- Bangla Meaning: সার্বভৌম ক্ষমতা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
৩৪.
'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) আবুল হুসেন
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) আবুল হাসান
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া
- আবুল হাসান তাঁর সাহিত্যিক নাম।
- তিনি একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- যে তুমি হরণ করাে (১৯৭৪),
- রাজা যায় রাজা আসে (১৯৭২),
- পৃথক পালঙ্ক (১৯৭৫)।
- তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' (১৯৮৮);
- গল্প সংকলন: আবুল হাসান গল্প সংগ্রহ (১৯৯০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে' বাক্যটি-
  1. ক) মিশ্র
  2. খ) যৌগিক
  3. গ) জটিল
  4. ঘ) সরল
ব্যাখ্যা
যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন:
- সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।
- ভিক্ষাুককে দান করো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৬.
বাংলার প্রাচীন জনপদ কোনটি?
  1. ক) সমতট
  2. খ) পুণ্ড্র
  3. গ) গৌড়
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
পুণ্ড্র : প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। এ অঞ্চলের রাজধানী পুণ্ড্রনগর। এর বর্তমান নাম মহাস্থানগড়।

বরেন্দ্র : উত্তরবঙ্গের জনপদ বরেন্দ্র। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং ভারতের মালদহ, মুর্শিদাবাদের কিছু অংশ, দার্জিলিং ও কোচবিহার এক সময় এ জনপদের আওতায় ছিল।

গৌঢ় : পাল রাজাদের আমলে গৌঢ়ের নাম-ডাক ছিল। অনেকের মতে, ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ আগে গৌঢ়ের অন্তর্ভুক্ত ছিল।

বঙ্গ : বৃহত্তম ঢাকা ও ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর আগে বঙ্গ জনপদের অধীনে ছিল।

সমতট : অনেকের মতে, বর্তমানের কুমিল্লা ও নোয়াখালী একসময় সমতট নামে পরিচিত ছিল। কুমিল্লা শহর থেকে ১২ মাইল দূরে বড় কামতা এ জনপদের রাজধানী ছিল।

হরিকেল : শ্রীহট্ট (সিলেট) থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত হরিকেল জনপদের সীমানা ছিল।

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া
৩৭.
নদী'র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরিৎ
  2. খ) বারিধি
  3. গ) উদক
  4. ঘ) অম্বু
ব্যাখ্যা
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৮.
Give the antonym of the word 'transitory'
  1. ক) temporary
  2. খ) permanent
  3. গ) transparent
  4. ঘ) short-lived
ব্যাখ্যা
• Transitory - ক্ষণস্থায়ী। 
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) temporary - ক্ষণস্থায়ী
খ) permanent - স্থায়ী
গ) transparent - স্বচ্ছ্ব
ঘ) short-lived - ক্ষণস্থায়ী
- সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে permanent শব্দটি Transitory এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই, সঠিক উত্তর হবে - permanent.

Source: Bangla Academy Dictionary.
৩৯.
প্রতিবছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়?
  1. ক) ৩০ এপ্রিল
  2. খ) ৩১ মে
  3. গ) ৩০ জুন
  4. ঘ) ৩১ জুলাই
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪০.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
x ও y এর মানের সমষ্টি = ২ × ৯ = ১৮

দেয়া আছে
z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ১৮  + ১২ = ৩০
x, y এবং z এর মানের গড় = ৩০/৩ = ১০
৪১.
London town is found as a living being in the works of-
  1. ক) Thomas Hardy
  2. খ) Charles Dickens
  3. গ) W. Congreve
  4. ঘ) H. Lawrence
ব্যাখ্যা
London town is found as a living being in the writings of Charles Dickens.

•Charles Dickens:
- He was born on February 7, 1812, at Portsmouth in Hampshire in England.
- Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে তাকে গণ্য করা হয়। 
- তিনি এখনও বিশ্বের নানা প্রান্তে তুমুল জনপ্রিয়। 
- তার রচিত উপন্যাসগুলো প্রায় সব দেশের মানুষের কাছে সমাদৃত এবং বহু ভাষায় অনুদিত। এই উপন্যাসগুলো আবার কয়েক শ্রেণীতে ভাগ করা যায় । যেমন: ভ্রমন মূলক, ঐতিহাসিক উপাখ্যান , সমাজ সংস্কার মূলক কিংবা আত্মজীবনী মূলক। এছাড়া তিনি অধিকাংশ সময়ই দরিদ্র মানুষ এবং তাদের নানামুখী সংগ্রাম নিয়ে উপন্যাস লিখেছেন।  
- অনেকের মতে তিনি সর্ব যুগের সেরা ইংরেজ ঔপন্যাসিক। 
- He died on 9th June 1870 in England.

Charles Dickens এর শ্রেষ্ঠ উপন্যাস সমূহ: 
- A Tale of Two Cities
- A Christmas Carol
- Great Expectations
- David Copperfield
- Oliver Twist 
- The Pickwick Papers 
- Bleak House
- Hard Time


Source: Brtitannica.com  
৪২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) সমিচীন
  2. খ) সমীচীন
  3. গ) সমীচিন
  4. ঘ) সমিচিন
ব্যাখ্যা
•  শুদ্ধ বানান - সমীচীন (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্+ঈন
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য, উচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩.
জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
  1. ক) গঙ্গা
  2. খ) পুতুলনাচের ইতিকথা
  3. গ) হাঁসুলী বাঁকের উপকথা
  4. ঘ) গৃহদাহ
ব্যাখ্যা
‘গঙ্গা’ উপন্যাসটি সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ রচনা।
- এটি ১৯৫৭ সালে প্রকাশিত।
- ‘গঙ্গা’র পটভূমি একটাই, জল-জাল-জেলে; বিশেষত অবিভক্ত ২৪পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) ঝীবনসংগ্রামের কাহিনি। গঙ্গা উপন্যাসের চরিত্রগুলো অতটা উজ্জ্বল হয়ে ধরা দেয়নি।
- সমরেশ বসুর মূল বিষয় চরিত্র চিত্রণ নয়, মূল বিষয জেলেজীবন।


উৎস: ‘গঙ্গা’ উপন্যাস ও সাহিত্য সাময়িকী।
৪৪.
'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়?
  1. ক) রূপতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) পদক্রম
  4. ঘ) বাক্য প্রকরণ
ব্যাখ্যা
• ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত হয়। যথা –
১. ধ্বনিতত্ত্ব,
২. রূপতত্ত্ব,
৩. বাক্যতত্ত্ব ও
৪. অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহ :
- ধ্বনি,
- বর্ণ,
- ধ্বনির উচ্চারণ প্রণালি,
- উচ্চারণের স্থান,
- ধ্বনি পরিবর্তন ও
- লোপ, ষ-ত্ব ও ণ-ত্ব বিধান,
- সন্ধি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪৫.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) কামরুল হাসান
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হাশেম খান
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনের বর্তমান রূপটির রূপকার শিল্পী কামরুল হাসান
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি রয়েছে তা গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়। 
- ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
- মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হিসেবে বিবেচ্য করা হয় শিব নারায়ণ দাসকে। 

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪৬.
Which one is in plural number?
  1. ক) School
  2. খ) Oxen
  3. গ) Leaf
  4. ঘ) Mathematics
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Oxen হচ্ছে plural number.
- The plural form of ox is - oxen. 
- Singular - Ox -  গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়।
- Plural- Oxen - ষাঁড়গুলো।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Leaf - পাতা; পত্র; পল্লব, এর Plural form - Leaves.
• School - বিদ্যালয়, এর plural form হচ্ছে Schools.
• Mathematics দেখতে plural হলেও এটি মূলত singular.
৪৭.
পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে?
  1. ক) মাকসুদুল আলম
  2. খ) মোবারক আহমেদ খান
  3. গ) মইনুল হোসেন
  4. ঘ) শাইখ সিরাজ 
ব্যাখ্যা
- বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। তার এই ঢেউটিন ‘জুটিন’ নামে পরিচিত।
- তিনি পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতিও আবিষ্কার করেন যা সোনালী ব্যাগ নামে পরিচিত।
- ড. মাকসুদুল আলম পাটের জীবনরহস্য উন্মোচনে নেতৃত্ব দেন।

(তথ্যসূত্র: প্রথম আলো)
৪৮.
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
  1. ক) বিজয় স্তম্ভ
  2. খ) বিজয় কেতন
  3. গ) রক্ত সোপান
  4. ঘ) স্বাধীনতা সোপান
ব্যাখ্যা
সেনানিবাস গুলোতে নির্মিত কয়েকটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্থাপনা:
- ঢাকা সেনানিবাস - বিজয় কেতন, শিখা অনির্বাণ, জাহাঙ্গীর গেট, মুক্তিযুদ্ধ জাদুঘর।
- রাজেন্দ্রপুর সেনানিবাস - রক্ত সোপান
- কুমিল্লা সেনানিবাস -  অনির্বাণ জেড
- রংপুর সেনানিবাস - বিজয় গাঁথা
৪৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫x ও ৬x
৫x ও ৬x এর গ.সা.গু.= x
∴ গ.সা.গু. x = ৪

∴ ছোট সংখ্যাটি = ৪ × ৫
                           = ২০
৫০.
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ৮৫ মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান?
  1. ক) ১৭/১১/২০২১
  2. খ) ১২/১১/২০২১
  3. গ) ২১/১১/২০২১
  4. ঘ) ২২/১১/২০২১
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর ১৯/১১/২০২১
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে। 
৫১.
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
  1. ক) পরশুরাম
  2. খ) নীললোহিত
  3. গ) ভানুসিংহ
  4. ঘ) গাজী মিয়া
ব্যাখ্যা
•  ‘ভানুসিংহ ঠাকুর’ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।
• রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১)  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
• ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।


তাঁর রচিত কাব্যগ্রন্থ হলো:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- চৈতালী
- কল্পনা
- গীতাঞ্জলি
- বলাকা 
- শেখলেখা
- সেঁজুতি
- পত্রপুট
- ক্ষণিকা 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫২.
নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়?
  1. ক) ঘরে-বাইরে
  2. খ) পথের দাবী
  3. গ) চাঁদের অমাবস্যা
  4. ঘ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 
- 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস। 
- এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- এটি স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকতো। এর কাহিনীর পটভূমিকা ব্রহ্মদেশ। এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক 'সব্যসাচী' এই উপন্যাসের প্রধান চরিত্র। কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে।
- নিঃসন্দেহে এই কাহিনীতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবের আন্তরিক সমর্থন আছে। গ্রন্থটি প্রকাশের সাথে সাথে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়।
- ‘আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতা আমার একমাত্র কাম্য, আমার একটি মাত্র সাধনা’ এই বক্তব্য ছিল উপন্যাসের শেষে।
- উপন্যাসটি ‘বঙ্গবাণী’ পত্রিকায় ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩.
Which one of the following writers was not a novelist?
  1. ক) Charles Dickens
  2. খ) W. B. Yeats
  3. গ) James Joyce
  4. ঘ) Jane Austen
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Charles Dickens, James Joyce এবং Jane Austen - এই তিনজন হচ্ছেন ইংরেজি সাহিত্যের স্বনামধন্য novelist. 
- কেবল মাত্র W.B Yeats হচ্ছে একজন Irish dramatist, poet and critic.

• William Butler Yeats (1865 – 1939):
- Irish dramatist, poet and critic.
- He is famous for his use of “Symbolism and Mysticism”.
- He wrote the preamble of Tagore's “Gitanjali” in 1912, which later got Nobel prize in 1913.
- W.B Yeats got the Nobel prize in 1923.

Major Works:
Poems:
- The Wild Swans at Coole,
- The Tower
- The Winding Stair and Other poems
- The Resurrection, The Second Coming
- The Cat and the Moon
- Sailing to Byzantium
- The Lake Isle of Innisfree
- Among School Children
- A Prayer for My Daughter
- When You Are Old.

Source: Britannica.
৫৪.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
  1. ক) ২ গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

সমাধান: 
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = (x/2)2 বা, x2/4
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চারগুন।
৫৫.
মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
  1. ক) ২৫ জোড়া
  2. খ) ২৪ জোড়া
  3. গ) ২৩ জোড়া
  4. ঘ) ২২ জোড়া
ব্যাখ্যা
- মানবেদেহে সাধারণত ক্রোমোজাম থাকে ২৩ জোড়া। 
- এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। 
- বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
- মানবেদেহে সাধারণত ক্রোমোজোমের দুই সেট থাকে। 
- ২২ নং ক্রোমোজোম মানবদেহের দ্বিতীয় ক্ষুদ্রতম ক্রোমোজোম ২১ নং ক্রোমোজোমের পরে।

উৎস: জীববিজ্ঞান,২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের-
  1. ক) ফুসফুস
  2. খ) যকৃত
  3. গ) কিডনি
  4. ঘ) প্লীহা
ব্যাখ্যা
- নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস।
- নিউমােনিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়।
- এ রােগে মানব দেহের ফুসফুস আক্রান্ত হয়ে ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রনা হয়।
- ফুসফুসের প্রদাহকে নিউমােনিয়া, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস, কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে ।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- কোনো জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।
- ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে একটি ভেড়ার জন্ম দেন।
- সর্বপ্রথম যুক্তরাজ্যে Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল তার নাম ডলি।
- ডব্লিউ.এইচ.ও (WHO) বর্তমানে মানব শিশুর ক্লোন নিষিদ্ধ করেছে।
৫৮.
‘তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি-
  1. ক) সংযোজক অব্যয়
  2. খ) বিয়োজক অব্যয়
  3. গ) সমুচ্চয়ী অব্যয়
  4. ঘ) সংকোচক অব্যয়
ব্যাখ্যা
- বাক্যে ‘তাই’ শব্দ টি হচ্ছে সংযোজন অব্যয়।
- ‘তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি দুটি বাক্যর সংযোজন ঘটাচ্ছে। 
- তাছাড়াও অধিকন্ত, সুতরাং শব্দগুলোও সংযোজন অব্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫৯.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. ক) কম হয়
  2. খ) খুব কম হয়
  3. গ) একই হয়
  4. ঘ) বেশি হয়
ব্যাখ্যা
- বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। 
- ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফুল স্পিডে বা আস্তে যেভাবেই ঘুরান পাওয়ার একই খরচ হয়। কারন ইলেকট্রিক্যাল রেগুলেটর ইন্ডাকটর দ্বারা তৈরি।
- ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের গতি কমে কিন্তু ইন্ডাক্টর উত্তপ্ত হয়। এই উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। 
- আবার ইলেকট্রনিক রেগুলেটরের বেলায় ভিন্ন। এটি একটি ভেরিয়েবল রেজিস্টর। এটি তৈরি হয় থাইরিস্টর ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। 
- এতে উত্তাপের পরিমাণ অত্যন্ত কম থাকার কারনে রেগুলেটর লসও খুবি নগন্য হয়। ফলে ফ্যানের গতি কমালে পাওয়ার কম খরচ হবে এবং ফ্যানের গতি বাড়ালে পাওয়ার খরচ বাড়বে। 
- তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচ কম হয়। 

উৎস: সাধারন বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
6a2bc এবং 4a3b2c2 সংখ্যা সহগের গ.সা.গু নিচের কোনটি?
  1. ক) a²bc 
  2. খ) 2a2bc
  3. গ) 2a2b2c2
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: 6a2bc এবং 4a3b2c2 সংখ্যা সহগের গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
প্রদত্তরাশি রাশি দুটির সংখ্যা সহগ যথাক্রমে 6 এবং 4
6 ও 4 এর গ.সা.গু = 2
∴ নির্ণেয় সংখ্যা সহগের গ.সা.গু  = 2

তাই, সঠিক উত্তর হবে: অপশন ঘ (কোনটিই নয়)

৬১.
যা সহজে অতিক্রম করা যায় না-
  1. ক) দুর্গম
  2. খ) অলঙ্ঘ্য
  3. গ) দুরতিক্রম্য
  4. ঘ) অনতিক্রম্য
ব্যাখ্যা
•  যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রম্য
অন্যদিকে,
- যা অতিক্রম করা যায় - অনতিক্রম্য
- যাওয়া কষ্টসাধ্য - দুর্গম
- গমনের অযোগ্য - অগম্য

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়া’ মামুদ।
৬২.
কিরগিজস্তানের রাজধানী কোথায়?
  1. ক) বিশকেক
  2. খ) আলমাআতা
  3. গ) আশাখাবাদ
  4. ঘ) উলানবাটোর
ব্যাখ্যা
- বিশকেক : কিরগিজস্তানের রাজধানী।
- আলমাআতা : কাজাখস্তানের সাবেক রাজধানী।
- আশখাবাদ : তুর্কমেনিস্তানের রাজধানী।
- উলানবাটোর : মঙ্গোলিয়ার রাজধানী।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৬৩.
কোন দেশটির সমুদ্র উপকূল নেই?
  1. ক) কম্বোডিয়া
  2. খ) মঙ্গোলিয়া
  3. গ) তানজানিয়া
  4. ঘ) রোমানিয়া
ব্যাখ্যা
- মঙ্গোলিয়া উত্তর-মধ্য এশিয়ায় অবস্থিত।
- এটি স্থলবেষ্টিত একটি দেশ অর্থাৎ দেশটিতে কোনো সমুদ্র বন্দর নেই।
- এর অফিশিয়াল ভাষা খালকা
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটার।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস। 
৬৪.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) ৪র্থ তফসিল
  2. খ) ৫ম তফসিল
  3. গ) ৬ষ্ঠ তফসিল
  4. ঘ) ৭ম তফসিল
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আরও ৩টি তফসিল সংযোজন করা হয়।
১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়।
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
- প্রথম তফসিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিলঃ রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
- তৃতীয় তফসিলঃ শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- পঞ্চম তফসিলঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- ষষ্ঠ তফসিলঃ স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিলঃ স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৬৫.
Who is the writer of 'The House of Fame'?
  1. ক) Francis Bacon
  2. খ) Geoffrey Chaucer
  3. গ) William Lanlord
  4. ঘ) John Wycliffe
ব্যাখ্যা
• Geoffrey Chaucer is the writer of 'The House of Fame'.
- a poem of more than 2,000 lines, also in dream-vision form. In some ways it is a failure—it is unfinished, its theme is unclear, and the diversity of its parts seems to overshadow any unity of purpose.

• Geoffrey Chaucer is known as the Father of English poetry.
- তিনি 14th century এর অন্যতম সাহিত্যিক এবং তাঁকে the representative of 14th century বলা হয়। 
- তাঁর literary career is divided into three phases, namely - Italian, French and English.
- 'The Canterbury Tales' is the masterpiece of Chaucer which is ranked as one of the greatest poetic works in English.

Geoffrey Chaucer এর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সমূহ: 

- Canterbury Tales
- The nun priest’s Tale
- The Parliament of Fowls
- The Legend of Good women
- The Book of the Duchess
- The Romance of the Rose
- House of Fame
- Troilus and Criseyde

Source: Britannica.com 
৬৬.
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
  1. ক) UNDP
  2. খ) World Bank
  3. গ) IMF
  4. ঘ) BRICS
ব্যাখ্যা
- 'World Development Report' বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank প্রকাশ করে।
- Global Financial Stability Report এবং World Economic Outlook প্রকাশ করে IMF।
- Human Development Report প্রকাশ করে UNDP।

উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৬৭.
Which of the following words has been formed with a prefix?
  1. ক) Amoral
  2. খ) Authentic
  3. গ) Amnesia
  4. ঘ) Aspersions
ব্যাখ্যা
• Amoral has been formed with a prefix.
- Amoral (a+moral) - অনৈতিক।
- শব্দটি গঠিত হয়েছে a (=without) prefix যুক্ত হয়ে।
• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Authentic - খাঁটি।
- Amnesia - আংশিক বা সম্পূর্ণ স্মৃতিবিলোপ।
- Aspersions- কটাক্ষপাত, বা সমালোচনা।
৬৮.
‘Once in a blue moon' means-
  1. ক) always
  2. খ) nearly
  3. গ) very rarely
  4. ঘ) hourly
ব্যাখ্যা
• Once in a blue moon
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ।

Ex. Sentence: He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

Source: Live MCQ Lecture
৬৯.
কোন জাতীয় শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার হয়?
  1. ক) লোকজ শব্দে
  2. খ) দেশি শব্দে
  3. গ) বিদেশি শব্দে
  4. ঘ) তৎসম শব্দে
ব্যাখ্যা
• তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষ্-ত্ব বিধান বলে।

• ষ-ত্ব বিধানের কিছু নিয়মাবলী:
- ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক।
- তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ।
- ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ।
- কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন— ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ, ভূষণ ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৭০.
এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোথায়?
  1. ক) ইন্দোচীন
  2. খ) চেলিউস্কিনের অগ্রভাগ
  3. গ) বেবা অন্তরীপ
  4. ঘ) আইসল্যান্ড
ব্যাখ্যা
- চেলিউস্কিন অন্ত্ররীপ (Cape Chelyuskin) হচ্ছে এশিয়ার সর্ব উত্তরের বিন্দুর নাম।
- এটি রাশিয়ার তাইমির উপদ্বীপের (Taymir peninsula) অগ্রভাগ (Tip)।
- এ অন্তরীপটি রাশিয়ার সেভারনায়া জেমলিয়া (Severnaya Zemlya) দ্বিপপুঞ্জের দক্ষিণে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৭১.
ডিমে কোন ভিটামিন নেই?
  1. ক) ভিটামিন-এ
  2. খ) ভিটামিন-বি
  3. গ) ভিটামিন-সি
  4. ঘ) ভিটামিন-ডি
ব্যাখ্যা
- ডিমে  ভিটামিন- সি নেই।
- ডিমে আছে - প্রোটিন, উপকারি ফ্যাট, কার্বোহাইড্রেট, কোলেস্টেরল।
- ভিটামিনের মধ্যে আছে নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, থায়মিন, পিরিডক্সিন, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি১২, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, লিউটিন, জিয়াজেন্থিন।
- খনিজের মধ্যে রয়েছে- ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফোরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম।
 - ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে- অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আইকোসাপেন্টাইনোয়িক অ্যাসিড, ডকোহেক্সাইনোয়িক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, আরাচিডোনিক অ্যাসিড এবং ২০ টি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড, যা ছাড়া শরীরে প্রোটিন তৈরি হয় না।
৭২.
কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে?
  1. ক) প্রিন্স নরোনম সিহানুক
  2. খ) হেং শামবিন
  3. গ) পল পট
  4. ঘ) লন নল
ব্যাখ্যা
মার্শাল লন নল প্রে ভেং প্রদেশে জন্মগ্রহণকারী কম্বোডিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও জেনারেল ছিলেন। ১৯৬৬-৬৭ ও ১৯৬৯-৭১ মেয়াদে দুইবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপূর্বে প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালে প্রিন্স নরোদম সিহানুক সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন ও নিজেকে নবগঠিত খেমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। সোশ্যাল রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠাতার ভূমিকায় অবতীর্ণ হন ও খেমার ন্যাশনাল আর্মড ফোর্সের কমান্ডার-ইন-চিফ হন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৭৩.
Calligraphy কী?
  1. ক) হস্তলিপি বিদ্যা
  2. খ) কালি-কলমে আঁকা ছবি
  3. গ) রেখাচিত্র
  4. ঘ) গ্রাফিক্স চিত্র
ব্যাখ্যা
'Calligraphy' শব্দের পারিভাষিক অর্থ - হস্তলিপি বিদ্যা 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৪.
নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
  1. ক) ডেঙ্গুজ্বর
  2. খ) স্মলপক্স
  3. গ) কোভিড-১৯
  4. ঘ) পোলিও
ব্যাখ্যা
- স্মলপক্স রোগটি DNA ভাইরাসঘটিত।
- ভেরিওলা ভাইরাস মানবদেহে স্মলপক্স বা গুটি বসন্ত সৃষ্টি করে। 
- ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে DNA ও RNA থাকে।
- অন্যান্য জীবদেহে DNA ও RNA একই সাথে অবস্থান করলেও ভাইরাসে DNA ও RNA একই সাথে অবস্থান করতে পারেনা।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় শীর্ষ দেশ ছিল আইসল্যান্ড
-------------------------
আপডেটেড তথ্য:

বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন:
১৩ জুলাই ২০২২ বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে -
শীর্ষ দেশ – আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান - ৭১তম।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৭৬.
নাটক কী?
  1. ক) দৃশ্যকাব্য
  2. খ) কাব্যনাট্য
  3. গ) গীতিনাট্য
  4. ঘ) নৃত্যনাট্য
ব্যাখ্যা
- নাটক হচ্ছে দৃশ্যকাব্য।
নাট্যকলা যেকোন ত্রিমাত্রিক আয়তনে এক বা একাধিক ব্যক্তি কর্তৃক অপর এক বা একাধিক ব্যক্তির সামনে কোন ক্রিয়া উপস্থাপনকেই ‘নাট্য’ বলা যেতে পারে। উল্লিখিত উপস্থাপনাটি হতে পারে সম্পূর্ণভাবে পূর্বনির্ধারিত এবং লিখিত পাঠভিত্তিক, অথবা হতে পারে তাৎক্ষণিক উপায়ে মৌখিকভাবে সৃষ্ট। এমনকি এ দুয়ের মধ্যে থাকতে পারে অগণিত বৈচিত্র্যপূর্ণ রীতি-প্রকরণ। নাটক সৃষ্টিতে গঠন-কৌশল বিচারে দ্বন্দ্ব কোন অপরিহার্য উপাদান নয়। সামাজিক ও রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণে বাংলাদেশের নাট্যরীতির ক্রমবিকাশ বৃহত্তর দক্ষিণ এশীয় নাট্য ঐতিহ্যের সঙ্গে জড়িত এবং এর সঙ্গে পরবর্তীতে কিছু মাত্রায় ইউরোপীয় প্রভাবের মিশ্রণ লক্ষণীয়। নাট্যকলার ক্রমবিকাশ তিন ভাগে আলোচনা করা যেতে পারে: সংস্কৃত ও তদুদ্ভূত নাট্য, দেশজ নাট্য এবং ইউরোপীয় রীতি প্রভাবিত নাট্য।

উৎস: বাংলাপিডিয়া
৭৭.
করোনার মিশ্র ধরণ ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে?
  1. ক) ইসরাইল
  2. খ) সাইপ্রাস
  3. গ) তাইওয়ান
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
করোনার ডেল্টাক্রন ভেরিয়েন্ট শনাক্ত হয় প্রথম যে দেশে - সাইপ্রাস।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়ডিয়স কস্ট্রিকিসই করোনার নতুন ধরনের নাম দিয়েছেন ডেল্টাক্রন।
তিনি জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ডেল্টাক্রনের মধ্যে। 

উৎস: www.somoynews.tv
৭৮.
Study of religion is called -
  1. ক) Theology
  2. খ) Regionology
  3. গ) Anthropology
  4. ঘ) Apiology
ব্যাখ্যা
• Study of religion is called - Theology (the study of religion and religious belief)

অন্য অপশন গুলোর মধ্যে - 
- Regionology - বলে কোনো শব্দ হয় না।
- Anthropology - the study of the human race, its culture and society, and its physical development.
- Apiology - The scientific study of bees, especially honeybees.

Source: Oxford Learners Dictionary.
৭৯.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'- এ গানের প্রথম সুরকার কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আসাদ চৌধুরী
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) আবদুল লতিফ
ব্যাখ্যা
• আবদুল গাফফার চৌধুরীর অমর-কর্ম হচ্ছে ভাষা আন্দোলনের শহিদের স্মরণে রচিত (একুশের গান) শিরোনামের  গান: আমার ভাইয়ের রক্তে রাঙানো /একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি।
• হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) সংকলন গ্রন্থে গানটি প্রথম প্রকাশিত হয়।
• গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে।
• ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে- যে একুশে ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
৮০.
এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৭৫%
  4. ঘ) ১০০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

আবার,
২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

এখন
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৮১.
ভাষার মূল উপকরণ কী?
  1. ক) ধ্বনি
  2. খ) শব্দ
  3. গ) বাক্য
  4. ঘ) বৰ্ণ
ব্যাখ্যা
•  ভাষার মূল উপকরণ - বাক্য,
•  ভাষার ক্ষুদ্রতম একক/মূল উপাদান - ধ্বনি,
•  ধ্বনির প্রতীককে বলা হয় - বর্ণ,
•  বাক্যের মূল উপাদান - শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৮২.
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
  1. ক) ১৩৬
  2. খ) ১৩৭
  3. গ) ১৩৮
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে বাংলাদেশের জন্যে আইনের দ্বারা এক বা একাধিক কর্মকমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। এই বিধান অনুসারে ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)’ গঠিত হয়েছে।
অন্যদিকে,
- ১৩৬ নং অনুচ্ছেদ : কর্মবিভাগ পুনর্গঠন
- ১৩৮ নং অনুচ্ছেদ : কর্মকমিশন সদস্যদের নিয়োগ।
- ১৩৯ নং অনুচ্ছেদ : কর্মকমিশনের সদস্যদের পদের মেয়াদ।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান
৮৩.
Identify the word that can be used as both singular and plural-
  1. ক) wood
  2. খ) issues
  3. গ) fish
  4. ঘ) light
ব্যাখ্যা
Wood শব্দটি Singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। কিন্তু Singular হলে wood অর্থ কাঠ অথবা বন হতে পারে। কিন্তু plural হলে এটি শুধুই বন অর্থে ব্যবহৃত হয়।
Issue-এর plural form issues
Light এর plural হিসেবে lights ব্যবহৃত হয়।
কিন্তু fish শব্দটির plural হিসেবে আমরা fish এবং fishes দুটোকেই ব্যবহার করতে পারি। এবং plural হিসেবে ব্যবহার করলেও এটির অর্থ মাছের বহুবচন হিসেবেই ব্যবহৃত হবে। অর্থাৎ, wood-এর মত এর অর্থ সীমাবদ্ধ হয়ে যাবে না।
তাই, সঠিক উত্তর fish.

Source: Cambridge Dictionary
৮৪.
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
  1. ক) সমীভবন
  2. খ) বিষমীভবন
  3. গ) অপিনিহিত
  4. ঘ) অসমীকরণ
ব্যাখ্যা
- দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর>শরীল,
- লাল>নাল ইত্যাদি।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৮৫.
Which word is closest in meaning to 'Franchise"?
  1. ক) Utility
  2. খ) Frankness
  3. গ) Privilege
  4. ঘ) Superficial
ব্যাখ্যা
• Franchise - পূর্ণ নাগরিক অধিকার, ভোটাধিকার।
ক) Utility - উপযোগিতা; উপযোগ
খ) Frankness - অকপটতা; অমায়িকতা।
গ) Privilege -  নাগরিক অধিকার,বিশেষ সুবিধা বা অধিকার।
ঘ) Superficial - পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ;
- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Privilege  এবং  Franchise শব্দটি সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর  Privilege।


Source: Bangla Academy Dictionary.
৮৬.
Honey is ________ sweet.
  1. ক) very
  2. খ) too much
  3. গ) much too
  4. ঘ) excessive
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - very. 
- এখানে very হচ্ছে একটি adverb.
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে  very, adjective sweet কে modify করছে।
৮৭.
২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ১৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি ২টি একত্রে বাজবে?
  1. ক) ২০ মিনিট পর
  2. খ) ৩০ মিনিট পর
  3. গ) ৫০ মিনিট পর
  4. ঘ) ১০০ মিনিট পর
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ১৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি ২টি একত্রে বাজবে?

সমাধান: 
১০ ও ১৫ এর ল.সা.গু = ২ × ৩ × ৫ = ৩০

সুতরাং ৩০ মিনিট পর ঘড়ি দিটি আবার একত্রে বাজবে।
৮৮.
বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
৮৯.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
x - 1/x = 1

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x .1/x.(x - 1/x)
= 13 + 3 . 1
= 1 + 3
= 4
৯০.
What is the meaning of the idioms 'A bad egg'?
  1. ক) Unreliable person
  2. খ) Dangerous person
  3. গ) A person who cannot create anything
  4. ঘ) None of this
ব্যাখ্যা
A bad egg 
English Meaning:  a person who is bad, dishonest, or unreliable; a good-for-nothing
Bangla Meaning: আস্থা স্থাপনের অযোগ্য; অনির্ভরযোগ্য; অবিশ্বস্ত; অবিশ্বাসী লোক।

Source: Collins Dictionary
৯১.
‘মরুভাস্কর’ কার রচনা?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) ইসমাইল হোসেন সিরাজী 
ব্যাখ্যা
•  মরুভাস্কর (Marubhaskar) হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ।
কাব্যগ্রন্থের কয়েকটি লাইন হলো
জেগে ওঠ তুই রে ভোরের পাখি
নিশি-প্রভাতের কবি!
লোহিত সাগরে সিনান করিয়া
উদিল আরব-রবি।

•  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৮ খ্রিস্টাব্দের ২৫ শে মে , বাংলা ১৩০৬ সালের ১১ ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার ছদ্দনাম দুখু মিয়া। তিনি একজন কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকর ও সম্পাদক। তিনি ২৯ আগস্ট ১৯৭৬ সালে মারা যান।

কাজী নজরুল ইসলামের কবিতা
- অগ্নিবীণা (কবিতা) ।
- সঞ্চিতা (কবিতা সংকলন)।
- ফনীমনসা (কবিতা) ।
- চক্রবাক (কবিতা)।
- সাতভাই চম্পা (কবিতা) ।
- নির্ঝর (কবিতা) ।
- নতুন চাঁদ (কবিতা) ।
- মরুভাস্কর (কবিতা)।
- সঞ্চয়ন (কবিতা সংকলন) ।

উৎস: বাংলাপিডিয়া ও মরুভাস্কর কাব্যগ্রন্থ।
৯২.
দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ চালু হয় কোন তারিখে?
  1. ক) ১৭/১২/২০২০
  2. খ) ১৬/১২/২০২০
  3. গ) ১৫/১২/২০২০
  4. ঘ) ১৮/১২/২০২০
ব্যাখ্যা
- দীর্ঘ ৫৫ বছর পর ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ীর রেল যোগাযোগ শুরু হয়। 
- ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে ১৯৬৫ পর্যন্ত চালু সাতটি রেল সংযোগের মধ্যে চিলাহাটি ও হলদিবাড়ি যুক্ত হওয়ার মাধ্যমে পঞ্চম রেল সংযোগ পুনস্থাপিত হল।

উৎস : প্রথম আলো 
৯৩.
The word bounty is closest in meaning to-
  1. ক) generosity
  2. খ) familiar
  3. গ) dividing line
  4. ঘ) sympathy
ব্যাখ্যা
• The word 'bounty' is close to the meaning of - generosity.

bounty (noun) (plural bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিক) অকৃপণ দান; উদারতা।
(২) [Countable noun] বদান্য; দয়ার্দ্র হয়ে কাউকে বিশেষত গরিবদের দান।
(৩) কোনো কাজে উৎসাহ দিতে (যেমন উৎপাদন বৃদ্ধি, বিপজ্জনক বন্যপ্রাণী হত্যা) কর্তৃপক্ষ বা সরকার প্রদত্ত পুরস্কার বা অর্থ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
generosity - উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা।
familiar - সুপরিচিত বা সুবিদিত।
dividing line - বিভাজক সীমা,
sympathy - সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা।

• সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে, The word 'bounty' is close to the meaning of - generosity.

Source: Bangla Academy Dictionary.
৯৪.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) শঙ্খনীল কারাগার
  2. খ) কাঁটাতারে প্রজাপতি
  3. গ) জাহান্নম হইতে বিদায়
  4. ঘ) আর্তনাদ
ব্যাখ্যা
•  শওকত ওসমানের জন্ম অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে, ১৯১৭ সালের ২ জানুয়ারি। তাঁর আসল নাম শেখ আজিজুর রহমান।
• লেখালেখির শুরু থেকেই তাঁর গল্প ও উপন্যাসে সব ধরনের অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে গণমানুষের কথামালা এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা উঠে আসে। ক্রমে পশ্চিমা শোষণের সমালোচনামূলক কথাসাহিত্যে তিনি বিপুল সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখেন। 
• একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি জান্তার অত্যাচার-নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি লেখেন ‘জননী’ এবং ‘জাহান্নম হইতে বিদায়’ নামের দুটি উপন্যাস। তিনি জীবিত থাকাকালেই ‘জননী’ উপন্যাস বিশ্বের অন্যতম সেরা প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইংরেজি ভাষায় প্রকাশ করে।

উৎস: কালের কন্ঠ।
৯৫.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে?

সমাধান: 
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য= ১০০/৮৮ টাকা

আবার
১০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''        = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০ × ১০০)/(১০০ × ৮৮) = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫ × ৮৮) /১১০ = ৪ টি মার্বেল
৯৬.
 x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
  1. ক) - 2xy
  2. খ) 8xy
  3. গ) 6xy
  4. ঘ) 2xy
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

সমাধান: 
সমাধান-
= x2 - 8x - 8y + y2 + 16
= (- x)2 + (- y)2 + 42 + 2.(- x).(- y) + 2.(- y).4 + 2.(- x).4 - 2xy
= (- x - y + 4)2 - 2xy
= (x + y - 4)2 - 2xy

সুতরাং প্রদত্তরাশির সাথে 2xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৯৭.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-
  1. ক) ১০ নিউটন
  2. খ) ৫ নিউটন
  3. গ) ১০ মেট্রিকটন
  4. ঘ) ৫ মেট্রিকটন
ব্যাখ্যা
- গড় সমুদ্রপৃষ্ঠীয় চাপ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুমণ্ডলীয় চাপ।
- গড়ে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের শীর্ষ পর্যন্ত, ১ বর্গ সেন্টিমিটার প্রস্থছেদের একটি বায়ুর কলামের ভর ১.০৩ কিলোগ্রাম, এবং এটি ১০.১ নিউটন বল বা ওজন প্রয়োগ করে। 
- যার ফলে ১০.১নিউটন/সেমি২ বা ১০১ কিলোনিউটন/মিটার২ চাপের সৃষ্টি হয়।
- ১ ইঞ্চি২ প্রস্থচ্ছেদের এর একটি বায়ু একটি কলামের ওজন হবে প্রায় ১৪.৭ পাউন্ড, ফলে চাপের পরিমাণ হবে ১৪.৭ পাউন্ড/ইঞ্চি২।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট। 
৯৮.
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

[উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি]
৯৯.
’দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
  1. ক) সাম্যবাদী
  2. খ) বিষের বাঁশী
  3. গ) সিন্ধু-হিন্দোল
  4. ঘ) নতুন চাঁদ
ব্যাখ্যা
- সিন্ধু-হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।
- ‘দারিদ্র’ কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

এই কাব্যের দুটি লাইন:
হে দারিদ্র তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছো খ্রিস্টের সম্মান
১০০.
Which of the following is not a ’verb’-
  1. ক) threaten
  2. খ) worsen
  3. গ) flatter
  4. ঘ) bounden
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) threaten - (verb - হুমকি দেওয়া; হুমকিস্বরূপ হওয়া; শাসানো; ভীতিপ্রদর্শন করা
খ) worsen - (verb) - অধিকতর মন্দ হওয়া বা করা
গ) flatter - (verb) - চাটূক্তি/ চাটুবাদ করা, স্তাবকতা/ তোষামোদ করা; ফোলানো।
ঘ) bounden - (adjective) - বিবেক নির্দেশিত কাজ।
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে একমাত্র  bounden হচ্ছে adjective এবং বাকি শব্দগুলো verb.
- তাই সঠিক উত্তর হবে - bounden

Source: Bangla Academy Dictionary.