ব্যাখ্যা
• যে কেন্দ্রীয় সার্কিট বোর্ডে কম্পিউটারের প্রায় সব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যুক্ত থাকে তাকে মাদারবোর্ড বলা হয়। মাদারবোর্ড কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড, যেখানে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাইসহ বিভিন্ন হার্ডওয়্যার সংযুক্ত থাকে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এটি পুরো কম্পিউটার সিস্টেমকে সমন্বয় করে এবং ডেটা আদান-প্রদান সহজ করে। মাদারবোর্ডে বিভিন্ন স্লট, পোর্ট ও চিপসেট থাকে যা কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই কম্পিউটারের অন্যান্য সব অংশকে একত্রে কাজ করানোর জন্য মাদারবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো খ) মাদারবোর্ড।
মাদারবোর্ড:
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভিতরে থাকা প্রধান সার্কিট বোর্ড, যেখানে সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইস সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযোজনের সুযোগ থাকে।
- মাদারবোর্ডকে প্রায়শই কম্পিউটারের “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সব উপাদানকে একত্রিত করে সংযোগ প্রদান করে।
- ভালো ব্র্যান্ডের মধ্যে রয়েছে: Gigabyte, Intel, Foxconn, Asus ইত্যাদি।
অবস্থান ও আকার:
- মাদারবোর্ড কম্পিউটারের কেসের ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ।
সূত্র:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
৩। বিস্তারিত জানতে Live MCQ Computer & ICT Cloud বইটি দেখুন।