ব্যাখ্যা
• ইমেইল পাঠানোর সময় BCC (Blind Carbon Copy) ফিল্ডটি ব্যবহার করলে প্রাপকদের ঠিকানা (email addresses) অন্য প্রাপকদের থেকে লুকিয়ে রাখা যায়।
• Email:
- Email (Electronic Mail) হলো একটি digital communication system, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে text message, document, image, file ইত্যাদি পাঠাতে পারে।
- Email সাধারণত store-and-forward পদ্ধতিতে কাজ করে—অর্থাৎ বার্তা প্রথমে mail server-এ সংরক্ষিত হয়, পরে প্রাপকের কাছে পৌঁছায়।
• Email-এর প্রধান উপাদান (Components of an Email):
- একটি standard email সাধারণত নিচের অংশগুলো নিয়ে গঠিত—
- To: প্রধান প্রাপকের ইমেইল ঠিকানা লেখা হয়।
- CC (Carbon Copy): যাদের তথ্যের জন্য ইমেইল পাঠানো হচ্ছে, কিন্তু তারা প্রধান প্রাপক নয়। CC-তে থাকা ঠিকানাগুলো সব প্রাপক দেখতে পারে।
- BCC (Blind Carbon Copy): গোপনীয়তা রক্ষার জন্য বা অনেকজনকে ইমেইল পাঠানোর সময় BCC ব্যবহার করা হয়।
- Subject: ইমেইলের মূল বিষয় সংক্ষেপে লেখা হয়।
- Body: ইমেইলের মূল বার্তা বা লেখা অংশ।
- Attachment: ইমেইলের সাথে যুক্ত ফাইল (PDF, image, document ইত্যাদি)।
• Email Address-এর গঠন (Structure of Email Address):
- একটি Email Address সাধারণত তিনটি অংশে গঠিত—
- username@domain.extension
- উদাহরণ: student123@gmail.com
- Username → ব্যবহারকারীর পরিচয়
- @ (at sign) → username ও domain আলাদা করে
- Domain name → mail server নির্দেশ করে
- Extension → domain type বোঝায় (যেমন: .com, .org)
• Email Protocols (Email ব্যবস্থাপনায় ব্যবহৃত প্রোটোকল):
- SMTP (Simple Mail Transfer Protocol): Email পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
- POP3 (Post Office Protocol version 3): সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করে নেয়।
- IMAP (Internet Message Access Protocol): সার্ভারে ইমেইল সংরক্ষিত রেখেই একাধিক ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়।
• অন্যান্য অপশন:
- To → প্রধান প্রাপকের ইমেইল ঠিকানা দেখায়।
- CC → অতিরিক্ত প্রাপকের ঠিকানা দেখায় এবং সবাই দেখতে পারে।
- Subject → ইমেইলের বিষয়বস্তু বোঝায়।
উৎস:
1) একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
2) Britannica.
3) Computer Hope [Link].