পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 24 Subject: ICT Topic Email, Internet usage, Bank Related ICT, Tech-Giant companies and their service, Programming Language, E-Commerce, Cellular Data Network, Computer Network, Information Technologies in Practical Fields, World Wide Web – WWW, Internet, Daily-Use Computing Technology, Client Server Management, Mobile Features, Tech Giants Services & News, Cloud Computing, Social Networking, Artificial Intelligence, Robotics, Quantum Computing, Recent Technological Inventions, Cyber Crime.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Which email field hides recipient addresses from other recipients?
  1. To
  2. CC
  3. BCC
  4. Subject
সঠিক উত্তর:
BCC
উত্তর
সঠিক উত্তর:
BCC
ব্যাখ্যা

• ইমেইল পাঠানোর সময় BCC (Blind Carbon Copy) ফিল্ডটি ব্যবহার করলে প্রাপকদের ঠিকানা (email addresses) অন্য প্রাপকদের থেকে লুকিয়ে রাখা যায়।

• Email:
- Email (Electronic Mail) হলো একটি digital communication system, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে text message, document, image, file ইত্যাদি পাঠাতে পারে।
- Email সাধারণত store-and-forward পদ্ধতিতে কাজ করে—অর্থাৎ বার্তা প্রথমে mail server-এ সংরক্ষিত হয়, পরে প্রাপকের কাছে পৌঁছায়।

• Email-এর প্রধান উপাদান (Components of an Email):
- একটি standard email সাধারণত নিচের অংশগুলো নিয়ে গঠিত—
- To: প্রধান প্রাপকের ইমেইল ঠিকানা লেখা হয়।
- CC (Carbon Copy): যাদের তথ্যের জন্য ইমেইল পাঠানো হচ্ছে, কিন্তু তারা প্রধান প্রাপক নয়। CC-তে থাকা ঠিকানাগুলো সব প্রাপক দেখতে পারে।
- BCC (Blind Carbon Copy): গোপনীয়তা রক্ষার জন্য বা অনেকজনকে ইমেইল পাঠানোর সময় BCC ব্যবহার করা হয়।
- Subject: ইমেইলের মূল বিষয় সংক্ষেপে লেখা হয়।
- Body: ইমেইলের মূল বার্তা বা লেখা অংশ।
- Attachment: ইমেইলের সাথে যুক্ত ফাইল (PDF, image, document ইত্যাদি)।
 
• Email Address-এর গঠন (Structure of Email Address):
- একটি Email Address সাধারণত তিনটি অংশে গঠিত—
- username@domain.extension
- উদাহরণ: student123@gmail.com
- Username → ব্যবহারকারীর পরিচয়
- @ (at sign) → username ও domain আলাদা করে
- Domain name → mail server নির্দেশ করে
- Extension → domain type বোঝায় (যেমন: .com, .org)

• Email Protocols (Email ব্যবস্থাপনায় ব্যবহৃত প্রোটোকল):
- SMTP (Simple Mail Transfer Protocol): Email পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
- POP3 (Post Office Protocol version 3): সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করে নেয়।
- IMAP (Internet Message Access Protocol): সার্ভারে ইমেইল সংরক্ষিত রেখেই একাধিক ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়।
 
• অন্যান্য অপশন:
- To → প্রধান প্রাপকের ইমেইল ঠিকানা দেখায়।
- CC → অতিরিক্ত প্রাপকের ঠিকানা দেখায় এবং সবাই দেখতে পারে।
- Subject → ইমেইলের বিষয়বস্তু বোঝায়।
 
উৎস:
1) একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
2) Britannica.
3) Computer Hope [Link].

.
Which protocol is mainly used for communication over the Internet?
  1. TCP/IP
  2. FTP
  3. HTTP
  4. SMTP
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা

• ইন্টারনেটে যোগাযোগের জন্য প্রধানত TCP/IP প্রোটোকল ব্যবহার করা হয়।

• Internet:
- Internet হলো বিশ্বব্যাপী সংযুক্ত (interconnected) কম্পিউটারগুলোর একটি নেটওয়ার্ক।
- এর মাধ্যমে তথ্য, ডেটা ও বিভিন্ন সেবা আদান-প্রদান করা হয়।
- ইন্টারনেট কাজ করে নির্দিষ্ট কিছু নিয়ম বা protocol অনুসারে।

• TCP/IP (Transmission Control Protocol / Internet Protocol):
- ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের মূল ভিত্তি (core protocol).
- TCP ডেটাকে ছোট ছোট packet-এ ভাগ করে সঠিকভাবে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করে।
- IP প্রতিটি packet-এর address ও routing নির্ধারণ করে।
- ইন্টারনেটে সব ধরনের যোগাযোগ (web browsing, email, file transfer ইত্যাদি) TCP/IP-এর উপর নির্ভর করে।
 
• অন্যান্য অপশন:
- FTP → ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- HTTP → ওয়েব পেজ দেখানোর জন্য ব্যবহৃত হয়।
- SMTP → Email পাঠানোর জন্য ব্যবহৃত হয়।

উৎস:
1) মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
2) Britannica.
3) Computer Hope [Link].

.
Which of the following is a major risk of ICT-based banking?
  1. Cyber crime
  2. Faster service
  3. Reduced paperwork
  4. 24/7 access
সঠিক উত্তর:
Cyber crime
উত্তর
সঠিক উত্তর:
Cyber crime
ব্যাখ্যা

• ICT-ভিত্তিক ব্যাংকিং-এর (অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং) প্রধান ঝুঁকি হলো সাইবার অপরাধ (Cyber crime).

 • ICT-based Banking-এর অসুবিধা:
- ICT-ভিত্তিক ব্যাংকিং-এ লেনদেন ইন্টারনেট ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে হয়।
- এর ফলে নিম্নলিখিত সাইবার অপরাধের ঝুঁকি অনেক বেশি থাকে:
- ফিশিং (Phishing),
- ম্যালওয়্যার ও কীলগার (Keylogger),
- অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাকিং,
- ক্রেডিট/ডেবিট কার্ড স্কিমিং,
- ম্যান-ইন-দ্য-মিডল (MITM) আক্রমণ,
- ডিনায়াল অফ সার্ভিস (DoS) আক্রমণ,
- পরিচয় চুরি (Identity theft),
- এসবের ফলে গ্রাহকের অর্থ হারানো, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া এবং ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থাকে।

 • ICT-based Banking-এর সুবিধা:
- Faster service,
- Reduced paperwork,
- 24/7 access.

উৎস: BIBM, IMF & World Bank.

.
Who usually owns a Local Area Network (LAN)?
  1. An individual or a small group
  2. The government only
  3. International organizations
  4. Public users
সঠিক উত্তর:
An individual or a small group
উত্তর
সঠিক উত্তর:
An individual or a small group
ব্যাখ্যা

• Local Area Network (LAN)-এর মালিকানা সাধারণত একজন ব্যক্তি বা অল্পসংখ্যক লোকের একটি গ্রুপের হয়ে থাকে, যেমন একটি স্কুল বা অফিসের নিজস্ব নেটওয়ার্ক।

• Local Area Network (LAN):
- Local Area Network (LAN) হলো স্বল্প ভৌগোলিক পরিসরে গঠিত একটি নেটওয়ার্ক।
- এটি কাছাকাছি অবস্থিত কম্পিউটার ও ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে।

• LAN-এর মালিকানা (Ownership of LAN):
- LAN-এর মালিকানা সাধারণত একজন ব্যক্তি অথবা কিছুসংখ্যক লোকের একটি ছোট গ্রুপের হাতে থাকে।
- কারণ LAN ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্থাপন করা হয়।
- স্কুল, কলেজ, অফিস বা একটি ভবনের LAN সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিয়ন্ত্রণ করে।
 
• LAN-এর ব্যবহারিক বৈশিষ্ট্যের সাথে মালিকানার সম্পর্ক:
- LAN ছোট পরিসরে ব্যবহৃত হওয়ায় এটি ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা সহজ।
- নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ স্থানীয়ভাবেই সম্পন্ন করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
What is Telnet mainly used for?
  1. File compression
  2. Web page design
  3. Email communication
  4. Remote access to another computer
সঠিক উত্তর:
Remote access to another computer
উত্তর
সঠিক উত্তর:
Remote access to another computer
ব্যাখ্যা

• Telnet: Telnet হলো একটি Internet-based tool, যার মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য একটি দূরবর্তী কম্পিউটারে প্রবেশ (remote access) করা যায়, যেমন অফিসে বসে অন্য শহরের কম্পিউটারে কাজ করা।
 
• Telnet-এর কাজের ধরন:
- Telnet একটি নির্দিষ্ট কম্পিউটার ও দূরবর্তী কম্পিউটারের মধ্যে একটি যোগাযোগের জানালা (window) হিসেবে কাজ করে।
- এর ফলে ব্যবহারকারীর কাছে মনে হয়, সে যেন দূরবর্তী কম্পিউটারের সামনে বসে কাজ করছে।
 
• Telnet-এর ব্যবহার (Uses of Telnet):
- লাইব্রেরির ক্যাটালগে Telnet সংযোগ স্থাপন করে বই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যায়।
- Telnet সংযোগ ব্যবহার করে অনলাইন কনফারেন্সে অংশগ্রহণ করা যায়।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which component is used in robotics to create movement in robots?
  1. Actuator
  2. Sensor
  3. Controller
  4. Processor
সঠিক উত্তর:
Actuator
উত্তর
সঠিক উত্তর:
Actuator
ব্যাখ্যা

• রোবটের মুভমেন্ট বা নড়াচড়া সৃষ্টি করার জন্য Robotics-এ Actuator ব্যবহার করা হয়, যেমন রোবটের হাত বা চাকা চালাতে Actuator কাজ করে।

• রোবটিক্স (Robotics):
- Robotics হলো প্রযুক্তির সেই শাখা, যেখানে রোবটের নকশা (design), গঠন (construction), পরিচালন প্রক্রিয়া (operation), কাজ ও প্রয়োগক্ষেত্র (application) সম্পর্কে আলোচনা করা হয়।
 
• রোবটের মুভমেন্টে Actuator-এর ভূমিকা:
- Robotics-এ Actuator এমন একটি উপাদান, যা শক্তিকে গতিতে (motion) রূপান্তর করে।
- রোবটের হাত নড়ানো, চাকা ঘোরানো বা কোনো অংশ চালু–বন্ধ করার কাজে Actuator ব্যবহৃত হয়।
- তাই রোবটের কার্যকর চলাচলের জন্য Actuator অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
• রোবটিক্সে ব্যবহারের প্রেক্ষাপট:
- শিল্পকারখানায় দ্রুত ও ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদনে রোবট ব্যবহৃত হয়।
- এসব কাজে রোবটের সঠিক মুভমেন্ট নিশ্চিত করতে Actuator অপরিহার্য।
 
• অন্যান্য অপশন:
- Sensor → পরিবেশ বা অবস্থা শনাক্ত করতে ব্যবহৃত হয়।
- Controller → রোবটের কাজ নিয়ন্ত্রণ ও নির্দেশনা দেয়।
- Processor → ডেটা প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
A web browser is often called the gateway to—
  1. Databases
  2. Operating systems
  3. Websites
  4. Networks
সঠিক উত্তর:
Websites
উত্তর
সঠিক উত্তর:
Websites
ব্যাখ্যা

• ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা হয়, কারণ ব্রাউজারের মাধ্যমেই ব্যবহারকারী ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখতে পারে।

• ওয়েব ব্রাউজার (Web Browser):
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের application software.
- ইন্টারনেট থেকে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে যে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয়, সেটিই ওয়েব ব্রাউজার।
 
• ওয়েব ব্রাউজার কেন Gateway বলা হয়:
- ইন্টারনেটে থাকা তথ্য সার্ভারে সংরক্ষিত থাকে।
- সার্ভারগুলো ব্যবহারকারীকে text, image, sound ইত্যাদি তথ্য সরবরাহ করে।
- এই তথ্যগুলো দেখার ও ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অবশ্যই ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়।
- তাই ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশের Gateway বলা হয়।
 
• ওয়েব ব্রাউজারের ভূমিকা:
- ব্যবহারকারী ও ওয়েব সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- সার্ভার থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারকারীর স্ক্রিনে প্রদর্শন করে।

• বর্তমানে বহুল ব্যবহৃত কয়েকটি ওয়েব ব্রাউজার হলো:
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), 
- মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox), 
- সাফারি (Safari), 
- অপেরা (Opera), 
- গুগল ক্রম (Google Chrome), 
- নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

.
Who is known as the inventor of Virtual Reality?
  1. Alan Turing
  2. Joseph Engelberger
  3. Tim Berners-Lee
  4. Jaron Lanier
সঠিক উত্তর:
Jaron Lanier
উত্তর
সঠিক উত্তর:
Jaron Lanier
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার (Jaron Lanier), যিনি কম্পিউটারভিত্তিক কৃত্রিম পরিবেশকে বাস্তবের মতো করে অনুভব করার ধারণা প্রতিষ্ঠা করেন।

• ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality):
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি কম্পিউটার সিস্টেম।
- এর মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক (3D) চিত্রভিত্তিক রূপায়ণ করা হয়।
- এটি প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু ব্যবহারকারীর কাছে বাস্তবের চেতনা সৃষ্টি করে।
 
• ভার্চুয়াল রিয়েলিটির ভিত্তি:
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে তা সত্য ও বাস্তব মনে হয়।
 
• ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপকরণ ও অভিজ্ঞতা:
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় ব্যবহারকারী মাথায় Head Mounted Display (HMD) পরিধান করে।
- হাতে Data Glove বা কখনো Body Suit ব্যবহার করা হয়।
- এতে কোনো শারীরিক ঝুঁকি ছাড়াই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়।
 
• অন্যান্য অপশন:
- Alan Turing → কম্পিউটার সায়েন্সের জনক (Turing Machine, AI-এর ভিত্তি)।
- Joseph Engelberger → রোবোটিক্সের জনক হিসেবে পরিচিত।
- Tim Berners-Lee → World Wide Web-এর উদ্ভাবক।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which data transmission method is used in smartphones?
  1. Packet switching
  2. Circuit switching
  3. Message switching
  4. Time switching
সঠিক উত্তর:
Packet switching
উত্তর
সঠিক উত্তর:
Packet switching
ব্যাখ্যা

• স্মার্টফোনে ডেটা আদান–প্রদানের জন্য Packet Switching পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে তথ্য ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যায়।

• স্মার্টফোন (Smartphone):
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন, যা mobile computing platform-এর ওপর প্রতিষ্ঠিত।
- এটি সাধারণ মোবাইল ফোনের পাশাপাশি বিভিন্ন কম্পিউটিং সুবিধা প্রদান করে।
 
• স্মার্টফোনে ডেটা স্থানান্তর পদ্ধতি:
- স্মার্টফোনে ডেটা রূপান্তরের জন্য Packet Switching পদ্ধতি ব্যবহার করা হয়।
- এই পদ্ধতিতে ডেটা ছোট ছোট অংশ বা প্যাকেটে বিভক্ত হয়ে প্রেরণ করা হয়।
- ফলে ডেটা স্থানান্তর হয় উচ্চ গতিসম্পন্ন এবং কার্যকর।
 
• Packet Switching ব্যবহারের সুবিধা:
- দ্রুত ডেটা আদান–প্রদান সম্ভব হয়।
- নেটওয়ার্ক ব্যবহারে দক্ষতা বৃদ্ধি পায়।
- একাধিক ব্যবহারকারী একই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।

উৎস: ব্রিটানিকা। 

১০.
In which unit is bandwidth commonly measured?
  1. Byte
  2. Hertz (Hz)
  3. Bit per second (bps)
  4. Meter per second
সঠিক উত্তর:
Bit per second (bps)
উত্তর
সঠিক উত্তর:
Bit per second (bps)
ব্যাখ্যা

• Bandwidth সাধারণত Bit per Second (bps) এককে পরিমাপ করা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সমিট হচ্ছে তা দিয়ে ব্যান্ডউইথ নির্ধারণ করা হয়।

• ব্যান্ডউইথ (Bandwidth):
- এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়।
- একে Data Transmission Speed বা Band Speed নামেও উল্লেখ করা হয়।
 
• ব্যান্ডউইথের একক (Unit of Bandwidth):
- ব্যান্ডউইথ সাধারণত Bit per Second (bps) এককে হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ bit ট্রান্সমিট করা হয়, সেটিই bps দ্বারা প্রকাশ করা হয়।
 
• ডেটা ট্রান্সফার গতিভিত্তিক কমিউনিকেশন ব্যান্ড:
- ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন ব্যান্ডকে তিন ভাগে ভাগ করা হয়।
- Narrowband → ফ্রিকুয়েন্সি 300–3400 Hz.
- Voice band → ফ্রিকুয়েন্সি 200–3600 Hz.
- Broadband → ফ্রিকুয়েন্সি 1 MHz–300 GHz.
 
• অন্যান্য অপশন:
- Byte → ডেটা সংরক্ষণের একক, ব্যান্ডউইথের একক নয়।
- Hertz (Hz) → ফ্রিকুয়েন্সির একক, ব্যান্ডউইথ পরিমাপে ব্যবহৃত নয়।
- Meter per second → গতির ভৌত একক, ডেটা ট্রান্সমিশনের একক নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

১১.
Where was the World Wide Web (WWW) first developed?
  1. At MIT in the USA
  2. At CERN in Switzerland
  3. At Microsoft Corporation
  4. At Apple Inc.
সঠিক উত্তর:
At CERN in Switzerland
উত্তর
সঠিক উত্তর:
At CERN in Switzerland
ব্যাখ্যা

• World Wide Web (WWW) প্রথম তৈরি ও সূচনা করা হয় সুইজারল্যান্ডের CERN (European Center for Nuclear Research)-এ, যেখানে গবেষণার তথ্য সহজে শেয়ার করার প্রয়োজন থেকেই এর উদ্ভব হয়।

• World Wide Web (WWW):
- World Wide Web (WWW) হলো একটি hypertext-based distributed information system।
- এটি বহু সার্ভারের সাথে সংযুক্ত একটি বৃহৎ তথ্যভিত্তিক সিস্টেম।
- WWW ব্যবহার করে ব্যবহারকারীরা টেক্সট, ছবি ও অন্যান্য তথ্য এক স্থান থেকে অন্য স্থানে অ্যাক্সেস করতে পারে।
 
• WWW-এর উদ্ভব ও স্থান:
- WWW তৈরি করেন Tim Berners-Lee।
- এটি প্রথম তৈরি ও সূচনা হয় CERN (European Center for Nuclear Research)-এ।
- CERN অবস্থিত সুইজারল্যান্ডে।
- WWW প্রথম তৈরি হয় ১৯৮৯ সালে।
 
• WWW-এর প্রসার:
- শুরুতে এটি গবেষণামূলক কাজে সীমাবদ্ধ ছিল।
- পরবর্তীতে ১৯৯৩ সাল থেকে WWW ব্যাপকভাবে প্রচলিত হতে শুরু করে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.

১২.
AI-based applications for visually impaired users mainly use—
  1. Image recognition
  2. Data mining
  3. Cloud storage
  4. Encryption
সঠিক উত্তর:
Image recognition
উত্তর
সঠিক উত্তর:
Image recognition
ব্যাখ্যা

• দৃষ্টিহীন ব্যবহারকারীদের জন্য তৈরি AI-based অ্যাপ্লিকেশনগুলো মূলত Image Recognition প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে ছবি বা পরিবেশ শনাক্ত করে তথ্য দেওয়া যায়।

• Artificial Intelligence (AI) ও Assistive Technology:
- Artificial Intelligence (AI) এমন একটি প্রযুক্তি, যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম করে।
- AI-এর একটি গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্র হলো Assistive Technology, যা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তা করে।
 
• AI-based Assistive Application-এর ব্যবহার:
- AI ব্যবহার করে ছবি বা পরিবেশ বর্ণনা করা যায়।
- এতে দৃষ্টিহীন ব্যক্তিরা চারপাশের অবস্থা সম্পর্কে ধারণা পায়।
- এই ধরনের প্রযুক্তি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে।

• উদাহরণ:
- Seeing AI (Microsoft) → ছবি, টেক্সট, মুখ, বস্তু, দৃশ্য, কারেন্সি, বারকোড শনাক্ত করে ভয়েসে বলে দেয়।
- Be My Eyes → AI দিয়ে রিয়েল-টাইম ইমেজ রেকগনিশন (Virtual Volunteer + AI)।
- Google Lookout → অ্যান্ড্রয়েডে ছবি/ভিডিও অ্যানালাইজ করে বর্ণনা দেয়।
- Envision AI → টেক্সট রিডিং, অবজেক্ট রেকগনিশন, দৃশ্য বর্ণনা।
- Aira → AI + হিউম্যান সাপোর্ট, কিন্তু AI অংশে image recognition ব্যবহার করে।
 
• অন্যান্য অপশন:
- Data mining → এটি বড় ডেটা থেকে তথ্য বিশ্লেষণের পদ্ধতি।
- Cloud storage → এটি ডেটা সংরক্ষণের প্রযুক্তি।
- Encryption → এটি ডেটা নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।

১৩.
What is the basic unit of information in quantum computing?
  1. Bit
  2. Byte
  3. Qubit
  4. Register
সঠিক উত্তর:
Qubit
উত্তর
সঠিক উত্তর:
Qubit
ব্যাখ্যা

• Quantum Computing-এ তথ্যের মৌলিক একক হলো Qubit (Quantum bit), যা classical bit-এর মতো শুধু 0 বা 1 নয়—একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে।

• Quantum Computing:
- Quantum Computing হলো এমন একটি কম্পিউটিং পদ্ধতি, যেখানে তথ্য প্রক্রিয়াকরণে quantum mechanics-এর নীতি ব্যবহার করা হয়।
- এখানে classical computer-এর bit-এর পরিবর্তে qubit ব্যবহৃত হয়।

• Qubit (Quantum Bit):
- Qubit হলো quantum computing-এর মৌলিক তথ্য একক।
- Classical bit যেখানে শুধু 0 অথবা 1 হতে পারে, সেখানে qubit 0 এবং 1—দুই অবস্থাতেই একসাথে থাকতে পারে।
- এই বৈশিষ্ট্যকে superposition বলা হয়।
 
• Qubit কেন গুরুত্বপূর্ণ:
- Qubit একাধিক অবস্থায় থাকতে পারায় quantum computer একই সময়ে বহু গণনা করতে পারে।
- এর ফলে নির্দিষ্ট কিছু জটিল সমস্যা classical computer-এর তুলনায় দ্রুত সমাধান সম্ভব হয়।
 
• অন্যান্য অপশন:
- Bit → Classical computing-এর তথ্য একক।
- Byte → 8টি bit নিয়ে গঠিত ডেটা একক।
- Register → একাধিক bit বা qubit ধারণের কাঠামো, মৌলিক একক নয়।
 
উৎস: IBM & Britannica.

১৪.
Google App Engine is an example of—
  1. IaaS
  2. SaaS
  3. FaaS
  4. PaaS
সঠিক উত্তর:
PaaS
উত্তর
সঠিক উত্তর:
PaaS
ব্যাখ্যা

• Google App Engine হলো Platform-as-a-Service (PaaS)-এর উদাহরণ, যেখানে ইউজাররা প্রস্তুত প্ল্যাটফর্মের উপর নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি ও চালাতে পারে।

• Platform-as-a-Service (PaaS):
- PaaS হলো ক্লাউড কম্পিউটিংয়ের এমন একটি মডেল, যেখানে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম ভাড়া দেওয়া হয়।
- এই প্ল্যাটফর্মের উপর ইউজাররা নিজেদের অ্যাপ্লিকেশন ডেভেলপ, টেস্ট ও ডিপ্লয় করতে পারে।
 
• PaaS মডেলের বৈশিষ্ট্য:
- ইউজারকে সার্ভার বা অবকাঠামো (Infrastructure) নিজে ম্যানেজ করতে হয় না।
- অ্যাপ্লিকেশন তৈরির জন্য প্রয়োজনীয় পরিবেশ (runtime, tools) আগে থেকেই দেওয়া থাকে।
- ডেভেলপমেন্ট কাজ দ্রুত ও সহজ হয়।
 
• Google App Engine কেন PaaS:
- Google App Engine ইউজারদের জন্য একটি প্রস্তুত development platform সরবরাহ করে।
- ইউজাররা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি ও চালাতে পারে।
- তাই এটি Platform-as-a-Service (PaaS) শ্রেণিভুক্ত।
 
• অন্যান্য অপশন:
- IaaS → এখানে মূলত ভার্চুয়াল মেশিন ও স্টোরেজ ভাড়া দেওয়া হয়।
- SaaS → এখানে রেডিমেইড সফটওয়্যার সরাসরি ব্যবহার করা হয়।
- FaaS → এটি ফাংশনভিত্তিক সার্ভিস, App Engine-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
 
উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৫.
Instagram is currently owned by—
  1. Meta Platforms Inc.
  2. Google LLC
  3. Microsoft Corporation
  4. Twitter Inc.
সঠিক উত্তর:
Meta Platforms Inc.
উত্তর
সঠিক উত্তর:
Meta Platforms Inc.
ব্যাখ্যা

• Instagram বর্তমানে Meta Platforms Inc.-এর মালিকানাধীন, যা একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং Facebook নামেও আগে পরিচিত ছিল।

• Instagram-এর মালিকানা (Ownership of Instagram):
- Instagram একটি স্বাধীন কোম্পানি নয়; এটি Meta Platforms Inc.-এর একটি প্রোডাক্ট।
- Meta Platforms Inc. পূর্বে Facebook Inc. নামে পরিচিত ছিল।
- Meta-এর অধীনে Instagram ছাড়াও Facebook ও WhatsApp পরিচালিত হয়।
 
• Meta Platforms Inc.:
- Meta একটি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি social media ও online communication service প্রদান করে।
- Instagram Meta-এর social networking ecosystem-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
 
• Instagram ও ICT-এর সম্পর্ক:
- Instagram হলো ICT-based social media service.
- এটি Internet, mobile technology ও cloud-based system ব্যবহার করে পরিচালিত হয়।

উৎস: মেটা এবং ব্রিটানিকা।

১৬.
What is cryosurgery mainly used for?
  1. Blood circulation
  2. Pain measurement
  3. Increasing body temperature
  4. Destroying abnormal tissues
সঠিক উত্তর:
Destroying abnormal tissues
উত্তর
সঠিক উত্তর:
Destroying abnormal tissues
ব্যাখ্যা

• Cryosurgery মূলত শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রা (খুব ঠান্ডা) প্রয়োগ করা হয়—যেমন ক্যান্সার বা চর্মরোগের চিকিৎসায়।

• ক্রায়োসার্জারি (Cryosurgery):
- ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- একে Cryotherapy নামেও পরিচিত।
- গ্রিক শব্দ ‘Cryo’ (বরফের মতো ঠান্ডা) এবং ‘Surgery’ (হাতের কাজ) থেকে শব্দটির উৎপত্তি।
 
• ক্রায়োসার্জারির কাজের মূল উদ্দেশ্য:
- অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা।
- সুস্থ টিস্যুকে যতটা সম্ভব অক্ষত রাখা।
- নির্দিষ্ট স্থানে নিয়ন্ত্রিতভাবে চিকিৎসা করা।
 
• ক্রায়োসার্জারির ব্যবহার ক্ষেত্র:
- অশ্বরোগ।
- ছানি।
- প্রোস্টেট ক্যান্সার ও লিভার ক্যান্সার।
- চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা।
 
• ক্রায়োসার্জারিতে ব্যবহৃত তাপমাত্রা ও উপাদান:
- প্রধানত Liquid Nitrogen ব্যবহার করা হয়।
- প্রায় –41°C তাপমাত্রায় কোষ ধ্বংস করার কাজ সম্পন্ন হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
Who is one of the founders of WhatsApp?
  1. Sundar Pichai
  2. Jan Koum
  3. Mark Zuckerberg
  4. Bill Gates
সঠিক উত্তর:
Jan Koum
উত্তর
সঠিক উত্তর:
Jan Koum
ব্যাখ্যা

• WhatsApp-এর অন্যতম প্রতিষ্ঠাতা হলেন Jan Koum, যিনি ২০০৯ সালে Brian Acton-এর সঙ্গে এই জনপ্রিয় instant messaging অ্যাপটি প্রতিষ্ঠা করেন।

• WhatsApp:
- WhatsApp হলো একটি ICT-based instant messaging application.
- এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে text message, voice call, video call, image ও file sharing করা যায়।
- এটি মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
 
• WhatsApp-এর প্রতিষ্ঠা (Foundation):
- WhatsApp প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- প্রতিষ্ঠাতা হলেন—
- Jan Koum
- Brian Acton
- প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সহজ, দ্রুত ও বিজ্ঞাপনমুক্ত ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা তৈরি করা।
 
• WhatsApp-এর মালিকানা ও কোম্পানি কাঠামো:
- WhatsApp বর্তমানে Meta Platforms Inc.-এর মালিকানাধীন।
- Meta (পূর্বের Facebook Inc.) ২০১৪ সালে WhatsApp অধিগ্রহণ করে।
- WhatsApp আলাদা কোম্পানি না হয়ে Meta-এর একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হিসেবে পরিচালিত হয়।
 
• WhatsApp ও ICT-এর প্রয়োগ:
- WhatsApp হলো OTT (Over-The-Top) communication service-এর উদাহরণ।
- এটি Internet, mobile technology ও cloud-based system ব্যবহার করে।
 
• নিরাপত্তা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য:
- WhatsApp-এ end-to-end encryption ব্যবহার করা হয়।
- এর ফলে বার্তা শুধুমাত্র প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- এটি secure digital communication নিশ্চিত করে।
 
• অন্যান্য অপশন:
- Mark Zuckerberg → Meta Platforms Inc.-এর CEO.
- Bill Gates → Microsoft-এর সহ-প্রতিষ্ঠাতা।
- Sundar Pichai → Google-এর CEO.
 
উৎস: মেটা এবং ব্রিটানিকা।

১৮.
Which generation of programming language is Machine Language?
  1. First generation
  2. Second generation
  3. Third generation
  4. Fourth generation
সঠিক উত্তর:
First generation
উত্তর
সঠিক উত্তর:
First generation
ব্যাখ্যা

• Machine Language হলো প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা (First Generation Language), কারণ এটি সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার দ্বারা বোঝা ও নির্বাহ করা যায়।
 
• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন কিছু শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলোর বিন্যাসের নিয়ম, যার মাধ্যমে কম্পিউটার সিস্টেমের জন্য প্রোগ্রাম রচনা করা হয়।
- এর মাধ্যমে কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেওয়া হয়।
 
• প্রথম প্রজন্মের ভাষা (First Generation Language):
- প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হলো Machine Language।
- এটি শুধুমাত্র 0 এবং 1 (binary code) ব্যবহার করে লেখা হয়।
- কম্পিউটার এই ভাষা অনুবাদ ছাড়াই সরাসরি বুঝতে পারে।
- এই প্রজন্মের ভাষার সময়কাল ধরা হয় প্রায় ১৯৪৫ সাল।
 
• Machine Language-এর বৈশিষ্ট্য:
- হার্ডওয়্যার-নির্ভর ভাষা।
- দ্রুত নির্বাহযোগ্য (execution fast)।
- মানুষের জন্য লেখা ও বোঝা কঠিন।
- প্রোগ্রাম লেখা জটিল ও সময়সাপেক্ষ।
 
• প্রোগ্রামিং ভাষার প্রজন্মভিত্তিক শ্রেণিবিভাগ:
- First Generation (1945) → Machine Language.
- Second Generation (1950) → Assembly Language.
- Third Generation (1960) → High Level Language.
- Fourth Generation (1970) → Very High Level Language.
- Fifth Generation (1980) → Natural Language.

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৯.
In which network does each computer act as both client and server?
  1. Peer-to-peer network
  2. Client-server network
  3. Hybrid network
  4. Wide area network
সঠিক উত্তর:
Peer-to-peer network
উত্তর
সঠিক উত্তর:
Peer-to-peer network
ব্যাখ্যা

• Peer-to-Peer Network-এ প্রতিটি কম্পিউটার একই সাথে client এবং server হিসেবে কাজ করে, অর্থাৎ সবাই সমানভাবে রিসোর্স শেয়ার করে।

• কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণিবিভাগ:
- নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
- এগুলো হলো Client Server Network, Peer-to-Peer Network এবং Hybrid Network.
 
• Peer-to-Peer Network:
- Peer-to-Peer Network এমন একটি নেটওয়ার্ক, যেখানে প্রতিটি কম্পিউটার সরাসরি একে অপরের সাথে যুক্ত থাকে।
- এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় সার্ভার থাকে না।
- প্রতিটি কম্পিউটার একই সাথে client ও server হিসেবে কাজ করে।
 
• Peer-to-Peer Network-এর বৈশিষ্ট্য:
- প্রত্যেক কম্পিউটার থেকে রিসোর্স শেয়ার করা যায়।
- সব কম্পিউটার রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে।
- ছোট পরিসরের নেটওয়ার্কে এটি বেশি উপযোগী।

• Peer-to-Peer Network-এর ব্যবহারিক দিক:
- ফাইল শেয়ারিং।
- ছোট অফিস বা বাসার নেটওয়ার্ক।
- কম খরচে সহজ নেটওয়ার্ক স্থাপন।
 
• অন্যান্য অপশন:
- Client-server network → এখানে একটি কেন্দ্রীয় সার্ভার থাকে।
- Hybrid network → এটি client-server ও peer-to-peer-এর সমন্বয়।
- Wide area network → এটি নেটওয়ার্কের বিস্তৃতির ধরন।
 

২০.
Which company owns LinkedIn?
  1. Meta Platforms
  2. Google
  3. Apple
  4. Microsoft
সঠিক উত্তর:
Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Microsoft
ব্যাখ্যা

• LinkedIn বর্তমানে Microsoft-এর মালিকানাধীন, কারণ Microsoft ২০১৬ সালে LinkedIn-কে অধিগ্রহণ করে পেশাগত নেটওয়ার্কিং সেবাকে নিজের প্রোডাক্ট ইকোসিস্টেমে যুক্ত করে।

• LinkedIn:
- LinkedIn হলো একটি professional social networking platform, যা মূলত ক্যারিয়ার ডেভেলপমেন্ট, চাকরি অনুসন্ধান, পেশাগত যোগাযোগ (professional networking) এবং কোম্পানি–কর্মী সংযোগের জন্য ব্যবহৃত হয়।

• LinkedIn-এর প্রতিষ্ঠা:
- LinkedIn প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে।
- প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য—
- Reid Hoffman,
- Allen Blue, Konstantin Guericke, Eric Ly, Jean-Luc Vaillant.
 
• মালিকানা ও অধিগ্রহণ:
- LinkedIn বর্তমানে Microsoft-এর মালিকানাধীন।
- Microsoft ২০১৬ সালে LinkedIn অধিগ্রহণ করে।
 
• CEO (Chief Executive Officer):
- LinkedIn-এর বর্তমান CEO হলেন।
- Ryan Roslansky.
- LinkedIn Microsoft-এর অধীনে একটি স্বাধীন প্রোডাক্ট হিসেবে পরিচালিত হয়। 

উৎস: মাইক্রোসফট এবং ব্রিটানিকা।

২১.
Which is the first successful high-level computer programming language?
  1. Assembly
  2. FORTRAN
  3. C
  4. COBOL
সঠিক উত্তর:
FORTRAN
উত্তর
সঠিক উত্তর:
FORTRAN
ব্যাখ্যা

• FORTRAN হলো বিশ্বের প্রথম সফল computer programming language, যা বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাবের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে সফলতা অর্জন করে।

• FORTRAN:
- FORTRAN শব্দটির পূর্ণরূপ Formula Translation।
- এটি একটি উচ্চস্তরের নির্দেশমূলক (High-level procedural) প্রোগ্রামিং ভাষা।
- FORTRAN মূলত scientific computation ও numerical calculation-এর জন্য তৈরি করা হয়েছিল।

• FORTRAN-এর গুরুত্ব:
- FORTRAN-কে বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বলা হয়।
- এটি ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে তৈরি হয়।
- FORTRAN প্রমাণ করে যে উচ্চস্তরের ভাষা ব্যবহার করে কার্যকর ও দক্ষ প্রোগ্রাম লেখা সম্ভব।
 
• FORTRAN-এর উদ্ভাবক:
- John Backus এবং তাঁর সহযোগীরা IBM-এ কর্মরত অবস্থায় FORTRAN তৈরি করেন।
- এই ভাষা পরবর্তীতে অন্যান্য উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা উন্নয়নে অনুপ্রেরণা দেয়।
 
• FORTRAN-এর উল্লেখযোগ্য সংস্করণসমূহ:
- FORTRAN I
- FORTRAN II
- FORTRAN IV
- FORTRAN 77
- FORTRAN 90
 
• অন্যান্য অপশন:
- C → এটি পরবর্তীতে তৈরি একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা।
- COBOL → এটি ব্যবসায়িক ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত।
- Assembly → এটি দ্বিতীয় প্রজন্মের নিম্নস্তরের ভাষা, প্রথম সফল উচ্চস্তরের ভাষা নয়।

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২.
Which payment method is commonly used in E-commerce?
  1. Cash memo
  2. Paper cheque
  3. Electronic payment
  4. Manual voucher
সঠিক উত্তর:
Electronic payment
উত্তর
সঠিক উত্তর:
Electronic payment
ব্যাখ্যা

• E-commerce-এ সাধারণত Electronic Payment পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ ও দ্রুত অর্থ লেনদেন সম্পন্ন করা যায়।
 
• Electronic Payment:
- Electronic Payment হলো এমন একটি পদ্ধতি, যেখানে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অর্থ পরিশোধ করা হয়।
- এতে ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে ইত্যাদি ব্যবহৃত হতে পারে।
- এটি E-commerce-এর একটি অপরিহার্য উপাদান।
 
• Electronic Payment ব্যবহারের সুবিধা:
- দ্রুত ও সহজ লেনদেন।
- ২৪/৭ পেমেন্ট করা সম্ভব।
- সময় ও খরচ সাশ্রয়।
- দূরবর্তী স্থান থেকেও লেনদেনের সুযোগ।
 
• অন্যান্য অপশন:
- Cash memo → দোকানে নগদ লেনদেনের পর ক্রেতাকে টাকা দেওয়ার প্রমাণপত্র হিসেবে দেওয়া হয়।
- Paper cheque → এটি প্রচলিত ম্যানুয়াল পদ্ধতি।
- Manual voucher → এটি অফলাইন লেনদেনের সাথে সম্পর্কিত।
 
উৎস: e-CAB এবং ব্রিটানিকা।

২৩.
Which of the following networks can be connected through a WAN?
  1. LAN and MAN
  2. Only LAN
  3. Only PAN
  4. Only MAN
সঠিক উত্তর:
LAN and MAN
উত্তর
সঠিক উত্তর:
LAN and MAN
ব্যাখ্যা

• WAN-এর মাধ্যমে একাধিক LAN এবং MAN সংযুক্ত করা যায়, ফলে বড় ভৌগোলিক এলাকায় তথ্য আদান–প্রদান সম্ভব হয়—যেমন এক শহর থেকে অন্য শহর বা এক দেশ থেকে অন্য দেশ।

• Wide Area Network (WAN):
- WAN-এর পূর্ণরূপ Wide Area Network.
- এটি এমন একটি নেটওয়ার্ক, যেখানে কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইসগুলো বিশাল ভৌগোলিক এলাকায় বিস্তৃত থাকে।
- WAN সাধারণত একই দেশের বিভিন্ন শহর কিংবা এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে।
- WAN-এর মাধ্যমে একাধিক LAN (Local Area Network) এবং MAN (Metropolitan Area Network) সংযুক্ত থাকতে পারে।
- এই সংযোগের ফলে বিভিন্ন ছোট ও মাঝারি নেটওয়ার্ক একত্রে একটি বড় নেটওয়ার্ক গঠন করে।
 
• WAN-এর উদাহরণ ও ব্যবহার:
- WAN-এর সবচেয়ে বড় উদাহরণ হলো Internet.
- বৃহৎ পরিসরে তথ্য আদান–প্রদানের জন্য WAN বেশি ব্যবহৃত হয়।
- সরকারি, বাণিজ্যিক ও আন্তর্জাতিক যোগাযোগে WAN গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
• WAN-এ ব্যবহৃত প্রযুক্তি:
- টেলিফোন লাইন।
- স্যাটেলাইট।
- মাইক্রোওয়েভ।
- মডেম ও বেতার তরঙ্গ।
 
• নিভিন্ন ধরণের নেটওয়ার্ক:
- PAN (Personal Area Network) খুব ছোট (যেমন: Bluetooth দিয়ে ফোন-হেডফোন)।
- LAN → ছোট এলাকা (একটা বিল্ডিং/অফিস)।
- MAN → মাঝারি এলাকা (একটা শহর)।
- WAN → বড় এলাকা (দেশ/বিশ্ব) → LAN এবং MAN উভয়কেই সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
Who is responsible for maintaining data confidentiality in a database system?
  1. Network user
  2. Programmer
  3. System analyst
  4. Database administrator
সঠিক উত্তর:
Database administrator
উত্তর
সঠিক উত্তর:
Database administrator
ব্যাখ্যা

• Database Administrator (DBA) ডাটাবেজে সংরক্ষিত ডাটার গোপনীয়তা, নিরাপত্তা ও সঠিক ব্যবহারের দায়িত্ব পালন করেন—তাই ডাটা কনফিডেনশিয়ালিটি রক্ষার মূল দায়িত্ব তাঁর।

• ডাটা সিকিউরিটি (Data Security):
- ডাটা সিকিউরিটি হলো এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে অননুমোদিত (unauthorized) ব্যক্তির হাত থেকে ডাটা সুরক্ষিত রাখা হয়।
- ডাটার গোপনীয়তা, অখণ্ডতা (integrity) ও প্রাপ্যতা (availability) নিশ্চিত করাই ডাটা সিকিউরিটির মূল উদ্দেশ্য।
 
• ডাটা সিকিউরিটির ধরন:
- System Security → ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড যাচাই, সিস্টেমে প্রবেশ নিয়ন্ত্রণ।
- Data Security → ব্যবহারকারী কোন কোন ডাটা বা অবজেক্ট ব্যবহার করতে পারবে, তা নিয়ন্ত্রণ।
 
• ডাটা সিকিউরিটির গুরুত্ব:
- অনলাইন ব্যাংকিং ও ই-কমার্সে গ্রাহকের তথ্য সুরক্ষায় অপরিহার্য।
- সংবেদনশীল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডাটা রক্ষায় প্রয়োজনীয়।
- Distributed database পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
• অন্যান্য অপশন:
- Network user → সাধারণ ব্যবহারকারী, নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত নয়।
- Programmer → সফটওয়্যার তৈরি করেন, ডাটাবেজ সিকিউরিটি পরিচালনা করেন না।
- System analyst → সিস্টেম বিশ্লেষণ করেন, ডাটা কনফিডেনশিয়ালিটি রক্ষা করেন না।

২৫.
Mark Zuckerberg is the CEO of—
  1. Apple
  2. Google
  3. Microsoft
  4. Meta Platforms Inc.
সঠিক উত্তর:
Meta Platforms Inc.
উত্তর
সঠিক উত্তর:
Meta Platforms Inc.
ব্যাখ্যা

• Mark Zuckerberg হলেন Meta Platforms Inc. (পূর্বে Facebook, Inc.)-এর CEO (Chief Executive Officer).

• Meta Platforms Inc.:
- Meta Platforms Inc. হলো একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি পূর্বে Facebook Inc. নামে পরিচিত ছিল।
- Meta-এর অধীনে Facebook, Instagram, WhatsApp–এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ সেবা পরিচালিত হয়।
 
• Mark Zuckerberg-এর ভূমিকা (CEO):
- Mark Zuckerberg Meta Platforms Inc.-এর Chief Executive Officer (CEO).
- তিনি কোম্পানির কৌশলগত সিদ্ধান্ত, পণ্য উন্নয়ন ও প্রযুক্তিগত দিকনির্দেশনা নির্ধারণ করেন।
- সামাজিক যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
 
• Facebook থেকে Meta-তে রূপান্তর:
- Facebook প্রতিষ্ঠার মাধ্যমে Mark Zuckerberg সামাজিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেন।
- পরবর্তীতে কোম্পানির পরিসর বিস্তৃত হওয়ায় Facebook Inc. নাম পরিবর্তন করে Meta Platforms Inc. করা হয়।
- এই পরিবর্তনের পরও Mark Zuckerberg CEO হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
• অন্যান্য অপশন:
- Microsoft → CEO: Satya Nadella.
- Google (Alphabet Inc.) → CEO: Sundar Pichai.
- Apple → CEO: Tim Cook.
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।