পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১০ ক্লাউড কম্পিউটিং, সাইবার অপরাধ ও নিরাপত্তা [Live Class - 19 & 20]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের কম্পিউটিং সেবা ও স্টোরেজ ভাড়া নেওয়া যায়?
  1. ক) রেন্ট কম্পিউটিং
  2. খ) শেয়ারিং কম্পিউটিং
  3. গ) ক্লাউড কম্পিউটিং
  4. ঘ) রেইন কম্পিউটিং
সঠিক উত্তর:
গ) ক্লাউড কম্পিউটিং
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লাউড কম্পিউটিং
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি বিশেষ পরিষেবা বা একটা ব্যবসায়িক মডেল, যেখানে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার, কম্পিউটিং সেবা, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার প্রভৃতি সেবা সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিবামাত্র ও চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ প্রদান করা বা ভাড়া দেওয়া হয়

ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া
যেমন- কোন প্রতিষ্ঠানের একটি ওয়েব সাইট রয়েছে এবং এই ওয়েব সাইটে একটি ব্লগ চলবে। ব্লগের অধিকাংশ ব্লগার এবং ভিজিটর বাংলাদেশের। বাংলাদেশ সময় সকাল ৯টা হতে রাত ১২টা পর্যন্ত এই ব্লগে ব্যবহারকারী বেশি থাকে। এর মধ্যে রাত ৮টা হতে রাত ১২টা পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি থাকে, ফলে ঐ সময় সার্ভারে খুব চাপ পড়ে, এই লোড কমানোর জন্য ৩/৪টি সার্ভার ব্যবহার করতে হয়, কিন্তু অন্য সময়ে লোড কম থাকার ফলে ১টি সার্ভারেই কাজ হয়। তাহলে ঐ প্রতিষ্ঠানের ওয়েব সাইটটি চালানোর জন্য ২৪ ঘন্টাই ৩/৪টি সার্ভার ব্যবহারের প্রয়োজন হয় না, শুধুমাত্র যে সময়ে লোড বেশি থাকে সে সময়ের জন্যই অতিরিক্ত সার্ভারগুলি ভাড়া নিতে পারলেই অনেক খরচ বেঁচে যায়। এতে করে সার্ভার ভাড়া দেয়া কোম্পানিও ফ্রি সময়ে তাদের সার্ভারগুলি অন্য প্রতিষ্ঠানের নিকট ভাড়া দিতে পারছে।

ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে । 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান) এবং এইচ এস সি প্রোগ্রাম (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
সফ্টওয়্যার পাইরেসি বন্ধ করতে কোন আইন প্রণয়ন করা হয়?
  1. ক) স্টপ পাইরেসি
  2. খ) পাইরেসিরাইট
  3. গ) কন্ট্রোল পাইরেসি
  4. ঘ) কপিরাইট
সঠিক উত্তর:
ঘ) কপিরাইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপিরাইট
ব্যাখ্যা
কপিরাইট আইন:
কপিরাইট (Copyright) একটি ইংরেজী শব্দ।
কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব

একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট।

কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে।

কম্পিউটার সফ্টওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।

কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন। আর কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( এইচ এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়?
  1. ক) Digital Ocean
  2. খ) Linode
  3. গ) Facebook
  4. ঘ) Rackspace
সঠিক উত্তর:
গ) Facebook
উত্তর
সঠিক উত্তর:
গ) Facebook
ব্যাখ্যা
List of Major Public Cloud Providers:

1) Amazon Web Services (AWS)
2) Netflix -downtime, maintenance, security, data backup, data center
3) Microsoft Azure
4) Google Cloud (GCP-formerly Google Cloud Platform)
5) IBM Cloud-Blue cloud (formerly SoftLayer)
6) Oracle Cloud
7) Alibaba Cloud
8) RedHat
9) Heroku 
10) Digital Ocean
11) CloudFlare
12) Linode
13) Cloudways
14) Rackspace

Facebook এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। 
.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?
  1. ক) রিসোর্স স্কেলেবিলিটি
  2. খ) অন-ডিমান্ড
  3. গ) পে-অ্যাজ-ইউ-গো
  4. ঘ) ইউজ-অ্যাজ-ইউ-ডিস্ট্রিবিউটেড
সঠিক উত্তর:
ঘ) ইউজ-অ্যাজ-ইউ-ডিস্ট্রিবিউটেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউজ-অ্যাজ-ইউ-ডিস্ট্রিবিউটেড
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)” এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে—

১। রিসোর্স স্কেলেবিলিটি (Resource Scalability)
২। অন-ডিমান্ড (On demand)
৩। পে-অ্যাজ-ইউ-গো ( Pay as you Go)

রিসোর্স স্কেলেবিলিটি: ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

অন-ডিমান্ড: ক্রেতা যখন চাইবে, তখনই সেবা নিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

পে-অ্যাজ-ইউ-গো: এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান) এবং এইচ এস সি প্রোগ্রাম (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
ভাইরাস সফটওয়ার এর নামকরণ করেন কে?
  1. ক) ফ্রেডরিখ ভন
  2. খ) রবার্ট হুক
  3. গ) মার্টিন কুপার
  4. ঘ) ফ্রেড কোহেন
সঠিক উত্তর:
ঘ) ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্রেড কোহেন
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।

ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল “Vital Information Resources Under Seize.” যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।

ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে ।

১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন
ভাইরাস নামক সফ্টওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( এইচ এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কম্পিউটার সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ডাটা চুরি করাকে কী বলে?
  1. ক) পাইরেসি
  2. খ) হ্যাকিং
  3. গ) স্টিলিং
  4. ঘ) স্নিচিং
সঠিক উত্তর:
খ) হ্যাকিং
উত্তর
সঠিক উত্তর:
খ) হ্যাকিং
ব্যাখ্যা
হ্যাকিং:
হ্যাকিং হলো কম্পিউটার সিস্টেমের দুর্বলতা কে খুঁজে বের করে সেই দুর্বলতার সুযোগ নিয়ে  অনুমতি ছাড়া কম্পিউটার সিস্টেমের এক্সেস নেওয়া বা সিস্টেমে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য দেখা বা, চুরি করাকে হ্যাকিং বলে।

হ্যাকিং প্রধানত দুই প্রকার
১. ইথিক্যাল হ্যাকিং (Ethical Hacking)
২. আনইথিক্যাল হ্যাকিং (Unethical Hacking)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান)।
.
বেআইনী কাজ কোনটি?
  1. ক) ই-মেইলিং
  2. খ) কমিউনিকেটিং
  3. গ) আপ-লোডিং
  4. ঘ) প্লেজিয়ারিজম
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
প্লেজিয়ারিজম:  
অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজিয়ারিজম।
অর্থাৎ তথ্যসূত্র উল্লেখ ব্যতিত কোন ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করা অন্যায় কাজ ও অপরাধ হলো প্লেজিয়ারিজম ।

তাই প্লেজিয়ারিজম একটি বেআইনী কাজ ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( এইচ এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
কোনটি সাইবার অপরাধ নয়?
  1. ক) টেক্সট
  2. খ) স্প্যামিং
  3. গ) হ্যাকিং
  4. ঘ) স্পুফিং
সঠিক উত্তর:
ক) টেক্সট
উত্তর
সঠিক উত্তর:
ক) টেক্সট
ব্যাখ্যা
কিছু সাইবার অপরাধ-
১। হ্যাকিং 
২। স্প্যামিং 
৩। সাইবার থেপ্ট 
৪। সাইবার বুলি 
৫। স্পুফিং
৬। ফিশিং 
৭। ভিশিং 
৮। স্নিকিং 
৯। প্লেজিয়ারিজম, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান)।