পরীক্ষা আর্কাইভ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

পরীক্ষাLive Written⎯ লিখিত প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন৪০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

Live Written⎯ লিখিত প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
যদি POPULAR দিয়ে QPQVMBS বোঝায়, নিচের কোন শব্দটির পরিবর্তিত রূপ হবে GBNPVT?
  1. ক) PVTGBN
  2. খ) OUSFAM
  3. গ) FAMOUS
  4. ঘ) FSAMOU
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি বর্ণ পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসেছে।  

P → Q         F  → G
O → P         A  → B
P → Q         M → N
U → V         O → P
L → M         U → V
A → B          S → T
R  → S

FAMOUS - GBNPVT
.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? 
৪, ১১, ৯, ১৪, ১৪, ১৭, ১৯, ?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা
এখানে,
২টি সংখ্যা সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = ৪, ৯, ১৪, ১৯, ২৪ [যা ৫ করে বাড়ছে]
২য় সিরিজ = ১১, ১৪, ১৭, ২০ [যা ৩ করে বাড়ছে]
.
প্রদত্ত চিত্রের বর্গগুলোর সাথে সমআকৃতির আর কয়টি বর্গ যোগ করলে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?  
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
এটি ৪ × ৪ আকারের বর্গক্ষেত্রের ধরণ। 
আরও বর্গ লাগবে = (১৬ - ৪)টি 
                                = ১২টি 
.
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৯তম বর্ণের বামদিকে ১০তম বর্ণ কোনটি? 
  1. ক) H
  2. খ) I
  3. গ) J
  4. ঘ) G
ব্যাখ্যা
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৯তম বর্ণ = S 
S এর বামদিকে ১০ তম বর্ণ হলো = I 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
.
এক দম্পতির চার জন বিবাহিত ছেলে রয়েছে। যাদের প্রত্যেকের তিনটি করে সন্তান রয়েছে। মোট কতগুলো লোক আছে?
  1. ক) ৩৭ জন
  2. খ) ৩৬ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২২ জন
ব্যাখ্যা
মোট লোক সংখ্যা = ২ + ৪(২ + ৩) জন 
                           = ২  + ২০ = ২২ জন 
.
জিসান A থেকে পূর্বদিকে B পর্যন্ত 10 ফুট হাঁটলো। তারপর সে ডানদিকে ঘুরল এবং 3 ফুট হাঁটলো। আবার সে ডানদিকে ঘুরল এবং 14 ফুট হাঁটলো। সে এখন A থেকে কত দূরে আছে?
  1. ক) 5 ফুট
  2. খ) 8 ফুট
  3. গ) 10 ফুট
  4. ঘ) 12 ফুট
ব্যাখ্যা
নির্ণেয় দূরত্ব AD = √{ 32 + (14 - 10)2}
                         = √(9 + 16)
                         = √25
                         = 5

 





.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? 
  1. ক) ৪/৫
  2. খ) ১৭/২০
  3. গ) ৭/১০
  4. ঘ) ২/৭
ব্যাখ্যা
৪/৫ = ০.৮
২/৭ = ০.২৯
৭/১০ =০.৭
১৭/২০ = ০.৮৫
.
ইংরেজি বর্ণমালায় শেষের দিক থেকে 16তম বর্ণের বামদিকে সপ্তম বর্ণ কোনটি?
  1. ক) C
  2. খ) D
  3. গ) E
  4. ঘ) F
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালায় ডান থেকে 16তম বর্ণ K 
বর্ণের বামদিকে সপ্তম বর্ণ D 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
.
ধারাটির পরবর্তী বর্ণগুলো কোনটি হবে?
APZ, BPY, CPX, DPW, ___
  1. ক) VPE
  2. খ) EVP
  3. গ) EPV
  4. ঘ) PEV
ব্যাখ্যা
এখানে, 
৩টি বর্ণ সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = A, B, C, D, E.........
২য় সিরিজ = P,P,P,P,P,............
৩য় সিরিজ = Z,Y,X,W,V.........
১০.
নিচের কোন সংখ্যাটি তার এক পঞ্চমাংশের বর্গের সমান? 
  1. ক) ৫
  2. খ) ২৫
  3. গ) ৫০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক = (ক/৫) 
ক = ক/২৫
১ = ক/২৫
ক = ২৫ 

১১.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 

  1. ক) 15টি
  2. খ) 16টি
  3. গ) 17টি
  4. ঘ) 18টি
ব্যাখ্যা
 

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =  AHB, GHI, BJC, GFE, GIE, IJE, CEJ এবং CDE =8টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = HEG, BEC, HBE, JGE এবং ICE = 5টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = FHE, GCE এবং BED =3টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AGC=1টি
৯টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =AFD =1টি
মোট ত্রিভুজ আছে = 8 + 5 + 3 + 1 + 1 = 18টি
১২.
নিচের কোনটি ভিন্ন? 
  1. ক) 275
  2. খ) 187
  3. গ) 721
  4. ঘ) 495
ব্যাখ্যা
721 সংখ্যাটি ভিন্নধর্মী 
অন্য সকল সংখ্যার মাঝের অংকটি বাকি দুটি অংকের যোগফলের সমান। 
১৩.
একটি গোলাকার মুদ্রার চারপাশে সমআকৃতির কতটি মুদ্রা রাখা যেতে পারে যেন মুদ্রাগুলো মাঝের মুদ্রাটিকে ও দু পাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে? 
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
সমআকৃতির ৬টি মুদ্রা রাখা যেতে পারে। 
চিত্রটি লক্ষ্য করি 

১৪.
যদি CORNER দিয়ে FRUQHU বোঝায়, তবে CENTRAL দিয়ে কোনটি বোঝাবে? 
  1. ক) FHOQWUD
  2. খ) FUDOHQW
  3. গ) FUDOHQW
  4. ঘ) FHQWUDO
ব্যাখ্যা
এখানে,
বর্ণগুলোর পরবর্তী ২টি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে। 

C → F                  C → F
O → R                 E → H
R → U                 N → Q
N → Q                T → W
E → H                 R → U
R → U                A → D
                           L → O

CENTRAL - FHQWUDO
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
১৫.
a ও b দুটি বিজোড় সংখ্যা। নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. ক) a + b + 1
  2. খ) ab
  3. গ) a + b 
  4. ঘ) a + b - 1
ব্যাখ্যা
যেকোনো দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয় এবং গুণফল বিজোড় হয়।
a + b  একটি জোড় সংখ্যা। 
১৬.
প্রদত্ত চিত্রে কতটি সামান্তরিক আছে? 
  1. ক) 17টি
  2. খ) 18টি
  3. গ) 19টি
  4. ঘ) 20টি
ব্যাখ্যা
 
১টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে = ABFE, BCGF, CDHG, EFJI, FGKJ এবং GHLK. = 6টি 
২টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে =ACGE, BDHF, EGKI, FHLJ, ABJI, BCKJ এবং CDLK = 7 টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে =ADHE এবং EHLI = 2টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে =ACKI এবং  BDLJ = 2টি 
৬টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে = ADLI.= 1টি 

মোট সামান্তরিক আছে = 6 + 7 + 2 + 2 + 1 = 18টি 
১৭.
একটি সভায় উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করে। এতে মোট করমর্দন সংখ্যা ১৫ হলে, পার্টিতে লোকসংখ্যা কত ছিলো? 
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
মনেকরি 
লোকসংখ্যা n 

এখন 
nC2 = 15
n(n - 1)/2 = 15 
n2 - n = 30
n2- n - 30 = 0
n2 - 6n + 5n - 30 = 0
n(n - 6) + 5(n - 6) = 0
(n - 6)(n + 5) = 0

হয়                      অথবা 
n - 6 =0             n + 5 = 0
n = 6                  n = - 5 [গ্রহণযোগ্য নয়]

লোকসংখ্যা 6 জন
১৮.
একজন ব্যক্তি ৪ কি.মি. উত্তরে, ১২ কি.মি. পূর্বে, তারপর আবার ১২ কি.মি. উত্তরে যায়। যাত্রাশুরুর স্থান থেকে কত কি.মি. দূরে অবস্থান করছে?
  1. ক) 12 কি.মি.
  2. খ) 16 কি.মি.
  3. গ) 18 কি.মি.
  4. ঘ) 20 কি.মি.
ব্যাখ্যা


 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
নির্ণেয় দূরত্ব AD = √(AE2 + DE2)
                           = √(122 + 162)
                            =√(144 + 256) 
                               = √400 = 20 
১৯.
যদি 11 = 11p/(1 - p) হয়, (2p)2 এর মান কত?
  1. ক) 1/4
  2. খ) 4
  3. গ) 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
দেয়া আছে,
11 = 11p/(1 - p)
1 = p/(1 - p)
1 - p = p 
1 = p + p 
2p = 1
p = 1/2 

(2p)2 = {2 × (1/2)}2 = 12 = 1
২০.
নিচের চিত্রে কতটি বাহু যোগ করলে ৮টি ত্রিভুজ পাওয়া যাবে? 
  1. ক) ২টি
  2. খ) ৮টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৩টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে ২টি বাহু ও  একটি কর্ণ যোগ করলে ৮টি ত্রিভুজ পাওয়া যাবে।  
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ ΔAOB, ΔCOB,ΔCOD, ΔAOD
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ ΔBCD,ΔABD,ΔADC,ΔABC,
২১.
ঠ ও ঢ এর মধ্যবর্তী বর্ণের ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি কী হবে?
  1. ক) দ
  2. খ) ধ
  3. গ) ন
  4. ঘ) প
ব্যাখ্যা
 



ঠ ও ঢ এর মধ্যবর্তী বর্ণ = ড 

ড এর ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি হবে = ধ 
২২.
যদি x = 10 এবং y = 0.1 হয় নিচের কোনটি সবচেয়ে বড়? 
  1. ক) x2 + y2
  2. খ) x2 - y2
  3. গ) x2y2
  4. ঘ) x2/y2
ব্যাখ্যা
x2 + y2 = 102 + (0.1)2 = 100 + 0.01 = 100.01
x2 - y2 = 102 - (0.1)2 = 100 - 0.01 = 99.99
x2y2 = 102 × (0.1)2 =100 × 0.01  = 1
x2/y2 = 102/(0.1)2 = 100/0.01 =10,000
২৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
25 : 49 :: 121 : ?
  1. ক) 169
  2. খ) 123
  3. গ) 196
  4. ঘ) 225
ব্যাখ্যা
এখানে 
সম্পর্কটি হলো x2 : (x + 2)2

52 = 25
72 = 49
112 = 121 
132 = 169
২৪.
সাদিয়া সকালে সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করল। কিছুক্ষণ পরে সে বামে ঘুরলো, আবার সে ডানে ঘুরল এবং পরে আবার সে বামে ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে? 
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
ব্যাখ্যা

যাত্রাশুরুরস্থান A এবং গন্তব্যস্থান E .
চিত্রটিকে খেয়াল করলে বুঝা যায় সে এখন দক্ষিণ দিকে মুখ করে আছে।  
২৫.
শচীন উত্তর দিকে 30 কি.মি. হাঁটলেন। তিনি বাম দিকে ঘুরে 50 কি.মি. হাঁটলেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 30 কি.মি. হাঁটলেন। অবশেষে তিনি বাম দিকে মোড় নেওয়ার পর 25 কি.মি. হাঁটলেন। তিনি তার শুরুর অবস্থান থেকে কত দূরে আছে?
  1. ক) 20 কি.মি.
  2. খ) 25 কি.মি.
  3. গ) 30 কি.মি.
  4. ঘ) 35 কি.মি.
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (50 - 25) কি.মি.
     = 25 কি.মি. 
 
২৬.
If PAINT is coded as 84127 and EXCEL is coded as 63569 then how would you encode ACCEPT?
  1. ক) 857456
  2. খ) 855764
  3. গ) 455687
  4. ঘ) 755684
ব্যাখ্যা
Clearly, in the given code, the alphabets are coded as follows:
P A I N T                    E X C E L
↓ ↓  ↓ ↓  ↓                   ↓  ↓ ↓ ↓  ↓
8 4 1 2  7                  6 3 5 6  9

A C C E P T
↓ ↓  ↓ ↓  ↓ ↓
4 5 5 6 8 7
২৭.
একটি সংখ্যা X কে ৫ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। কিন্তু সংখ্যাটি ৪ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে। X এর মান কত হবে? 
  1. ক) ১১
  2. খ) ১৩
  3. গ) ১৮
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
এখানে 
১৩ কে ৫ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে
১৩ কে ৪ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে
২৮.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) ৩০টি
  2. খ) ৩৫টি
  3. গ) ৪০টি
  4. ঘ) ৫৫টি
ব্যাখ্যা
 

উক্ত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান।
চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায়। 
সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১ + ২ + ৩ + ৪ + ৫
                                                 = ১ + ৪ + ৯ + ১৬ + ২৫ 
                                                 = ৫৫ টি 
২৯.
একটি বাক্সে ৬০টি কমলা আছে। প্রতি ডজনে ৮টি করে কমলা ভালো রয়েছে। মোট কতটি কমলা পঁচা রয়েছে?
  1. ক) ১৪টি
  2. খ) ১৬টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২৪টি
ব্যাখ্যা
৬০টি কমলা = ৫ ডজন কমলা 
১ ডজনে কমলা পঁচা = ৪টি 
৫ ডজনে কমলা পঁচা = (৪ × ৫)টি =২০টি
৩০.
প্রদত্ত চিত্রের বাহুগুলোকে বর্ধিত করলে চিত্রের বাহিরে কত গুলো ত্রিভুজ অঙ্কন করা যাবে? 
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রের বাহুগুলোকে বর্ধিত করলে চিত্রের বাহিরে ৬টি  ত্রিভুজ অঙ্কন করা যাবে। 

৩১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 39
  2. খ) 40
  3. গ) 41
  4. ঘ) 42
ব্যাখ্যা
১ম চিত্রে 
(6 × 3) + 4 = 22
৩য় চিত্রে 
(6 × 4) + 5 = 29
২য় চিত্রে 
(7 × 5) + 6 = 41
৩২.
১৭৬০ এর ৩/৪ অংশের ১/১০ অংশের অর্ধেক কত? 
  1. ক) ৩৩
  2. খ) ৪৪
  3. গ) ৫৫
  4. ঘ) ৬৬
ব্যাখ্যা
এখানে,
১৭৬০ × ৩/৪ × ১/১০ × ১/২
= ৬৬
৩৩.
রাকেশ ৫ কিমি দক্ষিণ দিকে হেঁটে বামে ঘুরে ৩ কি.মি. হাঁটলেন। তারপর আবার বামে ঘুরে ৫ কি.মি. হাঁটার পর শেষে ডানে ঘুরে ৪ কি.মি. হাঁটলেন। যাত্রা স্থান থেকে রাকেশ কত দূরে আছে? 
  1. ক) 4 কি.মি.
  2. খ) 5 কি.মি.
  3. গ) 7 কি.মি.
  4. ঘ) 10 কি.মি.
ব্যাখ্যা
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান E 
AE = (3 + 4) কি.মি. = 7 কি.মি.
৩৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
12 : 18 :: 22 : ? 
  1. ক) 36
  2. খ) 38
  3. গ) 40
  4. ঘ) 42
ব্যাখ্যা
এখানে 
সম্পর্কটি হলো x : 2x - 6
12 : 24 - 6 = 12 : 18
22 : 44 - 6 = 22 : 38
৩৫.
বাংলা ব্যঞ্জন বর্ণমালার 'প' বর্ণের পূর্বের পঞ্চম বর্ণটি কী হবে?
  1. ক) ঢ
  2. খ) থ
  3. গ) ত
  4. ঘ) ণ
ব্যাখ্যা
'প' পর্যন্ত বাংলা ব্যঞ্জন বর্ণমালা:
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, , থ, দ, ধ, ন ,প 

বাংলা ব্যঞ্জন বর্ণমালার 'প' বর্ণের পূর্বের পঞ্চম বর্ণটি হবে ত 
৩৬.
প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? 
2, 3, 5, 8, 12, ___
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা
১ম পদ = 2
২য় পদ = 2 + 1 =3
৩য় পদ = 3 + 2 = 5
৪র্থ পদ = 5 + 3 = 8
৫ম পদ = 8 + 4 = 12
৬ষ্ঠ পদ = 12 + 5 = 17
৩৭.
সূর্যাস্তের আগে এক সন্ধ্যায় রাতুল ও আরিফ মুখোমুখি কথা বলছিলেন। আরিফের ছায়া যদি আরিফের ডানদিকে থাকে, তাহলে রাতুল কোন দিকে মুখ করে ছিল?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
রাতুল দক্ষিণ দিকে মুখ করে ছিল। 
৩৮.
নিচের কোন সংখ্যাটি অন্যরকম? 
  1. ক) ৩৯
  2. খ) ১৯
  3. গ) ২৯
  4. ঘ) ৯৭
ব্যাখ্যা
৩৯ ছাড়া বাকি গুলো মৌলিক সংখ্যা 
৩৯.
যদি SYMBOL দিয়ে NZTMPC বোঝায়, তবে NUMBER দিয়ে বোঝাবে? 
  1. ক) NVOSFC
  2. খ) NFCVOS
  3. গ) SFCNVO
  4. ঘ) VONSFC
ব্যাখ্যা
এখানে 
SYMBOL শব্দটি SYM এবং BOL দুটি অংশে বিভক্ত হয়। 
প্রতিটি অংশের বর্ণগুলো একধাপ এগিয়ে বিপরীতক্রমে বসেছে।  

৪০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 12
  2. খ) 11
  3. গ) 13
  4. ঘ) 14
ব্যাখ্যা
১ম চিত্রে 
(24/6) + (24/3) = 12
২য় চিত্রে 
(55/11) + (48/8) = 11
৩য় চিত্রে 
(64/8) + (36/9) = 12