পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Reena reached home after 7 p.m. Here 'reached' is -
  1. Non-finite verb
  2. Participle
  3. Model verb
  4. Finite verb
ব্যাখ্যা
• Reena reached home after 7 p.m. Here 'reached' is - Finite verb.

• Finite verb: 
- সমাপিকা। 
- এর দ্বারা বাক্য সমাপন বা শেষ করা যাবে।
- বৈশিষ্ট্য: Tense ও Voice এর Structure অনুযায়ী হয়।

• A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives, or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.

সুতরাং 'reached' হচ্ছে Finite verb.

অন্যদিকে,
• Non-finite
- অসমাপিকা। 
- এর দ্বারা বাক্য সমাপন বা শেষ করা যাবে না।
- বৈশিষ্ট্য: Tense ও Voice এর Structure অনুযায়ী হয় না।
 
• আর  অন্যগুলো Tense অনুযায়ী হতেও পারে নাও হতে পারে।  

• Stative Verb বলতে বুঝায় যা কোনো অবস্থা নির্দেশ করে।
যেমন - see, watch, hear, understand ইত্যাদি।
.
Having visited Rome before, I became the unofficial tour guide. Here the underlined part is -
  1. Present Participle
  2. Past Participle
  3. Perfect Participle
  4. Gerund
ব্যাখ্যা
Having visited Rome before, I became the unofficial tour guide.  Here the underlined part is - Perfect Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• Perfect Participle:
- গঠন হচ্ছে: Having+verb এর Past Participle.
- এটি ব্যবহৃত হয়- একটি কাজের আগে আরেকটি কাজ Perfect বা শেষ হওয়া বুঝাতে।

• Having visited Rome before, I became the unofficial tour guide. 
- 'Having+verb এর Past Participle' থাকায় এটি Perfect Participle.
.
We need a bigger boat. Here 'need' is -
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Non finitive
  4. Infinitive
ব্যাখ্যা
• We need a bigger boat. Here 'need' is - Transitive verb.

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- বাক্যে ব্যবহৃত verb এর কাছে কি ( what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাধারণত object এবং ওই verb টি হবে Transitive Verb.

• We need a bigger boat.
- Transitive verbs require a direct object.
- এখানে 'need' এর object 'a bigger boat'.
- 'need' কে 'কি' দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'a bigger boat'.
- তাই এটি Transitive verb.
.
Dinner smells burnt. The underlined part is -
  1. Copulative Verb
  2. Transitive
  3. Action verb
  4. Both A & B
ব্যাখ্যা
• Dinner smells burnt. The underlined part is - Copulative.

• Copulative/ Linking Verb:
- মিলনাত্মক/ যোগসূত্র স্থাপনকারী।
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject ও Predicate এর মাঝখানে বসে, Subject ও Predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
- Subjective Complement যেটা Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদবী ইত্যাদি বুঝায় ।

• Dinner smells burnt. 
- Subject 'Dinner' আর subjective complement 'burnt' এর মাঝে 'smells' যোগসূত্র স্থাপন করে, Subject এর অবস্থা বোঝাচ্ছে তাই এটি Linking verb.
.
We had better _______ indoors today.
  1. stayed
  2. stay
  3. staying
  4. to stay
ব্যাখ্যা
• Complete sentence: We had better stay indoors today.

• এখানে had better হচ্ছে modal auxiliary verb.
- Modal auxiliary verb 'Had better' এর পর verb এর base form বসে।

• structure:
- subject + had better/should/ought to/be supposed to + verb in simple form.
.
Apologizing to me isn't enough this time. Here 'Apologizing' is a/an-
  1. Participle
  2. Gerund
  3. Main verb
  4. None of them
ব্যাখ্যা
• Apologizing to me isn't enough this time. Here 'Apologizing' is a/an- Gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund: Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun.
- Gerunds don't describe action, they act as noun.

তাই, প্রদত্ত বাক্যে 'Apologizing' একটি gerund.
.
She could not ______ her new roommate.
  1. put up on
  2. put up to
  3. put up with
  4. put up off
ব্যাখ্যা
• Put up with (idiom):
- English Meaning: to endure; tolerate.
- Bangla Meaning: সহ্য করা।

Complete sentence: She could not put up with her new roommate.

Examples
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.

Source: Collins Dictionary.
.
________ there are enough seats, anyone can come on the trip.
  1. Provided that
  2. Excluded that
  3. Included that
  4. Regarding that
ব্যাখ্যা
• এখানে provided (that) হলো Conjunction.
- এর অর্থ if, or only if:
- শর্ত বুঝাতে Provided/Provided that (যদি) ব্যবহৃত হয়।

 Complete Sentence: - Provided that there are enough seats, anyone can come on the trip.

Examples:
- Anyone can come on the trip provided that provided.
- The flight will take off provided that the weather is good.

• এই বাক্যটির অর্থানুযায়ী, অন্য অপশন গুলোর ব্যবহার সঠিক নয়।
- Exclude- বাধা দেওয়া।
- Regarding - সম্পর্কে; বিষয়ে।
- include - অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
"Um-hum. I think that could work." Here 'Um-hum' is used as -
  1. Linking verb
  2. Interjection
  3. Conjunction
  4. None of these
ব্যাখ্যা
• "Um-hum. I think that could work." Here 'Um-hum' is used as - Interjection.

• Interjection:
Interjection একটি part of speech যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে sentence এর বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়।
-They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
- মোট কথা আবেগ, অনুভূতি, কিংবা বিরক্তি, হতাশা, দুঃখ, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।

• Um-hum:
Meaning: used to express affirmation, agreement, comprehension, or interest.

• আলোচ্য বাক্যে, 'Um-hum' শব্দটি ব্যবহার করা হয়েছে কোন বিষয়ে affirmation (সত্যাপন ঘোষণা) বা agree করা বোঝাতে।

Source: Merriam-Webster Dictionary.
১০.
'ধারণ' শব্দটিতে কোন ধাতু ব্যবহৃত হয়েছে?
  1. ধৃ
  2. ধর্‌
  3. ধরা
  4. ধার্‌
ব্যাখ্যা
• 'ধারণ' শব্দটিতে 'ধৃ' ধাতু ব্যবহৃত হয়েছে।

সংস্কৃত ধাতু:
বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে।
যেমন - কৃ, গম্, ধূ, গঠ, স্থা ইত্যাদি।

সংস্কৃত ধাতু - সাধিত পদ
দৃশ্‌ - দৃশ্য, দর্শন।
ধৃ - ধৃত, ধারণ
বন্ধ্‌- বন্ধন।
বুধ্‌ - বুদ্ধ, বোধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'এখন তবে আসি।' - বাক্যটি কোন বর্তমান কালের দৃষ্টান্ত?
  1. সাধারণ বর্তমান
  2. ঘটমান বর্তমান
  3. পুরাঘটিত বর্তমান
  4. অনুজ্ঞা বর্তমান
ব্যাখ্যা
• 'এখন তবে আসি।' - বাক্যটি সাধারণ বর্তমান কালের দৃষ্টান্ত।

সাধারণ বর্তমান কাল:
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন -
- সে ভাত খায়
- আমি বাড়ি যাই

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ:
(১) অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে): এখন তবে আসি
(২) প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'
(৩) বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
( ৪) 'নেই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায়: তিনি গতকাল হাটে যাননি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
রূঢ় শব্দ কোনটি?
  1. গবেষণা
  2. গায়ক
  3. জলধি
  4. বাবুয়ানা
ব্যাখ্যা
• রূঢ় শব্দ - গবেষণা

রূঢ় বা রূঢ়ি শব্দ: 
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

এ রকম -
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়। 
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

অন্যদিকে, 
- যৌগিক শব্দ: গায়ক, বাবুয়ানা।
- যোগরূঢ় শব্দ: জলধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
  1. পানসে
  2. বাইশে
  3. বিশা
  4. ভয়সা
ব্যাখ্যা
• 'পানসে' শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে।
- এটি 'সা' (হিন্দি) বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ।

অন্যদিকে,
• 'আ' বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ - বাইশে।
• 'আ' বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ - বিশা।
• 'আ' বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ - ভয়সা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
খরা সহিষ্ণু ধানের জাত নয় কোনটি?
  1. ব্রি ধান ৪৩
  2. ব্রি ধান ৫২
  3. ব্রি ধান ৫৭
  4. ব্রি ধান ৬৬
ব্যাখ্যা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:
- খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
- জিংক সমৃদ্ধ ধানের জাত হলো: ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান  ৭৪, ব্রি ধান ৮৪।
- এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫।
- লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।
- জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।

তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
১৫.
ANZUS গঠনের লক্ষ্যে কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
  2. সিডনি, অস্ট্রেলিয়া
  3. ক্যানভেরা, অস্ট্রেলিয়া
  4. সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র।
- এটি একটি সামরিক জোট। 

উল্লেখ্য, 
- ১৯৮০-এর দশকের মাঝামাঝি নিউজিল্যান্ড একটি পরমাণু বিরোধী নীতি চালু করেছিল, যার একটি বিধান ছিল মার্কিন নৌবাহিনীসহ নিউজিল্যান্ডের বন্দরগুলোতে পারমাণবিক অস্ত্রবাহী জাহাজ নিষিদ্ধ করা।
- এর প্রতিক্রিয়া হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের সাথে তার চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে এবং দুই দেশের সামরিক সম্পর্ক হ্রাস করে।

সূত্র: ব্রিটানিকা।
১৬.
"শাসক হবে সিংহের মতো সাহসী, শৃগালের মতো ধূর্ত।" - উক্তিটি কার?
  1. এফ. আই. গাউড
  2. নিকোলো  ম্যাকিয়াভেলি
  3. রিচার্ড ক্রসম্যান
  4. ডাইসি
ব্যাখ্যা
নিকোলো ম্যাকিয়াভেলি:
নিকোলো  ম্যাকিয়াভেলির মতে , "শাসক হবে সিংহের মতো সাহসী, শৃগালের মতো ধূর্ত।"

অন্যদিকে,
- প্লেটো তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থে বলেছেন, ‘শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দূর্নীতি পরায়ণ হয় তাহলে আইন নিরর্থক’।
- 'অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ' (“An uncontrolled bureaucracy is a threat to democracy”) - রিচার্ড ক্রসম্যান। 
- ‘আইনের চোখে সকলে সমান’ - অধ্যাপক ডাইসি।

উৎস: ব্রিটানিকা এবং পৌরনীতি ও সুশাসন, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
'খ্যাতি বা সম্মান লাভের অধিকার' নাগরিকের কোন ধরনের অধিকার?
  1. সামাজিক অধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. সাংস্কৃতিক অধিকার
  4. আইনগত অধিকার
ব্যাখ্যা
অধিকার:
- যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে।  
- কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে। 
- সামাজিক অধিকার সমূহ নিম্নরূপ:
১। জীবনের অধিকার,
২। ব্যক্তি স্বাধীনতার অধিকার,
৩। চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা,
৪। সভা-সমিতির অধিকার, 
৫। খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি । 

সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র , একাদশ-দ্বাদশ শ্রেণি , মো: মোজাম্মেল হক।
১৮.
নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে?
  1. ই- গভর্ন্যান্স
  2. দক্ষ জনশক্তি
  3. কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা
  4. কর্তৃত্ববাদী শাসন
ব্যাখ্যা
• সুশাসন:
- ই-গভর্ন্যান্স বা ইলেক্ট্রনিক গভর্ন্যান্স হলো শাসন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা প্রাপ্তিকে সহজতর করা।
- ই-গভর্ন্যান্স সুশাসন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক উপাদান।
- ই-গভর্ন্যান্স স্বচ্ছতা, জবাবদিহিতা, দ্রুততা, প্রতিযোগিতা বৃদ্ধি, সহজীকরণ প্রভৃতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকে।

সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণি,  প্রথমপত্র, মো. মোজাম্মেল হক।
১৯.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য কী?
  1. সামাজিক অবক্ষয় রোধ করা
  2. আইনসভার প্রাধান্য বৃদ্ধি
  3. কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার সৃষ্টি
  4. নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা
ব্যাখ্যা
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি:
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ যথা: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- সরকারের যেকোন একটি বিভাগের স্বেচ্ছাচারি হওয়ার প্রবণতা রোধ করে নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।

উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।