পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাFBS, DUতারিখ২৯ সেপ্টেম্বর, ২০২২সময়25 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন - ১৯.০৬.২০২১ পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড-৯) Faculty Name: Business Studies, DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

FBS, DU · ২৯ সেপ্টেম্বর, ২০২২ · ৫০ প্রশ্ন

.
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?  
  1. ক) ৪র্থী তৎপুরুষ
  2. খ) ৩য়া তৎপুরুষ
  3. গ) ৫মী তৎপুরুষ
  4. ঘ) ৭মী তৎপুরুষ
সঠিক উত্তর:
ক) ৪র্থী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪র্থী তৎপুরুষ
ব্যাখ্যা
হজের জন্য যাত্রা = হজ্জযাত্রা, ৪র্থী তৎপুরুষ এর উদাহরণ।

চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা,
- হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা,
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ,
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি,
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য,
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'দারোগা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
  1. ক) তুর্কি
  2. খ) ওলন্দাজ
  3. গ) ফারসি
  4. ঘ) গুজরাটি
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
দারোগা (বিশেষ্য) 
- ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। 

অর্থ: থানার ভারপ্রাপ্ত কর্মচারী,পুলিশের উপপরিদর্শক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘হৃদয়ের মাঝে মেঘ উদয় করি'। নয়নের মাঝে করিলবারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
  1. ক) অসঙ্গতি
  2. খ) বিভাবনা
  3. গ) বিরোধাভাস
  4. ঘ) বিষম
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
ব্যাখ্যা
কার্য এবং কারণের ঘটনাস্থান যদি ভিন্ন হয় অর্থাৎ একস্থানে কারণ ঘটেছে এবং অপর স্থানে তার ফল দেখা যাচ্ছে, তখন তাকে অসঙ্গতি অলঙ্কার বলে।

যেমন: হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি।
‘শ্রাবণের কালো মেঘ ছাইল গগনে / আঁখি জল বরষিল রাধিকা নয়নে।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘যত বড় মুখ নয় তত বড় কথা' এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে?
  1. ক) অনুভূতি
  2. খ) শক্তি
  3. গ) প্রত্যাশা
  4. ঘ) গালি
সঠিক উত্তর:
খ) শক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) শক্তি
ব্যাখ্যা
যত বড় মুখ নয় তত বড় কথা
- এখানে মুখ দ্বারা ‘শক্তি’ কে বুঝানো হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'নেই আঁকড়া' কি অর্থ প্রকাশ করে ?
  1. ক) একগুঁয়ে
  2. খ) কুটিল
  3. গ) সামান্য
  4. ঘ) দলপতি
সঠিক উত্তর:
ক) একগুঁয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) একগুঁয়ে
ব্যাখ্যা
নেই আঁকড়া বাগধারাটির অর্থ 'একগুঁয়ে'।
উদাহরণ: 
- তোমার মত নেই আঁকড়াকে দিয়ে কিছুই হবে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ছুঁয়ো না ছুঁয়ো না, ওটি লজ্জাবতী লতা' কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
  1. ক) ওটি
  2. খ) ছুঁয়ো না
  3. গ) লজ্জাবতী
  4. ঘ) লতা
সঠিক উত্তর:
ক) ওটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ওটি
ব্যাখ্যা
• যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বােঝায়, সেগুলােকে নির্দেশক/পদাশ্রিত নির্দেশক বলে।
যেমন -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু। 

• আলোচ্য বাক্য, 'ছুঁয়ো না ছুঁয়ো না, ওটি লজ্জাবতী লতা' তে নির্দেশক/পদাশ্রিত নির্দেশক পদ - ওটি । 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'চিকচিক করে বালি কোথা নাহি কাদা' বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশক করেছে?
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) বিশেষ্য
  3. গ) বিশেষণ
  4. ঘ) ক্রিয়া
সঠিক উত্তর:
ক) ক্রিয়া বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
• দ্বিরুক্ত শব্দের আভিধানিক অর্থ- দুবার বলা হয়েছে। প্রকৃতপক্ষে কোন শব্দ বা পদের পরপর দুবার প্রয়োগ বা পুনরাবৃত্তিকেই দ্বিরুক্ত শব্দ বলে ।

• বাংলা ভাষায় এমন বহু দ্বিরুক্ত শব্দ আছে যা কোন বাস্তব ধ্বনির অনুকারী বা নিছক কোন ধ্বনির কাল্পনিক অনুকরণ করে। এই জাতীয় শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এমন একই ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নামই ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা ধ্বনির দ্বিরুক্তি।

• ক্রিয়ার বিশেষণ: যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাই ক্রিয়া বিশেষণ।

'চিকচিক করে বালি কোথা নাহি কাদা' বাক্যে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি পদ 'চিকচিক', 'বালি'(বিশেষ্য) এর ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাই তা ক্রিয়াবিশেষণ পদ নির্দেশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নীরিক্ষণ
  2. খ) নিরীক্ষণ
  3. গ) নীরিক্ষন
  4. ঘ) নিরীক্ষন
সঠিক উত্তর:
খ) নিরীক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরীক্ষণ
ব্যাখ্যা
শুদ্ধ বানান-  
নিরীক্ষণ
(বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নির্‌+√ঈক্ষ্‌+অক
অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে 'রাস্তা' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) অপাদানে শূন্য
  3. গ) সম্প্রদানে শূন্য
  4. ঘ) করণে শূন্য
সঠিক উত্তর:
ঘ) করণে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করণে শূন্য
ব্যাখ্যা
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যের ক্রিয়া পদকে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ বা 'কীসের সাহায্যে' প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই করণ কারক।

যেমন:
- 'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'। বাক্যটিতে 'রাস্তা' শব্দটি করণ কারকে শূন্য বিভক্তি।
- কারণ, বাক্যের ক্রিয়াপদ 'চলেছি' কে 'কীসের সাহায্যে' প্রশ্ন করলে পাওয়া যায় - রাস্তা।

সহজ কথায়, যন্ত্র সহায়ক বা উপায় বোঝালে করণ কারক হবে। এখানে রাস্তার সাহায্যে যাচ্ছে। মানে সহায়ক হচ্ছে রাস্তা তাই এটি অধিকরণ না হয়ে করণ কারক হবে.
প্রশ্নের ক্রিয়ার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে “চলেছি” অর্থাৎ বাক্যের কর্তা কিন্তু থেমে নেই, সে নীল আকাশের নিচে রাস্তা ব্যবহার করে তার গন্তব্যস্থলে যাচ্ছে। তার মানে, এখানে ‘রাস্তা’ কর্তার গন্তব্যস্থলে যাওয়ার একটি মাধ্যম অর্থাৎ করণ কারক। সুতরাং সঠিক উত্তর (ঘ)। 

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
এক কথায় প্রকাশ করুন: জয়ের জন্য যে উৎসব
  1. ক) বিজয়জয়ন্তী
  2. খ) জয়ন্তী
  3. গ) বিজয় উৎসব
  4. ঘ) জয়ান্তী
সঠিক উত্তর:
খ) জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়ন্তী
ব্যাখ্যা
জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে = রজত জয়ন্তী;
- পঞ্চাশ বছর পূর্তিতে = সুবর্ণ জয়ন্তী
- ষাট বছর পূর্তিতে = হীরক জয়ন্তী
- পচাত্তর বছর পূর্তিতে = প্লাটিনাম জয়ন্তী হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
I'll come to meet you at the station in my car ______ you do not have to walk to my house.
  1. ক) because
  2. খ) so that
  3. গ) that
  4. ঘ) in order
সঠিক উত্তর:
খ) so that
উত্তর
সঠিক উত্তর:
খ) so that
ব্যাখ্যা
এখানে দুইটি clause কে সংযুক্ত করার জন্য শূন্যস্থানে একটি Conjunction প্রয়োজন।

অপশনের conjunction গুলোর মধ্যে -
So that - কোন উদ্দেশ্য সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়।
এখানে 'you do not have to walk to my house' এই উদ্দেশ্য বুঝাতে শূন্যস্থানে so that বসবে। 

-----------------------------
Because - কোনো কিছুর কারণ সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়।
That - ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে এমন কিছু সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়।
In order - কোন কারণ সম্পর্কে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়।
১২.
He bought a three ____ suit.
  1. ক) hundred-Dollars
  2. খ) hundreds-Dollars
  3. গ) hundred-Dollar
  4. ঘ) hundreds-Dollar
সঠিক উত্তর:
গ) hundred-Dollar
উত্তর
সঠিক উত্তর:
গ) hundred-Dollar
ব্যাখ্যা
He bought a three hundred-dollar suit. 
এখানে dollar এর সাথে s যুক্ত হবে না কারণ এটি আলাদা আলাদা ততগুলো সংখ্যা বুঝাচ্ছে না বরং এটি বাক্যে একটি ইউনিট হিসেবে noun (suit) এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে।

Two dollars will take you half way across the city.
Fifteen dollars was clearly a low estimate.
এই বাক্যগুলোয় two এবং fifteen আলাদা আলাদা সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় dollar এর সাথে s যুক্ত হয়েছে।

Source : Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, Longman Dictionary of Contemporary English
১৩.
The police ______ for the robber for long but they have failed to find him so far.
  1. ক) have looked
  2. খ) have been looking
  3. গ) has been looking
  4. ঘ) has looked
সঠিক উত্তর:
খ) have been looking
উত্তর
সঠিক উত্তর:
খ) have been looking
ব্যাখ্যা
একটা লম্বা সময় ধরে কোনো কাজ হচ্ছে বা চলছে এবং এটা বর্তমানেও চলমান এটা বুঝাতে present perfect continuous tense ব্যবহার করতে হয়।
এবং the police, plural হওয়ায় has been looking না হয়ে have been looking হবে।

Example: I have been reading War and Peace for a month now.
১৪.
He will be arriving quite late, so by the time he comes, the play _____ ?
  1. ক) would have begun
  2. খ) would begun
  3. গ) will have begun
  4. ঘ) will begun
সঠিক উত্তর:
গ) will have begun
উত্তর
সঠিক উত্তর:
গ) will have begun
ব্যাখ্যা
By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb - এর future perfect tense হয়।
Future perfect tense -এর সঠিক structure হলো sub + will have + verb এর p.p
সুতরাং সঠিক উত্তর will have begun.
১৫.
Wait for me by ______school gate at 4 o'clock.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
গ) the
উত্তর
সঠিক উত্তর:
গ) the
ব্যাখ্যা
বাক্যটির অর্থ - বিকাল চারটায় স্কুল গেটের পাশে আমার জন্য অপেক্ষা করো।
এখানে স্কুল গেটটি নির্দিষ্ট স্থান নির্দেশ করছে।
তাই article হিসাবে the বসবে।
১৬.
Antonym of Paucity is
  1. ক) Scarcity
  2. খ) Surplus
  3. গ) Presence
  4. ঘ) Shallow
সঠিক উত্তর:
খ) Surplus
উত্তর
সঠিক উত্তর:
খ) Surplus
ব্যাখ্যা
Paucity (noun) - পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।
Scarcity (noun) - দুষ্প্রাপ্যতা; আকাল।
Surplus (noun) - উদ্বৃত্ত; বাড়তি; অবশিষ্ট।
Presence (noun) - উপস্থিতি; বর্তমানতা; বিদ্যমানতা; প্রত্যক্ষতা।
Shallow (noun, adjective, verb) - সাগর বা নদীতে অগভীর স্থান; গাধভূমি; মগ্নচড়া। অগভীর; গাধ; চেটালো। অগভীর হওয়া।

সুতরাং, Paucity এর antonym হচ্ছে Surplus.

Source: Accessible Dictionary by Bangla Academy
১৭.
Passive voice of 'They held a meeting very early'.
  1. ক) A meeting is held by them very early.
  2. খ) A meeting was hold by them very early.
  3. গ) A meeting was held by them very early.
  4. ঘ) A meeting will be held by them very
সঠিক উত্তর:
গ) A meeting was held by them very early.
উত্তর
সঠিক উত্তর:
গ) A meeting was held by them very early.
ব্যাখ্যা
They held a meeting very early. - এই বাক্যকে passive করতে হলে নিচের structure follow করতে হবে:
subject কে object করতে হবে + was/were + V3 + by + Object কে subject + extension.

সে অনুসারে এর সঠিক passive form হবে - A meeting was held by them very early.
১৮.
Synonyms of Admonition is:
  1. ক) Weapon
  2. খ) Warning
  3. গ) Preamble
  4. ঘ) Alarm
সঠিক উত্তর:
খ) Warning
উত্তর
সঠিক উত্তর:
খ) Warning
ব্যাখ্যা
Admonition - মৃদু তিরস্কার; ভর্ৎসনা; হুঁশিয়ারি; সতর্কীকরণ।
Weapon - অস্ত্র।
Warning - সতর্কীকরণ।
Preamble - প্রস্তাবনা।
Alarm - বিপদসংকেত; ভয়ধ্বনি; ঐরূপ সংকেতদানের জন্য যন্ত্র।

অর্থাৎ, Admonition এর Synonym হচ্ছে Warning.

Source: Accessible Dictionary
১৯.
Active Voice of 'He was being chassed by the dogs'.
  1. ক) The dogs chased him.
  2. খ) The dogs were chasing him.
  3. গ) The dogs are chasing him.
  4. ঘ) The dogs chase him.
সঠিক উত্তর:
খ) The dogs were chasing him.
উত্তর
সঠিক উত্তর:
খ) The dogs were chasing him.
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যকে Passive voice থেকে active voice এ রূপান্তর করার জন্য -
1. The dogs কে subject করতে হবে,
2. subject ও tense অনুসারে auxiliary verb (were + verb+ing) বসাতে হবে,
3. He কে object হিসেবে Him রূপে ব্যবহার করতে হবে।

সে অনুসারে সঠিক passive form হবে: The dogs were chasing him.
২০.
Antonym of Onerous is:
  1. ক) Light
  2. খ) Difficult
  3. গ) Burdensome
  4. ঘ) Fluent
সঠিক উত্তর:
ক) Light
উত্তর
সঠিক উত্তর:
ক) Light
ব্যাখ্যা
Onerous - কষ্টসাধ্য; গুরুভার।
Light - আলোকবিশিষ্ট; উজ্জ্বল। হালকা; লঘু।
Difficult - কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য।
Burdensome - দুর্বহ; ক্লান্তিকর; ক্লেশাবহ।
Fluent - সহজে এবং অনর্গল কথা বলতে সক্ষম; স্বচ্ছন্দভাষী।

অর্থাৎ, Onerous এর antonym হবে - Light.

Source : Accessible Dictionary
২১.
I met him after a long time, but he gave me the cold shoulder. Here 'cold shoulder' means
  1. ক) scolded me
  2. খ) insulted me
  3. গ) abused me
  4. ঘ) ignored me
সঠিক উত্তর:
ঘ) ignored me
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ignored me
ব্যাখ্যা
Cold shoulder:
- a show of intentional unfriendliness.
- to deliberately ignore or treat rudely

Bangla Meaning: কারো সংসর্গ অপছন্দ করা; কাউকে ধমক দিয়ে দাবিয়ে রাখা।


Source: oxford dictionary, merriam-webster dictionary and Accessible Dictionary
২২.
Synonym of Downturn is :
  1. ক) Spurt
  2. খ) Plunge
  3. গ) Upsurge
  4. ঘ) Repulsion
সঠিক উত্তর:
খ) Plunge
উত্তর
সঠিক উত্তর:
খ) Plunge
ব্যাখ্যা
Downturn - মন্দা।
Spurt - অকস্মাৎ সবেগে নির্গত বা উৎসারিত হওয়া।
Plunge - ঝাঁপ দেওয়া; ডুবিয়ে দেওয়া; নিমজ্জিত/নিমগ্ন করা। ঋণের বোঝায় ডুবুডুবু হওয়া।
Upsurge - উচ্ছ্বাস; সমুচ্ছ্বাস।
Repulsion - অপছন্দের মনোভাব অথবা অরুচি।

অর্থাৎ, Downturn এর synonym হবে Plunge.

Source: Accessible Dictionary
২৩.
He could be easily arrested because the police were tipped off in advance. Here 'tipped off’ means -
  1. ক) Topped over
  2. খ) Rewarded
  3. গ) Threatened
  4. ঘ) Given advance information
সঠিক উত্তর:
ঘ) Given advance information
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Given advance information
ব্যাখ্যা
Tip-off - a secret warning or piece of secret information; a warning or information that something may happen.
So, here Here 'tipped off’ means Given advance information
Ex:
- Acting on a tip-off, the police arrested the drug dealers.
- Following a tip-off from a friend, we sold all our shares in the company.

Source : cambridge dictionary
২৪.
Find out the correctly spelt word:
  1. ক) Adverisity
  2. খ) Advercety
  3. গ) Adversity
  4. ঘ) Advercity
সঠিক উত্তর:
গ) Adversity
উত্তর
সঠিক উত্তর:
গ) Adversity
ব্যাখ্যা
The correct spelling is:
Adversity (noun) 
- দুর্ভাগ্য; দৈবদুর্বিপাক।
- নিদারুণ দুর্দশা; দৈবদোষ; দুঃখযন্ত্রণা।

Source: Accessible Dictionary
২৫.
Antonym of Abate is
  1. ক) Enhance
  2. খ) Decrease
  3. গ) Deluge
  4. ঘ) Reduce
সঠিক উত্তর:
ক) Enhance
উত্তর
সঠিক উত্তর:
ক) Enhance
ব্যাখ্যা
Abate - কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া।
Enhance - বাড়ানো; বৃদ্ধি করা।
Decrease - কমা; হ্রাস করা বা পাওয়া।
Deluge - মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত।
Reduce - কমানো; হ্রাস করা।

অর্থাৎ, Abate এর Antonym হচ্ছে - Enhance

Source: Accessible Dictionary
২৬.
In a certain town, the ratio of the number of rented residences to the number of owned residences is 7 : 4. Those are the only two kinds of residences in this town. If there are 150 more rented than owned residences in the town?
  1. ক) 200
  2. খ) 350
  3. গ) 550
  4. ঘ) 700
সঠিক উত্তর:
গ) 550
উত্তর
সঠিক উত্তর:
গ) 550
ব্যাখ্যা
ধরি,
বাড়িওয়ালার সংখ্যা x জন।
ভাড়াটের সংখ্যা (x + 150) জন।

প্রশ্নমতে,
(x + 150) : x = 7 : 4
(x + 150)/x = 7/4
7x = 4x + 600
3x = 600
x = 200

অতএব
বাড়িওয়ালার সংখ্যা 200 জন।
ভাড়াটের সংখ্যা = 200 + 150 = 350 জন।
মোট অধিবাসীর সংখ্যা = 200 + 350 = 550 জন।
২৭.
If k is an integer, what is the smallest possible value of k such that 1,040k is the square of an integer?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 10
  4. ঘ) 65
সঠিক উত্তর:
ঘ) 65
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 65
ব্যাখ্যা
এখানে,
k এর মান 2 হলে 
1,040k =1040 × 2 = 2080 [যা পূর্ণবর্গ নয়]

k এর মান 5 হলে 
1,040k =1040 × 5 = 5200 [যা পূর্ণবর্গ নয়]

k এর মান 10 হলে 
1,040k =1040 × 10 = 10400 [যা পূর্ণবর্গ নয়]

k এর মান 65 হলে 
1,040k =1040 × 65 = 67600 [যা পূর্ণবর্গ ]

260 এর বর্গ = 67600 
(260)2 = 67,600
২৮.
5p - 3q = 42, 5p + 3q = 18. Given this system of equations. What is the value of ।p। + ।q।?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ঘ) 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10
ব্যাখ্যা
দেয়া আছে,
5p - 3q = 42...........(1)
5p + 3q = 18...........(2)

(1) + (2)⇒
5p - 3q  + 5p + 3q  = 42 + 18 
বা, 10p = 60
p = 6 
(2) নং সমীকরণে p এর মান বসিয়ে পাই,
5 × 6 + 3q = 18
বা, 30 + 3q = 18
বা, 3q = 18 - 30 
বা, 3q = - 12
  q = - 4
এখন 
।p। + ।q। = ।6। + ।- 4। = 6 + 4 = 10
২৯.
If 2x - y = 10 and x/y = 3, then x = ? 
  1. ক) - 10
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
দেয়া আছে 
x/y = 3
x = 3y

এখানে 
2x - y = 10
বা, 2(3y) - y = 10
বা, 6y - y = 10
বা, 5y = 10
y = 2

আবার 
x = 3(2)
 x = 6
৩০.
If 4x - 3y = 13 and 5x + 2y = - 1, then x = ?
  1. ক) - 3
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
4x - 3y =13 ................(1)
5x + 2y = -1 ................(2)

(1) × 2 + (2) × 3 ⇒
8x - 6y + 15x + 6y = 26 - 3
23x = 23
x = 1
৩১.
If 2x - 3y = 6, then 6y - 4x = ?
  1. ক) - 12
  2. খ) - 6
  3. গ) 6
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) - 12
উত্তর
সঠিক উত্তর:
ক) - 12
ব্যাখ্যা
দেয়া আছে 
2x - 3y = 6

এখন 
6y - 4x = - 2(2x - 3y)
             = - 2 × 6
             = - 12
৩২.
Luke drives the first 300 miles of a trip at 60 miles an hour. How fast does he have to drive, in miles per hour, on the final 200 miles of the trip if the total time of the trip is to equal 7 hours?
  1. ক) 100
  2. খ) 110
  3. গ) 115
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ক) 100
উত্তর
সঠিক উত্তর:
ক) 100
ব্যাখ্যা
Luke প্রথম 300 মাইল অতিক্রম করে = 300/6 =  5 ঘণ্টায়
 সময় হাতে রয়েছে = 7 - 5 = 2 ঘণ্টা।

অতএব,
নির্ণেয় বেগ  = 200/2 = 100mph
৩৩.
If Michael can shovel all the snow of a standard driveway in 12 minutes, and Emon can shovel all the snow of a standard driveway in 36 minutes, then working together, how many minutes would it take for them both to shovel all the snow of a standard driveway?
  1. ক) 5
  2. খ) 9
  3. গ) 15
  4. ঘ) 18
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
মাইকেল 12 মিনিটে করে = 1 টি কাজ
মাইকেল। মিনিটে করে = 1/12অংশ কাজ

ইমন 36 মিনিটে করে = 1 টি কাজ
ইমন। মিনিটে করে = 1/36অংশ কাজ

মাইকেল ও ইমন একত্রে। মিনিটে করে 
=(1/12) + (1/36) অংশ 
=  (3 + 1)/36
= 4/36
= 1/9 অংশ 

তারা 1/9 অংশ কাজ করে। 1 মিনিটে
1 বা সম্পূর্ণ অংশ কাজ করে (9 × 1)মিনিটে
                                           = 9 মিনিটে
৩৪.
To the nearest degree, what is the measure of the smallest angle in a right triangle with sides 5, 12 and 13? 
  1. ক) 23
  2. খ) 45
  3. গ) 47
  4. ঘ) 67
সঠিক উত্তর:
ক) 23
উত্তর
সঠিক উত্তর:
ক) 23
ব্যাখ্যা
ত্রিভুজটির বাহুগুলো 5, 12 এবং 13 একক বলে এটি একটি সমকোণী ত্রিভুজ
যার অতিভুজ 13 একক ।




SinA = 12/13
A =Sin-1(12/13)
A = 67.38°

SinC = 5/13
C = sin-1(5/13)
C = 22.62°
৩৫.
Of the following list of numbers, which has the greatest standard deviation?
  1. ক) 1, 2, 3
  2. খ) 6, 8, 10
  3. গ) 2, 4, 6
  4. ঘ) 4, 7, 10
সঠিক উত্তর:
ঘ) 4, 7, 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4, 7, 10
ব্যাখ্যা
অপশন ক এর ক্ষেত্রে 
  x                 x2 
 1                  1 
2                   4 
3                    9          
∑x = 6            ∑x2 =14

SD =√{(∑x2/n) - (∑x/n)2}
       = √{(14/3) - (6/3)2}
        =√(4.67 - 4)
         = 1.63


অপশন খ এর ক্ষেত্রে 
  x                 x2 
 6                  36 
 8                   64
 10                 100          
∑x = 24            ∑x2 =200

SD =√{(∑x2/n) - (∑x/n)2}
       = √{(200/3) - (24/3)2}
        =√(66.666 - 64)
         = 1.63

অপশন গ এর ক্ষেত্রে 
 x                 x2 
 2                  4 
4                   16 
6                    36          
∑x = 12            ∑x2 =56

SD =√{(∑x2/n) - (∑x/n)2}
       = √{(56/3) - (12/3)2}
        =√(18.67 - 16)
         = 1.63


অপশন ঘ এর ক্ষেত্রে 
  x                 x2 
4                  16 
7                  49
 10                 100          
∑x = 21            ∑x2 =165

SD =√{(∑x2/n) - (∑x/n)2}
       = √{(165/3) - (21/3)2}
        =√(55 - 49)
         = 2.45
৩৬.
A container holds 4 quarts of chemical and 4 quarts of water. How many quarts of water must be added to the container to create a mixture that is 3 parts chemical to 5 parts water by volume?
  1. ক) 4/3
  2. খ) 5/3
  3. গ) 7/3
  4. ঘ) 8/3
সঠিক উত্তর:
ঘ) 8/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8/3
ব্যাখ্যা
ধরি,
x quants পানি যোগ করতে হবে।

প্রশ্নমতে
4/(4 + x) = 3/5
12 + 3x = 20 
3x = 8 
x = 8/3
৩৭.
Sue planted 4 times as many apple seeds as she planted orange seeds 15% of the apple seeds grow into trees and 10% of the orange seeds grew into trees. If a total of 420 apple trees and orange trees grew from the seeds, how many orange seeds did Sue plant? 
  1. ক) 540
  2. খ) 600
  3. গ) 660
  4. ঘ) 720
সঠিক উত্তর:
খ) 600
উত্তর
সঠিক উত্তর:
খ) 600
ব্যাখ্যা
ধরি,
Sue কমলার চারা বুনেছিল x টি
Sue আপেলের চারা বুনেছিল 4x টি
প্রশ্নমতে,
 4x এর 15% + x এর 10%= 420
4x এর 15/100 + x এর 10/100= 420
60x/100 + 10x/100 = 420 
70x/100 = 420 
70x = 42000
x = 42000/70
x = 600
৩৮.
After decreasing 24% in the price of an article the discounted price becomes Tk. 912. Find the actual price of the article?
  1. ক) Tk.1400
  2. খ) Tk.1300
  3. গ) Tk.1200
  4. ঘ) Tk.1100
সঠিক উত্তর:
গ) Tk.1200
উত্তর
সঠিক উত্তর:
গ) Tk.1200
ব্যাখ্যা
ধরি,
পণ্যটির প্রকৃত মূল্য x টাকা

প্রশ্নমতে,
 x এর 76%= 912
76x /100 = 912
76x = 91200
x = 91200/76
x = 1200

পণ্যটির প্রকৃত মূল্য 1200 টাকা
৩৯.
a, b and c are positive integers. If b equals the square root of a and if c equals the sum of a and b, which of the following could be the value of c?
  1. ক) 21
  2. খ) 30
  3. গ) 45
  4. ঘ) 331
সঠিক উত্তর:
খ) 30
উত্তর
সঠিক উত্তর:
খ) 30
ব্যাখ্যা
দেয়া আছে,
b = √a
a = b2

আবার
c = a + b 
c = b2 + b 
c = b(b + 1)

b(b + 1) দ্বারা দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নির্দেশ করে। 
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা জোড়  হয়। অপশনে একমাত্র জোড়সংখ্যা হলো ৩০। 
৪০.
If y exceeds x by 20%, then x is less than y by:
  1. ক) 16.00%
  2. খ) 16.33%
  3. গ) 16.67%
  4. ঘ) 16.60%
সঠিক উত্তর:
গ) 16.67%
উত্তর
সঠিক উত্তর:
গ) 16.67%
ব্যাখ্যা
আমরা জানি,
একটি সংখ্যা অপর সংখ্যার চেয়ে r% বেশি হলে
অপর সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কম হবে = (100 × r)/(100 + r)

x, y এর চেয়ে কম হবে = (100 ×20)/(100 + 20)
                                    = 16.67%
৪১.
What was the foreign exchange reserve of Bangladesh as of May 2021?
  1. ক) $24,000 Million
  2. খ) $44,960 Million
  3. গ) $47,965 Million
  4. ঘ) $39,895 Million
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করা হয়েছে। 
- ২০২২ সালে আগস্ট মাসে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর পরিমান প্রায় ৩৮,৯৪৫.৫ মিলিয়ন ডলার বা ৩৮.৯৪৫ বিলিয়ন ডলার। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
৪২.
Special Drawing Rights (SDRs) relate to
  1. ক) The World Bank
  2. খ) The Reserve Bank of Indi
  3. গ) The International Monetary Fund
  4. ঘ) The World Trade Organization
সঠিক উত্তর:
গ) The International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
গ) The International Monetary Fund
ব্যাখ্যা
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট
৪৩.
Twenty Taka notes bear the signature of
  1. ক) Governor, Bangladesh Bank
  2. খ) President
  3. গ) Finance Minister
  4. ঘ) Secretary, Ministry of Finance
সঠিক উত্তর:
ক) Governor, Bangladesh Bank
উত্তর
সঠিক উত্তর:
ক) Governor, Bangladesh Bank
ব্যাখ্যা
- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট হলো ব্যাংক নোট। এসব নোট বাংলাদেশ ব্যাংক বের এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- অন্যদিকে, ১, ২ ও ৫ টাকা হলো সরকারি নোট। এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে এবং এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
 
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ও প্রথম আলো)
৪৪.
What was the average inflation Bangladesh as of May 2021?
  1. ক) 8.02%
  2. খ) 2.20%
  3. গ) 5.59%
  4. ঘ) 7.42%
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করা হয়েছে। 
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, বাংলাদেশের মূল্যস্ফীতি/মুদ্রাস্ফীতি - ৫.৮৩%
৪৫.
A ‘Bear Market' means, share prices are:
  1. ক) rising
  2. খ) falling
  3. গ) abnormality
  4. ঘ) static
সঠিক উত্তর:
খ) falling
উত্তর
সঠিক উত্তর:
খ) falling
ব্যাখ্যা
- Bear market, in securities and commodities trading, a declining market
- A bear is an investor who expects prices to decline and, on this assumption, sells a borrowed security or commodity in the hope of buying it back later at a lower price, a speculative transaction called selling short.
 
Source: Britannica
৪৬.
Which of the following is a global market index?
  1. ক) S&P500
  2. খ) MSCI
  3. গ) CS1100
  4. ঘ) BEL20
অনির্ধারিত
ব্যাখ্যা
S&P 500 Index এবং BELL20 উভয়ই গ্লোবাল মার্কেট ইন্ডেক্স। 
- The BEL20 is the benchmark stock market index of Euronext Brussels
- It tracks the performance of 20 most capitalized and liquid stocks traded in Belgium. 
 
- The S&P 500 Index, or Standard & Poor's 500 Index, is a market-capitalization-weighted index of 500 leading publicly traded companies in the U.S. 
 
Source: Investopedia
৪৭.
What is the highest Gallantry award of Bangladesh?
  1. ক) Ekushey Medal
  2. খ) Bir Shrestha
  3. গ) Bir Pratik
  4. ঘ) Bir Uttam
সঠিক উত্তর:
খ) Bir Shrestha
উত্তর
সঠিক উত্তর:
খ) Bir Shrestha
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা-
১. বীরশ্রেষ্ঠ ৭ জন (মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
২. বীর উত্তম ৬৮ জন (মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
৩. বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব) এবং
৪. বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
DSEX index crossed which landmark points recently?
  1. ক) 5000
  2. খ) 6000
  3. গ) 45000
  4. ঘ) 8000
সঠিক উত্তর:
খ) 6000
উত্তর
সঠিক উত্তর:
খ) 6000
ব্যাখ্যা
The DSEX, the broad-based index of the Dhaka Stock Exchange (DSE), crossed 6,600 points on Monday after four months, riding on the confidence of some high net worth individuals.

The prime index of the DSE edged up 65 points or 1% to reach 6,600, maintaining its upward trend three consecutive days.
৬,৬০০ পয়েন্ট দেশের শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ সালের সেপ্টেম্বরে এই ল্যান্ডমার্ক অর্জন করে।
৪৯.
Sukuk Bond was introduced in Bangladesh on-
  1. ক) January 13, 2021
  2. খ) November 30, 2020
  3. গ) February 10, 2021
  4. ঘ) December 30, 2020
সঠিক উত্তর:
ঘ) December 30, 2020
উত্তর
সঠিক উত্তর:
ঘ) December 30, 2020
ব্যাখ্যা
- ২৮ ডিসেম্বর, ২০২০ তারিখে দেশে প্রথমবারের মতো ইসলামী বন্ড ‘সুকুক’ চালু করে সরকার। 
- বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় মেটাতে সরকার এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়। 
- দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি-প্রতিষ্ঠান এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।
- এতে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন একজন বিনিয়োগকারী। 
- এ বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। 
- বার্ষিক প্রাক্কলিত মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৪.৬৯ শতাংশ। 
- ষাণ্মাসিক ভিত্তিতে এই মুনাফা দেওয়া হবে।
 
উৎস: কালের কন্ঠ ও বেক্সিমকো ওয়েবসাইট।

----------------------
কাছাকাছি তারিখ হিসাবে ৩০ ডিসেম্বরকে সঠিক উত্তর ধরা হলো।

৫০.
Bangladesh has recently taken over the debt liability of which country?
  1. ক) Sri Lanka
  2. খ) Nepal
  3. গ) Bhutan
  4. ঘ) Sudan
সঠিক উত্তর:
ঘ) Sudan
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sudan
ব্যাখ্যা
গত ২০২১ সালের জুন মাসে সুদানের ৭.৫ মিলিয়ন ডলার ঋণের দায় নেয় বাংলাদেশ। 
অপরদিকে, ২০২১ সালের মার্চে শ্রীলংকাকে প্রথমবারের মতো ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
যেহেতু সর্বশেষ সুদান ঋণ সুবিধা গ্রহণ করে, তাই সঠিক উত্তর হবে সুদান।